পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইউক্রেনকে হারিয়ে শীর্ষে স্পেন

ঢাকা: ইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচে মারিও গাসপারের অভিষেক গোলে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করলো ডিফেন্ডিং চ্যাস্পিয়ন স্পেন।news_img

জাতীয় দলের হয়ে এদিন নিজের ১০০তম ম্যাচ খেলতে নামনে সেস ফেব্রিগাস। তবে নিজের মাইলফলক ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারলেন না এ মিডফিল্ডার। পেনাল্টি থেকে গোল করার সুযোগ আসলেও মিস করেন তিনি।

এদিন ম্যাচের শুরু থেকেই অনেকটা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে স্পেন। শুরুটা দারুণ করা লা রোজারা ম্যাচের ২১ মিনিটেই নোলিতোর অসাধারণ পাস থেকে দ্রুত গতির এক হেডে ডিফেন্ডার মারিওর গোলে এগিয়ে যায়।

এর তিন মিনিট পরেই নিজেদের লিড দ্বিগুন করতে পারতো স্পেন। তবে ইউক্রেন গোলরক্ষক আন্দ্রিয়া পায়তোভ দারুণ দক্ষতায় ফেব্রিগাসের শটটি ঠেকিয়ে দেন।

ম্যাচের বাকি সময় স্পেন আরো কয়েকটি সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করতে না পারলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দেল বস্কের শিষ্যরা।

বাছাইপর্বের ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’তে শীর্ষে রয়েছে স্পেন।

Posted in খেলাধুলা | Comments Off on ইউক্রেনকে হারিয়ে শীর্ষে স্পেন

শীতের আগাম প্রস্তুতি

বিকালে মৃদু ঠাণ্ডা বাতাস। গভীর রাতের হিমেল হাওয়ায় নিজেকে গুটিয়ে রাখা, ভোরে পাখির কিচিরমিচির শব্দ- এ রকম প্রকৃতির নানা আচরণেই বুঝা যাচ্ছে যে, শীতের আগমনী বার্তা বইছে। সামনেই আসছে শীত। শীতকাল আসলেই আমাদের সবারই বাড়তি প্রস্তুতি নিতে হয়। পরিবারে নবজাতক থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবারই আলাদা আলাদা যত্ন নিতে হয়। কিছু সহজ বিষয় মেনে চললে বিভিন্ন রোগবালাই ও অন্যান্য সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে আর দেরি নয়, চলুন জেনে নিই বিষয়গুলো।2012-09-27-12-00-40-50643fe8d7ae3-1

১. শীত আসলেই দেখবেন, যে ত্বক বা চর্মের উপরিভাগ ফেটে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে যাবে। শরীরে একটু রুক্ষ রুক্ষ ভাব থাকবে। তার জন্য বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী যেমন- পেট্রোলিয়াম জেলি, স্নো ক্রিম, লিপজেল, অলিভ অয়েল, বডি লোশন ইত্যাদি কিনে রাখুন।
২. শীতের জামাকাপড় যদি থাকে তাহলে সেগুলো ধুয়ে মুছে পরিস্কার করে নিন। যদি কেনার থাকে তাহলে প্রয়োজনমত স্যুট, প্যান্ট, সোয়েটার, কার্ডিগান, জ্যাকেট, ব্লেজার, ফুলহাতা গেঞ্জি, শার্ট প্যান্ট, মাফলার, পাদুকা, মোজা, হাত মোজা, কানটুপি ইত্যাদি এখুনি কেনা শুরু করে দিন।
৩. পরিবারের নবজাতকের জন্য বা বয়স্কদের জন্য জামা কাপড় বা প্রয়োজনীয় জিনিস কিনতে ভুলবেন না। কেননা শীত তাদেরকে বেশি আক্রমণ করে। এর কারণ হচ্ছে পাতলা বা শুষ্ক ত্বকের অধিকারী ব্যক্তির শীত সহ্যক্ষমতা কম। কাজেই পরিবারের অন্য সদস্যদের যত্ন নেবার পাশাপাশি তাদের বিশেষ যত্ন নিন।
৪. শীত মোকাবেলার জন্য গরম জিনিসপত্র যেমন ল্যাপ, কম্বল, কাঁথা, জাজিম ইত্যাদি তৈরি না থাকলে এখুনি তৈরি করতে দিন।
৫. শীতকাল নানা রকম তাজা শাক সবজির জন্য শ্রেষ্ঠ সময়। এ সময়ে বাজারে বিভিন্ন ধরনের শাক সবজি যেমন- ফুলকপি, বাঁধাকপি, শালগম, শিম, মূলা, লাউ শাক, কুমড়া শাক ইত্যাদি প্রচুর পরিমাণে পাওয়া যায় যেগুলোতে প্রচুর ভিটামিন থাকে। তাই শরীরে ভিটামিনের চাহিদা পূরণের জন্য এ সময় প্রতিদিন নিয়ম করে শাক সবজি খান। এতে আপনার ত্বক সুন্দর ও স্বাভাবিক থাকবে।
৬. এছাড়াও ঠাণ্ডাজনিত জ্বর, সর্দি কাশি, নাক দিয়ে পানি পড়া ইত্যাদির জন্য আদা-লেবুর চা, হাল্কা গরম পানি, মধু খুব উপকারী। প্রত্যহ সকালে মুখ ধোওয়ার পরে ১-৩ ভাগ হাল্কা গরম পানিতে ১ চা চামচ মধু ও এক কোওয়া ছোট লেবুর রস মিশিয়ে পান করলে শরীরে ঠাণ্ডাজনিত সব সমস্যা দূর হয়। আরও একটা জিনিস মনে রাখবেন যে, শীতকালে আপনার ট্যাঙ্কি বা ওয়াসার পানি ঠাণ্ডা থাকে। ঠাণ্ডা পানিতে গোসল করলে আপনার ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই গোসলের আগে পানি গরম করে সেটা ঠাণ্ডা পানির সঙ্গে মিশিয়ে সহনীয় মাত্রায় রেখে প্রত্যহ গোসল করবেন।
৭. শীতকালে সরিষার তেল ও কালিজিরা খুব উপকারী। সরিষার তেল রান্নায়, বিভিন্ন পদের ভর্তায় ব্যবহার ছাড়াও অনেকে গায়ে মাখার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। কালিজিরা ভর্তা এবং বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা যায়।
৮. কয়েক বছর ধরে ব্যবহার করা লিনেন বা উলের সোয়েটার, চামড়ার জ্যাকেট, মাফলার, কানটুপি, লেপ, কম্বল বা চাদর গুলোর যত্ন নেয়া শুরু করুন এখন থেকেই। আর এজন্য এগুলো পুনরায় ব্যাবহার উপযোগী করতে এগুলোকে রোদে শুকিয়ে নিন।
৯. অনেকদিন ফেলে রাখার কারণে গরম কাপড় গুলো পোকা-মাকড় কেটে ফেলতে পারে। এজন্য ওই জায়গা গুলো রিপু করে নিলে তা পুনরায় ব্যাবহারের উপযোগী হয়ে উঠবে।
১০. ব্লেজার, কোট, জ্যাকেট ভালো করে নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করে, রোদে শুকিয়ে তারপর ব্যবহার করুন।
১১. শীতের সময় ঘরের মেঝে যেহেতু ঠান্ডা থাকে, তাই শীত আসার আগেই শতরঞ্জি কিংবা সামর্থ্য থাকলে ফ্লোরম্যাট কিনে রাখা ভালো।
১২. অবশ্যই সব সময় আলমারির ভেতর ন্যাপথলিন দিয়ে রাখবেন।
১৩. যেসব ঘরে কাচের জানালা আছে, শীতের সময় তাতে অবশ্যই ভারী পর্দা ব্যবহার করতে হবে। যদি জানালার কোনো শার্সি কিংবা কাচ ভেঙে বা নষ্ট হয়ে যায়, তবে দ্রুত সারিয়ে নিতে হবে।

শীতকালে পরিবেশে ধুলাবালি ও ময়লা বেশি পরিমাণে হয়। তাই আপনার শরীর ও ত্বককে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও শুষ্ক রাখুন।

Posted in লাইফস্টাইল | Comments Off on শীতের আগাম প্রস্তুতি

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

গাজীপুর: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকালে কালিয়াকর উপজেলার শিলাবৃষ্টি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।1406086370Road-Accident-702x336

Posted in জাতীয় | Comments Off on গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

এবার হংকংয়ের নাগরিকদের সতর্কতা অবলম্বনের নির্দেশ

নিউজ ডেস্ক: বাংলাদেশে এবার সতর্কতা জারি করেছে হংকং। সিকিউরিটি ব্যুরো অব দ্য গভর্নমেন্ট অব হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটেড রিজিয়ন তার ওয়েবসাইটে এ বিষয়ে একটি সতর্কতা আপডেট করেছে। তাতে বলা হয়েছে, যেসব নাগরিক বাংলাদেশ সফর করতে চান অথবা যারা এরই মধ্যে বাংলাদেশে এসেছেন তাদেরকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে নজর রাখতে। প্রতিবাদ বিক্ষোভ অথবা যেখানে বেশি মানুষের জমায়েত হয় এমন সব স্থান এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়েছে সেদেশের নাগরিকদের। অস্থিতিশীল নিরাপত্তা ব্যবস্থার কারণে বাংলাদেশে বসবাসকারী হংকংয়ের নাগরিকদের অপ্রয়োজনে পার্বত্য চট্টগ্রাম সফরে না যেতে পরামর্শ দেয়া হয়েছে।

hong kong_99670
বাংলাদেশে অবস্থানকারী কোন নাগরিকের যদি কোন সহায়তা প্রয়োজন হয় তাহলে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এসিসট্যান্টন্স টু হংকং রেসিডেন্টস ইউনিট (এএইচইউ)-এ ফোন করে সহায়তা নিতে বলা হয়েছে। এজন্য সেখানে ২৪ ঘণ্টা হটলাইন খোলা রয়েছে। এর নাম্বার (৮৫২)১৮৬৮। অথবা বাংলাদেশে চীনা দূতাবাসে কনসুলারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এখানে যোগাযোগের হটলাইন (৮৮)০১৭১৩০৯০৫৬৩।

ওই বিবৃতিতে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের কিছু চিত্র তুলে ধরা হয়। বলা হয়, সেপ্টেম্বরের শেষের দিকে রাজধানী ঢাকায় বিদেশি এক নাগরিকের ওপর হামলা হয়েছে। অক্টোবরের শুরুতে উত্তরাঞ্চলের জেলা রংপুরে আরেক বিদেশির ওপর হামলা হয়েছে। দুটি ঘটনাতেই আক্রান্তরা নিহত হয়েছেন। গত বছর ৫ই জানুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। সহিংস সংঘর্ষ হয়েছে। দেশজুড়ে হরতাল হয়েছে। এতে অনেক মানুষ হতাহত হয়েছেন। ২০১৩ সালের মে মাসের শুরুর দিকে প্রতিবাদ বিক্ষোভ ও সহিংস সংঘর্ষ হয় রাজধানী ঢাকায়। এতেও হতাহতের ঘটনা ঘটে।

২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সিনিয়র এক ইসলামী নেতার মৃত্যুদণ্ড দেয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। সারাদেশে সহিংস সংঘর্ষ হয়। এতেও অনেক মানুষ হতাহত হয়। ২০১২ সালের এপ্রিলের শেষের দিকে সিলেটে হরতাল সহিংস সংঘর্ষে রূপ নেয়।

Posted in জাতীয় | Comments Off on এবার হংকংয়ের নাগরিকদের সতর্কতা অবলম্বনের নির্দেশ

প্রথম ওয়ানডেতেও ভারতের হার

স্পাের্টস ডেস্ক: টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও হার দিয়ে শুরু করলো স্বাগতিক ভারত। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ রানে হারে ধোনির দল।223689.3 223683.3 223687

রোববার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ডি ভিলিয়ার্সের শতকে ৩০৩ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৪৫ রানে ব্যক্তিগত ২৯ রান করে আউট হন উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইনটন ডি কক। আমলার সঙ্গে এ উদ্বোধনী জুটি ভাঙেন অশ্বিন। দলীয় ১০৪ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে। ব্যক্তিগত ৩৭ রান করে মিশ্রার বলে বোল্ড হন টেস্ট অধিনায়ক হাশিম আমলা।

এরপর টি-টোয়েন্টি অধিনায়ক ডু প্লেসিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন এবি। তাদের জুটিতে আসে ৪৮ রান। ডু প্লেসি ৬২ রান করে যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন আউট হলেও ডি ভিলিয়ার্স তুলে নেন ক্যারিয়ারের একুশতম সেঞ্চুরি। ১০৪ রানের ইনিংসে ভিলিয়ার্স চার মারেন ৫টি এবং ছয় মারেন ৬টি। এছাড়া বেহারদিন ৩৫ রান করে অপরাজিত থাকেন।

দ. আফ্রিকার দেওয়া ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতকদের। দলীয় ৪২ রানে লেগ বিফোরের ফাঁদে পড়ে ব্যক্তিগত ২৩ রান করে আউট হন ধাওয়ান। এরপর রাহানেকে নিয়ে ১৪৯ রানের জুটি গড়েন রোহিত শর্মা। তুলে নেন নিজের অষ্টম শতক। আউট হওয়ার আগে রোহিত করেন ১৫০ রান। তবে রোহিতের সাথে সঙ্গ মেলাতে ব্যর্থ হয় কোহলি-ধোনি-রায়নারা। এরফলে হার নিয়েই মাঠ ছাড়ে ধোনির ভারত। ম্যাচ সেরা হয়েছেন ডি ভিলিয়ার্স।

Posted in খেলাধুলা | Comments Off on প্রথম ওয়ানডেতেও ভারতের হার

তুরস্কে নিহতের সংখ্যা ১শ ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক: আঙ্কারা হামলার ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান। শনিবার সকালে কুর্দিদের এক মিছিল লক্ষ্য করে চালানো ওই জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯৭ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ ওই হামলায় আহত হয়েছেন আরো ২৪৬ জন। এদের মধ্যে ৪৮ জনের অবস্থা ভয়াবহ। হতাহতদের বেশিরভাগই কুর্দি সমর্থিত পিপলস ডেমোক্রেটিক পার্টির(এইচডিপি) সমর্থক। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্ক সরকার বিস্ফারক দুটিকে আত্মঘাতী বোমা হামলা হিসেবে উল্লেখ করেছে। তবে এই হামলার জন্য সরকারকেই দায়ী করছে এইচডিপি।2015_10_11_08_47_31_NxDSiPJidLkhgL2meqLrli98YcslnG_original

হামলার পর শনিবার বিকেলে তড়িঘড়ি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান। সেখানে দেয়া বিবৃতিতে তিনি ওই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে বলেন,‘তুরস্কের ঐক্য, গণতন্ত্র ও স্থিতিশীলতা ধ্বংসের জন্য ওই হামলা চালানো হয়েছিল। কিন্তু আমরা সবাই একসঙ্গে সন্ত্রাসবাদের হাত থেকে দেশকে রক্ষা করব।’ এ সময় তিনি দেশে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। রোববার থেকে শুরু হয়েছে ওই শোক।

এছাড়া তিনি তুর্কমেনিস্তানে তার নির্ধারিত সফরও বাতিল করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ৯৫ জন নিহত এবং ২৪৬ জন আহত হয়েছে। আহতদের ৪৮ জনকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। তুরস্কে এই ভয়াবহ হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি শনিবার রাতে প্রেসিডেন্ট এরদোগানকে ফোন করে সমবেদনা জানিয়ে তুর্কি জনগণের এই দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার আঙ্কারার এক রেলজংশনের কাছে শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতি নেয়ার সময় বোমা দুটি বিস্ফোরিত হয়। তুরস্কে আসন্ন নির্বাচনের আগে কুর্দিপন্থি রাজনৈতিক দল এইচডিপি ‘শান্তি ও গণতন্ত্রের’ জন্য ওই মিছিলের ডাক দিয়েছিল। স্থানীয় সময় বেলা ১২টার দিকে মিছিলটি শুরু হওয়ার কথা ছিল।

এর আগেই সকাল ১০টার দিকে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। এর কয়েক সেকেন্ড পরেই দ্বিতীয় বোমা হামলার ঘটনাটি ঘটে। তুরস্কে ১ নভেম্বর নির্বাচনের আগে এই হামলার ঘটনাটি নিয়ে সোচ্চার হয়ে ওঠেছে কুর্দিপন্থি দল এইচডিপি। তারা এই হামলার জন্য সরকারকে দায়ী করেছে। নির্বাচনের আগে সব ধরনের সভা সমাবেশ বন্ধের ঘোষণা দিয়েছে।

এর আগে গত ২০ জুলাই এইচডিপি’কে লক্ষ্য করে কুর্দি শহর সুরুকে আরো একটি হামলার ঘটায় ৩২ জন নিহত এবং শতাধিক আহত হয়েছিল।

Posted in আন্তর্জাতিক | Comments Off on তুরস্কে নিহতের সংখ্যা ১শ ছাড়িয়ে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশেই

স্পোর্টস ডেস্ক: জঙ্গি হামলার আশঙ্কায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর বাতিল করে। দক্ষিণ আফ্রিকাও সিদ্ধান্ত নেয় বাংলাদেশে তাদের নারী ক্রিকেট দল না পাঠানোর। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে রেড এলার্ট জারির পর এক ধরনের আতঙ্কই পেয়ে বসে বিদেশীদের মধ্যে। তাদের বক্তব্য বাংলাদেশ নিরাপদ নয়। তারওপর দু’জন বিদেশী হত্যাকাণ্ডে বেনামি আইএসের উপস্থিতির খবর শঙ্কা ছড়িয়ে দেয়।2015_10_11_16_04_41_enFCdcs0a3y8lib3jKrVmM8pvUcQnk_original

এ পরিস্থিতিতে প্রশ্ন উঠে যায়, আগামী বছর জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। ভারতের মুম্বাই মিরর পত্রিকায় রিপোর্ট প্রকাশ হয়েছে, আইসিসির নীতি নির্ধারকরা বাংলাদেশ থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অন্যত্র সরিয়ে নেয়ার প্রস্তাব করার শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে সম্ভাব্য বিকল্প ভেন্যু হিসেবে ভারত, শ্রীলংকা কিংবা সংযুক্ত আরব আমিরাতের কথাও লিখেছে তারা।

তবে, এসব জল্পনা-কল্পনার অবসান হয়েছে অবশেষে। বাংলাদেশেই থাকছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব এবং যথা সময়েই যুবাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। শুধু তাই নয়, অচিরেই অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসবে বলে জানানো হয়েছে আইসিসির বোর্ড সভা থেকে। দুবাইতে ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে আইসিসির পাঁচ দিনব্যাপী সভা। প্রথম দিন প্রধান নির্বাহীদের সভা শেষে গতকাল হয়েছে এফটিপি ও গভর্নেন্স কমিটির সভা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচালনা পর্ষদের সভাটি হবে আগামীকাল ও পরশু (সোমবার ও মঙ্গলবার)।

Posted in খেলাধুলা | Comments Off on অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশেই

আমার মৃত্যুর পরও চলবে সেলফি উৎসব: আসিফ

‘কান্নার সূযোগ পাওয়া যায়না, কাঁদতে হয় দরজা বন্ধ করে, লুকিয়ে, সময় বের করে। এটাই খ্যাতি সম্পন্ন গায়ক আসিফ আকবরের দূঃখ অনুভূতি প্রকাশের অলিখিত সংবিধান’ কথাগুলো জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের। সম্প্রতি তার ফেসবুকে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি নিজের কিছু কথা লিখেছেন। পাঠকের জন্য লেখাটি প্রকাশ করা হল।kq4mxjjm
আসিফ আকবর লিখেছেন,
‘দুদিন আগে প্রয়াত সাংবাদিক আওলাদ ভাইয়ের স্মরণ সভায় প্রবেশ এবং বের হওয়ার সময় ভক্ত ফটোগ্রাফারদের কবলে পড়ে যাই। এমনিতেই মন খারাপ ছিলো, শরীরটাও খারাপ ছিলো, কিন্তু তারা কোন কথা শুনতে রাজীনা। সেলফি কিংবা ছবি তুলেই যাচ্ছে।
আব্বা মারা গেলেন পাঁচ মিনিটও হয়নি,হাসপাতালে এক ভদ্রলোক তার বাচ্চাকে নিয়ে এসে বললেন ছবি তুলতেই হবে। আমি একটু নিভৃতে কাঁদার সুযোগও পেলাম না, তারপর শুরু হল ছবি তোলার হিড়িক। নাছোড় বান্দারা ছবি তুলবেই,বাবাকে দাফন করেই চলে যেতে হল শারজাহ, গান গাইতে, কথা দেয়া ছিলো ।
আম্মার লাশ নিয়ে কুমিল্লা গেলাম। পরিবার মানসিক ভাবে বিপর্যস্ত। সময় কম, দাফনের ব্যবস্থা করতে হবে। এর মধ্যে এক ভদ্রমহিলা বাসায় ঢুকে রীতিমত ফটোসেশন শুরু করলো। আমার বোন রেগে যেতেই তাকে থামিয়ে দিলাম। শিল্পীদের সপরিবারেই বিনয়ী থাকতে হয় ।
কান্নার সূযোগ পাওয়া যায়না, কাঁদতে হয় দরজা বন্ধ করে, লুকিয়ে, সময় বের করে। এটাই খ্যাতি সম্পন্ন গায়ক আসিফ আকবরের দূঃখ অনুভূতি প্রকাশের অলিখিত সংবিধান, হয়তো আমার মৃত্যুর পরও চলবে সেলফি উৎসব, চলবে……………… তাতে কি হয়েছে !!!’
[লেখাটা আসিফ আকবরের ফেসবুক থেকে নেয়া]

Posted in বিনোদন | Comments Off on আমার মৃত্যুর পরও চলবে সেলফি উৎসব: আসিফ

পুলিশ হচ্ছেন ঐশ্বরিয়া?

বিনােদন ডেস্ক: গত শুক্রবার ঐশ্বরিয়া রায় বচ্চন অভিনীত ‘জজবা’ ছবিটি মুক্তি পেয়েছে। এখন কাজ করছেন করণ জোহরের পরিচালনায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে। এরই মধ্যে নাকি আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেখানে একজন নারী পুলিশের চরিত্রে দেখা যেতে পারে ঐশ্বরিয়াকে। শনিবার ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সুজয় ঘোষের পরবর্তী ছবি ‘দুর্গা রাণী সিং’ ছবিতে ঐশ্বরিয়া কাজ করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মাণ করা হবে। দুর্গা রাণী একজন কঠোর নারী পুলিশ ছিলেন। আর এই মূল চরিত্রে ঐশ্বরিয়াকে দেখা যেতে পারে।

aishwarya-rai-cannes-jazbaa-photo-call-04
ঐশ্বরিয়া বলেছেন, করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ওমাং কুমারের পরিচালনায় সর্বজিত্ সিংয়ের ওপর নির্মিত বায়োপিক ছবিতে কাজ করছি। আর সুজয় ঘোষের সাথে একটি ছবিতে কাজ করব। তিনি আমার সাথে দুইটি বিষয় নিয়ে কথা বলেছেন, ‘দ্য ডিভোশন অব মি. এক্স’ ও ‘দুর্গা রাণী সিং’। তবে দুর্ভাগ্যবশত ‘দ্য ডিভোশন অব মিস্টার এক্স’ ছবিটির কাজ বন্ধ রয়েছে। এই বিষয়ে ঐশ্বরিয়া বলেছেন, সুজয় আমাকে এই বিষয়ে কিছু বলেনি। ‘জজবা’য় কাজ শুরু করার পর আমরা সাক্ষাৎ করতে পারিনি। মিডিয়ায় ‘দ্য ডিভোশন অব মিস্টার এক্স’ ছবিটির ঘোষণা দেয়া হলো। পরে আবার ছবিটি কাজ বাদ দেয়ার ঘোষণা আসল।

আমি আসলে জানি না কি হচ্ছে। তিনি দুটো ছবি নিয়ে আমার সাথে কথা বলেছিলেন। এখন যেটি আছে সেটিতে আমার কাজ করার কথা ভাবতে হবে। শোনা গেছে, ‘দুর্গা রাণী সিং’ ছবিটির প্রধান চরিত্রে ইরফান খান অভিনয় করতে পারেন। যদি তাই হয় তবে, আবারো একসঙ্গে দেখা যেতে পারে ঐশ্বরিয়া-ইরফান খানকে।

Posted in বিনোদন | Comments Off on পুলিশ হচ্ছেন ঐশ্বরিয়া?

‘চ্যাম্পিয়নস লীগ জিতে ইতিহাস গড়বে বার্সা’

স্পাের্টস ডেস্ক: প্রথম দল হিসেবে নিজেদের চ্যাম্পিয়নস লীগ শিরোপা ধরে রাখবে বার্সেলোনা, এমন বিশ্বাস-ই দলের তারকা স্ট্রাইকার নেইমারের। গত বছর ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে ৩-০ গোলের জয়ে নেইমার তৃতীয় গোলটি করেছিলেন। এই শিরোপার পাশাপাশি লা লিগা ও কোপা ডেল রে জয় করে ট্রেবল জয় করে লুইস এনরিকের দল। ১৯৯২ সালে ইউরোপীয়ান কাপ থেকে চ্যাম্পিয়নস লীগ নাম হওয়ার পর থেকে গ্রুপ পর্ব চালু হয়। আর তখন থেকে কোনো দলই পরপর দুইবার কন্টিনেন্টাল এই শিরোপা ধরে রাখতে পারেনি। ইউরোপের সর্বোচ্চ লীগে এবারো শিরোপা জয়ের দৌড়ে শীর্ষ দলগুলোর মধ্যে বার্সাই এগিয়ে রয়েছে। যদিও সব ধরনের প্রতিযোগিতায় তাদের এবারের মিশনের শুরুটা খুব একটা ভালো হয়নি।@neymarjr-@fcbarcelona-igersFCB

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এক সাক্ষাতকারে নেইমার বলেছেন, আমাদের মধ্যে সেই গুণাবলী রয়েছে, আমরা একটি অসাধারণ দল, দারুণ প্রতিভাবান কয়েকজন খেলোয়াড় এখানে রয়েছে। আশা করছি এবারও আমরা শিরোপা ধরে রাখতে পারবো। প্রথম দল হিসেবে এই কৃতিত্ব অর্জনে আমরা নিজেদের সেরাটাই দিতে চেষ্টা করবো।

২০১৩-১৪ প্রথম মৌসুমটা অবশ্য ক্যাম্প ন্যুতে ভালো কাটেনি ব্রাজিলিয়ান এ তারকার। তবে গত মৌসুমে লিওনেল মেসি, লুইস সুয়ারেজের সাথে মিলে বার্সেলোনার আক্রমণভাগ বেশ ভালোই সামলেছেন নেইমার। এই তিনজন মিলে লীগ, কাপ ও ইউরোপীয়ান আসরে ১২২ গোল করেছেন। হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারণে আগামী নভেম্বর পর্যন্ত মেসিকে পাচ্ছে না বার্সেলোনা। আর সে কারণেই কোচ লুইস এনরিকেকে বিকল্প চিন্তা করতেই হচ্ছে। ইতোমধ্যেই লা লিগায় দুই ম্যাচ হেরেছে কাতালান জায়ান্টরা।

নেইমার বলেছেন, এখানে আমি ইতিহাস রচনা করতে এসেছি। আরেকটি চ্যাম্পিয়নস লীগ, লা লিগা এখন আমার স্বপ্ন। এজন্য আমি নিজের কাজ করে যেতে চাই। একটি দারুণ মৌসুম আমরা কাটিয়ে এসেছি। এক সাথে এক শ’রও বেশি গোল করেছি যা ছিল সত্যিই অসাধারণ। কিন্তু এখন সামনের মৌসুমটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে, কারণ সবাই এর দিকে তাকিয়ে আছে। সবাই আরো বেশি নিজেকে প্রমাণ করতে চায়। আর এটা করতে হলে সবাইকে অবশ্যই ভিন্ন কিছু করতে হবে। নতুন করে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ফর্মেট পরিবর্তন হওয়ার আগে ১৯৯০ সাল এসি মিলান একবার তাদের শিরোপা ধরে রাখার কৃতিত্ব দেখিয়েছিল।

Posted in খেলাধুলা | Comments Off on ‘চ্যাম্পিয়নস লীগ জিতে ইতিহাস গড়বে বার্সা’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud