May 6, 2026
ঢাকা: জাতীয় দল আর্জেন্টিনার হয়ে মাঠ কাপিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। পিছিয়ে ছিলেন না ক্লাবের পারফরম্যান্সেও। ২১ বছরের ক্লাব ক্যারিয়ারে বিভিন্ন দলের হয়ে খেললেও ফুটবলের ঈশ্বর সবচেয়ে সফল ছিলেন নাপোলিতে। তবে দলটির বর্তমান নাজুক অবস্থায় ব্যাপক হতাশ তিনি।
ইতালিয়ান জায়ন্ট ক্লাবটির এমন অবস্থার জন্য সাবেক আইকন এ ফুটবলার অবশ্য দলটির বর্তমান কোচ মাউরিজিও সারিকে দায়ী করেছেন। রাফায়েল বেনিতেজের পর দায়িত্ব নেওয়া সারি ২০১৫-১৬ মৌসুমে এখনও জয়ের দেখা পাননি।
সিরিআ লিগে নিজেদের প্রথম ম্যাচে নাপোলি সাসোউলোর বিপক্ষে হার দিয়ে মৌসুম শুরু করে। পরবর্তী দুটি ম্যাচে এম্পোলি ও সাম্পদোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে।
ম্যারাডোনা নাপোলির খারাপ সময়েও সতর্ক ছিলেন। আর সাবেক আলবেসেলিস্তা অধিনায়কের অসাধারণ পারফর্মে দলটি ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ মৌসুমে সিরিআ শিরোপা জেতে। সেই সঙ্গে ১৯৮৯-৮৯ মৌসুমে উয়েফা কাপও নিজেদের ঘরে তোলে নাপোলি।
ম্যারাডোনা মনেকরেন সারি নাপোলির জন্য যোগ্য নন। আর সাবেক দলটির ভবিষ্যত নিয়ে শঙ্কিতও তিনি।
ম্যরাডোনা বলেন, ‘সারির জন্য আমার যথেষ্ট সম্মান রয়েছে। তবে তার দ্বারা নাপোলি জয়ের ধারায় থাকতে পারবে না। এই দলের জন্য বেনিতেজই সেরা। সে এখন রিয়াল মাদ্রিদে পাড়ি দিয়েছে। আর পুরো বিশ্ব ফুটবলে তার দক্ষতা অসাধারণ।’
১৯৮৬ বিশ্বকাপা জয়ী এ কিংবদন্তি আরো বলেন, ‘তিন খেলায় নাপোলির দুই পয়েন্টে আমি হতাশ। দলের খেলার ধরন অপছন্দনীয়। তাই এই দল নিয়ে ভালো কিছু আশা করা যায় না। গত মৌসুমেও তারা ভালো করতে পারেনি। আর এবারও তাদের অবস্থা খুবই খারাপ। আমি এ ব্যাপারে রাগান্বিত কারণ দলটির এমন পারর্ফম হতাশাজনক।’
ম্যারাডোনা ১৯৮৪ থেকে ৯১ পর্যন্ত নাপোলির হয়ে ২৫৯টি ম্যাচ খেলেছেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা এ তারকা ১১৫টি গোলও করেছেন।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় ইঞ্জিনে পাখির আঘাতে বিকল হয়ে পড়ে যুক্তরাজ্য থেকে আসা একটি উড়োজাহাজ।
সোমবার সকাল ৯টা ৫৪ মিনিটে এ ঘটনা ঘটে। তবে অল্পের জন্য বিজি-০০৬ ফ্লাইটটির ৩১৮ জন যাত্রী রক্ষা পেয়েছেন।
ওসমানী বিমানবন্দর সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য থেকে সরাসরি আসা ফ্লাইটটি বিমানবন্দর এলাকায় অবতরণের সময় বাম দিক থেকে একটি পাখি উড়োজাহাজের ইঞ্জিনে ঢুকে পড়ে। তবে পাইলটের দক্ষতার সাথে উড়োজাহাজটি রানওয়েতে অবতরণ করাতে সক্ষম হন।
এতে করে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ৩১৮ জন যাত্রী। যাত্রীদের ২৮৬ জনই ছিলেন সিলেটের। উড়োজাহাজটি অবতরণের পর গতকাল রাত ৮টা পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। ঢাকা থেকে প্রকৌশলীরা এসে উড়োজাহাজের ইঞ্জিন মেরামতের চেষ্টা চালাচ্ছিলেন।
এদিকে উড়োজাহাজটি সকাল ১১টায় যুক্তরাজ্য থেকে আসা ৩২ জন এবং সিলেট থেকে যুক্তরাজ্যগামী ২৩০ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিল। তবে দূর্ঘটনায় পতিত হওয়ায় আরেকটি উড়োজাহাজে তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।-ইত্তেফাক।
বুকের দুধেও ভেজাল। বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি। কারণ, অনলাইন শপিংয়ের যুগে এখন এক ক্লিকে কিনে নেওয়া যায় মায়ের দুধও। বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি হয় মায়ের দুধ। অনলাইনে এমন দুধের চাহিদা দিন দিন বাড়ছে। আর এ সুযোগে আরো অনেক কিছুর মতো এই দুধেও এখন ভেজাল পাওয়া যাচ্ছে। এমনই সমীক্ষা প্রকাশ পেয়েছে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে।
সমীক্ষায় বলা হয়, বিশেষজ্ঞরা অনলাইনে ১০২টি জায়গা থেকে মায়ের দুধ কিনে পরীক্ষা করে দেখেছেন বেশির ভাগ দুধেই মারাত্মক ব্যাকটেরিয়া, ভাইরাস রয়েছে, যা শিশুদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। বুকের দুধের নামে ওই সব দুধে গরুর দুধ মিশিয়ে দেওয়া হচ্ছে। এতে বিপদ বাড়ছে।
অনলাইনে বুকের দুধ কেনার চাহিদা বাড়ায় অর্থ উপার্জনের লোভে ভেজাল দেওয়া হচ্ছে। আমেরিকায় বুকের দুধ কেনার প্রবণতা সবচেয়ে বেশি। ইউরোপের বিভিন্ন দেশেও অনলাইন বুকের দুধ কেনার ব্যাপক চল শুরু হয়েছে। `Only The Breast` নামে এক ওয়েবসাইটে বিক্রি হয় এমন দুধ। এই ওয়েবসাইটে বুকের দুধ বিক্রি হয় ক্লাসিফায়েড বিজ্ঞাপনের মাধ্যমে। যে কেউ সাইন ইন করে এই ওয়েবসাইটের মাধ্যমে মায়ের দুধ কিনতে বা বিক্রি করতে পারেন।
এই ওয়েবসাইটে বুকের দুধ বিক্রি করা এক নারী জানান, তিনি ১০০ মিলিলিটার দুধ বিক্রি করেন ১০ ইউরোয়। তিন মাস আগে তিনি সন্তানের জন্ম দিয়েছিলেন। সন্তানকে খাওয়ানোর পর অতিরিক্ত দুধ তিনি `Only The Breast` নামের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করেন।-তথ্যসূত্র : জি নিউজ।
বিনােদন ডেস্ক: বিদায়ের ঘণ্টা বেজে গেছে চিত্রনায়িকা মাহির। সম্প্রতি ঢালিউডের বাতাসে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। গুঞ্জনের সত্যতার ব্যাপারে শক্ত যুক্তিও পেশ করেছেন অনেকেই। তাদের যুক্তি, এ মুহূর্তে মাহির হাতে কোনো ছবি নেই। শুটিং নেই। একেবারেই অলস সময় কাটাচ্ছেন। একটি
ছবিতে সাইন করেছেন বটে, সেটা কবে নাগাদ শুটিং হবে তা এখনও নিশ্চিত নয়। তারপর মুক্তি পাবে, এরপর আলোচনা, সেটা এখনও অনেক দূর। ততদিনে মাহিকে দর্শকরা মনে রাখবেন কিনা সেটাও দেখার বিষয়। অন্যদিকে আরেক দলের যুক্তি, মাহির মাদার প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যদিও মাহি ফের ফেরার চেষ্টা করেছেন। কিন্তু সেটাও আর হচ্ছে না নবাগত দুই নায়িকার তোড়জোড়ে। যুক্তিগুলো মেনে নিলে বলতে হয়, মাহির ক্যারিয়ারে বিদায় ঘণ্টা বেজে গেছে। পলিটিক্সে হেরে মাহিকে এখন বেকার জীবনযাপন করতে হচ্ছে। ভবিষ্যৎ বেকারত্ব কাটাতে এরই মধ্যে মাহি নাকি নিজের কর্মপন্থা ঠিক করে ফেলেছেন। ব্যবসা করবেন তিনি। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নিজের তৈরি জিনিসপত্রই বিক্রি করবেন তিনি। প্রাথমিকভাবে হস্তশিল্প নিয়ে কাজও নাকি শুরু করেছেন এ অভিনেত্রী। শুধু তাই নয়, ঢাকার বনানী এলাকায় দোকানও খুঁজছেন। ঘটনা যদি সত্যি হয়, তাহলে ভক্তরা শিগগিরই তাদের প্রিয় নায়িকাকে ব্যবসায়ীরূপে দেখতে পাবেন।
ঢাকা: ঈদুল-আযহা উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বিক্রি হচ্ছে ২০ সেপ্টেম্বরের টিকিট। প্রথম দিনে টিকিট বিক্রির শুরুতেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। প্রয়োজনীয় টিকিট সংগ্রহ করতে টিকিট প্রত্যাশীরা সোমবার মধ্যরাত থেকেই অবস্থান নিয়েছেন স্টেশনে। সকালে সরেজমিন কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, কোনো কাউন্টারের সামনেই তিলধারণের জায়গা নেই। বরাবরের মতোই আগের রাতে এসে কাউন্টারের সামনে অবস্থান নেন অনেকে। সকালে যখন কাউন্টার খোলা হয়, টিকিটের আশায় লাইনে দাঁড়িয়ে পড়ে হাজারো মানুষ। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম থেকেও রেলের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলের টিকিট বিক্রি চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় টিকিট বিক্রি হবে। এছাড়া দেশের সব কটি স্টেশন থেকে চলতি টিকিটও বিক্রি হবে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে কাল। ঈদে বিআরটিসি সারা দেশে ৯০০ বাস পরিচালনা করবে। ঢাকা রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আজ ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রয় শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রয় করা হবে।
আজ ১৫ সেপ্টেম্বর ২০ সেপ্টেম্বরের, ১৬ সেপ্টেম্বর ২১ সেপ্টেম্বরের, ১৭ সেপ্টেম্বর ২২ সেপ্টেম্বরের, ১৮ সেপ্টেম্বর ২৩ সেপ্টেম্বরের ও ১৯ সেপ্টেম্বর ২৪ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ২০টি কাউন্টার থেকে একযোগে বিক্রয় করা হবে। ঈদের ৫ দিন আগ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনগুলোয় সেলুন বরাদ্দ দেয়া হবে না। ঈদ ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। রেলওয়ে সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে শুধু কমলাপুর, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ই-টিকিটের ২৫ শতাংশ ও ভিআইপি এবং রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদেও ১০ শতাংশ মোট ৩৫ শতাংশ টিকিট ছাড়া বাকি সব টিকিট কাউন্টার থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রয় করা হবে। একজন যাত্রী ৪টি টিকিটের বেশি ক্রয় করতে পারবেন না। ই-টিকিট ও ভিআইপি টিকিট নির্দিষ্ট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।
এদিকে টিকিট কালোবাজারি প্রতিরোধ, যাত্রীসেবা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে কমলাপুর, চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নামানো হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার অতিরিক্ত সদস্য। অধিক যাত্রী পরিবহনে প্রস্তুত রাখা হয়েছে ৭ জোড়া বিশেষ ট্রেন, ২ জোড়া স্পেশাল ট্রেন, ১৩৪টি যাত্রীবাহী বগি ও ২৫টি ইঞ্জিন। রোববার রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক ও রেলওয়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে।
মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে সারা দেশে প্রতিদিন কমপক্ষে ২ লাখ ৭০ হাজার যাত্রী বহন করবে রেল। রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার যাত্রী রাজধানী ছাড়বেন। টিকিট কালোবাজারি রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাউন্টার ও স্টেশনে অর্ধশতাধিক সিসি ক্যামেরা রয়েছে। স্টেশন এলাকায় রেলওয়ে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের পাশাপাশি পুলিশ, র্যাব ও ম্যাজিস্ট্রেট স্টেশনে রয়েছেন। টিকিট বিক্রি ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পথে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান। মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুল ইসলামের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য জানান।
শায়রুল কবির খান বলেন, অসুস্থ হয়ে পড়লে আমানকে গত শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সিঙ্গাপুরের উদ্দেশে নেওয়ার পথে তিনি মারা যান।
বিজ্ঞান- প্রযুক্তি ডেস্ক: নতুন প্রজন্মের দুটি মডেলের আইফোন বাজারে ছাড়বে বলে ঘোষণা দিয়েছে অ্যাপল। ৬ এস ও ৬ এস প্লাস নামের এই ফোন দুটিতে ফিচার হিসেবে এসেছে থ্রিডি টাচ প্রযুক্তি। বিশেষ একটি ‘রোজ-গোল্ড’ রঙের আইফোন সংস্করণের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গতকাল আনুষ্ঠানিকভাবে নতুন আইফোনসহ আইপ্যাড ও অ্যাপল টিভিরও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আইফোন ৬ এস ও বড় মাপের ৬ এস প্লাস ঘোষণা দেওয়ার সময় অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ‘আইফোনের মতো নতুনত্ব অন্য কোনো পণ্যে নেই।’ নতুন আইফোনে যে থ্রিডি টাচ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তাতে ব্যবহারকারী ট্যাকটাইল ফিডব্যাক বা উন্নত ভাইব্রেশন প্যাটার্ন সুবিধা পাবেন। এ ছাড়াও শর্টকাট মেনু তৈরিতেও বিশেষ সুবিধা হবে।![]()
আগে থেকেই এ ধরনের প্রযুক্তি অ্যাপল পণ্যে রয়েছে। অ্যাপল ওয়াচ, ম্যাকবুক ও ম্যাকবুক প্রোতে ‘ফোর্স টাচ টেকনোলজি’ নামের এই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে নতুন আইফোন। ফোরকে মানের ভিডিও ধারণ করার জন্য এই ফোনের পেছনে উন্নত আই-সাইট ক্যামেরা যুক্ত করেছে অ্যাপল। ফোরকে ডিসপ্লেতে রেজুলেশন থাকে ৩৮৪০ বাই ২১৬০ যাতে পিক্সেল ঘনত্ব হয় ইঞ্চি প্রতি ৮০৬। গত বছরে বাজারে আসা আইফোন ৬ এ আট মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেও নতুন আইফোনের পেছনে ১২ মেগাপিক্সেল ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত হয়েছে। লাইভ ফটোজ নামের নতুন একটি ফিচারও যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
১৬ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি এই তিনটি সংস্করণে বাজারে পাওয়া যাবে নতুন আইফোন। যুক্তরাজ্যের বাজারে ৬ এসের দাম হবে যথাক্রমে ৫৩৯,৬১৯ ও ৬৯৯ পাউন্ড। এস প্লাসের দাম হবে ৬১৯,৬৯৯ ও ৭৮৯ পাউন্ড। নতুন আইফোন দুটির মাপ হবে চার দশমিক সাত ইঞ্চি ও সাড়ে পাঁচ ইঞ্চি। স্মার্টফোনে ব্যবহৃত হচ্ছে ৬৪ বিটের এ৯ চিপ। অ্যাপলের বার্ষিক আইফোন ঘোষণা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি বিশ্বে গুজব ছিল। গতকাল আইফোন ঘোষণার অনুষ্ঠানে ‘রোজ-গোল্ড’ রঙের বিশেষ একটি মডেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে সোনলি, রুপালি ও ধূসর রঙের আইফোন বাজারে ছিল। অ্যাপলের দাবি, নতুন মডেলের এই আইফোনে আরও উন্নত অ্যালুমিনিয়ামের কাঠামো ব্যবহার করা হয়েছে।
নতুন আইফোন সম্পর্কে টিম কুক বলেন, ‘বিশ্বের সবচেয়ে উন্নত স্মার্টফোন।’ এই স্মার্টফোন চলবে অ্যাপলের আইওএস ৯ অপারেটিং সিস্টেমে। এ বছরের গ্রীষ্মের সময় ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার সম্মেলনে (ডব্লিউডব্লিউডিসি) এই অপারেটিং সিস্টেমের ঘোষণা দেয় অ্যাপল কর্তৃপক্ষ। আইওএস ৯ এ ফিচার হিসেবে রয়েছে ডিজিটাল সহকারী সিরির উন্নত সংস্করণ। এমনকি এটি ব্যাটারির চার্জ বাড়তি এক ঘণ্টা পর্যন্ত বাঁচাতে পারে। ১৬ সেপ্টেম্বর থেকে আইওএস ৯ ডাউনলোড করা যাবে। বাজার বিশ্লেষকেদের মতে, অ্যাপলের আয়ের সিংহভাগ আসে আইফোন বিক্রি থেকে। এ বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন এই তিন মাসে বিভিন্ন সংস্করণের চার কোটি ৭৫ লাখ ইউনিট আইফোন বিক্রি হয়েছে। অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ সেপ্টেম্বর থেকে নতুন দুটি মডেলের আইফোনের আগাম ফরমাশ নেওয়া শুরু হবে। ২৫ সেপ্টেম্বর থেকে ক্রেতাদের কাছে পৌঁছানো হবে।
নতুন আইপ্যাড
নতুন আইফোন নিয়ে আসার কথা ঘোষণার অনুষ্ঠানে অ্যাপলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার ‘আইপ্যাড প্রো’ নামের বড় মাপের নতুন একটি ট্যাবলেটের ঘোষণা দিয়েছেন। ১২ দশমিক ৯ ইঞ্চি মাপের এই আইপ্যাডে বিশ্বের সবচেয়ে উন্নত ডিসপ্লে ব্যবহার করা হয়েছে দাবি করেছেন তিনি। এটি ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। গত এক বছরে বাজারে আসা যত ট্যাব আছে, এর চেয়ে এটি ৮০ শতাংশ দ্রুতগতির বলেও দাবি করেন তিনি।
ঢাকা: আগের ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে মাত্র ১০ মিনিটের জন্য নেইমারকে মাঠে নামানো হয়। যে কারণে ম্যাচ শেষে কোচের ওপর বিরক্তি প্রকাশ করেছিলেন এই বার্সা তারকা। তিনদিন পর আরেক প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই জোড়া গোল করে দলকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় এনে দেন এই সেলেসাও অধিনায়ক। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিলের এটি টানা দশম জয়।

মঙ্গলবার প্রতিপক্ষের মাঠ জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন নেইমার। অপর দুটি গোল করেন হাল্ক ও রাফিনহা। কোস্টার রিকার বিপক্ষেও জয়সূচক গোলটি করেন হাল্ক। ব্রাজিলের হয়ে অন্তিম মুহূর্তে একটি গোল শোধ করেন ড্যানিয়েল উইলিয়ামস।
বুধবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার নবম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। উইলিয়ানের শট গোলরক্ষকের প্রতিহত করলে ফিরতে বলে দুর্দান্ত শটে গোল করেন হাল্ক।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নেমে গোল করেন নেইমার। বিরতির নয় মিনিট পর পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন এই বার্সা তারকা।

এরপর ৬৩তম মিনিটে রাফিনহার গোলে ৩-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা। জাতীয় দলের জার্সি গায়ে এটাই রাফিনহার প্রথম গোল। তিন মিনিট পর দলের হয়ে চতুর্থ এবং নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোল পূর্ণ করেন নেইমার। জাতীয় দলের জার্সি গায়ে নেইমারের এটি ৪৬তম গোল। ইনজুরি সময়ে যুক্তরাষ্ট্রের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ড্যানিয়েল উইলিয়ামস।
খাদ্য মানুষের জীবনের একটি অন্যতম প্রয়োজনীয় উপাদান। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয় খাদ্য। সুস্থ থাকার জন্য কি খাবেন তা নিয়ে কৌতূহল থাকাটা তাই স্বাভাবিক।
নিজেকে ফিট ও সুস্থ রাখতে প্রতিদিন পাতে রাখুন সবজি, প্রোটিন, ফল, শস্য ও দুগ্ধজাত— এই পাঁচ ধরনের খাবার।

সবজিতেই স্বস্তি
দীর্ঘায়ুর জন্য অনেককেই সবজির দিকে ঝুঁকতে দেখা যায়। প্রাণিজ আমিষ দ্রুত জীবনী শক্তি কমিয়ে দেয় বলে অনেকের ধারণা। আসলে সবজিতে আছে পটাসিয়াম, ফাইবার, ফলিক এসিড, ভিটামিন এ, ভিটামিন ই ও ভিটামিন সি। এ সব উপাদান রক্তে কোলস্টেরল কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও লোহিত কণিকা উৎপাদনে সহায়তা করে। এ ছাড়া স্ট্রোক, ক্যান্সার, হৃদরোগ ও টাইপ-২ ডায়বেটিকসের মতো প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত সবজির বিকল্প নেই।

শক্তির উৎস প্রোটিন
শরীরকে কর্মক্ষম রাখতে প্রয়োজনীয় কোষ-কলার গঠন ও বিকাশের অন্যতম উপাদান প্রোটিন। পাশাপাশি এনজাইম, হরমোন, হাড়, পেশী, তরুণাস্থি, ত্বক ও রক্ত তৈরিতেও প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পর্যাপ্ত প্রোটিন পেতে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন দানা জাতীয় খাবার, সামুদ্রিক মাছ, মাংস ও সয়াবিন।

প্রয়োজন শস্যজাতীয় খাদ্য
শস্যজাতীয় খাদ্যে আছে আঁশ, ফলিক এসিড, ভিটামিন বি এবং লৌহ ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান। পর্যাপ্ত পরিমাণে শস্যজাতীয় খাদ্যগ্রহণ দুরারোগ্য বিভিন্ন রোগ বৃদ্ধির ঝুঁকি কমায়। তাই নিরোগ থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় শস্যজাতীয় খাদ্য রাখা প্রয়োজন।

ফলাহারেই ফিট
সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন তাজা ফল। ফলের রসের পরিবর্তে আস্ত ফলটিই খান। ফলে আছে উচ্চমাত্রায় ভিটামিন সি, ভিটামিন এ ও অন্যান্য খনিজ উপাদান। পটাসিয়াম, ফাইবার ও ফলিক এসিড। প্রতিদিন ফল খেলে কমে হৃদরোগের ঝুঁকি। এ ছাড়া পটাশিয়াম সমৃদ্ধ খাবার কিডনিতে পাথর হওয়া ও হাড় ক্ষয় প্রতিরোধ করে।

আদর্শ খাদ্য দুধ
দুধকে বলা হয় আদর্শ খাদ্য। প্রায় সব ধরনের খাদ্য উপাদানে ভরপুর দুধ ও দুগ্ধজাত খাবার। দুধে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন বি ১২, ভিটামিন সি, জিঙ্ক, ফলিক এসিড, রিবোফ্লাবিন ও আয়োডিন। হাড় ও দাঁতের গঠন, প্রখর দৃষ্টিশক্তি, কোষ-কলার সঠিক বৃদ্ধি, সুন্দর ত্বক ও হজমে সহায়তা করে দুধ।
তাই সুস্থ ও নিরোগ শরীর পেতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এই পাঁচ ধরনের খাবার। সকাল, দুপুর ও রাতে ভারি খাওয়ার পাশাপাশি দুইবার অন্তত হালকা নাস্তা করুন। এ ছাড়া প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়ামের জন্য ব্যয় করলে সুস্থ ও ফিট শরীর আপনার সমার্থক হয়ে উঠবে।
ঢাকা: নজিরবিহীন অভিবাসী সংকটে পড়েছে বিশ্ব। বিশেষত মধ্যপ্রাচ্য, ইউরোপ আর দক্ষিণ এশিয়ার অভিবাসী সংকট রীতিমত কাঁপিয়ে দিচ্ছে বিশ্বের নীতি-নির্ধারক পর্যায়ের আসন। নীতি-নির্ধারকদের নড়নে-চড়নে বঙ্গোপসাগরের ‘অভিবাসী ঢেউ’ সম্প্রতি কিছুটা ‘শান্ত’ হলেও এখন ভীষণ উত্তাল ভূমধ্যসাগর ও তৎসংলগ্ন অঞ্চল। ওই সাগরের ‘অভিবাসী ঢেউ’ থামাতে দফায় দফায় বৈঠক করছেন ইউরোপের নেতারা। কিন্তু তাদের কোনো পরিকল্পনা-পদক্ষেপই কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বরং দিনে দিনে নিয়ন্ত্রণের বাইরেই চলে যাচ্ছে অভিবাসী সংকট। 
বিশ্লেষকরা খুঁজছেন এ ‘মহাসংকট’র নেপথ্য কারণ, খুঁজছেন সম্ভাব্য সমাধানের পথও। আন্তর্জাতিক সংবাদমাধ্যম, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তরক্ষা সংস্থা ফ্রন্টেক্স ও বিশেষজ্ঞদের ভাষ্য বিশ্লেষণ করে এ সংকটের নেপথ্য কারণ ও সম্ভাব্য সমাধানের পথগুলো তুলে ধরছে বাংলানিউজ।

চলতি সপ্তাহে ইউএনএইচসিআর’র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ বছরের আট মাসে অর্থাৎ আগস্ট পর্যন্ত ইউরোপে ৩ লাখ ৬৬ হাজার ৪শ’র বেশি অভিবাসী- শরণার্থী প্রবেশ করেছে। তুরস্ক রুট হয়ে গ্রিসে উঠেছে ২ লাখ ৪৫ হাজার শরণার্থী বা অভিবাসী। আর ইতালিতে উঠেছে ১ লাখ ১৯ হাজার ৫০০ শরণার্থী বা অভিবাসী। এছাড়া, স্পেনে প্রায় দু’ হাজার এবং মাল্টায় প্রায় ১০০ অভিবাসী বা শরণার্থী উঠেছে। তবে, এ পথে নেমে প্রাণ হারিয়েছে অথবা নিখোঁজ হয়েছে ২ হাজার ৮শ’ মানুষ।
ইউরোপ অভিমুখে কেন এই শরণার্থী-অভিবাসীস্রোত?
জাতিসংঘ, ফ্রন্টেক্স এবং নিরাপত্তা বিশ্লেষকরা একবাক্যে স্বীকার করেন, ইউরোপ অভিমুখে শরণার্থী-অভিবাসী স্রোত ঠেলে দিতে প্রধান ভূমিকা রাখছে সুসংগঠিত আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র। আর এ স্রোত নামার প্রধান কারণ, সিরিয়া-ইরাক-আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলোর যুদ্ধ-বিগ্রহ এবং জঙ্গি গোষ্ঠীগুলোর উত্থান। দ্বিতীয় প্রধান কারণ, এশিয়া ও আফ্রিকান দেশগুলোর অতি-দারিদ্র্য, দরিদ্র জনগোষ্ঠীর নিশ্চিত জীবিকার আকাঙ্ক্ষা বা জীবনমান উন্নয়নের অভিলাস। আর এ দু’টি কারণ ‘একসঙ্গে’ মিলে শরণার্থী-অভিবাসীস্রোতের কেবলই গতি ‘বাড়াচ্ছে’।

দু’টো কারণ ‘একসঙ্গে’ মেলার বিষয়টি ব্যাখ্যা করে ইউএনএইচসিআর’র মুখপাত্র মেলিসা ফ্লেমিং বলেন, পার্শ্ববর্তী দেশে, বিশেষত তুরস্ক-জর্ডান-লেবাননে শরণার্থী ক্যাম্প থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ-সংঘাত বিধ্বস্ত দেশগুলোর মানুষ সরাসরি ইউরোপে যেতে চাইছে। কারণ, তারা মনে করে, সেখানকার ক্যাম্পগুলো তাদের ‘অস্থায়ী জীবন’ দেবে। কিন্তু তারা চান, নতুন করে ‘সুন্দর স্থায়ী জীবন’। সেক্ষেত্রে ইউরোপের বিকল্প হতে পারে না মধ্যপ্রাচ্য বা তৎসংলগ্ন অঞ্চল।
ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, শরণার্থী-অভিবাসীদের সবচেয়ে পছন্দের গন্তব্য জার্মানি, সুইডেন ও ব্রিটেন। এরপর আছে, ফ্রান্স-ইতালি-অস্ট্রিয়া-সুইজারল্যান্ড ইত্যাদি দেশ।
কোথা থেকে নামছে এই স্রোত?
ফ্রন্টেক্সের মতে, ইউরোপে অবৈধভাবে প্রবেশকারীদের মধ্যে সবেচেয়ে বেশি আসছে সিরিয়া-আফগানিস্তান-ইরিত্রিয়া-ইরাক থেকে।
ইউএনএইচসিআর’র মতে, এ বছরের আট মাসে ইউরোপে যে শরণার্থী বা অভিবাসীরা প্রবেশ করেছে তাদের মধ্যে ৫১ শতাংশই যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নাগরিক। আফগানিস্তানের আছে ১৪ শতাংশ আফগান, ৮ শতাংশ ইরিত্রিয়ান, ৪ শতাংশ নাইজেরিয়ান, ৩ শতাংশ ইরাকি, ২ শতাংশ সোমালিয়ান, ১ শতাংশ করে বাংলাদেশি, গাম্বিয়ান, ও সেনেগালিজ। আর ১৫ শতাংশ এশিয়া-আফ্রিকার কয়েকটি অনুন্নত দেশের নাগরিক। এই ১৫ শতাংশের মধ্যে আছে লিবিয়ান, ইথিওপিয়ান, মালিয়ান, উগান্ডানসহ সাহারা মরুভূমি অঞ্চলের জাতিগুলোর লোকেরা।