May 8, 2026
ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসলামে শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ”কোরআনে ‘ইলম’ (শিক্ষা/জ্ঞান) শব্দটি ৮০০ বার ব্যবহৃত হয়েছে। আল্লাহর পর এটাই সবচেয়ে ব্যবহৃত শব্দ। এই ধর্মে শিক্ষার এমনই গুরুত্ব।
নিজ বাসভবনে’ এজুকেশন অব মুসলিমস’ (মুসলমানদের শিক্ষা) নামক একটি বইয়ের মোড়ক উন্মোচনের সময় মোদি এসব কথা বলেন। বইটি যৌথভাবে লিখেছেন ইতিহাসবেত্তা জেএস রাজপতু ও ইন্ডিয়া ইসলামিক কালচার সেন্টারের সভাপতি সিরাজুদ্দীন কোরেশী। এ সময় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত সার্কভুক্ত ও এর বাইরের কিছু মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের (কাতার, বাহরাইন, মিসর ও ইন্দোনেশিয়া) হাইকমিশনার।
ভারতের প্রধানমন্ত্রীর নিজ বাসভবনে বইয়ের মোড়ক উন্মোচনের মতো অনুষ্ঠান সাধারণত হয় না। তবে প্রথমবারের মতো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর হাইকমিশনারদের চায়ের দাওয়াত দিয়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করলেন মোদি। এ সময় তিনি উপস্থিত হাইকমিশনারদের রমজানের শুভেচ্ছাও জানান। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভারতের ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বিষয়টি তুলে ধরেন মোদি। তিনি বলেন, ‘আমরা ভাগ্যবান এ জন্য যে এমন এক দেশে বাস করছি, যেখানে লোকজন বিভিন্ন বিশ্বাস ধারণ করে ও একই ভাষায় কথা বলে এবং প্রায় একই সংস্কৃতি মেনে চলে। বিভিন্ন বিশ্বাস বোঝার এ সুযোগ পৃথিবীর আর কোথাও নেই।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যকার মূল বিষয় হলো পরস্পরকে বোঝা।এ সময় মোদি উল্লেখ করেন, ১৮৯৪ সালে আহমেদাবাদে একজন হিন্দু ইসলামবিষয়ক একটি সেমিনারের আয়োজন করেন। মুসলমান মেয়েদের শিক্ষাবিষয়ক একটি প্রস্তাবও (যা সর্বসম্মতিক্রমে পাস হয়) একজন হিন্দুই করেছিলেন। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের আস্থাভাজন হতে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
স্পোর্টস ডেস্ক : সেলিব্রিটি ক্রিকেট ফেস্টিভ্যালে অতিথি হয়ে হাজির হয়েছিলেন সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেখানে এক মডেলের সাথে ছবি তোলেন তিনি। নাম তার ইশিকা খান।সেই ছবিটা নিজের ফেসবুকে পোস্ট করেন ইশিকা। আর ক্যাপশনে মাশরাফিতে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। বাংলায় অনুবাদ করলে তার ছিল অনেকটা এমন
আপনাদের কেউ কি সত্যিকারের যোদ্ধাকে দেখেছেন? ইতিহাস থেকে আমরা জানি আমাদের পূর্বসুরীরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন।কিন্তু এবার দেখে নিন জীবন্ত এক যোদ্ধা, এক কিংবদন্তিকে, যিনি দেশের জন্য যুদ্ধ করে যাচ্ছেন বড় বড় কিছু অস্ত্রোপচারের পরও।পায়ে সামান্য একটা চোটে আমি তাকে কাঁতরাতে দেখেছি। আমি ভেবে বিস্মিত হই কিভাবে বাকিটা জীবন চিরতরে ইনজুরিতে পড়ার ঝুঁকি থাকার পারও এই মানুষটা খেলে যাচ্ছেন।
মাশরাফি ভাইকে স্যালুট জানাই। বুক ভরে শ্রদ্ধা আর কুর্নিশ করি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে। আপনার জন্য আমরা গর্বিত।
বিনোদন প্রতিবেদক: কিছুদিন পেরুলেই ঈদুল ফিতর। আর এই ঈদকে ঘিরেই সব শিল্পীদের যত ব্যস্ততা । এ সময়ের দর্শকনন্দিত অভিনেতা মোশাররফ করিম। আসছে ঈদ উপলক্ষে এ অভিনেতা বরাবরের মতো দর্শকপ্রিয় নাটক ‘সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি’- নাটকে অভিনয় করছেন।
সিকান্দার বক্স ‘এখন অনেক বড়’, ‘এখন বিরাট মডেল’, ‘এখন কক্সবাজারে’, ‘এখন পাগল প্রায়’, ‘হাওয়াই গাড়ি’, ‘এখন বান্দরবানে’ এরপর এবার নির্মিত হচ্ছে ‘সিকান্দার বক্স এখন রাঙামাটি’। গতকাল সকালে নির্মাতা সাগর জাহানের নেতৃত্বে রাঙ্গামাটির উদ্দেশে রওনা হয়েছে এ নাটকের টিম।
শুটিং করতে করতেই রাঙ্গামাটি পৌঁছে যাবেন পুরো টিম। এবারের ঈদ সিক্যুয়ালের নাম রাখা হয়েছে ‘সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি’। এবারে ‘সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি’ সিরিজে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন শখ।
নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আমি কৃতজ্ঞ পরিচালক সাগর জাহানের কাছে। তিনি আমাকে ব্যাপক দর্শকপ্রিয় একটি ধারাবাহিকে বারবার কাজ করার সুযোগ দিচ্ছেন। এ নাটকটিতে কাজ করে আমি অনেক রেসপন্স পাচ্ছি। আশা করি এবারের পর্বটিও দর্শক বেশ উপভোগ করবেন।’
নির্মাতা সাগর জাহান বলেন, ‘আগামী ১৮ই জুন রাঙ্গামাটি থেকে ঢাকায় ফিরবে পুরো টিম। বরাবরের মত ‘সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি’ নাটকেও অনেক চমক থাকবে।’
যথারীতি নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন শখ। এছাড়া আরও অভিনয় করছেন তানিয়া আহমেদ,ফারুক আহমেদ, শানারেই দেবী শানু, শাহনেওয়াজ রিপন, অ্যালেন শুভ্র, সাবিলা নূর, তৌসিফ মাহবুব, সামিহা, মাহমুদুল ইসলাম মিঠু, আরফান আহমেদ প্রমুখ।
জানা গেছে, ঈদের দিন থেকে টানা ছয় দিন ধারাবাহিকভাবে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি।
তরুণদের পর্নোগ্রাফি আসক্ত যৌনজীবন প্রভাবিত হয় ইন্টারনেটের প্রভাবে বর্তমানে পর্নোগ্রাফি তরুণদের কাছে আগের তুলনায় অনেক সহজলভ্য হয়ে গেছে। আগের মতো তা বিরল বিষয় আর নেই। আর তা তরুণদের মানসিকতাকে প্রভাবিত করছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ। গবেষণায় দেখা গেছে, অনেকে ১১ বছর বয়স থেকেই পর্নোগ্রাফিতে অভ্যস্ত হয়ে গেছে। ফলে পর্নোগ্রাফি সহজলভ্য হওয়ার আগে তরুণরা যেমন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করত এখন তার ধরন পরিবর্তিত হয়েছে। অনেকেই অনলাইনে ছবি ও ভিডিও দেখে অভ্যস্ত হয়ে গেছে। এবং তাতেই আকর্ষণবোধ করে। ফলে বাস্তবে সত্যিকার নারীদের প্রতি আকর্ষণবোধ সেভাবে থাকে না।গবেষকরা জানিয়েছেন, কম্পিউটার বা বিভিন্ন ডিভাইসের এ ভিডিও কিংবা ছবির মাধ্যমে যৌনতায় অভ্যস্ত হওয়ায় তা তাদের মস্তিষ্কে প্রভাব বিস্তার করে। ফলে প্রভাবিত হয় তাদের বাস্তব জীবনে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও। সাইকোথেরাপিস্ট ও যৌন শিক্ষা বিশেষজ্ঞ পউলা হল বলেন, তিনি বেশ কিছু তরুণের দেখা পেয়েছেন, যারা অনলাইন থেকেই খুঁজে নিয়েছে যৌনতা। ফলে তাদের বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে থাকলেও কখনো বাস্তব জীবনে যৌনতার অভিজ্ঞতা পায়নি। এমনকি তারা এটি করার উপায়ও জানে না। পর্নোগ্রাফিতে আসক্ত এমন তরুণদের আসক্তি জীবনের শুরুতে হলেও জীবনের পরবর্তী পর্যায়ে তাদের সম্পর্কের ক্ষেত্রে জটিলতা দেখা যায়। এতে যৌনজীবনে স্খলনজনিত জটিলতাসহ সম্পর্ক স্থাপনেও জটিলতা দেখা যায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
নিউজ ডেস্ক : ১৪৩৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষে আগামী ১৭ জুন, ২০১৫ (বুধবার) সন্ধ্যা ৭.৩০ টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো ভাবে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।
ডেস্ক রিপোর্ট : বিকৃত মানুষিকতা ভারতে এবার মা’কে ধর্ষনের অভিযোগে ছেলে গ্রেপ্তার বিকৃত কামের গ্রাসে ভুলুণ্ঠিত মা-ছেলের পবিত্র সম্পর্ক। ভারতের আমেদাবাদে ধর্ষিত হলেন বছর ষাটের গৃহবধূ। দুষ্কর্মের পর নিশুতি রাতে নির্জন মাঠে তাঁকে ফেলে রেখে চম্পট দেয় ছেলে শুকুন সিং পারিহার। রবিবার দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একমাত্র পুত্রসন্তানের সঙ্গে কয়েকটি দিন কাটাতে ভারতের আমেদাবাদে এসেছিলেন উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা প্রৌঢ়া গৃহবধূ। পেশায় চিত্রশিল্পী অবিবাহিত ছেলের ভাটভা শিল্পাঞ্চলের বাড়িতে উঠেছিলেন তিনি।
শনিবার রাতে এলাকার একটি মাঠে হাঁটতে যাওয়ার সময় মা-কে সঙ্গে নেয় ওই যুবক। নির্জনতার সুযোগ নিয়ে অন্ধকার মাঠের মাঝে প্রৌঢ়ার উপর ঝাঁপিয়ে পড়ে সে। তার পর জখম মা-কে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতী। অনেক ক্ষণ চিত্কার করে সাহায্য চেয়েও না পেয়ে শেষে ওই এলাকাতেই মেয়ের বাড়িতে পৌঁছন প্রৌঢ়া। মায়ের মুখে সব শুনে সঙ্গে সঙ্গে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে বিস্তারিত জানান মেয়ে। নিগৃহীতাকে আমেদাবাদ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার অভিঘাতে এখনও সম্বিত্ ফিরে পাননি তিনি।
রবিবার আমেদাবাদ শহরে এক বন্ধুর বাড়ি থেকে দুষ্কৃতী শুকুন সিং পারিহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় সে অপকর্মের কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। গোয়েন্দাদের দাবি, ওই যুবক মানসিক বিকারগ্রস্ত। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
স্পোর্টর্স ডেস্ক : ক্রিকেট বিশ্বে ভারত একমাত্র দল যারা যে কোনো সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) বিপক্ষে অবস্থান গ্রহণ করে। তবে বাংলাদেশের বিপক্ষে আসন্ন একদিনের আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে এ পদ্ধতিটিকে আমলে নিয়েছে বাংলাদেশ সফররত ভারতীয় জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চরম বিরোধীতা সত্ত্বেও এ বিষয়ে সতীর্থদের সঙ্গে পরামর্শ করবেন বলে জানিয়েছেন কোহলি।
রোববার বাংলাদেশের সঙ্গে বৃষ্টি কবলিত একমাত্র টেস্ট ম্যাচটি ড্র করার পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে তিনি বলেন, ‘আমাকে প্রথমে বসতে হবে, বিশ্লেষণ করতে হবে এবং বোলারদের জিজ্ঞেস করতে হবে আসলে এ বিষয়ে তাদের অনুভূতি কি। ব্যাটসম্যানদের কাছ থেকে জানতে হবে তারা কি চায়।’কোহলি বলেন, ‘আমরা খুব কম সময় হাতে নিয়ে এই টেস্ট ম্যাচ খেলতে এসেছি। তবে এখন (ওডিআই সিরিজের আগে) হতে যথেষ্ট সময় আছে। আমি নিশ্চিত এখন এ বিষয়ে আলোচনা করা যেতে পারে।’
বিনোদন ডেস্ক : বলিউডের আবেদনময়ী তারকা গীতা বাস্রা। কাজ করেছেন হাতেগোনা কয়েকটি চলচ্চিত্রে। সবশেষ তাকে পুরো একটি রোলে দেখা গিয়েছিল ইমরান হাশমীর বিপরীতে ‘দ্য ট্রেন’ ছবিতে।
তবে বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে বাইরে তিনি। তাই বলে আলোচনার বাইরে কখনোই নন। প্রেম-রোমান্স নিয়ে রাখঢাক না রাখায় এ সময়ের বলিউডের হট আইটেম গীতা।
সম্প্রতি ভারতীয় ক্রিকেটার হরভজন সিং এর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর গুঞ্জন ওঠে গীতাকে জড়িয়ে। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট তো আরো এক কাঠি সরেস। তারা বলছে, ভাজ্জির জন্য সাক্ষাৎ ভাগ্যদেবী হয়ে এসেছেন গীতা বাস্রা।
এমন প্রপাগান্ডার উত্তরে গীতা বলেন, ‘এগুলো নিয়ে এখন আর মাথা ঘামাচ্ছিনা আমি। এগুলো এখন আর আমাকে বিরক্তও করেনা।’
বরং তিনিও একটু রসিকতা করে ভারতীয় মিডিয়াকে ধন্যবাদ জানান গত বছর তাকে সাত বার বিয়ে দেওয়ার জন্য! এ বিষয়ে তিনি বলেন, ‘মিডিয়া অনেক কিছুই পারে। কিছু না ঘটলেও তারা লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিতে পারে। এই যেমন, বিয়ে একটাও করিনি আমি। তবু আমাকে তারা সাতবার সাতজনের সাথে সাতপাকে ঘুরিয়েছে। কী বলার আছে এ নিয়ে! আমি এসব উপভোগই করি।’ উল্লেখ্য শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে গীতা বাস্রা অভিনীত ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’। এ ছবির মাধ্যমেই আবারো বলিউডের প্রত্যাবর্তন হবে এই সুন্দরীর।
বিনোদন ডেস্ক : সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন মিউজিক নিয়ে আসার ঘোষণা দিয়েছেন হালের মিউজিক সুপারস্টার হাবিব ওয়াহিদ। তবে কখন আসবে সেই ভিডিও সে বিষয়ে কিছু বলেননি। ধারণা করা হচ্ছে, আসছে ঈদেই শ্রোতাদের জন্য ভিডিওটি উপহার দিতে পারেন তিনি।
হাবিব তার স্ট্যাটাসে তার ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, ‘পরবর্তী মিউজিক ভিডিওর জন্য আপনারা প্রস্তুত তো?’
এদিকে গেল মাসেই সঙ্গীতার ব্যানারে `হারিয়ে ফেলা ভালোবাসা` শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ পায় হাবিবের। বেশ ছন্দবদ্ধ সেই গানটির কথা লিখেছিলেন গুঞ্জন রহমান। গানটির সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন হাবিব ওয়াহিদ নিজেই। তানিম রহমান অংশুর নির্দেশনায় ভিডিওতে হাবিবের সঙ্গে মডেল হয়েছিলেন পিয়া বিপাশা। ভিন্ন আঙ্গিকে আবির্ভুত হলেও প্রত্যাশা অনুযায়ী ভক্তদের মন ভেজাতে সক্ষম হয়নি গানটি।
তাই হিাবিবের ঘোষণার পর থেকেই আপকিামিং এই নতুন ভিডিও নিয়ে ভক্তদের মাঝে নতুন করে উত্তেজনা কাজ করছে। তারা ফেসবুতেক মন্তব্য করে জানতে চাইছেন সেই ভিডিও সম্পর্কে।
এসব দেখেশুনে বুঝাই যাচ্ছে, প্রিয় শিল্পীর নতুন গান ও তার মিউজিক ভিডিও লুফে নিতে প্রস্তুত হাবিবের ভক্তরা। এবার দেখার পালা শ্রোতাদের প্রত্যশা পূরণে দেশসেরা মেলোডি সঙ্গীত পরিচালক হাবিব নিজে কতোটা প্রস্তুতি নিয়েছেন।
বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় নায়ক সোহম এখন ঢাকায়। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য রাজচন্দ ও কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু পরিচালিত ‘রকেট’ ছবির মহরতে অংশগ্রহণ করার জন্য ঢাকায় এসেছেন তিনি। ‘রকেট’ ছবিতে সোহম এর বিপরীতে রয়েছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। মহরত অনুষ্ঠানে সোহমকে শুভেচ্ছা জানাতে আসেন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ও মরহুম হুমায়ন আহম্মেদ এর স্ত্রী মেহের আফরোজ শাওন। সেখানেই তারা এক সঙ্গে ফ্রেম বন্দি হন।
এছাড়া মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইন। ঈদের পর থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।