May 1, 2026
কনসার্টে গেছেন, কিন্তু ড্রামের বাড়িটা বুকে এসে বিঁধছে। অথবা আশপাশের হট্টগোলের জন্য প্রিয় গায়ক-গায়িকার গান শুনতে পাচ্ছেন না। বাসে ঘুমোতে ঘুমোতে যাবেন ঠিক করেছিলেন কিন্তু আচমকা কোনও শিশু চিৎকার করে উঠল। রেস্তোরাঁয় আশপাশের চেঁচামেচির কারণে প্রিয়জনের কথায় মন দিতে পারছেন না। পাশের ফ্ল্যাটের লোকটা যখন যাবতীয় ম্যানার ভুলে বারান্দায় দাঁড়িয়ে মোবাইলফোনে চেঁচিয়ে কথা বলতে থাকে, তখন নিশ্চয় অাপনার মনে হয়, ইশ! লোকটার মুখটা যদি মিউট করে দেওয়া যেত!
প্রযুক্তি এনে দিল এসবের সমাধান। এবার চারপাশের শব্দ নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়েই! কার কথা কত জোরে শুনবেন, আশপাশের শব্দ আদৌও কানে ঢোকাবেন কি না, তা ঠিক করে দিতে পারবেন আপনি নিজেই। দরকার হবে শুধু একজোড়া ইয়ারপ্লাগের। যা তৈরি করেছে ডপলার ল্যাব।
এখনও বাজারে মিলবে না এ শব্দটি। তবে বানানোর পথে অনেকটা এগিয়েছে ডপলার ল্যাব। আপাতত চলছে কিস্টার্টার ক্যাম্পেইন। মানে যথাযথ সহায়তা পেলেই বাণিজ্যিক উৎপাদনে যাবে প্রতিষ্ঠানটি।
কীভাবে কাজ করবে? প্রথমত এতে আছে একজোড়া ব্লুটুথ ইয়ারফোন। কানের সঙ্গে আরামসে জুড়ে যাবে ওটা। ওই ইয়ারফোনের বাইরেই আছে সাউন্ড রিসিভার। আশপাশের শব্দ তাৎক্ষণিকভাবে গ্রহণ করবে ওটা। এরপর সংকেত চলে যাবে স্মার্টফোনে। স্মার্টফোনে প্রসেস হওয়ার পর তা আবার আসবে ইয়ারফোনে। প্রক্রিয়াটা ঘটবে দ্রুত। সময় নেবে মাত্র ৩০ মাইক্রোসেকেন্ড। চোখের পলক ফেলার ১০ হাজার ভাগের এক ভাগ সময়। তাই ব্যবহারকারীর মনে হবে তিনি যা শুনছেন লাইভই শুনছেন। তবে সেটা নিজের মতো করে!
ইয়ারফোনটা কানে পরলে শুরুতে যেসব সমস্যার কথা বলা হয়েছে, সমাধান মিলবে তার সবকটারই। সামনে কেউ উঁচু স্বরে কথা বলতে থাকলে, কানে ইয়ারফোন গুঁজে নিজের মোবাইলেই কমিয়ে দিতে পারবেন বক্তার কথার ভলিউম। আবার চাইলে কথাবার্তা বা শব্দের মধ্যে যোগ করতে পারবেন ইফেক্টও!
আপাতত যারা কিকস্টার্টার প্রজেক্টে ১৭৯ ডলার করে জমা দিচ্ছেন, তাদের ১০০০ জনই পাবেন পণ্যটির প্রথম শিপমেন্ট। আবার ১৯৯ ডলার করে দিলে সঙ্গে মিলবে একটা টি-শার্ট। প্রতিষ্ঠানটি আশা করছে আগামী ডিসেম্বরের মধ্যেই পণ্যটি বাজারে আসবে। দাম পড়বে প্রায় আড়াইশ ডলার।
বিজ্ঞান ও প্রযু্ক্তি ডেস্ক : স্যামসাং তাদের গ্যালাক্সি এস৬ সিরিজে নতুন একটি স্মার্টফোন এনেছে। এটির মডেল গ্যালাক্সি এস৬ একটিভ। এই স্মার্টফোন বিশেষত্ব হলো এটি তাপ, চাপ পানি এবং ধুলোবালি প্রতিরোধী। ফোনটিকে অ্যাডভেঞ্চার ঘরানায় তৈরি করা হয়েছে।
গ্যালাক্সি এস৬ একটিভ স্মার্টফোনটি বার্সোলোনায় মোবাইল কনগ্রেসে প্রথম উপস্থাপন করা হয়। এটির মেটাল কেসিং একে আরো শক্তপোক্ত করেছে।
ফোনটিতে আছে ৫.১ ইঞ্চির কিউএইচডি সুপার অ্যামোলিড স্ক্রিন। স্ক্রিনের রেজুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল। এতে আছে এক্সিনোস ৭৪২০ চিপসেট। ফোনটির পেছনের ক্যামেরায় রয়েছে ১৬ মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য সামনের ক্যামেরায় রয়েছে ৫ মেগাপিক্সেল।
স্মার্টফোনটি আইপি৬৮ এবং মিল এসটিডি ৮১০ জি সার্টিফাইট প্রটেকশন রয়েছে। এটি ১.৫ টি পানির গভীরে ৩০ মিনিট সচল থাকতে পারে। এটিকে ডাস্টপ্রুফ হিসেবেও তৈরি করা হয়েছে। আর আছে থার্মাল এবং শক প্রটেকশন।
১২ জুন থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে। জানা গেছে ফোনটি যুক্তরাষ্ট্রের বাজারে ৬৯৫ ডলারে বিক্রি হবে। বাংলাদেশী টাকায় এটার দাম হবে ৫৪ হাজার ৪১ টাকা।
আইসিটি ডেস্ক : অনলাইন রেডিও ‘রেডিও ২০০৮ ডট কম’ radio2008.com। চলতি পথে ভ্রমনকারীদের জন্য এটি বিনোদন সঙ্গী। এখানে অন্যান্য রেডিওর মতো গান শোনার পাশাপাশি অডিও এবং ভিডিওর আর্কাইভও দেখা যায়। এছাড়া আর্কাইভে থাকা সেসব অডিও, ভিডিও যেকোনো সময় নিজের ইচ্ছেমতো চালাতে পারবেন ব্যবহারকারীরা।
রেডিওতে শুধু গান নয় ভিডিও দেখারও সুযোগ করে দিতে তৈরি হয়েছে রেডিও ২০০৮। যেজন্য অন্যসব অনলাইন রেডিও থেকে এটি ব্যতিক্রম বলে মনে করে এর উদ্যোক্তা। রেডিও ২০০৮’এ উপভোগ এখানেই সীমাবদ্ধ নয়। ব্যবহারকারীরা নিজের মোবাইল থেকেও ২০০৮-এ ডায়াল করে আর্কাইভে থাকা গানসহ যাবতীয় কনটেন্টগুলো শুনতে পারবেন।
গান ছাড়াও এখানে বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় সব তারকাদের ব্যক্তিগত জীবনের সাক্ষাৎকার অডিও এবং ভিডিও উভয় ফর্মেটে পাওয়া যাবে । এসব সাক্ষাৎকার অনলাইনে দেখা বা শোনার পাশাপাশি মোবাইল থেকেও ২০০৮ এ ডায়াল করে শুনতে পারবেন।
উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথম রেডিও ২০০৮ শিল্পীদের সব গান নিজেরা কিনে নিয়ে স্বত্ত্বস্বরুপ প্লে করছে। এখানে আর্কাইভে থাকা সব কনটেন্টর কপিরাইট রেডিও ২০০৮ এর।
আইসিটি ডেস্ক : পুরনো আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য গত মাসের শেষ নাগাদ সুখবরটি দিয়েছিল প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বলা হয়েছিল, আইওএস’র পরবর্তী ভার্সন আইওএস৯, আইফোন৪ এস, আইপ্যাড ২ অথবা আইপ্যাড মিনি ব্যবহারকারীদের ধীরগতির বিরক্তি থেকে মুক্তি দেবে।
স্থানীয় সময় সোমবার (০৮ জুন) সান ফ্রান্সিসকোতো ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) আইওএস’র নতুন এ ভার্সন উন্মুক্ত করলো অ্যাপল।
সার্চে আরো আধুনিকতা, পাশাপাশি একসঙ্গে দু’টি অ্যাপ চালু রাখাসহ আইওএস৯-এ বেশ কয়েকটি নতুন ফিচার সংযুক্ত করা হয়েছে। আইওএস’র নতুন ভার্সন ব্যবহারে আইপ্যাডে একসঙ্গে বিভিন্ন কাজ করা যাবে।
কনফারেন্সে অ্যাপল ওয়াচের আপডেট ভার্সন উন্মুক্তের কথা জানান অ্যাপল’র সিইও টিম কুক। একইসঙ্গে ম্যাকের পরবর্তী ভার্সনের কথাও বলা হয়, যা চলতি বছরের শেষ নাগাদ পাওয়া যাবে।
এছাড়া বহুল কাঙ্ক্ষিত মিউজিক স্ট্রিমিং সার্ভিস ‘অ্যাপল মিউজিক’ উন্মুক্ত করেন কুক। বহু বছর ধরে আইপড ও আইটিউন সঙ্গীতপ্রেমীদের সেবা দিলেও সম্প্রতি এর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে। শুধু আইওএস নয়, বছরের শেষ নাগাদ এ সংক্রান্ত একটি অ্যাপ পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।
কনফারেন্সে অ্যাপল পে-সার্ভিসের বিস্তারিতও তুলে ধরা হয়।
অবাক করা হলেও সত্য যে, স্পেনের এক নারী ই-কমার্স জায়ান্ট ইবে’র মাধ্যমে সূর্যে প্লট বিক্রি করছিলেন। দামও খুব কম। প্রতি বর্গ মিটার মাত্র এক ইউরোতে পাওয়া যাচ্ছিলো। কিন্তু ঐ মহিলার একাউন্ট বাতিল করে দিয়ে গোল বাঁধালো ইবে নিজেই। শেষমেশ ইবে’র সাথে ঐ মহিলার বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে।
সূর্যে প্লট বিক্রি করা ঐ মহিলার নাম মারিয়া দুরান। তিনি স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের ভিগো শহরের বাসিন্দা। বয়স ৫৪। ২০১০ সাল থেকে দুরান সূর্যের একটি অংশের মালিক বলে নিজেকে জাহির করছিলেন। এও বলেছিলেন যে, যারা সৌরশক্তি ব্যবহার করছে তাদের কাছ থেকে বিল সংগ্রহ করবেন।
এর কয়েকদিন পর মারিয়া দুরান ইবে-তে সূর্যের প্লট বিক্রি শুরু করেন। কিন্তু সূর্যকে ‘অধরা সম্পত্তি’ সাব্যস্ত করে ইবে সম্প্রতি দুরানের একাউন্ট বাতিল করে দেয়। আর এতেই ক্ষিপ্ত হয়েছেন দুরান। দিয়েছেন ইবে-র বিরুদ্ধে পাঁচ হাজার সাতশ’ পাউন্ডের মামলা ঠুকে।
তবে ইবে-তে একাউন্ট বন্ধ হয়ে গেলেও নিজের ওয়েবসাইট থেকে সূর্যে প্লট বিক্রি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দুরান।
প্রযুক্তি বাজারে দুটি স্মার্টফোন উন্মুক্ত করলো সনি। ‘এক্সপেরিয়া সি ফোর’ এবং ‘সি ফোর ডুয়েল’ মডেলের এ মোবাইল দুটি স্মার্টফোন প্রেমীদের আকৃষ্ট করতে পারবে বলেই সনি’র আশা। তবে অবমুক্ত করার সময় ফোন দু’টিকে ‘সেলফি ফোন’ নামে পরিচিত করিয়ে দেন সনি’র কর্মকর্তাগণ।
সেলফি ফোন নামে পরিচয় করিয়ে দেওয়া এ মোবাইল দুটিতে সামনের ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেল এবং পিছনে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। যা তৈরি হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে। ফলে ফোন দু’টির সাহায্যে উচ্চ রেজ্যুলেশনের সেলফি এবং ছবি তোলা যাবে অনায়াসেই। সাথে রয়েছে দুই জিবি র্যাম। ১.৭ গিগাহার্জের অক্টাকোর প্রসেসরের সাথে ৬৪ বিট সমর্থন করবে ফোন দু’টি।
ফোনের আভ্যন্তরীণ মেমেোরি কতোটুকু হবে আপাতত সে সম্পর্কে জানানো হয়নি কিছুই। তবে সর্বোচ্চ ১২৮ জিবি পর্যন্ত মেমোরি ব্যবহার করার সুবিধা যুক্ত করা হয়েছে। আগামী জুন মাসেই এটি বাজারে আসবে জানিয়েছেন সনির নির্বাহী কর্মকর্তা।
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : নতুন নতুন অ্যাপ প্রযুক্তিকে কোথায় যে নিয়ে যাচ্ছে তা বলা মুশকিল। আবিষ্কার দুনিয়াকে তাক লাগানো এমনই একটি অ্যাপ এখন বাজারে। যার নাম ‘পপকর্ন বাজ’। এর সাহায্যে একসঙ্গে আপনি কথা বলতে পারবেন ২০০ জনের সঙ্গে।
বন্ধুদের গ্রুপে অথবা বাণিজ্যিক স্বার্থে কথা বলার জন্য একেবারে পারফেক্ট ‘লাইন’র এ অ্যাপটি।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কে এ অ্যাপ ব্যবহার করা যাবে। গ্রুপ কলিং করার জন্য এই অ্যাপ ব্যবহার করলে আলাদা কোনো মূল্যও লাগবে না। শুধুমাত্র মোবাইল ডেটা ব্যালান্সেরই ক্ষয় হবে।
‘পপকর্ন বাজ’ অ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেখানে আপনার ছবিও দিতে পারবেন। গ্রুপ কলের ইউআরএল তৈরি করার পর তা আপনি ই-মেইল বা এসএসএস’র মাধ্যমেও বন্ধু বা পরিচিতদের পাঠিয়ে তাতে যোগ দিতে অনুরোধ করতে পারেন।
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বেড়েছে প্রযুক্তির প্রসার। দৈনন্দিন জীবনের অন্যতম অনুসঙ্গ প্রযুক্তি। কিন্তু এই প্রযুক্তিই আবার ভোগান্তি ডেকে নিয়ে আসে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো-সখনো পড়তে হয় বিড়ম্বনায়। যদি হঠাৎ শোনেন আপনার ফেসবুক পেজ থেকে পর্নো সাইটের লিংক ছড়াচ্ছে। তখন নিশ্চয়ই আপনার মান-সম্মানের বারোটা বেজে যাবে। একটু কৌশলী হলে এই বিব্রতকর সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। আসুন জেনে নেই সেই উপায়টি।
এটা এক ধরনের হ্যাকিং। এখন তাহলে কীভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? আপনি যতবার ফেসবুকে লগইন করেন, ততোবারই ফেসবুকে সেই সেশনটা নোট করা হয়। যেমন: আপনি কোথা থেকে প্রোফাইল খুলেছেন, কখন খুলেছেন ইত্যাদি। দেখার জন্য প্রথমে Settings-এ ক্লিক করুন। সেখান থেকে Account Settings> Security> Where You’re Logged In. এখানেই আপনি যাবতীয় তথ্য পাবেন। যদি দেখেন আপনি ওই একই সময়ে লগইন করেননি তবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে বা হ্যাক করা হয়েছে। এর পর যা যা করবেন:-
১. পাসওয়ার্ড পাল্টে ফেলুন: হ্যাক হয়েছে বুঝতে পারলেই পাসওয়ার্ডটি সবার আগে পাল্টে ফেলুন। যদি হ্যাকার আপনার পাসওয়ার্ড পাল্টে দিয়ে থাকে তবে লগইন করতে পারবেন না। সে ক্ষেত্রে Forgot Password-এ ক্লিক করে ইমেলে জেনারেটেড পাসওয়ার্ড দিয়ে লগইন করে তারপর পাসওয়ার্ড পাল্টান। পাসওয়ার্ড পাল্টাতে হলে ফলো করুন: Account Settings> General> Password.
২. রিপোর্ট করুন: সবার আগে ফেসবুককেই জানান যে আপনার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বা অন্য কেউ সেটি ব্যবহার করছে। কীভাবে জানাবেন: যে ব্রাউজারে আপনার অ্যাকাউন্ট লগইন করছেন সেখানই আরেকটি ট্যাব খুলে টাইপ করুন Facebook Help Center. যে পেজটি খুলবে সেখানে Security- এর মধ্য সবার উপরে Hacked Accounts ট্যাবের মধ্যে অনেকগুলো অপশন পাবেন। যেটি সব থেকে ঠিক মনে হবে সেটি ক্লিক করে রিপোর্ট জানান ফেসবুককে।
৩. ড্যামেজ কন্ট্রোল: ফেসবুকে জানানোর পর বন্ধুদের জানান। যদি প্রত্যেককে আলাদা করে জানানো সম্ভব না হয় তবে ওয়ালে লিখে পোস্ট করে জানান যে আপনার অ্যাকাউন্ট হ্যাক্ড হয়েছিল। যদি আপনার অ্যাকাউন্ট থেকে কোনও খারাপ পোস্ট চোখে পড়ে বা কোনও লিঙ্ক চোখে পড়ে তা যেন ক্লিক না করেন। সেটা ব্লক করে ফেসবুকের কাছে Report Spam করেন। এভাবে যতটা সম্ভব সকলকে সতর্ক করুন।
৪. সন্দেহজনক অ্যাপ ডিলিট করুন: অনেক সময় বিভিন্ন লিঙ্কে ক্লিক করে যখন কোনও অ্যাপ খোলেন তখন আপনা থেকেই সেটা আপনার অ্যাকাউন্টের অ্যাপ লিস্টে অ্যাড হয়ে যায়। সেই অ্যাপ থেকেও অনেক সময় আপনার ব্যক্তিগত তথ্য পাচার হয় এবং হ্যাকারদের সুবিধা করে দেয়। ফলে সন্দেহজনক কোনও অ্যাপ চোখে পড়লেই সেটা ডিলিট করুন। কীভাবে করবেন: Account Settings> Apps. এখানে অ্যাপ লিস্ট দেখতে পাবেন। সেখানে Show All করে ভালো করে দেখুন। যেটা ডিলিট করার হবে, মাউস পয়েন্টার সেখানে নিয়ে যান, সেখানেই ক্রস (X) চিহ্ন দেখতে পাবেন। সেটায় ক্লিক করলেই তা ডিলিট হয়ে যাবে।
৫. সতর্ক থাকুন: যদি এমন ঘটনা ঘটে তার পর অবশ্যই সতর্ক হয়ে যান। কোনও অচেনা অজানা লোকের কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। যদি বর্তমান ফ্রেন্ড লিস্টে কোনও সন্দেহভাজন থাকেন, তাকে সরিয়ে দিন। একটা কথা মনে রাখবেন, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
আইসিটি ডেস্ক : অ্যাপল তার পরবর্তী হ্যান্ডসেট কবে নাগাদ বাজারে ছাড়বে, এতে নতুন নতুন কী বিশেষত্ব থাকছে, বছরের শুরুতেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে এ নিয়ে কৌতুহল তৈরি হয়। আর মাঝামাঝিতে এসে বিশ্বস্ত সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে তা ভিন্ন রুপ পায়।
এমনি এক বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে অ্যাপলের পরবর্তী হ্যান্ডসেট আইফোন৬এস হাতে পাবেন ক্রেতারা। ১৮ সেপ্টেম্বর থেকে এর প্রি-অর্ডার নেওয়া শুরু হবে।
সেপ্টেম্বরের ৮ তারিখ, মঙ্গলবার এ সংক্রান্ত একটি ঘোষণা আসতে পারে বলে ওই রিপোর্টে বলা হয়েছে। গত বছরের ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) অ্যাপল তার রেকর্ড বিক্রিত আইফোন৬ ও ৬ প্লাস উন্মুক্ত করে।
একইসঙ্গে অ্যাপল আরো দু’তিনটি হ্যান্ডসেট উন্মুক্তের ঘোষণা দিতে পারে। এর মধ্যে আইফোন৬এস প্লাস ও আইফোন ৬সি’র কথা বলা হয়েছে রিপোর্টে।
৬এস ও ৬এস প্লাসের ৠাম হবে দুই জিবি। ফোর্স টাচ ডিসপ্লের হ্যান্ডসেটগুলোর প্রসেসর হবে এ৯ এসওসিএস। আর এর ক্যামেরা হবে ১২ মেগাপিক্সেল। আন্যদিকে অনেকটা ৫সি’র আদলে ৬সি তৈরি হবে, যার পর্দা হবে ৪ ইঞ্চি, চলবে এ৭ বা এ৮ প্রসেসরে।
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং মোবাইল পেমেন্ট সেবা চালু করতে যাচ্ছে। স্যামসাংয়ের স্মার্টওয়াচের মাধ্যমে এই সেবা উপভোগ করা যাবে। এ বছরের মাঝামাঝিতে প্রতিষ্ঠানটির নতুন স্মার্টওয়াচ বাজারে আসবে। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রোনিক টাইমস নিউজপেপার এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, স্যামসাং তাদের নতুন স্মার্টওয়াচে নিয়ার ফিল্ড কমিউনিকেশন টেকনোলজি (এনএফসি) ব্যবহার করবে। ফলে এটার সাহায্যে স্মার্টওয়াচের মাধ্যমে টাকা লেনদেন করা যাবে। অ্যাপল তাদের স্মার্টওয়াচে এই একই প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল পে সার্ভিস চালু করেছে।
তবে এ বিষয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্মার্টওয়াচটি জুলাইতে স্যামসাংয়ের নির্দিষ্ট কিছু পরিবেশকের কাছে পাওয়া যাবে।