পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মহসিন আলীর প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

pmসমাজকল্যাণমন্ত্রী ও মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা। বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিরা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের জনগণ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান আওয়ামী লীগ নেতা মহসিন আলী। ৬৭ বছর বয়সী এই রাজনীতিবিদ নিউমোনিয়া ও হৃদরোগে ভুগছিলেন। সোমবার রাতে তার লাশ দেশে আনা হয়।

Posted in সারা দেশ | Comments Off on মহসিন আলীর প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রোনালদোর রেকর্ডে রিয়ালের জয়

স্প্যানিশ লিগে গত শনিবার এস্পানিওলকে গুনে গুনে ৫ গোল দিয়ে চলতি মৌসুমে গোল খরা কাটিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। কে জানত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও হ্যাটট্রিকের এ ধারা অব্যাহত রাখবেন তিনি!Ronaldo-thereport24.com
হ্যাঁ, টানা হ্যাটট্রিক রোনালদোর কাছে নতুন কিছু নয়। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড ভাঙছেন রোনালদো আর তার প্রতিদ্বন্দ্বী মেসি। টানা হ্যাটট্রিক এর আগে আরও করেছেন। তবে এবারেরটা একটু অন্যরকম এ কারণে যে, এর মাধ্যমে মেসিকে হটিয়ে এককভাবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি। অবশ্য মেসির সামনে বুধবারই এই রেকর্ড ভাঙার সুযোগ থাকছে।
রাশিয়ান ক্লাব শাখতার দোনেৎস্কের বিরুদ্ধে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রাফায়েল বেনিতেজের রিয়াল মাদ্রিদ। খেলার ৩০ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় তারা। ওই গোলের ওপর ভর করেই প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজ রূপে ফিরে আসেন রোনালদো। খেলার ৫৫ ও ৬৩ মিনিটে পেনাল্টি থেকে দুই গোল করেন তিনি। এর পর ৮১ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেডে শাখতারের জালে বল জড়ান রোনালদো।
এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৮০ গোলের মালিক হলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোই এখন সর্বোচ্চ গোলদাতা। এর আগে ৭৭ গোল নিয়ে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির সঙ্গে সর্বোচ্চ গোলদাতার আসনটি ভাগাভাগি করেছিলেন তিনি।

Posted in খেলাধুলা | Comments Off on রোনালদোর রেকর্ডে রিয়ালের জয়

এবার সীমান্ত বন্ধ করলো অস্ট্রিয়া

‌আন্তর্জাতিক ডেস্ক: ক্রমবর্ধমান শরণার্থী স্রোত ঠেকাতে এবার সীমান্ত বন্ধ করলো অস্ট্রিয়া। এর আগে হাঙ্গেরি এই স্রোতে ভাটা দেখতে কঠোর আইন প্রয়োগ শুরু করে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টা) হাঙ্গেরি সংলগ্ন সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রিয়া। ধীরে ধীরে দেশটির অন্যান্য সীমান্তও বন্ধ করে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।austria_930338803

এর আগে মঙ্গলবার মধ্যরাতে জরুরি অবস্থা জারি করে সার্বিয়া সংলগ্ন সীমান্ত বন্ধ করে দেয় হাঙ্গেরি। সেই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বা অতিক্রম করলে পুলিশ আটক করতে পারবে- এ সংক্রান্ত একটি আইনও প্রয়োগ শুরু করে দেশটি।

হাঙ্গেরি পুলিশ জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় প্রায় এক লাখ অভিবাসন প্রত্যাশীকে এরই মধ্যে আটক করা হয়েছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, সার্বিয়ায় কোনো যুদ্ধ বা অস্থিরতা চলছে না। আশ্রয় হিসেবে ওই দেশটিও নিরাপদ। কাজেই সার্বিয়া থেকে যদি কোনো অভিবাসন প্রত্যাশী হাঙ্গেরিতে প্রবেশের অনুমতি চায়, তাহলে তার আবেদন প্রত্যাখ্যান করা হবে।

Posted in আন্তর্জাতিক | Comments Off on এবার সীমান্ত বন্ধ করলো অস্ট্রিয়া

লন্ডনে খালেদা জিয়া

লন্ডন: লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া। বুধবার (১৬ সেপ্টেম্বর) লন্ডন সময় সকাল ৭টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় ১২টা ১৪ মিনিট) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে (১৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত আড়াইটায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে৭ ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন খালেদা। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার একান্ত সচিব আব্দুস সাত্তার ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থনে মেয়র প্রার্থী হওয়া তাবিথ আউয়াল। গৃহকর্মী ফাতেমা বেগমও খালেদা জিয়ার সঙ্গে আছেন।

মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে ব্যক্তিগত সফরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৫ ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপি নেতাদের মধ্যে বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বর্তমান মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সংরক্ষিত ‍‌আসনের সাবেক এমপি হেলেন জেরিন খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

ব্যক্তিগত এ সফরে খালেদা জিয়া চোখের চিকিৎসা করাবেন। লন্ডনের একটি হাসপাতালে পুত্রবধূ ডা. জোবায়দা রহমান আগে থেকেই অ্যাপয়েনমেন্ট নিয়ে রেখেছেন। দীর্ঘ চার বছর পর বড় ছেলে তারেক রহমান, ছেলের বউ জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমানের সঙ্গে একান্তে সময় কাটাবেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১১ সালে লন্ডন সফরের সময় তাদের সঙ্গে দেখা হয়েছিল।

প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই কন্যা জাফিয়া ও জাহিয়া রহমানের সঙ্গেও লন্ডনে দেখা হচ্ছে খালেদা জিয়ার। এরই মধ্যে মালয়েশিয়া থেকে দুই মেয়ে নিয়ে লন্ডন পৌঁছেছেন শর্মিলা।24-12-14-Khaleda-Zia-7

খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে গত এক মাসেরও বেশি সময় ধরে নানা গুঞ্জন চলছিল। ১৫ আগস্টের আগেই লন্ডন যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেও নানা জটিলতার কারণে যেতে পারেননি তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে গুলশান কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে দিয়ে লন্ডন যাত্রার দিন-ক্ষণ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, ১৫ থেকে ২০ দিনের এ সফরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল পুনর্গঠন, পরবর্তী আন্দোলন, আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন খালেদা জিয়া।

এছাড়া ব্রিটেনের ক্ষমতাসীন ও বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকের চেষ্টা করবেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলীর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার।

Posted in রাজনীতি | Comments Off on লন্ডনে খালেদা জিয়া

ফেসবুকে শিগগিরই আসছে ‘ডিসলাইক’ অপশন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনকিছু পছন্দ হলে সাথে সাথেই ‘লাইক’। আর অপছন্দ হলে ছিলনা ‘ডিসলাইক’ অপশন। ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই এতদিন এ বিষয়টির অভাববোধ করেছেন।fb-dislike_324776

বিষয়টি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষও বেশ কিছুদিন আগেই ভাবনা-চিন্তার কথা জানিয়েছিল। এবার ফেসবুক নিশ্চিত করল তারা শিগগিরই নিয়ে আসছে ‘ডিসলাইক’ অপশন। অর্থাৎ এখন আর মন্তব্য করে বোঝাতে হবে না। ‘লাইক’ বাটনের মতই ‘ডিসলাইক’ বাটনে ‘ক্লিক’ করলেই হবে।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলছেন, ডিসলাইক অপশনের দাবি দীর্ঘদিনের। শিগগিরই এটি চালু করা হবে।
সামাজিক যোগাযোগের এই জনপ্রিয় ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এমনটাই জানিয়েছেন।
মঙ্গলবার ফেসবুকের সদরদপ্তরে আয়োজিত এক প্রশ্নোত্তর সেশনে ৩১বছর বয়সী জুকারবার্গ বলেন, অনুভূতি প্রকাশের একটি মাধ্যম হিসেবে এই ডিসলাইক অপশনটি চালু করা হচ্ছে।
তিনি জানান, খুব শিগগিরিই ব্যবহারকারীরা নিজেরাই এটি যাতে প্রয়োগ করতে পারে সে ব্যাপারে কর্তৃপক্ষ অনেকটাই তৈরি।
২০০৯ সালে লাইক অপশনটি চালুর পর থেকে অনেক ব্যবহারীর পক্ষ থেকেই ডিসলাইক অপশন চালুর জন্য ধারাবাহিকভাবে অনুরোধ করে আসছিলেন।
জুকারবার্গ নিজেও বলেন, এই দাবিটি বেশ কয়েক বছর ধরেই ছিল এবং আজ একটি বিশেষ দিন কারণ আজ আমি নিশ্চিত করে জানাতে পারছি যে, এই বিষয়ে আমরা কাজ করছি। শিগগিরই এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। বিবিসি বাংলা।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on ফেসবুকে শিগগিরই আসছে ‘ডিসলাইক’ অপশন

নাসিরের জোড়া উইকেট

আন-অফিসিয়াল ম্যাচে আজ বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে ভারত ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচে দুটি উইকেট তুলেছেন 54824_179নাসির হোসেন। সাজঘরে ফিরিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান মৈনাক আগারওয়াল ও সুরেশ রায়নাকে। আর নাসিরের বলেই রান আউট হয়েছেন কাদের যাদব। এর আগে ভারত ‘এ’ দলে আঘাত হানেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। উইকেটের পেছনে লিটন দাসের হাতে এই দু’জনের বলেই ক্যাচ দেন উন্মুক্ত চাঁদ ও মনিশ পান্ডে। টস জিতে ভারতীয় ‘এ’ দলকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ ‘এ’ দল। বেলা ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ভারত ‘এ’ দলের সংগ্রহ ৩০ ওভার শেষে ১৫১ রান। দুই দলেই রয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক আর ভারত ‘এ’ দলের অধিনায়ক টপ অর্ডার ব্যাটসম্যান উনমুকুট ঠাকুর চাঁদ। সোমবার ঢাকা ছাড়ার আগেই অধিনায়ক মুমিনুল হক বলেন, সব ম্যাচেই জয় চায় তার দল। বিশেষ করে ওয়ানডেতে জাতীয় দলের যে জয়ের ধারা, সেটি অব্যাহত রাখতে চান তারা এ সফরে। কারণ দলে সিনিয়র কয়েকজন ক্রিকেটার না থাকলেও ম্যাচ জয়ের মতো যথেষ্ট শক্তিশালী তার দল। ওপেনিংয়ে সৌম্য সরকার, এনামুল বিজয়। এরপর লিটন কুমার দাস, রনি তালুকদার, মুমিনুল নিজে, নাসির হোসেন, শুভাগত হোমসহ বেশ অভিজ্ঞ সাইড। বোলিংয়েও তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আল আমিন ছাড়াও স্পিনে আরাফাত সানি, সাকলাইন সজিব যারা রয়েছেন, তারা ভারত ‘এ’ দলকে মোকাবেলা করার জন্য যথেষ্ট। বিশেষ করে ওপেনিংয়ে সৌম্য সরকার তার নিয়মিত তামিমকে ছাড়া কেমন করবেন তার একটা প্রদর্শনী হবে এ সিরিজে। অপরদিকে ভারত ‘এ’ দলে যারা রয়েছেন, এদের মধ্যে রায়না ছাড়াও জাতীয় দলের স্কোয়াডে যারা ছিলেন তারাও আছেন। কাদের, যাদব, ধাওয়াল কুলকার্নি, মনিশ পান্ডে, করন শর্মা। এ ছাড়াও আইপিএলের অভিজ্ঞতাসম্পন্ন ও রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে কড়া নাড়ছেন অনেকেই।

Posted in খেলাধুলা | Comments Off on নাসিরের জোড়া উইকেট

তাঁকেও হাতকড়া পরাল পুলিশ!

চট্টগ্রাম: দুই পা নেই, দুটি কাঠের টুকরার ওপর ভর দিয়ে চলেন। তবু তাঁকে হাতকড়া পরাল পুলিশ। জামিন আবেদনের শুনানির জন্য মাদক মামলার আসামি আবুল হোসেনকে হাতকড়া পরিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনে হাজির করে পুলিশ।
হাতকড়া থাকায় চলতে কষ্ট হচ্ছে, পুলিশকে এ কথা বলার পরও কাজ হয়নি। উল্টো হাজতখানা থেকে আদালত ভবনের নিচতলার লিফটের দরজা পর্যন্ত প্রায় ১০০ গজ এবং তৃতীয় তলায় লিফট থেকে নেমে এজলাসকক্ষ পর্যন্ত প্রায় ২০০ গজ কাঠের টুকরার ওপর ভর দিয়ে যেতে হয়েছে আবুল হোসেনকে। এ সময় তাঁর বাঁ হাতে হাতকড়া ছিল। পঙ্গু আসামিকে এভাবে আদালতে হাজির করাকে অমানবিক এবং পুলিশ প্রবিধানের লঙ্ঘন বলছেন আইনজীবীরা।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, পঙ্গু আসামি আবুল হোসেনের দুই পা নেই। পুলিশি হেফাজত থেকে তাঁর পালানোর কোনো সম্ভাবনাও ছিল না। তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশ অমানবিক কাজ করেছে।
পঙ্গু আসামিকে এভাবে আদালতে হাজির করার বিষয়টিকে অমানবিক এবং পুলিশ প্রবিধানের লঙ্ঘন বলছেন আইনজীবীরা
এই সরকারি কৌঁসুলি বলেন, গ্রেপ্তার ও বিচারাধীন বন্দীদের পলায়ন রোধ করতে যতটুকু প্রয়োজন, এর বেশি নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। হাতকড়া বা দড়ির ব্যবহার প্রায় ক্ষেত্রেই অপ্রয়োজনীয় এবং অমযার্দাকর। বয়স বা দুর্বলতার কারণে যাঁদের নিরাপত্তা রক্ষা করা সহজ ও নিরাপদ, তাঁদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ না করার কথা বলা রয়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম নগর শাখার সভাপতি ও জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম বলেন, পঙ্গু ব্যক্তিটির পালানোর কোনো সুযোগ ছিল না। এরপরও তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশ মানবাধিকার রক্ষা করেনি।

এক হাতে হাতকড়া পরিয়ে গতকাল বেলা ২টা ১২ মিনিটে চট্টগ্রাম আদালত ভবনের নিচতলার হাজতখানা থেকে আসামি আবুল হোসেনকে নিয়ে বের হন এক কনস্টেবল। সিঁড়ির কাছে আসার পর আসামি অনুরোধ করেন তাঁকে লিফটে করে ওপরে ওঠাতে। পরে ওই কনস্টেবল লিফটে করে তাঁকে তৃতীয় তলায় নিয়ে যান। কিন্তু লিফট থেকে নেমে তাঁকে প্রায় ২০০ গজ পথ পাড়ি দিয়ে এজলাসকক্ষে হাজির হতে হয়।485112a9d11ef507622ce701e95d4469-4
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, নারী, শিশুসহ বয়স্ক আসামিদের আনা-নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া আছে। এরপরও পঙ্গু ব্যক্তিটিকে হাতকড়া পরানো হলে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আদালত প্রাঙ্গণে আসামি আবুল হোসেনের মামাতো ভাই মো. রফিক

বলেন, অসুখের কারণে ছোটবেলায় আবুলের প্রথমে ডান পা এবং পরে বাঁ পা কেটে ফেলতে হয়। তাঁর বাড়ি কক্সবাজারের টেকনাফে। রফিকের অভিযোগ, হাতকড়া পরানোর পর আবুল হোসেন ব্যথা লাগছে বলার পরও পুলিশ শোনেনি।
আসামির আইনজীবী কাজী শওকত আলী প্রথম আলোকে বলেন, মাদক মামলায় জামিনের আবেদনের শুনানির জন্য আবুল হোসেনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ জুলাই চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে এক হাজার ইয়াবা বড়িসহ আবুল হোসেনকে গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ। এ ঘটনায় মামলার পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রথম আলাে

Posted in সারা দেশ | Comments Off on তাঁকেও হাতকড়া পরাল পুলিশ!

গরু আসছে

ঢাকা: কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন সীমান্ত দিয়ে গরু আসছে। কিছু কিছু স্থানে কড়াকড়ি থাকলেও বেশ কয়েকটি করিডর দিয়ে গত বছরের তুলনায় বেশি গরু এসেছে বলে জানা গেছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, সারা দেশে খামারি ও সাধারণ মানুষের কাছে কোরবানির যোগ্য ৪০ লাখ হৃষ্টপুষ্ট গরু ও মহিষ আছে। এক হিসাবে দেখা গেছে, এ বছর ৫০ লাখের মতো কোরবানি হতে পারে। এদিকে রাজধানী ঢাকার গরুর হাট এবং কোরবানি নিয়ে সিটি করপোরেশন ও পুলিশ গতকাল মঙ্গলবার তাদের পরিকল্পনা জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আগামী শনিবারের (১৯ সেপ্টেম্বর) আগে ঢাকায় গরু ঢুকতে দেওয়া হবে না। আর গরুর হাটগুলোকে তাদের চৌহদ্দির বাইরেও ছড়াতে দেওয়া হবে না।109_CDA_Cow_Bazar_Ctg_290914
প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন, প্রতিবেশী দেশ ভারত তাদের সীমান্তে গরু ‘পাচারে’র ব্যাপারে কড়াকড়ি আরোপ করলেও দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে গত বছরের তুলনায় এবার বেশি ভারতীয় গরু এসেছে। গরু আসছে পূর্বের মিয়ানমার সীমান্ত দিয়েও। তবে সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে গরু কম আসছে বলে জানা গেছে।
রাজশাহী কাস্টমস কমিশনারের কার্যালয়ের অধীনে ভারত থেকে গবাদিপশু আমদানির মোট আটটি করিডর রয়েছে। কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত আগস্টে উত্তরাঞ্চলের সাতটি করিডর দিয়ে ৩৬ হাজার ৩০৭টি গবাদিপশু বাংলাদেশে ঢুকেছে। এর মধ্যে গরু ২৭ হাজার। গত বছর এ সময়ে গবাদিপশু আসার সংখ্যা ছিল ১৫ হাজার ৩০৩। সুলতানগঞ্জ করিডর দিয়ে সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে ৩ হাজার ৪০০ গরু-মহিষ ঢুকেছে।
রাজশাহীর সবচেয়ে বড় গবাদিপশুর হাট হচ্ছে নগরের সিটি বাইপাস হাট। এই হাটের ইজারাদার আতিকুর রহমান বলেন, গত মাসেও ভারতীয় গরুর বড় চালান এসেছে শুনেছেন কিন্তু তাঁরা সেই গরু-মহিষ পাননি। ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীরা সরাসরি সুলতানগঞ্জ ও কানসাট থেকে নিয়ে চলে গেছেন।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ইসলামপুর শুল্ক করিডর দিয়ে গরু আসছে। কাস্টম সূত্রে জানা গেছে, গত আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৪ হাজার ৬০৭টি গরু আসে। গত বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৩৫৫। কুড়িগ্রামের কাস্টম অফিস সূত্রে জানা গেছে, এ বছরের জুলাই থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত গরু এসেছে প্রায় ৬০ হাজার। গত বছর এ সংখ্যা ছিল ১৪ হাজার ৬৭৫।
কক্সবাজারে মিয়ানমার সীমান্ত দিয়ে আগস্ট থেকে গতকাল পর্যন্ত গরু এসেছে সাড়ে পাঁচ হাজারের বেশি। গত বছর এ সংখ্যা ছিল সাড়ে চার হাজারের কম।
বগুড়ায় এবার দেশি খামারিদের কাছ থেকে বেশি গরু পাওয়ার আশা করা হচ্ছে। জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা খন্দকার বজলুর রহমান বলেন, এবারের কোরবানির বাজার সামনে রেখে জেলার ১ হাজার ২৬১টি খামার ও কৃষকের বাড়িতে মোট ৭৬ হাজার ৮২২টি পশু হৃষ্টপুষ্ট করা হয়েছে। তিনি বলেন, গত বছর জেলায় ১ লাখ ৩৫ হাজার গরু এবং ৮৯ হাজার ছাগল ও ভেড়া কোরবানি হয়েছিল। এ ছাড়া সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গাজীপুর, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির হাটে গরু আসবে।
ঢাকায় পুলিশের নির্দেশ: গতকাল কোরবানির ঈদ নিয়ে রাজধানীর আইনশৃঙ্খলা-বিষয়ক সভায় ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া ও ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী, পরিবহন নেতারাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবার ডিএমপির আওতার মধ্যে একটি স্থায়ীসহ ২৩টি পশুহাট বসবে। তবে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার মধ্যে পশুহাটের সংখ্যা ১৭।
সভায় ডিএমপির কমিশনার আশ্বস্ত করেন, গরু হাটে কোনো চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজদের ধরার ক্ষেত্রে দলীয় পরিচয়সহ অন্য যেকোনো পরিচয়ই বিবেচনায় না নিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। সভায় কমিশনার বলেন, এবারে গরুর হাটগুলোকে তাদের চৌহদ্দির বাইরে আসতে দেওয়া হবে না। হাটের ইজারার কাগজে উল্লেখিত নির্ধারিত সীমানার ভেতরেই হাটের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে। ১৮ সেপ্টেম্বর থেকেই হাটে পুলিশ মোতায়েন করা হবে। তবে ১৯ সেপ্টেম্বরের আগে ঢাকায় অস্থায়ী হাটগুলোর জন্য কোনো গরু ঢুকতে দেওয়া হবে না। হাটগুলোতে সিসি ক্যামেরা, পুলিশের নিয়ন্ত্রণকক্ষ ও পর্যবেক্ষণ টাওয়ার থাকবে। তিনি বলেন, হাটগুলোতে প্রকাশ্য স্থানে পশু বিক্রির হাসিলের দর লিখে রাখতে হবে। আর পশু ব্যবসায়ীরা যে হাটে গরু নিতে চান, তাঁরা যেন সে হাটেই গরু নিতে পারেন, এ বিষয়টি নিশ্চিত করবে পুলিশ। এ ক্ষেত্রে কোনো জবরদস্তি করা যাবে না। এমনকি বেশি টাকা পরিবহনের জন্যও পুলিশের সাহায্য নিতে পারবেন গরু ব্যবসায়ীরা।
হাটের ব্যবসায়ীদের লেনদেনের সুবিধার্থে হাট এলাকার ব্যাংকগুলোতে সন্ধ্যাকালীন লেনদেনের সুবিধা থাকবে বলে সভায় জানানো হয়। পুলিশের পক্ষ থেকে সান্ধ্য লেনদেনের সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছিল। রাত নয়টা পর্যন্ত হাটের আশপাশের ব্যাংকগুলোতে সন্ধ্যাকালীন লেনদেন করা যাবে। সরকারি ছুটির দিনও ওই সব ব্যাংকে লেনদেন চলবে। হাটে জাল টাকা শনাক্তকরণের ব্যবস্থা থাকবে।

Posted in জাতীয় | Comments Off on গরু আসছে

আজ থেকে লঞ্চের আগ্রীম টিকেট

ঢাকা: আজ মঙ্গলবার থেকে ঈদ-উল আজহা উপলক্ষে লঞ্চে চলাচলকারী যাত্রীদের জন্য টিকেটিং ব্যবস্থা চালু হয়েছে। লঞ্চে উঠার আগেই এবার টিকেট কাটতে হবে। সকল যাত্রীদের টিকেট সংগ্রহ করে লঞ্চে উঠতে হবে। টিকেট ছাড়া কোনো যাত্রীকে লঞ্চে উঠতে দেয়া হবে না। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। এছাড়া আগামী ২১ সেপ্টেম্বর থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চের প্রায় অর্ধশত নৌ-রুটে লঞ্চের বিশেষ সার্ভিস শুরু হবে। ঈদের পর বিশেষ সার্ভিস চলবে ২ অক্টোবর পর্যন্ত।58746726

রাজধানীর সদরঘাটের নৌ-টার্মিনালের পশ্চিম পাশে নির্মাণাধীন নতুন ভবনে ২২টি টিকেট কাউন্টার খোলা হয়েছে। বিআইডব্লিউটিএ সদরঘাট নৌ-বন্দরের যুগ্ম-পরিচালক জয়নাল আবেদিন জানান, আজ মঙ্গলবার সকাল থেকে কাউন্টারগুলো উন্মুক্ত করা হয়েছে। তিনি বলেন, এসব কাউন্টার থেকে সব লঞ্চের মালিকরা নিজেদের সুবিধামত টিকেট বিক্রির ব্যবস্থা করবেন। টিকিট ছাড়া কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না। অতিরিক্ত যাত্রীও লঞ্চে উঠাতে পারবে না। একেকটি লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতার ওপর নির্ভর করে টিকেট বিক্রি করতে হবে লঞ্চ মালিকদের।

গত ১ সেপ্টেম্বর দুপুরে বিআইডব্লিটিএ মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে নৌ-পরিবহন মন্ত্রণালয় আয়োজিত আসন্ন ঈদে সুষ্ঠু ও নিরাপদ চলাচল নিশ্চিতকরণ বিষয়ক এক বৈঠকে লঞ্চের টিকেটিং ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকে জানানো হয়েছে, ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যতীত সকল ধরনের ট্রাক, কাভার্ডভ্যান ও ফেরি পারাপার বন্ধ থাকবে। শুধু গরুবাহী ও পেঁয়াজের ট্রাক পারাপার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। এছাড়া ঈদে যাত্রী পরিবহনের ক্ষেত্রে লঞ্চগুলোর ওপর কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান। তিনি বলেছেন, কোনো অবস্থায় লঞ্চের ছাদে যাত্রী তুলতে দেয়া হবে না। গত রমজান ঈদ আমরা ভাল ভাবে পার করেছি। আসন্ন ঈদও আমরা ভালো ভাবে পার করবো। নতুন করে দুর্ঘটনা ঘটুক আমরা চাই না।

মন্ত্রী বলেন, নৌ-পথে শৃংখলা ফিরিয়ে আনতে পেরেছি। ফলে নতুন নতুন জাহাজ আসছে। এ পর্যন্ত ৯টি জাহাজ এসেছে। মধমুতি নামের আরেকটি জাহাজ আনা হয়েছে। এবারের ঈদে লঞ্চের ওপর কড়া নজরদারি থাকবে, যাতে অতিরিক্ত যাত্রী তুলতে না পারে।

কোনো নৌযানেই ওভারলোডিং গ্রহণযোগ্য হবে না বলে লঞ্চ মালিকদের প্রতি হুঁশিয়ার করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, চলতি বছরের শেষ দিকে আরো ৩টি ফেরি নামানো হবে। ফেরি তিনটি হরিনা ঘাটে দেয়া হবে বলে মন্ত্রী জানান।

সুষ্ঠু ও সুন্দরভাবে লঞ্চ চলাচলের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া মাওয়া-বরিশাল, পাটুরিয়া-দৌলতদিয়া ও কিশোরগঞ্জে একটি করে ৪টি উদ্ধারকারী জাহাজ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন নৌঘাটে যাত্রী হয়রানি বন্ধে ঘাট ইজারা প্রথা তুলে দেয়া হবে। ইতোমধ্যে অনেকগুলো ঘাটের ইজারা তুলে দেয়া হয়েছে। আগামী বছর সবগুলো ঘাটের ইজারা প্রথা একেবাইে বন্ধ করে দেয়া হবে বলে মন্ত্রী জানান।

Posted in জাতীয় | Comments Off on আজ থেকে লঞ্চের আগ্রীম টিকেট

আপনিও বেছে নিতে পারেন টাইগারদের জন্য পছন্দের জার্সি

ঢাকা: ‘তোমার ডিজাইনে জ্বলে উঠবে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখেই আগস্টের ১৭ তারিখ শুরু হয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য জার্সি ডিজাইন প্রতিযোগিতা যা অদম্য জার্সি প্রতিযোগিতা নামে পরিচিত ছিলো।12003242_1119071574771837_885427586815570238_n
আগষ্টের ৩১ তারিখে এই প্রতিযোগিতায় জার্সি জমা দেওয়ার শেষ তারিখ ছিলো। এরপরে বিচারক প্যানেল হাজারখানিক ডিজাইনের মধ্য থেকে বাছাই শুরু করেছে। এই বিচারক প্যানেলে ছিলেন বাংলাদেশের বিখ্যাত ডিজাইনার বিবি রাসেল, বাংলাদেশের বর্তমান জার্সির ডিজাইনার সেজান লিংকন, বিসিবি কর্মকর্তা জালাল আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, বিখ্যাত আঁকিয়ে শিল্পী মুস্তফা মনোয়ার।
এই বিচারক প্যানেলের বাছাই করা সেরা ১১ টি জার্সি নিয়ে এখন চলছে ভোটিং পর্ব। এই পর্বে ক্রিকেট প্রেমীরা এসএমএস বা অনলাইনে ভোট দিতে পারবেন। রবি ব্যবহারকারিরা জার্সির কোড নম্বর লিখে ২২০২০ নম্বরে এসএমএস পাঠিয়ে ভোট দিতে পারবেন। এছাড়া যারা অনলাইনে ভোট দিতে চান তারা এই লিঙ্কে গিয়ে ভোট দিতে পারেনঃ

জার্সির জন্য ভোট

Posted in খেলাধুলা | Comments Off on আপনিও বেছে নিতে পারেন টাইগারদের জন্য পছন্দের জার্সি

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud