পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘কঠিন দুনিয়ায় সাঁতার কেটে বেঁচে থাকতে হয়েছে’

বিনােদন ডেস্ক: বাড়ি থেকে বেরিয়ে আসার পর দুটি পথ খোলা ছিল কঙ্গনা রানাওয়াতের। হয় সাঁতার কাটতে হত, নাহলে ডুবে মারা যাওয়া। সেখান থেকে বেশ কষ্ট করেই নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি সাংবাদিকদের সেই কঠিন লড়াইয়ের কথা শুনালেন কঙ্গনা। ইরফান খানের সঙ্গে জুটি বেঁধে ‘দো আনোখে সিতারোঁ কে দস্তা’ নামের একটি ছবিতে অভিনয় করছেন নায়িকা। তারই সাংবাদিক সম্মেলনে এসে কঙ্গনা বলেছেন, ‘বাড়ির বাইরে না আছে মায়ের আদর, না আছে বাবার স্নেহ। কঠিন দুনিয়ায় নিজে সাঁতার কেটে বেঁচে থাকতে হয়েছে আমাকে।’kongona1_164208

পাশাপাশি ইরফানও জানিয়েছেন তার ক্যারিয়ায় শুরুর কাহিনী। তিনি বলেন, ‘অভিনয় শেখার পর আমি ছোটপর্দা দিয়ে কাজ শুরু করি। তবে এ জার্নির কোনও শেষ নেই।’ এমনকি অভিনয়কেই যে পেশা হিসেবে নেবেন তা আগে ভাবেননি ইরফান। খবর: আনন্দবাজার পত্রিকা

Posted in বিনোদন | Comments Off on ‘কঠিন দুনিয়ায় সাঁতার কেটে বেঁচে থাকতে হয়েছে’

ফিরতি হজ ফ্লাইট নির্ধারিত সময়ে আসছে না

ঢাকা: সোমবার সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা ছিল।01_Hajj-flight_270814_00081 বিমানের জনসংযোগ কর্মকর্তা তাসরিনা বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৪টা থেকে ৫ টার মধ্যে প্রথম ফিরতি হজ ফ্লাইট অবতরণ করবে। তিনি আরো জানান, এই ফ্লাইটে ৪১০ জন হাজি ফিরছেন। ১ লাখ ৭ হাজার ২৯০ জন হজযাত্রীর মধ্যে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ঢাকা-জেদ্দার মধ্যে ১৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করে ৫৪ হাজার ৮৪৫ জন হজযাত্রী বহন করবে। এরমধ্যে নির্ধারিত ৩১টি ফ্লাইটসহ ১০৯টি বিশেষ ফ্লাইট রয়েছে। বাকি হজযাত্রীরা সৌদি এয়ারলাইন্স’র ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ালাইন্স ১৬ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা-জেদ্দার মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করে।

Posted in জাতীয় | Comments Off on ফিরতি হজ ফ্লাইট নির্ধারিত সময়ে আসছে না

‘জঙ্গি দমনে র‌্যাবের প্রিমিয়ার এলিট ফোর্স গঠন’

ডেস্ক রিপোর্ট : র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমদ বলেছেন, জঙ্গি দমনে র‌্যাব প্রিমিয়ার এলিট ফোর্স গঠন করেছে। এদেশকে জঙ্গিদের উর্বর ভূমি হতে দেয়া হবে না। রবিবার সকালে গোপালগঞ্জ শহরের মান্দারতলায় গোপালগঞ্জ ক্লাব লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।Benjir

বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদ ও জঙ্গিদের কোন স্থান হবে না। বাংলাদেশের মানুষকে সাথে নিয়েই প্রধামন্ত্রীর নেতৃত্বে আমরা জঙ্গি দমন করবে। র‌্যাবকে আধুনিকায়ন করে আমরা প্রতিনিয়ত এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, ঢাকা জেলার এসপি হাবিবুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পুলিশ ও র‌্যাবের পদস্থ কর্মকর্তারা।
অনলাইন বাংলা

Posted in জাতীয় | Comments Off on ‘জঙ্গি দমনে র‌্যাবের প্রিমিয়ার এলিট ফোর্স গঠন’

ঢাকায় ছাদের ওপর গরু পালন

পুরান ঢাকার লালবাগের সরু অলিগলি পেরিয়ে খুঁজে নিতে হল বাড়িটি।

ডুরি আঙ্গুল লেনের চারতলা বড় এই বাড়িটি দেখে বোঝার উপায় নেই এই বাড়ির ছাদেই রয়েছে একটি গরুর খামার।
সিঁড়ি বেয়ে ওপরে উঠেই এলো সেপের ছাদটিতে রয়েছে ফুলের গাছ আর গরু। খামারের মালিক হাজি হাবিবুর রহমান ও তার ভাই-বোন সবায়এই খামারের সাথে যুক্ত।

এই ছাদে দাড়িয়ে কথা বলছিলাম মি. রহমানের বোন তাহমিনা আক্তারের সাথে। তিনি বলছিলেন ১০- ১২ বছর আগে এই খামার করার চিন্তাটা আসে।

মি. রহমান সেবার ঈদে একটি গরু কিনে আনেন। কিন্তু কোরবানীর জন্য যথেষ্ট বয়স না হওয়ায় তিনি গরুটি রেখে দেন। এরপর নিয়ে আসেন আরেকটি গরু। আর এভাবেই শুরু।
ছোট দুটি গরু নিয়ে বাসার ছাদে পালতে শুরু করেন, এখন ঐ খামারে সব সময় ১৫ থেকে ২০ টা গরু থাকছে।

গরু গুলো বড় হলে তাদের মধ্যে কয়েকটি বিক্রি করছেন। আর বাকি গুলো থেকে দুধ বিক্রি করছেন। প্রতিদিন গরু গুলো থেকে প্রায় ৪০ লিটার দুধ পাচ্ছেন এই খামারিরা।

বর্তমানে খামারটিতে রয়েছে আটটি অস্ট্রেলিয়ান গরু। আর চারটি নেপালি গরু। বাকি ছয়টি এবছর কোরবানির ঈদের জন্য বিক্রি করা হয়েছে।94214_cow

প্রতিবছর এলাকার মানুষ এই খামার থেকেই গরু কিনে কোরবানি দিচ্ছেন।

গরু গুলোকে সার্বক্ষণিক দেখা শোনা করার জন্য রয়েছেন দুইজন তত্ত্বাবধায়ক।

আর নিয়ম করে প্রতিমাসে চিকিৎসক এসে পরীক্ষা করে যান গরুদের স্বাস্থ্য। একজন তত্ত্বাবধায়ক নাজমুল শেখ বলছিলেন প্রতিদিন তাদের গরমের সময় দুইবার গোসলের ব্যবস্থা করেন।
শীতের দিনে একবার। সাবান, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন তাদের।

ছাদের ওপরে টিনের ছাউনি দেয়া আর সামনে বাঁশ দিয়ে ঘিরে তৈরি করা হয়েছে গরুর থাকার জায়গা। ভিতরে চলছে ফ্যান।

গরু পালন করতে সাধারণত বড় জায়গার প্রয়োজন হয়। ছাদের ওপর সীমিত এই জায়গায় গরুর জন্য কতটা স্বস্তি দায়ক? প্রশ্ন করলে মি. রহমান বলছিলেন তাদের আরাম আয়েশের জন্য সব ব্যবস্থা আছে। কোন কষ্ট হয় না তাদের।

যেখানে রাজধানী ঢাকায় স্থান স্বল্পতার জন্য নানা সমস্যার কথা প্রায় সময় শোনা যায়, সেখানে ছাদের ওপর এই খামার তৈরি করে এই খামারের মালিকের যেমন লাভবান হচ্ছেন তেমনি একই সাথে প্রতিবেশীরা এখান থেকে ভেজাল মুক্ত টাটকা গরু দুধ কিনতে পারছেন।

তাই তারাও স্বাগত জানাচ্ছেন অভিনব এই উদ্যোগকে।

সূত্রঃ বিবিসি

Posted in ব্যবসা-অর্থনীতি | Comments Off on ঢাকায় ছাদের ওপর গরু পালন

মহিলা ক্রিক্রেট দল আজ পাকিস্তান যাচ্ছেন

ঢাকা: অস্ট্রেলিয়া যখন নিরাপত্তার প্রশ্ন তুলে হঠাৎ তাদের আসন্ন সফরকে ঘিরে অনিশ্চয়তার দেয়াল তুলল, বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল সব সংশয় মুছে পাকিস্তান যাচ্ছে। সালমা খাতুনরা আজ বেলা ১টা ৩৫ মিনিটে পিকে ৬২৭র একটি ফ্লাইটে উড়াল দেবেন। ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর নয় দিনের এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশের মেয়েরা দুটি করে টি ২০ এবং ওডিআই খেলবেন। সব ম্যাচ অনুষ্ঠিত হবে করাচির সাউথ অ্যান্ড ক্লাব মাঠে।

shufian-78-1024x694

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফরের জন্য অনুমতি দেয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আজহার পরের দিন রাতে দল ঘোষণা করে বিসিবি। ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেবেন সালমা খাতুন। এদিকে মহিলা ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক শফিকুল হক হীরা।

বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল
সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান, শুকতারা, পান্না ঘোষ, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মনি, নিগার সুলতানা, খাদিজাতুল কুবরা, শারমীন সুলতানা ও নাহিদা আক্তার। স্ট্যান্ডবাই : সানজিদা ইসলাম ও সুমনা আক্তার।
তৃতীয় রাউন্ডে টিটি দল
এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ টেবিল টেনিস দল। রোববার থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের নকআউট পর্বে ওমানকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেন মানস চৌধুরী, মাসুদ রানা পরাগ, জাভেদ আহমেদ ও সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদরা। শনিবার মালয়েশিয়া ও মঙ্গোলিয়ার কাছে হারলেও মিয়ানমারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল বাংলাদেশ দল।

Posted in খেলাধুলা | Comments Off on মহিলা ক্রিক্রেট দল আজ পাকিস্তান যাচ্ছেন

চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কার নিলেন শেখ হাসিনা

জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ বার্ষিক সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’- পদক গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক অ্যাচিমস্টেইনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন। pm1443410406_329262
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সুদূরপ্রসারী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালের পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রীকে চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পদক দেয়া হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর ইউএনইপি প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিল। ওই সময় ইউএনইপির নির্বাহী পরিচালক অচিম স্টেইনার বলেছিলেন, জলবায়ু পরিবর্তনকে জাতীয়ভাবে অগ্রাধিকারমূলক একটি ইস্যু হিসেবে গ্রহণ এবং উচ্চাকাঙ্ক্ষী বৈশ্বিক প্রতিক্রিয়ার জন্য সোচ্চার হওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা নেতৃত্ব ও দূরদৃষ্টির পরিচয় দিয়েছেন।
পরিবেশ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সাল থেকে প্রতিবছর পলিসি, বিজ্ঞান, উদ্যোক্তা এবং অনুপ্রেরণামূলক কর্মকাণ্ড- এই চারটি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার দিয়ে আসছে ইউএনইপি। চলতি বছর বিজ্ঞান ও উদ্ভাবন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি।

Posted in জাতীয় | Comments Off on চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কার নিলেন শেখ হাসিনা

কিছুতেই ভালো লাগছে না, সমাধান আছে এখানে

স্বাস্থ্য ডেস্ক: বেশ কিছু দিন ধরেই কোনো কাজেই মন বসছে না? কিছুই করতে ভাল লাগছে না? আপনি ভাবছেন নিত্যদিনের স্ট্রেসের কারণেই অবসাদ বাড়ছে মনে। এক বার মনোবিদের কাছে যাবেন কি না তাও ভাবছেন। সে আপনি মনোবিদের কাছে যেতেই পারেন তবে তার আগে এক বার নিজের খাওয়া দাওয়ার উপর নজর দিন তো। মাছ, মিষ্টি অ্যান্ড মোর—যা খাবার বিনা আপনি নিজেকে অসম্পূর্ণ ভাবেন সেই খাবার কমিয়ে বেশি করে খান ফল-শাকসব্জি। কারণ তাতেই কমবে মনের অবসাদ। এক সমীক্ষায় প্রকাশ খাদ্যে পুষ্টি কম হলেই বাড়ে মনের অবসাদ। গবেষকদের দাবি,বেশি করে শস্যদানা, ফল, শাক-সব্জি, বাদাম খেলে কমবে অবসাদ।57059_187 (1)
স্পেনের লা পালমা দ্য গ্রাঁ কানারিয়া বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক এই সমীক্ষাটি করেন। আলমুদেনা সাঞ্চেজ ভিলেগাসের নেতৃত্বে এই গবেষণা চালানো হয়।
সাঞ্চেজ জানিয়েছেন, খাদ্যের সঙ্গে কী ভাবে মনের যোগ, তা জানতেই চালানো হয় গবেষণা।
বছর দশেক ধরে এই গবেষণাটি চালানো হয়েছে। ভূমধ্যসাগর অঞ্চলের খাবার, নিরামিষ-দুগ্ধজাতীয় খাবার এবং বিকল্প হেলদি ইটিং ইন্ডেক্স—তিন ধরনের খাবার বেছে নেন তাঁরা। প্রায় ১৬ হাজার মানুষের উপর চালানো হয় গবেষণা। এঁদের মধ্যে কয়েক জন স্পেনের নাভারা-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কেউ বা আবার চাকুরিজীবী। অবসাদমুক্ত দেখেই তাদের এই কাজের জন্য বেছে নেয়া হয়।
প্রত্যেকেই দেয়া হয় একটি স্কোরিং সিস্টেম। যে যত বেশি স্বাস্থ্যকর খাবার খান তত বেশি সে হাই স্কোর করেন। মাংস বা মিষ্টির মতো প্রাণীজ ফ্যাট যুক্ত খাবার নেগেটিভ স্কোর করে। পজিটিভ স্কোর করে মিনারেল, ভিটামিন এবং উপকারী ওমেগা ৩-ফ্যাটি অ্যাসিড যুক্ত শস্যদানা, ফল, শাক-সব্জি, বাদামের মতো খাবার।
সাঞ্চেজের দাবি, বেছে নেওয়া প্রতিটি খাবারই স্বাস্থ্যকর, কিন্তু দেহের পুষ্টির পাশাপাশি মনের খোরাকও সেই সব খাবারে কতটা মেটে তা জানতেই করা হয়েছে গবেষণাটি। যে সব খাবার হাই স্কোর করেছে বুঝতে হবে সেই সব খাবার নিয়মিত খেলে কমবে অবসাদ। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে বিএমসি মেডিক্যাল জার্নালে।

Posted in স্বাস্থ্য | Comments Off on কিছুতেই ভালো লাগছে না, সমাধান আছে এখানে

৪০-এও ফিট থাকবেন যেভাবে

লাইফ স্টাইল ডেস্ক: পায়ে পায়ে ৪০ বছরে এসে দাঁড়িয়েছে বয়স। কখন এতটা পেরিয়ে গেল তা বুঝে ওঠার আগেই শরীর জানান দিতে শুরু করেছে নানা অস্বস্তির কথা। বেশিরভাগ সময়ে সেই সব সিগনাল আপনি এড়িয়ে যান, কিন্তু সময় থাকতে যদি এখনই সচেতন হওয়া যায়, তবে ভবিষ্যতে ব্রাউনি পয়েন্ট আপনিই পাবেন। ধীরে ধীরে যে আপনার পেট স্ফীত হচ্ছে, অথবা ঘাড়ে-কোমরে ব্যাথার প্রকোপ বাড়ছে তার মোকাবিলায় এবার কিছু করতে হবে। তবে তার জন্য আপনাকে প্রতিদিন জিমে ছুটতেই হবে- এমন কোন কথা নেই। কয়েকটি সহজ উপায় মেনে চললেই ফিট থাকতে পারবেন আপনিও।

Triangle-pose
১. সকালে ওঠার অভ্যাস যদি আপনার না থাকে, তবে অকারণে ভোরবেলা অ্যালার্ম দিতে যাবেন না। বরং প্রতিদিন যে সময়ে ওঠেন তার থেকে দশ পনেরো মিনিট আগে উঠে ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ, স্ট্রেচিং এবং যোগাসন অভ্যাস করুন। প্রতিদিন আধা ঘণ্টা করলেই দেখবেন শরীর ঝরঝরে লাগছে।

২. যদি অতিরিক্ত মেদ ঝরাতে চান এবং মেটাবলিক রেট বাড়াতে চান, তবে লো বা মিডিয়াম ইনটেনসিটি কার্ডিও এক্সারসাইজ করতে পারেন।

৩. সারা দিনে ৪০ মিনিট থেকে এক ঘণ্টা হাঁটুন। শুরুতে ধীরে হাঁটলেও আস্তে আস্তে বাড়াতে থাকুন হাঁটার গতি। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে পারলে খুবই ভালো হয়, তবে কাজের চাপে যদি সেই সময়টা বের করতে না পারেন, তবে সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় খানিকটা পথ হেঁটেই ফিরুন। অফিসে চা-কফি বা জলের জন্য অন্য কাউকে না বলে, নিজেই উঠে গিয়ে নিয়ে আসুন।

৪. একটা কথা অবশ্যই মাথায় রাখবেন। এক্সারসাইজ শুরু করার আগে ওয়ার্ম আপ এক্সারসাইজ করে নেবেন।

৫. হাঁটতে অথবা জগিং করতে যাওয়ার সময় সঙ্গে এক বোতল জল নিন। মাঝে মধ্যে অল্প জল খাবেন। এতে শরীর হাইড্রেটেড থাকে।

৬. খালি পেটে এক্সারসাইজ করতে যাবেন না। এক্সারসাইজ করার ১৫ মিনিট আগে হালকা কিছু খেয়ে নিন। এক মুঠো আমন্ড বা একটা পেয়ারা অথবা আপেল খেতে পারেন।

৭. ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারের ঠিক পরই ওয়ার্কআউট করতে যাবেন না। এতে হিতে বিপরীত হবে।

৮. এই কথাটি অনেকবার হয়তো শুনেছেন। তার একটাই কারণ ফিট এবং মেদহীন থাকার এ এক মোক্ষম উপায়। লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ওঠানামা করুন। একটি ছয়তলা বাড়ি যদি আপনি দিনে পাঁচবার ওঠানামা করতে পারেন, তবে তা ৩০ মিনিটের জগিংয়ের সমান।

৯। একটা কথা না বললেই নয়। এক্সারসাইজের সময়ে রুটিন মেনে চলতেই হবে। নইলে কোনো লাভ হবে না। তিন দিন এক্সারসাইজ করার পর মনে হল অনেক হয়েছে দুই দিন একটু জিরিয়ে নিই, তাহলে হবে না। ইচ্ছে না করলেও, নিয়মিত এক্সারসাইজ করতে হবে। শরীর খারাপ হলে আলাদা কথা। শুরুতে যদি ১৫ মিনিট দিয়ে শুরু করেন, তবে টার্গেট রাখুন মাসের শেষে গিয়ে আপনি টানা ৩০ মিনিট এক্সারসাইজ করবেন। এভাবে করলে দেখবেন, কাজে উত্‍‌সাহ পাচ্ছেন।

Posted in লাইফস্টাইল | Comments Off on ৪০-এও ফিট থাকবেন যেভাবে

অস্কারে মনোনয়ন পেল ইরানের চলচ্চিত্র ‘মুহাম্মদ স.’ (ভিডিও)

নিউজ ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ স. এর জীবনীভিত্তিক ইরানি চলচ্চিত্র ‘মুহাম্মদ স.’ অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে । চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদি।Oscar_-amir-400x581
এই চলচ্চিত্রটিতে মহানবীর শৈশব জীবন ফুটিয়ে তোলা হয়েছে। অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে ইরানের প্রতিনিধিত্ব করবে চলচ্চিত্রটি। ইরানের সিনেমা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কমিটি গভীর পর্যালোচনার পর এটি অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
গত ২৭ আগস্ট ইরানের রাজধানী তেহরানসহ ১১ শহরের ১৪৩টি প্রেক্ষাগৃহে এই ছায়াছবির প্রথম পর্বের প্রদর্শন শুরু হয়। একই সময়ে কানাডার মন্ট্রিল চলচ্চিত্র উৎসবের আওতায় সেখানকার দু’টি সিনেমা হলে দেখানো হয়েছে ইরানের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এই চলচ্চিত্র। ইরানে প্রদর্শনীর টিকিট বিক্রি থেকে প্রথম রাতেই উঠে এসেছে ২০০ কোটি রিয়াল।
এ ছবি নির্মাণে খরচ হয়েছে প্রায় তিন কোটি ৫০ লাখ ডলার। মোহাম্মদ মাহদি হায়দারিয়ান প্রযোজিত এ ছবির চিত্র ধারণ করা হয়েছে ইরান এবং দক্ষিণ আফ্রিকার শহর বেলা-বেলাতে। এই ছবিতে কাজ করেছেন ইতালির তিনবারের অস্কারজয়ী সিনেমাটোগ্রাফার ভিত্তোরিও স্তোরারো, ইতালির ফিল্ম এডিটর রোবাতো পেরপিগানি, মার্কিন স্পেশাল এফেক্ট শিল্পী স্কট ই অ্যান্ডারসন, ইতালির মেকআপ আর্টিস্ট গিয়ানেত্তো ডি রোসি এবং প্রখ্যাত ভারতীয় সুরকার এ আর রহমান।
সূত্র: তেহরান টাইমস।

Posted in বিনোদন | Comments Off on অস্কারে মনোনয়ন পেল ইরানের চলচ্চিত্র ‘মুহাম্মদ স.’ (ভিডিও)

সুনির্দিষ্ট তথ্য মিলছে না বাংলাদেশি হাজিদের

নিউজ ডেস্ক: সৌদি আরবের মিনায় মর্মান্তিক দুর্ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও, এখনও নিখোঁজ বাংলাদেশিদের ব্যাপারে, সুনির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছেন না স্বজনরা।
তাই উদ্বেগ আর অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। সৌদি আরবে থাকা হাজিদেরও অভিযোগ, সেখানের হজ অফিস থেকেও তারা তেমন কোনো তথ্য পাচ্ছেন না। তবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দুর্ঘটনায় আহতদের সহযোগিতার পাশাপাশি, নিহতদের ব্যাপারেও খোঁজ নেয়া হচ্ছে। এদিকে এ ঘটনায় আরও তিন বাংলাদেশির মৃত্যুর খবর দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।wwwwwwwwwwwwwwww2
মিনায় শয়তানকে প্রতিকী পাথর নিক্ষেপ হজের অন্যতম একটি অংশ। বৃহস্পতিবার পবিত্র নগরি মক্কা থেকে ৪ কিলোমিটার দূরে সেই আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে ঘটে দুর্ঘটনা। সৌদি কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত মারা গেছেন ৭৬৯ জন।
তবে সেই দুর্ঘটনায় কতজন বাংলাদেশি হাজি মারা গেছেন বা আহত হয়েছেন এর কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো পাচ্ছেননা দেশে থাকা স্বজনরা। তাদের অভিযোগ, সৌদি আরবের হজ অফিস বা দেশের কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য এখনো জানায়নি। তাই তাদের দিন কাটছে উদ্বেগ ও উৎকণ্ঠায়।
একই অভিযোগ সেখানে থাকা বাংলাদেশি হাজীদেরও। বড় একটি প্রতিনিধি দল হাজিদের সাথে থাকলেও তাদের তৎপরতা চোখে পড়ার মতো নয় বলে অভিযোগ করেন তারা।
তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশি হাজিদের খোঁজ খবর নিতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।
মিনায় প“লনে এ পর্যন্ত ১২ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে ১০ দশ জনের খবর দিয়েছেন পরিবারের সদস্যরা। আর রোববার নতুন করে আরো দু’জনের খবর নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন খুলনার শহিদুল ইসলাম ও সাভারের আমিনুর রহমান।

Posted in জাতীয় | Comments Off on সুনির্দিষ্ট তথ্য মিলছে না বাংলাদেশি হাজিদের

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud