পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চলচ্চিত্র ‘রানা প্লাজা’ মুক্তিতে বাধা নেই

11954596_382454095284668_3429041005094270616_nবিনােদন ডেস্ক: রানা প্লাজা ধসের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সম্প্রচারে স্থাগিতাদেশ চেয়ে করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এ সিনেমা চলতে আর কোনো বাধা রইল না। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের একটি বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। এর আগে ৬ সেপ্টেম্বর ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সম্প্রচারে হাইকোর্টের দেওয়া ৬ মাসের নিষেধাজ্ঞা স্থগিত করেন আপিল বিভাগ। এরপর রিভিউ আবেদন করা হয়। এদিকে ২৪ আগস্ট বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে সিনেমাটির প্রদর্শনী ও সম্প্রচারে ৬ মাসের নিষেধাজ্ঞা দেন।
ওই চলচ্চিত্রের জন্য সেন্সর বোর্ডের দেওয়া সনদের কার্যকারিতাও একই সময়ের জন্য স্থগিত করা হয়।

Posted in বিনোদন | Comments Off on চলচ্চিত্র ‘রানা প্লাজা’ মুক্তিতে বাধা নেই

খালেদা জিয়ার দুর্নীতি মামলার চলবে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৫ অক্টোবর

এম এ মানিক: খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বৃহস্পতিবার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে এ মামলায়

Former Bangladeshi prime minister and Bangladesh Nationalist Party (BNP) chief, Khaleda Zia waves as she arrives for a court appearance on April 5, 2015, in Dhaka, Bangladesh. Khaleda Zia is accused of having embezzled an estimated $400,000 from Zia charitable trust.

১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ১৫ অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর এর বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন। এই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলারও বিচারকাজ চলছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংক প্রধানমন্ত্রী কার্যালয় শাখার সাবেক কর্মকর্তা পরিতোষ চন্দ্র দে ও আমির উদ্দিন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, খালেদা জিয়া দেশের বাইরে থাকায় আজ আদালতে হাজির হতে পারেননি। তাঁর পক্ষে করা সময়ের আবেদন আদালত মঞ্জুর করেছেন। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক।

Posted in রাজনীতি | Comments Off on খালেদা জিয়ার দুর্নীতি মামলার চলবে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৫ অক্টোবর

নিহত ছাত্রলীগ নেতার মেয়েকে বিয়ে করলেন সাবেক সভাপতি সোহাগ

12002818_987396117965612_914051238953820530_nনিজস্ব প্রতিবেদক: বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ। কনে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত মনিরুজ্জামান বাদলের মেয়ে উশান আরা বাদল। উশান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের শিক্ষক। উশানের মা শামীমা আরা বাদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা।

মনিরুজ্জামান বাদল ১৯৯২ সালে ছাত্রলীগের একটি গ্রুপের গুলিতে নিহত হন। সোহাগ ও উশান দু’জনের বাড়িই বাগেরহাট। পারিবারিকভাবে দেখাশোনার পর ঘরোয়াভাবে বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা হয়। তবে অক্টোবরে ঢাকায় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

সোহাগের বিয়ের অনুষ্ঠানে আত্মীয়স্বজনরা ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম, লিয়াকত সিকদার, সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর এবং ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ।

Posted in রাজনীতি | Comments Off on নিহত ছাত্রলীগ নেতার মেয়েকে বিয়ে করলেন সাবেক সভাপতি সোহাগ

জঙ্গিবাদ দমনে ব্রিটিশ সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

1414670720_277বাংলাদেশে জঙ্গিবাদ দমনে ব্রিটিশ সরকারকে আরো বেশি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, মৌলবাদীরা বাংলাদেশে তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে এবং কিছু কিছু লোক তাদের মদদ দেওয়ার চেষ্টা করছে। এই জঙ্গিবাদ দমনে শেখ হাসিনা আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, পূর্ব লন্ডনে এই দলটির প্রভাব রয়েছে, সেখানে তারা অর্থ সংগ্রহ করে তারপর সেই অর্থ বাংলাদেশে পাঠায়। শেখ হাসিনা বলেন, ব্রিটেন থেকে বাংলাদেশের বিরুদ্ধে এই জঙ্গিবাদের হুমকি দমনে ব্রিটিশ সরকারকে আরো বেশি পদক্ষেপ নিতে হবে।

তবে গার্ডিয়ানের প্রতিবেদনে ব্রিটিশ জিহাদি বলতে যাদের কথা উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের কিছুটা তফাত আছে। গার্ডিয়ানের প্রতিবেদনে কীভাবে সম্প্রতি যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে জঙ্গি মতাদর্শের বিস্তার ঘটেছে, প্রায় ৩০ জন বাংলাদেশি বংশোদ্ভূত জিহাদি সিরিয়ায় লড়াই করতে গেছেন, কীভাবে এরা বাংলাদেশেও জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে, সেসব বিষয় উল্লেখ করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করেছেন, পূর্ব লন্ডনে জামায়াতে ইসলামীর তৎপরতার প্রতি। তিনি বলেন, পূর্ব লন্ডনে তাদের অনেক প্রভাব, এটা সত্যি, সেখানে তারা অর্থ সংগ্রহ করে তারপর সেই অর্থ বাংলাদেশে পাঠায়। বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থিদের তৎপরতা এবং এর পেছনে ইউরোপ-আমেরিকা ফেরতদের ভূমিকা তুলে ধরে বুধবার গার্ডিয়ান প্রতিবেদনটি প্রকাশ করে।

Posted in জাতীয় | Comments Off on জঙ্গিবাদ দমনে ব্রিটিশ সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

পাখিরাও প্রেমে পড়ে!

প্রেম নিয়ে কত গান, কত কবিতাই না লিখেছে মানুষ। প্রেমের জন্য জীবন দিয়েছে, সমুদ্র পাড়ি দিয়েছে, তুলে এনেছে ১০৮টি নীল পদ্ম। প্রতিটি প্রেমিক মনই ভাবে পৃথিবীতে তার প্রেমই সবচেয়ে বড়। প্রতিটি মানুষই মনে করে, সেই বোধহয় প্রেমের জন্য করতে পারে সব কিছু। তবে শুধু মানুষই না, পাখিরাও প্রেমে পড়ে। আর তারাও নিশ্চয় প্রেমের জন্য সব কিছু করতে পারে। তবে কিছু করতে পারুক আর না পারুক সঙ্গী পছন্দ না হলে যে তাদেরও ভালো লাগে না সে কথাই জানাচ্ছে নতুন একটি গবেষণা।images
আশ্চর্য শোনালেও গবেষকরা এমনটাই বলছেন। নারী প্রজাতির পাখিরা পুরুষ পাখিদের উদ্দীপনা দেখে সঙ্গী নির্বাচন করে। পুরুষ পাখির উদ্দীপনা দেখে নারী পাখি তার সাথে সক্রিয় সঙ্গমের সম্ভাবনা বিচার করে। এর পরই তাকে সঙ্গী হিসেবে বেছে নেয় সে। আর যদি সঙ্গী পছন্দ না হয় বা জোর করে কারো সাথে জোড়া বেঁধে দেওয়া হয় তাহলে রীতিমতো আয়ু কমে যায় তাদের।
জার্মানির ইনস্টিটিউট অব অরনিথোলজির গবেষক ম্যাক্স প্ল্যাঙ্ক পাখির এই আচরণের সাথে মানুষের সঙ্গী নির্বাচনের আচরণের আশ্চর্য মিল খুঁজে পেয়েছেন। এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গবেষণার জন্য সামাজিকভাবে একগামী পাখি জেবরা ফিঞ্চকে বেছে নেওয়া হয়। এরপর নারী ও পুরুষ পাখিদের একটি কক্ষে রাখা হয়।
১৬০টি পাখির মধ্যে ২০টি নারী পাখিকে ২০টি পুরুষ পাখির মধ্যে ছেড়ে দেওয়া হয়। এরপর স্বাধীনভাবে তাদের সঙ্গী নির্বাচন করতে সুযোগ দেওয়া হয়। এই পাখিদের বংশবৃদ্ধির জন্য আলাদাভাবে বাস করার সুযোগ দিয়ে অন্যস্থানে পাঠিয়ে দেন গবেষকরা।
এরপর অন্য পাখিদের জন্য জোড়া ঠিক করে দেন গবেষকরা। এটাকে অনেকটা এ রকম বলতে পারেন যে, মা-বাবা জোর করে সন্তানের নিজেদের পছন্দে বিয়ে দিয়ে দিলেন। বা পিতৃতন্ত্রের ধারা হিসেবে পরিবার থেকেই সঙ্গী নির্বাচন করে দেওয়া হলো।
এরপর এই জোড়াদেরও বংশবৃদ্ধির জন্য আলাদা বাস করতে বা সংসার করতে পাঠানো হয়।
এরপর এই সুখী বা কিছু অসুখী দম্পতি যাই বলি না কেন তাদের আচরণ পর্যালোচনা করতে শুরু করেন গবেষকরা। সেই সাথে পাখিদের মৃত্যুহার, সন্তানের জন্মহার ও বেঁচে থাকার লড়াইও পর্যবেক্ষণ করা হয়।
গবেষণায় দেখা যায়, যারা নিজেরা সঙ্গী নির্বাচন করেছিল তাদের ডিম উৎপাদন ও বাচ্চা জন্মের হার অন্যদের চেয়ে ৩৭ শতাংশ বেশি। যাদের জোর করে জোড়া বেঁধে দেওয়া হয়েছিল সেই পাখিদের ডিম ফুটে বাচ্চা হওয়ার হার স্বেচ্ছায় সঙ্গী নির্বাচন করা পাখিদের চেয়ে তিন গুণ কম। জোর করে জোড়া বেঁধে দেওয়া পাখিদের ডিম নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। এ ছাড়া জন্মের পর এদের সন্তানদের মৃত্যুর হারও বেশি।
গবেষকরা জানান, জন্মের প্রথম ৪৮ ঘণ্টার মধ্যেই এই পাখির বাচ্চারা মারা যায়। অর্থাৎ জোর করে বেঁধে দেওয়া জোড়াদের মধ্যে সন্তান লালন পালনের ক্ষেত্রেও অনীহা দেখা যায়। এমনকি এই জোড়ার পুরুষ পাখিরাও ছানার বা বাসার দেখাশোনা করার প্রয়োজনীয় দায়িত্ব পালন করে না।
এই দুই ধরনের দম্পতির জীবনাচারণে লক্ষ্যণীয় কিছু পার্থক্য দেখা যায়। বিশেষ করে নারী পাখিরা কোনোভাবেই জোর করে নির্বাচন করে দেওয়া সঙ্গীকে সহজে মেনে নিতে পারে না বা তার প্রতি প্রয়োজনীয় গুরুত্ব দিতে পারে না।
ফলে এর প্রভাব পড়ে তাদের প্রতিদিনকার জীবনে। যৌন জীবন থেকে শুরু করে সন্তান লালন পালন সবকিছুতেই অনীহা দেখা দেয় তাদের। অন্যদিকে যারা নিজের পছন্দের সঙ্গী বেছে নেয় তাদের যৌনজীবন হয় আনন্দের। ডিম উৎপাদন করে বেশি পরিমাণে আর ডিম ফুটে যে বাচ্চারা বের হয় তারাও তুলনামূলক সুস্থ থাকে। এ ছাড়া এই জোড়ার পুরুষ ও নারী উভয় পাখিই মিলেমিশে সন্তান ও পাখির বাসার প্রতি দায়িত্ব পালন করেছে।
আর এই স্পষ্ট পার্থক্য থেকেই বোঝা যায়, পাখিদের জীবনেও প্রেমের কী দারুণ প্রভাব।

Posted in লাইফস্টাইল | Comments Off on পাখিরাও প্রেমে পড়ে!

গরু বোঝাই ট্রাক ছিনতাই

প্রতিনিধি : গাজীপুরে ব্যবসায়ীকে আটকে রেখে একটি গরু বোঝাই ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, কুরবানির উপলক্ষে হাঁটে উঠানোর জন্যে গরু বোঝাই ঐ ট্রাকটি ঢাকায় আনা হচ্ছিল।4_7326
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনা ইতিমধ্যে তারা অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি তারা। জড়িতদের ধরতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।

Posted in সারা দেশ | Comments Off on গরু বোঝাই ট্রাক ছিনতাই

আসামিবাহী বাসে আগুন: পুলিশ নিহত, দগ্ধ ৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় আসামি বহন করা মাইক্রোবাসে আগুন ধরে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। CKদগ্ধ হয়েছেন পুলিশের চার সদস্য ও পাঁচজন আসামি। দগ্ধ নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলার আমজাদের বাজার এলাকায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আসামি বহন করা মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিল। নিহত ব্যক্তির নাম আবদুল আজিজ (৩২)। তিনি পুলিশের কনস্টেবল ছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দগ্ধ হওয়া পুলিশের চার সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক (৩৫), কনস্টেবল আনোয়ার (৩৮), নুরুল হাসান (৩৮) ও শরিফুল (৩২)। তাঁদের মধ্যে প্রথমজনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ হওয়া পাঁচ আসামি হলেন আবদুস শুকুর (৫০), নাজিম উদ্দিন (৪০), মো. বশির (৩৪), শওকত (৩০) ও সাদ্দাম হোসেন (২৫)। তাঁদের মধ্যে প্রথম চারজনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল জানিয়েছেন, পুলিশ সদস্য মালেকের শরীরের ৩৮ শতাংশ, নুরুলের ৮ শতাংশ, আনোয়ারের ৫ শতাংশ ও শরিফুলের ৪ শতাংশ পুড়ে গেছে। বাকি পাঁচ ব্যক্তির (আসামি) মধ্যে শওকতের ৮৭ শতাংশ, শুকুরের ২৮ শতাংশ, নাজিমের ৩৩ শতাংশ, বশিরের ২৭ শতাংশ ও সাদ্দামের শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে।

Posted in জাতীয় | Comments Off on আসামিবাহী বাসে আগুন: পুলিশ নিহত, দগ্ধ ৯

ছয় দল নিয়ে ২২ নভেম্বর শুরু হচ্ছে বিপিএল

BPLক্রীড়া প্রতিবেদক: বিসিবির ইচ্ছা ছিল সাতটি দলের। শেষ পর্যন্ত টেনেটুনে পাওয়া গেল ছয়টি। মঙ্গলবার বিপিএলের গভর্নিং কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার চৌধুরী জানিয়েছেন, ছয় দল নিয়ে বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২২ নভেম্বর। পাঁচটির কথা আগেই নিশ্চিত করেছিল বিসিবি। আজ ষষ্ঠ দল হিসেবে কুমিল্লার নাম ঘোষণা করা হয়। এই দলের মালিকানা পেয়েছে রয়্যাল স্পোর্টস। একদিন বিরতি দিয়ে ২৪ নভেম্বর মাঠে গড়াবে খেলা। ম্যাচটি হবে ডে-নাইট। বিপিএলের তৃতীয় আসরে দল কেনার জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছিল; বিসিবির দেয়া তথ্য মতে ১১ থেকে ১২টি। কিন্তু শর্ত মেনে প্রথম অবস্থায় মাত্র পাঁচটি প্রতিষ্ঠান অগ্রিম সাড়ে পাঁচ কোটি টাকা জমা দেয়। এরপর সপ্তাখানেক বাদে কুমিল্লার নামও শোনা যায়। বিষয়টি আজ নিশ্চিত করল বিসিবি। বাকী পাঁচ দলের মধ্যে ঢাকার মালিকানা পেয়েছে বেক্সিমকো গ্রুপ। চট্টগ্রামের মালিকানা ডিবিএলের। এক্সিওম টেকনোলজিস পেয়েছে বরিশালের মালিকানা। সিলেট আলিফ গ্রুপের। আর রংপুর আই স্পোর্টসের।

Posted in খেলাধুলা | Comments Off on ছয় দল নিয়ে ২২ নভেম্বর শুরু হচ্ছে বিপিএল

অভিনয়ে ফিরলেন তিন্নি

বিনােদন ডেস্ক: ‘তিন্নি আমাকে অনেক বেশি পছন্দ করে। কিন্তু আমি ওকে একদম পাত্তা দিই না। ওকে অপছন্দের প্রধান কারণ হলো, ও টম বয় টাইপ। কিন্তু তিন্নির ছোট বোন স্বর্ণাকে আমি অনেক পছন্দ করি। এদিকে, তিন্নি আমাকে অনেক ভালোবাসে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প,’ কথাগুলো বলছিলেন অভিনেতা নীরব।image_8315
আসছে ঈদ উপলক্ষে ‘একই বৃন্তে’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এ নাটকের মাধ্যমে প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তিন্নি। এখন থেকে নিয়মিত নাটকে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এই নাটকে তাঁর চরিত্রের নাম সোহা।
রোমান্টিক ধাঁচের এই নাটকটি লিখেছেন তিন্নির মা কস্তরি দত্ত মজুমদার। আলী আজাদের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করছেন সুজন শাহরিয়ার।

Posted in বিনোদন | Comments Off on অভিনয়ে ফিরলেন তিন্নি

অনন্ত হত্যার ৫ আসামি সাতদিন করে রিমান্ডে

সিলেট: মুক্তমনা ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার পাঁচ আসামির সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক আনোয়ারুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- সাদেক আলী মিঠু, তৌহিদুর রহমান, আশিকুল মল্লিক, আরিফুল হক ও জাকিরুল হক গামা। ওই পাঁচজনই ব্লগার অভিজিৎ হত্যার আসামি। এদের মধ্যে সাদেক আলম মিঠুকে আজ অনন্ত হত্যা মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। এছাড়াও বাকিদের গত ৮ সেপ্টেম্বর এই মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়।blogger-ananta20150902203042

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আরমান আলী পাঁচজনকে ১৫ দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। প্রসঙ্গত, গত ১২ মে সকালে সিলেট নগরের সুবিদবাজারে নিজ বাসার সামনে বিজ্ঞান ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। অনন্ত হত্যা মামলায় সিলেটের স্থানীয় একটি দৈনিকের ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাবি ছাত্র মান্নান রাহি ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়ের নামের একজনকে আগেই গ্রেপ্তার করে পুলিশ। তার মধ্যে মান্নান রাহি আদালতে অনন্ত বিজয় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এছাড়াও সিআইডির হাতে আটক হওয়া শাবি ছাত্র মান্নান রাহি ও তার ভাই মোহাইমিন নোমানের তথ্যের ভিত্তিতে আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়। গত ৯ সেপ্টেম্বর তাকেও রিমান্ড দেন আদালত।

Posted in সারা দেশ | Comments Off on অনন্ত হত্যার ৫ আসামি সাতদিন করে রিমান্ডে

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud