পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে আগ্রহী মালালা

Posted on October 4, 2015 | in আন্তর্জাতিক | by

malala-yousafzai-nobel-peace-prizeআন্তর্জাতিক ডেস্ক: নোবেলজয়ী কিশোরী মালালা ইউসুফজাই নির্বাচনে জিতে তার দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান। ভারতীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান তালেবানের গুলিতে প্রাণে বেঁচে যাওয়া এই কিশোরী। মালালা বলেন, পাকিস্তানে একজন মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন, এটা কেউ ভাবতে পারতো না। কিন্তু সেই ভাবনা ভুল প্রমাণিত করে দিয়েছিলেন বেনজির ভুট্টো। তার স্বপ্ন, ভবিষ্যতে ভোটে জিতে প্রধানমন্ত্রী হওয়া। যাতে শিশুদের আরও বেশি শিক্ষার সুযোগ করে দিতে পারেন তিনি। সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের জোরালো ভূমিকা গ্রহণ না করায় দেশটির সরকারের সমালোচনাও করেন মালালা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud