May 6, 2026
ঢাকা: নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করেছে প্রোটিয়া নারী ক্রিকেট দল। ক্রিকেট সাউথ আফ্রিকার ঊর্ধ্বতন এক কর্মকর্তা ফোনে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীকে এই সফর স্থগিতের কথা জানিয়েছেন।- খবর শীর্ষ নিউজ। পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসার কথা ছিল প্রোটিয়া নারীদের। বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আগামী কয়েকমাস এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পর তারা সিদ্ধান্ত জানাবে বলেও জানা গেছে।
এর আগে বাংলাদেশের কূটনৈতিক এলাকায় ইতালীয় নাগরিক খুনের ঘটনার জের ধরে বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া জতীয় ক্রিকেট দল। আর রংপুরে জাপানী নাগরিক খুনের ঘটনার পর বাংলাদেশ সফর স্থগিত করলো দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। এদিকে, আন্তর্জাতিকভাবে নিরাপত্তা ঝুঁকি থাকার পর কোনো দেশ পাকিস্তানে ক্রিকেট খেলতে না গেলেও বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন ওই দেশে ক্রিকেট খেলছে। জিম্বাবুয়ের পর পাকিস্তানে ক্রিকেট খেলতে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে ভারতে পাকিস্তান ক্রিকেট খেলতে আসতে চাইলেও তাতে কোনো সাড়া মেলেনি।
তবে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানে বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলতে যাওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট মোড়লরা ভিন্ন চোখে দেখছে বলেই নিরাপত্তার অজুহাত তুলে অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল ঢাকায় আসতে অস্বীকার করছে।
পাকিস্তানে বাংলাদেশ নারী ক্রিকেট দল কেন খেলতে গেল সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে রোববার এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাকিস্তানে বাংলাদেশের মেয়েরা সাহসীকতার সঙ্গে খেলতে যাওয়ায় পাকিস্তানের নারী ক্রিকেটাররা উৎসাহ পাবে।
এছাড়া ক্রিকেট ভক্ত ও বোদ্ধাদের অনেকেই মনে করছেন, খেলার মাঠে রাজনীতি কিংবা নিরাপত্তা বা জঙ্গি ইস্যু তুলে কোনো দেশের ক্রিকেট আয়োজন থেকে মুখ ফিরিয়ে নিলে ক্ষতিগ্রস্ত হবে ক্রিকেটই।
নিউজ ডেস্ক: বিদেশী হত্যা বাংলাদেশে সঙ্কট ঘনীভূত হওয়ার সাক্ষ্য বহন করে। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতা হলেই কেবল এ রকম অবনতিশীল প্রবণতা বন্ধ হবে। এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আবদুল মঈন খান। বার্তা সংস্থা রয়টার্স তার সাক্ষাতকারমুলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি লিখেছেন সিরাজুল ইসলাম কাদির। এতে বলা হয়েছে, বিদেশী দুই নাগরিক হত্যা নিয়ে সোমবার বিএনপির সিনিয়র এই নেতা বলেছেন যে, দেশে আইন শৃংখলা ভেঙে পড়েছে এটা তাই প্রমাণ করে। যদি প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান অচলাবস্থার সমাধান না হয় তাহলে এ অবস্থার আরও অবনতি হতে পারে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের জানুয়ারিতে টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ বিজয় অর্জন করার পর থেকেই বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহিংস প্রতিবাদ জানিয়ে আসছে। তখন জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে ওই নির্বাচন ছিল ত্রুটিপূর্ণ। একই সঙ্গে ইসলামপন্থি গ্রুপগুলো উচ্চ মাত্রায় আক্রমণ শুরু করে দক্ষিণ এশিয়ার এ দেশটিতে। এ বছরের শুরুতে চার ব্লগারকে হত্যা করেছে ধর্মীয় উগ্রবাদীরা। গত এক সপ্তাহে এক ইতালিয়ান ও এক জাপানিকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস। তারা এখানেই থেমে থাকে নি।
আরও হামলার হুমকি দিয়েছে। এক সাক্ষাতকারে বিএনপির সিনিয়র নেতা ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশে প্রধান দুটি বড় রাজনৈতিক দলের মধ্যে যতক্ষণ রাজনৈতিক কোন সমঝোতা না হবে ততদিন এমন অবনতিশীল প্রবণতা চলতে থাকবে। তিনি আরও বলেছেন, দু’দলের মধ্যে শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় উদ্যোগ নিয়েছিল। কিন্তু কয়েক মাস সেই চেষ্টা চালানোর পর তারা ব্যর্থ হয়েছে। কারণ, কোন সমঝোতায় যেতে অস্বীকৃতি জানায় আওয়ামী লীগ। ওদিকে রাজনৈতিক সহিংসতার জন্য বিরোধীদের দায়ী করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
তিনি সমঝোতার প্রসঙ্গ প্রত্যাখ্যান করেন। হানিফ বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে। কিন্তু তাতে অংশগ্রহণ করে নি বিএনপি। এটা তাদের ভুল সিদ্ধান্ত। এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে জাতিসংঘ। রাজনৈতিক অচলাবস্থার শেষ দিকে দু’পক্ষকে নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সমন্বয়ে ১৮ জন কূটনীতিকের একটি আলাদা গ্রুপ। অস্ট্রেলিয়ার হাই কমিশনার গ্রেগ উইলকক বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক যে মতপার্থক্য আছে তার সমাধান হতে হবে স্থানীয়ভাবে। তিনি বলেন, আমরা এ নিয়ে আলোচনার চেষ্টা করছি। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমুলকভাবে সেই চেষ্টা করছি।
ঢাকা: শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম ইউসুফ হোসেন এ আদেশ দেন। একই মামলায় শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান ওরফে নৃত্য শাহাদাত কারাগারে আছেন। সােমবার ঢাকার মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শাহাদাত। শুনানি শেষে আদালত ওই নির্দেশ দেন।
শুনানিতে শাহাদাতের আইনজীবী কাজি নজিবুল্লাহ আদালতকে বলেন, শাহাদাত জাতীয় দলের একজন ব্যস্ততম ক্রিকেটার। ঘটনার (শিশু গৃহকর্মীকে নির্যাতন) সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি খেলা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন। ঘর সামলান তাঁর স্ত্রী, যাঁকে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে। এই আইনজীবী বলেন, ‘শিশু নির্যাতনের বিচার আমিও চাই। কিন্তু জাতীয় দলের খেলোয়াড় হওয়ায় সার্বিক দিক বিবেচনা করে শাহাদাতের জামিন চাইছি। বিচারকাজ মামলার গতিতেই চলবে।’
মামলার বাদীপক্ষে শুনানি করেন জাতীয় মহিলা আইনজীবী সংস্থার ফাহমিদা আকতার। তিনি আদালতকে বলেন, ‘এই মামলার প্রধান আসামি শাহাদাত। মামলার এজাহার ও নির্যাতনের শিকার শিশুটির জবানবন্দিতে স্পষ্ট হয়েছে, তাকে নির্যাতনের সঙ্গে শাহাদাত জড়িত ছিলেন। তাই আসামির জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আবেদন জানাচ্ছি।’
শাহাদাতের স্ত্রী জেসমিনের জামিন ও রিমান্ডের আবেদন গতকাল নাকচ করা হয়। তাঁকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। গত শনিবার দিবাগত রাতে মালিবাগ থেকে জেসমিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে মিরপুর থানায় নেওয়া হয়। গতকাল তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি নিয়ে আদেশ দেন আদালত। গৃহকর্মী মাহফুজা আক্তার ওরফে হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে গত মাসের শুরুর দিকে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। মামলাটি করেন জনৈক খন্দকার মোজাম্মেল হক।
বাদীর ভাষ্য, কালশীর সাংবাদিক কলোনি এলাকা থেকে মাহফুজাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যান তিনি। শিশুটির কেউ না থাকায় তিনি বাদী হয়ে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়, ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় সাত মাস আগে কাজে যোগ দেয় মাহফুজা। শাহাদাত ও তাঁর স্ত্রী প্রায়ই তাকে মারধর করতেন, গরম খুন্তির ছ্যাঁকা দিতেন। ঘটনার পর মাহফুজা পুলিশের কাছে অভিযোগ করে, শাহাদাত ও তাঁর স্ত্রী তাকে মারধর করে আহত করেন। একপর্যায়ে দরজা খোলা পেয়ে সে বাসা থেকে বের হয়ে যায় এবং কালশী এলাকায় এসে অসুস্থ হয়ে পড়ে। মাহফুজা জানায়, তার বাবার নাম আরব আলী ও মা পেয়ারা বেগম। বাড়ি জামালপুর। গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশের পর মাহফুজাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন শাহাদাত।
প্রতিবেদক : পল্টন থানায় দায়ের করা বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেছেন
আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৩ আদালতে সোমবার উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন তিনি। এর আগে মামলাটি ওই আদালতে বদলি করা হয়। মামলার অভিযোগ গঠন শুনানির জন্য সোমবার দিন ধার্য ছিল। শুনানি শেষে বিচারক মঞ্জুর কাদের মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করে মামলার অভিযোগ গঠনের জন্য ২০১৬ সালের ১৭ জানুয়ারি দিন ধার্য করেন। ২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টনের ভিআইপি রোডস্থ হোটেল ক্যাপিটালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের মামলাটি করেন।
২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
ঢাকা: গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় ক্রিকেট দল থেকে সাময়িক বহিষ্কৃত পেসার শাহাদত হোসেন ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউসুফ হোসেনের আদালতে তার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু আসামিপক্ষে জামিন আবেদনের শুনানি করবেন।
নিউজ ডেস্ক: এক সপ্তাহের ব্যবধানে দুই বিদেশি নাগরিককে হত্যার পর নড়েচড়ে বসেছে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী। খুনি ও মোটিভ শনাক্তে চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছেন একাধিক গোয়েন্দা সংস্থার দেড় শতাধিক সদস্য। কেউ আঁকছেন সম্ভাব্য খুনিদের স্কেচ। কোনো দল আবার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন। অনেকে অন্যান্য প্রযুক্তিগত তদন্ত নিয়ে ব্যস্ত। ঘটনার আগে-পরের গুলশান এলাকার অন্তত পাঁচ হাজার মোবাইল ফোনের রেকর্ড পরীক্ষা করা হচ্ছে।
পাশাপাশি অপরাধী গ্রেফতারে প্রথাসিদ্ধ তদন্তও চলছে। হত্যাকারীদের গ্রেফতারে মরিয়া পুলিশ, র্যাব, ডিবি, এনএসআই, এসবিসহ সরকারের আরও অনেক প্রভাবশালী সংস্থা। গোয়েন্দা সংস্থাগুলো দুই বিদেশির খুনিদের শনাক্ত করার বিষয়টি তাদের সক্ষমতার কঠিন পরীক্ষা বলে মনে করছে। এহেন পরিস্থিতিতে গতকাল রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার নেতৃত্বে ডিএমপি সদর দপ্তরে দুই ঘণ্টাব্যাপী জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার থেকে তদূর্ধ্ব সব শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে বিদেশিদের হত্যার ব্যাপারে জড়িতদের খুঁজে বের করতে বেশকিছু জরুরি দিকনির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।
এর আগে গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গণভবনে সংবাদ সম্মেলনে বলেছেন, দুটি হত্যাকা- পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। খুনিদের খুঁজে বের করতে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আগুন-সন্ত্রাসে সরকার হটাতে ব্যর্থ হয়ে তারা দেশকে অস্থিতিশীল করতে এ ঘটনা ঘটাতে পারে। যারা দেশের অগ্রগতি-উন্নতি চায় না, তারা এই হত্যাকাে র সঙ্গে জড়িত থাকতে পারে। দু’জন শীর্ষ যুদ্ধাপরাধীর মৃত্যুদ-ের রায় প্রকাশিত হয়েছে। যারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে চায়, তারাও এ ঘটনা ঘটাতে পারে। সব বিষয় মাথায় রেখে গোয়েন্দারা কাজ করছেন। শিগগিরই রহস্য উদ্ঘাটিত হবে। এটি দেশের লোকই ঘটিয়েছে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইএসের কার্যক্রম নেই। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত কিছু লোক আইএসের মতাদর্শে বিশ্বাসী। বাংলাদেশে আসার পর তাদের আটক করা হয়। র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ বলেন, দুটি হত্যার মধ্যে যোগসূত্র রয়েছে। হত্যার মোটিভ একই। দুটি জায়গায় মোটরসাইকেলে খুন করে তিন দুর্বৃত্ত পালিয়ে যায়। অতীতে যারা নাশকতার সঙ্গে জড়িত ছিল তারাই নতুন কৌশলে এ ধরনের হত্যাকা-ে সম্পৃক্ত হতে পারে।
তাভেলা হত্যা মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির এডিসি (উত্তর) মাহফুজুল ইসলাম বলেন, গুলশান ও রংপুরে একই ধরনের ৭.৬৫ বোরের গুলি ব্যবহার করেছে খুনিরা। দুই ঘটনার নেপথ্যে একই গ্র“প হতে পারে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, অতীতে বড় ধরনের ক্লুহীন হত্যারহস্য ডিবির তদন্তে আলোর মুখ দেখেছে। ২০১২ সালের ৫ মার্চ গুলশান এক নম্বরে গুলিতে নিহত সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলির খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হয়েছে। এবার দুই বিদেশির খুনিদের শনাক্তের ব্যাপারেও তারা আশাবাদী। উদ্ভূত পরিস্থিতিতে নজরদারির মধ্যে রাখা হয়েছে বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকে।
হত্যারহস্য উদ্ঘাটনে ডিবির ১১ সদস্যের কমিটি ছাড়াও পুলিশ সদর দপ্তর যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলামকে প্রধান করে আরেকটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জাপানের নাগরিক হোশি কোনিওকে হত্যার ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে রংপুরের ডিআইজিকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের কমিটি তাদের কাজ শুরু করেছে। তাভেলা হত্যার ঘটনায় র্যাব-১-এর পাঁচটি টিমে ৫০ জন গোয়েন্দা সদস্য মাঠে রয়েছেন। এ ছাড়া র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সদস্যরাও দুই খুনের ঘটনায় মাঠে কাজ করছেন। ডিবির উত্তর বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের চৌকস কর্মকর্তারা ছায়া তদন্তে নিয়োজিত। পুলিশের গুলশান বিভাগের কর্মকর্তারাও মাঠে রয়েছেন। তদন্তে সহায়তা করছেন অন্য একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
ডিএমপি কমিশনারের বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা রাতে সমকালকে জানান, দেশকে অস্থিতিশীল করতে যারা দুই বিদেশিকে হত্যা করেছে তাদের গ্রেফতার করতে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী সর্বশক্তি নিয়োগ করবে। বৈঠকে গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানোর তাগিদ দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দেওয়া বক্তব্য আরও বিচার-বিশ্লেষণ করতে বলা হয়। দুই বিদেশিকে হত্যার পর গণমাধ্যমের ভূমিকারও প্রশংসা করেন ডিএমপি কমিশনার। আজ ঢাকার সব অপরাধ বিভাগের ডিসিদের সঙ্গে ডিএমপি কমিশনার বৈঠক করবেন। দু’-এক দিনের মধ্যে রাজধানীর ৪৯ থানার ওসিদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই বিদেশিকে হত্যার পর পরই একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা নিজেদের মধ্যে তথ্যবিনিময় করে তদন্ত করছেন। সরকারবিরোধী ষড়যন্ত্রের পাশাপাশি আর্থিক ও ব্যক্তিগত বিরোধও খতিয়ে দেখা হচ্ছে। এমনকি দুই যুদ্ধাপরাধীর বিচার বাধাগ্রস্ত করতে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকা- ঘটানো হয়েছে কি-না তাও খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ছাড়া জাপানের নাগরিককে হত্যার ঘটনায় ওই দেশের বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে কোনো গ্র“প কাজ করছে কি-না তা তদন্ত করা হবে। ইতালির নাগরিক তাভেলা হত্যাকাে র নেপথ্যে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ- পাওয়া এক যুদ্ধাপরাধীর নিকটাত্মীয়ের ব্যাপারে খোঁজ নিচ্ছেন গোয়েন্দারা।
গোয়েন্দারা বলছেন, অস্ট্রেলিয়া তার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারির আগে বিএনপির একজন শীর্ষ নেতা ঢাকায় অস্ট্রেলিয়া মিশনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। তার বৈঠকের সঙ্গে অস্ট্রেলিয়ার সতর্কতা জারির কোনো যোগসূত্র রয়েছে কি-না তাও নজরে রাখা হচ্ছে।
দায়িত্বশীল সূত্র জানায়, অতীতে যারা বড় ধরনের নাশকতার সঙ্গে জড়িয়েছে, তাদের প্রোফাইল নতুনভাবে দেখা হচ্ছে। এমনকি ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন সময় যাদের নাম উঠে এলেও গ্রেফতার করা যায়নি, তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
নেদারল্যান্ডসভিত্তিক এনজিও আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক হিসেবে গুলশানে কর্মরত ছিলেন তাভেলা। কাজের সূত্র ধরে যাদের সঙ্গে তিনি চলাফেরা করতেন তাদের নামের তালিকা তৈরি করেছেন গোয়েন্দারা। বাংলাদেশে কর্মরত আইসিসিওর ৬৭ কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য নিয়েছে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী। তাভেলা কাজের সূত্র ধরে বিভিন্ন সময় বরিশাল, ভোলা, পটুয়াখালী, রংপুরসহ কয়েকটি জেলার অনেক বাসিন্দার সঙ্গে মিশতেন। তাদের ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে। গত জুনে বাংলাদেশে আসেন তাভেলার বান্ধবী রাফায়েল নার্জার। প্রয়োজনে ইতালির দূতাবাসের সহায়তা নিয়ে গোয়েন্দারা তাভেলার ব্যাপারে তার কাছে তথ্য নেবেন।
দায়িত্বশীল সূত্র জানায়, তাভেলা যে প্রকল্পের ব্যবস্থাপক ছিলেন তার নামে সম্প্রতি পাঁচ লাখ মার্কিন ডলারের একটি ফান্ড বাংলাদেশে আসে। ইতালির দূতাবাসের শীর্ষ পর্যায় থেকে বাংলাদেশকে বলা হয়, তাভেলা হত্যা তদন্তের সম্ভাব্য ক্লুর মধ্যে যেন এ বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়।
এদিকে সারাদেশে বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারদের (এসপি) নির্দেশ দেওয়া হয়েছে। কূটনৈতিক এলাকাসহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলে একজনের বেশি চলাচলের বিষয়টি নিয়ন্ত্রণ করতেও বলা হয়েছে। গুলশান, বনানী ও বারিধারার কূটনৈতিক এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এডিসি পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের টহল সার্বক্ষণিক নজরদারিতে রাখছেন।
ডিসি পদমর্যাদার কর্মকর্তারা গোটা পরিস্থিতি বিশ্লেষণ করে দিকনির্দেশনা দিচ্ছেন। কূটনৈতিক এলাকার সব প্রবেশ ও বহির্মুখে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। নিরাপত্তার কারণে গুলশানে কয়েকটি প্রবেশমুখ বন্ধ করে দিয়েছে পুলিশ। আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের কূটনৈতিক এলাকায় টহলে নিয়োজিত করা হয়েছে।
রোববার রাত ১০টার দিকে সরেজমিন গুলশান এলাকায় গিয়ে দেখা যায়, মোড়ে মোড়ে চেকপোস্ট। মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করছে পুলিশ। তবে গুলশানের ৯০ নম্বর সড়কের যে স্পটে তাভেলাকে হত্যা করা হয়েছে, তার আশপাশে সুনসান নীরবতা। কয়েক মিনিট পর পরই পুলিশের গাড়ি টহল দিতে দেখা যায়।
গত ২৮ সেপ্টেম্বর গুলশানে খুন হন ইতালির নাগরিক তাভেলা। এর পাঁচ দিনের মাথায় রোববার রংপুরে একইভাবে গুলি করে হত্যা করা হয় জাপানের নাগরিক হোশি কোনিওকে। সমকাল
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজাউল ইসলামের (৩৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। পাকশী রেলব্রিজের পাশের একটি হলুদক্ষেত থেকে সোমবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, রোববার বিকেল ৩টা থেকে পাকশী পুলিশ ফাঁড়িতে ডিউটিতে ছিলেন এএসআই সুজাউল ইসলাম।
ডিউটি ছিল রাত ১২টা পর্যন্ত। এর মধ্যে রাত ১০টার পর থেকে হঠাৎ করে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সোমবার সকালে তার লাশ পাকশী রেলব্রিজের পাশে একটি হলুদক্ষেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করে। গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সিদ্দিকুর রহমান জানান, এএসআই সুজাউল ইসলামের বাড়ি বগুড়ায়। তিনি এক বছর আগে পাকশী পুলিশ ফাঁড়িতে যোগ দেন। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় সেনাবাহিনীর একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সীমানা দেওয়ালে ধাক্কা খাওয়ায় জিপে থাকা দুই সেনাসদস্য নিহত ও তিন সেনাসদস্য আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যরা হলেন সিপাহি নায়েম উদ্দিন (৩০) ও শফিকুল ইসলাম (৩২)। আহত তিনজনের মধ্যে দুজন হলেন সিপাহি মো. সাজ্জাদ (৩০) ও আরিফুল ইসলাম (৩১)। আহত অপরজনের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তাঁদের মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই রামুতে স্থাপিত সেনানিবাসে কর্মরত। কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম রাতে বলেন, সন্ধ্যায় সেনাবাহিনীর গাড়িটি ঢাকা থেকে রামুর সেনানিবাসের দিকে যাচ্ছিল। গাড়িটি চকরিয়া উপজেলার খুটাখালী বাজারের উত্তর পাশ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। ওই সময় গাড়িটি স্থানীয় সেলিম ফিউচার পার্ক নামের একটি কমিউনিটি সেন্টারের সীমানা দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দুই সেনাসদস্য। তিন সেনা সদস্য আহত হন। মো. মাসুদ আলম বলেন, হাসপাতালে আহত সেনা সদস্যদের দেহে অস্ত্রোপচার করা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: নোবেলজয়ী কিশোরী মালালা ইউসুফজাই নির্বাচনে জিতে তার দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান। ভারতীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান তালেবানের গুলিতে প্রাণে বেঁচে যাওয়া এই কিশোরী। মালালা বলেন, পাকিস্তানে একজন মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন, এটা কেউ ভাবতে পারতো না। কিন্তু সেই ভাবনা ভুল প্রমাণিত করে দিয়েছিলেন বেনজির ভুট্টো। তার স্বপ্ন, ভবিষ্যতে ভোটে জিতে প্রধানমন্ত্রী হওয়া। যাতে শিশুদের আরও বেশি শিক্ষার সুযোগ করে দিতে পারেন তিনি। সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের জোরালো ভূমিকা গ্রহণ না করায় দেশটির সরকারের সমালোচনাও করেন মালালা।
বিনােদন ডেস্ক: ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাতের নখেও ম্যাচিং করা নেইলপলিশ, নাকে আবার নথ! পরনে বেগুনি রঙের ব্লেজার, হাতের মুঠোয় একই রঙের ফোন আর ববকাট বাদামি চুল। অঙ্গভঙ্গিতেও বৃহন্নলার (তৃতীয় লিঙ্গ/হিজড়া) ছাপ। রাস্তার মাঝে মিশা সওদাগরকে এমন অবস্থায় দেখলে যে কেউ চমকে উঠতে পারেন। ভাবতে পারেন, চলচ্চিত্রের শক্তিমান এই খল নায়কের এ কী হাল!

তবে ’মিসড কল’ ছবির প্রয়োজনে এমন সাজগোজে দেখা গেল এ অভিনেতা। ২ অক্টোবর থেকে রাজধানীর প্রিয়াঙ্কা শ্যুটিংস্পটে এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। পরিচালক শাফি উদ্দিন শাফি জানালেন, ছবিতে খল চরিত্রে অভিনয় করছেন মিশা। পাশাপাশি তাকে হিজড়া হিসেবেও দেখা যাবে তাকে। যেমনটা এর আগে দেখা যায়নি।
তিনি বললেন, ’ছবির গল্প অত্যন্ত চমৎকার। গত ১ অক্টোবর মহরতের পর শনি ও রবিবার এর দৃশ্যধারণ চলছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বাপ্পি এবং নবাগত মুগ্ধ। এছাড়াও আছেন বাপ্পারাজ।