পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নারায়ণগঞ্জে নূর হোসেন

নিজস্ব প্রতিবেদক: সারাদেশকে নাড়া দেয়া সাত খুন মামলার প্রধান আসামী সাবেক কাউন্সিলর নূর হোসেনকে হত্যাকাণ্ডের আঠারো মাসেরও বেশি সময় পর অবশেষে নেয়া হয়েছে নারায়ণগঞ্জে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মামনুর রশীদের কাছে হস্তান্তর করা হবে। শুক্রবার সকাল সাতটার দিকে র‌্যাব-১ ’র কার্যালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে শেষে নূর হোসেনকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ রওনা হয় পুলিশ। এর আগে সকালের দিকে র‌্যাব কার্যালয়ে গাড়িতে করে নূর হোসেনকে নিয়ে আসা হয়। আর সকাল আটটার কিছু পরে কেড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বহনকারী গাড়িটি নারায়ণগঞ্জ পুলিশ লাইনে পৌঁছায়। সেখানেই তার স্বাস্থ পরীক্ষা সম্পন্ন হবে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার কিছু পরে বাংলাদেশি প্রতিনিধিদের কাছে নূর হোসেনকে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের কারাগারে আটক উলফা নেতা অনুপ চেটিয়াকে দুই সঙ্গীসহ ভারতের কাছে হস্তান্তরের একদিন পর নূর হোসেনকে ফেরত পাঠিয়েছে ভারত। গত বছরের ২৭ এপ্রিল সাত খুনের পরে ভারতে পালিয়ে যান নূর হোসেন। ওই বছরের ১৪ জুন কলকাতার বাগুইআটিতে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অবস্থানের মামলা হয়। গত মাসে ভারত সরকার সেই মামলা প্রত্যাহার করে নিলে নূর হোসেনের দেশে ফেরার পথ সুগম হয়। জানা যায়, ভারতের স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগার থেকে নূর হোসেনকে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। কর্মকর্তারা তাঁর নামে একটি পারমিট ইস্যু করে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে কঠোর নিরাপত্তায় নূর হোসেনকে নিয়ে যশোরের বেনাপোলের দিকে রওনা দেন।
বেনাপোল থানার ওসি অপূর্ব হাসান সংবাদমাধ্যমকে জানান, রাত সোয়া ১১টার দিকে ডিবি পুলিশের একটি গাড়ি নূর হোসেনকে আনতে ভারতের সীমানায় প্রবেশ করে। কিছুক্ষণ পর ওই গাড়িতে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়। এর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার পুলিশ ড. খন্দকার মহিদউদ্দিন বলেন, নূর হোসেনকে ফেরত আনতে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একদল পুলিশ বিকেলে বেনাপোলে রওনা হয়েছে। ওই দলে ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। খন্দকার মহিদউদ্দিন আরো বলেন, সরকারের উচ্চ পর্যায়ে থেকে জানানো হয়েছে একজন আসামি আসছে। তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে। সে জন্য যত ফোর্স দরকার তা দিয়ে তাকে আনতে হবে।

1447381676
গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন আরেকজনের লাশ পাওয়া যায়। চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান প্রধান আসামি নূর হোসেন। চলতি বছরের ৮ এপ্রিল সাত খুনের মামলায় র‌্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ ও লে. কমান্ডার এমএম রানা, নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে চার্জশিট দেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে নূর হোসেনসহ এখনও ১৩ জন পলাতক।
২০১৪ সালের ১৪ জুন কলকাতা বিমানবন্দর সংলগ্ন কৈখালী এলাকা থেকে নূর হোসেন তার দুই সহযোগী সেলিম, সুমনসহ গ্রেফতার হন। নূর হোসেনের উত্থান ট্রাকচালকের সহকারী হিসেবে জীবন শুরু করা নূর হোসেন ১৯৯২ সালে বিএনপির সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের আশীর্বাদপুষ্ট হয়ে যোগ দেন বিএনপিতে। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি শামীম ওসমানের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন। বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ইউনিয়ন কাঁচপুর শাখার সভাপতি হন। তাঁর বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁকে ধরিয়ে দিতে ইন্টারপোলে রেড নোটিশও পাঠানো হয়েছিল। ২০০৮ সালে সংসদ নির্বাচনের পর তিনি এলাকায় ফেরেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি হন।
গত বছর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে তিনি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। কাঁচপুরে শীতলক্ষ্যা নদী দখল করে বালু-পাথরের ব্যবসা, উচ্ছেদে বাধা, পরিবহনে চাঁদাবাজিসহ নানা কারণে বারবার আলোচনায় এসেছেন তিনি। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় ছয়টি হত্যা মামলাসহ ২২টি মামলা রয়েছে।

Posted in জাতীয় | Comments Off on নারায়ণগঞ্জে নূর হোসেন

বাংলাদেশে বিদেশীদের ওপর আরও হামলা হতে পারে

ঢাকা: বাংলাদেশে বিদেশীদের ওপর আরও হামলা হতে পারে। এ মঙ্গলবার এমন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, এ বিষয়ে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে। বলা হয়েছে, বিদেশীদের বড় জমায়েতসহ তাদের ওপর এসব হামলা হতে পারে। এ জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা ও সচেতন হয়ে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে।The-United-State-of-America-Logo

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এ সতর্কতা দেয়া হয়। মঙ্গলবার আপডেট করা এ সতর্কতায় বলা হয়, বাংলাদেশে কট্টরপন্থিদের চলমান সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করছে মন্ত্রণালয়। সাম্প্রতিক সহিংস হামলার পরিপ্রেক্ষিতে যেসব মার্কিন নাগরিক বাংলাদেশ সফর করছেন তাদের যথাযথ সতর্কতা ও উচ্চ পর্যায়ে সচেতন হয়ে চলার আহ্বান জানানো হচ্ছে।

যদিও কোন অঘটন ছাড়াই প্রতি বছর কয়েক হাজার মার্কিন নাগরিক বাংলাদেশ সফর করেন তা সত্ত্বেও বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিক বা যারা এ দেশটি সফরে রয়েছেন তাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। নতুন করে দেয়া এ ভ্রমণ সতর্কতা বলবৎ থাকবে আগামী বছর ২রা ফেব্রুয়ারি পর্যন্ত।

সতর্কবার্তায় বলা হয়েছে, সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশে বেশ কতগুলো সহিংস হামলা হয়েছে। এতে সরাসরি আক্রান্ত হয়েছেন বিদেশী ও সংখ্যালঘু সম্প্রদায়। এর মধ্যে ২৮শে সেপ্টেম্বর ইতালির এক এনজিওকর্মীকে হত্যা করা হয়েছে। ৩রা অক্টোবর জাপানি এক নাগরিককে হত্যা করা হয়েছে। ২৪শে অক্টোবর শিয়া সম্প্রদায়ের এক র‌্যালিতে বোমা হামলা হয়েছে।

প্রকাশ্যে এ তিনটি হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভ্যান্ট (আইসিল)। উপরন্তু, ২০১৫ সালে মার্কিন এক নাগরিক অভিজিৎ রায়সহ লেখক, প্রকাশক ও অন্যান্য মিডিয়ার বিরুদ্ধে ধারাবাহিক হুমকি দেয়া হয়েছে। সন্ত্রাসী হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার জানতে পেরেছে- এসব সন্ত্রাসী হুমকি বাস্তব, বিশ্বাসযোগ্য এবং বাংলাদেশে আরও হামলা হতে পারে।
মানবজমিন

Posted in জাতীয় | Comments Off on বাংলাদেশে বিদেশীদের ওপর আরও হামলা হতে পারে

অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর: পিটিআই

anup-chatia_90329নিউজ ডেস্ক: ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। উচ্চপর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে আজ বুধবার ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে এ তথ্য জানানো হয়। এ ছাড়া ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরেও আজ অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের কথা বলা হয়েছে।
সুত্র….প্রথম আলাে

Posted in জাতীয় | Comments Off on অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর: পিটিআই

কারাগারে বাড়তি সতর্কতায় ডিভাইস প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকাঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের সব কারাগারে রেডিও ও সার্কিটযুক্ত যেকোনো ধরনের ডিভাইস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কারা অধিদফতর।dhaka-karagar_5371
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির কারা অধিদফতর থেকে এ নিষেধাজ্ঞা জারির কথা সোমবার রাতে জানান।
তিনি বলেন, ১০ দিন আগে থেকে কেন্দ্রীয় কারাগারে রেডিও বন্ধ করে দেওয়া হয়েছে। আর সার্কিটযুক্ত কোনো ডিভাইস নিয়ে কারাগারে প্রবেশ আগে থেকেই নিষিদ্ধ ছিল।
কারা অধিদফতর সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভেতর থেকে কারাবন্দিরা যেন বাইরে কোনোভাবে যোগাযোগ স্থাপন না করতে পারেন, সেজন্য সবোচ্চ সতর্ক এখন সব কারাগার কর্তৃপক্ষ।
বিভিন্ন সময়ে কারাগার থেকে মোবাইল ও এ জাতীয় ডিভাইস পাওয়া যাওয়ায় এ ব্যাপারে এমন কড়াকড়ি আরোপ করা হলো।
সূত্রটি আরও জানায়, এ কড়াকড়ির পাশাপাশি সব কারাগারে বিশেষ নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরও বেশি তৎপর হয়েছে কারা গোয়েন্দা টিমও। উৎসঃ টাইম নিউজ

Posted in জাতীয় | Comments Off on কারাগারে বাড়তি সতর্কতায় ডিভাইস প্রবেশে নিষেধাজ্ঞা

রাজধানীতে জেএমবি সদস্য সন্দেহে আটক ১১

full_79386553_1435473565ঢাকা: রাজধানীর উত্তরা থেকে জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশ-জেএমবি সদস্য সন্দেহে ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আটকদের কাছ থেকে বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে ডিবি। সোমবার রাতে অভিযান চালিয়ে ডিবি উত্তরের একটি টিম উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে তাদের আটক করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে ‘জিহাদি বই’, বিস্ফোরক, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তবে পুলিশের এই কর্মকর্তা তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় বিষয়ে বিস্তারিত জানাননি। মুনতাসিরুল ইসলাম জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, দুপুরে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

Posted in জাতীয় | Comments Off on রাজধানীতে জেএমবি সদস্য সন্দেহে আটক ১১

এবার মিলিটারি পুলিশকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: গাবতলী ও আশুলিয়ায় পুলিশের তল্লাশিচৌকিতে হামলার পর এবার রাজধানীর কচুক্ষেতে এক মিলিটারি পুলিশ সদস্যকে কুপিয়েছে দুর্বৃত্তরা। কচুক্ষেতে মিলিটারি পুলিশ (এমপি) তল্লাশিচৌকির সামনে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। ওই মিলিটারি পুলিশ সদস্যের নাম সামিদুল ইসলাম। তিনি ১৩ এমপির ​ল্যান্স কর্পোরাল। আহত অবস্থায় তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।khun2

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি। র‍্যাব ও মিলিটারি পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী আলোকে এসব তথ্য জানিয়েছেন। ঘটনাস্থলের বেশ কাছেই গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কার্যালয়। এখানকার নিরাপত্তাব্যবস্থাও জোরদার ছিল।

Posted in জাতীয় | Comments Off on এবার মিলিটারি পুলিশকে কুপিয়েছে দুর্বৃত্তরা

রাজনৈতিক বিভাজন জঙ্গিবাদকে সুযোগ করে দেবে: গার্ডিয়ান

নিউজ ডেস্ক: বাংলাদেশে প্রকাশকসহ সাম্প্রতিক হত্যাকা- ও নৃশংস হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গার্ডিয়ান। জঙ্গি হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এ দেশের মানুষের শঙ্কার কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশের মানুষ বিদেশী নাগরিক ও প্রকাশকসহ সাম্প্রতিক খুনের ঘটনায় উদ্বিগ্ন। এ দেশের রাজনৈতিক বিভাজন ও বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য ধর্মীয় উগ্রতা ও জঙ্গিবাদকে সুযোগ করে দেবে।

167673_1
আশুলিয়ায় পুলিশের ওপর হামলার বর্ণনা দেয়া হয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে, আশুলিয়ায় ৫ পুলিশের ওপর ৪ নভেম্বর অতর্কিত হামলা চালানো হয়। মুহূর্তের মধ্যেই হামলা চালিয়ে সরে পড়ে দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। শুধু পুলিশের ওপর হামলা নয়। বাংলাদেশে জঙ্গি হামলা ও হত্যাকা- বেড়েই চলছে।
বিদেশী নাগরিকরাও নিরাপদ নয়। পুলিশের ওপর হামলার কিছুদিন আগে দুই বিদেশীকে হত্যা করা হয়। ইতালি ও জাপানের ওই দুই নাগরিকের হত্যার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এখানেই থেমে নেই। বাংলাদেশে মুক্তমনা বুদ্ধিজীবী, লেখক ও প্রকাশকদের ওপর হামলা ও হত্যাকা-ও ঘটেছে। এক বছরে ৫ জন ব্লগার, লেখক ও প্রকাশক খুন হয়েছেন। সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার শাখা সংগঠন (আনসারুল্লাহ বাংলা টিম) এসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ কোটি মানুষের বাংলাদেশে বেশির ভাগই ইসলাম ধর্মে বিশ্বাসী। একের পর এক জঙ্গি হামলা ও হত্যাকাণ্ডে তারা আজ ভীতসন্ত্রস্ত। প্রতিবেদনটিতে রাষ্ট্রবিজ্ঞানী ও অ্যাক্টিভিস্ট শান্তনু মজুমদারের বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি বলেছেন, আমি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। আমিসহ আমার সহকর্মীরা সবাই আতঙ্কিত, ত্রস্ত। কেউ জানে না কী ঘটছে কখন ঘটছে।
তিনি আরও বলেন, এসব হত্যাকাণ্ডে বাংলাদেশের সামাজিক পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। এটি (বর্তমান পরিস্থিতি) আমাদের স্বাভাবিক জীবন নয়। চরমপন্থীরা কিছুতেই গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করার মতো যথেষ্ট শক্তিশালী নয়। কিন্তু তারা ঠিকই প্রতিনিয়ত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের উদ্বেগ ও ভীতির বিষয়টি প্রকৃত ও নির্মোহ কিনা সেটি যাচাই করা সম্ভব হয়নি। তবে আল কায়দা ও আইএস তাদের উদ্দেশ্যে সফল। তারা ভীতি সৃষ্টি করতে পেরেছে। তারা তাদের শত্রুদের বিরুদ্ধে সমর্থকদের দিয়ে অস্ত্র হাতে তুলতে পারছে। সমর্থকদের সশস্ত্র পন্থায় কাজে লাগাতে পারছে। সমাজে চরমপন্থা সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি করতে পারছে।

Posted in জাতীয় | Comments Off on রাজনৈতিক বিভাজন জঙ্গিবাদকে সুযোগ করে দেবে: গার্ডিয়ান

‘কন্যা’ সন্তানের বাবা হলেন সাকিব

-shakib_shishir_0নিউজ ডেস্ক: ডাক্তার ২১ নভেম্বরের তারিখটা বেঁধে দিয়েছিলেন। কিন্তু, এর আগেই যে ‘রাজকন্যা’ চলে আসবেন সেটা বোঝাই যাচ্ছিল। কারণ, জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন সাকিব আল হাসান। এবার সেখান থেকেই আসলো সুসংবাদ। জানা গেছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার সোমবার রাতেই কন্যা সন্তানের বাবা হয়েছেন। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার ভোর চারটার দিকে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত করা গেছে। সাকিব এই মুহূর্তে স্ত্রী-সন্তানের পাশেই আছেন। আর জানা গেছে, মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন। স্ত্রীর চাওয়াতেই তিনি জিম্বাবুয়ে সিরিজে খেলতে এসেছিলেন। আর প্রথম ম্যাচে পাঁচ উইকেট দলকে জিতিয়েও দিয়েছেন। আর সন্তান হওয়ার সময় স্ত্রীর পাশে থাকতেই তিনি ফিরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র। জানিয়ে রাখা ভাল, দীর্ঘদিনের প্রেমের পর ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে পরিবারের সঙ্গে থাকতেন উম্মে আহমেদ শিশির। পড়াশোনা, মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে। ১০ বছর বয়সে বাবা-মা’র হাত ধরে পাড়ি জমিয়েছিলেন স্বপ্নের দেশে। গত ২৭ জুলাই জানা গিয়েছিল, বাবা-মা হতে চলেছেন এই দম্পতি। তখন থেকে তাদের সাথে সাথে তাদের ভক্ত-সমর্থকরাও প্রতীক্ষার প্রহর গুনছিল। আর অবশেষে অবসান ঘটলো সেই প্রতীক্ষার।

Posted in খেলাধুলা | Comments Off on ‘কন্যা’ সন্তানের বাবা হলেন সাকিব

বরিশালে মাইক্রোবাসের ধাক্কায় ২ ভাই নিহত

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় সংবাদপত্রের মাইক্রোবাসে ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুপারি ব্যবসায়ী দুই ভাই নিহত হয়েছেন। উপজেলার ঢাকা মহাসড়কের শানুহার নামকস্থানে সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুল হাওলাদার (৫৫) ও ইসমাইল হাওলাদার (৫০)। তাদের বাড়ি উপজেলার হস্তিশুন্ড গ্রামে।barisal_23989_57699_3
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান চৌধুরী জানান, শানুহার থেকে পিকআপ ভ্যানে করে সুপারি নিয়ে টেকেরহাটে যাচ্ছিলেন ব্যাবসায়ীরা। এ সময় বিপরীত দিক থেকে আসা সংবাদপত্রের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সুপারির পিকআপ ভ্যানটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে দুই ভাইয়ের মৃত্যু হয়। আহত হন পাঁচজন। আহতদেরকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।

Posted in সারা দেশ | Comments Off on বরিশালে মাইক্রোবাসের ধাক্কায় ২ ভাই নিহত

মিয়ানমারের নির্বাচনে সুচির দল এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে দীর্ঘ ২৫ বছর পর সাধারণ নির্বাচন কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে ভোটগ্রহণ শন্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। বুথ ফেরত জরিপ থেকে ধারণা করা হচ্ছে অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি অধিকাংশ আসনে বিজয়ী হবে। আজ স্থানীয় সময় সকাল ৯টায় ভোটের ফলাফল ঘোষণা করা হবে।150606065726_aung_san_suu_kyi_file_640x360_reuters
দীর্ঘ সামরিক শাসনের পরে গণতন্ত্রের জন্য মিয়ানমারের মানুষ ভোট দেয়। ভোট দেয়া শেষ হলে দেশটির নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে। এই নির্বাচনকে ঘিরে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একধাপ এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
গণতন্ত্র পন্থী নেত্রী অং সাং সু চি’র দল এনএলডি’ই অধিকাংশ সংসদীয় আসনে বিজয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে জিতলেও সাংবিধানিক বাধ্যবাধকতায় তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। তবুও সব কিছু উপেক্ষা করে নির্বাচন শেষে হলে সু চি’র সমর্থকরা এনএলডি প্রধান কার্যালয়ের সামনে উল্লাস করতে থাকে। আগেই দলের পক্ষ থেকে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
দেশটিতে সেনাবাহিনীর জন্য ২৫% আসন সংরক্ষিত থাকায় সংখ্যাগরিষ্ঠতার জন্য সু চি’র দলকে ৬৭ শতাংশ আসনে জয়ী হতে হবে।
১৯৯০ সালে সর্বশেষ সাধারণ নির্বাচনে বিজয়ী হলেও সু চি’কে ক্ষমতায় যেতে দেয়নি সেনাবাহিনী। পরের ২০ বছর বেশিরভাগ সময় সু চি’কে গৃহবন্দী থাকতে হয়।
তবে সেনাবাহিনীর সমর্থনপুষ্ট বর্তমান সরকারের প্রেসিডেন্ট থেইন সেইন বলেছেন, তিনি এবার নির্বাচনের ফলাফল মেনে নিবেন।সারা বিশ্বও তাকিয়ে আছে কী হয় তা দেখার জন্য।

Posted in আন্তর্জাতিক | Comments Off on মিয়ানমারের নির্বাচনে সুচির দল এগিয়ে

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud