May 2, 2026
নিউজ ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের অন্যন্য দেশ থেকে কর্মী নেয়া স্থগিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নিতে সমঝোতা স্মারকে সই করার পরদিনই দেশটি এ সিদ্ধান্ত নিলো। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, শুক্রবার সেনাবাহিনীর একটি ক্যাম্পে এক বৈঠকের পর দেশটির উপ প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি সব ‘সোর্স কান্ট্রি’ থেকে কর্মী নেয়া স্থগিত রাখার এই ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, বিদেশী কর্মীর চাহিদা নিশ্চিত হওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, কতো শ্রমিক আমাদের প্রয়োজন সে বিষয়ে সরকার সন্তোষজনক তথ্য না পাওয়া পর্যন্ত বিদেশি কর্মী নেয়া স্থগিত থাকবে।

মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম শ্রমবাজার। দেশটিতে অন্তত ছয় লাখ বাংলাদেশী কর্মী বিভিন্ন পেশায় কাজ করছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৩ সালে জি টু জি পদ্ধতিতে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে চুক্তি করে মালয়েশিয়া। তবে চুক্তি অনুযায়ি খুব বেশি কর্মী পাঠানো যায়নি। পওে মালয়েশিয়া সরকার তাদের পাঁচটি থাতে সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বয়ে ‘জিটুজি প্লাস’ পদ্ধতিতে বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নিতে রাজি হওয়ায় বুধবার ঢাকায় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে সমঝোতার খসড়া মন্ত্রীসভায় অনুমোদন হয়।
নিউজ ডেস্ক: সাভারের ধামরাইয়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে র্যাবের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এসময় নারীসহ চারজনকে আটক করা হয়।
রাইজিং বিডি
ঢাকা: এটিএম বুথে জালিয়াতির ঘটনায় ২৪ জন গ্রাহকের চুরি যাওয়া ১৭ লাখ ৫৩ হাজার টাকা ফেরত দিল ইস্টার্ন ব্যাংক। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের কনফারেন্স হলে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ অর্থ ফেরত দেয়া হয়। ইস্টার্ন ব্যাংকের ২৪ জন গ্রাহকের ১৭ লাখ ৫৩ হাজার টাকা জালিয়াতির মাধ্যমে তুলে নেয় দুর্বৃত্তরা। অনুষ্ঠানে পাঁচজন গ্রাহকের হাতে এ চেক হস্তান্তর করা হয়। অন্যান্য গ্রাহকের অর্থ তাদের অ্যাকাউন্টরে জমা করে দেয়া হয়েছে বলে জানায় ইবিএল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ গ্রাহক মাহবুবা আক্তার বলেন, ‘আমরা ব্যাংকে আমানত রাখি। জালিয়াতি করে কার্ড দিয়ে টাকা তুলে নেবে এটা তো ঠিক নয়। ব্যাংকের আরো সতর্ক হওয়া উচিৎ।’ খোয়া যাওয়া টাকা ফিরে পেয়ে ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা জানান, এতদিন ব্যাংক বুথ সফটওয়্যারের ফিজিকাল সিকিউরিটি ভেঙে এ জালিয়াতি হয়েছে। এরপরও লজিক্যাল সিকিউরিটি ভাঙতে পারে স্বীকার করে নিয়ে তিনি বলেন, ‘এজন্য আমাদের আরও সচেতন হতে হবে। বাংলাদেশ ব্যংকের প্রজ্ঞাপন অনুকূলে ১ মাসের মধ্যেই এন্ট্রি ডিভাইস বসাতে হবে। ১৪ তারিখের এ নীতিমালা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এর জন্য নির্ধারিত সময়ের বাইরে আর মেয়াদ বাড়ানো হবে না। এর পাশাপাশি গ্রাহকদের সচেতনতা বাড়াতে হবে।’
ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ বলেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এরকম আর যেন না ঘটে সেদিকই লক্ষ্য রাখবে ব্যাংকটি।’ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, প্রেমেন্ট সিস্টেম ডিপাটমেন্টের মহাব্যবস্থাপক মো. ইস্কান্দার সহ আরো অনেকে। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি শুক্রবার ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে কৌশলে টাকা তুলে নেয় দুর্বৃত্তরা। এসময় ২০ লাখ ১৬ হাজার টাকা তুলে নেয়। এর মধ্যে ইস্টার্ন ব্যাংকের ১৭ লাখ ৫৩ হাজার টাকা।
নিউজ ডেস্ক: জাতিসংঘের শান্তিমিশনে থাকা বাংলাদেশি সদস্যদের কোনো কাজে যাতে সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ঢাকার মিরপুর আর্মি স্টাফ কলেজে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “শান্তিরক্ষায় নিয়োজিত আমাদের কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত আচরণ ও কর্মকাণ্ড বরদাশত করব না।”
সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, “আমরা চাইব, দেশের সুনাম যেন অক্ষুণ্ন থাকে। আমরা চাই না আমাদের সশস্ত্র বাহিনীর সুনাম কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়।” জাতিসংঘের সহকারী মহাসচিব (ফিল্ড সাপোর্ট) অ্যান্থনি ব্যানবারি গত জানুয়ারিতে এক সংবাদ সম্মেলনে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিরাপত্তায় নিয়োজিত ইউরোপীয় সৈন্য ও জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগের কথা তুলে ধরেন; সেখানে বাংলাদেশি সৈন্যদের সংশ্লিষ্টতার কথাও আসে।
সে সময় বাংলাদেশের সশস্ত্রবাহিনীর পক্ষ থেকে বলা হয়, শিশুদের যৌন নিপীড়নের ঘটনায় বাংলাদেশি কারও সম্পৃক্ততা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। “বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এতে কারও দোষ পাওয়া গেলে বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ থাকবে।” স্টাফ কলেজে ডিএসসিএসসি ২০১৫-১৬ কোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ১৬টি দেশে জাতিসংঘের শান্তি মিশনের মধ্যে ১১টিতে আট হাজার ৫০১ জন বাংলাদেশি কাজ করছেন।
বিভিন্ন দেশের মোট ১ লাখ ২৫ হাজার ৯৭ জন শান্তিরক্ষীর মধ্যে বাংলাদেশির সংখ্যাই সবচেয়ে বেশি। জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ ফিল্ড সাপোর্ট (ডিএফএস) এর আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খের গতবছর ঢাকা সফরে এসে বাংলাদেশের শান্তিরক্ষীদের কাজের প্রশংসা করে বলেন, “বাংলাদেশ আর শান্তিরক্ষা এখন সমার্থক।”
স্পাের্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সম্ভবত আর কোনো ম্যাচ খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি হার্ডহিটার ওপেনার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা রয়েছে। বুধবার দুবাইতে চলমান পিএসএলের ম্যাচে সাকিব আল হাসানের দল করাচি কিংসের বিপক্ষেও খেলেননি তামিম।
আগের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষেও ব্যাট হাতে দেখা যায়নি বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনারকে। এরই মধ্যে তামিমের দল পেশোয়ার জালমির সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তামিম বৃহস্পতিবার ঢাকায় ফিরে শুক্রবার আবার ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্তান-সম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই ব্যাংকক যাচ্ছেন জাতীয় দলের এই বাঁহাতি হার্ডহিটার ওপনার।
পিএসএলের প্রথম আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন তামিম। এমনকি এই আসরের এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে বসবে এশিয়া কাপের ১৩তম আসর। তবে বাবা হতে যাওয়ায় আসন্ন এশিয়া কাপেও খেলবেন না তামিম।
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুর বুকের পাঁজর ভেঙে ও শ্বাসরোধে হত্যা করা হয় বলে ময়নাতদন্তে উঠে এসেছে। গতকাল বুধবার চার শিশুর ময়নাতদন্ত হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়। পরে রাতেই তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) দেবাশীষ দাশ বলেন, ‘শিশুদের শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তাদের বুকের পাঁজর ভাঙা ছিল। আজ বৃহস্পতিবারই ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’
এদিকে, এ হত্যার ঘটনায় সন্দেহভাজন আরো একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় আটকের সংখ্যা তিনজনে দাঁড়াল। গতকাল বুধবার সুন্দ্রাটিকি গ্রামের আবদুল আলী বাগাল (৫৫) ও তাঁর ছেলে জুয়েল মিয়াকে (২৫) আটক করা হয়। আজ ভোরে আরজু মিয়া নামের আরো একজনকে আটক করা হয়েছে বলে ডিবি পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
এ ছাড়া লোমহর্ষক এ ঘটনার তদন্ত করার জন্য গোয়েন্দা (ডিবি) পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানিয়েছেন। তিনি জানান, পুলিশ নিশ্চিত হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক আবদুল আলী ও জুয়েল মিয়াকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে নিহত শিশুদের বাড়িতে আজো শোকের মাতম বইছে। আত্মীয়স্বজন, পাড়া-পড়শিরা সকাল থেকেই নিহতদের বাড়িতে এসে ভিড় করছেন।
গতকাল দুপুরে ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের নিখোঁজ চার শিশুর লাশ পাঁচ দিন পর বাড়ির অদূরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। তারা হলো বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার দুই চাচাতো ভাই আবদুল আজিজের ছেলে একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে একই বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাঈল হোসেন (১০)।
নিখোঁজ শিশুরা শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের মাঠে খেলাধুলা করতে গিয়েছিল। সন্ধ্যার পরও তারা বাড়িতে ফিরে না আসায় অভিভাবকরা খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও তাদের সন্ধান না পেয়ে শুক্রবার রাতেই মাইকযোগে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।
বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় কয়েকজন লোক মাটি কাটতে গিয়ে বাতাসে দুর্গন্ধ পান। এরপর তাঁরা নিখোঁজ শিশুদের বাড়ির অদূরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি শিশুর হাত ও আরেক শিশুর পা দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে।
নিউজ ডেস্ক: ২০০৪ সালে চট্টগ্রামে যে দশ ট্রাক অস্ত্ররে চালান ধরা পড়ছেলি সে অস্ত্র তাদরেই ছলি বলে স্বীকার করে আসামরে ‘বচ্ছিন্নিতাবাদী’ সংগঠন ইউনাইটডে লবিারশেন ফ্রন্ট অব আসামরে (উলফা-আই) কমান্ডার ইন চফি পরশে আসাম ওরফে পরশে বড়ুয়া বলছেনে, ‘আমাদরে অস্ত্র আনতে বাংলাদশেরে ভূমি ব্যবহার করার জন্য আমরা দুঃখতি। তবে এ কাজ করে আমরা অপরাধ করনি। একজন স্বাধীনতাকামীর চোখে এটা অপরাধ নয়।’
টলেফিোনে এক সাক্ষাতকারে দশ ট্রাক অস্ত্র আটক মামলার ফাঁসরি দন্ডপ্রাপ্ত আসামি পরশে বড়ুয়া বলনে, ‘দশ ট্রাক অস্ত্ররে ব্যাপার আমরা অস্বীকার করতে পারি না। আমাদরে বলতইে হবে যহেতেু আমাদরে সশস্ত্র স্বাধীনতার সংগ্রাম, তাই আমাদরে অস্ত্ররে দরকার। সে জন্য বাংলাদশেরে বভিন্নি রুটে অস্ত্র আনার জন্য একটা প্রয়াস করছেলিাম। যহেতেু আমরা মুক্তি সংগ্রামরে জন্য নবিদেতি হয়ছেি সজেন্য অস্ত্র আনতে গয়িে কোনো দশেরে নয়িম-কানুন ভঙ্গ হতে পারে সটো আমাদরে মাথায় ছলি না।’
বাংলাদশেরে আইনকে শ্রদ্ধা করনে দাবি করে বলনে, স্বাধীনতাকামী সংগঠন হসিবেে আমরা কোনো দশেরে আইনকে অসম্মান করি না। আমরা বাংলাদশেরে মাটি ব্যবহার করে তাদরে আইনশৃঙ্খলা ভঙ্গ করছে। আমি বাংলাদশের মানুষকে জানাতে চাই একটা অনাকাক্সক্ষিত ঘটনা হয়ে গছে। এর জন্য আমি দু:খ প্রকাশ করছ। এ জন্য আমাকে যে শাস্তি দওেয়া হয়ছেে তা মনেে নয়িছে। এ জন্য এ রায়রে বরিুদ্ধে আমি কোনো আপলি করব না এবং আপলি করার কোনো প্রশ্নই আসে না।’
তনিি বলনে, ‘যহেতেু আমরা সশস্ত্র সংগ্রামে সহেতেু আমাদরে অস্ত্র দরকার ছলি। আমরা অস্ত্ররে জন্য ক্ষুর্ধাত ছলিাম। এ কারণে বাংলাদশেরে আইনভঙ্গ করছে। কী কারণে করছেি সটো সবচয়েে ভালো বুঝবনে বাংলাদশেরে মুক্তযিোদ্ধারা।
যারা যুদ্ধরে সময় বনিা পাসর্পোটে আসাম, মঘোলয়, ত্রপিুরা ও পশ্চমিবঙ্গে আশ্রয় নয়িছেলিনে। যুদ্ধরে সময় এগুলো হয়। পৃথবিীর বভিন্নি দশেে সশস্ত্র সংগ্রামরে সময় এটা হয়ছে। কারণ দশে স্বাধীন করাই যোদ্ধাদরে কাছে প্রধান র্কতব্য হয়ে দাঁড়ায়। সজেন্য এই জনিসিগুলো হয়ছে। বাংলাদশেরে মানুষকে আমরা সবসময় শ্রদ্ধা কর, ভবষ্যিতওে করব। তখনকার পরস্থিতিি যদি আমরা ববিচেনা করি সটো আমাদরে অনুকূলে ছলি না।’
আমাদরে সময় ডটকমকে তনিি বলনে, আমি অবশ্যই এই ঘটনার সাথে জড়তি ছলিাম। কারণ আমরা সশস্ত্র সংগ্রামকে এগয়িে নয়িে যতেে চাই। আমাদরে সংগ্রামরে প্রত, মাটরি প্রতি শ্রদ্ধা আছ, সে জন্য আমাকে এ ধরনরে কাজ করার জন্য বাংলাদশেরে আইন ভঙ্গ করতে হয়ছে।ে আমি এই ঘটনার সাথে সরাসরি জড়তি না থাকলওে পরোক্ষভাবে এর সাথে সম্পৃক্ত ছলিাম।’
পরশে বড়–য়া বলনে, ‘বাংলাদশেরে জনগণ আমাদরে মূল্যায়ন করবে এবং সন্ত্রাসবাদী সংগঠন হসিাবে না দখেে স্বাধীনতা সংগ্রামী হসিাবে দখেব। সটোই আমি কামনা কর। আমি বলতে চাই আমরা কোনো অপরাধী না, আমরা মুক্তযিোদ্ধা। আমাদরে যনে বাংলাদশেরে মানুষ সভোবইে দখে।
প্রসঙ্গত, ২০০৪ সালরে ১ এপ্রলি চট্টগ্রাম নগররে সইিউএফএল জটেঘিাটে দশ ট্রাক অস্ত্ররে চালান ধরা পড়। গোপন সংবাদরে ভত্তিতিে এমভি শাহ আলম ও এমভি খাজার দান নামে দুটি ফশিং ট্রলার থকেে অস্ত্রগুলো উদ্ধার করে পুলশি। ২০০৪ সালরে ৩ এপ্রলি র্কণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত র্কমর্কতা আহাদুর রহমান বাদী হয়ে অস্ত্র আটক ও চোরাচালান আইনে দুটি মামলা দায়রে করনে।
১৯৭৪ সালরে বশিষে ক্ষমতা আইনরে ২৫ব(১)(ব) ধারায় চোরাচালান এবং ১৮৭৮ সালরে অস্ত্র আইনে এসব মামলা করা হয়। এরপর ২০১৪ সালরে ৩০ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হয়। এতে জামায়াতে ইসলামীর আমরি মতউির রহমান নজিামী, সাবকে স্বরাষ্ট্র প্রতমিন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উলফার নতো পরশে বড়ুয়াসহ ১৪ জনরে বরিুদ্ধে মৃত্যুদ-রে রায় দয়ে আদালত। এ ছাড়া, অস্ত্র আটকরে অন্য একটি মামলায় ওই ১৪ জনকে যাবজ্জীবন কারাদ-রে আদশে দওেয়া হয়ছে।
অামাদের সময় ডট কম
ঢাকা: চুরি ঠেকাতে দেশের প্রায় সাড়ে সাত হাজার এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথ তৈরি করা হবে স্বচ্ছ গ্লাস দিয়ে। আর নারীদের লেনদেনের সময় প্রয়োজনে হিজাব খুলতে হবে। সব বাণিজ্যক ব্যাংককের বুথে নিরাপত্তা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ পরামর্শ দেয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া গ্রহককে গোপন নম্বর চাপার সময় নম্বর বোর্ডের উপর অন্য হাত দিয়ে ডেকে রাখারও পরামর্শ দেয়া হয়েছে।
সম্প্রতি এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় দেশের ৫৬টি বাণিজ্যিক ব্যাংকের এটিএম কার্ড ডিভিশনের প্রধানদের সঙ্গে বুধবার বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এতে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, চুরি যাওয়া টাকার পরিমাণ ২০ লাখ ৫৯ হাজার টাকা। এর মধ্যে, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মোট ২৪ বারে ১৭ লাখ ৫৩ হাজার; সিটি ব্যাংকের ৪ বারে ১ লাখ ৪০ হাজার; ইউসিবিএলের ৭ বারে ১ লাখ ২৬ হাজার এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ বার ট্রানজেকশন করে ৪০ হাজার টাকা উত্তলন করা হয়েছে।
আগামী এক সপ্তাহের মধ্যে গ্রহকদের এসব টাকা ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা। বেসরকারি চারটি ব্যাংকের রাজধানীর চারটি এটিএম বুথ থেকে এ টাকা উত্তোলন হয়েছে। এসময় ওইসব এটিএম বুথে প্রায় ১২০০ এটিএম কার্ড লেনদেন করেছে। যা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বন্ধ করে নতুন কার্ড ইস্যু করা হয়েছে বলে তিনি জানান।
শুভঙ্কর সাহা বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম ঠেকাতে সব বাণিজ্যক ব্যাংককে অ্যান্টি স্কিমিং ডিভাইস বসাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে এটিএম কার্ডধারী ৯০ লাখ গ্রহক, সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা ও গার্ডদের সচেতন করতে প্রশিক্ষণ বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।’
বৈঠকের বিষয়ে তিনি জানান, এটিএম বিষয়ে সার্বিক আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পালনে জোর দেয়ার পাশাপাশি ব্যাংকগুলোর মতামত নেয়া হয়েছে। তারা কি চায় বা আরো কি কি করা দরকার সে বিষয়ে আলোচনা হয়েছে। তা খতিয়ে দেখা হবে। প্রতিটি ট্রানজেকশনের সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে গ্রহককে তার তথ্য দিতে হবে। যা অনেক ব্যাংকেরই চালু নেই। তবে এ জন্য গ্রহকের কাছ থেকে চার্জ (চাঁদা) আদায় করার প্রস্তাবও এসেছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সব বাণিজ্যিক ব্যাংকে অনুরোধ করেছে, যাতে এ সার্ভিসে কোনো টাকা না নেয়। তারা একমতও হয়েছেন।
এ ঘটনায় তদন্ত কোন পর্যায়ে রয়েছে এবং এ প্রতিবেদন কবে প্রকাশ করা হবে? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করছে। তাদের কাছে হয়তো কিছুটা চিহ্নিত হতে পারে। তবে এ ধরনের লিখিত কোনো প্রতিবেদন আমাদের (কেন্দ্রীয় ব্যাংকে) কাছে আসেনি। তবে তদন্ত কাজটি অত্যান্ত গুরুত্বের সঙ্গে করা হচ্ছে।’
এদিকে এটিএম বুথে জালিয়াতির ঘটনায় চার থেকে পাঁচজন বিদেশি নাগরিক জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মনিরুল জানান, সন্দেহজনক ব্যক্তিরা পুলিশি নজরদারিতে রয়েছে। বিদেশি নাগরিকরা পূর্ব ইউরোপের বলে ধারণা করা হচ্ছে।
ই্উসিবি ব্যাংকের কার্ড ডিভিশনের হেড অব অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ও রিটেইল বিজনেস ডিভিশনের আবু সাদাত মো. সায়েম এবং ব্যংকটির ভাই প্রেসিডেন্ট মারুফ রহমান খান বৈঠকে উপস্থিত ছিলেন। তারা জানান, সব এটিএম বুথে অ্যান্টি স্কিমিং ডিভাইস বসানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বুথের অবকাঠামোতে স্বচ্ছ গ্লাস ব্যবহার করতে হবে, যাতে বাইরে থেকে গ্রহকের ট্রানজেকশন কার্যক্রম বুঝা যায়। কাস্টমারদেরও সচেতনামূলক কার্যক্রম বাড়াতে হবে। কর্মকর্তাদের আরো বেশি সচেতন ও প্রযোক্তিগত ধারণা থাকতে হবে। গার্ডদের প্রশিক্ষিত হতে হবে।
তারা জানান, বাংলাদেশ ব্যাংক গ্রহকদের (লেনদেন) নিরাপত্তা তথা নিজের কার্ড নিজে ব্যবহার করতে অনুরোধ করেছে। দেখা গেছে, অনেকে নিজের কার্ড ড্রাইভারকে দিয়ে লেনদেন করাচ্ছে। এটি যাতে না হয় তা লক্ষ্য রাখতে গ্রহকদের বলা হয়েছে।
বেলা সোয়া ৩টায় মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন গভর্নর সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম আজদসহ অন্য কর্মকর্তারা।
হবিগঞ্জ: জেলার বাহুবলে ৪ শিশু হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তাকারীকে ১ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের কামাইছড়া নদীর তীরে বালুর নিচ থেকে নিখোঁজের পাঁচ দিন পর একই গ্রামের ৪ শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যান মিজানুর রহমান। এ সময় তিনি হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তাকারীকে ১ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দেন।
তিনি বলেন, যে ব্যক্তি এ হত্যা সম্পর্কে সঠিক তথ্য বা হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তা করবে, তাকে ১ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে।
নিহতরা হলো- ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া শুভ (৮), আফদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল মিয়া (১০)। এর মধ্যে শুভ, তাজেল মিয়া ও মনির সম্পর্কে আপন চাচাত ভাই। গত শুক্রবার বিকালে ওই ৪ শিশু গ্রামের মাঠে খেলতে যায়। রাতে তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তাদের পাওয়া যায়নি। পরদিন শনিবার শুভর বাবা ওয়াহিদ মিয়া বাহুবল থানায় লিখিত অভিযোগ দেন।
ঢাকা: বাংলাদেশে কতিপয় সংগঠন ইসলামের নামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করলেও এদেশে ইসলামিক স্টেটের (আইএস) কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের (নাটোর-২) প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার যে কোন ধরনের জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতিতে বিশ্বাস করে। যে কোনো জঙ্গীবাদকে দৃঢ়তার সঙ্গে মোকাবেলায় বদ্ধপরিকর।
পাশাপাশি জঙ্গীবাদ মোকাবেলাসহ জনগণের জানমালের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন সংসদ নেতা।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক সমূহের আইন-শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।’
‘নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে প্রাপ্ত গোয়েন্দা তথ্য যাচাইপূর্বক এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণসহ গ্রেফতার অভিযান পরিচালনা করছে।’