পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ডিএসইতে ৭৪ শতাংশ শেয়ারের দাম কমেছে

আর্থনীতি ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার ৭৪ শতাংশ শেয়ারের দাম কমেছে। বিক্রির চাপ বাড়ায় লেনদেনও উল্লেখযোগ্য পরিমাণ কমেছে।photo-1443955759

ডিএসইতে আজ ৩২২টি কোম্পানির নয় কোটি ৫৩ লাখ ৯৭ হাজার ৫৫৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৩৬ কোটি ৮০ লাখ ৫৭ হাজার ৮৭৮ টাকা, যা আগের দিনের চেয়ে ৮৭ কোটি ৪৩ লাখ টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির দাম।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৪২.৩৬ পয়েন্ট কমে ৪৮১৪.৬১, ডিএস-৩০ মূল্যসূচক ১৬.৬৬ পয়েন্ট কমে ১৮৩৪.৬১ এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১২.০২ পয়েন্ট কমে ১১৭০.১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ২২ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন কমেছে তিন কোটি ৯৬ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৬টি কোটি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির দাম।

ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : ফার কেমিক্যাল, সাইফ পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট অ্যালাইন্স পোর্ট, স্কয়ার ফার্মা, আমান ফিডস, এসিআই লিমিটেড, গ্রামীণফোন, কাশেম ড্রাইসেল ও বিএসআরএম স্টিল।

দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : রহিম টেক্সটাইল, চতুর্থ আইসিবি, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার, এফবিএফ আইএফ, প্যারামাউন্ট টেক্সটাইল, আইসিবি ১ম এনআরবি, পপুলার ১ম মি. ফা., ডিবিএইচ ১ম মি. ফা. ও প্রিমিয়ার সিমেন্ট।

বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : ইবিএল ১ম মি. ফা., প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, আমান ফিডস, বিডি ফাইন্যান্স, এপেক্স ফুডস, ইবিএল এনআরবি মি. ফা., সাফকো স্পিনিং, এপেক্স ট্যানারি ও সোনার গাঁও টেক্সটাইল।

Posted in ব্যবসা-অর্থনীতি | Comments Off on ডিএসইতে ৭৪ শতাংশ শেয়ারের দাম কমেছে

শুভ জন্মদিন অভিনেতা জাহিদ হাসান

Jahidhasan-md20150708145436বিনােদন ডেস্ক: আজ ৪ অক্টোবর অভিনেতা জাহিদ হাসানের শুভ জন্মদিন। ১৯৬৭ সালে সিরাজগঞ্জ শহরে এই অভিনেতা জন্ম গ্রহন করেন।  জাহিদ হাসান বাংলাদেশের জনপ্রিয় নাট্যাভিনেতা। ৯০-এর দশক থেকে বাংলাদেশের প্রথম সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন তিনি। নাটক ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও আসাধারন দক্ষতা দেখিয়েছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত “শ্রাবণ মেঘের দিনে” তাঁর অভিনীত অন্যতম শ্রেষ্ঠ চলচিত্র । নাটক এবং চলচ্চিত্রে বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেন তিনি। তবে দর্শকের কাছে তাঁর অন্যান্য চরিত্রগুলোর পাশাপাশি কৌতুক চরিত্রগুলো বেশি আদরণীয়। তাঁর বিখ্যাত কৌতুক চরিত্র ছিল হুমায়ূন আহমেদ পরিচালিত নাটকে মফিজ নামক একটি পাগলের চরিত্র। তার জন্মস্থান সিরাজগঞ্জের বাহেরগোলা। প্রতিষ্ঠিত মডেল মৌ-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি এবং তাঁদের দুই সন্তান রয়েছে। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ।

Posted in বিনোদন | Comments Off on শুভ জন্মদিন অভিনেতা জাহিদ হাসান

আসছে সাইফ চন্দনের প্রেমের ছবি

বিনােদন ডেস্ক: নকল-নকল-নকল। বর্তমান সময়ে ঢাকাই ছবিতে সবচাইতে কমন একটি শব্দ এবং অভিযোগ। গেল ঈদে মুক্তি পাওয়া বাণিজ্যিক দুটি ছবিই ছিলো নকলের দোষে দুষ্ট। স্বাভাবিকভাবেই সেসব ছবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকেরা। তবে এবার সবাই নড়েচড়ে বসতে পারেন। আসছে ৯ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সম্পূর্ণ মৌলিক গল্পের চলচ্চিত্র ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। চমৎকার এক রোমান্টিক প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।airin20151004064903

চন্দন বলেন, ‘নকলের এই বাজারে একটি মৌলিক ছবি উপহার দেয়ার লক্ষেই ছবি পরিচালনায় এসেছি আমি। এটি আমার প্রথম ছবি। অনেক যত্ন নিয়ে আমি ছবির গল্প সাজিয়েছি, দৃশ্যধারণ করেছি। ছবির গানগুলোও তৈরি করেছি সবার প্রিয় শিল্পীদের নিয়ে শ্রুতিমধুর করে। আশা করছি দর্শকদের মন ছুঁয়ে যাবে কায়েস আরজু ও আইরিন জুটির প্রথম ছবিটি।

আমি সবাইকে ছবিটি হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘অন্তত আমার ভুলগুলো ধরিয়ে দিতে হলেও ছবিটি দেখবেন আপনারা। মৃতপ্রায় এই চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে যেমন মৌলিক গল্পের প্রয়োজন তেমনি প্রয়োজন দর্শকদের ভালোবাসা।’ ছবিতে কায়েস ও আইরিন ছাড়া আরো অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, রিমা, ডায়না, মুকিত, কবি খন্দকার এবং মিশা সওদাগর। ৯ অক্টোবর সারাদেশের প্রায় শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে মৌলিক গল্পের প্রেমের ছবি ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল।

Posted in বিনোদন | Comments Off on আসছে সাইফ চন্দনের প্রেমের ছবি

পাকিস্তানের কাছে ২০ রানে হারল সালমার

ঢাক: প্রথম ওয়ানডেতে পাকিস্তান নারী ক্রিকেট দলের কাছে ২০ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। জয়ের জন্য বাংলাদেশকে ২১৫ রানের লক্ষ্যে রব্যাট করতে নেমে বাংলাদেশ নারী দল ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান করতে সমর্থ হয়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন রুমানা আহমেদ। রোববার করাচির সাউথঅ্যান্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। দলীয় ১৯ ও ৩৮ রানে দুই ওপেনারকে হারানোর পর ৯৯ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল পাকিস্তানের মেয়েরা।12036453_630320877109075_7875206388553058217_n

ওয়ানডাউনে নামা বিসমাহ মারুফের ৯২ রানের সঙ্গে ছোটখাট কয়েকটি ব্যক্তিগত ইনিংস লড়াইয়ের পূঁজি এনে দেয় তাদের। লতা মণ্ডলের বলে ফাহিমা খাতুনের তালুবন্দী হওয়ার আগে ১২৮ বলের ইনিংসে ৮টি চার মারেন বিসমাহ। তৃতীয় উইকেটে নাইন আবিদির সঙ্গে ৬১ রানের জুটি গড়েন তিনি। অন্যদের মধ্যে নাইন আবিদি ২৭, জাভেরিয়া খান ও নিদা দার ২১ রান, আসমাভিয়া ইকবাল ১৩, সিদরা আমিন ১২ রান করেন। শেষ পর্যন্ত ৪৯ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ২১৪ রান সংগ্রহ করে পাকিস্তানের মেয়েরা।

সফরকারীদের অধিনায়ক সালমা খাতুন ৩১ রানে ন ৩ উইকেট লাভ করেন। খাদিজা তুল কুবরা, লতা, নাহিদা আক্তার ও ফাহিমা একটি করে উইকেট পান। এর আগে দুই ম্যাচের টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী মঙ্গলবার করাচিতে অনুষ্ঠিত হবে।

Posted in খেলাধুলা | Comments Off on পাকিস্তানের কাছে ২০ রানে হারল সালমার

প্রশ্ন ফাঁস হয়নি, মেডিক্যালে ভর্তি পরীক্ষা নেয়া হবে না

নিজস্ব প্রতিবেদক: মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, এ ভর্তি পরীক্ষার ফল বহাল থাকবে। 22_Health+Minister_Mohammed+Nasim_300415_0003রোববার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘বিভিন্ন সংস্থা বিষয়টি তদন্ত ও অনুসন্ধান করেছে। তবে প্রশ্ন ফাঁসের যে গুজব বা অভিযোগ উঠেছে, তার সত্যতা পাওয়া যায়নি। আমি নিজেও ইনকোয়ারি করেছি। প্রমাণ পেয়েছি যে প্রশ্নপত্র ফাঁস হয়নি।’

যদি প্রশ্নপত্র ফাঁস না হয়ে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একজন কর্মকর্তাকে আটক করা হলো এবং র‍্যাব হেফাজতে তিনি মারা গেছেন। প্রশ্নপত্র ফাঁস না হলে তাকে কেন আটক করা হয়েছিল তা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস নয়, বরং এ নিয়ে তিনি যে প্রতারণা করেছেন এবং ভুয়া প্রশ্নপত্র ছড়িয়েছিলেন, সেই অভিযোগে তাকে আটক করা হয়।

যারা পরীক্ষা বাতিলের আন্দোলন করছেন, তাদের ঘরে ফিরে যেতে আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী। সে সাথে পরীক্ষা বাতিলের আন্দোলনের সাথে যেসব শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তি একাত্মতা প্রকাশ করেছেন, তাদের নিজ কার্যালয়ে আসার আমন্ত্রণ জানান তিনি।

তার কার্যালয়ে এসে যেন এক কাপ চা খেয়ে তার সাথে কথা বলার অনুরোধ জানান। এ ছাড়া কোচিং-বাণিজ্য বন্ধের উদ্যোগ নেয়ার কথাও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। আগামী বছর থেকে মেডিক্যালে ভর্তির জন্য কোচিং সেন্টার বন্ধের উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Posted in জাতীয় | Comments Off on প্রশ্ন ফাঁস হয়নি, মেডিক্যালে ভর্তি পরীক্ষা নেয়া হবে না

বিদেশিদের নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ

Asaduzzaman-Khan-Kamal_a-leader-sনিউজ ডেস্ক: বিদেশি নাগরিকদের নিরাপত্তা দিতে দেশের সব জেলার পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (০৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব জেলায় যেখানে যেখানে ইউরোপীয় নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকরা কাজ করছেন সেসব স্থানে বাড়তি নজর রাখতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। বিদেশি নাগরিক হত্যাকাণ্ড দেশীয় ষড়যন্ত্রের নতুন কায়দা বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিদেশি নাগরিক হত্যা করে এ প্রচেষ্টা চালানো হচ্ছে।

Posted in জাতীয় | Comments Off on বিদেশিদের নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ

বিদেশি নাগরিক হত্যায় বিএনপি-জামায়াতের মদদ আছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএনপি-জামায়াতের মদদ আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুর ১২টার দিকে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে অংশগ্রহণ সম্পর্কে জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, দুজন বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর বাতিল করেছে। পাশ্চাত্যের গণমাধ্যমগুলো আইএসের সংশ্লিষ্টতার বিষয়ে সংবাদ প্রচার করেছে। সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, অনেকে বলছেন, যখন ফাঁসির দড়ির কাছাকাছি গেছে দুই রাজাকার, তখনই এ ধরনের ঘটনা ঘটছে। এটা তাঁদের বিচার বানচাল করার চেষ্টা কি না। এমন পরিস্থিতিতে কোনো কর্মপরিকল্পনা আছে কি না।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, দুজন নাগরিক মারা গেছেন। তাঁদের একই কায়দায় হত্যা করা হয়েছে। গুলশানে ইতালির নাগরিককে চারটি গুলি করা হয়েছে। এর আগে বিএনপির নেতার বক্তব্য এবং হত্যার পর তার প্রতিক্রিয়া দেখলে কিছু বিষয় আঁচ করা যায়। শেখ হাসিনা বলেন, অস্ট্রেলিয়ায় দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে গুলি করে ১০ জনকে হত্যা করা হয়েছে। কিন্তু সেসব দেশ ঘোষণা দেয়নি যে সেখানে কেউ আসবে না। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট দেশে ২১ বছর ক্ষমতায় ছিল। যখন তাদের বিচার করা হচ্ছে, তখন কিছু প্রতিক্রিয়া হবে। তিনি বলেন, ‘যদি কেউ এ ধরনের ঘটনা (মানুষ খুন) ঘটায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

প্রতিনিয়ত যখন যে ঘটনা ঘটেছে, আমরা ইনস্ট্রাকশন (নির্দেশনা) দিচ্ছি। এ দুই ঘটনায় সব অর্জন ধ্বংস হয়ে গেল, এমনটা মনে করার নেই। এ ঘটনায় বিএনপি-জামায়াতের মদদ আছে। নিশ্চয়ই এর মধ্যে বিএনপি-জামায়াতের হাত আছে।’ গোয়েন্দা সংস্থার তৎপরতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ইন্টেলিজেন্স (গোয়েন্দারা) খবর নিচ্ছে। ধরা পড়বে। বিচারও হবে। সৌদি নাগরিক হত্যার পর বিচার করেছি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বিদ্যুত ও জ্বালানি সমস্যার সমাধান এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলা ও সামুদ্রিক সম্পদ ব্যবহারের দিক দিয়ে সফলতা অর্জন করেছি। গ্রামীণ অর্থনীতি ও শহর অর্থনীতির সমতাও আমরা অনেকখানি নিশ্চিত করতে পেরেছি।

জাতিসংঘের অধিবেশনে এসব ভূমিকার জন্য ব্যাপক প্রশংসা পেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতিসংঘের সফর পরবর্তী আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার সকালে তিনি এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়। নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিস্তার পানি বণ্টন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, এবারের অধিবেশন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) এর ধারাবাহিকতায় এবারের অধিবেশনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) গৃহীত হয়েছে। ১৭টি আশু উন্নয়নের লক্ষ্য সুনির্দিষ্ট করে ১৬৯টি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এমডিজি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন বার বার উঠে এসেছে এবারের অধিবেশনে। আর এসডিজি গ্রহণে কার্যকর ভূমিকা পালন করেছে বাংলাদেশ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব​ নেতারা বাংলাদেশের রাজনৈতিক সংকট বা নির্বাচন নিয়ে কিছু বলেনি, দেশের উন্নয়ন নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেন,দুই বিদেশি নাগরিক হত্যায় নিশ্চয়ই বিএনপি জামায়াতের মদদ আছে। ঘটনার আগে ও পরে বিএনপির এক নেতার বক্তব্য এসব কিছুর ইঙ্গিত দেয়। এসব বিষয় খতিয়ে দেখা হবে।

Posted in জাতীয় | Comments Off on বিদেশি নাগরিক হত্যায় বিএনপি-জামায়াতের মদদ আছে: প্রধানমন্ত্রী

শাহাদাতের স্ত্রীকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা: শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বাংলাদেশের ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী নিত্য শাহাদাতকে পাঁচ দিনের রিমান্ডে চাইবে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে সোয়া তিনটার দিকে তাঁকে মালিবাগের পাবনা গলিতে তাঁর বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। শাহাদাতও একই মামলার আসামি। তবে তাঁকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার কাইয়ুমুজ্জামান আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর তাঁকে মিরপুর থানায় নিয়ে আসা হয়েছে।shahadath-wife_332827

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান জানান, নিত্য শাহাদাতকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বিশেষ করে শাহাদাত কোথায় আছে সে ​সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে পুলিশ ধারণা করছে। গৃহকর্মী মাহফুজা আক্তার ওরফে হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে গত মাসের শুরুর দিকে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়। মামলাটি করেন জনৈক খন্দকার মোজাম্মেল হক।

বাদীর ভাষ্য, কালশীর সাংবাদিক কলোনি এলাকা থেকে মাহফুজাকে উদ্ধার করে থানায় নিয়ে যান তিনি। শিশুটির কেউ না থাকায় তিনি বাদী হয়ে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়, ক্রিকেটার কাজী শাহাদাত হোসেনের বাসায় সাত মাস আগে কাজে যোগ দেয় মাহফুজা। শাহাদাত ও তাঁর স্ত্রী প্রায়ই তাকে মারধর করতেন, গরম খুন্তির ছ্যাঁকা দিতেন। ঘটনার পর মাহফুজা পুলিশের কাছে অভিযোগ করে, শাহাদাত ও তাঁর স্ত্রী তাকে মারধর করে আহত করেন। একপর্যায়ে দরজা খোলা পেয়ে সে বাসা থেকে বের হয়ে যায় এবং কালশী এলাকায় এসে অসুস্থ হয়ে পড়ে। মাহফুজা জানায়, তার বাবার নাম আরব আলী ও মা পেয়ারা বেগম। বাড়ি জামালপুর। গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশের পর মাহফুজাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন শাহাদাত।

Posted in জাতীয় | Comments Off on শাহাদাতের স্ত্রীকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ, রিভিউ করতে বললেন মুজাহিদ

ঢাকা: আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন জানাবেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।full_192690391_1443778553
মুজাহিদের সঙ্গে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তার আইনজীবীরা। জেলগেটে মুজাহিদের আইনজীবী প্যানেলের সদস্য শিশির মনির সাংবাদিকদের জানান, তার (মুজাহিদ) হাতে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি দেওয়া হয়েছে। তিনি রিভিউ আবেদন করতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। শনিবার (০৩ অক্টোবর) সকালে মুজাহিদের আইনজীবী প্যানেলের সদস্য শিশির মনিরসহ আইনজীবী নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম তার সঙ্গে কারাগারে দেখা করেন। সকাল ১০টা ২০ মিনিটে কারাগারের গেটে পৌঁছে ভেতরে যান তারা। মুজাহিদের সঙ্গে আধা ঘণ্টার মতো কথা বলেছেন বলেও জানান শিশির মনির। গত ১৬ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং ২৯ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। বুধবার (৩০ সেপ্টেম্বর) এ দু’জনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। এরপর বৃহস্পতিবার (০১ অক্টোবর) দু’জনকে আপিল বিভাগের রায় অবহিত করে কারাগার কর্তৃপক্ষ। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যু পরোয়ানাও পড়ে শোনানো হয়।
সে থেকে দু’জনই রিভিউ করার জন্য ১৫ দিন সময় পাবেন।

Posted in রাজনীতি | Comments Off on আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ, রিভিউ করতে বললেন মুজাহিদ

দৃষ্টি হারানোর পথে অভিনেত্রী প্রিয়া আমান

নিউজ ডেস্ক: কয়েক মাস আগেই শোনা গিয়েছিলো চোখে লেন্স ব্যবহার করায় ইনফেকশন হয়ে দৃষ্টি হারানোর শংকায় পড়েছেন কণ্ঠশিল্পী আরেফিন রুমির দ্বিতীয় স্ত্রী। তবে বর্তমানে তার অবস্থা আশাজনক। এবার এল নতুন আরেক দুঃসবাদ। একই সমস্যার মুখোমুখী ছোট পর্দার অভিনেত্রী প্রিয়া আমান।

জানা গেছে, মেয়াদোত্তীর্ন লেন্স ব্যবহারের কারণে তার দুটি চোখের কর্ণিয়াই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তিনি এখন চোখে কিছু দেখতে পারছেন না।

প্রিয়া আমান জানান, সম্প্রতি কারওয়ান বাজারের ইউটিসি ভবনের এক শুটিং হাউজে কায়সার আহমেদের ‘ইয়েস ম্যাডাম নো স্যার’ ধারাবাহিক নাটকের শুটিং করছিলেণন। সেখানে চরিত্রের প্রয়োজনে তিনি চোখে আলগা লেন্স ব্যবহার করেন। নিজেই ৩০ সেপ্টেম্বর ফার্মগেট থেকে চোখে ব্যবহারের জন্য লেন্সটি কিনেছিলেন।

শুটিং শেষে লেন্স খুলে ফেলার পরপরই তিনি চোখে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। আস্তে আস্তে চোখে দেখতেও সমস্যা অনুভব করেন। তিনি বলেন, ‘লেন্স খোলার পর চোখে অসহ্য যন্ত্রণা অনুভব করি। এরপর থেকে আমি চোখে কিছু দেখতে পারছি না।’

রাস্তায় হঠাৎ দৃষ্টি হারিয়ে ও চোখে ব্যাথা অনুভব করায় প্রিয়া চিৎকার করে উঠেন। তার চিৎকারে রাস্তায় দাঁড়ানো পুলিশ এগিয়ে আসে। চোখে ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে, সেখানেই জ্ঞান হারান। পরে পুলিশ সদস্যরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে যান। সেখান থেকে তাকে একটি চক্ষু হাসপাতালে নেওয়া হয়।PRI

চোখের চিকিৎসকরা চিকিৎসা দেওয়া শেষে তাকে জানান, যে লেন্সটি তিনি চোখে পরেছিলেন, সেটি ছিল মেয়াদ উত্তীর্ণ। এ কারণে লেন্সের রং চোখের ভেতরে ছড়িয়ে পড়ে কর্ণিয়া ক্ষতিগ্রস্ত করেছে।

জাগো নিউজকে প্রিয়া বলেন, ‘আমি ভাবতেও পারছি না লেন্স ব্যবহারের ফলে এভাবে সমস্যায় পড়তে হবে। আমি আবার সবকিছু দেখতে চাই। চোখ নষ্ট হয়ে গেলে আমার কী হবে? কীভাবে আমি দেখব?’ এসব কথা বলতে বলতে কাঁদছিলেন প্রিয়া।

প্রিয়া জানালেন, চোখ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি নাটকের শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। এ জন্য কয়েকজন নাট্য পরিচালকের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে তার। অনেকেই ভাবছেন প্রিয়া ইচ্ছে করেই মিথ্যে বলে শিডিউল ফাঁসাচ্ছেন। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তার চোখের দৃষ্টি যেন নষ্ট না হয় তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রিয়ার পরিবার থেকে জানানো হয়েছে, শিগগির প্রিয়ার চোখের চিকিৎসার জন্য ভালো কোনো চক্ষু হাসাপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে চিকিৎসকদের পরামর্শ মেনেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও প্রশংসিত অভিনেত্রী প্রিয়া আমান। দর্শকনন্দিত অভিনেতা সোহেল রানা ‘অদৃশ্য শত্রু’ ছবি দিয়ে রুপালি জগতে পা রাখেন প্রিয়া। এ সিনেমায় জায়েদ খান ও সোহেল রানার পুত্র নবাগত মাশরুর পারভেজের বিপরীতে অভিনয় করেন তিনি।

সম্প্রতি কাজ করছেন ‘বিজয়িনী’ শিরোনামের একটি ছবি। সরকারি অনুদানে ছবিটি পরিচালনা করছেন শারমীন সুলতানা শর্মী। এতে অভিনেতা অমিত হাসানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি।

Posted in বিনোদন | Comments Off on দৃষ্টি হারানোর পথে অভিনেত্রী প্রিয়া আমান

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud