পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘দাবি একটাই, দ্বিতীয় বার সুযোগ চাই’

Posted on November 13, 2014 | in শিক্ষা ও সংস্কৃতি | by

1415785940নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় বার অংশ গ্রহণের সুযোগ বন্ধের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে আমরণ অনশন করছেন ভর্তিচ্ছুরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করবেন তারা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বুধবার বিকালে শুরু হওয়া এই অনশনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে অনশনরত শিক্ষার্থীরা দাবি একটাই, দ্বিতীয় বার সুযোগ চাই। অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, মানবো না। দাবি আদায় না হলে ঘরে ফিরে যাবো না ’ বিভিন্ন স্লোগান দেন। অনশনে সংহতি জানাতে এসে ড. কামাল হোসেন বলেন, ‘পরীক্ষার জন্য অনশন নজিরবিহীন। তোমরা পরীক্ষা না দিয়ে সনদ পাওয়ার দাবিতে অনশন করছো না। একটি যৌক্তিক দাবির জন্যই অনশন করছো। কিন্তু এজন্য জীবন দেওয়া ঠিক হবে না। আইনি লড়াইও করতে হবে।’ বৃহস্পতিবার দুপুরে সংহতি জানাতে এসে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দুইবার পরীক্ষা দিলে ভিসি সাহেবের সমস্যা কি? শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া সরকারের দায়িত্ব। ভর্তি বাণিজ্য হচ্ছে। তা বন্ধ করতে পারছেন না। আর শিক্ষার্থীদের পরীক্ষার অধিকার হরণ করছেন।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud