April 16, 2026
ঢাকা: আব্দুল লতিফ সিদ্দিকী ইস্যুতে এবার আশঙ্কায় পড়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ৩১ লাখ শিশু শিক্ষার্থী। হজ, তাবলিগ ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কটূক্তি করে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হরতালের ঘোষণায় এ আশঙ্কা তৈরী হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদফতর বলেছে, মঙ্গলবার পূর্বনির্ধারিত সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য দিয়ে সমালোচিত হয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকী বিদেশের মাটিতে থেকেই বহিষ্কৃত হন। তার বিরুদ্ধে মামলা হয় দুই ডজন। কয়েকটি দেশ ঘুরে রোববার (২৩ নভেম্বর) রাতে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। রাতভর লাপাত্তা থাকার পর সোমবার (২৪ নভেম্বর) সকালে মামলা থেকে আগাম জামিন নিতে লতিফ সিদ্দিকী হাইকোর্টে হাজির হন বলে সংবাদ প্রকাশ হয়। কিন্তু শেষ পর্যন্ত তার খোঁজ মেলেনি। লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে সোমবার হেফাজতে ইসলাম ছাড়াও ইসলামী ঐক্যজোটসহ কয়েকটি ইসলামী দল বিক্ষোভ করে।
হেফাজতে ইসলাম লতিফ সিসিদ্দকীকে গ্রেফতার করা না হলে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়। এছাড়া সোমবার সন্ধ্যার মধ্যে গ্রেফতার না করা হলে মঙ্গলবার সারা দেশে হরতাল কর্মসূচি ঘোষণা করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)। মঙ্গলবার প্রাথমিক সমাপনীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়িতে পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের পরীক্ষা রয়েছে। আর বৃহস্পতিবার প্রাথমিক সমাপনীতে রয়েছে ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়িতে কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা।

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে মোট ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। হরতালের হুমকিতে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। একাধিক অভিভাবক জানিয়েছেন, হরতালের ঘোষণায় পরীক্ষার্থীদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে। তবে মঙ্গলবার হরতালের বিষয় মাথায় নিচ্ছে না প্রাথমিক শিক্ষা অধিদফতর। অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলমগীর হোসেন সেমবার বলেন, বৃহস্পতিবারের আগে মাঝে আরো দু’দিন সময় আছে। আমরা অপেক্ষা করে মন্ত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবো।
ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) মঙ্গলবারের হরতালের বিষয়ে তিনি বলেন, এ দলের হরতালের বিষয়ে প্রথম শুনলাম। গণতান্ত্রিক দেশে যে কেউ কর্মসূচি দিতে পারে। তবে এখন পর্যন্ত মঙ্গলবারের পরীক্ষা পেছানো বা স্থগিতের কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার পরীক্ষা হবে।
বাংলাদেশের ছয় হাজার ৭৯১টি এবং দেশের বাইরে ১১টি কেন্দ্রে গত রোববার থেকে এ সমাপনী পরীক্ষা শুরু হয়।
এর আগে হরতালের কারণে জেএসসি-জেডিসির চার দিনে নয়টি পরীক্ষা পিছিয়ে যায়।
ঢাকা: নতুন শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারির আগেই দেশের বিভিন্ন বেসরকারি স্কুল ভর্তি কার্যক্রম শুরু করছে। এদিকে বৃহস্পতিবার অনলাইনে ভর্তি ফরম বিতরণের নিয়ম রেখে ২০১৫ সালের শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারও প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষার বদলে লটারি পদ্ধতি রাখা হয়েছে।
প্রথম থেকে নবম শ্রেণীর ভর্তি ফরমের মূল্য ও ভর্তি ফি, ভর্তি প্রক্রিয়া কার্যকর করবে দেশের বেসরকারি স্কুলগুলো। এই নীতিমালা বাস্তবায়ন ও অনিয়ম পর্যবেক্ষণে তিন ধরনের কমিটিও গঠন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে প্রধান করে ঢাকা মহানগরী, জেলা প্রশাসককে প্রধান করে জেলা কমিটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে উপজেলা পর্যায়ের স্কুলগুলোর ভর্তি কমিটি থাকবে।
নীতিমালা অনুযায়ী, স্কুল থেকে সরাসরি ফরম বিতরণের পাশাপাশি অনলাইনেও ফরম বিতরণ করে জমা নেয়া যাবে। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স পাঁচ থেকে সাত বছরের মধ্যে হতে হবে। নীতিমালায় বলা হয়েছে, ঢাকা মহানগরে আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সর্বোচ্চ ২০০ টাকা, সম্পূর্ণ এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ১৫০ টাকা এবং ঢাকা মহানগর ছাড়া দেশের সব প্রতিষ্ঠানে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ১০০ টাকা নেয়া যাবে। সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর (উপজেলা) এলাকায় এক হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার গ্রহণ করা যাবে। ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় তিন হাজার টাকার বেশি সেশন চার্জসহ ভর্তি ফি নেয়া যাবে না।
এছাড়া ঢাকা মহানগর এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ভর্তির ক্ষেত্রে পাঁচ হাজার টাকার অতিরিক্ত ফি নেয়া যাবে না। আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং এমপিও বহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য শিক্ষার্থী ভর্তির সময় মাসিক বেতন, সেশনচার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে আট হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমে ১০ হাজার টাকার বেশি নেয়া যাবে না। ভর্তি পরীক্ষার পদ্ধতি প্রসঙ্গে নীতিমালায় বলা হয়েছে, দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লিখিত পরীক্ষা নিতে হবে, সেখানে মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করতে হবে। আর জেএসসির ফলাফলের ভিত্তিতে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করতে হবে। দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষার পূর্ণমান ৫০। এর মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং গণিতে ২০। পরীক্ষার সময় একঘণ্টা। চতুর্থ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিতে ৪০। ভর্তি পরীক্ষার সময় দু’ঘণ্টা।
সিলেট: অনির্দিষ্টকালের জন্য সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয়। বিকেল ৪টার মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
সিন্ডিকেট সদস্য ড. নজরুল ইসলাম বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১০টায় ছাত্রলীগের উত্তম-অঞ্জন গ্রুপ ও পার্থ-সবুজ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগ কর্মী সুমন মারা যায়। নিহত সুমন চন্দ্র সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র। সংঘর্ষ চলাকালে সে অঞ্জন-উত্তম গ্রুপের হয়ে শাবিতে গিয়েছিল। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি শেখর রায়, শাবি ছাত্রলীগের সহ-সভাপতি ও অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র অঞ্জন রায় এবং সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ছাত্র ও ছাত্রলীগকর্মী খলিলুর রহমান গুলিবিদ্ধ হয়। বাকি গুলিবিদ্ধ দুইজনের নাম জানা যায়নি। গুলিবিদ্ধদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এছাড়া আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ছাত্রলীগকর্মী হুসাইন মোহাম্মদ সাগর ও আবদুস সালাম মঞ্জুসহ কমপক্ষে ১০ জন। এদিকে নিজেদের কর্মী নিহত হওয়ার পর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের ৩৫টি কক্ষ ভাঙচুর করে। এসময় বেশকয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেন। তবে ভর্তি কার্যক্রম চলবে বলে সভায় সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে ছাত্রদের আজ বিকেল ৪টার মধ্যে এবং ছাত্রীদের আগামীকাল সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
সিলেট: অনির্দিষ্টকালের জন্য সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয়। বিকেল ৪টার মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
সিন্ডিকেট সদস্য ড. নজরুল ইসলাম বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১০টায় ছাত্রলীগের উত্তম-অঞ্জন গ্রুপ ও পার্থ-সবুজ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগ কর্মী সুমন মারা যায়। নিহত সুমন চন্দ্র সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র। সংঘর্ষ চলাকালে সে অঞ্জন-উত্তম গ্রুপের হয়ে শাবিতে গিয়েছিল।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি শেখর রায়, শাবি ছাত্রলীগের সহ-সভাপতি ও অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র অঞ্জন রায় এবং সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ছাত্র ও ছাত্রলীগকর্মী খলিলুর রহমান গুলিবিদ্ধ হয়। বাকি গুলিবিদ্ধ দুইজনের নাম জানা যায়নি। গুলিবিদ্ধদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এছাড়া আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ছাত্রলীগকর্মী হুসাইন মোহাম্মদ সাগর ও আবদুস সালাম মঞ্জুসহ কমপক্ষে ১০ জন।
এদিকে নিজেদের কর্মী নিহত হওয়ার পর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের ৩৫টি কক্ষ ভাঙচুর করে। এসময় বেশকয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেন। তবে ভর্তি কার্যক্রম চলবে বলে সভায় সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে ছাত্রদের আজ বিকেল ৪টার মধ্যে এবং ছাত্রীদের আগামীকাল সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা: মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষা-২০১৫’র সময়সূচি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ২ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার খসড়া সময়সূচি অনুমোদন করে ওয়েবসাইটে তা প্রকাশ করেছে।
সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ১১ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১২ থেকে ১৬ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ১১ মার্চ। ১৫ থেকে ১৯ মার্চের মধ্যে সকল ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
এবারও সকালের পরীক্ষা ১০ থেকে ১টা এবং বিকালের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গত ২৮ অক্টোবর খসড়া সময়সূচি প্রকাশ করে মতামতের জন্য ওয়েবসাইটে দেওয়া হয়।
প্রশ্ন ফাঁস রোধে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাবলিক পরীক্ষার মধ্যে বিরতি না রেখে সূচি করার কথা জানিয়েছিলেন। এর প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। চূড়ান্ত সূচিতে দুই পরীক্ষার মাঝে বিরতি রাখা হয়েছে।
ঢাকা: মাধ্যমিক(এসএসসি) ও সমমানের পরীক্ষা-২০১৫’র সময়সূচি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ২ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার সময়সূচি অনুমোদন করে ওয়েসসাইটে তা প্রকাশ করেছে।
এসএসসি পরীক্ষার রুটিন দেখতে ক্লিক করুন..
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) হলের বর্ধিত চার্জ কমানোর দাবিতে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লার আশ্বাসে স্বাভাবিক কার্যক্রমে ফিরে গেছে।
মঙ্গলবার আবার উপাচার্য বরাবর তাদের দাবি পেশ করলে উপাচার্য তাদের হল ফি কমানোর আশ্বাস দেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর বার্ষিক চার্জ ১ হাজার ৪২০ থেকে ৩৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৭৭০ টাকা করায় হলের আবাসিক ছাত্রছাত্রীরা তার প্রতিবাদ স্বরূপ গতকাল ভিসি বরাবর একটি স্মারকলিপি দেয়। পাশাপাশি হল চার্জ না কমালে ক্লাস, পরীক্ষা না দেয়ার হুমকি দেয় ছাত্র প্রতিনিধিরা।
উপাচার্য বলেন, ‘এ ব্যাপারে খুব শীঘ্রই একটি কমিটি করা হবে। কিন্তু ব্যাপারটির পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসতে ছয় মাসের মত সময় লাগবে। এ জন্যে তিনি শিক্ষার্থীদের আপাতত ক্লাস পরীক্ষা চালিয়ে যেতে বলেন।’
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের লেভেল-৩ এর শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনালের ফরম পূরণের জন্য হলের না-দাবি পত্রের ব্যাপারে উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা বলেন, ‘তারা আপাতত বর্ধিত ফি দিয়েই হল থেকে না-দাবি পত্র কিনে নিক। পরে সিদ্ধান্ত হলে টাকা ফেরত দিয়ে দেয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিযোগ, না জানিয়ে হঠাৎ করে বাড়ানো হয়েছে হল চার্জ যদিও হল প্রশাসন বলছে এটা বছরের প্রথম দিকেই বাড়ানো হয়েছিল।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের লেভেল-৩ এর শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনালের ফরম পূরণের জন্য বেঁধে দেয়া দুদিনের মধ্যে মঙ্গলবার ছিল প্রথম দিন।
গোপালগঞ্জ প্রতিনিধি : শ্রেণীকক্ষে পাঠ্যবই নিয়ে বান্ধবীর সঙ্গে কথা বলার অপরাধে সেতু বাড়ৈ নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে বেত্রাঘাত করে আহত করেছেন প্রধান শিক্ষক। তবে কোটালীপাড়া উপজেলার ৭০ নম্বর হিজলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমলা বাড়ৈ অভিযোগ অস্বীকার করেছেন। সেতু বাড়ৈকে রবিবার কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে দেখা গেছে। সেতু বাড়ৈর পরিবারের অভিযোগ, শনিবার বিজ্ঞান ক্লাসে পাঠ্যবই নিয়ে বান্ধবীর সঙ্গে কথা বলেছিল সেতু। এ অপরাধে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিমলা বাড়ৈ ক্ষিপ্ত হয়ে সেতুকে বেত্রাঘাত করে আহত করেন। সামান্য অপরাধে এভাবে তাকে শাস্তি দেওয়া উচিৎ হয়নি। তারা ওই ঘটনার বিচার দাবি করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক বিমলা বাড়ৈ বলেন, ‘আমি সেতুকে বেত্রাঘাত করিনি।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নগিবুর ইসলাম বলেন, ‘সেতুর পিঠে বেত দিয়ে পেটানোর চিহ্ন রয়েছে।’এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘তদন্ত করে শিক্ষক বিমলা বাড়ৈর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় বার অংশ গ্রহণের সুযোগ বন্ধের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে আমরণ অনশন করছেন ভর্তিচ্ছুরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করবেন তারা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বুধবার বিকালে শুরু হওয়া এই অনশনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে অনশনরত শিক্ষার্থীরা দাবি একটাই, দ্বিতীয় বার সুযোগ চাই। অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, মানবো না। দাবি আদায় না হলে ঘরে ফিরে যাবো না ’ বিভিন্ন স্লোগান দেন। অনশনে সংহতি জানাতে এসে ড. কামাল হোসেন বলেন, ‘পরীক্ষার জন্য অনশন নজিরবিহীন। তোমরা পরীক্ষা না দিয়ে সনদ পাওয়ার দাবিতে অনশন করছো না। একটি যৌক্তিক দাবির জন্যই অনশন করছো। কিন্তু এজন্য জীবন দেওয়া ঠিক হবে না। আইনি লড়াইও করতে হবে।’ বৃহস্পতিবার দুপুরে সংহতি জানাতে এসে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দুইবার পরীক্ষা দিলে ভিসি সাহেবের সমস্যা কি? শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া সরকারের দায়িত্ব। ভর্তি বাণিজ্য হচ্ছে। তা বন্ধ করতে পারছেন না। আর শিক্ষার্থীদের পরীক্ষার অধিকার হরণ করছেন।’
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় মামা ও তার দুই ভাগ্নীর উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চার শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে, যারা সবাই শহীদুল্লাহ হলের ছাত্রলীগকর্মী।এই চারজন হলেন- উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফারুক হোসেন, পদার্থবিদ্যা বিভাগের মাসুম, পরিসংখ্যানের জিসান এবং গণিত বিভাগের জহিরুল ইসলাম। এরা সবাই প্রথমবর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী আজকের খবর ডট কমকে বলেন, “সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।”তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ওই চারজনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।গত বুধবার বেগ আর্ট ফাউন্ডেশনের পরিচালক ইমতিয়াজ আলম বেগ তার দুই ভাগ্নীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ঘুরতে যান। শহীদুল্লাহ হলের পুকুর ঘাটে বসে থাকার সময় বিশ্ববিদ্যালয়ে চার শিক্ষাথী তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে বলে শাহবাগ থানায় একটি মামলা করেন ইমতিয়াজ বেগ। ওই ঘটনায় শহীদুল্লাহ হলের হাউস টিউটর অধ্যাপক জসীম উদ্দীনকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। অধ্যাপক জসীম উদ্দীন সোমবার আজকের খবর ডট কমকে বলেন, “তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষ হলে প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করব।”