পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ছাত্রলীগ আছে বলেই দেশ সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত

ঢাকা: ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ গণমাধ্যমের সমালোচনা করে বলেছেন, ‘আজ অনেকেই আছেন আমাদের সমালোচনা করেন। করতেই পারেন। কিন্তু ছাত্রলীগের ইতিহাস গৌরবের ইতিহাস। আমাদের ঐতিহ্যের দিকেও দেখতে হবে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য ছাত্রলীগই কাজ করেছে। বিএনপি-জামায়াত ও যুদ্ধাপরাধীদের যে চক্রান্ত তা আমরাই রুখে দিয়েছি।’15934537542_03b3012ec5_b

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন বিএনপি-জামায়াত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগুন দিয়েছে। সেই দিন ছাত্রলীগই মাঠে ছিল। আর ছাত্রলীগ আছে বলেই বাংলাদেশ সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত হয়েছে।’

শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাশীন দল আওয়ামীলী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে সোহাগ এ কথা বলেন।

সোহাগ বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে পাকিস্তানীদের থেকে স্বাধীনাতা ছিনিয়ে এনেছি। ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করার পর কিভাবে ছাত্রলীগের ওপর নির্যাতন করা হয়েছে তা সবাই দেখেছে। সেদিন সেই স্বৈরাচার সরকারের রক্তচক্ষুকে ভয় না করে আমরা সংগ্রাম চালিয়ে গণতন্ত্রকে মুক্ত করতে পেরেছি। সেই ইতিহাস আমাদের ঐতিহাসিক ইতিহাস।’

ছাত্রলীগের নিহত নেতাকর্মীদের অবদান স্বীকার করে তিনি বলেন, ‘জঙ্গিবাদ-হেফাজতকে প্রতিহত করতে গিয়েই তারা শহীদ হয়েছেন। এই শহীদদের অবদান কিভাবে অস্বীকার করেবেন? ছাত্রলীগের গৌরব শুধু অতীত গৌরব নয়, বর্তমানেরও গৌরব।’

প্রধানমন্ত্রীর রূপকল্প প্রসঙ্গে সোহাগ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা কারাগারে থেকেই রূপকল্পের স্বপ্ন দেখেছেন। আমরা এখন ২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি। আজ প্রধানমন্ত্রীর রূপকল্প স্বপ্ন নয় বাস্তবতা।’

এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য ও আওয়ামী লীগ-ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা।

Posted in জাতীয় | Comments Off on ছাত্রলীগ আছে বলেই দেশ সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত

ছাত্রলীগের নেতৃত্ব সরাসরি ভোটে: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, ওমর ফারুক: সরাসরি ভোটের মাধ্যমে ছাত্রলীগের আগামী নেতৃত্ব নির্বাচনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রার্থীদের বয়সসীমা ২৯ বছর রাখার কথা বলেছেন তিনি। শনিবার বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন সংগঠনটির সাংগঠনিকপ্রধান শেখ হাসিনা।Photo7103
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের দুই দিনব্যাপী এই সম্মেলনের আজ উদ্বোধন হয়েছে। ২৮ তম এই সম্মেলনে সভাপতিত্ব করছেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান। সম্মেলনে ইতিমধ্যে শোকপ্রস্তাব ও সাংগঠনিক প্রতিবেদন দেওয়া হয়েছে। এসবের পাশাপাশি আজ গণসংগীত ও বক্তৃতা পর্ব চলে।

কাউন্সিল অধিবেশন হবে কাল রোববার। সেখানেই শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী কাউন্সিলরদের সরাসরি ভোটে নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

শেখ হাসিনা তাঁর বক্তৃতায় বলেন, ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচিত হবে ভোটের মাধ্যমে। কাউন্সিলরেরা সরাসরি ভোট দিয়ে তাঁদের নেতা নির্বাচন করবেন।

গণতান্ত্রিক ধারা ছাত্রলীগে অব্যাহত থাকবে। মেধাবী ও নিয়মিত ছাত্ররা যাতে নেতা নির্বাচিত হতে পারেন, সেদিকে নজর দিতে হবে।
ছাত্রলীগের মূলমন্ত্র-শিক্ষা, শান্তি ও প্রগতির আদর্শ নিয়ে সংগঠনের প্রত্যেক নেতা-কর্মীকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন। তিনি বলেন, জন্মলগ্ন থেকে ছাত্রলীগ বাঙালির আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে। রক্ত দিয়েছে।
ছাত্রলীগের নেতা-কর্মীদের পড়ালেখায় মনোযোগী হতে উপদেশ দেন শেখ হাসিনা। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ছাত্রলীগে আজকে যাঁরা নেতৃত্বে, তাঁরাই দেশের চালিকাশক্তি হবেন।
ছাত্রলীগের সম্মেলনের জন্য গঠিত নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সংগঠনের শীর্ষ দুই পদের জন্য মোট ২৪২ জন মনোনয়নপত্র নিয়েছিলেন। এঁদের মধ্যে ৩৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন বৈধ সভাপতি প্রার্থী ৬৪ জন, সাধারণ সম্পাদক প্রার্থী ১৪২ জন রয়েছেন।

Posted in জাতীয় | Comments Off on ছাত্রলীগের নেতৃত্ব সরাসরি ভোটে: শেখ হাসিনা

‘শাকিব ছাড়া কার সঙ্গে সিনেমা করব’

apu-biswas-bangladeshi-actress-photo-image-9বিনােদন ডেস্ক: : কয়েক বছর ধরে ঈদ মানেই শাকিব খান-অপু বিশ্বাস জুটির একাধিক নতুন সিনেমা। এবার তার ব্যতিক্রম হল। এই জুটির একটি সিনেমাই মুক্তি পেল। ‘লাভ ম্যারেজ’ নামের রোমান্টিক-এ্যাকশনধর্মী ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন।

বরাবরের মতো শাকিবের বিপরীতে নির্মিত সিনেমাটি নিয়ে অপু আশাবাদী। সম্প্রতি ঈদ, নতুন সিনেমা নিয়ে তার সঙ্গে কথা। সে আলাপচারিতার চুম্বক অংশ তুলে ধরা হল অভিনয়ে বিরতির পর ফিরে এসে কী মনে হচ্ছে? কাউকে কি প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে?
প্রমাণ তো দিয়েছি। আগের মতোই ব্যবসাসফল সিনেমা উপহার দিচ্ছি। দর্শক আবার আমাকে গ্রহণ করেছেন। আমি নিজেকে নতুনভাবে উপস্থাপনও করছি। যুগের সঙ্গে মানিয়ে চলছি। সেটা সিনেমার গল্প থেকে শুরু করে পোশাক নির্বাচনে। কেউ বলতে পারবে না আমি সস্তা উপায়ে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করেছি। এখন অনেক চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, খবর বের হচ্ছে। কিন্তু দিনের শেষে ফল কী সেটা নিয়েও ভাবছে না অনেকে। আমি কাজ দিয়ে নিজের জায়গাটা প্রতিষ্ঠিত করেছি। মনে করি না আমি কারো প্রতিদ্বন্দ্বী। তবে একটা প্রতিযোগিতা তো আছেই। ভাল কাজের জন্য এটা দরকারও।

শাকিব খান ছাড়া নায়িকা হিসেবে আপনি কতটা সম্পূর্ণ?
এটা খুবই আপেক্ষিক প্রশ্ন এবং আপত্তিকরও। আপনিই বলুন, শাকিব খান ছাড়া আমি আর কার সঙ্গে সিনেমা করতে পারি? এক নম্বর হিরোর সঙ্গে আমার জুটি। এটা স্বীকৃত ও প্রতিষ্ঠিত। আমরা একসঙ্গে অভিনয় করা মানে প্রযোজক নিশ্চিন্ত। দর্শক আমাদের একসঙ্গে দেখতে চায়— এ অবস্থায় আমি কী করতে পারি! আর সত্যি বলতে মাঝখানে অন্য নায়কদের সঙ্গে কিছু চলচ্চিত্রে অভিনয় করেছি। এটাও ঠিক, দীর্ঘদিন ধরে শাকিবই আমার হিরো।

‘লাভ ম্যারেজ’ আপনার কততম চলচ্চিত্র?
এটা বলা মুশকিল। আনুমানিক হিসাবে এটা ৭০-৭৫ এর মধ্যে হবে। নায়িকা হিসেবে এতগুলো সিনেমায় অভিনয় করছি ভাবতে ভালই লাগে। তবে মনে হয় এইতো সেদিন প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। এটা মনে পড়ছে যে, দেড়-দুই মাস পর আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। সবশেষ ‘দুই পৃথিবী’ সিনেমায় অভিনয় করেছি।

দর্শক ‘লাভ ম্যারেজ’ দেখবেন কেন?
এটা শাকিব খানের সিনেমা। এটা অপু বিশ্বাসের সিনেমা। এই দুটি ছাড়াও আরও কিছু কারণ আছে। রোমান্টিক-এ্যাকশন ধাঁচের গল্পটিতে প্রচুর কমেডি রয়েছে। আমি এ জাতীয় চরিত্রে কমই অভিনয় করেছি। শাকিব আর আমার দুষ্টুমিগুলো দর্শক বেশ উপভোগ করবেন বলে বিশ্বাস। সিনেমাটিতে শাকিব খানকে পুরান ঢাকার তরুণ হিসেবে দেখা যাবে। ঢাকাইয়া ভাষায় তিনি সুন্দর

অভিনয় করেছেন।
ঈদ ও ঈদের পরের ব্যস্ততা কী?
ঈদ ঢাকায় করেছি, পরিবারের সঙ্গে। ঈদের দিন ‘লাভ ম্যারেজ’ দর্শকের সঙ্গে দেখেছি। ঢাকার একাধিক প্রেক্ষাগৃহেও হাজিরা দিয়েছি। ‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ের জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে। তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এর পাশাপাশি ‘সম্রাট’ এর শুটিংয়েও অংশ নেব।
সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। সৌজন্য….দ্যা রিপাের্ট

Posted in বিনোদন | Comments Off on ‘শাকিব ছাড়া কার সঙ্গে সিনেমা করব’

মেডিটেরিয়ান রোস্ট চিকেন

রন্ধন পদ্ধতি: দুই দিন না হয় শাহী খাবার হলো। এবার একটু অন্যরকম হলে কিন্তু মন্দ হয় না। ঈদের তৃতীয় দিনে এমন একটা মাজার খাবার প্রস্তুত করা যাক, যা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলবে আত্মীয়স্বজন, বন্ধুর দল। এই আত্মবিশ্বাস থেকেই কাযরিয়া কায়েস দিলেন গোটা মুরগী দিয়ে করা চমৎকার একটি রান্নার রেসিপি। শুধু বাংলা ট্রিবিউন লাইফস্টা্‌লের পাঠকের জন্য।

উপকরণ:

মুরগি ১টি (চামড়া সহ)

পেঁয়াজ কুচি ২ কাপ

পেঁয়াজ আস্ত ১টা

আদা বাটা ১ ১/২ চা চামচ

রসুন বাটা ১ চা চামচ

মধু ১ টেবিল চামচ

গোল মরিচের গুঁড়া ১ চা চামচ

লাল মরিচের গুঁড়া হাফ চা চামচroast-chicken-009

শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ

বড় লেবু ১ টা

মাখন ২৫০ গ্রাম

লবন স্বাদ মত

যেভাবে প্রস্তুত করবেন:

একটি ছোট কড়াইতে মাখন গলিয়ে তার মধ্যে পেঁয়াজ গুলো ছেড়ে দিতে হবে, পেঁয়াজ লাল লাল হয়ে আসলে এক এক করে আদা বাটা, রসুন বাটা, গোল মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবন দিয়ে ভাল ভাবে কসাতে হবে। মশলা কষে আসলে মধু ধেলে দিতে হবে। বলক আসলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করতে হবে।

মশলা ঠাণ্ডা হয়ে গেলে, মুরগিতে ভালভাবে মাখাতে হবে। চামড়ার ভিতরে হাত দিয়ে ভাল ভাবে মশলাটি মাখাতে হবে যেন মাংশে মশলা ঢুকে। মশলা মাখানো হয়ে গেলে মুরগির ভিতরে একটা আস্ত পেঁয়াজ এবং আস্ত লেবু দিয়ে ২২০ ডিগ্রি তে ১ ঘণ্টা রোস্ট করতে হবে! মাঝে মুরগিটি উলটিয়ে দিলে ভাল হয়। ১ ঘন্টা পর স্কিন মচমচে হয়ে গেলে, ওভেন থেকে নামিয়ে ১০ মিনিট রেস্ট এ রাখুন এর পর গরম গরম পরিবেশন করুন। ওভেন না থাকলে একি পদ্ধতিতে ভারী পাতিলেও রোস্ট করা যাবে।

Posted in লাইফস্টাইল | Comments Off on মেডিটেরিয়ান রোস্ট চিকেন

তারহীন স্মার্টহোম সিকিউরিটি ক্যামেরা

বিজ্ঞান- প্রযুক্তি ডেস্ক: নেটগিয়ারের আরলো ব্র্যান্ডের হোম সিকিউরিটি ক্যামেরা বাজারে অানল কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড। এই ক্যামেরা বাড়ি কিংবা দোকানের নিরাপত্তায় নতুন মাত্রা যুক্ত করেছে। তারহীন হওয়ায় ছোট্ট এই ক্যামেরাগুলো বাড়ির যেকোনও অংশে সহজেই প্রতিস্থাপন করা যায় ও স্থান পরিবর্তন করা যায়।

Arlo News
ক্যামেরাগুলো ওয়াটার ও ওয়েদার প্রুফ। একটি বেজ স্টেশনের সঙ্গে সর্বোচ্চ ৫টি ক্যামেরার তারহীন সংযোগ দেওয়া যায়। স্মার্টফোট, ট্যাবলেট, ল্যাপটপ কিংবা পিসিতে একসঙ্গে চারটি ক্যামেরার ভিউ দেখা যায়। ক্যামেরাগুলোতে মোশন ডিটেকশন ও নাইটভিশন সুবিধা রয়েছে। দু’টি ক্যামেরা ও একটি বেজ স্টেশনসহ আরলোর দাম ৩৫ হাজার টাকা।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on তারহীন স্মার্টহোম সিকিউরিটি ক্যামেরা

বাড্ডার অগ্নিকাণ্ডে আশ্রয়হীন কয়েকশ` মানুষ

নিজস্ব প্রতিবেদক || রাজধানীর মধ্য বাড্ডার সোমবারের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেশ কয়েকটি টিনশেড বাড়ি। আগুনে নিঃস্ব হয়েছেন এসব বাড়িতে বসবাস করা অধিকাংশ মানুষ। আর এসব মানুষের ভাগ্যে এখন শুধুই অনিশ্চয়তা। গতকালের ভয়াবহ আগুনের পর তাদের সাহায্য করতে এগিয়ে আসেননি কেউই। আর তাই মাথা গোঁজার ঠাঁই হারানো এসব মানুষের রাত কেটেছে খোলা আকাশের নিচে অর্ধাহারে-অনাহারে।

রিকশাচালক খায়রুল। গ্রামের বাড়ি গাইবান্ধা। দুই ছেলে, এক মেয়ে আর স্ত্রী নিয়ে সংসার তার। স্ত্রী সন্তানরা গ্রামের বাড়িতে গেছে ঈদ করতে, যাননি খায়রুল। ঈদের সময়টাতে রিকশা চালিয়ে কিছু টাকা আয় হবে। অন্যদিকে বাড়ি যেতে গাড়ি ভাড়ার টাকাটা সাশ্রয় হবে এই আশা ছিল তার। তবে সাশ্রয় যেন আর থাকেনি।

Badda-320150721162715 Badda-920150721162542
আগুনের লেলিহান শিখায় সব পুড়ে গেছে এই মানুষটির। একইভাবে পুড়ে ছাই হয়েছে আমিরের সংসারের সব। খায়রুল জানান, তিনি তার পরিবারকে ঈদের আগের দিন বাড়িতে পাঠিয়েছেন। শুধু নিজে ঢাকায় থেকে গেছেন। প্রতিদিনের মতো সোমবার সকালে তিনি রিকশা নিয়ে বের হন। কিন্তু দুপুরে সব শেষ হয়ে গেল তার।

একই অবস্থা এখন কয়েকশ` পরিবারের। সোমবার রাতের বৃষ্টি মাথায় নিয়ে হতভাগ্য মানুষগুলোর রাত কাটে খোলা আকাশের নিচে। মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, অনেকেই পুড়ে যাওয়া মালামালগুলো সরিয়ে নেয়ার চেষ্টা করছেন।

তাদের দাবি, এখন পর্যন্ত কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেননি। ভুক্তভোগীরা জানান, সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো প্রকার সাহায্য পাইনি আমরা। স্থানীয়রা বলছেন, পরিবেশ ঘিঞ্জি হওয়ার কারণে আগুন নেভাতে দেরি হয়। আর এতই ভয়াবহ রূপ নেয়।

Posted in জাতীয় | Comments Off on বাড্ডার অগ্নিকাণ্ডে আশ্রয়হীন কয়েকশ` মানুষ

২৪৮ রানেই শেষ দ​ক্ষিণ আফ্রিকা

নিউজ ডেস্ক: মুস্তাফিজুর রহমানের ওই এক ওভারই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। চার বলের ব্যবধানে হাশিম আমলা, জেপি ডুমিনি আর কুইন্টন ডি কককে সাজঘরে ফেরত পাঠিয়ে প্রোটিয়া ইনিংসে যে বিপর্যয়ের সূচনা তিনি করেছিলেন, সেই বিপর্যয়ের ধারাবাহিকতাতেই ২৪৮ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। 11702858_10153495740809644_2192943711224355318_n
মুস্তাফিজের ওই অবিশ্বাস্য ওভারটির পর তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেন তুলে নেন আরও ৩ উইকেট। একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন তেম্বা বাভুমা। চাপের মুখে দারুণ একটা ফিফটিও করেছেন তিনি। কিন্তু তিনিও শিকার ওই মুস্তাফিজের। নিজের অভিষেক টেস্টে ৩৭ রানে ৪ উইকেট তুলে নিয়ে চট্টগ্রাম টেস্টের নায়ক এখন সাতক্ষীরার এই তরুণই।
মুস্তাফিজের ৪ আর জুবায়েরের ৩ উইকেটের পাশাপাশি একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহ। দারুণ বল করেও প্রোটিয়াদের বিপর্যয়ের এই দিনে উইকেট-শূন্য মোহাম্মদ শহীদ।

ক্রিকেটের বড় ফরম্যাট টেস্টে পরীক্ষিত ছিলেন না মুস্তাফিজুর রহমান। অনেকেই বলছিলেন, বোলার সংকটের দোহাই দিয়ে এই তরুণ বোলিং প্রতিভাকে একটু আগেভাগেই টেস্টের কঠিন মঞ্চে অভিষিক্ত করা হল কিনা! সব জল্পনা-কল্পনার অবসান ঘটাতে খুব বেশি সময় নিলেন না সাতক্ষীরার এই অনন্য বোলিং প্রতিভা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে সাক্ষী বানিয়ে দক্ষিণ আফ্রিকার ওপর দিয়ে বইয়ে দিলেন ঝড়। চা-বিরতির পর নিজের এক ওভারে তিন প্রোটিয়া ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়ে আবারও চেনালেন নিজেকে।
হাশিম আমলা, জেপি ডুমিনি আর কুইন্টন ডি কক তাঁর শিকার। হাশিম আমলাকে (১৩) উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন তিনি। জেপি ডুমিনি হন এলবি। এক বল বিরতি দিয়ে কুইন্টন ডি ককের স্টাম্প উড়িয়ে দিয়ে প্রোটিয়াদের পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেন তিনি। ১৬৫ রানে ৩ উইকেট হারিয়ে চা-বিরতিতে যাওয়া দক্ষিণ আফ্রিকা পরিণত হয় ১৭৩ /৬-এ।
ছয় উইকেট হারিয়ে দিশেহারা দক্ষিণ আফ্রিকাকে আলো দেখাচ্ছিলেন ভারনন ফিল্যান্ডার ও তেম্বা বাভুমা। এই দুজন ৩৭ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন জুবায়ের হোসেনের বলে। জুবায়েরের একটি ক্ল্যাসিক লেগ ব্রেকে ফিল্যান্ডার স্লিপে ক্যাচ দেন সাকিবের হাতে। বাভুমা অবশ্য এখনো চিন্তার কারণ হয়ে ব্যাট করছেন ৪২ রানে। এই প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ২২৭ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল বেশ ভালোই। উদ্বোধনী জুটিতে ৫৮ রান আসার পর বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানেন মাহমুদউল্লাহ। তাঁর বলে উইকেটের পেছনে স্টিয়ান ফন জিলের ক্যাচ ধরেন লিটন দাস। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৮ রান তুলে ডিন এলগার আর ফ্যাফ ডু প্লেসি আবারও চোখ রাঙাচ্ছিলেন বাংলাদেশকে। এই জুটি ইঙ্গিত দিচ্ছিল দক্ষিণ আফ্রিকার সংগ্রহকে স্ফীত করে তোলার। খুব দ্রুতলয়ে না হলেও ধীর-স্থির ব্যাটিংয়ে অভীষ্ট লক্ষ্যের দিকেই এগোচ্ছিলেন এই দুই ব্যাটসম্যান, কিন্তু তাইজুল ইসলাম আর সাকিব আল হাসানের জোড়া আঘাত এ যাত্রায় স্বস্তি দিয়েছে বাংলাদেশকে। ১৩৬ রানে দ্বিতীয় উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেট নেই ওই ১৩৬-এই। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ১৩৯।

তাইজুলের বলে প্রথমে ফেরেন এলগার। অফ স্টাম্পের বাইরের বলটি কাট করতে গিয়ে তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে। দ্বিতীয় প্রচেষ্টায় লিটনের ক্যাচটি কিন্তু হয়েছে দুর্দান্তই। তাইজুলের পরের ওভারের প্রথম বলেই আবার আঘাত হানেন সাকিব। টেস্টে নিজের ১৪৭ তম উইকেটটি তিনি তুলে নেন ডু প্লেসিকে এলবি’র ফাঁদে ফেলে। এলগার ফিরেছেন ৪৭ রান করে। ১১১ বলের এই ইনিংসে চারের মার মাত্র তিনটি। ডু প্লেসি ১২২ বল খেলে, পাঁচটি চার মেরে করেন ৪৮।

মুস্তাফিজের ৩ উইকেটের পাশাপাশি বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট তুলে নিয়েছেন সাকিব, জুবায়ের, তাইজুল আর মাহমুদউল্লাহ।

Posted in খেলাধুলা | Comments Off on ২৪৮ রানেই শেষ দ​ক্ষিণ আফ্রিকা

যা আগে কখনো দেখেন নি তা এখন দেখুন!

DOফিচার ডেস্ক : বাংলা শব্দার্থবিধি অনুসারে ‘অলস’ শব্দের অর্থ হলো যার কর্মে উৎসাহ বা উদ্যম নেই। মানবকূলের কার্য এবং কারণের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাবো যে কার্যের একছত্র অধিপতি হিসেবে মানুষ নিজেকে দাড় করিয়েছে। আর এই কর্মের প্রতি মানুষের আধিপত্যের কারণে কার্যের সকল গুনাগুনই মানুষের কাধে বর্তায়। যেমন ধরা যাক, মানুষকে বলা হচ্ছে কঠোর পরিশ্রমী কিংবা নোংরা। তেমনি আবার মানুষের কার্যের গতিপ্রকৃতি অনুসারে মানুষকে আলসেও বলা হয়। কিন্তু আজ আমরা প্রকৃতির এমন একটি সৃষ্টিকে দেখবো, যাকে দেখলে আপনি নিজেও তাকে অলস বলবেন।
SAMUKউষ্ণতা এবং আর্দতাপূর্ণ জলবায়ুর জন্য ইন্দোনেশিয়া বেশ সুপরিচিত। বর্হিদেশিয় পর্যটকদের জন্য ইন্দোনেশিয়ায় ঘুরে বেড়ানো কিছুটা হলেও কষ্টকর। একই দিনের মধ্যে রোদ-বৃষ্টি সহ্য করে খুব কম মানুষেরই ঘুরতে ভালো লাগে। তবু এরকম আবহাওয়ার মাঝেই আলোকচিত্রী কুরিত আফসেন ঘুরে বেড়িয়েছেন ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। snailঅনেক জায়গা ঘুরে যখন তিনি নিজ বাড়িতে ফিরলেন তখন নিজের বাড়ির পেছনেই আবিষ্কার করলেন এক অভূতপূর্ব দৃশ্য এবং সঙ্গে সঙ্গে তা বন্দী করলেন ক্যামেরায়।
৩৪ বছর বয়সী কুরিতের তোলা ছবিতে দেখা যায় একটি ব্যাঙ খুব আরামে চলমান একটি শামুকের পিঠে চড়ে ঝিমুচ্ছে। প্রকৃতির নিয়ম অনুযায়ী ব্যাঙ হাটতে বা দৌড়াতে পারে STICKনা, কিন্তু তার রয়েছে লাফ দেবার বিচিত্র প্রবনতা। এই লাফ দিতে দিতেই একটা সময় ব্যাঙ পেড়িয়ে যায় অনেকটা পথ। অথচ সেই ব্যাঙই যখন খুবই শ্লথ গতিতে হাঁটা শামুকের পিঠে চড়ে বেড়ায় তখন সেটা অবশ্যই দেখার মতো কোনো বিষয় হয়।

Posted in লাইফস্টাইল | Comments Off on যা আগে কখনো দেখেন নি তা এখন দেখুন!

গরুর হৃদপিণ্ডে বৃদ্ধার নতুন জীবন

download2আর্ন্তজাতিক ডেস্ক : গরুর হৃদপিণ্ডের ভালব থেকে নতুন জীবন পেলেন ৮১ বছরের এক বৃদ্ধা। রোববার চেন্নাইয়ের ফ্রোনশিয়ার লাইফ লাইন হাসপাতালে অস্ত্রোপচার করে গরুর বাল্বটি ওই বৃদ্ধার হৃদপিন্ডে প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
এ ব্যাপারে হাসপাতালের চিকিৎসক ড. কে এম চেরিয়ান বলেন, ‘‘যাঁরা মহাধমনীর সরু হয়ে যাওয়ায় অস্ত্রোপচারের উচ্চ ঝুঁকিতে থাকেন এই পদ্ধতিটি সেরকম ওপেন হার্ট সার্জারির বিকল্প একটি পদ্ধতি।

চিকিৎসকরা আরো জানিয়েছেন, ১১ বছর আগে ওই বৃদ্ধার হৃদপিণ্ডের ভালব প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু এ বছরের শুরুতে আবারও তাঁর হৃদপিণ্ডে সমস্যা দেখা দেয়। এছাড়া তার শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছিল। এ কারনে দেশের বিভিন্ন হাসপাতালে গেলেও চিকিৎসকদের কাছে ইতিবাচক কোনো সাড়া পাননি তিনি। পরে এপ্রিলে তাকে চেন্নাইয়ের ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন যে তার মহাধমনীতে আগে যে ভালব প্রতিস্থাপিত হয়েছিল সেটি সংকীর্ণ ছিল।

চিকিৎসকেরা বলেন, সাধারণত এ ধরনের সমস্যায় ওপেন হার্ট সার্জারি করা হয় এবং পুরোনো ভালব সরিয়ে নতুন করে তা প্রতিস্থাপন করা হয়। কিন্তু রোগীর বয়স বেশি হওয়ায় চিকিৎসকরা ‘ইনভেসিভ’ পদ্ধতি বেছে নেন ওই বৃদ্ধার চিকিৎসার ক্ষেত্রে। এরপর গরুর হৃদপিণ্ডের কলা বা টিস্যু দিয়ে তৈরি একটি জৈব-কৃত্রিম ভালব ব্যবহার করেন তাঁরা। অর্থাৎ পুরোনোটি বদলে নতুন করে ভালব প্রতিস্থাপন না করে একটি নতুন ভালব পুরোনোটির মধ্যেই স্থাপন করা হয়েছে। প্রায় তিন ঘণ্টা ধরে চারজন চিকিৎসকের একটি প্রতিনিধি দল এ অস্ত্রোপচার করেন। চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের পরে রোগীর অবস্থা স্বাভাবিক রয়েছে এবং তাঁকে সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়েছে।

Posted in আন্তর্জাতিক | Comments Off on গরুর হৃদপিণ্ডে বৃদ্ধার নতুন জীবন

তিন ভিন্ন প্রাণীর বন্ধুত্ব

freindship_93531অনলাইন ডেস্ত : প্রাণিজগতে নানা রকম বন্ধুত্বের কথা শোনা যায়। বন্ধুত্ব সাধারণত সমজাতীয় প্রাণীর মধ্যে হলেও এবার তার ব্যতয় ঘটেছে। এবার তিনটি ভিন্ন প্রজাতির প্রাণী বাধা পড়েছে একই বন্ধুত্বের সুতোয়।
বন্ধুত্বের বন্ধনে জড়ানো ওই তিন প্রাণী প্রজাতি হলো বব নামের একটি সোনালি কুকুর, আটটি পাখি আর একটি হ্যামস্টার। খেলা, ঘুম, মোজ-মাস্তি সব একই সঙ্গেই করে তারা। তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আর ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় তারা।

ফেসবুকে বব গোল্ডেন রিট্রাইভার নামে একটি পেজে নিয়মিত আপডেট হচ্ছে তাদের খবরাখবর ও ছবি। চমৎকার সব ছবি দেখে ইতোমধ্যে অনেকেই ভক্ত বনে গেছেন তাদের। ভক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

দক্ষিণ ব্রাজিলের সাও পাওলোবাসী এই সোনালির কুকুরটির মালিক লুইস হিগা জানান, এখন ববের বয়স এক বছর নয় মাস। চার মাস বয়স থেকেই বব আমার সঙ্গে রয়েছে। এরপর একটি কাকাতুয়া ও একটি টিয়া কিনি আমি। তার কিছুদিন পর তাদের বন্ধুদলে যুক্ত হয় আরও পাখি ও একটি হ্যামস্টার।

৩১ বছর বয়সী লুইস আরো জানান, তারা একসঙ্গে থাকার শুরু থেকেই তাদের পরস্পরের প্রতি পরস্পরের আচরণ ছিলো অসাধারণ। তাই আমার অবসর সময়ে আমি তাদের সবাইকে একসঙ্গে খেলতে দেই।

ছবিগুলো দেখেই আন্দাজ করা যায় তাদের বন্ধুত্ব কতটা মজবুত আর ‌একে অপরের সান্নিধ্য কতটা উপভোগ করে। হ্যামস্টার আর পাখিদের বায়না মেটাতেও কোনো দ্বিমত নেই ববের। কখনো পাখিদের মাথায় করে রাখছে আবার কখনোবা হ্যামস্টারের দুষ্টুমিকে সায় দিচ্ছে সে। ঘুমানোর ভঙ্গিও সবার একই রকম।

খেলার ছলে একে অপরকে অনুকরণ করতেও খুব পারদর্শী তারা। তিন প্রাণী প্রজাতির মধ্যে এমন বন্ধুত্ব যে কারো নজর কাড়বে।

Posted in লাইফস্টাইল | Comments Off on তিন ভিন্ন প্রাণীর বন্ধুত্ব

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud