পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মিয়ানমারের নির্বাচনে সুচির দল এগিয়ে

Posted on November 9, 2015 | in আন্তর্জাতিক | by

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে দীর্ঘ ২৫ বছর পর সাধারণ নির্বাচন কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে ভোটগ্রহণ শন্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। বুথ ফেরত জরিপ থেকে ধারণা করা হচ্ছে অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি অধিকাংশ আসনে বিজয়ী হবে। আজ স্থানীয় সময় সকাল ৯টায় ভোটের ফলাফল ঘোষণা করা হবে।150606065726_aung_san_suu_kyi_file_640x360_reuters
দীর্ঘ সামরিক শাসনের পরে গণতন্ত্রের জন্য মিয়ানমারের মানুষ ভোট দেয়। ভোট দেয়া শেষ হলে দেশটির নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে। এই নির্বাচনকে ঘিরে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একধাপ এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
গণতন্ত্র পন্থী নেত্রী অং সাং সু চি’র দল এনএলডি’ই অধিকাংশ সংসদীয় আসনে বিজয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে জিতলেও সাংবিধানিক বাধ্যবাধকতায় তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। তবুও সব কিছু উপেক্ষা করে নির্বাচন শেষে হলে সু চি’র সমর্থকরা এনএলডি প্রধান কার্যালয়ের সামনে উল্লাস করতে থাকে। আগেই দলের পক্ষ থেকে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
দেশটিতে সেনাবাহিনীর জন্য ২৫% আসন সংরক্ষিত থাকায় সংখ্যাগরিষ্ঠতার জন্য সু চি’র দলকে ৬৭ শতাংশ আসনে জয়ী হতে হবে।
১৯৯০ সালে সর্বশেষ সাধারণ নির্বাচনে বিজয়ী হলেও সু চি’কে ক্ষমতায় যেতে দেয়নি সেনাবাহিনী। পরের ২০ বছর বেশিরভাগ সময় সু চি’কে গৃহবন্দী থাকতে হয়।
তবে সেনাবাহিনীর সমর্থনপুষ্ট বর্তমান সরকারের প্রেসিডেন্ট থেইন সেইন বলেছেন, তিনি এবার নির্বাচনের ফলাফল মেনে নিবেন।সারা বিশ্বও তাকিয়ে আছে কী হয় তা দেখার জন্য।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud