পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইউপিতে সহিংসতা : ক্ষুব্ধ আওয়ামী লীগও

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সারাদেশে ছড়িয়ে পড়েছে সহিংসতা। এসব সহিংসতায় এ পর্যন্ত ৩২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে সহস্রাধিক। এসব ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক নেতাই ক্ষুব্ধ। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।bhandaria+jugantor_7654

সূত্র জানায়, ইউপি নির্বাচনে সহিংস পরিস্থিতি গোটা নির্বাচন ব্যবস্থাকে হুমকির মুখে ফেলতে পারে। এতে আওয়ামী লীগও ক্ষতিগ্রস্থ হবে বলে মনে করছেন ক্ষমতাসীন দলের নেতারা।

জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে বেশির ভাগ সহিংসতার ঘটনা ঘটছে খোদ আওয়ামী লীগের মধ্যকার বিভাজনের জেরে। প্রথম দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালালেও পরে নৌকা প্রতীক এবং বিদ্রোহী প্রার্থীদের মধ্যেই সংঘর্ষ বাধতে থাকে। এসব সংঘর্ষ, সহিংসতা দমাতে দলের কেন্দ্রীয় নেতারা আপ্রাণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছেন। দলের মনোনয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে নিয়মিত বৈঠকে বসছেন আওয়ামী লীগের সভপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে সহিংসতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

গত ২২ মার্চ প্রথম ধাপে ৭২৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের বিপরীতে প্রায় সাড়ে চারশ বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দ্বিতীয় ধাপে (৩১ মার্চ) ৬৪৩টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ধাপেও পাঁচ শতাধিক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপ এবং ৭ মে চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপেও প্রায় ৩শ’র মতো বিদ্রোহী প্রার্থী রয়েছে বলে জানা গেছে। চতুর্থ ধাপের নির্বাচনেরও বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী থাকবে।

বহিষ্কারসহ বিদ্রোহীদের ব্যাপারে কঠোর অবস্থান নেয়ার পরেও আওয়ামী লীগ তৃণমূলের সঙ্কট নিয়ন্ত্রণ করতে পারছে না। এ নিয়ে দলের মধ্যকার অনেকেই ক্ষুব্ধ।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় না। সেই নির্বাচনে এমন সহিংসতা কেউ মানতে পারে না। এতগুলো মানুষের প্রাণ গেল। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। নির্বাচন কমিশনও অনেক জায়গায় সঠিক দায়িত্ব পালন করছে বলে মনে হচ্ছে না।

তিনি আরো বলেন, এমন সহিংসতা কারো জন্যই মঙ্গলজনক নয়। সহিংসতা কমানোর জন্য সামনের দিনগুলোতে সবাইকে আরো দায়িত্বশীল আচরণ করা উচিত।

আওয়মী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ইউপি নির্বাচনে হতাহতের ঘটনা দুঃখজনক। আর কোনো বাড়াবাড়ি সহ্য করা হবে না। আইশৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে বিশৃঙ্খলা দমন করতে বলা হয়েছে।
জাগােনিউজ

Posted in জাতীয় | Comments Off on ইউপিতে সহিংসতা : ক্ষুব্ধ আওয়ামী লীগও

বিবাহিত নারীদের ক্রমবর্ধমান উদ্বেগের কারণ বাড়তি ওজন

দেশে প্রতি পাঁচজন বিবাহিত নারীর একজন স্থুল অথবা অধিক ওজনের অধিকারী। স্থূলতার কারণে তাদের ডায়াবেটিস এবং অ্যান্ডমেট্রিয়াল ক্যান্সার, জরায়ু-মুখ ক্যান্সার, স্তন ক্যান্সার ও ডিম্বাশয়ের ক্যান্সারের মতো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমেই বাড়ছে। গ্রামীণ এলাকার চেয়ে শহুরে এলাকায় স্থূলতা এবং অধিক ওজনের প্রাদুর্ভাব বেশি ।

আইসিডিডিআর,বির সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গবেষণা প্রতিবেদনে স্থূলতার জন্য সম্পদ সূচক, শিক্ষার অবস্থা, টেলিভিশন দেখার সময়কাল এর মতো বেশ কিছু কারণকে চিহ্নিত করা হয়েছে।AAAAAAASwetha  actress photos _45_

চিহ্নিত কারণগুলোর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বিবাহিত নারীদের স্থূলতার ব্যাপকতাকে হ্রাস করা সম্ভব বলে সুপারিশ করা হয়। ২০১৬ সালে আইসিডিডিআর,বির পুষ্টি প্রোগ্রামের প্রধান হরিবন্ধু শর্মা, আইসিডিডিআর,বি এবং আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের নিয়ে ১৮ থেকে ৪৯ বছরের নারীদের (যারা বর্তমানে বিবাহিত বা পূর্বে ছিলেন) অধিক ওজন এবং স্থূলতা সংশ্লিষ্ট কারণগুলো চিহ্নিত করার জন্য বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০১১ এর পুষ্টি সংক্রান্ত উপাত্ত বিশ্লেষণ করেন।

সম্প্রতি গবেষণাটির ফলাফল বিএমসি ওবেসিটি জার্নালে প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায় গবেষণার আওতাভুক্ত ১৬ হাজার ৪ শ’ ৯৩ জন নারীর মধ্যে ১৮ শতাংশই অধিক ওজনের অধিকারী অথবা স্থূল। শহরে বসবাসরত নারীদের মধ্যে শারীরিক পরিশ্রমের সাথে যুক্ত নারীদের চেয়ে পূর্ণ মাত্রার কর্মজীবী নয় এমন নারীরা অধিক ওজন এবং স্থূল হবার দেড়গুণ (১.৪৪ গুণ) বেশি ঝুঁকিতে থাকেন। শহর ও গ্রাম উভয় জায়গার ধনী ও খাদ্য সুরক্ষিত পরিবারের নারীরা অধিক ওজন এবং স্থূল হওয়ার উচ্চ ঝুঁকিতে আছেন।

আইসিডিডিআর,বির পুষ্টি এবং ক্লিনিক্যাল সার্ভিসেস বিভাগ এর জ্যেষ্ঠ পরিচালক এবং এই গবেষণার জ্যেষ্ঠ গবেষক ড. তাহমিদ আহমেদ বলেন, ‘স্থূলতার এই উচ্চ মাত্রা আমাদের দেশের চিকিৎসা বাজেটে প্রভাব ফেলবে। যদি এর মোকাবেলা করা না হয় তবে অধিক ওজন এবং স্থূলতা সংশ্লিষ্ট বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, হৃদরোগ ইত্যাদি বৃদ্ধি পাবে।

প্রধান গবেষক হরিবন্ধু শর্মার মতে, ‘স্থূলতা সমস্যার ক্রমবর্ধমাণ অবস্থা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জনস্বাস্থ্যখাতের জন্য হুমকি স্বরূপ। ঐতিহ্যগতভাবে স্থূলতা এবং অধিক ওজনের সমস্যা বৃহদার্থে ধনী-দেশগুলোর সমস্যা হিসেবে পরিচিত। কিন্তু এই গবেষণায় দেখা যাচ্ছে যে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতেও এর প্রাদুর্ভাব বাড়ছে। এ দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থায় সাধারণত অপুষ্টি এবং সংক্রামক রোগ মোকাবেলায় সম্পদ ব্যয় করবার প্রবণতা দেখা যায়। কিন্তু যেহেতু তাদের অর্থনৈতিক উন্নয়ন বাড়ছে তাই তাদের অবশ্যই পুষ্টি সংশ্লিষ্ট অসংক্রামক রোগ ব্যবস্থাপনায়ও মনোনিবেশ করতে হবে।

গবেষণায় দেখা গেছে, গ্রামীণ এলাকার চেয়ে শহুরে এলাকায় স্থূলতা এবং অধিক ওজনের প্রাদুর্ভাব বেশি। গবেষক শর্মা মনে করেন বাংলাদেশের প্রাপ্তবয়স্ক মানুষের মাঝে এই সমস্যার গভীরতা বোঝার জন্য আরো গবেষণার প্রয়োজন আছে। তিনি বাংলাদেশের পরবর্তী ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভেতে স্থূলতা সংশ্লিষ্ট সূচকসমূহ যেমন শারীরিক কার্যকলাপ, টিভি দেখার সময়কাল, কিভাবে প্রাপ্ত বয়স্করা অবসর সময় কাটায় এবং খাদ্যগ্রহণ বিষয়ক তথ্য গ্রহণ করার জন্য গুরুত্ব প্রদান করেন।

এই পরীক্ষামূলক গবেষণা ও অনুসন্ধান বাংলাদেশের গ্রাম এবং শহরের নারীদের স্থূলতা এবং অধিক ওজন সমস্যা প্রতিরোধ কার্যক্রমের সঠিক কৌশল মূল্যায়নে সহায়তা করবে। শহর ও গ্রামের নারীদের স্থূলতা প্রাদুর্ভাব কমাতে জনস্বাস্থ্য কার্যক্রম অপরিহার্য। স্থূলতা মোকাবেলায় বিদ্যালয়ে, সমাজে এবং কর্মক্ষেত্রে স্থূলতার পরিণতি, শারীরিক কর্মকাণ্ডকে উদ্বুদ্ধকরণ, সঠিক খাদ্যাভ্যাস ও স্থূলতা প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা দরকার।
অধিক ওজনের সমস্যা মোকাবেলায়, বিশেষত গ্রামীণ এলাকায় পুষ্টিগত অবস্থা প্রতিনিয়ত পদ্ধতিগত মূল্যায়ন ও নজরদারির মধ্যে নিয়ে আসা গুরুত্বপূর্ণ।

বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাব মতে, প্রতিবছর কমপক্ষে ২৮ লক্ষ মানুষ অধিক ওজন এবং স্থূলতার কারণে মারা যায়। বিশেষ করে নারীদের জন্য স্থূলতা নানাভাবে ক্ষতিকর হতে পারে। স্থূলতার কারণে তারা ডায়াবেটিস এবং অ্যান্ডমেট্রিয়াল ক্যান্সার, জরায়ু-মুখ ক্যান্সার, স্তন ক্যান্সার, ডিম্বাশয়ের ক্যান্সারের মতো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবার অনেক বেশি ঝুঁকিতে থাকে বলে প্রমাণিত।

মঙ্গলবার আইসিডিডিআর,বির এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য প্রকাশ করা হয়।

Posted in স্বাস্থ্য | Comments Off on বিবাহিত নারীদের ক্রমবর্ধমান উদ্বেগের কারণ বাড়তি ওজন

খালেদা জিয়ার রিট আবেদন খারিজ

আরএ মানিক: জয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার (আইও) তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদের বৈধতা এবং মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।images

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পে শুনানিতে ছিলেন, আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে, দুদকের পে ছিলেন খোরশিদ আলম খান।

বুধবার ও বৃহস্পতিবার পর পর দুই দিন শুনানি করে রিটের ওপর এই আদেশ দেন হাইকোর্ট।

মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে এই মামলা বাতিল চাওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় তদন্তের দায়িত্ব পান সংস্থাটির উপ-পরিচালক হারুন-অর-রশিদ। তাকে নিয়োগ দেন আরেক উপ-পরিচালক মো. আকরাম হোসেন।

মামলা বাতিলের আবেদনে বলা হয়, দুদকের তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেবে দুদক কমিশন। আর কমিশন বলতে তিন কমিশনারকে বোঝায়। অতএব হারুন-অর-রশিদের নিয়োগ কমিশনের নয়।

এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পে গত ৯ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আবেদনে বলা হয়, দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে ২০১১ সালের ১৮ আগস্ট এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। গেজেট ছাড়া এ নিয়োগ দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২০ (২) ধারার পরিপন্থী।

২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের নামে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।এ মামলায় মতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টসহ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত।

ওই মামলার অপর আসামিরা হলেন— খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

Posted in রাজনীতি | Comments Off on খালেদা জিয়ার রিট আবেদন খারিজ

মাহি উড়ছেন….

বিনোদন ডেস্ক: মাহি এখন আর আগের মতো নেই। বদলে গেছেন আমূল। ‘ভালোবাসার রঙ’ থেকে যে মাহির যাত্রা তিনি এখন ঢালিউডের শীর্ষ নায়িকা। এই উত্থানে একটু টলে যাননি মাহি। বরং আরো পরিণত হয়েছেন। অভিনয়ে, চরিত্র নির্বাচনে, সিদ্ধান্তে, কৌশলে মাহি এখন খুব সাবধানী। শীর্ষ নায়িকার আসন ধরে রাখতেই এই অবস্থান তার।

কথা হচ্ছিলো মহানায়িকা সুচিত্রার জন্মদিনে। মাহি বললেন, সুচিত্রার একটা ব্যাপার আমার খুব ভালো লাগে। উনি সারাজীবন নায়িকা থাকতে চেয়েছিলেন। নায়িকা হিসেবে দর্শকের স্মৃতিতে থাকার জন্য জীবনের প্রায় অর্ধেক সময় পর্দার আড়ালে চলে গিয়েছিলেন। আমার ওইরকম মা, দাদি, নানীর চরিত্রে অভিনয়ের ইচ্ছে নেই। আমিও সুচিত্রা সেনের মতো আড়ালে যাবো একদিন। নায়িকা জীবন থাকতে থাকতেই বিদায় নিতে চাই।’Mahi-by-Arif-Ahmed-1

কিন্তু এখনই বিদায়ের কথা নয়। ঢালিউডে মাহির এখন উত্তাল যৌবন। এই শুক্রবারই মুক্তি পাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’। চার্লি চ্যাপলিনের বিখ্যাত ছবি ‘সিটি লাইট’ অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে অন্ধ ফুল কন্যার চরিত্রে দেখা যাবে মাহিকে।
অন্ধ মানুষ কাছ থেকে দেখেন নি। কিন্তু তাদের কষ্টটা অনুভব করেছেন সবসময়। সে ব্যথার কথা জানালেন। চরিত্রটি নিয়ে তার মাথাব্যাথাও কম ছিলো না। চিত্রনাট্য নিয়ে প্রচুর সময় দিয়েছেন। তবে, একটা সুবিধা নাকি মাহি খুব পেয়েছেন অন্ধ চরিত্রে অভিনয় করতে গিয়ে। সেটা হচ্ছে, আই কন্ট্যাক্ট করতে হয়নি। চোখে চোখে তাকিয়ে অভিনয়ের ঝামেলা ছিলো না। যে কোন দিকে তাকিয়ে ধীরে সুস্থে ডায়ালগ থ্রো করেছেন।’
চলচ্চিত্রটিতে মাহির সঙ্গে দেখা যাবে ঢালিউডের জাঁদরেল অভিনেতা ডিপজলকে। মূলত চিত্রনায়ক বাপ্পিই থাকছেন বেশিরভাগ দৃশ্যে। তবু অনেকদিন পর ডিপজলের পর্দায় ফেরা নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন দর্শক। মাহি জানালেন, ‘তার সঙ্গে আমার খুব বেশি সিকোয়েন্স নেই। তবে তিনি কাজের ব্যাপারে খুব সিরিয়াস। সাভারে তার বাড়িতেই শুটিং হয়েছে। এ সময় তার বেশ কথাও হয়েছে। অভিজ্ঞতাটা নতুন।’

আর বাপ্পি? বাপ্পি প্রসঙ্গে মাহি বললেন, ‘ও আমার খুব পছন্দের কোএক্টর। সবচেয়ে স্বাচ্ছন্দ বোধ করি তার সঙ্গে কাজ করতে। এখানেও তাই।’ অথচ, কিছুদিন আগেই গুঞ্জন উঠেছে বাপ্পির সঙ্গে আর কাজ করবেন না মাহি।সে প্রম্নের উত্তরও আদায় হলো। সে কথা বলছি একটু পর।

নানা কারণে চলচ্চিত্র ‘অনেক দামে কেনা’ মুক্তি পেতে দেরি হয়ে গেলো। বিগ বাজেটের অনেক মুভি এরই মধ্যে মাহি করে ফেলেছেন। করছেন। তাই এই ছবিটা কিছুটা বোনাস হিসেবেই ভাবছেন মাহির দর্শকরা। তাছাড়া অনেকদিন পর জাজের ছবিতে মাহি। যে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এত দ্বন্দ্ব, মুখ দেখাদেখি বন্ধ, বিষ ছোড়াছুঁড়ি!

কিন্তু এখন? মাহি জানালেন, জাজের ব্যাপারে আমার আর এখন কোন সমস্যা নেই। তারা যদি আমাকে যোগ্য মনে করে সিনেমায় ডাকে আমার দিক থেকে কোন আপত্তি নেই।’

বুঝুন, এমনই বদলে গেছেন মাহি। বদলে যাওয়ার গল্প মাত্র শুরু। কেমন হবে তার ক্যারিয়ারের পরবর্তী পরিকল্পনা? শুনুন তার মুখেই- এখন থেকে বছরে তিনটি চলচ্চিত্র করতে চাই আমি। এর বেশি নয়। তিনটি চলচ্চিত্রের মধ্যে অন্তত দুটি হতে হবে নায়িকা প্রধান। একটি রোমান্টিক বা অন্যটাইপের।’

নায়িকা প্রধান? কেন? ‘দেখুন আমার কাছে হিরো থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিরেক্টর। ডিরেক্টরই আমার কাছে মূল হিরো। আমি সিনেমায় কাজ কমিয়ে দিতে চাই। বছরে তিনটি ছবি করবো কিন্তু তা যেন ভালো কিছু হয়। শাকিব, বাপ্পি কিংবা আরেফিন শুভ ছাড়া কার সঙ্গে অভিনয় করবো আর? কিন্তু যদি তাদের সাথে কাজ করি আমি চাইবো হিরো হিরোইনের মধ্যে অন্তত ব্যালেন্সটা থাকবে।’

হুমায়ূনের ‘কৃষ্ণপ’ সেরে ফুরফুরে মাহি।চলছে ‘ঢাকা অ্যাটাক’। সাময়িক বিরতির পর চলচ্চিত্রটির বাকি অংশেরর শুটিং শুরু হবে কিছুদিন পরই। কাল (শুক্রবার) উড়াল দেবেন মালয়শিয়া। কিন্তু তার আগেই ঘুরে এলেন তিন দেশ- থাইল্যান্ড, মালয়শিয়া আর ভুটান। ‘আমার ভ্রমনের বাতিক আছে। হুট হাট করে এদিক সেদিক চলে যাই। বন্ধুদের নিয়ে চলে গিয়েছিলাম। খুব মজা করে এলাম।’
বাংলামেইল

Posted in বিনোদন | Comments Off on মাহি উড়ছেন….

২৫ এপ্রিল আধাবেলা হরতাল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৫ এপ্রিল অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বামপন্থি ছাত্র সংগঠনগুলো।

TONUবৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশি বাধার পর এই ঘোষণা দেয়া হয়।

গত রোববার দেয়া ঘোষণা অনুযায়ী সকালে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসে জড়ো হন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার পথে হাইকোর্ট পেরিয়ে শিাভবনের কাছাকাছি বাধা দেয় পুলিশ। এসময় ধাক্কাধাক্কিতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

এরপর সেখানেই অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করছে শিার্থীরা।

Posted in জাতীয় | Comments Off on ২৫ এপ্রিল আধাবেলা হরতাল

কাজী ফিরোজ রশিদের বিরুদ্ধে দুদকের মামলা

জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

471
বুধবার দুদকের উপ পরিচালক জুলফিকার আলী বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলটি করেন।

দুদক সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জমির দখল নিয়ে জাল দলিল সৃষ্টি এবং প্রতারণার অভিযোগে মামলাটি করা হয়েছে।”

রাজধানীর ধানমণ্ডির ২ নম্বর সড়কের এক বিঘা জমি নিয়ে জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে মামলাটি হয়েছে বলে দুদক কর্মকর্তারা জানিয়েছে। ১৯৭৯ সাল থেকে জমিটি ফিরোজের ভোগদখলে।

নিজেদের অনুসন্ধানে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে মামলায় বলা হয়েছে, এই জমির মালিক ছিলেন কানাডার সাবেক হাইকমিশনার মোহাম্মদ আলী। তিনি ১৯৭০ সালে তার দ্বিতীয় স্ত্রী বেগম আলীয়া মোহাম্মদ আলী, ছেলে সৈয়দ মাহমুদ আলী ও মেয়ে সৈয়দা মাহমুদ আলীকে বাড়িসহ ওই জমি উইল করে দিয়ে যান এবং ওই বছর মে মাসে তাদের যৌথ নামে নামজারি হয়।

“কিন্তু কয়েক বছর পর ফিরোজ রশীদ ওই জমি অবৈধভাবে দখল করেন এবং ১৯৭৯ সালের অগাস্টে রেজিস্ট্রি করা দলিলে ভুয়া দাতা বেগম আলীয়া মোহাম্মদ আলী ও সাক্ষী কাজী আরিফুর রহমানকে সাজিয়ে ও ওই সময়ের ঢাকার জেলা রেজিস্ট্রার এম আহমেদের সহযোগিতায় জাল দলিল তৈরি করে ভোগ দখল করে আসছেন।”

বিস্তারিত জানতে চাইলে দুদক কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, “আপাতত মামলা হল। এখন তদন্তে সবকিছু জানা যাবে।”

এই বিষয়ে ফিরোজ রশীদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Posted in দুর্নীতি দমন কমিশন | Comments Off on কাজী ফিরোজ রশিদের বিরুদ্ধে দুদকের মামলা

সংসদ ভবনের এক চিলতে জমিতে ফল-সবজির সমারোহ

শাইখ সিরাজ: জাতীয় সংসদ ভবনের মাঠের কোণে এক চিলতে জমিতে গড়ে উঠেছে ফল আর সবজির সমারোহ। কমপে ষাট রকমের শাক-সবজি ফলের ওই বাগান নিজে হাতে গড়ে তুলেছেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি। অন্যান্য সংসদ সদস্যের জন্য যা হয়ে উঠেছে অনুসরণীয়।

জাতীয় সংসদ ভবন। দেশের সবকটি এলাকার নির্বাচিত জনপ্রতিধিরা এখানে বসেন আইন প্রণেতার ভূমিকায়। ২’শ ১৫ একর জায়গার ওপর দাঁড়িয়ে জাতির গর্বের এ প্রতিষ্ঠানের চারদিকে অপরূপ বাগান শোভিত। এর ভেতরেই রয়েছে খোলা মাঠ ও পরিত্যক্ত ত্রে।8KDeeEAxz2FO t67XqeVVLozK

এমন এক টুকরো জায়গাকেই সৌন্দর্য আর ফসলে সুশোভিত করে তুলেছেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি।

বাগান করা নিয়ে মাহবুব আরা গিনি বলেন, ‘স্পিকারকে বলার পর তিনিও ও অন্যান্যরাও সবাই উৎসাহ দেন। তারাই বললেন, জায়গাটা পড়েই আছে, তুমি সবজি বাগান করবে এটাতো বেশ ভালো কথা। কথায় কথায় প্রধানমন্ত্রী পর্যন্ত কথাটি গেলো। তিনিও উৎসাহ দিলেন’।

বিষমুক্ত সবজি ফসল উৎপাদনের েেত্রও এটি এক অনুকরণীয় ত্রে। হুইপ আরও বলেন, জৈবিক সার-কীটনাশক ব্যবহার করা হয় বাগানে। বাগানটি দেখভাল করার েেত্র সহযোগিতা দিচ্ছেন উদ্যান বিশেষজ্ঞরা। সঙ্গে রয়েছে ফল উন্নয়ন প্রকল্পও।

ফল উন্নয়ন প্রকল্পের পরিচালক মেহেদী মাসুদ জানান, আমরা এখানে ৫২ ধরণের সবজি এবং ফল এখানে চাষ করেছি।

ইতোমধ্যেই এ উদ্যোগ দৃষ্টি কেঁড়েছে অন্যান্য সংসদ সদস্যেরও। দৃষ্টিনন্দন বাগানটি দিনে দিনে হয়ে উঠছে এক টুকরো কৃষি পর্যটন কেন্দ্র, উদ্যোগ হিসেবে যা অনন্য বলে মনে করেন অনেকেই।
সুত্র..চ্যানেল আই অনলাইন

Posted in জতীয় সংসদ | Comments Off on সংসদ ভবনের এক চিলতে জমিতে ফল-সবজির সমারোহ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম আর সহিংসতার কারণ কী?

নিউজ ডেস্ক: বাংলাদেশে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রথমবারের মত তৃণমূলের এই স্তরে রাজনৈতিকভাবে বা দলীয় প্রতীকে হওয়া নির্বাচন নিয়ে চলছে ব্যাপক বিতর্ক।
অনেক ইউনিয়ন থেকে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই এবং সংঘর্ষসহ নানা অনিয়মের অভিযোগ ছাড়াও এখন পর্যন্ত নির্বাচনের দুই ধাপে সহিংসতায় ২৮ নিহত হবার খবর পাওয়া গেছে।download
এ নিয়ে স্টুডিওতে আলোচনা করেছেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এবং বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।
বিবিসি বাংলা

Posted in নির্বাচন কমিশন | Comments Off on ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম আর সহিংসতার কারণ কী?

দক্ষিণ এশিয়াকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত করতে চাই: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দক্ষিণ এশিয়াকে আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে চাই। আমাদের সমস্যা প্রায় একই রকম, তাই সমাধানও প্রায়ই একই রকম হবে। এজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করা প্রয়োজন।’hasina

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তৃতীয় সার্ক কৃষিমন্ত্রী সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সার্ক সিড ব্যাংক ও ফুড ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, কোনো দুর্যোগ-দুর্বিপাকে আমরা যেন একে অপরের সহযোগিতা করতে পারি, সেজন্য সার্ক সিড ব্যাংক এবং ফুড ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

Posted in জাতীয় | Comments Off on দক্ষিণ এশিয়াকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত করতে চাই: প্রধানমন্ত্রী

লাইভ ভিডিও প্রচার সুবিধা আনলো ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো সরাসরি ভিডিও তৈরি এবং শেয়ারের সুযোগ। আজ (বুধবার) থেকেই সবার জন্য সরাসরি সুবিধাটি চালু করলো ফেসবুক। কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ফেসবুকে তার পেজে এমনটি জানান।

সামাজিক মাধ্যমটি নিজেকেও সরাসরি উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলেও জানান তিনি।PLmgqo7xe29K

তবে এই সুবিধাটি হলে একটি টিভি ক্যামেরা নিজের কাছে রাখতে হবে। জুকারবার্গ জানান, এই সুবিধা পেতে আপনার পকেটে একটি টিভি ক্যামেরা রাখতে হবে। এর মাধ্যমে যে কেউ একটি মোবাইল ফোনের সাহায্যে নিজেকে পৃথিবীর যে কারও সামনে সরাসরি উপস্থাপনের মতা পাবে।

এর ফলে যোগাযোগ আরও প্রাণবন্ত হবে মন্তব্য করে যোগাযোগের ধারায়, এটি একটি বিরাট উত্তরণ উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, যখন আপনার মিথষ্ক্রিয়াটি সরাসরি হবে, আপনি ব্যক্তিগতভাবে আরও যুক্ত হওয়ার অনুভূতি পাবেন। মানুষদের সম্পৃক্ত থাকার জন্য এটা নতুনতর সুযোগ সৃষ্টি করবে বলেও অভিমত তার।

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ প্যাসিফিক টাইমে ১০.৩০ এএম নিজেকে সরাসরি উপস্থাপন করবেন বলে জানান। এবং কিছু নতুন পণ্য সম্মন্ধে ব্যবহারকারীদের প্রশ্নেরও জবাব দেবেন তিনি।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on লাইভ ভিডিও প্রচার সুবিধা আনলো ফেসবুক

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud