পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভারতে এবার মা’কে ধর্ষনের অভিযোগে ছেলে গ্রেপ্তার

Posted on June 16, 2015 | in আন্তর্জাতিক | by

images20150615091101ডেস্ক রিপোর্ট : বিকৃত মানুষিকতা ভারতে এবার মা’কে ধর্ষনের অভিযোগে ছেলে গ্রেপ্তার বিকৃত কামের গ্রাসে ভুলুণ্ঠিত মা-ছেলের পবিত্র সম্পর্ক। ভারতের আমেদাবাদে ধর্ষিত হলেন বছর ষাটের গৃহবধূ। দুষ্কর্মের পর নিশুতি রাতে নির্জন মাঠে তাঁকে ফেলে রেখে চম্পট দেয় ছেলে শুকুন সিং পারিহার। রবিবার দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একমাত্র পুত্রসন্তানের সঙ্গে কয়েকটি দিন কাটাতে ভারতের আমেদাবাদে এসেছিলেন উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা প্রৌঢ়া গৃহবধূ। পেশায় চিত্রশিল্পী অবিবাহিত ছেলের ভাটভা শিল্পাঞ্চলের বাড়িতে উঠেছিলেন তিনি।
শনিবার রাতে এলাকার একটি মাঠে হাঁটতে যাওয়ার সময় মা-কে সঙ্গে নেয় ওই যুবক। নির্জনতার সুযোগ নিয়ে অন্ধকার মাঠের মাঝে প্রৌঢ়ার উপর ঝাঁপিয়ে পড়ে সে। তার পর জখম মা-কে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতী। অনেক ক্ষণ চিত্‍কার করে সাহায্য চেয়েও না পেয়ে শেষে ওই এলাকাতেই মেয়ের বাড়িতে পৌঁছন প্রৌঢ়া। মায়ের মুখে সব শুনে সঙ্গে সঙ্গে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে বিস্তারিত জানান মেয়ে। নিগৃহীতাকে আমেদাবাদ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার অভিঘাতে এখনও সম্বিত্‍ ফিরে পাননি তিনি।

রবিবার আমেদাবাদ শহরে এক বন্ধুর বাড়ি থেকে দুষ্কৃতী শুকুন সিং পারিহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় সে অপকর্মের কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। গোয়েন্দাদের দাবি, ওই যুবক মানসিক বিকারগ্রস্ত। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud