পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মেডিকেল ভর্তিচ্ছুদের পুলিশের মারধর, আটক

ঢাকা: প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের আজ ১২তম দিনে শিক্ষার্থীদের মারধর করেছে পুলিশ। সেই সাথে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদেরকে শাহবাগ থানায় রাখা হয়েছে। মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ের দিকে যান। এ সময় পুলিশ জাদুঘরের সামনের বেরিক্যাড তুলে নেয়। শিক্ষার্থীরা জাদুঘর পেরিয়ে এলে পুলিশ তাদের বন্দুকের বাট দিয়ে মারধোর করে। এ সময় মিছিল থেকে ১৬ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ।30-09-15-Student Protest_Sahabag-22

অন্য শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। পুলিশ গিয়ে প্রায় সবাইকে আটক করে থানায় নিয়ে যায়। গত ১৮ সেপ্টেম্বর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার আগের রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুলিপি পাওয়া গেছে এবং সে সব প্রশ্নপত্রের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।

এদিকে ভর্তি পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসির সহকারী পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। একই অভিযোগে গত ২২ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজের তিন চিকিৎসকসহ সাতজনকে গ্রেফতার করে র‌্যাব। এ সব অভিযোগে সারাদেশে মেডিকেলে ভতিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল চেয়ে আন্দোলন শুরু করেন।

Posted in জাতীয় | Comments Off on মেডিকেল ভর্তিচ্ছুদের পুলিশের মারধর, আটক

ফেসবুকের স্বয়ংক্রিয় ভিডিও বন্ধের উপায়

নিউজ ডেস্ক: সম্প্রতি ফেসবুক ঢুকলেই হোমপেজে আসা ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়ে যাচ্ছে। যা অনেকের কাছেই বিরক্তিকর। অনেক সময় আবার অনাকাঙ্খিত কিছু ভিডিও চলে আসছে ফেসবুক হোমপেজে, যা শুধু বিরক্তিকর তা নয়, লজ্জায়ও পড়তে হয়। এসব বিরক্তির ভিডিওর সঙ্গে অতিরিক্ত মেগাবাইট খরচ তো আছেই। তবে আপনি চাইলে ফেসবুকে এ স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকা ভিডিও বন্ধ করে দিতে পারেন। চলুন জেনে নেয়া যাক সে প্রক্রিয়া। ফেসবুক ওপেন করে সেটিং অপশনে কিক্ল করে বামপাশের মেনু থেকে ভিডিও (VIDEOS) অপশনে যান। ভিডিও অপশনে কিক্ল করে ভিডিও ডিফল্ট কোয়ালিটি (Video Default Quality) ও অটো-প্লে ভিডিও (Auto-Play Videos) দুটি অপশন দেখতে পাবনে। সেখান থেকে অটো-প্লে ভিডিও অপশনে ক্লিক করে ডিফল্ট, অন এবং অফ অফশন থেকে অফ অপশন বাছাই করুন। এবার হোম এ ক্লিক করে বেরিয়ে আসুন এবং টেনশন মুক্ত থাকুন।FB

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on ফেসবুকের স্বয়ংক্রিয় ভিডিও বন্ধের উপায়

মুজাহিদ-সাকার চূড়ান্ত রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন (সাকা) কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই দুই নেতার রায় প্রকাশ পেয়েছে বলে জানান সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমীরুল ইসলাম। তিনি বলেন, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন (সাকা) কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় প্রকাশ পেয়েছে।Mujahid+12

এর কিছুক্ষণ পরেই সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে আপলোড করা হয় মুজাহিদের ১৯১ পৃষ্ঠার ও সাকা চৌধুরীর ২১৭ পৃষ্ঠার রায়। এর আগে গত ১৬ জুন সকালে আলী আহসান মুজাহিদ এবং ২৯ জুলাই সকালে সাকা চৌধুরীর বিরুদ্ধে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদেস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সাকা চৌধুরীই প্রথম বিএনপি নেতা, যার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় হল। সাকা চৌধুরী হচ্ছেন; বাংলাদেশের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করা দ্বিতীয় ব্যক্তি। এ নিয়ে ট্রাইব্যুনাল থেকে আপিল বিভাগে আসা পঞ্চম আপিল মামলার শুনানির চূড়ান্ত রায় প্রকাশ পেল। এর আগে আরো ৪টি মামলা সুপ্রিমকোর্টে আপিলে নিষ্পত্তি হয়েছে। আপিলের প্রথম রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার আপিল নিষ্পত্তির পর ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর যাবজ্জীবন সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আপিল বিভাগ।

এ রায় রিভিউ’র আবেদনও খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর ওই বছর ১২ডিসেম্বর কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছর ১৭ সেপ্টেম্বর আপিলের দ্বিতীয় রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ট্রাইব্যুনালে দেয়া সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ। আপিলের তৃতীয় রায়ে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে ট্রাইব্যুনালে দেয়া ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখা হয়।

ফাঁসির দণ্ড বহাল রাখায় রায়ের বিরুদ্ধে কামারুজ্জামানের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনও খারিজ করে রায় দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। গত ১১ এপ্রিল রাতে এ ফাঁসি কার্যকর করা হয়। ট্রাইব্যুনালে দণ্ডিতদের মধ্যে কামারুজ্জামান হলেন দ্বিতীয় ব্যক্তি যার ফাঁসির রায় কার্যকর করা হলো। উল্লেখ্য, হরতালে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলায় সাকা চৌধুরীকে ২০১০ সালের ১৫ ডিসেম্বর রাতে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে এক আবেদনের প্রেক্ষিতে ওই বছরের ১৯ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সে থেকে তিনি কারাগারে রয়েছেন।

এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেফতার হন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। পরে ওই বছরের ২ জুলাই তাকে মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক রাখাল আদেশ দেয়া হয়। সেই থেকে কারাগারে আছেন এ জামায়াত নেতা।

Posted in জাতীয় | Comments Off on মুজাহিদ-সাকার চূড়ান্ত রায় প্রকাশ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ : নিশ্চিত করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক: প্রায় ১১ বছর পর আবারো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ২০০৬ সালের পর এবারই প্রথম সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেলো টাইগাররা। বুধবার আইসিসি তাদের নিজস্ব ওয়েবসাইটে চ্যাম্পিয়ন্স ট্রফির দল গুলোর তালিকা প্রকাশ করেছে। ২০১৭ সালের ১ জুন হতে ১৮ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এবং বড় আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির র্যাং কিংয়ে থাকা শীর্ষ ৮ দলকে নিয়ে হয় এই চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগেই আইসিসির বেধে দেয়া ৩০ সেপ্টেম্বরের মাঝে র্যাংিকিংয়ে বাংলাদেশ শীর্ষ ৮ নিশ্চিত করেছিল।1436694302-bangladesh-cricket-team-poses-for-a-group-photo-in-dhaka_8091270

বাংলাদেশের সঙ্গে পাল্লা দিয়ে পাকিস্তানও জায়াগা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর তাদের জায়গা দিতে আগামী আসরে খেলা হচ্ছেনা এই আসরের সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। দুই রেটিং পয়েন্ট ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে (৮৮ পয়েন্ট) পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করেছে পাকিস্তান (৯০ পয়েন্ট)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে সিরিজ নিশ্চিত করে ৯৩ পয়েন্ট নিয়ে র্যাং কিংয়ের সাত নম্বরে উঠে আসে মাশরাফি বিন মর্তুজার দল। ক্রিকইনফো থেকে টুইটারে জানানো হয়েছিল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত।

Posted in খেলাধুলা | Comments Off on চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ : নিশ্চিত করলো আইসিসি

বুধবার মাঠের লড়াইয়ে নামছে প্রমীলারা

স্পােটর্স ডেস্ক: ২ ম্যাচ টোয়েন্টি২০ সিরিজের প্রথমটিতে বুধবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের প্রমীলা ক্রিকেটাররা। করাচির সাউথ এন্ড ক্রিকেট ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। সব ম্যাচই পিটিভি সরাসরি সম্প্রচার করবে।
সফরকারীদের নিরাপত্তার কথা ভেবে সিরিজের ২টি টোয়েন্টি২০ ও ২টি ওয়ানডেসহ মোট ৪টি ম্যাচই হবে এই মাঠে।
সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ার আগের দিন বিসিবি’তে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন বলেছিলেন, ‘স্বাগতিকদের বিপক্ষে জয়ের জন্যই খেলবে তার দল।’Woamn-Cricket-Team(home)_th
প্রসঙ্গত, ২০০৯ এ শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর এটিই বাংলাদেশের প্রথম পাকিস্তান সফর। পাকিস্তানে চলমান অস্থির রাজনৈতিক বাস্তবতাকে আলিঙ্গন করেই সোমাবার বাংলাদেশের প্রতিনিধিরা পা রেখেছে পাকিস্তানে। সঙ্গত কারণেই সফরটি দু’দলের জন্য ঐতিহাসিকের তকমা পেয়ে গেছে। আর এমন ঐতিহাসিক সিরিজ জিততে দল ২টি দলই মরিয়া হয়ে খেলবে সেকথা বলার আর অপেক্ষা রাখে না।
তবে পরিসংখ্যান বিচারে এগিয়ে স্বাগতিকরা। ২০১১ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল আইসিসি’র ওয়ানডে মর্যাদা পাবার পর পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ম্যাচ খেলেছে ৪টি, যেখানে কোনটিতেই জয় নেই সালমাদের।
পাকিস্তানের বিপক্ষে কোন জয় না থাকলেও এই সিরিজে সালমাদের জয়ের রসদ হিসেবে কাজ করতে পারে সবশেষ ২০১৪ এর টোয়েন্টি২০ বিশ্বকাপে জয়ের স্মৃতি। বিশ্বকাপের ওই আসরে ‘বি’ গ্রুপে থাকা দলটি গ্রুপপর্বে ৫ ম্যাচের দু’টিতে জয় পেয়েছিল। যেখানে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।
বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল : সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মণি, নিগার সুলতানা, খাদিজা তুল কুবরা, শারমীন সুলতানা, নাহিদা আক্তার।

Posted in খেলাধুলা | Comments Off on বুধবার মাঠের লড়াইয়ে নামছে প্রমীলারা

জুজুর শিকার হয়েছে আ.লীগই : মঈন খান

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, নিজের ক্ষমতা ধরে রাখার স্বার্থে সরকার এ দেশে নানা জঙ্গিগোষ্ঠী ক্রিয়াশীল রয়েছে বলে পশ্চিমা বিশ্বকে জুজুর ভয় দেখিয়ে আসছে। এখন তারাই সেই জুজুর শিকার হয়েছে।

SONY DSC

SONY DSC

মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট আয়োজিত এক আলোচনায় মঈন খান এ কথা বলেন। তাঁর মতে, বাংলাদেশ নিয়ে বর্তমান সরকারের সাম্প্রদায়িক প্রচারণার কারণে রাজধানীর গুলশানে গতকাল সোমবার সন্ধ্যায় ইতালীয় নাগরিক হত্যার ঘটনা ঘটে।
আবদুল মঈন খান বলেন, ‘আমরা জানি, পশ্চিমা বিশ্বে এই জুজুর ভয় দেখিয়ে আজকের সরকার হয়তো অনেক কিছু লুফে নেওয়ার চেষ্টা করছে। হয়তো সাময়িকভাবে তারা লাভবান হতেও পারে। কিন্তু তারা যে সেটা পারবে না এবং সেই জুজুর শিকার তারা নিজেরাই হবে তার প্রমাণ ঘটে গেছে গতকাল সন্ধ্যায়। একজন বিদেশি নাগরিক এ দেশের ক্ষয়িষ্ণু সমাজব্যবস্থার প্রতিফলন হিসেবে জীবন হারিয়েছেন গতকাল।’

মঈন খান বলেন, আওয়ামী লীগের জুজুর ভয় দেখানোর সুযোগে কোনো স্বার্থান্বেষী মহল বিদেশি নাগরিককে হত্যা করে ফায়দা আদায়ের চেষ্টা করতে পারে। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ধরে রাখতে অবিলম্বে ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করার দাবি জানান তিনি।

Posted in জাতীয় | Comments Off on জুজুর শিকার হয়েছে আ.লীগই : মঈন খান

তেভেলা সিজার হত্যায় তদন্ত কমিটি গঠন

ঢাকা: রাজধানীর গুলশানে কূটনৈতিক জোনে গুলি করে ইতালীয় নাগরিক তাভেলা সিজারকে হত্যার ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম-কমিশনার মো. মনিরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটিকে সহায়তার জন্য আরও একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের বাছাই করা দক্ষ ও চৌকস কর্মকর্তাদের সমন্বয়ে এই সহায়ক কমিটি গঠন করা হয়েছে।

ITALY-1 copy
সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল হায়দার এই টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ভারপ্রাপ্ত আইজিপি মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে এ সব তথ্য জানা গেছে।

এদিকে ইতালীয় নাগরিক তাভেলা সিজারের হত্যার ঘটনায় গুলশান থানায় মামলা করা হয়েছে। নিহতের সহকর্মী হেলেন ভ্যান ডের বিক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলাটি করেন। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাভেলা সিজারের ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্ত শেষে ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. কাজী মোহাম্মদ আবু সামা জানান, ‘তাভেলার শরীরে তিনটি গুলির চিহ্ন আছে। দুটি গুলি শরীর ভেদ করে বের হয়ে যায়। একটি গুলি শরীরে পাওয়া গেছে।

গুলিগুলো রিভলবার দিয়ে এবং খুব কাছ থেকে করা হয়।’ সোমবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর ইসলামিক স্টেট (আইএস) হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে জঙ্গি তৎপরতার বিষয় নিয়ে পর্যবেক্ষণকারী মার্কিনি ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’।

এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সচিবালয়ে মঙ্গলবার দুপুরে তাভেলার এ হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন। তেভেলা সিজার নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামে একটি বেসরকারি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

Posted in জাতীয় | Comments Off on তেভেলা সিজার হত্যায় তদন্ত কমিটি গঠন

আইফোন ৬এস’র রেকর্ড বিক্রি

আইসিটি ডেস্ক: বিশেষজ্ঞদের ধারণার চেয়েও বেশি কিছু দেখালো আইফোন ৬এস ও ৬এস প্লাস। বাজারে আসার প্রথম তিন দিনেই রেকর্ড গড়েছে হ্যান্ডসেট দু’টি। এমনটি জানিয়েছে অ্যাপল।maxresdefault

এক বিবৃতিতে অ্যাপল জানায়, বাজারে আসার প্রথম তিন দিনে এক কোটি ৩০ লাখ হ্যান্ডসেট বিক্রি হয়েছে। যা আইফোনের কোনো মডেলের হ্যান্ডসেট বিক্রিতে নতুন রেকর্ড।

বিবৃতিতে অ্যাপল সিইও টিম কুক বলেন, আইফোন ৬এস ও ৬এস প্লাস’র বিক্রিতে অবিস্মরণীয় সাড়া পাওয়া গেছে। প্রথম তিনদিনের বিক্রি আগের হ্যান্ডসেটের সপ্তাহের বিক্রির রেকর্ড ভেঙেছে। নতুন মডেলে থ্রিডি টাচ ডিসপ্লের বিষয়টি ক্রেতারা বেশ পছন্দ করেছেন।

এদিকে, আগামী ১৬ অক্টোবর থেকে ভারতের বাজারে হ্যান্ডসেট দু’টি পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপল।

এর আগে ৯ অক্টোবর আরো ৪০টি দেশে ছাড়া হবে আইফোন ৬এস ও ৬এস প্লাস। এর মধ্যে উল্লেখযোগ্য- অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, হাঙ্গেরি, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, রাশিয়া, রোমানিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান।

১০ অক্টোবর থেকে পাওয়া যাবে- বাহারাইন, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বাজারে।

১৬ অক্টোবর ভারতের পাশাপাশি মালয়েশিয়া, তুরস্কের বাজারে পাওয়া যাবে হ্যান্ডসেট দু’টি। আর বছরের শেষ নাগাদ আইফোন ৬এস ও ৬এস প্লাস পাওয়া যাবে ১৩০টির বেশি দেশে।

নতুন হ্যান্ডসেট দু’টিতে ব্যবহার করা হয়েছে দ্রুতগতির এ৯ চিপ ও এম৯ মোশন কো-প্রসেসর। উন্নত ১২ মেগাপিক্সেল ক্যামেরায় করা যাবে ৪কে ভিডিও। রয়েছে দ্রুতগতির টাচ আইডি। আর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে রেটিনা ডিসপ্লে।

গত ৯ সেপ্টেম্বর উন্মুক্ত করা হয় আইফোন ৬এস ও ৬এস প্লাস। এর তিনদিন পর ১২ সেপ্টেম্বর থেকে হ্যান্ডসেট দু’টির প্রি-অর্ডার নেওয়া শুরু হয়। আর ২৫ সেপ্টেম্বর বিশ্বের ১২টি দেশের বাজারে ছাড়া হয়।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on আইফোন ৬এস’র রেকর্ড বিক্রি

যে খাবার গুলাে কখনোই খালি পেটে খাবেন না

স্বাস্থ্য ডেস্ক: শরীরের পক্ষে সাধারণত স্বাস্থ্যকর খাবার খাওয়া ভীষণ জরুরি। তাই খাবার খাওয়ার সময় কোন ধরণে খাবার আপনি খাচ্ছেন কিংবা কি অবস্থায় আপনি সেই খাবার খাচ্ছেন সে বিষয়ে নজর দেয়া অত্যন্ত জরুরী। সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে, কিছু খাবার রয়েছে যা খালি পেটে খাওয়া একদম ঠিক নয়। এই খাবারগুলো এসিড তৈরি করে এবং অন্ত্রে সমস্যা তৈরি করতে পারে। বোল্ডস্কাই জানিয়েছে এ খাবারগুলোর কথা।

১। দইhealthy-diet-may-fend-off-type-2-dm-after-gestational-diabetes1600-x-1066-206-kb-jpeg-x
দইয়ের প্রোবায়োটিক উপাদান স্বাস্থ্যকর। তবে যদি এটা খালি পেটে খাওয়া হয় তবে স্বাস্ব্যকর নয়। দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া পাকস্থলির আবরণের রসের সাথে মিশে পেটকে খারাপ করতে পারে।

২। কলা
খালি পেটে কলা খাওয়া হঠাৎ করে শরীরে ম্যাগনেসিয়াম বাড়িয়ে দেয়। এর ফলে রক্তে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের ভারস্যাম্য নষ্ট করে। তাই কলা খালি পেটে না খাওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা।

৩। মিষ্টি আলু
আপনি কি জানেন মিষ্টি আলুর মধ্যে রয়েছে ট্যানিন এবং পেকটিন? এটা বেশি পরিমাণে এসিড নিঃসরণ করে পাকস্থলির দেয়ালকে সংকুচিত করে। এর ফলে বুক জ্বালাপোড়া হয়।

৪। সোডা
সোডার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ কাবোর্নেটেট এসিড। খালি পেটে সোডা খাওয়া হলে এই এসিড স্বাস্থ্যের সমস্যা তৈরি করে এবং বমিবমি ভাব তৈরি করে।

৫। টমেটো
টমোটো খালি পেটে খাওয়া হলে এর মধ্যে বিদ্যমান এসিড গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এসিডের সাথে মিশে পাকস্থলির মধ্যে বিক্রিয়া করে এক ধরনের অদ্রবণীয় জেল তৈরি করে; যা পাকস্থলিতে পাথর হওয়ার কারণ হতে পারে।

৬। ওষুধ
কিছু কিছু গ্যাসট্রিকের ওষুধ খাওয়ার আগে খেতে বলা হয়। তবে অধিকাংশ ওষুধ ভরা পেটে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। যখন খালি পেটে ওষুধ খাওয়া হয় এটা পাকস্থলিতে অস্বস্থিকর অবস্থার তৈরি করে।

৭। ঝাল জাতীয় খাবার
আমরা অনেকেই ঝাল জাতীয় খাবার খেতে ভালোবাসি, তবে খালি পেটে ঝাল জাতীয় খাবার খাওয়া ঠিক নয়। এর ফলে এসিডিক বিক্রিয়া হয়ে পেট জ্বালাভাব তৈরি হয়।

৮। চা ও কফি
চা এবং কফি একদমই খালি পেটে খাওয়া ঠিক নয়। কারণ চায়ের মধ্যে রয়েছে উচ্চ মাত্রায় এসিড যা পাকস্থলির আবরণকে ক্ষতিগ্রস্ত করে। অন্যদিকে, কফির মধ্যে থাকা ক্যাফেইনও পাকস্থলির জন্য ভালো নয়। তাই খেতে হলে আগে অন্তত একগ্লাস পানি খেয়ে নিন।

Posted in স্বাস্থ্য | Comments Off on যে খাবার গুলাে কখনোই খালি পেটে খাবেন না

পুরুষের দ্রুত বীর্যপাত সমস্যা ও তার সমাধান

মাঝে মধ্যে অনেক পুরুষ যৌনমিলনের সময় নিজেদের অথবা তাদের যৌনসঙ্গিনীর চাহিদার তুলনায় দ্রুত বীর্যপাত করে ফেলেন। প্রি-ম্যাচিউর ইজাকুলেশনের সহজ বাংলা হলো দ্রুত বীর্যপাত হওয়া। যদি এটা কদাচিৎ ঘটে তাহলে তেমন সতর্ক হওয়ার কারণ নেই। কিন্তু যদি নিয়মিত আপনার ও আপনার সঙ্গিনীর ইচ্ছার চেয়ে দ্রুত বীর্যপাত ঘটে অর্থাৎ যৌনসঙ্গম শুরু করার আগেই কিংবা যৌনসঙ্গম শুরুর একটু পরে আপনার বীর্যপাত ঘটে যায় তাহলে বুঝতে হবে আপনার যে সমস্যাটি হচ্ছে তার নাম প্রি-ম্যাচিউর ইজাকুলেশন। এ ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
প্রি-ম্যাচিউর ইজাকুলেশন একটি সাধারণ যৌনগত সমস্যা। পরিসংখ্যানে ভিন্নতা রয়েছে। তবে কিছু বিশেষজ্ঞের মতে, প্রতি তিনজন পুরুষের মধ্যে একজন এ সমস্যায় আক্রান্ত হন। যদিও এটি একটি সাধারণ সমস্যা, যার চিকিৎসা রয়েছে; কিন্তু অনেক পুরুষ এ বিষয়ে তাদের চিকিৎসকের সাথে কথা বলতে কিংবা চিকিৎসা নিতে সঙ্কোচ বোধ করেন।7153-sex_fault_1

একসময়ে ধারণা করা হতো, প্রি-ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের কারণ হলো সম্পূর্ণ মানসিক; কিন্তু বর্তমানে বিশেষজ্ঞরা দেখেছেন, দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে শারীরিক বিষয়গুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু পুরুষের ক্ষেত্রে দ্রুত বীর্যপাতের সাথে পুরুষত্বহীনতার সম্পর্ক রয়েছে। আপনি আর দ্রুত বীর্যপাত সমস্যা নিয়ে জীবন কাটাবেন না। বর্তমানে অনেক চিকিৎসা বেরিয়েছে- যেমন বিভিন্ন ওষুধ, মনস্তাত্ত্বিক কাউন্সেলিং ও বিভিন্ন যৌনপদ্ধতির শিক্ষা। এগুলো বীর্যপাতকে বিলম্ব করে আপনার ও আপনার সঙ্গিনীর যৌনজীবনকে মধুর করে তুলবে। অনেক পুরুষের ক্ষেত্রে সমন্বিত চিকিৎসা খুব ভালো কাজ করে।

উপসর্গ: একজন পুরুষ বীর্যপাত করতে কতটা সময় নেবেন সে ব্যাপারে চিকিৎসাবিজ্ঞানে কোনো আদর্শ মাপ নেই। দ্রুত বীর্যপাতের প্রাথমিক লক্ষণ হলো নারী-পুরুষ উভয়ের পুলক লাভের আগেই পুরুষটির বীর্যপাত ঘটে যাওয়া। এ সমস্যা সব ধরনের যৌনতার ক্ষেত্রে ঘটতে পারে। এমনকি হস্তমৈথুনের সময়ও কিংবা শুধু অন্যের সাথে যৌনমিলনের সময়।

প্রি-ম্যাচিউর ইজাকুলেশনকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়-
এক. প্রাইমারি প্রি-ম্যাচিউর ইজাকুলেশন : এটি হলো আপনি যৌন সক্রিয় হওয়া মাত্রই বীর্যপাত ঘটে যাওয়া।

দুই. সেকেন্ডারি প্রি-ম্যাচিউর ইজাকুলেশন : এ ক্ষেত্রে আগে আপনার যৌনজীবন তৃপ্তিদায়ক ছিল, কিন্তু বর্তমানে দ্রুত বীর্যপাত ঘটছে।

কারণ :- কী কারণে দ্রুত বীর্যপাত হচ্ছে তা নিরূপণ করতে বিশেষজ্ঞরা এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একসময় ধারণা করা হতো, এটা সম্পূর্ণ মানসিক ব্যাপার। কিন্তু বর্তমানে আমরা জানি, দ্রুত বীর্যপাত হওয়া একটি জটিল ব্যাপার এবং এর সাথে মানসিক ও জৈবিক দু’টিরই সম্পর্ক রয়েছে।

মানসিক কারণ :- কিছু চিকিৎসক বিশ্বাস করেন, প্রাথমিক বয়সে যৌন অভিজ্ঞতা ঘটলে তা এমন একটি ধরনে প্রতিষ্ঠিত হয় যে, পরবর্তী জীবনে সেটা পরিবর্তন করা কঠিন হতে পারে। যেমন-
লোকজনের দৃষ্টি এড়ানোর জন্য তড়িঘড়ি করে চরম পুলকে পৌঁছানোর তাগিদ।
অপরাধ বোধ, যার কারণে যৌনক্রিয়ার সময় হঠাৎ করেই বীর্যপাত ঘটে যায়। অন্য কিছু বিষয়ও আপনার দ্রুত বীর্যপাত ঘটাতে পারে। এর মধ্যে রয়েছে:
পুরুষাঙ্গের শিথিলতা :- যেসব পুরুষ যৌনমিলনের সময় তাদের লিঙ্গের উত্থান ঠিকমতো হবে কি না তা নিয়ে চিন্তিত থাকেন কিংবা কতক্ষণ লিঙ্গ উত্থিত অবস্থায় থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন, সেসব পুরুষের দ্রুত বীর্যস্খলন ঘটে।
দুশ্চিন্তা :- দ্রুত বীর্যপাত হয় এমন অনেক পুরুষের দ্রুত বীর্যপাতের একটি প্রধান কারণ দুশ্চিন্তা। সেটা যৌনকাজ ঠিকমতো সম্পন্ন করতে পারবেন কি না সে বিষয়ে হতে পারে। আবার অন্য কারণেও হতে পারে। দ্রুত বীর্যপাতের আরেকটি প্রধান কারণ হলো অতিরিক্ত উত্তেজনা।
জৈবিক কারণ :-
বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, কিছুসংখ্যক জৈবিক বা শারীরিক কারণে দ্রুত বীর্যপাত ঘটতে পারে। এসব কারণের মধ্যে রয়েছে:
হরমোনের অস্বাভাবিক মাত্রা
মস্তিষ্কের রাসায়নিক উপাদান বা নিউরোট্রান্সমিটারের অস্বাভাবিক মাত্রা
বীর্যস্খলনব্যবস্থার অস্বাভাবিক ক্রিয়া
থাইরয়েড গ্রন্থির সমস্যা
প্রোস্টেট অথবা মূত্রনালীর প্রদাহ ও সংক্রমণ
বংশগত চারিত্রিক বৈশিষ্ট্য
খুব কম ক্ষেত্রে নিচের কারণগুলোর জন্য দ্রুত বীর্যপাত ঘটতে পারে-
সার্জারি কিংবা আঘাতের কারণে স্নায়ুতন্ত্রের ক্ষতি হওয়া।
নারকোটিকস বা মাদক কিংবা দুশ্চিন্তার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ট্রাইফ্লুপেরাজিন প্রত্যাহার করা এবং অন্য মানসিক সমস্যা থাকা।
যদিও বেশির ভাগ প্রি-ম্যাচিউর ইজাকুলেশনের ক্ষেত্রে শারীরিক ও মানসিক দু’টি বিষয়ই দায়ী। তবে বিশেষজ্ঞরা মনে করেন প্রাথমিকভাবে সবচেয়ে দায়ী হলো শারীরিক কারণ যদি সেটা জীবনভর সমস্যা হয়ে থাকে (প্রাইমারি প্রি-ম্যাচিউর ইজাকুলেশন)।
ঝুঁকিপূর্ণ বিষয়:-
বিভিন্ন বিষয় আপনার দ্রুত বীর্যপাতের ঝুঁকি বাড়াতে পারে। যেমন-
পুরুষাঙ্গের শিথিলতা : যদি আপনার লিঙ্গ ঠিকমতো উত্থিত না হয়, কিংবা মাঝে মাঝে উত্থিত হয় কিংবা উত্থিত হলেও বেশিক্ষন উত্থিত অবস্থায় না থাকে তাহলে আপনার দ্রুত বীর্যপাত ঘটার ঝুঁকি বেড়ে যেতে পারে। যৌনসঙ্গমের সময় আপনার লিঙ্গের উত্থান অবস্থা বেশিক্ষণ থাকবে না এমন ভয় আপনার দ্রুত বীর্যপাত ঘটাতে পারে। প্রতি তিনজন পুরুষের মধ্যে একজনের এ ধরনের লিঙ্গোত্থান সম্পর্কিত দ্রুত বীর্যপাতের সমস্যা থাকে।
স্বাস্থ্য সমস্যা : যদি আপনার এমন স্বাস্থ্যগত সমস্যা থাকে যার কারণে আপনি যৌনমিলনের সময় উদ্বেগ অনুভব করেন, উদাহরণস্বরূপ যদি আপনার হৃদরোগ থাকে তাহলে দ্রুত বীর্যপাতের ঘটনা ঘটতে পারে।
মানসিক চাপ : আপনার জীবনে আবেগজনিত কিংবা মানসিক চাপ দ্রুত বীর্যস্খলনের ব্যাপারে ভূমিকা রাখে।
ওষুধ : কিছু ওষুধ পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দ্রুত বীর্যস্খলন ঘটাতে পারে।
কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন:
বেশির ভাগ যৌনমিলনের সময় যদি আপনি আপনার ও আপনার সঙ্গিনীর আকাক্সক্ষার চেয়ে দ্রুত বীর্যপাত করে ফেলেন তাহলে চিকিৎসকের সাথে কথা বলুন। আপনার যৌনজীবন মধুর করতে চিকিৎসার প্রয়োজন হতে পারে।

পরীক্ষা-নিরীক্ষা ও রোগ নির্ণয়:
চিকিৎসক আপনার বিস্তারিত যৌন ইতিহাস জেনে তার ওপর ভিত্তি করে দ্রুত বীর্যপাত রোগ নির্ণয় করেন। চিকিৎসক আপনাকে অনেক একান্ত ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন এবং আপনার সঙ্গিনীকেও উপস্থিত থাকতে বলতে পারেন। যদিও সেক্স সম্পর্কে খোলাখুলি কথা বলতে আপনাদের দু’জনেরই অস্বস্তিবোধ হতে পারেন তবুও বিস্তারিত আলোচনার মাধ্যমে চিকিৎসক আপনার সমস্যার কারণ নিরূপণ করতে সাহায্য করবেন এবং সবচেয়ে ভালো চিকিৎসা দিতে পারবেন।আপনার চিকিৎসক আপনার স্বাস্থ্যের ইতিহাস সম্পর্কে জানতে চাইতে পারেন। তিনি আপনার সাধারণ শারীরিক পরীক্ষা করতে পারেন।
আপনার চিকিৎসক আপনার কাছে এসব প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন :
কত দ্রুত আপনার বীর্যপাত ঘটে?
একজন বিশেষ সঙ্গিনীর বেলায় কি আপনার দ্রুত বীর্যপাত হয়?
আপনি যতবার যৌনমিলন করেন, ততবারই আপনার দ্রুত বীর্যপাত ঘটে?
আপনি কতবার যৌনমিলন করেন?
দ্রুত বীর্যপাত আপনার যৌন আনন্দ লাভে এবং আপনার সার্বিক জীবনে কতটা বিরূপ প্রভাব ফেলে?
আপনার লিঙ্গ উত্থান হতে কিংবা দীর্ঘ সময় উত্থান অবস্থায় থাকতে কি সর্বদা সমস্যা হয়?
আপনি এ সমস্যার জন্য কী কী ওষুধ গ্রহণ করেন?
আপনার দ্রুত বীর্যপাতের কারণ উদঘাটন করতে আপনার কিছু মানসিক বিষয়ও জানা প্রয়োজন।
চিকিৎসক আপনার নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে চাইতে পারেন :
আপনার ধর্মীয় শিক্ষাদীক্ষা
আপনার প্রাথমিক যৌন অভিজ্ঞতা
আপনার অতীত ও বর্তমানের যৌনসম্পর্ক
আপনার বর্তমান সম্পর্কের মধ্যে কোনো সংঘর্ষ
যদি আপনার দ্রুত বীর্যপাত ঘটতে থাকে এবং আপনার লিঙ্গোত্থানে সমস্যা হয়, তাহলে আপনার চিকিৎসক আপনার পুরুষ হরমোনের মাত্রা (টেস্টোস্টেরন) দেখার জন্য আপনার রক্ত পরীক্ষাসহ আরো কিছু পরীক্সা করতে দিতে পারেন।

জটিলতা:যদিও দ্রুত বীর্যপাত আপনার মারাত্মক স্বাস্থ্য বিপর্যয়ের ঝুঁকি বাড়ায় না, কিন্তু এটা আপনার ব্যক্তিগত জীবনে ধস নামাতে পারে। যেমন-
সম্পর্কে টানাপড়েন :- দ্রুত বীর্যপাতের সাধারণ জটিলতা হলো যৌনসঙ্গিনীর সাথে সম্পর্কের অবনতি। যদি দ্রুত বীর্যপাতের কারণে আপনার সঙ্গিনীর সাথে মনোমালিন্য চলে, আপনি দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হোন। আপনার চিকিৎসাপদ্ধতির মধ্যে দ্বৈত থেরাপিও থাকবে।

বন্ধ্যত্ব সমস্যা :- দ্রুত বীর্যপাত মাঝে মধ্যে আপনার বন্ধ্যাত্ব ঘটাতে পারে। যেসব দম্পতি সন্তান নেয়ার চেষ্টা করছেন সেটা অসম্ভব হতে পারে। যদি দ্রুত বীর্যপাতের ঠিকমতো চিকিৎসা করা না হয়, তাহলে আপনার ও আপনার সঙ্গিনীর দু’জনেরই বন্ধ্যত্বের চিকিৎসার প্রয়োজন হতে পারে।
চিকিৎসাব্যবস্থা : দ্রুত বীর্যপাতের চিকিৎসাব্যবস্থার মধ্যে রয়েছে সেক্সুয়াল থেরাপি, ওষুধপত্র ও সাইকোথেরাপি। অনেক পুরুষের ক্ষেত্রে সমন্বিত চিকিৎসা সবচেয়ে ভালো কাজ করে।

সেক্সুয়াল থেরাপি :- এ ক্ষেত্রে চিকিৎসক আপনাকে বুঝিয়ে দেবেন যৌনমিলনের সময় আপনাকে কী করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যৌনমিলনের এক ঘণ্টা বা দুই ঘণ্টা আগে হস্তমৈথুন করতে পারেন, যাতে যৌনমিলনের সময় দেরি করে বীর্যপাত হয়। চিকিৎসক আপনাকে একটি নির্দিষ্ট সময় যৌনমিলন থেকে বিরত থাকার কথা বলতে পারেন।

অন্য একটা পদ্ধতি রয়েছে, যা আপনার চিকিৎসক আপনাকে ও আপনার সঙ্গিনীকে শিখিয়ে দেবেন। এ পদ্ধতি প্রয়োগ করলে অবশ্যই আপনার দ্রুত বীর্যপাতের উন্নতি ঘটবে। এ পদ্ধতিকে বলে স্কুইজ পদ্ধতি। এটির চারটি ধাপ রয়েছে, যা আপনার সঙ্গিনী আপনার ওপর প্রয়োগ করবে। এ পদ্ধতি বারবার অনুশীলন করার পর আপনি বীর্যপাত ছাড়াই আপনার সঙ্গিনীর শরীরে প্রবেশ করতে পারবেন। এ পদ্ধতি ভালো করে অনুশীলন করলে ভবিষ্যতে আবার তা অনুশীলন করার প্রয়োজন হবে না। তখন আপনি দেরি করে বীর্যপাত করতে অভ্যস্ত হয়ে পড়বেন।

প্রতিরোধ :-
কিছু কিছু ক্ষেত্রে দ্রুত বীর্যপাত ঘটতে পারে যৌনসঙ্গিনীর সাথে ঠিকমতো যোগাযোগ বন্ধন গড়ে না ওঠার কারণে। পুরুষ ও নারীর মধ্যকার যৌনকাজের পার্থক্য না বোঝার কারণে পুরুষের দ্রুত বীর্যপাত ঘটে। চরম পুলকে পৌঁছতে পুরুষের তুলনায় নারীর দীর্ঘ উদ্দীপনার প্রয়োজন হয় আর এই পার্থক্য একটা দম্পতির মধ্যে যৌন অসন্তুষ্টি ঘটাতে পারে। অনেক পুরুষ যৌনমিলনের সময় চাপ অনুভব করেন বলে দ্রুত বীর্যপাতের ঝুঁকি বেড়ে যায়।
নারী ও পুরুষ একে অপরকে খোলামেলা বুঝতে পারলে দু’জনের জন্যই যৌন আনন্দ লাভ করা সহজ হয়। এতে উদ্বেগ ও দুশ্চিন্তাও দূর হয়। যদি আপনি আপনার সঙ্গিনীর কাছ থেকে যৌনসুখ লাভ না করেন তাহলে তার সাথে খোলামেলা আলাপ করুন। আপনাদের মধ্যে সমস্যাটা কোথায় তা খুঁজে বের করুন এবং প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নিন। আপনাদের মধ্যকার আলোচনা আপনার চিকিৎসকের সামনেও হতে পারে। এ ক্ষেত্রে সব লজ্জা ও জড়তা ঝেড়ে ফেলে খোলা মনে আলাপ করুন।

দ্রুত বীর্যপাত হয় এমন অনেক পুরুষ হতাশা বোধ করেন। এমনকি লজ্জা ও অপমানে জর্জরিত হন। আপনার জানা উচিত, এ সমস্যা খুব সাধারণ এবং এর চিকিৎসাও রয়েছে। যদি দ্রুত বীর্যপাতের কারণে আপনি বা আপনার সঙ্গিনী হতাশ হয়ে পড়েন তাহলে দ্রুত চিকিৎসকের সাথে কথা বলুন, অবশ্যই আপনার যৌনজীবন আনন্দময় ও সুখের হয়ে উঠবে।

Posted in স্বাস্থ্য | Comments Off on পুরুষের দ্রুত বীর্যপাত সমস্যা ও তার সমাধান

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud