May 2, 2026
সিরাজগঞ্জের কামারখন্দে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ও পেছন থেকে আরো এক ট্রাকের ধাক্কায় দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের শিমুলতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার ট্রাকচালক মো. হাসান (৩৫) ও পঞ্চগড় জেলার ট্রাকচালক ইসলাম (৪০)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, আজ ভোরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অন্য একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রাক তিনটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মুখোমুখি সংঘর্ষ হওয়া ট্রাক দুটির চালক মারা যান। আহত হন অন্য ট্রাকের চালক ও চালকের সহকারীসহ অন্তত চারজন। তবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান। হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
পরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম ও কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে নিলে সকাল সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
সৌদি আরব বসবাসরত প্রবাসীদের জন্য আসছে নতুন সুখবর। দেশটিতে কর্মরত বিদেশীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে চলেছে সৌদি সরকার। ২০২০ সালের মধ্যে দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ বা গ্রিনকার্ড পাবেন পাবেন সৌদি প্রবাসীরা। ধারণা করা হচ্ছে, অনেকটা আমেরিকান গ্রিনকার্ডের মতই হবে সৌদি গ্রিনকার্ড।
স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, ওই গ্রিনকার্ড পেলে সৌদি আরবে ১০০ বিলিয়ন ডলার রোজগার করা সম্ভব। আর এ সম্ভাবনার লক্ষ্যেই এমন পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন সৌদি উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি ব্লুমবার্গের সঙ্গে সাক্ষাতকারে এই কথা বলেন। নতুন প্রজন্মের এই তরুণ রাষ্ট্রনেতার নতুন দৃষ্টিভঙ্গি সৌদি আরবের নীতি এবং চরিত্রে বৈপ্লবিক পরিবর্তন আনছে। তার এই ঘোষণা প্রবাসীদের কাছে অত্যন্ত আকর্ষনীয় মনে হয়েছে। এই নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানার জন্য সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে একযোগে দুই হাজার ৪৫২টি কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী । আজ সকাল ১০টায় এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং বাংলা (আবশ্যিক) প্রথম পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা শুরু হয়।
আর মাদরাসা বোর্ডের অধীনে প্রথম দিন আলিমে কুরআন মাজিদ এবং এইচএসসি ভোকেশনালে বাংলা-২ [সৃজনশীল (নতুন/পুরাতস সিলেবাস)] (১১২১) ও বাংলা-১ [সৃজনশীল (নতুন/পুরাতন সিলেবাস)] (১১১১), কারিগরি বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন কমার্সে বাংলা-২ ও বাংলা-১ (সৃজনশীল) এবং ব্যবসায় ব্যবস্থাপনায় বাংলা-২ (নতুন সিলেবাস) ও বাংলা-১ (সৃজনশীল, নতুন সিলেবাস) বিষয়ের পরীক্ষায় বসেছেন শিক্ষার্থীরা। ৯ জুন তত্ত্বীয় পরীক্ষা শেষে ১১ থেকে ২০ জুনের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।
এবার এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদরাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম-এ ১ লাখ ২ হাজার ১৩২ জন এবং ডিআইবিএসে চার হাজার ৭৯৬ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার পরীক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র এবং ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী। ঢাকার বাইরে এবার বিদেশের সাতটি কেন্দ্রে ২৬২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন, এর মধ্যে ১২৪ জন ছাত্র এবং ১৩৮ জন ছাত্রী। এ বছর ১৯টি বিষয়ের ৩৬টি পত্রের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। গত বছর এ পরীক্ষায় অংশ নিয়েছিল ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী। এ হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৪৪ হাজার ৭৪৪ জন। এই বিভাগের সর্বাধিক পঠিত
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে ২৩ বছর আগের করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে বাংলাদেশের সংবিধানে ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে বহাল থাকলো।
সোমবার বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে তিন সদস্যের হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামাল।
গত ২৯ ফেব্রুয়ারি দীর্ঘ ২৩ বছর পর এই আবেদন শুনানির জন্য উত্থাপিত হলে শুনানির জন্য ২৭ মার্চ দিন ধার্য করেন আদালত। পরে তা পরিবর্তন করে ২৮ মার্চ করা হয়।
গত ২৯ ফেব্রুয়ারি শুনানির দিন নির্ধারিত হওয়ার পর থেকে হেফাজতে ইসলামসহ ইসলামী দলগুলো এর বিরোধিতা করে আসছে। এরপর থেকেই একটু একটু করে সংগঠিত হতে শুরু করে জামায়াত, হেফাজতে ইসলামসহ আরও বেশকিছু ইসলামী সংগঠন। তাদের দাবি, রাষ্ট্রধর্ম পরিবর্তন করা যাবে না। এ ধরনের কোনও রিট শুনানিরও প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তারা।
্১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়, যা কার্যকর হয় ঐ বছরেরই ১৬ ডিসেম্বর থেকে৷ সেই সংবিধানের রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি ছিল – ১. জাতীয়তাবাদ, ২. গণতন্ত্র, ৩. সমাজতন্ত্র এবং ৪. ধর্মনিরপেক্ষতা৷
তারপর ১৯৮৮ সালে বাংলাদেশের সংবিধানের পরিবর্তন করে দেন তখনকার স্বৈরশাসক এইচ এম এরশাদ৷ তাঁর শাসনামলে সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়৷ সংবিধানের ঐ অষ্টম সংশোধনীতে বলা হয়, ‘‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাবে৷
নিজস্ব প্রতিবেদক: সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে স্মারকলিপি প্রদান করেছে হেফাজতে ইসলাম। আজ বেলা পৌনে ১১ টার দিকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের যুগ্ম সদস্য সচিব মাওলানা ফজলুল করিম কাশেমীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের একান্ত সচিব আতিকুস সামাদের নিকট এ স্মারকলিপিটি হস্তান্তর করেন। এসময় হেফাজত নেতা মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাদী ও মাওলানা ফয়সাল আহমদ উপস্থিত ছিলেন।
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের পূর্ব সুন্দরবন এলাকায় আগুন লেগে পুড়ে গেছে প্রায় দুই হাজার বর্গগজ এলাকা। গতকাল সন্ধ্যায় আগুন লাগার পর সারা রাত আগুনে পুড়েছে বন। আজ সকালে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।
বন বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী এলাকায় গতকাল সন্ধ্যায় আগুন লাগে। কিন্তু সারা রাত আগুন নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেয়া হয়নি। ফলে প্রায় দুই হাজার বর্গগজ এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন।
পরে আজ সকাল ৬টার দিকে মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ সদস্যের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সাথে রয়েছেন বন বিভাগের কর্মীরা। ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের চারপাশে ফায়ার লাইন কেটে ভোলা নদীতে পাম্প বসিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
স্টেশন কর্মকর্তা স্বপন ভক্ত জানান, বিড়ি সিগারেটের আগুন থেকে বনে আগুন লেগে থাকতে পারে। আবার কেউ নাশকতা ঘটাতে আগুন লাগিয়েও থাকতে পারে।
ঢাকা: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি আগামী ২৭ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
আপিল বিভাগে আজ দুই মন্ত্রীর হাজিরার দিন ধার্য ছিল। সে অনুযায়ী কামরুল ইসলাম ও মোজাম্মেল হক সকালে সর্বোচ্চ আদালতে হাজির হন।
শুনানিতে দুই মন্ত্রীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, যতই ক্ষমতাবান হোন না কেন, এই আদালত যেকোনো আদেশ দিতে দ্বিধাবোধ করবেন না। প্রধান বিচারপতি আরও বলেন, ‘এই আদালত সংবিধানের অঙ্গ, সরকারের অঙ্গ নয়। আমাদের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে। আপনি (দুই মন্ত্রী) শুধু দেশের প্রধান বিচারপতি নন, সারা বিচার বিভাগকে ছোট করেছেন।’

দেশের সর্বোচ্চ আদালত নিয়ে কামরুল ইসলাম ও মোজাম্মেল হকের বক্তব্যে স্তম্ভিত হয়ে ৮ মার্চ আপিল বিভাগ তাঁদের তলব করেন। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন কার্যক্রম শুরু করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন।
১৫ মার্চ দুই মন্ত্রীকে আপিল বিভাগে হাজির হয়ে তাঁদের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। ওই দিন মোজাম্মেল হক আদালতে উপস্থিত হলেও সরকারি কাজে বিদেশে থাকায় কামরুল ইসলাম ছিলেন না। ওই দিন তাঁদের আইনজীবীদের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি মুলতবি করে ২০ মার্চ পুনর্নির্ধারণ করেন।
দুই মন্ত্রী ইতিমধ্যে তাঁদের বক্তব্যের জন্য আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে ব্যাখ্যা জমা দিয়েছেন। ৬ মার্চ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিল মামলা পুনঃশুনানির দাবি জানান। ওই শুনানিতে প্রধান বিচারপতি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলকে অংশ না নেওয়ার পরামর্শ দেন তিনি। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকও প্রধান বিচারপতিকে নিয়ে কিছু মন্তব্য করেন।
ঢাকা: রিজার্ভের অর্থ চুরির ক্ষতি পোষানোর চেষ্টার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিষ্ঠার সঙ্গে কাজ করার কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাবেক অর্থ সচিব ফজলে কবির, যিনি এতোদিন সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি সাংবাদিকদের বলেন, সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে আস্থা রেখে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, এ গুরুত্বপূর্ণ দায়িত্ব, এ দায়িত্ব আমি প্রতিপালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। গভর্নর হিসেবে প্রথম মিশন কী হবে- সাংবাদিকদের এমন প্রশ্নে ফজলে কবির বলেন, প্রথম মিশন তো আপনারা জানেন, এখন যে বিষয়টি রয়েছে.. সম্প্রতি যে বিষয়টি হয়েছে সেটি…। আপনারা দেখবেন, তদন্ত কমিটি হয়েছে, ধরে ধীরে রিপোর্টে আসবে।
ইতোমধ্যে যে বিপর্যয় হয়ে গেছে, সেজন্য কোনো ড্যামেজ রিপেয়ার করার দরকার আছে কি না… এর পুনরাবৃত্তি যেন না হয় কখনো, সে বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সবাই সচেষ্ট থাকব। অর্থ চুরির বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের কারো সঙ্গে কথা হয়নি বলে এক প্রশ্নের জবাবে জানান নতুন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আট কোটি ডলারের বেশি অর্থ হ্যাকিংয়ের মাধ্যমে লোপাট হয়ে যাওয়ার বিষয়টি গোপন রাখায় চাপের মধ্যে মঙ্গলবার গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন আতিউর রহমান। ওইদিনই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন গভর্নর হিসেবে ফজলে কবিরের নাম ঘোষণা করেন।
এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার চার বছরের জন্য চুক্তিতে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। কেন্দ্রীয় ব্যাংককে ঢেলে সাজানোর দায়িত্ব নতুন গভর্নরকে দেওয়ার ইংগিত দিয়ে অর্থমন্ত্রী বুধবার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সিস্টেমস রিকোয়ার সিরিয়াস রিফর্মস। ইট ইজ নট ইন এ ভেরি হেলদি কন্ডিশন। দ্যাট ইজ ম্যাই অ্যাসেসমেন্ট দ্যাট কনডিশন ইজ নট দ্যাট হেলদি। এছাড়া সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটিও কেন্দ্রীয় ব্যাংকের কোথায় কোথায় সংস্কার প্রয়োজন তা খতিয়ে দেখবে বলে জানান মুহিত।
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকীতে আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরা সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
সকালে রাজধানীর ধানমন্ডিতে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু ভবনের সামনে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার দিকে রওনা হন।
টুঙ্গিপাড়ায় বেলা ১১টার দিকে জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে আয়োজিত শিশু সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য দেবেন। পরে একই স্থানে বইমেলার উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ করবেন তিনি।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। সকালে বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। আগামীকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে দিবসটি পালন উপলক্ষে দলের গৃহীত কর্মসূচি দেশবাসীর সঙ্গে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আহ্বান জানিয়েছেন। সরকারিভাবে দিবসটি জাতীয় শিশু দিবস হিসেবে উদ্যাপিত হচ্ছে। আজ সরকারি ছুটি।
১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। তাঁর সাহসী ও আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি।
দিবসটি উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, জাতীয় গ্রন্থকেন্দ্র, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক সপ্তাহব্যাপী পুস্তক ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে সারা দেশে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা হবে।
স্পাের্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে জটিলতা কাটছেই না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, রাজনীতির জন্য খুবই লোভনীয় এই ‘রসাল ফল’টির স্বাদ চেখে দেখতে চায় সবাই। এরই মধ্যে এক দফা ম্যাচের ভেন্যু বদলে নিয়ে আসা হয়েছে ধর্মশালা থেকে কলকাতার ইডেনে। কিন্তু তাতেও সমস্যার শেষ নেই। এবার হুমকি দেওয়া হয়েছে, কলকাতাতেও এই ম্যাচ হতে দেওয়া হবে না!
অ্যান্টি-টেররিস্ট ফ্রন্ট অব ইন্ডিয়া (এটিএফআই) শুরু থেকেই ভারতের মাটিতে পাকিস্তানের খেলার বিরুদ্ধে। গতকাল তারা হুমকি দিয়েছে, ইডেনেও ম্যাচটি হতে দেওয়া হবে না। দরকার হলে ইডেনের পিচ খুঁড়ে খেলার জন্য অনুপযুক্ত করে ফেলা হবে। ধর্মশালায় ম্যাচ আয়োজন করা যায়নি যে কয়েকটি হুমকির কারণে, তার একটি ছিল এটিও। সেখানেও গোর্খা সম্প্রদায়ের পক্ষ থেকে
ভারত-পাকিস্তান ম্যাচটি এখনো হতে দেরি। তবে ১৬ মার্চ কলকাতাতেই পাকিস্তানের প্রথম ম্যাচ। এখনো শহীদ আফ্রিদির দল পাকিস্তান থেকে উড়াল দেয়নি। দেশটির সরকার এখনো খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভাবছে। পাকিস্তানের অনুরোধের প্রেক্ষিতেই ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে আনা হয়। কিন্তু এবার দেখা দিল আরেক জটিলতা।

এটিএফআইয়ের জাতীয় সভাপতি বীরেশ সানদিল্য সংবাদ সংস্থা আইএএনএসকে বলেছেন, ‘পাকিস্তানকে ভারতের মাটিতে আতিথ্য দেওয়ার মানে হলো সাম্প্রতিক আক্রমণে আমাদের যে বীর যোদ্ধারা শহীদ হয়েছে, তাদের স্মৃতির প্রতি চূড়ান্ত অপমান। যেকোনো মূল্যে এই ম্যাচটি আমরা হতে দেব না, ইডেনের পিচ আমরা খুঁড়ে ফেলব। বড় ধরনের প্রতিবাদ সমাবেশ হবে।’
তাঁর প্রশ্ন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড কীভাবে আমাদের শহীদদের বিধবা স্ত্রীদের চোখের জলকে এভাবে অবজ্ঞা করে! পুরো কলকাতায় আমরা প্রতিবাদ সমাবেশ করব, বিমানবন্দরেও।’