পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রভার দ্বিতীয় সংসারও ভাঙনের শুর

বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রভার দ্বিতীয় সংসারে ভাঙন ধরেছে। দীর্ঘদিন যাবৎ বিচ্ছিন্ন বসবাস করছেন প্রভা ও তার স্বামী মাহমুদ শান্ত। বিশেষ সূত্র থেকে পাওয়া এ তথ্য নিশ্চিত করেছেন প্রভা। প্রভা জানান, বিগত দুই বছর ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন চলছে। এর জের ধরেই এ বিচ্ছেদ মেনে নিয়েছেন তারা। দীর্ঘদিন যাবৎ তারা আলাদা বসবাস করছেন। বিচ্ছেদের কারণ হিসেবে প্রভা তার স্বামী মাহমুদ শান্তর মাদকাসক্তিকে দায়ী করেছেন।prova-45

রোববারপ্রভা বলেন, ‘দীর্ঘদিন ধরে শান্ত নেশায় আসক্ত। ড্রাগ অ্যাডিক্ট একটা মানুষের সঙ্গে কতদিন বসবাস করা যায়! প্রায় দুই বছর হলো আমাদের সম্পর্ক খারাপ যাচ্ছে। আমি আমার মতো চলাফেরা করছি। তবে আমাদের এখনো কাগজপত্র হয়নি।’

২০১২ সালের ১২ জুলাই প্রভা-শান্ত বিয়ে বন্ধনে আবদ্ধ হন। অভিনেতা অপূর্বর সঙ্গে বিচ্ছেদের পর পারিবারিক সিদ্ধান্তেই তাদের বিয়ে সম্পন্ন হয়। বর শান্ত পেশাগত জীবনে বেসরকারী টেলিকম কোম্পানী গ্রামীনফোনে চাকরির পাশাপাশি জড়িত ছিলেন গানের সঙ্গে। জানা যায়, সম্প্রতি চাকরি ছেড়েছেন শান্ত। ফিরেছেন আবার গানে। প্রভাও ব্যক্তি জীবনের নানা ঝড় সামলে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। সুত্র.. বাংলামেইল

Posted in বিনোদন | Comments Off on প্রভার দ্বিতীয় সংসারও ভাঙনের শুর

সোনার ভরিতে ১১ হাজার টাকা ঠকছেন ক্রেতারা!

অর্থনীতি ডেস্ক; রাজধানীর বায়তুল মোকাররমের একটি জুয়েলারির দোকানে সোনার গহনা বানাতে এসেছেন নাসিমা আক্তার। ২২ ক্যারেট সোনায় ভরিপ্রতি তাকে দিতে হচ্ছে ৪১ হাজার ৭৫৭ টাকা। আন্তর্জাতিক বাজারে যেখানে সোনার দাম কমছে, সেখানে এত বেশি দামে কেন সোনা কিনছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘সোনার দাম কমার কথা শুনে গহনা বানাতে দিতে এসেছি। কিন্তু এখন তো দেখছি সোনার দাম আগের মতোই রয়ে গেছে। দাম এত বেশি নেওয়ার কারণ বুঝতে পারছি না।’
আন্তর্জাতিক বাজারে বড় দরপতনের কারণে দেশের বাজারেও সোনার দাম কমার কথা। এটা ভেবে নাসিমার মতো অনেকেই ভিড় জমাচ্ছেন জুয়েলারির দোকানগুলোতে। কিন্তু হতাশ হয়ে ফিরছেন ক্রেতারা। কারণ আন্তর্জাতিক বাজারের চেয়ে ভরিপ্রতি ১১ হাজার ১৭১ টাকা বেশি গুণতে হচ্ছে ক্রেতাদের। অর্থাৎ ২০১১ সালে সোনার যে দাম ছিল এখন তা সে দামেই বিক্রি হচ্ছে।

shop-1_1
কমোডিটি এক্সচেঞ্জ মার্কেটে গত বৃহস্পতিবার বিশুদ্ধ বা ২৪ ক্যারেট সোনার প্রতি আউন্সের (২.৪৩০৫ ভরি) সর্বশেষ দর ছিল ১ হাজার ১১২ মার্কিন ডলার ৯০ সেন্ট। তার মানে প্রতি ভরি ৪১৭ ডলার ৩৪ সেন্ট। দেশি মুদ্রায় ৩৩ হাজার ৩৮৭ টাকা (প্রতি ডলার ৮০ টাকা ধরে)।
সে হিসাবে আন্তর্জাতিক বাজারে ২২ ক্যারেট সোনার দাম হবে ভরিপ্রতি ৩০ হাজার ৫৮৫ টাকা। কিন্তু দেশের বাজারে এই মানের সোনা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ৪১ হাজার ৭৫৭ টাকায়। অর্থাৎ ক্রেতাকে প্রতি ভরিতে ১১ হাজার ১৭১ টাকা বেশি গুনতে হচ্ছে।

আন্তর্জাতিক বাজারের সাথে বাংলাদেশের বাজারের সোনার দামের এ পার্থক্যের বিষয়টি স্বীকার করে নিয়ে জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি কাজী সিরাজুল ইসলামকে বলেন, ‘বাংলাদেশের বাজারে সোনা সহজলভ্য না হওয়ায় এ দাম সেভাবে কমছে না। তবে দাম অবশ্যই কমবে। আমরা শিগগিরই এ নিয়ে মিটিং করব।’
এই মিটিংয়ে কী ধরনের সিদ্ধান্ত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘মিটিংয়ে হয়তো ভরিপ্রতি ২ হাজার টাকা কমানোর সিদ্ধান্ত হতে পারে। তবে একবারে দাম কমানো সম্ভব নয়। একারণে আন্তর্জাতিক বাজারের সাথে দামের একটা পার্থক্য থেকে যাবে।’
স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেশের বাজারে সোনার দর সংশোধনের কাজটি করে আসছে। সর্বশেষ ৬ আগস্ট সোনার দাম ভরিতে ১ হাজার ২২৪ টাকা কমিয়েছিল সমিতি।
তবে কলকাতায় বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনার ভরি ৩৪ হাজার ২৯১ টাকায় বিক্রি হয়। পাশ্ববর্তী দেশে সোনার দাম কম হওয়ার কারণ ব্যাখ্যা করে কাজী সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের দেশে প্রতিগ্রাম সোনায় মজুরি নেওয়া হয় ২০০ থেকে ২৫০ টাকায়। কিন্তু কলকাতা বা ভারতে মজুরি কম নেয়ার কারণে সোনা কম দামে বিক্রি হয়।’
তিনি বলেন, ‘দেশে বৈধভাবে সোনা বেচাকেনার কোনো বাজার নেই। এছাড়া চোরাচালান হয়ে আসা সোনাগুলো বাংলাদেশ ব্যাংকে জমা হয়, আমাদের দেওয়া হয় না। কাজেই আমরা বুলিয়ান মার্কেট থেকে সোনা কিনি। সবমিলিয়ে আন্তর্জাতিক বাজারের প্রভাব দেশীয় বাজারে খুব একটা পড়ে না।’সৌজন্য…. প্রিয়

Posted in ব্যবসা-অর্থনীতি | Comments Off on সোনার ভরিতে ১১ হাজার টাকা ঠকছেন ক্রেতারা!

চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। হাসপাতালের নিবন্ধন খাতায় নিহতের নাম লেখা হয়েছে জাহিদুল ইসলাম, বয়স ২৮। তবে র‌্যাবের পক্ষ থেকে তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন বলেন, “সোমবার ভোর ৪টার দিকে আকবর শাহ এলাকার পাকা রাস্তার মাথায় গোলাগুলিতে ওই যুবক নিহত হয়।”dc4f17cfc5b46b2e3f2e2f85368888a4-3

গোলাগুলির কথা বললেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে দেননি এ র‌্যাব কর্মকর্তা। চট্টগ্রাম মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশের এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাব জাহিদুল ইসলাম নামের ওই যুবককে হাসপাতলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন বলেন, “আমরা খোঁজ খবর নিয়ে পরে আপনাদের বিস্তারিত জানাব।”

Posted in সারা দেশ | Comments Off on চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

বেপরোয়া মোটরসাইকেল চালকদের শাস্তি বাড়ানোর পরামর্শ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বেপরোয়াভাবে চলছে মোটর সাইকেল। এমন বিশৃক্সখল চলাফেরায় দুর্ঘটনাসহ নানা বিড়ম্বনায় পড়ছে পথচারীসহ অন্যান্য যানবাহন। কঠোর শাস্তির মাধ্যমে মোটরসাইকেল আরোহীদের নিয়ন্ত্রণে আনার পরামর্শ নগর পরিকল্পনা বিদদের। শিগগিরই অত্যাধুনিক প্রযুক্তি আর বি আরটিএর সহযোগিতায় চালকদের শৃক্সখলায় আনার অঙ্গীকার ট্রাফিক বিভাগের।Page-9031

প্রতিদিন অধিকাংশ রাস্তার মোড়ে ট্রাফিকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে মোটরসাইকেল চালকরা। বিশেষজ্ঞসহ সাধারণ মানুষের মত রাজধানীতে অন্যান্য যানের কারণে ঘটে যাওয়া অজস্র দুর্ঘটনার অন্যতম উৎস এসব মোটরসাইকেল আরোহীদের বেপরোয়া চলাচল।
সড়ক যোগাযোগ ব্যবস্থার বিশৃক্সখলার পেছনেও রয়েছে মোটরসাইকেল। ঘন ঘন দিক পরিবর্তন ওভারটেকিং ছাড়াও ফুটপাতে উঠে সাধারণ পথচারীদের আতঙ্ক হয়ে উঠেছে যন্ত্রচালিত এই দুই চাকার যান। অনিয়ন্ত্রিত এসব আরোহীদের নিয়ন্ত্রণে আনতে কঠোর শাস্তি প্রয়োগের পরামর্শ নগর পরিকল্পনা বিদদের।
নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন,‘এই মোটরসাইকেলের চালকদের ড্রাইভিং লাইসেন্স জনিত নিয়ন্ত্রণ পরিচালনা করা প্রয়োজন। এবং তাদেরকে এ ধরণের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কঠোরভাবে জরিমানা করা, লাইসেন্স বাতিল করা এবং ফুটপাতের উপর দিয়ে চললে ওই মোটরসাইকেল বাজেয়াপ্ত করার মত দৃঢ় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।’
শিগগিরই অত্যাধুনিক ক্যামেরা ও কঠোর লাইসেন্সিং এর মাধ্যমে মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণের আশ্বাস ট্রাফিক বিভাগ প্রধানের।
ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খন্দকার গোলাম ফারুক বলেন,‘মোটরসাইকেল কিংবা অন্য কোন গাড়ি ফুটপাত দিয়ে চালালে বা রং রোডে ঢুকলে আমরা এদের ছবি উঠিয়ে রাখব। ছবি উঠিয়ে এই নাম্বারের বিপরীতে বি আরটিএ থেকে ঠিকানা নিয়ে আমরা কেস সিøপ তাদের বাসায় পাঠিয়ে দেব।

তাহলে আমাদের জনবলের অপচয় না করেও এগুলো সুষ্ঠু ও সঠিকভাবে নিয়ন্ত্রণের সুযোগ পাব।’ সমস্যা সমাধানে বিদ্যমান আইনের সংশোধনের মাধ্যমে জরিমানা ও শাস্তির মাত্রা বাড়ানোর পরামর্শ ট্রাফিক বিভাগের।

Posted in জাতীয় | Comments Off on বেপরোয়া মোটরসাইকেল চালকদের শাস্তি বাড়ানোর পরামর্শ

অপেক্ষায় আঁচল

বিনােদন ডেস্ক: বড় একটা সাফল্যের অপেক্ষায় দিন গুনছেন আলোচিত নায়িকা আঁচল। সাম্প্রতিক তার কোন ছবি উল্লেখ করার মতো সাফল্য না পাওয়ায় তাকে নিয়ে চলচ্চিত্র ব্যবসায়ীদের হতাশা বাড়ছে। তবে বর্তমানে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় বাড়ায় তারা আশাবাদী যে আঁচলও তার কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যাবেন। আঁচল নিজেও বিশ্বাস করেন সাফল্য তার কাছে ধরা দেবেই।Achol-1

তার অভিনীত মুক্তির জন্য প্রস্তুত রয়েছে ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’। নির্মাণের শেষপর্যায়ে রয়েছে দেলোয়ার জাহান ঝন্টুর ‘এপার ওপার’, হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’, শফিক আহমেদ রনির ‘মেন্টাল’সহ বেশ কিছু ছবি। দীর্ঘদিন ধরে শেষ হচ্ছে না ‘রংধনু’। বড় বড় ছবিতে সুযোগ পেয়ে বেশ আলোচিত হয়ে উঠেছিলেন আঁচল। কিন্তু ‘কিস্তিমাত’, ‘ওয়ার্নিং’ এবং ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ ছবি তিনটি কাঙ্ক্ষিত সাফল্য লাভে ব্যর্থ হওয়ায় আঁচলের চাহিদা ও ব্যস্ততা দুটোতেই ভাটা পড়ে।

এর মধ্যেও স্বনামধন্য প্রযোজক পরিচালক মোহাম্মদ হোসেনের নতুন ছবি ‘বাদশা’ তার জন্য বড় একটা ভরসা হয়ে এসেছে। তবে প্রচার-প্রচারণায় পিছিয়ে থাকা আঁচল যদি নিকট ভবিষ্যতে সাফল্য না পান তাহলে অবস্থান ধরে রাখা তার পক্ষে কষ্টকর হয়ে যাবে বলে চলচ্চিত্রবোদ্ধারা অভিমত ব্যক্ত করেছেন।

Posted in বিনোদন | Comments Off on অপেক্ষায় আঁচল

ষড়যন্ত্র পরোয়া করি না: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জীবন দেওয়ার ও কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না। আল্লাহ ছাড়া কারও কাছে কোনো দিন মাথানত করিনি, করবও না।’ তিনি বলেছেন, ‘যত ষড়যন্ত্রই হোক, পরোয়া করি না। আমি বাংলাদেশের মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’

2416b
আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু রক্ত দিয়ে বাংলার মানুষের মুক্তির পথ দেখিয়েছেন। বঙ্গবন্ধুর সেই আরাধ্য কাজ ও স্বপ্ন যেকোনো মূল্যে সফল করতেই হবে। বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন করতেই হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।
প্রধানমন্ত্রী হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণের ভাগ্যে নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে। মা-বাবা, ভাইসহ সবাইকে হারিয়েছি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার একটাই লক্ষ্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যে বাঙালি জাতির মাথা হেট করে দেওয়া হয়েছিল। সেই বাঙালি জাতিকে বিশ্বের দরবারে আবারও মাথা উঁচু করে দাঁড় করানো। দেশের মানুষ উন্নত জীবন পাবে, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে-এ লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।

Posted in জাতীয় | Comments Off on ষড়যন্ত্র পরোয়া করি না: শেখ হাসিনা

শিশু রাজন হত্যায় ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

c2500a2992034ec163c794f6fa54c62eসিলেট প্রতিনিধি: শিশু সামিউল আলম রাজন হত্যায় ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে সিলেট প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহেদুল করিমের আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কমর্কর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সুরঞ্জিত তালুকদার। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, চার্জশিটে প্রধান আসামি কামরুলসহ ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে।

Posted in জাতীয় | Comments Off on শিশু রাজন হত্যায় ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

১ সেপ্টেম্বর থেকে বসছে সংসদ অধিবেশন

ঢাকা: দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসছে আগামী ১ সেপ্টেম্বর। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন।bangladesh parliament
১ সেপ্টেম্বর বিকেল ৫টায় বসবে এ অধিবেশন। নিয়ম অনুযায়ী, অধিবেশনের আগে স্পিকারের সভাপতিত্বে বৈঠকে বসবে কার্যউপদেষ্টা কমিটি। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ ও কার্যাবলি নির্ধারণ করা হবে। এদিকে একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। এর আগে গত ৮ জুলাই শেষ হয় সংসদের ষষ্ঠ অধিবেশন। যা ছিল বাজেট অধিবেশন।

Posted in জতীয় সংসদ | Comments Off on ১ সেপ্টেম্বর থেকে বসছে সংসদ অধিবেশন

যুক্তরাষ্ট্রে কম্পিউটার বিভ্রাটে শত শত ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: কম্পিউটার বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ব্যস্ত বিমানবন্দরের শত শত বিমান চলাচল স্থগিত বা বাতিল হয়ে গেছে।12073

সাত ঘন্টার বেশি সময় ধরে নিউইয়র্ক, ওয়াশিংটন ও বাল্টিমোরের বিমান চলাচল বন্ধ রয়েছে।
এ পরিস্থিতি আরো কয়েক ঘণ্টা চলতে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে।
তবে, এই কম্পিউটার বিভ্রাটের সাথে কোন সাইবার আক্রমণের যোগসাজশের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কর্মকর্তারা। বিবিসি।

Posted in আন্তর্জাতিক | Comments Off on যুক্তরাষ্ট্রে কম্পিউটার বিভ্রাটে শত শত ফ্লাইট বাতিল

৭১ টিভির ভিডিও-অডিও আপিল বিভাগে জমা

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভিতে বিচারাধীন বিষয় নিয়ে প্রচারিত খবর ও টক শোর ভিডিও ফুটেজ এবং সেখানে শোনানো প্রধান বিচারপতির সঙ্গে অপর এক বিচারপতির কথোপকথনের কথিত অডিও রেকর্ড রোববার সর্বোচ্চ আদালতে জমা দেওয়া হয়েছে।

bangladesh-supreme-court
বিষয়টি শুনানির জন্য আগামী মঙ্গলবারের কার্যতালিকায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ।
এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গত মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে ১৬ আগস্টের মধ্যে ওই ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড জমা দেওয়ার জন্য ৭১ টিভিকে নির্দেশ দিয়েছিলেন। এর আগে আদালত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলামের মতামত নেন।
আজ সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে ৭১ টিভিতে প্রচারিত ওই ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড আদালতে জমা দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত মঙ্গলবার আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেলের দেওয়া তথ্য অনুযায়ী, দৈনিক জনকণ্ঠ-এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় রায়ের তারিখ ধার্য ছিল ১৩ আগস্ট। তার আগে ৭১ টেলিভিশন প্রধান বিচারপতির সঙ্গে অপর এক বিচারপতির কথোপকথনের কথিত রেকর্ড প্রচার করেছে। ওই রেকর্ড আদালতে বাজাতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করলে আদালত সম্পর্কে কুৎসা রটানো হয়। সেটি দেশবাসীকে শুনিয়ে ৭১ টিভি আদালত অবমাননা করেছে কি না, তা আদালত পরীক্ষা করবেন।

Posted in জাতীয় | Comments Off on ৭১ টিভির ভিডিও-অডিও আপিল বিভাগে জমা

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud