পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শনিবার গণভবনে যাচ্ছেন টাইগাররা

Posted on July 2, 2015 | in জাতীয় | by

PM_CricBG_989016828ঢাকা: ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বিজয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের অভিনন্দিত করতে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (০৪ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে টাইগারদের এ  সৌজন্য  সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওইদিন বিকেল সাড়ে ৫টায় গণভবনে টাইগারদের সংবর্ধনা দেয়া হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়।
খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর আগে গত ২৯ জুন জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ওপর সাধারণ আলোচনাকালে প্রধানমন্ত্রী টাইগারদের অভিনন্দিত করার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, ক্রিকেট নিয়ে আমাদের অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। কিন্তু আমাদের ছেলেরা কিছুদিন আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে এবং ভারতের বিরুদ্ধে সিরিজ জিতেছে। আমি একটু অসুস্থ ছিলাম বলে মাঠে যেতে পারিনি। কিন্তু আমার খুব আশা ছিলো, ছেলেদের হাতে ট্রফিটা তুলে দেবো। তবে খুব শিগগিরই আমি প্লেয়ারদের ডাকবো। ভারতের সঙ্গে সিরিজ জয় করায়  তাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud