May 6, 2026
লাইফ স্টাইল ডেস্ক: রান্নার কাজ খুব সহজ নয়। চাইলেই রান্নায় স্বাদ আনা যায়না। তবে পাক্কা রাঁধুনি যিনি তিনি খারাপ রান্নাকেও সুস্বাদু করে তুলতে পারেন। প্রতিদিন ঘরের অন্যান্য কাজের ব্যস্ততায় আপনার রান্নাঘরে খাবার পুড়ে যায় অথবা গলে যায। আর আপনারও মাথায় হাত! তবে চিন্তার কোনো কারণ নেই।
আপনার রান্নার স্বাদ ফিরিয়ে আনার অনেক কৌশল রয়েছে। জেনে রাখুন ৭টি প্রধান ম্যাজিক। ১) মাংসের ঝোল বেশি পাতলা হয়ে গিয়েছে? কিংবা খেতে ঠিক ভালো লাগছে না, ঝাল বেশি হয়েছে, মশলা কষানো না হওয়ায় গন্ধ আসছে কাঁচা মশলার, অথবা মশলা পুড়ে গিয়ে তেতো হয়ে গিয়েছে? আরে আপনার চিন্তার কিছু নেই। কিছুটা পেঁয়াজ বেরেস্তা করুন।
পিঁয়াজ ভাজার সময়েই মাঝে দিয়ে দিন আস্ত গরম মশলা। এবার এই ভাজা বেরেস্তা দিয়ে দিয়ে দিন আপনার বেস্বাদ রান্নায়। এবার ভালো করে নেড়ে, আঁচ কমিয়ে ঢেকে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। ঝোলের সমস্যা কমে আসবে অনেকটা।
২) মাংসের ঝোলের তরকারিতে খুব বেশি নুন বা ঝাল দিয়ে ফেলেছেন? এত বেশি যে মুখেই দেওয়া যাচ্ছে না? কোনো সমস্যা নেই। ওই রান্নায় দিন দুধ। সঙ্গে সামান্য চিনি। তারপর ঢাকা দিয়ে অল্প আঁচে রাখুন। অতিরিক্ত নুন ও ঝাল দুটোই কমে যাবে।
৩) গ্রিল চিকেন, শিক কাবাব বা অন্য যে কোনও কাবাব জাতীয় খাবার বানিয়েছেন শখ করে? কিন্তু খেতে খুব বাজে হয়েছে? বেশি পুড়িয়ে ফেলেছেন বা নুন-মশলা অতিরিক্ত হয়ে গিয়েছে? চিন্তার কিছু নেই, এই সমস্যারও সমাধান রয়েছে। এমন খাবারের সঙ্গে পরিবেশন করুন একটি বিশেষ রায়তা। টক দইকে চিনি, সামান্য নুন, চাট মশলা, মিহি ধনে পাতা-পুদিনা পাতা কুচি ও সরষে তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এই রায়তা কাবাব জাতীয় খাবারের সব ত্রুটিকে ঢেকে দিতে পারে।
৪) আলুর চপ, পরোটা ইত্যাদি তৈরি করেছেন কিন্তু স্বাদ ভালো হয় নি? মশলা কম হয়েছে? ওপরে ছড়িয়ে দিন আপনার প্রিয় যে কোনও স্বাদের চাট মশলা। সুস্বাদু হয়ে উঠবে আপনার তেলে ভাজা।
৫) ফ্রায়েড রাইস, পোলাও বা বিরিয়ানি বেশি নরম হয়ে গিয়েছে? গলে গিয়েছে চাল? এটাকে আবার ঝরঝরে করে তুলতে চান? ছড়ানো কোন পাত্রে খাবারটি ঢেলে ফ্যানের নিচে শুকাতে দিন। খুব ভালো করে ঠাণ্ডা হয়ে গেলে অনেকটা ঝরঝরে হয়ে আসবে,তখন ছড়ানো কড়াইতে গরম করে নিন। ব্যাস আবার তৈরি আপনার ঝরঝরে ফ্রায়েড রাইস।
৬) তেলে ভাজা জাতীয় স্ন্যাক্স তৈরি করেছেন, কিন্তু স্বাদ হয়নি? অথবা রান্না খারাপ হয়ে গিয়েছে? সঙ্গে পরিবেশন করুন একটি বিশেষ সস। সম পরিমাণ মেয়নেজ ও টমেটো কেচাপ নিন। সঙ্গে যোগ করুন খানিকটা চিলি সস, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস ও জল। ভালো করে ফেটিয়ে নিন মিশ্রণটিকে। এই দারুণ সস দিয়ে খেলে সমস্ত বাজের খাবারও সুস্বাদু মনে হবে।
৭) মাছের ঝোলে আঁশটে গন্ধ পাচ্ছেন? ঝোলের মধ্যে টমেটো টুকরো করে দিয়ে দিন। তারপর ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়ে দিন অনেকটা ধনেপাতার কুচি। এবার ঢাকা দিয়ে রাখুন। তাহলেই দেখুন আঁশটে গন্ধ ভ্যানিশ হয়ে গিয়ে ঝোলে পাবন সুন্দর গন্ধ।
নিউজ ডেস্ক: দেশের দুই মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেড একীভূত হওয়ার জন্য গত ১৭ সেপ্টেম্বর বিটিআরসি বরাবর আবেদন করেছে। আগামীকাল বুধবার বিটিআরসির ১৮৯ তম বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর অনুমোদন দেবে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এরপর আগামী সপ্তাহেই একীভূত হতে চায় রবি-এয়ারটেল। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিটিআরসির সচিব মো. সারওয়ার আলম জানিয়েছেন, রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও এয়ারটেলের ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত একীভূত হওয়ার একটি আবেদনপত্র পেয়েছি। (বুধবার) কিমিশন মিটিং পরবর্তী এসব বিষয়ে চূড়ান্ত তথ্য জানানো যাবে। যৌথভাবে আবেদনপত্রে জানানো হয়েছে, রবি আজিয়াটা ৭৫ শতাংশ শেয়ার পাবে আর এয়ারটেল পাবে ২৫ শতাংশ। রবি যে ৭৫ শতাংশ পাবে তার মধ্যে ৫ শতাংশ পাবে রবির আরেক সহযোগী জাপানের এনটিটি ডকোমো। এদিকে রবিতে আজিয়াটার শেয়ার আছে ৯১ দশমিক ৫৯ শতাংশ।

আর ডকোমোর শেয়ার আছে ৮ দশমিক ৪১ শতাংশ। ২০০৭ সালে ডকোমো তখনকার একেটেলের ৩০ শতাংশ শেয়ার কিনে যাত্রা করলেও পরে এখানকার বাজারে আর কোনো বিনিয়োগ করেনি। ফলে তাদের শেয়ার কমতে থাকে। আর বাড়তে থাকে আজিয়াটার শেয়ার। মোবাইল নাম্বার পরিবর্তন হবে কিনা এ ব্যাপারে দুইটি প্রতিষ্ঠানের আবেদনে উল্লেখ করা হয়েছে যে আগামী ২ বছর ০১৬ নাম্বার থাকবে। এরপর প্রয়োজন হলে নাম্বার পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিয়ম আনুসারে কোম্পানি এক্ট ১৯৯৪ অনুযায়ী রবি এবং এয়ারটেল একীভূত হবে। এর আগে বিটিআরসির আগামীকাল বুধবারের কমিশন বৈঠকে অনুমোদন পেলে সেটি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যাবে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য উচ্চ আদালতে যাওয়া হবে। আদালত অনাপত্তি জানালে রবি ব্র্যান্ড নামেই এয়ারটেল যাত্রা শুরু করবে।
বিটিআরসির সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশে প্রায় ১৩ কোটি মোবাইল গ্রাহকের মধ্যে রবির গ্রাহক রয়েছে ২ কোটি ৭৯ লাখ আর এয়ারটেলের রয়েছে ৯০ লাখ গ্রাহক। দুটি প্রতিষ্ঠান একীভূত হলে রবির মোট গ্রাহক সংখ্যা হবে ৩ কোটি ৭ লাখ। ফলে বাংলালিংককে ছাড়িয়ে রবি হয়ে যাবে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। ২০১২ সাল থেকে লাভে থাকা রবির বাৎসরিক আয় ৫ হাজার ৫০০ কোটি টাকা এবং এয়ারটেলের ২ হাজার কোটি টাকা।
উল্লেখ্য, গত মাসের শেষ সপ্তাহে মালয়েশিয়ার কুয়ালামপুরে রবি আজিয়াটা ও এয়ারটেল একীভূত হওয়ার আলোচনা শুরু করে। যদিও তখন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল ফ্রান্সের কোন একটি মোবাইল অপারেটর বাংলাদেশ ও শ্রীলংকার এয়ারটেল কিনে নিতে পারে। তবে শ্রীলংকা এয়ারটেলের কোন খবর জানা না গেলেও বাংলাদেশের এয়ারটেল শেষ পর্যন্ত রবি কিনে নিচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশে ওয়ারিদ টেলিকমের হাত ধরে এয়ারটেল প্রবেশ করে ২০১০ সালে। তখন ওয়ারিদের ৭০ শতাংশ শেয়ার কিনে নেয় এয়ারটেল।
২০১৩ সালে এসে বাকি ৩০ শতাংশও নিয়ে নেয় প্রতিষ্ঠানটি। তাদের বাংলাদেশে লাইসেন্স-এর মেয়াদ রয়েছে ২০১৮ সাল পর্যন্ত। এদিকে রবি বাংলাদেশে ব্যবসা শুরু করে ১৯৯৭ সাল থেকে। তখন তাদের ব্র্যান্ড নাম ছিল একটেল। প্রতিষ্ঠানটি ২০১১ সালে তাদের প্রথম ১৫ বছরের লাইসেন্সের মেয়াদ শেষ করে দ্বিতীয় দফায় লাইসেন্সের অনুমোদন পেয়েছে।
নিউজ ডেস্ক: পায়ের চোট কাটিয়ে সদ্যই কোর্টে ফিরেছিলেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা। সোমবার উহান ওপেনে চেক প্রজাতন্ত্রের অবাছাই বারবোরা স্ট্রাইকোভার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে আবারও নতুন করে ইনজুরিতে পড়েছেন রুশ গ্ল্যামার গার্ল। খবর: এএফপি, ইএসপিএন দ্বিতীয় রাউন্ডে বারবোরা যখন ৬-৭ (১/৭), ৭-৬ (৭/৪), ১-২ গেমে পিছিয়ে ছিলেন তখনই বাম হাতের সমস্যার কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ান শারাপোভা। গত জুলাই থেকে পায়ের চোটের কারণে কোর্টের বাইরে ছিলেন বিশ্বের তিন নম্বর এই খেলোয়াড়। উইম্বলডনের সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে পরাজিত ম্যাচটি ছিল তার সর্বশেষ ম্যাচ।
এরপর শারাপোভা ইউএস ওপেনসহ তিনটি ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরে উহান ওপেনে ফিরে আসলেও বেশিক্ষণ তা ধরে রাখতে পারলেন না। ইনজুরি আবারও তাকে কোর্ট থেকে ছিটকে দিয়েছে। ম্যাচ শেষে শারাপোভা বলেছেন, ‘আমার বাঁ হাতে ব্যথা অনুভব করায় আর খেলতে পারিনি। সময়ের সঙ্গে সঙ্গে ব্যথা ক্রমশই বেড়ে যাচ্ছিল। ম্যাচের মাঝাামঝি কবে আমি শেষবারের মত ম্যাচ ছেড়েছিলাম তা এখন মনে নেই। এটা কোনভাবেই ভালো কোন অনুভূতি নয়।’
এদিকে, প্রতিপক্ষ স্ট্রাইকোভা বলেছেন, ‘মারিয়া ম্যাচটি শেষ করতে পারেনি, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি, এটা দারুণ একটি ম্যাচ ছিল। শারাপোভার বিপক্ষে খেলা কোনসময়ই সহজ নয়। কারণ সে বেশ শক্তিশালী টেনিস খেলে। আর সে কারণেই খুব বেশি ভুল করলে ম্যাচ ধরে রাখা কঠিন হয়ে যায়।’ সিঙ্গাপুরে বছরের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনাল ছাড়া আর একটি মাত্র বড় টুর্নামেন্ট বাকি রয়েছে চায়না ওপেন। সেই টুর্নামেন্টের আগে নতুন এই ইনজুরি ভাবিয়ে তুলেছে এই রুশ সুন্দরীকে।
এর আগে টরেন্টো ও সিনসিনাতি মাস্টার্সের পরে ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন শারাপোভা। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘অবশ্যই সিঙ্গাপুর ও ফেড কাপ আমার কাছে গুরুত্বপূর্ণ। এ কারণে সুস্থ হয়ে ওঠার জন্য যা কিছু প্রয়োজন আমি করার চেষ্টা করব। যদিও জানা নেই কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারব।’
ঢাকা: আগেই বলে নিয়েছিলাম, মাশরাফি বিন মুর্তজা প্রসঙ্গে আপনার মন্তব্য আলাদাভাবে প্রকাশ করতে চাই। লিটন কুমার দাস সানন্দে রাজি হয়েছিলেন। বাংলাদেশ দলের উদীয়মান ব্যাটিং প্রতিভা প্রতিনিয়তই নিজেকে প্রমাণ করে চলেছেন। চেনাচ্ছেন আলাদাভাবে। দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকটা বলে-কয়েই উঠে আসলো মাশরাফির প্রসঙ্গ। লিটন দাসের চোখে মাশরাফি… কথাটা মুখ থেকে কেড়ে নিয়েই লিটন বলেছিলেন, ‘মাশরাফি ভাই একজন বীর।’
অল্পভাষী মানুষটি মাশরাফির কথা উঠতেই যেন মুখে কথার খই ফোটালেন। বলছিলেন, ‘অতগুলো অস্ত্রোপচার নিয়েও যে মানুষটি যেভাবে খেলে চলেছেন, দলে জন্য যা করছেন তাতে আমি যা ই বলি না কেন, অনেক কম হয়ে যায়।’ দলের সবার সঙ্গে মাশরাফির এক ‘অন্যরকম’ সম্পর্ক। যারা এখন তার সঙ্গে খেলছেন, তাদের বেশীরভাগই মাশরাফির খেলা দেখে বড় হয়েছেন। অনেকেই রয়েছেন যারা তাকে আদর্শ মানেন। সেটা শুধু বোলারদের ক্ষেত্রেই নয়! খারাপ সময়েও এই মাশরাফিই থাকেন পাশে।

লিটনের ভাষায়, ‘উনি সবসময় আমাদেরকে সমর্থন করেন। সবকিছুতে এগিয়ে আসেন। উনি যা করেন, তার উপরে আসলে আর কিছু হয় না। একজন অধিনায়ক হিসেবে দলের সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকাটা অলিখিত বাধ্যতামূলক। এই ব্যাপারেও মাশরাফি ভাই ১০০ তে ১০০।’
‘মানুষ’ মাশরাফি সম্পর্কে দলের ভিতরে বাইরে সবাই একমত হলেও, অধিনায়ক মাশরাফি হিসেবে এক একজনের কাছে তিনি এক একরকম। কারো কাছে আক্রমণাত্মক, আরো কাছে কৌশলী, কেউ বা আবার মনে করেন মাঠে সময় বুঝে ব্যবস্থা নেন মাশরাফি। আর লিটন দাসের চোখে? ‘একজন অধিনায়ক আসলে তখনই সফল যখন তিনি জিততে থাকেন। সেক্ষেত্রে মাশরাফি ভাইও এগিয়ে রয়েছেন’ বলছিলেন লিটন। মাশরাফির ভক্তরা শুধু দর্শকরাই নন, ক্রিকেটাররাও।
এর মূল, কারণ হতে পারে দলের কাছ থেকে তাদের সেরাটা কিভাবে বের করে নিয়ে আসতে হয় সেটা খুব ভালো করেই জানা আছে তার। অন্যদিকে, এই মুহুর্তে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে ব্যস্ত লিটন। ওয়ানডে সিরিজেদল হারলেও, উইকেটকিপিং ও ব্যাটিংয়ে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে এগিয়ে তিনি। দলের পক্ষে সিরিজে নাসির হোসেনের পরেই স্থান তার। মূলত, আগামী মাসে অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুতি হিসেবেই ভারতে পাঠানো হয়েছে তাকে।
নিজস্ব প্রতিবেদক : ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনাটি ‘একটি বিচ্ছিন্ন ঘটনা’ বলে দাবি করে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সচিবালয়ে মঙ্গলবার এক প্রেসব্রিফিংয়ে ওই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তবে ঘটনার পর এ পর্যন্ত যতটুকু জানা গেছে তাতে মনে হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গুলশান থানায় মামলা হয়েছে।
পুলিশের সঙ্গে গোয়েন্দা বাহিনীর চারটি দল ছায়া তদন্তকারী হিসেবে কাজ করছে। এ ঘটনার কারণ ব্যক্তিগত, না এনজিওগত, না কি জঙ্গি সংশ্লিষ্ট— সবগুলো বিষয় খতিয়ে দেখা হবে।’ তিনি বলেন, ‘ঘটনার পর যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইট থেকে আইএসের কথিত একটি দাবির কথা শোনা যাচ্ছে। আমাদের বিশেষজ্ঞ দল এটি পরীক্ষা ও বিশ্লেষণ করে দেখছে।
কিন্তু এখনও এ দাবির সত্যতা পাওয়া যায়নি।’ ‘এ হত্যাকাণ্ডের পর বিভিন্ন দেশের দূতাবাস তাদের স্থানীয় অভিবাসীদের সতর্ক করে দিয়েছে’ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কূটনৈতিক পাড়ায় বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে।’
‘দেশে জঙ্গি তৎপরতার বিষয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অভিযোগের সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র কিংবা তাদের আসার আগে এ ধরনের ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না’ জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
এ ঘটনার অজুহাতে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের না আসার কোনো কারণ নেই।’ বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকরা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত বলে মিডিয়ায় বলা হয় এবং বর্তমানে জঙ্গিবাদের অভিযোগে কারাগারে ২২ জন আটক আছেন।
এসব ঘটনায় বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব বিশ্ববাসীকে আতঙ্কিত করে কি না’— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইএসের কাজ উদ্বুদ্ধ করার জন্য কেউ কেউ এ দেশে আসছে বা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যখনই কেউ এ ধরনের প্রচেষ্টা চালাচ্ছে আমরা তখনই তাদের ধরছি। এ ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স।’
ঢাকা: মেডিকেল কলেজে ফাঁস হওয়া প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা ও ফলাফল বাতিল করে পুনঃপরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালীন সময়ে তারা জানতে পারে মেডিকেলে ভর্তির ফলাফলে সুযোগ পাওয়া পরীক্ষার্থীদের ভর্তির খবর পেয়ে আন্দোলনরত পরীক্ষার্থীরা ঢামেক হাসপাতালে যান। এ সময় পরীক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এডিসি (রমনা) ইব্রাহিম খান বলেন, শহীদ মিনারে আন্দোলনকারীরা হঠাৎ দৌড়ে মেডিকেল কলেজের সামনে চলে এসে ভেতরে ঢোকার চেষ্টা করে। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা: ঢাকায় এক ইতালীয় নাগরিককে হত্যার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাংলাদেশে সম্ভাব্য জঙ্গি হামলার সতর্কতা জারি করায় অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করা হতে পারে। কয়েক দিনের মধ্যেই এ ঘোষণা আসতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ব্রিটিশ ও মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতার মাত্রা বৃদ্ধির পর এই সফর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।
সোমবার অস্ট্রেলীয় দলের ঢাকা আসার কথা থাকলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে বাংলাদেশে অস্ট্রেলিয়ার স্বার্থে জঙ্গি হামলা হতে পারে বলে ‘নির্ভরযোগ্য তথ্য’ রয়েছে তাদের কাছে। এরপরই ওই সফর স্থগিত করা হয়। এ নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারোলসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
তারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর যখন দেশ বাংলাদেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই সোমবার সন্ধ্যায় ঢাকার কূটনৈতিক পাড়া গুলশানে ইতারীয় নাগরিক তাভেলা সিজার। মঙ্গলবার অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারোল, টিম ম্যানেজার গ্রাভিন ডোভি এবং টিম নিরাপত্তা ম্যানেজার ফ্র্যাঙ্ক ডিমাসি।
বুধবার তারা অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এরপর বুধবারই অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড, ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের সাথে বৈঠকে বসবেন তারা। গার্ডিয়ান জানায়, বাংলাদেশে মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারির বিষয়টি অস্ট্রেলিয়ার সফরকে প্রভাবিত করতে পারে।
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনকালে পদদলিত হয়ে ২৬ জন বাংলাদেশি হাজি নিহত হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তা ছাড়া সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ ও হজ কর্মকর্তা মো. আসাদুজ্জামানও একই তথ্য জানিয়েছেন। নিহতদের লাশ সৌদি আরবের কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুর্ঘটনায় আহত আরও ৩৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মন্ত্রণালয় বলছে, সৌদি সরকার নিহতদের ছবি প্রকাশ অব্যাহত রেখেছে। তাই নিহত বাংলাদেশিদের সংখ্যা আরও বাড়তে পারে। সৌদি আরবে একজন হজ কর্মকর্তা বলেন, মোট ১২৮ জন হাজি নিখোঁজ ছিলেন বলে প্রাথমিক অবস্থায় তাঁদের কাছে তথ্য ছিল। এখনো ৫২ জন হাজি নিখোঁজ আছেন বলে তাদের কাছে তথ্য আছে। ১২৮ জনের নিখোঁজ তালিকায় থাকা ৩০ জনকে সুস্থ অবস্থায় পাওয়া গেছে।
নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর কানাডাও তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
এছাড়া ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস তার নাগরিকদের বাংলাদেশে অবস্থানকালে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল আজ মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে।
কানাডা সরকারের ভ্রমণ সতর্কতা বিষয়ক ওয়েবসাইটে বাংলাদেশের সন্ত্রাসবাদের হুমকি এবং ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতির কারণ দেখিয়ে কানাডার নাগরিকদের উচ্চমাত্রায় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এর আগে সোমবার যুক্তরাজ্য তার দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করে এবং তিনদিন আগে শুক্রবার অস্ট্রেলিয়াও একই ধরণের সতর্কতা জারি করেছিল।
দুই দেশই উল্লেখ করে যে সেপ্টেম্বরের শেষভাগে বাংলাদেশে পশ্চিমা লক্ষ্যবস্তুর ওপর জঙ্গি হামলা হতে পারে।
এদিকে ঢাকায় কূটনৈতিক এলাকায় গুলিতে সোমবার সন্ধ্যায় ইটাালি নাগরিকের মৃত্যুর ঘটনায় একটি হত্যামামলা দায়ের করা হয়েছে।
সোমবার মধ্যরাতে গুলশান থানায় ঢাকার ইটালি দূতাবাসের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।
অজ্ঞাত মোটরসাইকেল আরোহীর গুলিতে নিহত হন তাভেলা সিসারো।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের কারণ এবং কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবিষয়ে এখনো তারা নিশ্চিত নন।
হত্যা মামলায়ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, গুলশানের কূটনৈতিক এলাকার এক সড়কে তিনজন মোটরসাইকেল আরোহী ইটালির নাগরিক তাভেলা সিসারোর নিকটবর্তী হয় এবং তাদের একজন সিসারোকে লক্ষ্য করে গুলি করে।
নিকটস্থ একটি হাসপাতালে নেবার পর তিনি মারা যান। তিনি নেদারল্যান্ড ভিত্তিক একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করতেন। বিবিসি।
ঢাকা: অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে অবশ্য এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আসা অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দলটির নিরাপত্তার ব্যাপারে মনোভাব খুব একটা ইতিবাচক নয় বলেই জানিয়েছে এবিসি অনলাইন। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারলের নেতৃত্বাধীন এই পর্যবেক্ষক দলে ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেট দলের টিম ম্যানেজার গ্যাভিন ডোভি, নিরাপত্তা কর্মকর্তা ফ্রাঙ্ক ডিমাসি। এঁদের পাঠানো প্রতিবেদনে অস্ট্রেলীয় স্বার্থে জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হয়েছে।

এবিসি জানিয়েছে, গতকালই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাংলাদেশ ভ্রমণে তাদের নিজ নাগরিকদের সতর্ক করে দেওয়ার পর অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর আরও বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এদিকে, গতকালই দেশের পথে ঢাকা ত্যাগ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল। তারা দেশে গিয়ে অস্ট্রেলীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তাঁদের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বিনিময় করবেন। তারা অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক দপ্তরের (ডিএফএটি) কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন।
উল্লেখ্য, গত শুক্রবার হঠাৎ করেই অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক দপ্তর এক প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশে অস্ট্রেলীয় নাগরিকদের ওপর জঙ্গিগোষ্ঠীর হামলার শঙ্কার কথা জানায়। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশে দুই টেস্টের সফর স্থগিত করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গতকাল সোমবারই বাংলাদেশে পা রাখার কথা ছিল অস্ট্রেলীয় ক্রিকেট দলের। ডিএফএটির প্রতিবেদনের ফলশ্রুতিতে বাংলাদেশে একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া।
বোর্ডের নিরাপত্তা প্রধান শন ক্যারলের সঙ্গে এই দলে ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেট দলের ম্যানেজার গ্যাভিন ডোভি এবং দলের নিরাপত্তা ম্যানেজার ফ্রাঙ্ক ডিমাসি। তাঁরা বাংলাদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানও বাংলাদেশে অস্ট্রেলীয় হাইকমিশনার গ্রেগ উইলকক। অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দলটি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও দেখা করেন। বাংলাদেশের তরফ থেকে অস্ট্রেলীয় ক্রিকেট দলকে ‘ভিভিআইপি’ নিরাপত্তা ব্যবস্থার নিশ্চয়তাও দেওয়া হয়।
আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে গতকালই প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।