পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নতুন মহাকাশযান: চার ঘণ্টায় চাঁদে!

rocket01বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্টার ট্রেক বা স্টার ওয়ার্স সিনেমা দুটি যারা দেখেছেন তাদের কাছে বিষয়টি নতুন কিছু নয়। তবে তারা শুনে অবাক হবেন সেটা আর বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়, বাস্তব হতে চলেছে!
লক্ষ কোটি মাইল দূরে শত্রু নিধনে নিমেষে পৌঁছে যায় সেইসব সিনেমার নায়কেরা। সেটা সত্যিই রোমাঞ্চকর এক অভিজ্ঞতা!
একে বলে ওয়ার্প ড্রাইভ (warp drive), কেউ বলেন হাইপার ড্রাইভ (hyper drive)। এটা হচ্ছে এমন এক শক্তি উৎস যা মহাকাশযানকে অবিশ্বাস্য গতি দিতে সক্ষম।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা দাবি করছে, তারা এমন এক বৈপ্লবিক কৌশল আবিষ্কার করেছেন যে শক্তি উৎস ব্যবহার করে মাত্র চার ঘণ্টায় চাঁদে পৌঁছে দেবে, যেখানে প্রচলিত রকেটে তিন দিন সময় লাগে। আর মঙ্গল গ্রহে পৌঁছাতে সময় লাগবে মাত্র দুই থেকে তিন দিন, যেখানে প্রচলিত রকেটে লাগে সাত মাস!
তাদের দাবি, সুটকেসে ভরা সম্ভব এমন একটি যন্ত্র মহাকাশে বিশাল দূরত্বে ঘণ্টায় ৪৫ কোটি মাইল গতি পেতে সক্ষম। এই যন্ত্র একটি মহাকাশযানে ভরে মানুষ হয়তো একদিন শুক্র গ্রহে সাপ্তাহিক ছুটি কাটাতে যাবে!

এই শক্তি উৎসের কৌশলকে ইলেক্ট্রোম্যাগনেটিক ড্রাইভ বা সংক্ষেপে ইএম ড্রাইভ বলা হচ্ছে। এতে শক্তি সরবরাহের কৌশলটি হবে যেমনটি হয় একটি মাইক্রোঅয়েভ ওভেনের মধ্যে।
এ যুগান্তকারী যন্ত্র কৌশলের ধারণা দিয়েছেন ব্রিটিশ বিজ্ঞানী রজার শাওয়ের। তবে প্রায় এক দশক আগে যখন এই ধারণাটির কথা তিনি বলেছিলেন তখন বাকিরা হাসাহাসি করেছে। এমনকি নাসার বিজ্ঞানীরাও এর সম্ভাব্যতা নিয়ে সন্দিহান ছিলেন।

এই সন্দেহের প্রধান কারণ হলো: এখানে নিউটনের দ্বিতীয় ও তৃতীয় সূত্রের ব্যত্যয় ঘটে, যে সূত্রের ভিত্তিতে রকেট ইঞ্জিন আবিষ্কার করা হয়েছে। রকেট ইঞ্জিন জ্বালানি পুড়ে যে গ্যাস তৈরি করে তা প্রচণ্ড বেগে পেছন দিয়ে বেরিয়ে যায় এবং নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বিপরীত দিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয় ফলে মহাকাশযান সামনের দিকে যায়।
তবে নতুন ধারণার এ ইঞ্জিন রকেটের মতো কোনো জ্বালানি (প্রোপেল্যান্ট) ব্যবহার করে না। বৈদ্যুতিক শক্তিকেই রূপান্তর করে চলবে এ ইএমড্রাইভ ইঞ্জিন।

এখনো বিজ্ঞানীদের মধ্যে এ নিয়ে সন্দেহ থাকলেও কিন্তু গবেষণা থেমে নেই। সবচেয়ে বড় বিমান প্রস্তুতকারক কোম্পানি বোয়িং এবং ব্রিটেন সরকার শাওয়েরের ধারণা সম্প্রসারিত করার জন্য গবেষণায় অর্থ ব্যয় করছে।
শাওয়ের এখন অবসরে এবং একটি ব্রিটিশ কোম্পানির পরামর্শক হিসেবে কর্মরত। তিনি নিজেও এ নিয়ে গবেষণা অব্যাহত রেখেছেন এবং তার দাবি আরো বেশ ক’টি দেশ এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে।

পাঁচ বছর আগে চীনা বিজ্ঞানীরা এমন একটি যন্ত্র তৈরি করে সফলভাবে পরীক্ষা চালানোর দাবি করলে, কেউ তাতে বিশ্বাস করেনি।
তবে নাসা যখন এমন দাবি করলো তখন কেউ আর এ নিয়ে কৌতুক করার সাহস পেল না। কারণ এ প্রতিষ্ঠানটি ইতিমধ্যে চাঁদ এবং মঙ্গলগ্রহে সফলভাবে মহাকাশযান পাঠিয়েছে।
নাসার প্রকৌশলী পল মার্চ বলেছেন, তারা মহাকাশের পরিবেশ সৃষ্টি করতে কৃত্রিম শূন্যস্থানে ইএম ড্রাইভের সফল পরীক্ষা চালিয়েছেন।
তবে শাওয়ের বলছেন, এখানে জাদুবিদ্যার কিছু নেই। স্রেফ নিউটন, আইনস্টাইন আর ম্যাক্সওয়েলের সূত্র। এটা বুঝতে হলে আপনাকে মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিংটা বুঝতে হবে। এই সহজ জিনিসটা অনেকেই বোঝেন না।

এর ব্যাখ্যায় শাওয়ের বলেন, ১৮৭০ এর দশকে ম্যাক্সওয়েল দেখিয়েছেন, বাতাস যেমন মাটিতে মৃদু ধাক্কা দেয় তেমনি আলোও যখন কোনো তলে আপতিত হয় তখন এটা মৃদু বলে ধাক্কা দেয়। তবে এই বল খুবই সামান্য। এই বলকে বর্ধিত করলে অবিশ্বাস্য ফল পাওয়া যাবে। যেমনটি করা হয় মাইক্রোওয়েভ ওভেনে।
ওভেনের ভেতর ম্যানেট্রন নামে একটি ডিভাইস রয়েছে। শাওয়ের এমন একটি ডিভাইসই ব্যবহার করে আলোক তরঙ্গকে একটি দুই মুখ বন্ধ টিউবের মধ্যে সামনে পেছনে আন্দোলিত করেন। এভাবে একদিন তিনি দেখলেন, টিউবের একটি মুখ ক্রমেই প্রসারিত করলে আলো অপরপ্রান্তে গিয়ে বর্ধিত বল প্রয়োগ করে। এভাবে বাড়াতে থাকলে এক সময় টিউবটি সামনের দিকে চলতে থাকে।

নাসা বলছে, একই প্রক্রিয়ায় ইএম ড্রাইভের মধ্যে লেজার রশ্মি চালনা করলে এতো বল পাওয়া যায় যে এটি আলোর চেয়ে বেশি গতি পায়। এ থেকে ধারণা করা যায়, এই শক্তি একটি মহাকাশ যানকে একই গতিতে চালনা করতে সক্ষম হবে।
শাওয়ের প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি। তিনি পরে ব্যাখ্যা করে বলেন, ইএম ড্রাইভ আস্তে আস্তে গতিপ্রাপ্ত হয়। কিন্তু যতোক্ষণ বিদ্যুৎ প্রবাহ অব্যাহত থাকবে ততক্ষণ এ প্রক্রিয়া চলতে থাকবে। বিুদ্যুৎ প্রবাহটি সৌর বা পারমাণবিক যেকোনোটি হতে পারে।

তিনি হিসাব করে দেখেছেন, যদি একটি আন্তঃগ্যালাক্সি ভ্রমণে এরকম একটি মহাকাশ যানের আলো গতির এক তৃতীয়াংশ গতি পেতে ১০ বছর সময় লাগবে। এই গতিই কিন্তু এখনো পর্যন্ত ভ্রমণবেগের চাইতে অনেক বেশি! অর্থাৎ সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার মাইল।
এই কৌশলটি সফলভাবে প্রয়োগ করা গেলে আর এখনকার মতো টন টন জ্বালানি বহন করতে হবে না। মহাকাশ যান বেশি সময় ধরে মহাশূন্যে অবস্থান করার প্রধান বাধাই এই জ্বালানি।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on নতুন মহাকাশযান: চার ঘণ্টায় চাঁদে!

মোবাইল ব্যবহারে বাড়তি টাকা কাটা শুরু

mobileঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করা হয় গত বৃহস্পতিবার। এই বাজেটে মোবাইলের সব ধরনের সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত। এ বাজেট সংসদে আলোচনার পর আগামী ৩০ জুন পাস হওয়ার কথা।
কিন্তু গতকাল শুক্রবার বিভিন্ন মোবাইল গ্রাহক গভর্মেন্ট ইনফো নামের একটি সেবা থেকে একটি ক্ষুদে বার্তা পান। যাতে লেখা হয়েছে- মোবাইলের সব ব্যবহারের উপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, যা আপনার সকল মোবাইল রেটের সাথে প্রযোজ্য হবে।
এরপর থেকেই গ্রাহকদের সব রকম মোবাইল সেবার ওপর বাড়তি ৫ শতাংশ করে অর্থ কাটা শুরু হয়।
শুধু গভর্মেন্ট ইনফো নয় মোবাইল অপারেটরগুলোও তাদের গ্রাহকদের কাছে একই রকম ক্ষুদে বার্তা পাঠানো শুরু করেছে।
গ্রামীণ ফোনের ক্ষুদে বার্তায় বলা হয়েছে- মোবাইল ফোন ব্যবহারে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, যা আপনার সকল ধরনের মোবাইল ব্যবহারের ওপর প্রযোজ্য হবে।
এ প্রসঙ্গে বাংলালিংক, গ্রামীণ ও রবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বাজেট উত্থাপনের দিনই (বৃহস্পতিবার) জাতীয় রাজস্ব বোর্ড সম্পূরক শুল্ক আরোপের বিশেষ প্রজ্ঞাপন (এসআরও) জারি করে। সেদিন অপারেটরদের কাছে এটি পাঠিয়ে দেয়া হয়। এরপরই অপারেটররা গ্রাহকদের ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানিয়ে দিচ্ছে যে, তাদের মোবাইল সেবার ওপর অতিরিক্ত কর আরোপ শুরু হয়েছে।
অর্থাৎ এখন থেকে গ্রাহকদের ১০০ টাকার মোবাইলের সেবা ব্যবহারে আগের ১৫ শতাংশ মূল্য সংযোজন করের (ভ্যাট) সঙ্গে ৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হবে। অর্থাৎ গ্রাহক ১০০ টাকায় ২০ টাকা কর দেবে।
এছাড়া মোবাইল ফোন ব্যবহারের ওপর ১ শতাংশ হারে সারচার্জ থাকলেও তা এখনই কাটা হচ্ছে না। যদিও গত ৩০ মার্চ মন্ত্রিসভায় এ আইনিটি অনুমোদন পেয়েছে। জাতীয় সংসদে পাসের পর এ আইনটি কার্যকর হবে। তখন গ্রাহককে আরো বাড়তি অর্থ খরচ করতে হবে। অর্থাৎ ১০০ টাকায় ২১ টাকা কর দিতে হবে।
উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সেবায় ৫ শতাংশ শুল্ক আরোপের সঙ্গে সঙ্গে মোবাইল সিমের শুল্ক হার ৩০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করার প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী। গতকাল শুক্রবার বাজেটোত্তোর এক সংবাদ সম্মেলনে মুহিত বলেন, ‘সবার দেয়ার সামর্থ আছে সেই বিশ্বাসেই মোবাইল ব্যবহারের ওপর কর ধরা হয়েছে।’
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাব অনুসারে, গত এপ্রিল পর্যন্ত দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ৪৭ লাখ। এরমধ্যে ৪ কোটি ৪২ লাখ গ্রাহক মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on মোবাইল ব্যবহারে বাড়তি টাকা কাটা শুরু

থান্ডারবোল্ট ৩ চলবে ইউএসবি টাইপ-সিতে

Thunderbolt+3+adopts+USB+Type-C,+brings+one-cable+world+into+viewতথ্যপ্রযুক্তি : ইনটেল নির্মিত হার্ডওয়্যার ইন্টারফেইস থান্ডারবোল্টের নতুন সংস্করণ থান্ডারবোল্ট ৩-এ কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ-সি। প্রযুক্তিবিষয়ক সাইট আরস টেকনিকা ইউকে-এর বরাত দিয়ে ম্যাশএবল জানিয়েছে, জুন মাসের প্রথম মঙ্গলবার এক বিবৃতিতে উচ্চ গতিসম্পন্ন ট্রান্সফার টুলের নতুন সংস্করণ থান্ডারবোল্ট ৩ এর বাজারজাতকরণের আনুষ্ঠানিক ঘোষণা দেয় টেক জায়ান্ট ইনটেল।
নতুন সংস্করণে থান্ডারবোল্ট ৩-এ কানেক্টর হিসেবে মিনি ডিসপ্লে পোর্টের বদলে ইউএসবি টাইপ-সি ব্যবহার করা হয়েছে। এর ফলে একটি কেবল ব্যবহারের মাধ্যমেই সব ধরনের কাজ করা যাবে বলে জানিয়েছে ম্যাশএবল।
বর্তমানে কম্পিউটারে সাধারণত তিন ধরনের পোর্ট থাকে। এদের মধ্যে একটি চার্জ দেয়ার কাজে, একটি ইউএসবি পোর্ট এবং বাকিটি থান্ডারবোল্ট পোর্ট হিসেবে ব্যবহার করা হয়। তবে থান্ডারবোল্ট ৩ বাজারে এলে একটিমাত্র কেবল ব্যবহার করে এক পোর্টেই সব কাজ করা যাবে।
ম্যাশএবল জানিয়েছে, নতুন সংস্করণ থান্ডারবোল্ট ৩-তে আগের দ্বিগুন গতিতে ডেটা স্থানান্তর করা যাবে এবং সর্বোচ্চ গতিসীমা প্রতি সেকেন্ডে ৪০গিগাবাইট পর্যন্ত হতে পারে। এর মাধ্যমে দুটি এক্সটারনাল ‘৪কে’বা একটি ‘৫কে’ পর্যন্তক্ষমতাসম্পন্ন মনিটর ব্যবহার করা যাবে।২০১৬ সালের শুরু দিকে থান্ডারবোল্টের এই নতুন সংস্করণ ইউএসবি টাইপ-সি পোর্টে কাজ করবে বলে জানিয়েছে ম্যাশএবল।
উল্লেখ্য, বর্তমানে আইফোনে ব্যবহারিত ইউএসবি টাইপ-সি পোর্ট বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এটি একই সঙ্গে চার্জ, দ্রুত ডেটা ট্রান্সফার এবং মাল্টিপল স্ক্রিনের কাজে ব্যবহার করা যায়।
ইতোমধ্যে এই বছরের শুরুর দিকে অ্যাপলের ম্যাকবুকে একমাত্র পোর্ট হিসেবে ইউএসবি টাইপ-সি ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি ২০১১ সাল থেকেই অ্যাপল কম্পিউটারে থান্ডারবোল্ট ব্যবহারের সুবিধা প্রদান করে আসছে। তাই পরবর্তীতে ম্যাকে টাইপ-সি সমর্থিত থান্ডারবোল্ট ব্যবহার করা হলে অবাক হবার কিছু থাকবে না।
গত সপ্তাহে অনুষ্ঠিত গুগলের আইও সম্মেলনে পরবর্তী এন্ড্রয়েড ফোনগুলোর জন্য আদর্শ পোর্ট হিসেবে ইউএসবি টাইপ-সির নাম উল্লেখ করা হয়।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on থান্ডারবোল্ট ৩ চলবে ইউএসবি টাইপ-সিতে

অ্যাভেঞ্জাররাই হ্যাকিয়ের মূল হোতা!

Why+would+China+hack+the+U.S.+government+1তথ্যপ্রযুক্তি : যুক্তরাষ্ট্রের ৪০ লাখ সরকারি কর্মকর্তার ব্যাক্তিগত তথ্য হ্যাক হওয়ার ঘটনায় চীনের দিকে অভিযোগের তীর ছুড়েছে দেশটির তদন্তকারী ও সাইবার বিশেষজ্ঞরা। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উপর গোপন নজরদাড়ি বাড়ানোর চেষ্টার অংশ হিসেবে চীন এই কাজ করেছে বলে মনে করছেন তারা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের চিহ্নিত করতে চীন চুরি করা তথ্য ব্যবহার করবে বলে আশঙ্কা প্রকাশ করছেন মার্কিন নৌবাহিনীর সাবেক শীর্ষ সাইবারনিরাপত্তা বিষয়ক কমান্ডার মাইক ওয়ালস। তিনি বলেন, “এটি একটি গোয়েন্দা কার্যক্রম যা চীনকে ভবিষ্যতে সাইবার আক্রমণে সাহায্য করবে।”
যুক্তরাষ্ট্রের আরেক সাবেক গোয়েন্দা বিশেষজ্ঞ জেসন পোলানচিখ জানিয়েছেন, হ্যাকাররা যুক্তরাষ্ট্রে সরকারি কর্মকর্তা ও তাদের কাজ সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে এবং ওই তথ্য কাজে লাগানোর চেষ্টা করছে। কর্মকর্তাদের ব্যাক্তিগত তথ্য দিয়ে চীন তাদের ব্ল্যাকমেইল করতে পারে, এমনকি তাদের ক্রেডিট কার্ড কালোবাজারে ছেড়ে দেওয়ার মতো কাজও করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
Why+would+China+hack+the+U.S.+government+2অন্যদিকে কলম্বিয়া ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও চীনা পররাষ্ট্রবিষয়ক বিশেষজ্ঞ এলিজাবেথ উইশনিক যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনও শক্ত প্রমাণ না দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, “আগামী মাসে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত বিষয় নিয়ে পারস্পারিক সংলাপ হতে যাচ্ছে, যেখানে মার্কিন কর্মকর্তারা সাইবারনিরাপত্তার ইসুটি উঠানোর কথা, ঠিক এর আগ মূহুর্তে এ ধরনের আক্রমণ পরিচালনার জন্য খুব বাজে সময়।”
হ্যাকারদের আসল পরিচয় নিয়ে রাজনৈতিক তর্ক-বিতর্কের মধ্যে হাস্যরসের যোগান দিচ্ছে হ্যাকারদের ব্যবহৃত ছদ্মনাম। ছদ্মনামের মধ্যে ছিল– টনি স্টার্ক, নাতাশা রোমানফ, স্টিভ রজার্স আর জেইমস রোডসের মতো নামগুলো। অনেকটা রসিকতা করেই সিএনএন মন্তব্য করেছে, ক্যাপ্টেন আমেরিকা আর অ্যাভেঞ্জাররাই হ্যাক করেছে যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্ক।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on অ্যাভেঞ্জাররাই হ্যাকিয়ের মূল হোতা!

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার খুলছে ফেসবুক

AIবিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অনেক আগেই আগ্রহ দেখিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা নির্বাহী মার্ক ‍জুকারবার্গ। আর এই আগ্রহ থেকেই এ-ই প্রথম যুক্তরাষ্ট্রের বাইরে কোনো ল্যাবরেটরি স্থাপন করছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাগারটি স্থাপন করা হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে।

এই গবেষণাগারে একটি দীর্ঘমেয়াদি উচ্চাভিলাসী প্রকল্প নিয়ে কাজ করা হবে। এখানে একটি টিম কাজ করবে প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, বচন এবং ইমেজ রিকগনিশন নিয়ে।

ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্কোরেফার বলেন, ‘সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকি নিয়ে অতিমাত্রায় কথাবার্তা বলা হচ্ছে।’ ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্পের প্রধান ইয়ান লিকুন তার সঙ্গে যোগ করে বলেন, ‘অদূর ভবিষ্যতে এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।’

তিনি বলেন, ‘আমরা যেমনটি চাচ্ছি তেমন একটা বুদ্ধিমান মেশিন তৈরি করতে এখনো অনেক পথ যেতে হবে। এখানে অনেক কারিগরি বাধা রয়েছে, আর আমরা এখনো জানি না কোন ধরনের সমস্যার মুখে পড়তে হবে আর সেগুলোর সমাধানই বা কী হবে।’

মানুষের সমপর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা এখনো অনেক দূরে বলেও স্বীকার করেন তিনি। তার মতে, এতে আরো কয়েক দশক লেগে যেতে পারে।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার খুলছে ফেসবুক

জনির সাফল্যের গল্প

ঢাকা: কাঠের পিঁড়িতে ভর করে চলা শারীরিক প্রতিবন্ধী আতিকুল ইসলাম জনি (১৭) কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ গ্রেডে পাশ করেছে। 27469_1
জনির বাড়ি বগুড়ার ধুনট উপজেলার শিমুলবাড়ি গ্রামে। এক বছর আগে বিনা চিকিৎসায় বাবা মোখলেসুর রহমান মারা গেছেন। মা কাজুলী বেগম পরের বাড়িতে কাজ করেন। দুই ভাইয়ের মধ্যে জনি ছোট। অভাব অনটনের সংসার। শুধু রয়েছে মাথা গোজার ঠাঁই চার শতকের বসতভিটা।

সে ধুনট উপজেলার গোসাইবাড়ি আব্দুল ওয়াদুদ কারিগরি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
মা কাজুলী বেগম বলেন, জন্মের পর ছোট আকারের দুই পা নাড়াতে পারেনি জনি। শরীরের সঙ্গে দুইটি পায়ের বাঁকা পাতা ঝুলছে। পিঁড়েতে ভর করে হামাগুড়ি দিয়ে চলা ফেরা করতে হয়। চলাচলের সামর্থ না থাকলেও ছেলের অদম্য ইচ্ছায় বাড়ির পাশে শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করেন তাকে। এর পর থেকে শুরু হয় মায়ের কোলে চড়ে স্কুলে যাতায়াত। এভাবে প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া শেষ করে ভর্তি হয় গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে ২০১১ সালে জেএসসি পরীক্ষায় চার দশমিক উনচল্লিশ পয়েন্ট পেয়ে কৃতকার্য হয়। এরপর অভাবের কারনে আর স্কুলে যাওয়া হয়নি। দুই বছর পর আবারো ভর্তি হয় গোসাইবাড়ি আব্দুল ওয়াদুদ কারিগরি স্কুলে।

এসএসসি পাশের খবর পেয়ে স্বনজদের মুখে হাঁসি ফুটেছে। কিন্ত এ সাফল্য জনির মনে আনন্দের পরিবর্তে বয়ে এনেছে দুশ্চিন্তা। কারন জনি লেখাপাড়া করে আদর্শ শিক্ষক হতে চায়। হতদরিদ্র পরিবারের সন্তান জনির উচ্চ শিক্ষার স্বপ্ন আদৌ পুরন হবে কিনা এ নিয়ে সংশয় সৃষ্টি দিয়েছে। জনির সহপাঠিরা পরীক্ষায় পাশ করে পাড়ার সব মানুষের মাঝে মিষ্টি বিতরন করছে। জনিরও আশা ছিল সহপাঠিদের মতোই পাড়ার মানুষকে মিষ্টি খাওয়াবে। কিন্তু সে ভাগ্য তার নাই। ওই দিন তার ঘরে মিষ্টি কেনার টাকা ছিল না। আনন্দ করতে পাড়ার অনেকেই তার বাড়ীতে এসেছিলেন। কিন্ত তাদের আনন্দের ভাগিদার করতে পারেনি। তবে এক সময় হয়তো বিধবা মায়ের এই কষ্টও মুছে দিতে পারবে। এ আশাই তার মায়ের শান্তনা।

আতিকুল ইসলাম জনি জানায়, ইচ্ছা থাকলে উপায় হয়-এ কথা আমি বিশ্বাস করি। কারন আমার প্রবল ইচ্ছাকে দারিদ্রতা হার মানাতে পারেনি। তাই আজ আমার এ সাফল্য। আমার এ সাফল্যের জন্য শিক্ষক, মা ও বড় ভাই সবচেয়ে বেশী অনুপ্রেরনা রয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

Posted in তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতি | Comments Off on জনির সাফল্যের গল্প

শুরুতেই স্যামসাংয়ের বাজিমাত

Samsung-Galaxy-S6-Edge-Emerald

ঢাকা: মাত্র তিন সপ্তাহে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস ৬–এর বিক্রি ৬০ লাখ ছাড়িয়েছে। ১০ এপ্রিল নতুন এই স্মার্টফোন বাজারে আনার পর ৩০ এপ্রিল পর্যন্ত ৬০ লাখ স্মার্টফোন বিক্রি করে শুরুতেই বাজিমাত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পেয়েছে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে কাউন্টারপয়েন্ট জানিয়েছে, ২০১৪ সালের বাজারে আনা গ্যালাক্সি এস ৫ এর তুলনায় এক মাসেরও কম সময়ে গ্যালাক্সি এস ৬ ও এস৬ এজ বিক্রি বেশি হয়েছে। অ্যাপলের আইফোন এস ৬ বাজারে আসার পরে বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন মডেলও গ্যালাক্সি এস৬।

গত বছরে গ্যালাক্সি এস ৫ স্মার্টফোন বিক্রি আশানুরূপ না হওয়ায় স্যামসাংয়ের মুনাফা আশানুরূপ হয়নি। এবারে এস ৬ বিক্রি ভালো হওয়ায় বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা হিসেবে আরও এগিয়ে যাবে স্যামসাং। এস ৬ স্মার্টফোন বিক্রি যেমন ভালো হয়েছে তেমনি সমালোচকদেরও সন্তুষ্ট করতে পেরেছে।

বাজার গবেষকেরা ইতিবাচক কথা বললেও স্যামসাং এখনো কিন্তু এস ৬ বিক্রির কোনো তথ্য জানায়নি। যদিও স্যামসাংয়ের কর্মকর্তারা বলছেন, এস ৬ বাজারে ছাড়ার হিসেব ধরলে তা কোম্পানির জন্য নতুন রেকর্ড হবে।
এপ্রিল মাসে যদিও এস ৬ মডেলটির বিক্রি বেশি হয়েছে তারপরও বাজার বিশ্লেষকেরা বলছেন, স্যামসাং ঠিকমতো সরবরাহ করতে পারলে এস ৬ এজ মডেলটির বিক্রিও বেশি হওয়ার সম্ভাবনা ছিল। বর্তমান প্রান্তিকে এস৬ এজের সরবরাহ সমস্যা দূর হচ্ছে বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।

কাউন্টারপয়েন্টের গবেষণা পরিচালক পিটার রিচার্ডসন এক বিবৃতিতে বলেছেন, স্যামসাং যদি উৎপাদন সমস্যার সমাধান করতে পারে তবে অ্যাপলের আইফোন ৬ সিরিজকে বিক্রির দিক থেকে পেছনে ফেলবে এস৬ সিরিজ।
কাউন্টারপয়েন্টের গবেষকেরা বলছেন, এ বছরের শেষ নাগাদ পাঁচ কোটি ইউনিট গ্যালাক্সি এস ৬ বিক্রি করতে পারবে স্যামসাং যা এক বছরে তাদের স্মার্টফোন বিক্রির রেকর্ড ছাড়িয়ে যাবে। এর আগে এক বছরে সাড়ে চার কোটি গ্যালাক্সি এস ৪ বিক্রি করেছিল স্যামসাং।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on শুরুতেই স্যামসাংয়ের বাজিমাত

জিমেইলের ব্যবহারকারী ৯০ কোটি

gmail2

নিউজ ডেস্ক: অনেকের কাছে ইমেইল মানেই জিমেইল। ইন্টারনেটের দুনিয়ার সাথে প্রথম পরিচয় মেইল অ্যাকাউন্ট খোলার মাধ্যমে। বিশ্বব্যাপী এখন ৯০ কোটি মানুষ জিমেইল ব্যবহার করেন। ২০১২ সালে এই সংখ্যা ছিল ৪০ কোটি ২৫ লাখ। গত তিন বছরে জিমেইল ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৫০ কোটি। গুগলের বার্ষিক আই/ও সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্টস সুন্দর পিছাই তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চকে জানিয়েছেন, বিপুল এই ব্যবহারকারীর মধ্যে ৭৫ শতাংশই মোবাইল ফোনের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন।

২০১২ সালে গুগল ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় মেইল সেবা। হটমেইলকে (বর্তমানে আউটলুক ডটকম) পেছনে ফেলে সে সময়ে শীর্ষস্থান দখল করেছিল জিমেইল। তবে জিমেইল ছাড়া আর কোনো ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান নিজেদের ব্যবহারকারীর সংখ্যা নির্দিষ্ট করে জানাতে পারেনি।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on জিমেইলের ব্যবহারকারী ৯০ কোটি

ইরানে এবার রাষ্ট্রীয় ‘ডেটিং ওয়েবসাইট’ চালু

14.+Datবিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :  ইরান সরকার একটি ডেটিং ওয়েবসাইট চালুর উদ্যোগ নিয়ে বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিলো। রক্ষণশীল এ মুসলিম দেশটিতে এবার তরুণ-তরুণীরা নিজেরাই নিজেদের পছন্দের বর বা কনেকে বেছে নিতে পারবেন। মন-দেয়া নেয়া চলবে ভাল লাগার মানুষটির সঙ্গে। তবে তাদের বেঁধে দেয়া নিয়মের মধ্যেই তা করতে হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সরকার সংগত কারণেই এ উদ্যোগ নিতে বাধ্য হয়েছে। দেশটির তরুণ দম্পতিদের মধ্যে বিচ্ছেদটা যেন দুধ-ভাতের মতো

বিষয়ে পরিণত হয়েছে। আশঙ্কাজনকভাবে, ইরানিদের মধ্যে প্রায় ২২ শতাংশ বিয়ের সম্পর্ক শেষ হয় বিচ্ছেদে। রাজধানী তেহরানে হারটা আরও বেশি। বিচ্ছেদের হার এভাবে বাড়তে থাকায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে সরকার। তরুণ দম্পতিদের একটি বড় অংশ ৩০ বছর বয়সে পৌঁছানোর আগেই ছাড়াছাড়ির পথ বেছে নিচ্ছেন। আর ইরানের জনসংখ্যার অধিকাংশের বয়সই ৩০ বছরের নিচে। ইরানের স্পোর্টস অ্যান্ড ইয়ুথ অ্যাফেয়ার্সের উপমন্ত্রী মাহমুদ গোলরাজি এ বছরের শুরুতে তার পরিকল্পনা ঘোষণা করেন। তিনি আশা করছেন, নতুন এ ওয়েবসাইটটি ‘১ লাখ বিয়ে’ আয়োজনে প্রধান ভূমিকা রাখবে এবং তরুণ-তরুণীদের মধ্যে ‘বিবাহঘটিত সমস্যার সমাধান করবে’। কিভাবে ওয়েবসাইটটিতে নিবন্ধন করতে হবে এবং তা কিভাবে কাজ করে, তার সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে ওয়েবসাইট কর্তৃপক্ষ। ওয়েবসাইটটি পরিচালনা করছে ইসলামিক উন্নয়ন সংস্থা। দেশটির সর্বোচ্চ নেতার তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রতিষ্ঠান এটি। আপাতত, কেবল রাজধানী তেহরানেই ডেটিং ওয়েবসাইটটি চালু রয়েছে। অচিরেই ইরানের আরও কয়েকটি শহরে এর কার্যক্রম বিস্তৃত হবে। যারা সত্যিকার অর্থেই পছন্দের মানুষ খুঁজতে চান, ওয়েবসাইটটিতে তাদের উচ্চতা, ওজনসহ মৌলিক তথ্যাদি সরবরাহ করতে হবে। পিতা-মাতার পেশা ও বৈবাহিক অবস্থার তথ্যও সন্নিবেশিত করতে হবে। তবে পাত্র-পাত্রীর শখ, পছন্দের গান বা চলচ্চিত্র সম্পর্কে কোন তথ্য জানা যাবে না। পাত্র-পাত্রীর ছবিও আপলোড করা যাবে না। কারণ, তা লজ্জার সীমা অতিক্রম করে বলেই মনে করা হয়। উপযুক্ত পাত্র-পাত্রীর বিয়ের সম্ভাবনা সৃষ্টি হলে, ওয়েবসাইট কর্তৃপক্ষ ছবিগুলো দেখতে পারবে। এদিকে রক্ষণশীল সমাজব্যবস্থায় এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। ইরানে বিয়ের আগে শারীরিক সম্পর্ক অবৈধ। ভীষণ কড়াকড়ি সত্ত্বেও দেশটিতে ৩ শতাধিক ডেটিং ওয়েবসাইট চালু রয়েছে। সেগুলো বন্ধে কড়া ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মাহমুদ গোলরাজি। এর আগে নানা ব্যবস্থা নিয়েও সফলতা না পাওয়ায়, রাষ্ট্রীয়ভাবেই এবার ডেটিং ওয়েবসাইট চালু করা হলো।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on ইরানে এবার রাষ্ট্রীয় ‘ডেটিং ওয়েবসাইট’ চালু

পাম গাছে মোবাইল টাওয়ার !

pum_mobilবিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেখতে একেবারে পাম গাছ! কিন্তু, আদপে তা মোটেই গাছ নয়৷ আসলে মোবাইল টাওয়ার৷

মুকেশ আম্বানির রিলায়েন্স জিও দেশের প্রথম ক্যামোফ্লেজড ফোর-জি মোবাইল টাওয়ার বসাল জামশেদপুরে৷ প্রায় ৩৫ মিটার লম্বা এই টাওয়ারটি কল ড্রপেরসমস্যাও সমাধান করবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে৷ একই সঙ্গে সাধারণ মোবাইল টাওয়ার যেখানে সিগন্যালের মাত্রা কম থাকলেই গরম হয়ে যায়, এইটাওয়ারে তা হবে না বলে জানিয়েছেন রিলায়েন্স জিও-র ঝাড়খণ্ডের মেন্টর প্রভাত সিনহা৷

বিশেষ ভাবে ডিজাইন করা এই টাওয়ারটি বিদেশ থেকে আমদানি করা হয়েছে৷ তিনি বলেন, ‘বর্তমানে আমাদের পাম এবং পাইন গাছের মতো দেখতে টাওয়ার রয়েছে৷ তবে এলাকার সবুজের সঙ্গে সামঞ্জস্য রেখে আম এবং অন্যান্য গাছের আকারেও এই টাওয়ার তৈরি করা সম্ভব৷’ রিলায়েন্স জিও-র ফোর-জি পরিষেবা কবে বাণিজ্যিক ভাবে শুরু হবে? এর উত্তরে তিনি জানান, অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্কের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও টাওয়ার বসানো নিয়ে এখনও কিছু সমস্যা রয়েছে৷ তবে আগামী কয়েক মাসের মধ্যে পরিষেবা চালু করার জন্য সংস্থা চেষ্টা করছে৷

প্রসঙ্গত, ইতিমধ্যেই কলকাতার অনেক এলাকাতেই ফোর-জি প্রযুক্তি নির্ভর ওয়াই-ফাই পরিষেবা চালু করেছে রিলায়েন্স জিও৷ চলতি অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকে গোটা দেশের ২২টি টেলিকম সার্কলে একই সঙ্গে রিলায়েন্স জিও ফোর-জি পরিষেবা চালু করবে বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে৷ এ জন্য রিলায়েন্স জিও মোট পাঁচটি মোবাইল টাওয়ার সংস্থার সঙ্গে ১ লক্ষ ৬৫ হাজার ১৯০টি টাওয়ার ব্যবহার করার জন্য ইতিমধ্যেই চুক্তি সই করেছে৷

এ ছাড়াও ফোর-জি পরিষেবা চালু করতে রিলায়েন্স কমিউনিকেশনের প্রায় ৪৫ হাজার টাওয়ার এবং অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ব্যবহার করবে সংস্থাটি৷

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on পাম গাছে মোবাইল টাওয়ার !

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud