পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রংপুরে জাপানি নাগরিককে গুলি করে হত্যা

রংপুর: রংপুরের মাহিগঞ্জে জাপানি নাগরিক ওশিও কিনাকিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বেলা পৌনে এগারটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। জাপানি ওই নাগরিক মাহিগঞ্জে বাংলাদেশী উদ্যোক্তার সাথে কৃষি ফার্ম গড়ে তুলেছিলেন। প্রত্যক্ষদর্শী রিকশাচালক মান্নাফ আলী জানান, রিকশায় চড়ে ওই জাপানি নাগরিক ফার্মের দিকে যাচ্ছিলেন। এসময় দুই যুবক তার পথরোধ করে। অপর একজন মোটর সাইকেলে ছিলেন।

গুলি_করে_হত্যা_654646
তাকে গুলি করার পর ঘাতকেরা মোটর সাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ২ নম্বর সেকশনের ৯০ নম্বর সড়কে তাভেলা সিজার নামে এক ইতালির নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এক সপ্তাহের মধ্যেই আরেকজন বিদেশী নাগরিক নিহত হলেন।

ইতালির নাগরিক নিহত হওয়ার পর বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের সতর্ক করে দেয় যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলো। যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট গভ ডট ইউকেতে দেওয়া এক নির্দেশনায় বাংলাদেশে সাধারণ সন্ত্রাসী হুমকির কথা বলা হয়েছে। বিদেশিদের যাতায়াতের স্থানসহ আরো বিভিন্ন স্থানে নির্বিচার হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে ওই নির্দেশনায়। সুত্র….নয়াদিগন্ত

Posted in জাতীয় | Comments Off on রংপুরে জাপানি নাগরিককে গুলি করে হত্যা

আইএসকে শক্তিশালী করছে রাশিয়া: ওবামা

আন্তজাতিক ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে সে দেশে বেপরোয়া রুশ সামরিক অভিযান দুর্যোগ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, রাশিয়ার এ কৌশল আইএসকে গা ঢাকা দিতে তাড়িত করছে এবং তাদের আরও শক্তিশালী করে তুলছে। obama-angry-pointingবিবিসি ও এএফপির খবরে জানা যায়, হোয়াইট হাউসে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, সিরিয়ার সমস্যা হলো বাশার আল আসাদ। জনগণের সঙ্গে তাঁর নিষ্ঠুর আচরণ বন্ধ করতে হবে। কিন্তু রাশিয়া যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে, এতে আসাদের শত্রুপক্ষকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এতে আসাদ লাভবান হচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ার করে ওবামা বলেন, রাশিয়া আসাদের বন্ধু হয়ে উঠছে। তাঁদের সামনে বিপদ রয়েছে। তিনি বলেন, রাশিয়ার লক্ষ্য হলো আসাদের বিরুদ্ধে যুদ্ধরত উদারপন্থী সংগঠনকে কোণঠাসা করা ও আইএসকে শক্তিশালী করা। অথচ মুখে তাঁরা আইএস দমনের কথা বলছে। গতকাল শুক্রবার টানা তৃতীয় দিনের মতো সিরিয়ায় বিমান হামলা চালায় রাশিয়া। মস্কোর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বলেন, এ হামলা তিন থেকে চার মাস ধরে চলতে পারে। সিরিয়ায় রুশ বিমান হামলা অবিলম্বে বন্ধ করতে আইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোট আহ্বান জানিয়েছে। ইসলামিক স্টেটের (আইএস) জিহাদিদের দমনের লক্ষ্যে গঠিত ওই জোট গতকাল এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার ওই হামলায় সিরিয়ায় সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা তীব্র হবে। সিরিয়ায় কেবল আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে বলে রাশিয়া জোরালোভাবে দাবি করেছে। তুরস্কসহ পশ্চিমা ওই জোটের কয়েকটি সদস্যরাষ্ট্র অভিযোগ করেছে, বাশারের বিরুদ্ধে যুদ্ধরত মধ্যপন্থীরাও রুশ হামলার শিকার হচ্ছে।

Posted in আন্তর্জাতিক | Comments Off on আইএসকে শক্তিশালী করছে রাশিয়া: ওবামা

প্রধানমন্ত্রী ফিরছেন আজ, সংবর্ধনা দেবে দল ও জোট

ঢাকা: সব প্রস্তুতি সম্পন্ন। শনিবার বেলা দেড়টায় প্রধানমন্ত্রী বিমান থেকে নামবেন। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাবেন দল ও জোটের নেতা-কর্মী-সমর্থকেরা। এর জন্য আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন, ১৪ দল ও নানা পেশাজীবী সংগঠন গত ২৭ সেপ্টেম্বর থেকে গতকাল শুক্রবার পর্যন্ত টানা প্রস্তুতিমূলক বৈঠক করেছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে গণসংবর্ধনা। জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেওয়া ‘আইসিটি অ্যাওয়ার্ড’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সংবর্ধনা দেওয়া হচ্ছে।

BC-26-03-15-N_23
এই কর্মসূচিতে আগত ব্যক্তিদের মিছিল, সড়কের পাশে অবস্থান এবং প্রধানমন্ত্রীর চলার পথে যানবাহনের নিয়ন্ত্রণ সব মিলিয়ে আজ রাজধানী ঢাকায় যানজট-গণপরিবহন-সংকটের আশঙ্কা করা হচ্ছে। এর আগে ২০১৩ সালে প্রধানমন্ত্রী সাউথ সাউথ পুরস্কার পাওয়ার পর একইভাবে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সংবর্ধনা দেওয়া হয়। ওই সময়ও ব্যাপক যানজট ও গণপরিবহন-সংকট হয়। ঢাকা মহানগর পুলিশ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বিমানবন্দরে নামার আগ থেকেই বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রাখা হবে।

 

প্রধানমন্ত্রীর বহর যাত্রা শুরু করলে পর্যায়ক্রমে গুলশান, বনানী, বাড্ডা ও সাতরাস্তা থেকে যে সড়কগুলো বিমানবন্দর সড়কে মিশেছে সেগুলোও বন্ধ রাখা হবে। এরপর বন্ধ হবে বিজয় সরণি, রোকেয়া সরণি এবং মিরপুর রোডের যান চলাচলও। সূত্র আরও জানায়, বিমানবন্দর সড়ক বন্ধ হলে ডাইভারশন বা বিকল্প পথে যান চালানোর সুযোগ থাকে না। বিশেষ করে বিমানবন্দর সড়ক ধরে বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরবঙ্গের পথের দূরপাল্লার বাসগুলো আটকা পড়ে। ঈদ-পরবর্তী ঢাকামুখী মানুষের স্রোত এতে বাধাগ্রস্ত হতে পারে।

 

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসীরুল ইসলাম বলেন, সাধারণত প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপিদের পথ চলার সময় যে যে ব্যবস্থাপনা নেওয়া হয়, এবারও তাই হবে। তবে সংবর্ধনার কারণে যে জনসমাগম হবে, এর জন্য বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী বাসভবনে চলে যাওয়ার পর পুনরায় সব স্বাভাবিকভাবেই চলবে। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর আজ বেলা দেড়টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুপুর সাড়ে ১২টার মধ্যে নেতা-কর্মীদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। তবে তৃণমূল কর্মীরা ১১টার মধ্যেই রাস্তায় অবস্থান নেবেন বলে নেতারা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনার প্রস্তুতির অংশ হিসেবে গতকাল শুক্রবার ১৪ দলের নেতাদের সঙ্গে পেশাজীবীদের যৌথ সভা অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে। ১৪ দলের শরিক ছাড়াও প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, ডিপ্লোমা প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, ক্রীড়াব্যক্তিত্ব, সংস্কৃতি কর্মী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, নারী সংগঠন ও মুক্তিযোদ্ধা সংসদের নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সূত্র জানায়, বিমানবন্দরের ভেতরে আওয়ামী লীগের অল্প কয়েকজন জ্যেষ্ঠ নেতা থাকবেন। আর প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ বিশিষ্টজনেরা। এ সময় বাইরে সড়কের দুই পাশে জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডসহ হাতে দাঁড়াবেন নেতা-কর্মীরা।

প্রধানমন্ত্রীর যাত্রাপথে তাঁরা ফুলের পাপড়ি ছিটিয়ে অভিবাদন জানাবেন। সংবর্ধনা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, ১৪ দলের শরিক দলের শীর্ষ নেতা ও স্থানীয় সাংসদদের নেতৃত্ব আট দল গঠন করা হয়েছে। এসব নেতা ভাগ ভাগ হয়ে আট স্থানে অবস্থান নেবেন। ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে আগামী সোমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

Posted in জাতীয় | Comments Off on প্রধানমন্ত্রী ফিরছেন আজ, সংবর্ধনা দেবে দল ও জোট

বর্ণিল আয়োজনে চ্যানেল আই’র ১৭তম জন্মদিন পালন

আবু-সুফিয়ান: পথচলার ১৭ বছর শুরু করলো বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল, চ্যানেল আই। নানা আয়োজন আর দর্শক শুভান্যুধায়ীদের ভালবাসায় সিক্ত হয়ে উৎসব মুখর পরিবেশে ১ অক্টোবর মধ্যরাত ১২.০১ মিনিট থেকে শুরু হয় তার পথচলার প্রথম প্রহর। এবারের শ্লে­াগান ‘স্বর্ণালী সতের’। পথচলার ১৭ বছরের প্রথম প্রহরে চ্যানেল আই প্রাঙ্গণে পবিারের সদস্যদের নিয়ে জন্মদিনের কেক কাটা হয় রাত ১২.০১ মিনিটে।

প্রথম প্রহরে জন্মদিন উদযাপন কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন- নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী এম মোরশেদ খান, বি এন পি তো আবদুল্লাহ আল নোমান, সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব, ইকবাল হোসেন টুকু, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম (বীরউত্তম), সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, চ্যানেল আই ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও চ্যানেল আই পরিবারের সদস্যবৃন্দ। এ পর্বটি সঞ্চালনা করেন জিল্লুর রহমান ও অপু মাহফুজ।Channel i er 17 Birthday udjapon image (1) Channel i er 17 Birthday udjapon image (4) Channel i er 17 Birthday udjapon image (5) Channel i er 17 Birthday udjapon image (6) Channel i er 17 Birthday udjapon image (8) Channel i er 17 Birthday udjapon image (12) Channel i er 17 Birthday udjapon image (14) Channel i er 17 Birthday udjapon image (16) Channel i er 17 Birthday udjapon image (18) Channel i er 17 Birthday udjapon image (19) Channel i er 17 Birthday udjapon image (20) Channel i er 17 Birthday udjapon image (21) Channel i er 17 Birthday udjapon image Channel I logo-17

পহেলা অক্টোবর সকাল ১১.০৫ মিনিটে দিনব্যাপি জন্মদিন উৎসবের উদ্বোধন করেন দেশের বিশিষ্ট শিল্পী, খ্যাতিমান লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সংস্কৃতিকর্মীরা। এরপর দিনব্যাপি চলে জন্মদিনের উৎসব। দিনব্যাপি চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে আসেন- রাজনীতিবীদ, সুশিল সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, দেশের খ্যাতিমান তারকারা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা।

চ্যানেল আই- এর ১৭তম জন্মদিন অনুষ্ঠানে প্রখ্যাত গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীর জনপ্রিয় গানের একটি এ্যালবাম ‘সোনালি গান’ প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। এ্যালবাম প্রকাশের সময় উপস্থিত ছিলেন- চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, শিল্পী সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমিন, তপন চৌধুরী, ফুয়াদ নাসের বাবু, হামীন আহমেদ, দিনাত জাহান মুন্নী প্রমুখ। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস- এর পক্ষ থেকে আলাউদ্দিন আলীর চিকিৎসা ব্যয় বাবদ দুই লক্ষ টাকা দেয়ার ঘোষণা দেয়।
এ্যালবামে আলাউদ্দিন আলীর সুরে সাবিনা ইয়াসমিন, সৈয়দ আবদুল হাদী, রুনা লায়লা, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর ও মিতালী মুখার্জী‘র গান রয়েছে। গানগুলো হচ্ছে কেউ কোনদিন আমারে তো কথা দিলো না, শত জনমের স্বপ্ন আমার, আছেন আমার মোক্তার, একবার যদি কেউ ভালোবাসতো, বাড়ির মানুষ কয় , বন্ধু তিনদিন তোর বাড়িত, কেঁদো না আর কেঁদো না, ভেঙেছে পিঞ্জর, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, হারানো দিনের মত। এ্যালবামটি অডিও বাজারে পাওয়া যাচ্ছে।

জন্মদিনের উৎসবে গান পরিবেশন করেন- আবদুল জব্বার, ফরিদা পারভীন, ফকির আলমগীর, ফেরদৌস আরা, শফি মন্ডল, শাহীন সামাদ,বাপ্পা মজুমদার, পলাশ, রুমানা ইসলাম, দিঠি আনোয়ার, জলের গান, চ্যানেল আই সেরাকন্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। জন্মদিন উপলক্ষে চ্যানেল আইকে সাজানো হয় বর্ণিল সাজে ও রঙে।

সন্ধ্যা ৭টায় বর্ণিল আশতবাজির মধ্যদিয়ে কেক কেটে চ্যানেল আই- এর জন্মদিন অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। সন্ধ্যার কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সন্ধ্যায় একযোগে ১৭টি কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রমের। এ সময় তেজগাঁওয়ের আকাশ-বাতাস বিদীর্ণ করে ফোটানো হয় আতশবাজি। এই আতশবাজির ঝলকানির মধ্য দিয়ে কামনা করা হয়Ñচ্যানেলটির ১৭ বছরের যাত্রাটি যেন আরও মসৃণ ও আনন্দময় হয়।
চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের সঞ্চালনায় কেক কাটায় অংশ নেন- প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলা নাহিদ, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ব্যারিস্টার এম আমীরুল ইসলাম, ব্যারিস্টার নাজমুল হুদা, অধ্যাপক আবদুল মান্নান, সাবেক মন্ত্রী আবু সায়ীদ, দিলীপ বড়–য়া, ইউসুফ হোসেন হুমায়ুন, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, রুহুল আমিন হাওলাদার, ইকবাল হাসান টুকু, মেজর (অব.) আকতারুজ্জামান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নিতাই রায় চৌধুরী, অসীম কুমার উকিল, অপু উকিল, আসাদুজ্জামান রিপন, নাজমা আকতার, ব্যারিস্টার সিগমা হুদা, এবাদুর রহমান চৌধুরী, ফাতেমা সালাম, এস এ সুলতান, শাহ নুরুল কবীর, তাজুল ইসলাম চৌধুরী, আজম খান, রশিদুজ্জামান মিল্লাত, মাসুদ আহমেদ তালুকদার, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদসহ আরও অনেকে। এ সময় চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবুসহ চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদবৃন্দ উপস্থিত ছিলেন।

Posted in বিনোদন | Comments Off on বর্ণিল আয়োজনে চ্যানেল আই’র ১৭তম জন্মদিন পালন

‘মৃত্যু পরোয়ানা শুনে নিরব ছিলেন মুজাহিদ’

ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান Mujahid-45মোহাম্মদ মুজাহিদের মৃত্যু পরোয়ানা কারাগারে পৌঁছেছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আইজিপি (প্রিজন) বরাবর এ পরোয়ানা পাঠানো হয়। বেলা তিনটা দশ মিনিটে লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা নিয়ে ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ আইন গবেষণা কর্মকর্তা পারভেজ আহমেদ, লাইব্রেরিয়ান তাপস কুমার রায় এবং ডেসপাস রাইডার সিরাজুল ইসলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে গিয়ে কারা কর্তৃপক্ষের হাতে পরোয়ানা তুলে দেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও দুজনের মৃত্যু পরোয়ানার কপি পৌঁছে দেয়া হয়েছে। মৃত্যু পরোয়ানা হাতে পাওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা ৬৭ বছর বয়সী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে তা পড়ে শুনিয়েছেন কারা কর্মকর্তারা। পরোয়ানা শোনার পর তিনি নীরব ছিলেন বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নেসার আলী।

Posted in জাতীয় | Comments Off on ‘মৃত্যু পরোয়ানা শুনে নিরব ছিলেন মুজাহিদ’

বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া

Australian-cricket-team-posed-urnনিউজ ডেস্ক: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফর বাতিল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিরাপত্তার প্রশ্নে সফর বাতিল করেছে তারা। বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ফেইসবুক পেইজে এমন ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড বাংলাদেশ সফরে না আসার ঘোষণা দিয়ে বলেছেন, ‘বাংলাদেশ সফর স্থগিত করা ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প ছিল না। ব্যাপক আলোচনা ও গবেষণার ছয়দিন পরে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।’ এরআগে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের টেস্ট দল সোমবার বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত হুমকির কারণে সেই সফর পিছিয়ে দেওয়া হয়। এবং বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ঢাকায় নিরাপত্তা পর্যবেক্ষণ দল পাঠায় অস্ট্রেলিয়া। দুই টেস্টের প্রথমটি ৯ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হওয়ার কথা।

Posted in খেলাধুলা | Comments Off on বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া

যা বলি তা করতে শেখায় আমার সন্তান : কাজল

বিনােদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কাজল বলেছেন, আমার সন্তান আমাকে শেখায় আমি যা বলি তা যেন করি। সম্প্রতি শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার এক প্রচারণায় এ কথা বলেন তিনি। বিখ্যাত ‘দিলওয়ালি’ ছবির ৪১বছর বয়সী এ অভিনেত্রী মনে করেন, শিশুদের মধ্যে স্বাস্থ্য বিষয়ে মৌলিক বার্তাগুলো পৌছে দিয়ে তা শুধু পালন করতে বললেই হবে না বরং আমাদের নিজেদের বাস্তবায়নের মাধ্যমে তাদের তা শেখাতে হবে।kajol

যাতে করে আমরা এ বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছি তা যেন তারা উপলব্ধি করতে পারে। আর আমি এটি শিখেছি আমার সন্তানের কাছ থেকে। তিনি বলেন, তারা ধর্মকে মেনে চলে এটা করতে পারলে আমিও করতে পারব। আমরা শিশুদের ইউভি রশ্মিতে দেখাব জীবাণু দেখতে কেমন দেখায়। এতে করে তারা বুঝতে পারবে কেন আমরা তাদের হাত ধুতে বলি।

অভিনেত্রী কাজ ল দীর্ঘদিন ধরে ব্যক্তিগত স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি মনে করেন, সমাজের সর্বস্তরের মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্য বজায় রাখতে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দিতে সরকারের সহযোগিতা প্রয়োজন। এবিষয়ে তিনি বলেন, আপনি সরকারের সাহায্য প্রত্যাশা করছেন। শুধু এনজিও’র পক্ষে একা এ কাজ করা সম্ভব নয়।

গোটা রাষ্ট্রকেই এ নিয়ে কখা বলতে হবে। আমরা সরকারের সাথে কথা বলেছি। সরকার আমাদের সহযোগিতা করছে। খবর এনডিটিভির।
এদিকে সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘স্বচ্ছ ভারত অভিযান’ পরিচালনার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Posted in বিনোদন | Comments Off on যা বলি তা করতে শেখায় আমার সন্তান : কাজল

উদ্দীপনা আনতে ভেষজ ভায়াগ্রা

স্বাস্থ্য ডেস্ক: যৌনজীবনে উদ্দীপনা আনতে ভায়াগ্রায় সাহায্য নেন অনেকেই। বর্তমান জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে যৌনজীবনে শিথিলতা আসছে। প্রতিদিনের খাদ্যতালিকায় যদি থাকে এণন কিছু খাবার যার মধ্যে রয়েছে জিনসিনোসাইড তবে আপনার ফিরে আসতে পারে যৌনজীবনের উদ্দীপনা।
জেনে নিন আপনি ৫টি খাবারের কথা-
হিং : ডা. এইচ কে বাকরু তার ‘হার্বস দ্যাট হিল : ন্যাচরাল রেমেডিস ফর গুড হেলথ’ বইতে লিখেছেন, যদি টানা ৪০ দিন ধরে রোজ ০.০৬ গ্রাম হিং খাওয়া যায় তাহলে পেতে পারেন সুস্থ যৌনজীবন।de42114eb003cdb7825bc1f206ee00f4_w770_h400 (1)
রান্নায় মেশাতে পারেন হিং। প্রতিদিন সকালে ১ গ্লাস জলে এক চিমটি হিং ফেলে খেলেও পাবেন উপকারিতা।
ডাঁটা : আমেরিকান জার্নাল অফ নিউরোসায়েন্স জানাচ্ছে পুরুষদের লিঙ্গ উত্থানের সমস্যা বা উদ্দীপনার ঘাটতিতে খুব ভাল কাজ করে সজনে ডাঁটা। প্রতিদিনের ডায়েট রাখতে পারেন সজনে ডাঁটা। অথবা ১ গ্লাস দুধে সজনে ফুল, নুন ও গোলমরিচ মিশিয়ে প্রতিদিন খেলেও উপকার পাবেন।
জিরা : জিরার মধ্যে থাকা পটাশিয়াম ও জিঙ্ক যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে বাড়ে যৌন উদ্দীপনা। জানাচ্ছে জার্নাল অফ দ্য সায়েন্স অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার। প্রতিদিন ১ কাপ গরম চায়ে জিরা ফেলে খান।
আদা : বিভিন্ন ক্ষেত্রে আদার উপতারিতার কথা আমাদের সকলেরই জানা। সুস্থ যৌনজীবন বজায় রাখতেও অপরিহার্য্য হতে পারে আদা। আদার মধ্যে থাকা ভোলাটাইল অয়েল স্নায়ুর উত্তেজনা বাড়ায় ও রক্ত সঞ্চালনের মাত্রা ঠিক রাখে। প্রতিদিন একটি সেদ্ধ ডিমের সঙ্গে আদার রস ও মধু খেতে পারেন।
রসুন : আফ্রিকান হেলথ সায়েন্সস জানাচ্ছে আদার মতোই উপকারী রসুন। রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে রসুন। ফলে প্রতিদিনের ডায়েটে যদি রসুন থাকে তবে কমতে পারে লিঙ্গ উত্থানের সমস্যা।
সূত্র: কলকাতা

Posted in স্বাস্থ্য | Comments Off on উদ্দীপনা আনতে ভেষজ ভায়াগ্রা

পাঁচটি সহজ উপায়ে রসুনের খোসা ছাড়ান

লাইফ স্টাইল ডেস্ক: রসুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু এর গন্ধ বেশ দীর্ঘস্থায়ী। হাত দিয়ে এর খোসা ছাড়ানোর পর সাবান দিয়ে ধোয়ার পরও গন্ধ যেতে চায় না। আবার এর খোসাও খুব পাতলা হয়, যা ছাড়ানো বেশ কষ্টসাধ্য বিষয়। আর ছোট ছোট কোয়া হওয়ার কারণে এর খোসা ছাড়াতে সময় বেশি লাগে। টাইমস অব ইন্ডিয়ায় খুব সহজে রসুনের খোসা ছাড়াতে কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। চলুন, জেনে নিন কীভাবে ঝামেলবিহীনভাবে রসুনের খোসা ছাড়াবেন।
একটি চওড়া বোতলের মধ্যে রসুন নিন। এবার বোতলের মুখ আটকে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। দেখবেন রসুনের খোসাগুলো আলগা হয়ে যাবে। এরপর হাত দিয়ে ঘষলেই খোসা উঠে যাবে।hpim3679
ওভেনে ২০ থেকে ৩০ সেকেন্ড রসুন গরম করে হাত দিয়ে ঘষে খোসা ছাড়িয়ে ফেলুন। এটি রসুনের খোসা ছাড়ানোর সবচেয়ে সহজ উপায়।
একটি কড়াইয়ের মধ্যে রসুন কিছুক্ষণ ভেজে গরম থাকা অবস্থায় হাত দিয়ে ঘষে খোসা ছাড়িয়ে ফেলুন।
বড় ছুরির নিচে রসুন রেখে হাত দিয়ে চাপ দিন। দেখবেন রসুন থেঁতলে গেছে এবং খোসাও আলগা হয়ে গেছে। এরপর হাত দিয়ে টান দিলেই খোসা উঠে আসবে।
রসুন পানির মধ্যে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার হাত দিয়ে ঘষা দিলেই খোসা সহজে উঠে যাবে।

Posted in লাইফস্টাইল | Comments Off on পাঁচটি সহজ উপায়ে রসুনের খোসা ছাড়ান

পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারলো সালমারা

স্পোর্টস ডেস্ক:প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও পাকিস্তান নারী ক্রিকেট দলের কাছে ৩৪ রানে হারলো সালমা-জাহানারারা। আর এ হারে দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে ২-০ 11217953_542822319201011_4861800344360532999_nব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজে সমতায় ফিরতে পাকিস্তান নারী ক্রিকেট দলের দেওয়া ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আয়েশা রহমানের উইকেট হারিয়ে চাপে পরে সফরকারীরা। এরপর দ্রুত শারমিন (৪), ফারগানা (৬) ও সালমা (১০) রান করে বিদায় নিলে চাপে পড়ে সফরকারীরা। এরপর আর কোন ব্যাটসম্যান বলার মত রান না পেলে ৩৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সালমারা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে রুমানার ব্যাট থেকে। এর আগে বৃহস্পতিবার করাচির সাউথ এন্ড ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন বিসমাহ মারুফ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে মারিনা ইকবালের ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নেন নাহিদা আক্তার। এ ছাড়া সালমা খাতুন ও লতা মণ্ডল নেন একটি করে উইকেট।

Posted in খেলাধুলা | Comments Off on পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারলো সালমারা

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud