পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেনাসদস্য নিহত

Posted on October 4, 2015 | in সারা দেশ | by

কক্সবাজারকক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় সেনাবাহিনীর একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সীমানা দেওয়ালে ধাক্কা খাওয়ায় জিপে থাকা দুই সেনাসদস্য নিহত ও তিন সেনাসদস্য আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যরা হলেন সিপাহি নায়েম উদ্দিন (৩০) ও শফিকুল ইসলাম (৩২)। আহত তিনজনের মধ্যে দুজন হলেন সিপাহি মো. সাজ্জাদ (৩০) ও আরিফুল ইসলাম (৩১)। আহত অপরজনের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তাঁদের মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই রামুতে স্থাপিত সেনানিবাসে কর্মরত। কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম রাতে বলেন, সন্ধ্যায় সেনাবাহিনীর গাড়িটি ঢাকা থেকে রামুর সেনানিবাসের দিকে যাচ্ছিল। গাড়িটি চকরিয়া উপজেলার খুটাখালী বাজারের উত্তর পাশ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। ওই সময় গাড়িটি স্থানীয় সেলিম ফিউচার পার্ক নামের একটি কমিউনিটি সেন্টারের সীমানা দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দুই সেনাসদস্য। তিন সেনা সদস্য আহত হন। মো. মাসুদ আলম বলেন, হাসপাতালে আহত সেনা সদস্যদের দেহে অস্ত্রোপচার করা হচ্ছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud