পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজধানীতে অজ্ঞান পার্টির ১৭ সদস্য আটক

1442554655_37403_1ঢাকা: রাজধানীতে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে ১৭ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট ও সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের সরঞ্জামসহ আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জানান, শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ১৭ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানাতে পানেননি তিনি।

Posted in সারা দেশ | Comments Off on রাজধানীতে অজ্ঞান পার্টির ১৭ সদস্য আটক

রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত মানুষের সংখ্যা হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষের হিসাব মতে এ মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪০ জন, মারা গেছেন চারজন। গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি ছিলেন ৯৯ জন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান বলেন, গত পাঁচ বছরের মধ্যে এ মৌসুমের আগস্টে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। আগস্টে আক্রান্তের সংখ্যা ছিল ৭২৭ জন।

3d128c961edd1b0188e6edbfd9e0dd14
এদিকে সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, একজন বিদেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা গতকাল সন্ধ্যা পর্যন্ত তা নিশ্চিত করতে পারেননি। .নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা গেছে, যে চারজন এখন পর্যন্ত মারা গেছেন, তাঁদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও তিনজন বেসরকারি ক্লিনিকে মারা যান। রাজধানীর বড় ৪০টি হাসপাতাল থেকে নিয়মিত ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য সরকারকে দেওয়া হচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ বলেন, জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বর হয়ে থাকে। এ সময়ে জ্বর বা গায়ে ব্যথা হলে ডেঙ্গুর কথা মাথায় রাখতে হবে। তিনি বলেন, সাধারণ ডেঙ্গু জ্বর তেমন মারাত্মক রোগ নয়। এ থেকে মৃত্যুহার ১ শতাংশেরও কম।
তবে ডেঙ্গু হেমোরেজিক ফিভার ও ডেঙ্গু শক সিনড্রোম প্রাণঘাতী হতে পারে বলে জানিয়েছেন এই বিশেজ্ঞ চিকিৎসক।

অধ্যাপক আবদুল্লাহ বলেন, সাধারণ ডেঙ্গু জ্বরের রোগীর যখন বাহ্যিক বা অভ্যন্তরীণ রক্তপাতের প্রমাণ মেলে (যেমন মাড়ি বা নাক থেকে রক্তক্ষরণ, মলের সঙ্গে রক্তক্ষরণ ইত্যাদি) তখন একে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলা হয়। অধিক রক্তক্ষরণের ফলে শরীরের জলীয় উপাদান কমে যায়। এতে রক্তচাপ কমে। এটাই ডেঙ্গু শক সিনড্রোম।

বিশেষজ্ঞরা বলছেন, একবার ডেঙ্গুতে আক্রান্ত হলে আর ডেঙ্গু হয় না ধারণাটা ঠিক নয়। ডেঙ্গু ভাইরাসের চারটি ভিন্ন প্রজাতি আছে। এর একটি দিয়ে সংক্রমিত হলে সেই প্রজাতির বিপরীতে প্রতিরোধক্ষমতা তৈরি হয়, কিন্তু পরবর্তী সময়ে অন্যটির মাধ্যমে সংক্রমণ হতে পারে। পরবর্তী সংক্রমণ সাধারণত আগের তুলনায় তীব্র হয়। শুরু থেকে সতর্ক থাকলে শক সিনড্রোমও প্রতিরোধ করা সম্ভব বলে জানান তিনি।
সৌজন্য… প্রথম আলো

Posted in স্বাস্থ্য | Comments Off on রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজও যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ রোববারও যানজট লেগেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে এ যানজটে দুর্ভোগ পোহাচ্ছেন শত শত গাড়ির যাত্রীরা। পুলিশ বলছে, পশুবোঝাই ট্রাকের চাপ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে যানজট বাড়ছে। এ ছাড়া কোরবানি ঈদকে সামনে রেখে সড়কে রয়েছে ঘরমুখো মানুষের চাপও।traffic-jam

ঘটনাস্থল থেকে প্রতিনিধি জানান, এ ২০ কিলোমিটার এলাকায় রাস্তার পাশে প্রায় ৮/৯টি ফিলিং স্টেশন আছে। হোটেলের সংখ্যাও অনেক। যানবাহনগুলো এসব জায়গায় ঢোকা ও বের হওয়ার সময়ও যানজটের সৃষ্টি হয়। সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকাগামী গাড়িগুলো যানজটে থেমে আছে। আর ঢাকা থেকে চন্দ্রার দিকে থেমে থেমে গাড়ি যাচ্ছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেনের জানান, পুলিশ যানজট নিরসনে কাজ করছে। গতকাল শনিবার ভোরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এবং এর আশপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এর রেশ চলে প্রায় সারা দিন। আজও ভোর থেকেই শুরু হয়েছে যানজট।

Posted in জাতীয় | Comments Off on ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজও যানজট

শিক্ষকদের সমস্যা শিগগিরই সমাধান

ঢাকা: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির বিষয়টিকে সরকার গুরুত্ব দিয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের সমস্যা শিগগিরই সমাধান হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মিন্টো রোডের নিজ বাসায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষকদের সঙ্গে শিক্ষা প্রসঙ্গে ও বিশ্ববিদ্যালয়েগুলোর সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছি। শিক্ষকরা যে প্রস্তাব দিয়েছেন সরকার তাতে গুরুত্ব দিয়েছে। সমস্য সমাধানে কমিটি করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভায় অষ্টম বেতন কাঠামো অনুমোদনের পর পদমর্যাদা এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন করে আসছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে সরকার বেতন বৈষম্য নিরসন জাতীয় কমিটি পুনর্গঠন করে। অর্থমন্ত্রীকে কমিটির প্রধান করে এই কমিটি গঠন করা হলে শিক্ষকরা তার বিরোধিতা করেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ ব্যাপারে স্যার নিজেই বলবেন, এটা আলোচনার বিষয় নয়।02_Nurul+Islam+Nahid_Hello_190415_0003

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on শিক্ষকদের সমস্যা শিগগিরই সমাধান

ইসলাম গ্রহণ করেছেন জ্যানেট জ্যাকসন!

নিউজ ডেস্ক: শোনা যাচ্ছে মার্কিন গায়িকা জ্যানেট জ্যাকসন ইসলাম ধর্মের অনুসারী হয়েছেন। ২০১২ সালে কাতারের মুসলমান শিল্পপতি ওয়াসাম bc2b92a91ad307b68af26c78be1d2e0e-01আল মানাকে বিয়ে করেন তিনি। ঞ্জন উঠেছে, ৪০ বছর বয়সী মানাকে বিয়ের পরই ইসলাম ধর্ম গ্রহণ করেন জ্যানেট। আর এরপর থেকেই কনসার্টে খোলামেলা পোশাক পরিধান এবং যৌন আবেদনময় ভঙ্গিতে নাচাও কমিয়ে দিয়েছেন তিনি। এক সূত্র বলছে, “নতুন ধর্মের মধ্যে জ্যানেট যেন আপন ঘর খুঁজে পেয়েছেন। তিনি এরই মধ্যে তার পরিবার ও বন্ধুদের জানিয়েছেন, তারা সবাই জ্যানেটের সিদ্ধান্তকে সম্মান করেছেন।” সূত্রটি আরও বলছে, “জ্যানেট অনেকটা সময় ধরে ইসলাম এবং অনুসারীদের নিয়ে পড়াশোনায় ব্যয় করেছেন। অশালীন ভঙ্গীতে নাচ ও যৌনাবেদনময় গানের কথা এখন তার জন্য অতীতের বিষয়।” ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান বলছে, জ্যানেট তার সর্বশেষ ট্যুরের ইতি টানার সময় বলেন ‘ইনশাআল্লাহ্’। ২০০৮ সালে জ্যানেটের ভাই মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবী করেছিল ট্যাবলয়েডটি।

Posted in ইসলাম | Comments Off on ইসলাম গ্রহণ করেছেন জ্যানেট জ্যাকসন!

থমথমে টাঙ্গাইল, পুলিশের ব্যাখ্যা নেই

টাঙ্গাইলে: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছেলের সামনে মাকে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হবার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এঘটনায় সাংবাদিকদের কাছে এখনো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে বৈঠক করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার নিহতদের লাশ হস্তান্তরের কথা রয়েছে।

গত মঙ্গলবার ওই ঘটনার পর এলাকাবাসি বিক্ষোভ করে আসছিল। এরপর শুক্রবার স্থানীয় এলাকাবাসির বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা মহাসড়কে এসে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে এলাকাবাসির ব্যাপক সংঘর্ষ হয় ও পুলিশের গুলিতে উপজেলার সালেঙ্কা গ্রামের শামীম (৩২), সাতুটিয়া গ্রামের ফারুক (৩৫) ও কুষ্টিয়া গ্রামের শ্যামল দাস (১৫) নিহত হয়। সংঘর্ষে হতাহতের ব্যাপারে রাবার বুলেট ও লাঠিপেটার আঘাতে তাদের মৃত্যু হয় বলে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাহফিজা ইয়াসমিন জানিয়েছেন।

এঘটনায় গুরুতর আহত অবস্থায় আরো ২ জনকে চিকিৎসার জন্যে ঢাকায় আনা হয়েছে। পুলিশের সংঘর্ষের সময় প্রায় ৫০ জনের মতো আহত হয়।55390
গত মঙ্গলবার সকালে ওই তরুণ ও তার মাকে আলোচনার জন্য বাড়িতে ডেকে আনে রফিকুল ইসলাম। সেখানেই মাকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেছে তরুণটি। ওই ঘটনায় নির্যাতিত মা নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন এবং এরপরে পুলিশ অভিযুক্ত ব্যক্তি রফিকুল ইসলাম ও তার সহযোগী ভগ্নিপতি হাফিজকে গ্রেফতার করে। দুষ্কৃতিকারীদের বিচারের দাবীতে এলাকাবাসী ঘটনার পর থেকে বিক্ষোভ করছিল, তবে শুক্রবার এিিট বড় আকার ধারণ করে।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই তরুণ সাংবাদিকদের বলেন, রোমা তাকে ও তার মাকে ‘বিবস্ত্র করে পেটায়’ এবং পরে ঘরে নিয়ে তার মাকে ‘ধর্ষণ করে’।
এই ঘটনায় মঙ্গলবার রোমা, হাফিজসহ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে কালিহাতী থানায় মামলা করেন ওই তরুণের মা।
তিনি ও তার ছেলে ধর্ষণের কথা বললেও মামলায় শ্লীলতাহানির কথা বলা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা কালিহাতী থানার উপ-পরিদর্শক আবুল বাশার জানান।

ধর্ষকের বিচার দাবিতে শুক্রবার বিকাল ৪টার দিকে কালিহাতী উপজেলা সদরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিপেটা ও পরে রাবার বুলেট ছোড়ে। ওই সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বিজিবি ও র‌্যাব পুলিশের সঙ্গে যোগ দেয়।

Posted in সারা দেশ | Comments Off on থমথমে টাঙ্গাইল, পুলিশের ব্যাখ্যা নেই

সেফটিক ট্যাংকে বাবা ও মেয়ের লাশ

খুলনা প্রতিনিধি: খুলনায় সেফটিক ট্যাংক থেকে এক ব্যাংক কর্মকর্তা ও তার বৃদ্ধ বাবার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে নিহত ব্যাংক কর্মকর্তার ভাই লাশ দুইটি উদ্ধার করেন।
নিহত ব্যাংক কর্মকর্তার নাম পারভীন সুলতানা (২২)। তিনি এক্সিম ব্যাংকে চাকরি করতেন। অপর ব্যক্তি পারভীনের বাবা ইলিয়াস হোসেন চৌধুরী (৭০)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের লবনচোরা থানায় বুড়ো মৌলভীর দরগার পেছনে তিন নম্বর রোডের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। এই বাড়িতে পারভীন ও ইলিয়াস গত তিন বছর ধরে থাকতেন।pppppppppppp1
পুলিশের ধারণা, ডাকাতিকালে মেয়েকে ধর্ষণের পর দু’জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত ব্যাংক কর্মকর্তার ভাই রেজাউল আলম চৌধুরী জানান, ঢাকা থেকে তার বড় বোন মোবাইলে তাকে জানান পারভিন এবং বাবার মোবাইল ফোন দীর্ঘক্ষণ ধরে বন্ধ পাচ্ছেন। তিনি দ্রুত বাড়িতে গিয়ে তাদের খোঁজ নিতে বলেন। এই সময় তিনি বাড়িতে এসে দেখেন দরজায় তালা মারা। তিনি বলেন, পরে আমি এবং আবু সাইদ নামে একজন ভেতরে প্রবেশ করি। এ সময় ঘরের সমস্ত আসবাব এলোমেলো এবং ব্যাংকের চেকবই ছড়ানো-ছিটানো দেখতে পাই। পরে দুই সেফটিক ট্যাঙ্কে বাবা ও বোনের দেহ পড়ে থাকতে দেখি। তাদের সেখান থেকে উদ্ধার করে বুঝতে পারি দু’জনই মৃত। রেজাউল আলম চৌধুরী আরও জানান, পারভিন সুলতানার এক বছর আগে বিয়ে হয়েছে। তার স্বামীও একই ব্যাংকে ঢাকায় কর্মরত আছেন। ঘটনা শোনার পর তিনি খুলনার পথে রওনা হয়েছেন।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে ১১টার পর আমরা এখানে আসি। লাশ দুইটির গলায় শ্বাসরুদ্ধ করার চিহ্ন আছে।
তিনি আরো বলেন, ঘরের মধ্যে একটি কনডম পাওয়া গেছে যা আলমত হিসাবে জব্দ করা হয়েছে। খুলনা ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিন) জাহাঙ্গীর হোসেন বিশ্বাসসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Posted in সারা দেশ | Comments Off on সেফটিক ট্যাংকে বাবা ও মেয়ের লাশ

এক পশলা স্বস্তির বৃষ্টি

1093381881_1374986586নিজস্ব প্রতিবেদক: কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর শনিবার সকালে এক পশলা বৃষ্টি স্বস্তি দিয়েছে ঢাকাবাসীকে। সকাল ৮টার পরে রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালের এই বৃষ্টির কারণে অফিসগামী এবং ঈদের বাড়িমুখো মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। ৯টার পর বৃষ্টি থামলেও আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আশ্বিনের প্রথম সপ্তাহেও মৌসুমী বায়ু দেশের দক্ষিণাংশে মোটামুটি সক্রিয় আর উত্তরাংশে কম সক্রিয়। এসময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বাড়তে পারে বৃষ্টিপাত।

গত কয়েকদিন ধরে দেশের প্রায় সব অঞ্চলে বেশ গরম অনুভূত হচ্ছিল। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া কর্মকর্তারা বলছেন, গত তিনদিন ধরে ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করার পাশাপাশি সাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ভারতের মহারাষ্ট্র এলাকায় অবস্থান করতে। এ জন্যে সমুদ্রবন্দরের তিন নম্বর সতর্কতাও নামিয়ে ফেলা হয়েছে।

Posted in জাতীয় | Comments Off on এক পশলা স্বস্তির বৃষ্টি

নায়ক সালমান শাহর ৪৪ তম জন্মদিন আজ

বিনোদন প্রতিবেদক: আজ বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান খানের ৪৪ তম জন্মদিন । বাংলাদেশের স্বাধীনতার বছর ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জ উপজেলায় সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন ক্ষণজন্মা জনপ্রিয় নায়ক জন্মগ্রহণ করেন।

সালমান শাহ’র জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায়। বিটিভিতে শিশুশিল্পী হিসেবে শুরু করে অল্প কয়েকদিনের মধেেই ঢালিউডের মুকুটহীন সম্রাট হয়ে যান। সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। প্রথম সিনেমায়ই বাজিমাত করেন তিনি। অল্পদিনের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন।

GLPmgKb
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল-তুমি আমার, অন্তরে অন্তরে, স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নাই, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু। সালমান শাহ বেশ কয়েকটি টেলিভিশন নাটকেও অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ইতিকথা’, ‘আকাশছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ইত্যাদি। পাশাপাশি টিভি নাটকেও তাকে দেখা গেছে। মাত্র ৩ বছরের অভিনয় জীবন শেষে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ২৫ বছর বয়সে লক্ষ দর্শককে কাঁদিয়ে অকালে মৃত্যুবরণ করেন এই নন্দিত অভি্নেতা।

Posted in বিনোদন | Comments Off on নায়ক সালমান শাহর ৪৪ তম জন্মদিন আজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ শনিবার ভোর পাঁচটা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট শুরু হয়। সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট চলছে। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে আছেন হাজারো যাত্রী। মির্জাপুরের ট্রাফিক পরিদর্শক সাজেদুল ইসলাম জানান ভোর চারটার দিকে নাটিয়াপাড়াতে হাইপ্রেসার সিএনজি স্টেশনের সামনে একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এরপর যানজট শুরু। কিছুক্ষণ পর বাস ও ট্রাকটি সরিয়ে নিলেও যানবাহনের চাপ বাড়তে থাকে। তাই যানজট কমেনি।4d639a4840ff2379053351aa3cb9dfde-mirzapur

সকাল পৌনে ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, রাস্তার একপাশে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকামুখী গাড়িগুলো প্রায় এক ঘণ্টা ধরে থেমে আছে। অন্যপাশে ঢাকা থেকে টাঙ্গাইলমুখী গাড়িগুলো ধীর গতিতে চলছে। কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসচালক মো. মিলনের দেওয়া ভাষ্য, গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে কুড়িগ্রাম থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকায় পৌঁছার কথা। কিন্তু চারটার দিকে তিনি মির্জাপুরের পাকুল্লায় যানজটে আটকা পড়েন। পৌনে ১০টায় সেখানেই আটকে আছেন। গরু বোঝাই ট্রাকের চালক জাহেদুল বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকার কেরানীগঞ্জে যাচ্ছেন। চারটার সময় সিরাজগঞ্জ থেকে রওনা হয়েছেন। এলেঙ্গা পার হতেই যানজটে পড়েন। সাড়ে সাতটা থেকে মির্জাপুরে আটকে আছেন।

Posted in জাতীয় | Comments Off on ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud