পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি’

Posted on June 16, 2015 | in বিনোদন | by

M-2বিনোদন প্রতিবেদক: কিছুদিন পেরুলেই ঈদুল ফিতর। আর এই ঈদকে ঘিরেই সব শিল্পীদের যত ব্যস্ততা । এ সময়ের দর্শকনন্দিত অভিনেতা মোশাররফ করিম। আসছে ঈদ উপলক্ষে এ অভিনেতা বরাবরের মতো দর্শকপ্রিয় নাটক ‘সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি’- নাটকে অভিনয় করছেন।

সিকান্দার বক্স ‘এখন অনেক বড়’, ‘এখন বিরাট মডেল’, ‘এখন কক্সবাজারে’, ‘এখন পাগল প্রায়’, ‘হাওয়াই গাড়ি’, ‘এখন বান্দরবানে’ এরপর এবার নির্মিত হচ্ছে ‘সিকান্দার বক্স এখন রাঙামাটি’। গতকাল সকালে নির্মাতা সাগর জাহানের নেতৃত্বে রাঙ্গামাটির উদ্দেশে রওনা হয়েছে এ নাটকের টিম।
শুটিং করতে করতেই রাঙ্গামাটি পৌঁছে যাবেন পুরো টিম। এবারের ঈদ সিক্যুয়ালের নাম রাখা হয়েছে ‘সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি’। এবারে ‘সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি’ সিরিজে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন শখ।

নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আমি কৃতজ্ঞ পরিচালক সাগর জাহানের কাছে। তিনি আমাকে ব্যাপক দর্শকপ্রিয় একটি ধারাবাহিকে বারবার কাজ করার সুযোগ দিচ্ছেন। এ নাটকটিতে কাজ করে আমি অনেক রেসপন্স পাচ্ছি। আশা করি এবারের পর্বটিও দর্শক বেশ উপভোগ করবেন।’
নির্মাতা সাগর জাহান বলেন, ‘আগামী ১৮ই জুন রাঙ্গামাটি থেকে ঢাকায় ফিরবে পুরো টিম। বরাবরের মত ‘সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি’ নাটকেও অনেক চমক থাকবে।’

যথারীতি নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন শখ। এছাড়া আরও অভিনয় করছেন তানিয়া আহমেদ,ফারুক আহমেদ, শানারেই দেবী শানু, শাহনেওয়াজ রিপন, অ্যালেন শুভ্র, সাবিলা নূর, তৌসিফ মাহবুব, সামিহা, মাহমুদুল ইসলাম মিঠু, আরফান আহমেদ প্রমুখ।

জানা গেছে, ঈদের দিন থেকে টানা ছয় দিন ধারাবাহিকভাবে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud