পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রোনালদোর রেকর্ডে রিয়ালের জয়

Posted on September 16, 2015 | in খেলাধুলা | by

স্প্যানিশ লিগে গত শনিবার এস্পানিওলকে গুনে গুনে ৫ গোল দিয়ে চলতি মৌসুমে গোল খরা কাটিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। কে জানত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও হ্যাটট্রিকের এ ধারা অব্যাহত রাখবেন তিনি!Ronaldo-thereport24.com
হ্যাঁ, টানা হ্যাটট্রিক রোনালদোর কাছে নতুন কিছু নয়। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড ভাঙছেন রোনালদো আর তার প্রতিদ্বন্দ্বী মেসি। টানা হ্যাটট্রিক এর আগে আরও করেছেন। তবে এবারেরটা একটু অন্যরকম এ কারণে যে, এর মাধ্যমে মেসিকে হটিয়ে এককভাবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি। অবশ্য মেসির সামনে বুধবারই এই রেকর্ড ভাঙার সুযোগ থাকছে।
রাশিয়ান ক্লাব শাখতার দোনেৎস্কের বিরুদ্ধে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রাফায়েল বেনিতেজের রিয়াল মাদ্রিদ। খেলার ৩০ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় তারা। ওই গোলের ওপর ভর করেই প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজ রূপে ফিরে আসেন রোনালদো। খেলার ৫৫ ও ৬৩ মিনিটে পেনাল্টি থেকে দুই গোল করেন তিনি। এর পর ৮১ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেডে শাখতারের জালে বল জড়ান রোনালদো।
এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৮০ গোলের মালিক হলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোই এখন সর্বোচ্চ গোলদাতা। এর আগে ৭৭ গোল নিয়ে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির সঙ্গে সর্বোচ্চ গোলদাতার আসনটি ভাগাভাগি করেছিলেন তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud