পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চাঁদপুরে আসামি ছিনতাই, এসআইসহ আহত ৫

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচরে সোমবার রাতে হাতকড়া পরা অবস্থায় এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) ৫ সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়।120851-(1)
উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের পেকান্দি গ্রামে রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। হাতকড়া পরা আসামি পেকান্দি গ্রামের ভূঁইয়া বাড়ির মাদক বিক্রেতা জসীম উদ্দিন (৩২)।

আহত পুলিশ সদস্যদের মধ্যে এএসআই আবুল কালামকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া এসআই ইউনুছ মিয়া, এএসআই আনোয়ার হোসেন ও আবুল কালাম আজাদ এবং কনস্টেবল আবদুল হালিম হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আটকরা হলেন-উপজেলার কৃষ্ণপুর গ্রামের বিল্লাল (২৭) ও রিপন (২৯)।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইউনুছের নেতৃত্বে মাদক বিক্রেতা জসীমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জসীমকে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে বের করার সময় তার সহযোগী এবং পরিবারের সদস্যরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। মাদক নিয়ন্ত্রণ আইন ও আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত দু’জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

Posted in সারা দেশ | Comments Off on চাঁদপুরে আসামি ছিনতাই, এসআইসহ আহত ৫

৩ দিনের রিমান্ডে সাংবাদিক প্রবীর শিকদার

স্টাফ রিপোর্টার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সাংবাদিক প্রবীর শিকদারকে তিন দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত। আজ এ রিমান্ড মঞ্জুর করেন ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম। স্থানীয় সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ইমেজ ক্ষুন্ন করার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। এ মামলায় রোববার রাতে সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেপ্তার করা হয়।46938_182
ওদিকে, সাংবাদিক প্রবীর শিকদারকে অবিলম্বে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংগঠনটি সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে। ক্ষমতাসীন সরকারের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেয়ার কারণে প্রবীরকে গ্রেপ্তার করা হয়। এ মাসের শুরুতে দেয়া ওই স্ট্যাটাসে প্রবীর শিকদার বলেছিলেন, তাকে হুমকি দেয়া হয়েছে আর তার কিছু হলে এর জন্য তিনজন দায়ী থাকবেন। এরা হলেন, খন্দকার মোশাররফ হোসেন, যুদ্ধাপরাধে দ-প্রাপ্ত এক আসামী এবং একজন ব্যবসায়ী। সিপিজের এশিয়া কার্যক্রমের গবেষণা অ্যাসোসিয়েট সুমিত গালহোত্রা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হুমকির খবর প্রকাশের কারণে সাংবাদিকদের গ্রেপ্তার করাটা বাংলাদেশের আইন প্রক্রিয়ার প্রতি আস্থাকে আরও ক্ষতিগ্রস্থ করে। আমরা সাংবাদিক প্রবীর শিকদারকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। একইসঙ্গে তার বিরুদ্ধে দেয়া হুমকি তদন্তের আহ্বান জানাই।

Posted in সারা দেশ | Comments Off on ৩ দিনের রিমান্ডে সাংবাদিক প্রবীর শিকদার

ক্ষমতা খর্বে আপত্তি নেই দুদকের!

ঢাকা: ক্ষমতা কমে যাওয়াতে আপত্তি নেই দুর্নীতি দমন কমিশনের। ‘দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারি’ অপরাধ ছাড়া দুর্নীতি দমন কমিশন আইনের তফসিল থেকে অন্য অপরাধগুলোকে বাদ দেওয়ার সরকারি উদ্যোগকে ইতিবাচক হিসাবে মনে করছে কমিশন। সোমবার ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন, ২০১৫’ ও ‘মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন, ২০‌১৫’ সংশোধনের প্রস্তাব চূড়ান্তভাবে মন্ত্রিসভায় অনুমোদনের পর এক প্রতিক্রিয়ায় কমিশনের চেয়ারম্যান একথা বলেছেন।Untitled-1-copy2

বিদ্যমান আইন অনুযায়ী দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারির অপরাধসমূহের পাশাপাশি দুর্নীতি দমন কমিশন মুদ্রা পাচার, জালিয়াতি, প্রতারণা, মাদক সংক্রান্ত অপরাধসহ বেশ কিছু অপরাধের তদন্ত ও মামলা পরিচালনা করে আসছে। আজকের সংশোধনীর খসড়ায় দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারি ছাড়া অন্যান্য অপরাধসমূহ কমিশনের তফসিল থেকে বাদ দেয়ার প্রস্তাব করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান এ প্রসঙ্গে বলেছেন, ‘কিছু অপরাধের তদন্ত ও মামলা পরিচালনার দায়িত্ব অন্যান্য সংস্থাকে দেওয়া হলে দুর্নীতি দমন কমিশনের ওপর চাপ অনেক কমে আসবে।’ এতে কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও লক্ষ্যের মধ্যে কোনও ধরনের ব্যত্যয় সৃষ্টি হবে না বলেও জানান তিনি।

 
দুর্নীতি দমন কমিশন আইনের সংশোধনের বিষয়ে বদিউজ্জামান বলেন, ‘আইনটি সংশোধনের বিষয়ে আমাদের সায় আছে। আমরাই চেয়েছি যাতে আইনটি সংশোধন করে বেসরকারি পর্যায়ের ব্যক্তিকেন্দ্রিক প্রতারণা, জালিয়াতি ও ভূমি দখল-বেদখলসহ এ ধরনের মামলাগুলো কমিশনের বাইরে অন্যান্য সংস্থাকে দেওয়া হয়। কেননা- এ ধরনের হাজার হাজার অভিযোগ এখন কমিশনের পেন্ডিং রয়েছে। এগুলো যাচাই-বাছাই করে অনুসন্ধান করতে গিয়ে কমিশনকে হিমশিম খেতে হচ্ছে। কাজেই আমরাও চেয়েছি- বিদ্যমান আইনটি সংশোধন করা হোক। এতে কমিশনের ওপর অনেক চাপ কমে আসবে।’

 
মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশোধনীর প্রস্তাব সম্পর্কে দুদক চেয়ারম্যান বলেন, ‘এই আইনটি সংশোধনের বিষয়ে অফিসিয়ালি আমি এখনও তেমন কিছু জানি না। তবে এই আইনটি সংশোধনের উদ্দেশ্য নিয়ে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে কয়েকটি বৈঠক হয়েছে। সেখানে আমাদের কমিশনের প্রতিনিধিও অংশ নিয়েছেন। মানিলন্ডারিং অপরাধের তদন্ত পুলিশ করতে চায় বলে ওই সময় আমাদের একটি ধারণা দেওয়া হয়েছে। এতে আমরা কোনও দ্বিমত করিনি।’

 
আইন সংশোধনের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা খর্ব করা হচ্ছে কি না- এ প্রশ্নের জবাবে বদিউজ্জামান বলেন, ‘এটা আমি মনে করি না যে কমিশনের ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে আইন সংশোধন করা হচ্ছে। কেননা- আইন সংশোধন করে কিছু মামলা অন্যান্য সংস্থার কাছে হস্তান্তর করার প্রস্তাব আমাদেরই ছিল। তাছাড়া কমিশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল- দুর্নীতি দমন। দুর্নীতির অভিযোগের অনুসন্ধান, তদন্ত ও মামলা দায়েরের এখতিয়ার কমিশনের হাতেই থাকছে।’

 
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘তদন্ত ও মামলা পরিচালনার ক্ষেত্রে আমরা আগেও পুলিশসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়েছি। অনেক মামলার ক্ষেত্রে আমরা আগেও যৌথভাবে তদন্ত ও অনুসন্ধান চালিয়েছি। এসব অপরাধের তদন্তভার এখন পুলিশের হাতে দিলে আমাদের ওপর চাপ অনেক কমে আসবে।’

Posted in দুর্নীতি দমন কমিশন | Comments Off on ক্ষমতা খর্বে আপত্তি নেই দুদকের!

মীর কাসেম আলীর আপিল: রাষ্ট্রপক্ষকে সারসংক্ষেপ জমা দেয়ার নির্দেশ

47144_123নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিলের সারসংক্ষেপ আগামী দুই সপ্তাহের মধ্যে জমা দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সারসংক্ষেপ জমা দেয়ার জন্য আদালতের কাছে সময় প্রার্থনা করলে আদালত দুই সপ্তাহ সময় দেয়। গত বছরের ৩০ নভেম্বর মীর কাসেম আলীর খালাস চেয়ে আপিল আবেদন দায়ের করেন তার আইনজীবীরা। আপিল আবেদনে ১৮১টি যুক্তি দেখিয়ে মীর কাসেম আলীর খালাস চাওয়া হয়। গত বছরের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধ মামলায় মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেন। তার বিরুদ্ধে মোট ১৪টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে দু’টিতে মৃত্যুদণ্ডসহ মোট ১০টি অভিযোগে তাকে সাজা দেয়া হয়। অন্য চারটি অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়।

Posted in রাজনীতি | Comments Off on মীর কাসেম আলীর আপিল: রাষ্ট্রপক্ষকে সারসংক্ষেপ জমা দেয়ার নির্দেশ

প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে মারা গেছেন।pronob-mukharji-poribar-india
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আজ ভারতের স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে শুভ্রা মুখার্জি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গুরুতর অসুস্থ হওয়ার পর গত শুক্রবার শুভ্রা মুখার্জিকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
শুভ্রা মুখার্জির পৈতৃক বাড়ি বাংলাদেশে। ২০১৩ সালে প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকালে শুভ্রা মুখার্জি স্বামীর সঙ্গে নড়াইলে তাঁর পৈতৃক বাড়িতে গিয়েছিলেন।

Posted in আন্তর্জাতিক | Comments Off on প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মারা গেছেন

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় অন্যতম আসামি মেহেদী হাসান অজিবর শেখ (৩৪) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতরাত একটার দিকে জেলা শহরের দোয়ারপাড় এলাকায় আজিবর ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।„ywvywvywvywvyw-400x240
পুলিশের বরাত দিয়ে নয়া দিগন্ত অনলাইনের এক খবরে জানানো হয়, আজিবর এক সময় পৌর ছাত্রলীগ কমিটির সদস্য ছিলেন। তার বাবা আবদুল মালেক আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলনের সময় বোমা বানাতে পারদর্শিতার কারণে মাগুরায় তিনি ‘বোমা মালেক’ হিসেবে পরিচিত।
সময় টিভির এক খবরে বলা হয়েছে,পলাতক আজিবর ধরা পড়ছেন বলে সোমবার মাগুরায় খবর ছড়িয়ে পড়ে। তবে পুলিশের কর্তা-ব্যক্তিদের কেউ সেই খবর স্বীকার করেননি। মঙ্গলবার প্রথম প্রহরে পুলিশ জানায়,রাত একটার দিকে জেলা শহরের দোয়ারপাড় এলাকায় আজিবর ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই সংঘর্ষের সময় তিনি অন্তঃসত্ত্বা নাজমা বেগমকে গুলি করেন বলে অভিযোগ রয়েছে।

Posted in রাজনীতি | Comments Off on মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সাংবাদিক নেতা শওকত মাহমুদ আটক

নিজস্ব প্রিতবেদক : রাজধানীর পান্থপথ এলাকা থেকে বিএফইউজে’র একাংশের সভাপতি শওকত মাহমুদকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।11627_1
জানা গেছে, পান্থপথের সামুরা কনভেনশন সেন্টারে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত (বিএনপি সমর্থিত) প্রার্থী তাবিথ আউয়াল। সংবাদ সম্মেলনে তিন সিটির অনিয়ম তুলে ধরার কথা ছিল। সেখানে শওকত মাহমুদ উপস্থিত হলে তাকে আটক করা হয়।
এদিকে, আটকের পর সামুরা কনভেনশন সেন্টারটি পুলিশ তালা লাগিয়ে দিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক অধ্যাপক এমাজ উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
শওকত মাহমুদকে আটকের পর তারা সেখান থেকে চলে যান।

Posted in জাতীয় | Comments Off on সাংবাদিক নেতা শওকত মাহমুদ আটক

কিশোর হত্যায় আটক ছাত্রলীগ নেতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

1439832858arju-mtnews24নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে হাজারীবাগের বারোইখালে এ ঘটনা ঘটে। র‍্যাবের আইন ও ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খানের ভাষ্য, আরজু মিয়াকে নিয়ে র‍্যাব-২ এর একটি টহলদল অভিযানে যাচ্ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত আরজু মিয়াকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। র‍্যাবের সঙ্গে তাঁদের গোলাগুলি হয়। একপর্যায়ে আরজু মিয়া নিহত হন। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। রাত সাড়ে ১১টার দিকে আরজু মিয়াকে আটক করা হয় বলে মুফতি মাহমুদ খান দাবি করেছেন।

Posted in জাতীয় | Comments Off on কিশোর হত্যায় আটক ছাত্রলীগ নেতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

এম কে আনোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ

এম এমানিক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ওই মামলায় আজ মঙ্গলবার তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়।images (1)
বেলা ১১টার দিকে বিএনপি নেতা এম কে আনোয়ার কুমিল্লার পাঁচ নম্বর আমলি আদালতে হাজিরা দেন। আজ ওই মামলায় জামিন আবেদনের শুনানি ছিল। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
এ বছরের ২ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী আইকন পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে আটজন নিহত ও ২০ জন আহত হন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানা-পুলিশ ৫৬ জনের নামে মামলা করে। ওই মামলার অন্যতম আসামি এম কে আনোয়ার।

Posted in রাজনীতি | Comments Off on এম কে আনোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ

অভিজিৎ-অনন্ত হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩

ঢাকা: ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যার মূল পরিকল্পনাকারীসহ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে গ্রেপ্তার করার দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।full_1964430085_1439876060
আজ মঙ্গলবার র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এমন দাবি করা হয়েছে।
র‍্যাবের ভাষ্য, রাজধানীর নীলক্ষেত ও ধানমন্ডি এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
র‍্যাবের দাবি অনুযায়ী, গ্রেপ্তার হওয়া তিনজন হলেন আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ সরবরাহকারী তৌহিদুল ইসলাম, সক্রিয় কর্মী সাদেক আলী ও আমিনুল মল্লিক।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তমনা ব্লগের লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলায় আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এ ঘটনায় অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় মামলা করেন। হত্যায় জড়িত অভিযোগে ২ মার্চ যাত্রাবাড়ী থেকে শফিউর রহমান ওরফে ফারাবী নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করে র‍্যাব। ফারাবীকে দুই দফা রিমান্ডে নেওয়া হয়।
১২ মে সকালে সিলেট নগরের সুবিদ বাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তা মোড়ে খুন হন বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ। ওই দিন রাতে বিমানবন্দর থানায় অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন। প্রায় তিন সপ্তাহ পর মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। সিআইডি তদন্তে নেমে ইদ্রিস আলী নামের এক স্থানীয় ফটোসাংবাদিককে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়।

Posted in জাতীয় | Comments Off on অভিজিৎ-অনন্ত হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud