পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এইচএসসি পরীক্ষা শুরু

Posted on April 3, 2016 | in জাতীয় | by

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে একযোগে দুই হাজার ৪৫২টি কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী । আজ সকাল ১০টায় এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং বাংলা (আবশ্যিক) প্রথম পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা শুরু হয়।

আর মাদরাসা বোর্ডের অধীনে প্রথম দিন আলিমে কুরআন মাজিদ এবং এইচএসসি ভোকেশনালে বাংলা-২ [সৃজনশীল (নতুন/পুরাতস সিলেবাস)] (১১২১) ও বাংলা-১ [সৃজনশীল (নতুন/পুরাতন সিলেবাস)] (১১১১), কারিগরি বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন কমার্সে বাংলা-২ ও বাংলা-১ (সৃজনশীল) এবং ব্যবসায় ব্যবস্থাপনায় বাংলা-২ (নতুন সিলেবাস) ও বাংলা-১ (সৃজনশীল, নতুন সিলেবাস) বিষয়ের পরীক্ষায় বসেছেন শিক্ষার্থীরা। ৯ জুন তত্ত্বীয় পরীক্ষা শেষে ১১ থেকে ২০ জুনের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।hsc-1440x564_c

এবার এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদরাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম-এ ১ লাখ ২ হাজার ১৩২ জন এবং ডিআইবিএসে চার হাজার ৭৯৬ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার পরীক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র এবং ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী। ঢাকার বাইরে এবার বিদেশের সাতটি কেন্দ্রে ২৬২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন, এর মধ্যে ১২৪ জন ছাত্র এবং ১৩৮ জন ছাত্রী। এ বছর ১৯টি বিষয়ের ৩৬টি পত্রের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। গত বছর এ পরীক্ষায় অংশ নিয়েছিল ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী। এ হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৪৪ হাজার ৭৪৪ জন। এই বিভাগের সর্বাধিক পঠিত

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud