পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সুনির্দিষ্ট তথ্য মিলছে না বাংলাদেশি হাজিদের

Posted on September 27, 2015 | in জাতীয় | by

নিউজ ডেস্ক: সৌদি আরবের মিনায় মর্মান্তিক দুর্ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও, এখনও নিখোঁজ বাংলাদেশিদের ব্যাপারে, সুনির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছেন না স্বজনরা।
তাই উদ্বেগ আর অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। সৌদি আরবে থাকা হাজিদেরও অভিযোগ, সেখানের হজ অফিস থেকেও তারা তেমন কোনো তথ্য পাচ্ছেন না। তবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দুর্ঘটনায় আহতদের সহযোগিতার পাশাপাশি, নিহতদের ব্যাপারেও খোঁজ নেয়া হচ্ছে। এদিকে এ ঘটনায় আরও তিন বাংলাদেশির মৃত্যুর খবর দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।wwwwwwwwwwwwwwww2
মিনায় শয়তানকে প্রতিকী পাথর নিক্ষেপ হজের অন্যতম একটি অংশ। বৃহস্পতিবার পবিত্র নগরি মক্কা থেকে ৪ কিলোমিটার দূরে সেই আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে ঘটে দুর্ঘটনা। সৌদি কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত মারা গেছেন ৭৬৯ জন।
তবে সেই দুর্ঘটনায় কতজন বাংলাদেশি হাজি মারা গেছেন বা আহত হয়েছেন এর কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো পাচ্ছেননা দেশে থাকা স্বজনরা। তাদের অভিযোগ, সৌদি আরবের হজ অফিস বা দেশের কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য এখনো জানায়নি। তাই তাদের দিন কাটছে উদ্বেগ ও উৎকণ্ঠায়।
একই অভিযোগ সেখানে থাকা বাংলাদেশি হাজীদেরও। বড় একটি প্রতিনিধি দল হাজিদের সাথে থাকলেও তাদের তৎপরতা চোখে পড়ার মতো নয় বলে অভিযোগ করেন তারা।
তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশি হাজিদের খোঁজ খবর নিতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।
মিনায় প“লনে এ পর্যন্ত ১২ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে ১০ দশ জনের খবর দিয়েছেন পরিবারের সদস্যরা। আর রোববার নতুন করে আরো দু’জনের খবর নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন খুলনার শহিদুল ইসলাম ও সাভারের আমিনুর রহমান।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud