April 22, 2026
নিজস্ব প্রতিবেদক: গাবতলী ও আশুলিয়ায় পুলিশের তল্লাশিচৌকিতে হামলার পর এবার রাজধানীর কচুক্ষেতে এক মিলিটারি পুলিশ সদস্যকে কুপিয়েছে দুর্বৃত্তরা। কচুক্ষেতে মিলিটারি পুলিশ (এমপি) তল্লাশিচৌকির সামনে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। ওই মিলিটারি পুলিশ সদস্যের নাম সামিদুল ইসলাম। তিনি ১৩ এমপির ল্যান্স কর্পোরাল। আহত অবস্থায় তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি। র্যাব ও মিলিটারি পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী আলোকে এসব তথ্য জানিয়েছেন। ঘটনাস্থলের বেশ কাছেই গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কার্যালয়। এখানকার নিরাপত্তাব্যবস্থাও জোরদার ছিল।