পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভূমিকম্পের পূর্বাভাস দেবে মুরগী!

earthquackবিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিধ্বংসী ভূমিকম্পের পূর্বাভাস দিতে আর উন্নত প্রযুক্তির উপর ততোটা আস্থা রাখতে পারছেন না চীনা বিজ্ঞানীরা। তারা প্রকৃতিতেই ফিরছেন। এ জন্য বেছে নিয়েছেন প্রকৃতির খাঁটি সন্তান পশুপাখিদের।

জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিং এর ভূমিকম্প বিজ্ঞানীরা চিড়িয়াখানা ও সাফারি পার্ক মিলিয়ে সাতটি অঞ্চল বেছে নিয়েছে। এসব অঞ্চলের পশুপাখিদের ভূমিকম্প পূর্ববর্তী আচরণ পর্যবেক্ষণ করা হবে।

মূলত পশুপাখিদের আচরণের আকস্মিক পরিবর্তন বিশেষ করে ভীতি পর্যবেক্ষণ করা হবে। ইয়োহুয়াতাই জেলার এমন একটি পার্কের দিকে আপাতত তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে যেখানে, ২ হাজার মুরগী, ২০০ শুকর, ২ বর্গকিলোমিটার পুকুরে বিপুল মাছ রয়েছে। এখানে ক্যামেরা বসিয়ে দিনে অন্তত দুই বার পশুপাখিদের আচরণ পর্যবেক্ষণ করা হয়।

পশুপাখিরা প্রাকৃতিক দুর্যোগের আগাম আভাস পায় এটি একটি স্বীকৃত ধারণা। এই ধারণার সপক্ষে বহু প্রমাণও রয়েছে। চীনা বিজ্ঞানীরা এই বহু প্রাচীন ও মোক্ষম ধারণাটাই কাজে লাগাতে চাইছেন।

এ ব্যাপারে নানজিং ভূমিকম্প অধিদপ্তরের প্রধান ঝাও বিং বলেন, শুধু একটামাত্র মুরগীর আকস্মিক আচরণ পরিবর্তনে কিন্তু দুর্যোগের আভাস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না। এর জন্য নিশ্চিত হতে রীতিমতো একটি গ্রুপের উপর নজর রাখতে হবে। এমনকি ক্রসচেক করে যাচাই করতে হবে।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on ভূমিকম্পের পূর্বাভাস দেবে মুরগী!

সাংবাদিক মুকুলের বান্ধবী সিঁথিও শ্রীঘরে, ঘরে নিতে অস্বীকার স্বামীর

48156_Mukul_sithi_142464462গাজী টেলিভিশন থেকে চাকরিচ্যুত সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের কথিত প্রেমিকা মেহেরুন বিনতে ফেরদৌস সিথিঁকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটান মাজিস্ট্রেট অমিত কুমার দের আদালতে হাজির হয়ে সিথিঁ জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করেন।
সিঁথি দাবি করেন মুকুলের সঙ্গে তার কোনই সম্পর্ক নাই। তার স্বামী রাজিউল আমিনের সঙ্গেই বসবাস করছেন।
পরে আদালত বেলা ৩টার মধ্যে স্বামীকে কোর্টে এসে একথা জানিয়ে তাকে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু পরে তার স্বামী রাজিউল আমিন আদালতে এলেও সিঁথিকে নিজের ঘরে ফিরিয়ে নিতে অসম্মতি জানান। এ অবস্থায় আদালত সিথিঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলে পাঠান।
তবে এরও আগে আদালত রাজিউল আমিন ও সিথিঁকে বেশ ক’বার নিজেদের মধ্যে কথা বলে সমঝোতা করার সুয়োগ দেন। প্রতিবারই রাজিউল আমিন স্ত্রীকে ফিরিয়ে নিতে অস্বীকার করেন।
এ সময় সিঁথি পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
উল্লেখ্য সিঁথির সঙ্গে পরকিয়ায় জড়িয়ে স্ত্রী ও সাংবাদিক নাজনীন আক্তার তন্বির ওপর নির্যাতন করেন রকিবুল ইসলাম মুকুল। এতে তন্বি মামলা ঠুকে দিলে মুকুলকে আটক করা হয়।
পরে আদালতের নির্দেশে তার রিমান্ড চলছে।

Posted in সারা দেশ | Comments Off on সাংবাদিক মুকুলের বান্ধবী সিঁথিও শ্রীঘরে, ঘরে নিতে অস্বীকার স্বামীর

হাউজ অব কমন্সে পুরস্কৃত রুনা লায়লা

48136_0উপমহাদেশ তথা বাংলা গানের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা। সুরেলা কণ্ঠ ও মিষ্টি সুরের মূর্ছনায় তিনি আচ্ছন্ন করে রেখেছেন প্রজন্মের পর প্রজন্ম। দীর্ঘ ক্যারিয়ারের সুবোদ জয় করে নিয়েছেন দেশে বিদেশের নানা সম্মান ও স্বীকৃতি।
রুনা লায়লার সেই মুকুটে যোগ হলো নতুন আরেকটি পালক। যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে সম্মানিত হলেন এ গুণী শিল্পী। সংগীতজীবনের ৫০ বছর পূর্তি ও উপমহাদেশের সংগীতে বিশেষ অবদান রাখার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ গায়িকাকে ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। তাঁর হাতে এটি তুলে দেন ব্রিটিশ এমপি সীমা মালহোত্রা। গেল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয়। পুরস্কার গ্রহণসহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিটিশ-এশিয়ান এক শিল্পীর ফিউশন অ্যালবামের মোড়ক খুলেন রুনা। পুরস্কার পেয়ে আবেগে আপ্লুত রুনা লায়লা জানান, ‘এ সম্মান ও স্বীকৃতিতে আমি ধন্য। আমার সব শ্রোতা ও অনুরাগীদের কাছে কৃতজ্ঞতা।’ এসময় তিনি পুরস্কার প্রদান কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান। জানা যায়, লন্ডনে আরও বেশ কিছুদিন অবস্থান করবেন তিনি। সেখানে তার মেয়ে-জামাতা এবং নাতিদের সঙ্গে সময় কাটাবেন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরবেন রুনা লায়লা।

Posted in বিনোদন | Comments Off on হাউজ অব কমন্সে পুরস্কৃত রুনা লায়লা

৫ জানুয়ারি একতরফা নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘অপরিবর্তিত’: বার্নিকাট

48159_106609_1স্টাফ রিপোর্টার : ৫ জানুয়ারি একতরফা নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘অপরিবর্তিত’ রয়েছে বলে আবারো জানালেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
বার্নিকাট জোর দিয়ে বলেন, ‘আলোচনার মাধ্যমে রাজনৈতিক সঙ্কট সমাধানের পাশাপাশি সব দলের রাজনীতি এবং গণতন্ত্র চর্চার সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছি।’

এছাড়া নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান তিনি।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকার অনুবিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি মন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন।

Posted in জাতীয় | Comments Off on ৫ জানুয়ারি একতরফা নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘অপরিবর্তিত’: বার্নিকাট

কোচিং স্টাফদের চোখে অবাধ্য নেইমার

NeymarBG_302271399স্পোর্টস ডেস্ক : কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে লাল দেখে কোপা আমেরিকা থেকেই ছিটকে যান নেইমার। কিন্তু, ওই ঘটনার ঠিক পর পরই ব্রাজিল অধিনায়ককে ম্যাচ অফিসিয়ালদের মুখোমুখি হতে বারণ করা হয়েছিল। কিন্তু, ব্রাজিলিয়ান সেনসেশন তা থোরাই কেয়ার করেছেন। এমন কথাই বলেছেন সেলেকাওদের টেকনিক্যাল কো-অর্ডিনেটর গিলমার রিনাল্দি।
ওই ম্যাচটিতে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ক্ষান্ত হলেও হতো। কিন্তু, সাইডলাইনে রাগান্বিত অবস্থায় রেফারির মুখোমুখি হয়ে আক্রমণাত্মক মন্তব্য করাতেই নেইমারকে কঠিন শ‍াস্তির আওতায় এনে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। নেইমারবিহীন ব্রাজিলও খুব বেশিদূর এগোতে পারেনি। কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এক সাক্ষাৎকারে রিনাল্দি বলেন, ‘আমি তাকে সতর্ক থাকতে বলেছিলাম। কারণ, অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য নেইমার নিজেই দায়ী ছিল। সে আমাকে বলেছিল, রেফারির সঙ্গে কথা বলাটা তার জন্য যৌক্তিক। তবে আমি তাকে বলেছিলাম, এ মুহূর্তে রেফারির সঙ্গে তর্কে যাওয়াটা মোটেই ঠিক হবে না। কিন্তু, শেষ পর্যন্ত সে ‍আমাদের কথার অবাধ্য হয়ে ঠিকই রেফারির মুখোমখি হয়।’
ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী গোলরক্ষক উল্লেখ করেন, ‘নেইমার ভূল করেছে ঠিক। কিন্তু, সে এখন শেখার মধ্য দিয়ে যাচ্ছে। তাকে অধিনায়ক করার জন্য আমিও সমর্থন করেছিলাম। এ বিষয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। ‍তার মধ্যে গ্রেট অধিনায়কের ছায়া দেখছি।’

Posted in খেলাধুলা | Comments Off on কোচিং স্টাফদের চোখে অবাধ্য নেইমার

শনিবার গণভবনে যাচ্ছেন টাইগাররা

PM_CricBG_989016828ঢাকা: ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বিজয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের অভিনন্দিত করতে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (০৪ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে টাইগারদের এ  সৌজন্য  সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওইদিন বিকেল সাড়ে ৫টায় গণভবনে টাইগারদের সংবর্ধনা দেয়া হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়।
খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর আগে গত ২৯ জুন জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ওপর সাধারণ আলোচনাকালে প্রধানমন্ত্রী টাইগারদের অভিনন্দিত করার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, ক্রিকেট নিয়ে আমাদের অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। কিন্তু আমাদের ছেলেরা কিছুদিন আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে এবং ভারতের বিরুদ্ধে সিরিজ জিতেছে। আমি একটু অসুস্থ ছিলাম বলে মাঠে যেতে পারিনি। কিন্তু আমার খুব আশা ছিলো, ছেলেদের হাতে ট্রফিটা তুলে দেবো। তবে খুব শিগগিরই আমি প্লেয়ারদের ডাকবো। ভারতের সঙ্গে সিরিজ জয় করায়  তাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো।

Posted in জাতীয় | Comments Off on শনিবার গণভবনে যাচ্ছেন টাইগাররা

অস্বাস্থ্যকর কারখানার সেমাই বিভিন্ন ব্র্যান্ড নামে বাজারে

semai02ঢাকা: সারি সারি ময়দার বস্তা। পাশেই ময়লা-আবর্জনার স্তূপ। স্যাঁতসেতে পরিবেশ। এমন পরিবেশেই তৈরি হচ্ছে সেমাই্। সেই সেমাই শুকানোও হচ্ছে কারখানার ভেতরে। রাতের গভীরে কারখানার গেটে তালা দিয়ে সে সেমাই ভরা হচ্ছে বিভিন্ন কোম্পানির নাম সম্বলিত প্যাকেটে। এ চিত্র কামরাঙ্গিরচরের কয়েকটি সেমাই কারখানার। এসব ‘ব্রান্ড’ সেমাই যাচ্ছে রাজধানীর বিভিন্ন মার্কেটসহ দেশের বিভিন্ন স্থানে। সরেজমিন ঘুরে এ তথ্য পাওয়া গেছে। এলাকাবাসী ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা এই কারবারে নামেন প্রতিবছর। তারা ধরাও পড়েন। ভ্রাম্যমাণ আদালত তাদের জেল-জরিমানাও করেন, সিলগালা হয় সেসব অবৈধ কারখানা। কিন্তু আইনের ফাঁক গলে বেরিয়ে আসেন তারা। বছর ঘুরতেই জায়গা বদল কলে আবার শুরু করেন এই কারবার। কামরাঙ্গিচরের আলীনগর এলাকা, পশ্চিম মমিনবাগ, আলীনগর খালপাড়, চৌরাস্তা, চেয়ারম্যানবাড়ী রোড, টেকেটহাটি রোড, দক্ষিণ জান্নাতবাগ, আশ্রাফাবাদ, বড়গ্রাম রোড, বেড়িবাঁধ এলাকাসহ প্রায় অর্ধশতাধিক অস্থায়ী এবং অবৈধ সেমাই তৈরির কারখানা গড়ে উঠেছে। তবে সেমাই কারখানার অনুমোদন পাওয়া ব্যবসায়ীরা কোনভাবেই অসাধু ব্যক্তিদের সাথে কুলে উঠতে পারছে না ব্যবসায়। ওই সব ব্যবসায়ীদের অভিযোগ, নকল সেমাই তৈরি করে তারা সস্তায় দিয়ে বাজার দখন করছে। ফলে আসল সেমাই দিয়ে তারা প্রতিযোগিতায় টিকতে পারছেন না। সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই সূত্র জানায়, সেমাই তৈরির জন্য বিএসটিআই শুধু লাচ্ছা তৈরির জন্য অনুমোদন দিয়ে থাকে। আর কোনো সেমাই তারা অনুমোদন দেন না। তবে তাদের পরিসংখ্যান অনুযায়ী এই এলাকায় প্রায় প্রায় সাতটির মতো কারখানার অনুমোদন দেয়া আছে। বাকিগুলো সম্পূর্ণ অবৈধ। বিএসটিআই কর্তৃপক্ষ আরও জানায়, অনুমোদিত কারখানা লাচ্ছা সেমাই বাজারজাত করার আগে বিএসটিআইয়ের পরীক্ষাগারে জমা দিতে হয়। তারপর তারা ছাড়পত্র দেন। কিন্তু এ নিয়মের কোনটাই মানা হচ্ছে না কামরাঙ্গিরচরের অবৈধ কারখানাগুলো। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই চরের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে বাসা ভাড়া নিয়ে তৈরি হচ্ছে সেমাই। যদিও বাসাবাড়িতে সেমাই তৈরির কারখানা স্থাপনের নিয়ম নেই। ময়দার সঙ্গে কৃত্রিম রঙ, ভেজাল ঘি ও চিনি দিয়ে তৈরি করা হচ্ছে সেমাই। অস্বাস্থ্যকর পরিবেশে শুকিয়ে ভরা হচ্ছে নামি ব্র্যান্ডের প্যাকেটে। প্যাকেটের গায়ে বনফুল, গাউসিয়া, বোম্বে, পিওর, এসিআই, কর্ণফূলীসহ নানা নামের ব্যবহার করা হচ্ছে। এ তথ্য জানালে বিএসটিআই পরিচালক (সিএম) কমল প্রসাদ দাশ বলেন, ‘অবশ্যই কোনো কারখানা সেমাই (লাচ্ছা) তৈরি করলে আমাদের দেখিয়ে তারপর তা বাজারজাত করতে হবে। আর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত সেমাই জনস্বাস্থের জন্য ক্ষতিকর। তবে যেসব কারখানা ভেজাল সেমাই তৈরি করছেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’ এদিকে অভিযোগ উঠেছে, এসব কারখানা যারা চালান তারা খুবই প্রভাবশালী। এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের লোকেরাও এ ব্যাপারে জানেন। এ বিষয়ে দু’জন জনপ্রতিনিধির সঙ্গে কথাও হয়। ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বলেন, ‘কারখানা আছে অনেকগুলো। আর এই কারখানাগুলো অনেকদিন ধরেই আছে। তবে তারা ভেজাল সেমাই তৈরি করছে কি না তা জানা নেই। আর এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে অবশ্যই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্তা গ্রহণ করবো।’ একই কথা বললেন ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলমও। তবে আলীনগর এলাকার মুদিদোকানদার সুমন বলেন, ‘এই সব কারখানায় ভেজাল সেমাই তৈরি হয় বলেই তো তারা কারখানায় কাউকে ঢুকতে দেয় না। এমনকি আমাদেরও না।’ তার পাশেই থাকা আরেক দোকানি বলেন, ‘আসলে তারা যে কোনটা আসল দেয় আর কোনটা নকল আমরা কি করে বুঝবো? আমরাতো ক্রেতার হাতে তুলে দেই মাত্র।’ দিনের বেলা গিয়ে বেশ কয়েকটি কারখানায় কোনো শ্রমিক পাওয়া যায়নি। এমনি একটি কারখানা আলীনগর মোড়ে। নামবিহীন সে কারখানায় প্রবেশ করতে চাইলে রশিদ নামের এক শ্রমিক বাধা দিয়ে বলেন, ‘মালিকে কইছে ভিতরে কাউকে ঢুকতে না দিতে।’ পরে অনেক চেষ্টা করেও সেখানে ঢুকা সম্ভব হয়নি। অবশ্য বেড়িবাধ এলাকায় একটু ভিন্ন চিত্র। এ এলাকায় সেসব কারখানা গড়ে উঠেছে সেসব কারখানার সেমাই প্রকাশ্যেই শুকানো হচ্ছে বাইরে। এই এলাকার প্রত্যেকটি কারখানায় বাইরে থেকে তালা লাগানো। এলাকাবাসী জানালেন, ঈদের পর এসব কারখানা আর থাকে না। মালিকরা এলাকায় বেশ প্রভাবশালী। কেউ কিছু বললেই শ্রমিকদের দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেন। আবার প্রশাসনকে জানালেও কোনো কাজ হয় না। বড়গ্রাম রোডে শুধু সেমাইয়ের কারখানাই নয়, প্লাস্টিকসহ শত রকমের অবৈধ কারখানা রয়েছে। এসব প্লাস্টিক কারখানার ভিতরেই একটি চক্র তৈরী করছে নকল সেমাই। পরে সেই এলাকার কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, প্লাস্টিক কারখানার ভেতরেই বেশি ভেজাল সেমাই তৈরি করা হচ্ছে। পরে সে সেমাই ভিন্ন নামে প্যাকেটও করা হচ্ছে। এসব কারখানায় কেন দিনের বেলা দরজা বন্ধ করে দেয়া হয় তা জানা নেই সেসব কারখানার শ্রমিক থেকে শুরু করে এলাকাবাসীরও। নাম প্রকাশ না করার শর্তে একটি কারখানার শ্রমিক জানান, প্রতি ঈদে তারা নকল সেমাই তৈরি করেন। এসব সেমাই খাওয়া যায় ঠিকই কিন্তু আসল সেমাইয়ের স্বাদ পাওয়া যায় না। বেশি খেলে পেটেরও সমস্যা হয়। বাবলু নামের একজন জানান, রমজানের শুরুতে তারা দেশের কয়েকটি কোম্পানি থেকে অর্ডার পান। ফলে ক্রেতারা কোনোভাবেই বুঝতে পারেন না কোনটা আসল আর কোনটা নকল।
তিনি আরও জানান, অনেক সময় তারা একই সেমাই ১০-১২টি কোম্পানির নামের প্যাকেটে ভরে বাজারজাত করেন। ফলে একই সেমাই বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়।

Posted in জাতীয় | Comments Off on অস্বাস্থ্যকর কারখানার সেমাই বিভিন্ন ব্র্যান্ড নামে বাজারে

বাংলাদেশের বিরুদ্ধে খেলোয়াড় বসিয়ে রাখার দিন নেই

de villiers news limon_72450ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের ক্রিকেট সিরিজ খেলতে মঙ্গলবার বিকালে ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এই সিরিজে টাইগারদের বিরুদ্ধে তারা দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে।
ঢাকায় এসে দক্ষিণ আফ্রিকা দলের ওয়ানডে অধিনায়ক এবিডি ভিলিয়ার্স বলেছেন, “বাংলাদেশ বর্তমান সময়ে সবচেয়ে ভালো দল। বাংলাদেশকে এখন আর ছোট করে দেখার সময় নেই। এমনকি ৪-৫ জন ভালো খেলোয়াড় বসিয়ে তাদের সঙ্গে খেলার দিন আর নেই। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন অনেক পরিপুর্ণ ক্রিকেট খেলছে। আমরা দেখেছি তারা কিভাবে পাকিস্তান এবং ভারতকে হারিয়েছে। তবে ভারত যে ভুল করেছে আমরা সেই ভুল করবো না। আমি আশা করছি আমরা ভালো করব। কিন্তু সিরিজটি আমাদের জন্য কঠিনই হবে।”

Posted in খেলাধুলা | Comments Off on বাংলাদেশের বিরুদ্ধে খেলোয়াড় বসিয়ে রাখার দিন নেই

রাখে আল্লাহ্ মারে কে! গহীন অরণ্যে সন্তান প্রসব!

download (1)ডেস্ক রিপোর্ট : ক্যালিফোর্নিয়ার এই মা ফের প্রমাণ করলেন, মহিলাদের মনের জোর ইস্পাত কঠিন। সভ্য জগত্ থেকে বহু দূরে জঙ্গলেই জন্ম দিলেন সন্তান। একটি মারাত্মক ভুলই তাঁকে মুখোমুখি করালো এক কঠিন বাস্তবের। চারিদিকে হিংস্র জন্তু-জানোয়ার, বিষাক্ত সরিসৃপ– এহেন আবহেই সন্তান প্রসব করলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা অ্যাম্বের প্যাংবর্ন।
গত বুধবার রাতে নিজেই গাড়ি চালিয়ে মা-বাবার বাড়িতে যাচ্ছিলেন অ্যাম্বের। সন্তানসম্ভবা অ্যাম্বের ঘুণাক্ষরেও টের পাননি, তাঁর ললাট-লিখন। রাতের আঁধারে অজান্তেই ভুল রাস্তায় ঢুকে পড়েন অ্যাম্বের। কিছুতেই সঠিক রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। এদিকে রাত যতই বাড়ছে, ততই দেখছেন সামনে শুধুই ঘন জঙ্গলের পথ।
আসলে ওটা ক্যালিফোর্নিয়ার বিখ্যাত প্লুমাস ন্যাশনাল ফরেস্ট। এরই মধ্যে তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। কিন্তু শত আর্তনাদেও মানুষের কোনও শব্দ পাননি। শেষ পর্যন্ত নিজেই সিদ্ধান্ত নিয়ে নেন অ্যাম্বের। অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও মনের উপর দখল রেখেছিলেন। তিনদিন ঘন জঙ্গলে অসহ্য, ভয়াবহ পরিবেশেই এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অ্যাম্বের। capture-2_72463শেষ পর্যন্ত প্রশাসনিক সাহায্যে ফিরতে পেরেছেন সভ্য জগতে। তাঁর কথায়, ‘আমি টানা তিন দিন শুধু কিছু আপেল, নোংরা জল খেয়ে বেঁচে ছিলাম। আর লড়াই চালিয়ে যাচ্ছিলাম বিষাক্ত পোকামাকড়, মশার সঙ্গে। মাঝে তো ভাবছিলাম মরেই যাই। আমি ভাবতে পারছি না, আমি এখনও বেঁচে আছি। আমার সন্তান বেঁচে আছে। ঈশ্বরের অশেষ কৃপা।’

Posted in আন্তর্জাতিক | Comments Off on রাখে আল্লাহ্ মারে কে! গহীন অরণ্যে সন্তান প্রসব!

হ্যারি পটারের সেই বাংলাদেশি কিশোরী এখন!

inner_padma_831374554bg1_472440246বিনোদন ডেস্ক : ‘হ্যারি পটার’ সিরিজের শেষ পাঁচটি ছবিতে পদ্ম পাতিল চরিত্রে অভিনয় করা আফসানা আজাদকে মনে পড়ে? হগওয়ার্টসের সেই মেয়েটি আর ছোট্টটি নেই, সে এখন রীতিমতো সুন্দরী মডেল! সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এ নিয়ে হৈচৈ পড়ে গেছে। আফসানার মা-বাবা দু’জনই বাংলাদেশি। মেয়েটি বেড়ে উঠেছে ইংল্যান্ডের ম্যানচেস্টারে। তার সৌন্দর্যের রূপান্তর দেখে অনেকে চমকে গেছেন! তবে তাকে ঘিরে এই মাতামাতি মোটেই পছন্দ হয়নি আফসানার। টুইটারে তিনি বলেন, ‘যা-তা করছেন আপনারা! পুরো মাতামাতিটাই হাস্যকর! এটা ভালো, কিন্তু পাগলামি!’আফসানা যখন ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ (২০০৫) ছবিতে অভিনয় করেন, তখন তার বয়স ছিলো ১৬ বছর। সর্বশেষ ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস- পার্ট টু’ (২০১১) ছবিতে পদ্ম চরিত্রে দেখা যায় তাকে। এখন তিনি ২৭ বছরের তরুণী।
‘হ্যারি পটার’ সিরিজে আফসানার সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত শেফালি চৌধুরীও অভিনয় করেছেন। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ (২০০৫), ‘হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্স’ (২০০৭) এবং ‘হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স’ (২০০৯) ছবিতে পদ্মর যমজ বোন পার্বতী পাতিলের ভূমিকায় দেখা গেছে তাকে। আশির দশকে শেফালির মা-বাবা ইংল্যান্ডের অভিবাসী হন। শেফালি এখন আর অভিনয় না করলেও আফসানা মডেল হিসেবে নিয়মিত কাজ করছেন ব্রিটেনে।

Posted in বিনোদন | Comments Off on হ্যারি পটারের সেই বাংলাদেশি কিশোরী এখন!

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud