পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হাল ছেড়ে দিল ইসি!

নিউজ ডেস্ক:
ডিসি, এসপি, রিটার্নিং অফিসার ও ওসিরা মতাসীনদের নিয়ন্ত্রণেই স্থানীয় পর্যায়ে নির্বাচনের দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে মাঠে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হলেও তারা থানা সদরের বাইরে যাচ্ছে না। রিটার্নিং অফিসাররা মতাসীন দলের নেতাদের কথায় চলছেন।

ডিসি-এসপিরাও মতাসীনদের প্রার্থী বিজয়ী করতে ব্যস্ত। ইসি থেকে ডিসি-এসপিদের ফোন করলেও তারা বিরক্ত হচ্ছেন। ভোটের দিন নির্দ্বিধায় মতাসীনদের হাতে ব্যালট তুলে দিচ্ছেন সিল দেওয়ার জন্য। চলমান স্থানীয় সরকার নির্বাচনের এ চিত্র পাল্টাতে বার বার কেন্দ্র থেকে নির্দেশনা, হুঁশিয়ারি দিয়েও ব্যর্থ হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

0,,15725511_303,00
এমন পরিস্থিতিতে দুই দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে এখন হাল ছেড়ে দিয়েছে ইসি। এখন কোনোভাবে নির্বাচন সম্পন্ন করে আগামী বছর মেয়াদ শেষে বিদায় নিতে চাইছেন বর্তমান কমিশনাররা। ইসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ মনোভাব জানা গেছে।

ইউপি নির্বাচনের এমন পরিস্থিতিতে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা মনে করছেন, মাঠপ্রশাসনের ওপর নির্বাচনের সব দায়িত্ব দিয়ে ইসি হাঁপ ছেড়ে বাঁচতে চাইছে। তাই তারা নির্বাচনী হাল ছেড়ে দিয়েছেন। যে যেমনে পারছেন, সিল মেরে নিচ্ছেন।
অনেক মাঠ কর্মকর্তা ফলাফলও পাল্টিয়ে দিচ্ছেন, ইসি কিছুই বলছে না। অনেকে আপে করে বলেন, কী দরকার টাকা দিয়ে ব্যালট ছাপানোর।

চেয়ারম্যানদের বললেই তারা নিজেদের প্রতীকে সিল দিয়ে ব্যালট ছাপিয়ে নিতেন! একজন নির্বাচন কমিশনার ােভ প্রকাশ করে বলেছেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব তো আমাদের নয়।
উৎসৃ. বাংলাদেশ প্রতিদিন

Posted in নির্বাচন কমিশন | Comments Off on হাল ছেড়ে দিল ইসি!

ফেঁসে যাচ্ছনে বএিনপরি ডজন খানকে নেতা!

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শখে হাসনিার ছলেে সজীব ওয়াজদে জয়কে অপহরণ ও হত্যাচষ্টোর ঘটনায় ফঁেসে যাচ্ছনে বএিনপপিন্থী ব্যবসায়ীসহ দলটরি অন্তত এক ডজন নতো। হত্যা ষড়যন্ত্ররে বভিন্নি র্পযায়ে যুক্ত ছলিনে তারা।
এর মধ্যে চট্টগ্রামরে বাসন্দিা যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মল্টিন ভূঁইয়া ও বএিনপরি অঙ্গ সংগঠন জাসাসরে কন্দ্রেীয় সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনরে ছলেে রজিভী আহম্মদে সজিার ওই ষড়যন্ত্র বাস্তবায়নরে দায়ত্বিে ছলিনে।BNP-logo-1

২০১১ ও ২০১৩ সালে যুক্তরাষ্ট্র সফররে সময় ওই দু’জনরে সঙ্গে সাংবাদকি শফকি রহেমানরে একাধকি বঠৈক হয়। গোয়ন্দোদরে জজ্ঞিাসাবাদে এসব কথা স্বীকার করছেনে ৫ দনিরে রমিান্ডে থাকা শফকি রহেমান। তদন্তরে সঙ্গে সংশ্লষ্টি র্কমর্কতারা বষিয়টি নশ্চিতি করছেনে।

তদন্তরে সঙ্গে সংশ্লষ্টি এক র্কমর্কতা বলছেনে, বাংলাদশেরে আবদেনরে প্রেেতি হত্যা পরকিল্পনা ও ষড়যন্ত্ররে সঙ্গে যুক্ত একজনকে যুক্তরাষ্ট্রে গোয়ন্দো নজরদারতিে রাখা হয়ছে।ে এছাড়া ষড়যন্ত্ররে সঙ্গে যুক্ত র্দীঘদনি প্রবাসে থাকা কয়কেজন নতো ও ব্যবসায়ীকে দশেে ফরিয়িে আনতে খুব শগিগরিই ইন্টারপোলরে সহায়তা চাওয়া হব।ে
যুক্তরাষ্ট্ররে ডপর্িাটমন্টে অব জাস্টসি থকেে পাওয়া তথ্য-প্রমাণরে ভত্তিতিইে সাংবাদকি শফকি রহেমানকে গ্রফেতার করা হয়ছেে জানয়িে ওই র্কমর্কতা বলনে, অপহরণ ও হত্যা ষড়যন্ত্ররে ঘটনায় কারাদণ্ডপ্রাপ্ত সজিাররে স্বীকারোক্ততিে সাংবাদকি শফকি রহেমানসহ বএিনপপিন্থী কয়কেজন ব্যবসায়ী ও নতোর নাম বরেয়িে আস।ে এদরে বশেরিভাগই র্দীঘদনি প্রবাসে রয়ছেনে।
এদকিে জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় আমার দশে পত্রকিার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রফেতার দখোনোর আবদেন করছেে পুলশি।
সোমবার ঢাকা মহানগর হাকমি গোলাম নবীর আদালতে মামলার তদন্তকারী মহানগর গোয়ন্দো পুলশিরে (ডবি)ি সনিয়ির সহকারী কমশিনার হাসান আরাফাত এ আবদেন জানয়িে তাকে জজ্ঞিাসাবাদরে জন্য ১০ দনিরে রমিান্ড আবদেন করনে।

আদালত মাহমুদুর রহমানকে ওই মামলায় গ্রফেতার দখোনো ও রমিান্ডরে শুনানরি জন্য ২৫ এপ্রলি দনি র্ধায করছেনে।
ঢাকা মহানগর পুলশিরে অতরিক্তি কমশিনার দদিার আহমদে বলনে, ২০১১ সালরে সপ্টেম্বেরে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর ছলেে সজীব ওয়াজদে জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্ররে প্রথম বঠৈকটি অনুষ্ঠতি হয়।
বঠৈকে যুক্তরাষ্ট্র প্রবাসী চট্টগ্রামরে বাসন্দিা ও বশিষ্টি ব্যবসায়ী মল্টিন ভূঁইয়া ও বএিনপরি সাংস্কৃতকিবষিয়ক সংগঠন জাসাসরে সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনরে ছলেে রজিভী আহম্মদে সজিারকে পরকিল্পনা বাস্তবায়নরে দায়ত্বি দয়ো হয়।
বশিষে করে র্মাকনি গোয়ন্দো সংস্থা ফডোরলে ব্যুরো অব ইনভস্টেগিশেনরে (এফবআিই) কয়কেজন র্কমর্কতার সঙ্গে সুসর্ম্পক থাকায় সজিারকইে মূল দায়ত্বি দয়ো হয়। এজন্য ৪০ লাখ ডলাররে অলখিতি একটি চুক্তওি হয়। ২০১১ সালরে সপ্টেম্বেররে পর আমরেকিার নউিইর্য়ক, যুক্তরাজ্য ও বাংলাদশেরে বভিন্নি স্থানে ষড়যন্ত্রকারীরা একাধকি বঠৈক করে র্অথ সংগ্রহ করনে।

ওই বছররে শষেদকিে সজিারকে চুক্তরি ১০ লাখ ডলারও দয়ো হয়। গোয়ন্দো পুলশিরে উপ-কমশিনার মাসরুকুর রহমান খালদে বলছেনে, দশেে প্রধানমন্ত্রী শখে হাসনিাকে বারবার হত্যাচষ্টোয় র্ব্যথ হয়ে তার একমাত্র ছলেে সজীব ওয়াজদে জয়কে অপহরণ ও হত্যার র্টাগটে করছেলি চক্রট।ি

এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মনোবল ভঙেে দয়িে রাজনীতি থকেে বদিায় করে দতিে চয়েছেলি। ওই র্কমর্কতা বলনে, সজীব ওয়াজদে জয় স্ত্রী-সন্তান নয়িে র্মাকনি যুক্তরাষ্ট্ররে র্ভাজনিয়িায় বসবাস করনে।

জয় সর্ম্পকে গোপন তথ্য পতেে ও পরকিল্পনা বাস্তবায়নরে জন্য জাসাস নতো মামুনরে ছলেে রজিভী আহম্মদে সজিার তার পুরনো বন্ধু এফবআিইয়রে সাবকে স্পশোল এজন্টে লাস্টকি ও থ্যালাররে শরণাপন্ন হন।
সজিার এফবআিইয়রে ওই দুই র্কমর্কতাকে এজন্য মোটা অংকরে র্অথও দনে। কন্তিু বষিয়টি ফাঁস হয়ে যাওয়ার পর এ ঘটনায় যুক্তরাষ্ট্রে একটি মামলা হয়। মামলায় এফবআিই এজন্টে জোহান থ্যালারকে ৩০ মাস ও সজিারকে ৪২ মাস কারাদণ্ড দয়ো হয়।
প্রসঙ্গত, সজীব ওয়াজদে জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্ররে ঘটনায় ২০১৫ সালরে ৩ আগস্ট রাজধানীর পল্টন মডলে থানায় একটি মামলা করনে গোয়ন্দো পুলশিরে রমনা জোনাল টমিরে ইন্সপক্টের ফজলুর রহমান।

রাষ্ট্রদ্রোহ আইনে দায়রে করা ওই মামলার কাগজপত্ররে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়রে একটি অনুমতপিত্রও জমা দনে।
পরে থানা পুলশি সটেি মামলা হসিবেে রর্কেড কর।ে ওই মামলায় জাতীয়তাবাদী সাংস্কৃতকি সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ দশেরে বাইরে অবস্থানরত/বসবাসরত বএিনপি ও বএিনপরি নতেৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলরে কতপিয় ব্যক্তি ও উচ্চ র্পযায়রে নতোদরে আসামি করা হয়।
এর কয়কেদনি আগে রমনা থানায় একই ঘটনায় একটি জডিি করে পুলশি। ওই মামলাতইে শনবিার সকালে ইস্কাটনে নজি বাসা থকেে গ্রফেতার করা হয় সনিয়ির সাংবাদকি শফকি রহেমানক।ে পুলশি ওই দনিই তাকে আদালতে হাজরি করে জজ্ঞিাসাবাদরে জন্য ৫ দনিরে রমিান্ড নয়ে।

শফকি রহেমানকে গ্রফেতারে নন্দিা : সাংবাদকি শফকি রহেমানকে গ্রফেতাররে তীব্র প্রতবিাদ জানয়িছেনে বএিনপরি স্থায়ী কমটিরি সদস্য নজরুল ইসলাম খান। তনিি বলছেনে, নোংরা কৌশলে শফকি রহেমানকে গ্রফেতার করা হয়ছে।ে
তার অপরাধ একটাই- তনিি সত্য বলনে, যুক্তি দয়িে লখেনে। সোমবার শফকি রহেমানরে মুক্তরি দাবতিে আয়োজতি এক আলোচনা সভায় তনিি এসব কথা বলনে।

অল কমউিনটিি ফোরাম নামরে একটি সংগঠনরে উদ্যোগে আয়োজতি ওই আলোচনা সভায় বএিনপরি এই নতো অভযিোগ করনে, সাদা পোশাকে কাউকে গ্রফেতার না করার নর্দিশেনা থাকলওে তা মানা হচ্ছে না।
তনিি বলনে, অনকে মামলা ১০/২০ বছর ধরে ঝুলে আছ।ে মামলার তারখি পড়ে না। কন্তিু দু-চার-দশ দনি পরপর খালদো জয়িার মামলার তারখি পড়।ে এর উদ্দশ্যে একটাই- যনেতনেভাবে সাজা দয়ো যায় কি না, খালদো জয়িাকে নর্বিাচনে অযোগ্য করা যায় কনিা, সে চষ্টো।
আইন ও সালশি কন্দ্রে (আসক) সোমবার এক প্রসে বজ্ঞিপ্ততিে সাংবাদকি শফকি রহেমানকে গ্রফেতার ও রমিান্ডে নয়োর ঘটনায় গভীর উদ্বগে প্রকাশ করছে।ে
যে প্রক্রয়িায় শফকি রহেমানকে গ্রফেতার করা হয়ছেে তা নয়িে জনমনে বভ্রিান্তি সৃষ্টি হয়ছেে উল্লখে করে সংস্থাটি অভযিোগ থাকলে আদালত থকেে গ্রফেতারি পরোয়ানা নয়িে তাকে গ্রফেতার করা যতে বলে বজ্ঞিপ্ততিে জানায়।
উৎসঃ যুগান্তর

Posted in জাতীয় | Comments Off on ফেঁসে যাচ্ছনে বএিনপরি ডজন খানকে নেতা!

এজলাসে খালেদার ১২ মিনিট

নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে এসে আদালতের এজলাস কক্ষে ১২ মিনিট দাঁড়িয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়া রবিবার সকাল ১০টা ৩২ মিনিটে আদালত কক্ষে প্রবেশ করেন। ১০টা ৪৩ মিনিটে বিচারক এজলাসে আসেন।

P-M-khaledah-zia
১০টা ৪৪ মিনিটে খালেদা জিয়াকে বসার জন্য অনুমতি দেন। নির্ধারিত সময়ে বিচারক এজলাসে না আসায় বেগম খালেদা জিয়াকে ১২ মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। কোর্ট বসার সময় ছিল ১০টা ৩০ মিনিটে। এর আগে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে রবিবার সকাল সাড়ে ১০টায় তিনি উপস্থিত হন। এ দিন মামলার আত্মপক্ষের সমর্থন ও যুক্তি উপস্থাপনের দিন ধার্য রয়েছে।
বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হওয়া উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি, যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন, ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহম্মেদ তালুকদারসহ অনেক নেতা-কর্মী উপস্থিত হন।
এর আগে ৭ এপ্রিল মামলার দুই আসামি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আত্মপক্ষের সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রত্যাশা করেন।
সে দিন বেগম খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন করেন তার আইনজীবীরা।

আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১৭ এপ্রিল আত্মপক্ষের সমর্থন ও যুক্তি উপস্থাপনের জন্য বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন।

মামলায় বিভিন্ন সময়ে ৩২ জন্য সাক্ষ্য দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই মামলার অপর আসামিরা হলেন— খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

Posted in রাজনীতি | Comments Off on এজলাসে খালেদার ১২ মিনিট

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী এ শ্রদ্ধা জানান।

বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন স্বাধীনতার এই রূপকারকে।03_Sheikh+Hasina_Dhanmondi_070316_0001

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অ্যাডভোকেট সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, ড. আবদুর রাজ্জাক, ড. হাছান মাহমুদ, আবদুস সোবহান গোলাপ, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, পংকজ দেবনাথ এমপি ও যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জানানো শেষে তোফায়েল আহমেদ বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই মুজিবনগর দিবসের অঙ্গীকার। যুক্তরাষ্ট্র দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানোয় এর কড়া সমালোচনা করে তিনি বলেন, যারা আন্দোলনের নামে মানুষকে হত্যা করল, তাদের নিয়ে ওই রিপোর্টে কোনো কথা নেই।

১৯৭১ সালের এই দিনে বাংলার মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রবাসী সরকার প্রতিষ্ঠা করা হয়। সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী এবং ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে মন্ত্রিসভার সদস্য করে প্রবাসী সরকার গঠন করা হয়।

Posted in জাতীয় | Comments Off on মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইকুয়েডরে ভূমিকম্পে নিহত ২৮

ইকুয়েডরে ভূমিকম্পে সেতু ধসে একটি গাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা গেছেন। ছবি: এএফপিইকুয়েডরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এতে অন্তত ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দেশটির উপকূলের কাছে ভূমিকম্প আঘাত হানার পর ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভূমিকম্পে বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।8b259b8153307a8e369117d7aaafe20a-Ecuador-02

ভূমিকম্পে ইকুয়েডরের রাজধানী কিটোর ভবনগুলো কেঁপে ওঠে। বিভিন্ন এলাকায় ভবন ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সুনামি আঘাত হানতে পারে।

ইকুয়েডরে ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ছবি: এএফপিইকুয়েডরে ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ছবি: এএফপিউদ্ভূত পরিস্থিতিতে উপকূলীয় এলাকা ত্যাগ করতে সেখানকার অধিবাসীদের পরামর্শ দিয়েছে সরকার।

Posted in আন্তর্জাতিক | Comments Off on ইকুয়েডরে ভূমিকম্পে নিহত ২৮

রূপগঞ্জের সেই সাসপেন্ড হওয়া নারী সাব রেজিস্ট্রারের পদোন্নতি

নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার বদলিতে তোলপাড়

FFF
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের সেই বিতর্কিত ও শীর্ষ দুর্নীতিবাজ সাবরেজিস্ট্রার সাবিকুন্নাহারকে পদোন্নতি দিয়ে মুন্সীগঞ্জ সদর থেকে নারায়ণগঞ্জে জেলা রেজিস্ট্রার হিসেবে বদলি করা হয়েছে। এ নিয়ে মন্ত্রণালয় ও রেজিস্ট্রেশন বিভাগে শুরু হয়েছে তোলপাড়। পুরো নারায়ণগঞ্জ জেলাররেজিস্ট্রি অফিসগুলোতে চাপাক্ষোভের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সাবিকুন্নাহার আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
সাধারণত নারী দুর্নীতিবাজ কর্মকর্তা দেখা যায় না। প্রভাবশালীদের ছত্রছায়ায় দাপুটে এই নারী কর্মকর্তা সরকারের রাজস্ব ফাঁকি ও দুর্নীতির অভিযোগ উঠায় রূপগঞ্জ সাব রেজিস্ট্রার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সাময়িক বরখাস্তের বাতিলের ব্যবস্থা করে জেলা রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি বাগিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।
সাবিকুন্নাহার রূপগঞ্জে সাব-রেজিস্ট্রার পদে কর্মরত থাকাকালীন ২০১৪ সালের ২৩ এপ্রিল কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘টাকা ছাড়া কাজ করেনা রূপগঞ্জের সাবরেজিস্ট্রার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ওই দিনই আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ্ শেখ মোঃ জহিরুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগের সত্যতা প্রমাণ পান ও ২২৬৭টি সম্পাদিত ও রেজিস্ট্রির জন্য উপস্থাপিত দলিল স্বাক্ষরবিহীন দেখতে পেয়ে সাবরেজিস্ট্রার সাবিকুন্নাহারকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। পরে গোপনে ও প্রকাশ্যে তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্ত্রণালয় সাবিকুন্নাহারকে তাৎক্ষণিক তিরষ্কারমূলক শাস্তি প্রদান করেন। এছাড়াও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ গত ১২-০৩-২০১৫ ইং তারিখে দুদক/সজেকা/ঢাকা-২/২০১৫/৫৮০নং স্মারকে ঘুষের বিনিময়ে ভুয়া ব্যক্তিকে মালিক সাজিয়ে জাল দলিল সৃজন পূর্বক ভিপি তালিকাভুক্ত সম্পত্তি আÍসাত ও মানিলন্ডারিং এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ আনা হয় এই নারী সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী কোনো কর্মকর্তা যে কর্মস্থল থেকে সাময়িক বরখাস্ত করা হয়, তাকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার পর আর পূর্বের কর্মস্থলে পদায়ন করা যায় না। এ ক্ষেত্রে সকল নিয়ন-নীতি উপেক্ষা করে সাবিকুন্নাহার পুনরায় রূপগঞ্জেই চাকুরিতে যোগদান করেন। সেখানে ২ বছর ২ মাস কর্মরত থাকার পর তার পছন্দের স্টেশন মুন্সীগঞ্জ সদরে বদলি করা হয়। নিয়মানুযায়ী কেউ শাস্তি ভোগ করলে তার পদোন্নতি সুযোগ থাকে না। শুধু পদোন্নতি নয়, জেলা রেজিস্টার পদে বিধিমালা লঙ্ঘন করে ‘সি’ গ্রেডের স্টেশনের পরিবর্তে ‘এ’ গ্রেডের স্টেশন নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার হিসেবে গত ১৩ এপ্রিল মন্ত্রণালয় বদলির আদেশ জারি করে।
অভিযোগ উঠেছে, চাকরি জীবনে দুর্নীতির অভিযোগে সাবিকুন্নাহার গ্রেফতারও হয়েছিলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কয়েকদফা তলব করলেও কমিটির সামনে হাজির হয়নি তিনি। প্রভাবশালী মহলের মদদে এ থেকে রেহাই পেয়ে যান। দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ বাড়ি, গাড়ি ও ব্যাংক ব্যালেন্স করেছেন নিজ নামে ও নিকট আÍীয়ের নামে। তিনি ধানমন্ডি ৯-এ রোডে গোলাপ ভিলা নামে ২টি ৮ তলা আলীশান বাড়ি নির্মাণ করেছেন। যার মূল্য প্রায় ১৫০ কোটি টাকা। চলেন বিলাশবহুল গাড়িতে। ব্যাংকে রয়েছে কয়েক কোটি টাকা, মার্কেট, দোকান ও স্বর্ণের ব্যবসা।

Posted in সারা দেশ | Comments Off on রূপগঞ্জের সেই সাসপেন্ড হওয়া নারী সাব রেজিস্ট্রারের পদোন্নতি

অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা : ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশবাসীকে স্বাধীনতার চেতনা ও উন্নয়ন বিরোধী অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৬ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে আওয়ামী লীগ প্রধান এ আহ্বান জানান। রোববার ঐতিহাসিক মুজিবনগর দিবস। একাত্তরের এদিনে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথ তলায় (বর্তমানে মুজিবনগর) স্বাধীন বাংলাদেশ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।20-02-16-PM_Omor-Ekushe-Podok-6

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতামুক্ত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। গত সাত বছরে দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, অবকাঠামোগত উন্নয়ন, বৈদেশিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। আমাদের মাথাপিছু আয় ১৪৬৬ ডলারে উন্নীত হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ০৫। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।’

তিনি আরো বলেন, ‘বিএনপি-জামাত জোট যুদ্ধাপরাধীদের বিচার, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত এবং বিএনপি নেত্রী ও তার পরিবারকে দুর্নীতি মামলা থেকে বাঁচানোর জন্য রাজনীতির নামে জঙ্গি স্টাইলে মানুষ পুড়িয়ে মারছে। দেশব্যাপী নাশকতা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। দেশের জনগণ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। স্বাধীনতার চেতনা ও উন্নয়ন বিরোধী এ অপরাজনীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৭ এপ্রিল এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের ১০ এপ্রিল সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়। মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে। পাশাপাশি এদিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ অনুমোদন করা হয়। সেদিন থেকে এ স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে, জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর নির্দেশ অনুযায়ী শুরু হয় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকারের শপথগ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।’

তিনি বলেন, ‘তৎকালীন এই সরকারের দক্ষ পরিচালনায় দীর্ঘ নয় মাস স্বাধীনতার স্বপক্ষের সকল শ্রেণি-পেশার জনগণকে ঐক্যবদ্ধ রেখে করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মিত্রশক্তির সহায়তায় চূড়ান্ত বিজয় অর্জিত হয়। স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল শক্তি জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। আওয়ামী লীগের নেতৃত্বকে সমূলে ধ্বংস করার লক্ষ্যে আড়াই মাসের ব্যবধানে ৩ নভেম্বর জেলখানায় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় ৪ নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর ২১ বছর বাংলাদেশে গণতন্ত্র ছিল না। আইনের শাসন ও জনগণের অধিকার সামরিক স্বৈরাচারের বুটের তলায় পিষ্ট হচ্ছিল। ১৯৯৬ সালে জনগণের ভোটে সরকার গঠনের পর দেশে আবারও ফিরে আসে গণতন্ত্র।’

প্রধানমন্ত্রী ঐতিহাসিক এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এ ছাড়াও, তিনি সকল মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান এবং শহীদ মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা-বোনদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

জাতির পিতার হত্যাকারীদের প্রচলিত আদালতে বিচার ও রায় কার্যকর করার মধ্য দিয়ে বাঙালি জাতি দায়মুক্ত হচ্ছে। জেলখানায় নিহত ৪ জাতীয় নেতা হত্যা মামলার বিচার করা হয়েছে। একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হচ্ছে বলেও বাণীতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Posted in জাতীয় | Comments Off on অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী

জাপানে আবার ভূমিকম্প, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দণিাঞ্চলে ফের আঘাত হানা আরও শক্তিশালী ভূমিকম্পে কমপে সাতজন নিহত হয়েছে। গত বৃহস্পতিবারের ভূমিকম্পে দেশটিতে নয়জন নিহত হয়। এ নিয়ে মোট ১৬ জন নিহত হলো। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ শনিবার ভোরের দিকে কিউশু দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। পরে তা তুলে নেওয়া হয়। নতুন ভূমিকম্পে বেশ কয়েকজন আহত হয়।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এর আগে বৃহস্পতিবার রাতে একই অঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প। ২০১১ সালের পর এটিই ছিল দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।145ae6a457429462745dd7438af6fc83-japan

স্থানীয় সরকারি কর্মকর্তা জানান, সকালের দিকে কিউশু দ্বীপ এলাকায় একটি আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হয়। তবে তা ভূমিকম্পের কারণে হয়েছে কি না, তা নিশ্চিত নয়।

কুমামোতো এলাকার প্রশাসনিক কর্মকর্তা তাকাইউকি মাতসুশিতা পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনীর বরাত দিয়ে সাতজন নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবারের ভূমিকম্পে বেশ কিছু দালানকোঠা ও রাস্তাঘাট বিধ্বস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। হতাহত ব্যক্তি ও চাপা পড়া লোকজনকে উদ্ধারে বৃহস্পতিবার রাত থেকে জোর তৎপরতা শুরু হয়। গতকাল শুক্রবারও তা চলেছে। আতঙ্কিত অনেকে দ্বিতীয় রাতের মতো এদিন খোলা আকাশের নিচে রাত কাটায়।

ভূমিকম্পে দ্রুতগতির একটি ট্রেনও লাইনচ্যুত হয়। ঐতিহাসিক কুমামোতো দুর্গের ছাদ ধসে পড়ে।

ভূমিকম্পে কিউশু দ্বীপের পারমাণবিক চুল্লির কোনো তি হয়নি বলে সরকারি সূত্রে জানা গেছে।

Posted in আন্তর্জাতিক | Comments Off on জাপানে আবার ভূমিকম্প, নিহত ৭

শফিক রেহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক শফিক রেহমানকে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে আজ শনিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ২০১৫ সালে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।shafik_rehman

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, ২০১৫ সালের আগস্টে পল্টন থানায় করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলার তদন্ত করছে ডিবি। এতে শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

সকালে শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান জানান, বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল থেকে সাাৎকার নেওয়ার কথা বলে কয়েকজন বাসায় ঢোকেন। শফিক রেহমান সাাৎকার দিচ্ছেন ভেবে তিনি (তালেয়া রেহমান) বাসার ভেতরে ছিলেন। পরে বাসার বাবুর্চি জানান, শফিক রেহমানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে নেওয়ার সময় তিনি বাধা দেন। এ সময় তাঁকে মারধর করে চুপ থাকতে বলা হয়।
তালেয়া রেহমান বলেন, দারোয়ানের কাছে তিনি শোনেন, গাড়িতে করে শফিক রেহমানকে নিয়ে যাওয়া হয়েছে। যারা নিয়ে গেছে, তাদের মধ্যে একজনের পোশাকের পেছনে ডিবি লেখা ছিল।

Posted in জাতীয় | Comments Off on শফিক রেহমান গ্রেপ্তার

তাপদাহে পুড়ছে দেশ

নিজস্ব প্রতিবেদক: চৈত্রের তাপদাহে মানুষের মতো প্রাণিকুলের জীবনও অতিষ্ঠ। একটু স্বস্তি পেতে তাই পানিতে নেমেছে রাজধানীর মিরপুর চিড়িয়াখানার রয়েল বেঙ্গল টাইগার :এফএনএসচৈত্রের তাপদাহে মানুষের মতো প্রাণিকুলের জীবনও অতিষ্ঠ।
খরতাপে পুড়ছে দেশ। রাজধানী ঢাকাসহ দেশের অর্ধেকেরও বেশি এলাকায় চলছে তাপপ্রবাহ। এসব এলাকায় ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা উঠেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা শহরে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। এটাই ছিল এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

ভ্যাপসা গরম ও ঘামে সর্বত্র বিরাজ করছে অসহনীয় অবস্থা। বেড়েছে পানির ব্যবহার। তৃষ্ণার্ত মানুষ যেখানে পানি পাচ্ছে গলা ভিজিয়ে নিচ্ছে। শহর এলাকায় বেড়েছে বরফ দেয়া ঠাণ্ডা শরবতের কদর। লেবু মেশানো পানি দিয়ে বানানো শরবত দেদার বিক্রি হচ্ছে। পানি বিশুদ্ধ কি না তা ভেবে দেখার ফুরসত কারো নেই যেন। এর আগের সপ্তাহে বৃষ্টির কারণে বিল-ঝিল, নদী-নালা এবং নিচু এলাকায় পানি রয়েছে। তীব্র গরমে পানি বাষ্প হয়ে বাতাসে বেড়ে চলেছে আর্দ্রতা। ফলে মানুষ ঘামে নেয়ে ওঠার অবস্থা।

আবহাওয়া অফিস বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পশ্চিম দিকে থেকে আসা এ লঘুচাপের কারণে লু হাওয়ার মতো অবস্থা বিরাজ করছে এর আশপাশে। ওই হাওয়ার একটি বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিম সীমান্ত এলাকায় তীব্র তাপদাহের সৃষ্টি করছে। আবহাওয়ার এ অবস্থা চলতে পারে আরো দুই থেকে তিন দিন। এরপর দেশের বিভিন্ন স্থানে ধীরে ধীরে বৃষ্টি হতে শুরু করবে বলে জানা গেছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ও রংপুর বিভাগ এবং রাজশাহী, বগুড়া, খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গতকাল সোমবার ঈশ্বরদীতে ৪০, রাজশাহীতে ৩৯.৭, কুষ্টিয়ার কুমারখালীতে ৩৯.৫, সাতীরায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে। রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল দিনাজপুরে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কিছু বেশি উঠলেও এখানে তাপের অনুভূতি ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো। গতকাল ভরদুপুরে ঢাকার বিভিন্ন এলাকায় লু হাওয়ার মতো বাতাস বইতে লক্ষ করা গেছে। তপ্ত হাওয়া মুখে লাগলে নাক-মুখ জ্বলে যাওয়ার অবস্থা হচ্ছে। উত্তর-পশ্চিমাঞ্চলের আবহাওয়া আরো বেশি উগ্র। এ অঞ্চলের কোনো কোনো এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা কোথাও কোথাও ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠছে বলে জানিয়েছেন অনেকেই।
আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী গতকাল দেশের কোথাও ৪০.৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি ব্যারোমিটারের পারদ উঠেনি। তথ্যপ্রযুক্তির এ যুগে অনেকের মোবাইল ফোন সেটে রয়েছে তাপমাত্রা মাপার ব্যবস্থা। এ ছাড়া তাপমাত্রা জানায় এমন অনেক ওয়েবসাইট থেকে মুহূর্তে তাপমাত্রা পেয়ে যাচ্ছেন অনেকে। এ ধরনের একজন ইন্টারনেট ব্যবহারকারী মহিবুল ইসলাম যশোর থেকে ফোনে জানান, যশোরে দুপুরের দিকে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে। তবে আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের তাপমাপন যন্ত্রে দেশের কোথাও ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেনি।

তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেড়েছে পানির চাহিদা। গরমে ঘামে শরীর থেকে লবণ ও পানি বেরিয়ে যাচ্ছে। চিকিৎসকেরা বলছেন, কারো দেহ থেকে বেশি পরিমাণে লবণ ও ঘাম বের হয়ে গেলে হঠাৎ অবসাদগ্রস্ততায় ভুগতে পারেন। এ সময় একটু বেশি পরিমাণে পানি পান করলে এ অবস্থাটা হবে না। যারা বেশি মাত্রায় শারীরিক পরিশ্রম করেন তারা একটু লবণ খেলে হঠাৎ অবসাদগ্রস্ততায় ভুগবেন না।images-101010

বিশুদ্ধ পানি পান করলে ডায়রিয়া থেকে মুক্ত থাকা যাবে। এই গরমে জন্ডিসের আশঙ্কাও আছে। এসব থেকে মুক্ত থাকা যাবে বিশুদ্ধ পানি পানে। কোনো অবস্থাতে অন্তত ঢাকা শহরের ওয়াসার পাইপের পানি পান করা যাবে না। বাসায় পানি ফুটিয়ে পান করতে হবে। পানি গরম হতে হতে হঠাৎ টগবগিয়ে ফুটতে শুরু করার কিছুক্ষণ পর তা ব্যবহারের উপযোগী হবে এবং জীবাণুমুক্ত হবে। পানি ফুটাতে না পারলে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি দিয়ে পানি পান করা উচিত।
আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, বাতাসে আর্দ্রতার পরিমাণ কম। এই পরিমাণ আর্দ্রতায় মেঘ তৈরি হয় না। এ ছাড়া উপরের তাপমাত্রা এত বেশি যে, বাতাসে বিরাজমান আর্দ্রতাকে ঠাণ্ডা করে মেঘ জমতে পারছে না।
২০০৯ সালে যশোরের তাপমাত্রা উঠেছিল ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে ১৯৭২ সালের মে মাসে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ঢাকায় ১৯৬০ সালের এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি।
গত বছরের মে মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬০ সালের পর ঢাকায় তাপমাত্রার এটা ছিল নতুন রেকর্ড।

Posted in জাতীয় | Comments Off on তাপদাহে পুড়ছে দেশ

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud