পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

একুশের চেতনায় দেশের উন্নয়ন অগ্রযাত্রা সমুন্নত রাখার জন্য প্রধানমন্ত্রী আহবান

‘আসুন, সকল ভেদাভেদ ভুলে একুশের চেতনায় উদ্বুদ্ধ হই। পবিত্র সংবিধান ও গণতন্ত্র এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে সমুন্নত রাখি। দেশ ও জনগণের ভাগ্যোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেই।’
প্রধানমন্ত্রী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ এক বাণীতে এ আহবান জানান। আগামীকাল একুশে ফেব্র“য়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বাংলা ভাষাভাষীসহ বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহান একুশে ফেব্র“য়ারি বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। ১৯৫২ সালের এ দিনে ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন রফিক, শফিক, সালাম, বরকত ও জব্বারসহ আরও অনেকে।
প্রধানমন্ত্রী ভাষা শহীদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল ভাষাসৈনিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৪৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রস্তাবে ছাত্রলীগ, তমদ্দুন মজলিশ ও অন্যান্য ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ।
তিনি বলেন, ১১ মার্চ ১৯৪৮ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সংগ্রাম পরিষদ ধর্মঘট ডাকে। এদিন সচিবালয়ের সামনে থেকে বঙ্গবন্ধুসহ অনেক ছাত্রনেতা গ্রেফতার হন। ১৫ মার্চ তাঁরা মুক্তি পান। ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন শেখ মুজিবুর রহমান। আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে।20-02-16-PM_Omor Ekushe Podok-6
ঐ বছরের ১১ সেপ্টেম্বর ফরিদপুরে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৪৯ সালের ২১ জানুয়ারি তিনি মুক্তি পান। ১৯ এপ্রিল আবারও তাঁকে গ্রেফতার করা হয়। জুলাই মাসের শেষে তিনি মুক্তি পান। ১৪ অক্টোবর ঢাকায় বঙ্গবন্ধুকে আবার গ্রেফতার করা হয়। কারাগার থেকেই তাঁর দিকনির্দেশনায় আন্দোলন বেগবান হয়। সেই দুর্বার আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা ভাঙতে গিয়ে প্রাণ দিয়েছিলেন ভাষা শহীদরা।
বাণীতে শেখ হাসিনা বলেন, মহান একুশে ফেব্র“য়ারির সেই রক্তস্নাত গৌরবের সুর বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আজ বিশ্বের ১৯৩টি দেশের মানুষের প্রাণে অনুরণিত হয়। ২১ ফেব্র“য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কানাডা প্রবাসী সালাম ও রফিকসহ কয়েকজন বাঙালি উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করে। যার ফলে ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্র“য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
প্রধানমন্ত্রী বলেন, আজ সারাবিশ্বের সকল নাগরিকের সত্য ও ন্যায়ের অধিকার প্রতিষ্ঠার প্রেরণার উৎস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের ২৫ কোটি মানুষের ভাষা বাংলাকে জাতিসংঘের অন্যতম সরকারি ভাষা হিসেবে স্বীকৃতিদানের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে দাবি উত্থাপন সহ বিশ্বের সকল ভাষা সংক্রান্ত গবেষণা এবং ভাষা সংরক্ষণের জন্য তার সরকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে।
শেখ হাসিনা বলেন, অমর একুশে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক। একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও নিরক্ষরতামুক্ত এবং আধুনিক ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, গত সাত বছরে সরকারদেশের প্রতিটি সেক্টরে কাক্সিক্ষত অগ্রগতি অর্জন করেছে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে সমর্থ হয়েছেন।।
প্রধানমন্ত্রী সকল ভাষা শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Posted in জাতীয় | Comments Off on একুশের চেতনায় দেশের উন্নয়ন অগ্রযাত্রা সমুন্নত রাখার জন্য প্রধানমন্ত্রী আহবান

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার চুক্তি বৈধতা হারাবে না

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার সরকার বিদেশি শ্রমিক নেওয়া স্থগিতের ঘোষণা দিলেও তাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার চুক্তিতে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। শনিবার দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে।richard_102914

স্টার অনলাইনে প্রকাশিত বিবৃতিতে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ত জায়েম বলেন, দেশটির উপ প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি সব ‘সোর্স কান্ট্রি’ থেকে জনশক্তি আমদানি স্থগিতের যে ঘোষণা দিয়েছেন, তাকে তিনি স্বাগত জানান, কেননা এর মধ্য দিয়ে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে, ওই ঘোষণা বাংলাদেশ সরকারের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বৈধতায় কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন রিচার্ড রায়ত।

অবশ্য সমঝোতা অনুযায়ী মালয়েশিয়া সরকার তাদের পাঁচটি খাতের জন্য এখনই বাংলাদেশ থেকে কর্মী নেবে কি না- তা ওই বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।

বিদেশি শ্রমিক নেওয়া স্থগিত রাখার সিদ্ধান্তের বিষয়ে সরকার শিগগিরই ‘বিস্তারিত জানাবে’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মালয়েশিয়ার মন্ত্রী রিচার্ড রায়ত এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গত বৃহস্পতিবার ঢাকায় ওই সমঝোতা স্মারকে সই করেন।

ওই চুক্তির আওতায় মালয়েশিয়া তাদের পাঁচটি খাতে সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বয়ে ‘জিটুজি প্লাস’ পদ্ধতিতে ১৫ লাখ বাংলাদেশি কর্মী নেবে বলে অনুষ্ঠানের পর জানানো হয়।

কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই শুক্রবার সকালে মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বাংলাদেশসহ সব ‘সোর্স কান্ট্রি’ থেকে জনশক্তি আমদানি স্থগিতের ঘোষণা দেন, যা নিয়ে দুই দেশেই শুরু হয় তুমুল আলোচনা।

Posted in জাতীয় | Comments Off on বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার চুক্তি বৈধতা হারাবে না

ভারত ও মিয়ানমারের মাদকে দেশের যুবসমাজ ধ্বংস হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: ভারত ও মিয়ানমারের মাদকে দেশের যুবসমাজ ধ্বংস হচ্ছে ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভারত ও মিয়ানমারের মাদক দেশের যুবসমাজকে ধ্বংস করছে। এ দুটি দেশ মাদক তৈরি করছে ব্যাপক হারে। এসব মাদক সীমান্ত পথে দেশে প্রবেশ করছে। বাংলাদেশে কোনো মাদক তৈরি হয় না। সরকার চেষ্টা করছে সীমান্তের নিরাপত্তা বাড়িয়ে চোরাই পথে এসব মাদক প্রবেশ বন্ধ করতে।12733545_1660435670840365_2725447042682364470_n

শনিবার দুপুরে র‌্যাপিড অ্যাকশ্যন ব্যাটেলিয়ান (র‌্যাব-৭) চট্টগ্রামের পতেঙ্গাস্থ সদর দফতরে বিভিন্ন সময়ে উদ্ধার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, চৌকস বাহিনী হিসেবে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব দায়িত্ব পালন করছে। দেশব্যাপী অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ, জঙ্গি ও সন্ত্রাস দমন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মামলা তদন্ত প্রভৃতির পাশাপাশি দেশব্যাপী মাদকের বিস্তার রোধে এলিট ফোর্স হিসেবে র্যাব কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

যুবসমাজকে মাদকের এই ভয়াল থাবা থেকে রক্ষার জন্য র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন ধরনের মাদকের বিরুদ্ধে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে, যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, প্রয়োজন দেশের যেকোনো জায়গায় র‌্যাব অভিযান চালাতে পারবে।

র‌্যাব-৭ এর পরিচালক মিফতাহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, র‌্যাব এর মহাপরিচালক বেনজির আহমেদ, স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ, জ, ম নাছির উদ্দিন, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, বিভাগীয় কমিশনার রহুল আমীন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী নিজ হাতে মাদক ধ্বংস করেন।

র‌্যাব-৭ এর পরিচালক মিফতাহ উদ্দিন আহমেদ জানান, ১ জানুয়ারি ২০১৫ হতে ২০ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত ১৩ মাসে র্যাব-৭ প্রতিনিয়ত অভিযান চালিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ৭৮ লক্ষ ৫২ হাজার ১৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১,৬৯২ বোতল বিদেশি মদ, ৮৫৭ ক্যান বিয়ার, ০৫ লক্ষ ৭৭ হাজার ৫৩২ লিটার দেশীয় মদ, ২৯৬.২২৬ কেজি গাঁজা, ৮,৩৯৯ বোতল ফেন্সিডিল এবং ১.৭০০ কেজি ৫২৯ পুরিয়া হেরোইন আটক করেছে।

তিনি আরো জানান, আটককৃত এসব মাদক দ্রব্যের মধ্যে ৪৫,২৯,২০০ পিস ইয়াবা, ১৫২.৭০০ কেজি গাঁজা, ৪,৩১৯ বোতল ফেন্সিডিল, ২৩৯ বোতল বিদেশি মদ এবং ৩১৪ ক্যান বিয়ার আজ (শনিবার) আনুষ্ঠানিক ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৮১ কোটি ৪৮ লক্ষ ০৭ হাজার ৯০০ টাকা। একই সময়ে মাদক ব্যবসা ও মাদক পাচারের সঙ্গে জড়িত মোট ৩২১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়াও বিভিন্ন অভিযানে র‌্যাব-৭, চট্টগ্রাম উল্লেখিত সময়ে ১৪৬টি বিভিন্ন ধরনের অস্ত্র (একে ৪৭- ০৩টি, একে ২২- ০৯টি, বিদেশি পিস্তল-৪৯টি, রিভলবার-১০টি, দেশীয় বন্দুক-১৬টি, এলজি- ১১টি, এসবিবিএল-৫টি, থ্রি কোয়ার্টার গান-২টি, ওয়ান শুটার গান- ২৮টি, শর্টগান-৫টি, ডিবিবিএল-১টি, পাইপগান-৭টি) সহ মোট ৭২টি ম্যাগজিন, ৪,৮৮৩ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি/কার্তুজ, ৭৬টি শক্তিশালী তাজাবোমা, ৪২০ কেজি বিস্ফোরক পদার্থ, ৪৯টি ককটেল, ১২টি পেট্রলবোমা এবং ৩০ প্রকারের বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে আইনানুগ মামলা ও কার্যক্রম গ্রহণ পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব পরিচালক উল্লেখ করেন।

Posted in জাতীয় | Comments Off on ভারত ও মিয়ানমারের মাদকে দেশের যুবসমাজ ধ্বংস হচ্ছে

ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে কুপিয়ে জখম

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোয়নয়ন না পেয়ে চেয়ারম্যানসহ ৬ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। শনিবার সকাল ৯টার দিকে শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, চেয়ারম্যানের ছেলে সৌরভ রায়হান, সমর্থক সিরাজুল ইসলাম, শামীম হোসেন ও রবিউল ইসলাম। বাকি জনের পরিচয় জানা যায়নি।Satkhira20160220054500

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু হেনা সাকিল জানান, তিনি সকালে মহিষকুড় মুক্তিযোদ্ধা অফিসে বসে সমর্থকদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় ছেলেসহ তাদের পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ আমি মনোনয়ন পেয়েছি। দলীয় মনোনয়ন না পাওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ ও তার সমর্থকরা আমার ওপর ক্ষিপ্ত। এর জের ধরে এ হামলা চালানো হয়েছে। আশাশুনি থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Posted in সারা দেশ | Comments Off on ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে কুপিয়ে জখম

একুশে পদক গ্রহণ করলেন ১৬ বিশিষ্ট নাগরিক

স্ব স্ব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক, সাহিত্যিক অধ্যাপক হায়াৎ মামুদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক প্রেস সচিব তোয়াব খানসহ ১৬ জনকে একুশে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা ১১টার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে এবারের একুশে পদক বিজয়ীদের হাতে পদক তুলে দেন তিনি।
ভাষা আন্দোলনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর বিচারপতি কাজী এবাদুল হক, ড.সাঈদ হায়দার, সৈয়দ গোলাম কিবরিয়া (মরণোত্তর) এবং ড. জসিম উদ্দিনকে একুশে পদকে ভূষিত করা হয়েছে।
শিল্পকলায় অভিনেত্রী বেগম জাহানারা আহমেদ, শাস্ত্রীয় সংগীতে পন্ডিত অমরেশ রায় চৌধুরী, সংগীতে শিল্পী শাহীন সামাদ, নৃত্যে আমানুল হক এবং চিত্রকলায় কাজী আনোয়ার হোসেনকে (মরণোত্তর) বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর একুশে পদকে সম্মানিত করা হয়।full_2098478187_1455091361
মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ বছর একুশে পদক পেয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মফিদুল হক এবং সাংবাদিকতায় দৈনিক জনকন্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানকে একুশে পদক প্রদান করা হবে।
গবেষণায় অধ্যাপক ড. এবিএম আব্দুল্লাহ এবং মংছেন চীং মংছিনকে একুশে পদকে ভূষিত করা হয়েছে। ভাষা ও সাহিত্যে জ্যোতি প্রকাশ দত্ত, অধ্যাপক ড. হায়াৎ মামুদ এবং হাবিবুল্লাহ সিরাজীকে ভাষা এবং সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর একুশে পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। পদক প্রাপ্তদের ১৮ ক্যারেট স্বর্নের তৈরী ৩৫ গ্রাম ওজনের একটি পদক, দুই লাখ টাকা, একটি সম্মাননা পত্র এবং একটি রেপ্লিকা দেওয়া হয়েছে।

Posted in জাতীয় | Comments Off on একুশে পদক গ্রহণ করলেন ১৬ বিশিষ্ট নাগরিক

যেনে নিন আপনার এ সপ্তাহের রাশিফল

লাইফ স্টাইল ডেস্ক: দ্বাদশ রাশির ২০ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা। সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন। চলতি সপ্তাহে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটি (বিএএস)’র সদস্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।

20+February+2016+BD
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পারিবারিক কোনো বিষয়ের সুরাহা হতে পারে। গৃহ হবে আনন্দের উৎস। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগের অভাব দেখা যেতে পারে। কর্মস্থলে দায় দায়িত্ব বাড়বে। প্রেমের সম্পর্কে টানাপোড়েন দেখা যেতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১মে) ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। কাজে উৎসাহ উদ্দীপনা বাড়বে। জায়গা-জমি সংক্রান্ত বিরোধ দেখা যেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হলেও সম্পর্ক নষ্ট হতে পারে এমন কিছু করা থেকে সচেতন ভাবে বিরত থাকুন। প্রেমের সম্পর্ক খুব একটা ভালো যাবে না।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) হাতে নগদপ্রবাহ বাড়তে পারে। কারও ক্ষেত্রে ব্যাংকে সঞ্চিত অর্থের অংক বাড়তে পারে। কেউবা চোখের সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসেকের পরামর্শ নিন। গৃহে অতিথি আসতে পারে। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে নিজেকে প্রস্তুত করার এখনই সময়। কোথাও বেড়াতে যেতে পারেন।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) কর্মস্পৃহা বাড়বে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা সফল হতে পারে। কেউবা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে। ভ্রমণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পরিমিত কথা বলুন। অন্যথায় নিজেই নিজের কথার ফাঁদে আটকা পড়তে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) প্রবাস সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। কোনো কাজ মনোপূত না হওয়ায় মেজাজ খিটখিটে হতে পারে। অসুস্থ কাউকে দেখতে হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে। চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন। কোনো কারণে পায়ে আঘাত পাওয়ার আশংকা রয়েছে। পাওনা অর্থ পেতে পারেন।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) আপনার কোনো প্রত্যাশাপূরণে বড় ভাই বোনের সহযোগিতা ও পরামর্শ পেতে পারেন। বন্ধুদের সঙ্গে সুন্দর আনন্দময় সময় কাটতে পারে। ঝুলে থাকা দাপ্তরিক কাজ নিষ্পত্তি হতে পারে। আয় বৃদ্ধির জন্য নতুন কোনো উপায় খুঁজে পেতে পারেন। ঘরে ও বাইরে বিতর্ক পরিহার করুন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) পেশাগত কাজে নিয়োগ কিংবা পদোন্নতি লাভের সম্ভাবনা রয়েছে। সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়তে পারে। প্রবীণ কারও কাছ থেকে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা পেতে পারেন। সাফল্য ও সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। বিতর্কিত বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকুন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার চেষ্টা ফলপ্রসু হতে পারে। ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রতি আগ্রহ বাড়বে। কেউবা বিদেশে পাড়ি জমাতে পারেন। কর্মক্ষেত্রে বসের দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করুন। সামনেই আসছে সুসময়। যোগাযোগমূলক কাজে ব্যস্ততা বাড়বে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) আইনগত বিষয়ে ইতিবাচক ফলাফল লাভ করতে পারেন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারেন। হারানো দ্রব্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রবাস থেকে কোনো সংবাদ পেতে পারেন। পেশাগত কাজে সাফল্য পেতে পারেন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) কোনো বিষয়ে চুক্তি হতে পারে। অংশীদারিত্বের ভিত্তিতে কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের আলাপ আলোচনায় অগ্রগতি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। তীর্থ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। গোপন কোনো কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) সহকর্মীদের সঙ্গে সুন্দর সময় কাটবে। শরীর ও মন ভালো থাকবে। পার্টনারশিপ সম্পর্ক ভালো যাবে। কোনো ব্যবসায়িক চুক্তি করার আগে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করুন। পার্টনারশিপ ব্যবসায়ে আর্থিক ঝুঁকি বাড়তে পারে। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে নিজেকে সংযত রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। প্রেমের সম্পর্ক ভালো যাবে। কেউবা প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে যেতে পারেন্। খাবারদাবারে বিশেষভাবে সতর্কতার প্রয়োজন হবে। অসতর্কতায় পেটের পীড়ার আশংকা রয়েছে। কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ রয়েছে।

Posted in লাইফস্টাইল | Comments Off on যেনে নিন আপনার এ সপ্তাহের রাশিফল

জঙ্গি ‘আস্তানা’য় ডিবির হানা, ফাঁদে ১৯

নিউজ ডেস্ক:রাজধানীর মোহাম্মাদপুরে আবাসিক এলাকার একটি বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় জঙ্গি সন্দেহে ১৯ জনকে আটকও করা হয়।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানা এলাকার ঢাকা উদ্যান বাসস্ট্যান্ড সংলগ্ন নবোদয় হাউজিংয়ের ২৮ নম্বর বাসায় অভিযান শুরু করে ডিবি। তবে মোহাম্মাদপুর থানা তথ্যটি স্বীকার করেনি।

191370_1
ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে ওই বাসায় এ অভিযান শুরু হয়। চলে টানা ৩ ঘণ্টা। মোহাম্মদপুরের এ বাসাটিতে জঙ্গিরা প্রশিক্ষণ নিতেন ও বোমা তৈরি করতেন। বাসা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুলের একটি জঙ্গি আস্তানায় অভিযানে যায় ডিবি পুলিশ। এসময় জঙ্গির চাপাতির কোপে আহত হন গোয়েন্দা পুলিশের রমনা জোনের পরিদর্শক বাহার উদ্দিন ফারুকী।

রাত ১২টার দিকে বাড্ডায় অভিযান সমাপ্ত ঘোষণা করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুনিরুল ইসলাম বলেন, ‘জঙ্গি আস্তানার আলামত দেখে মনে হচ্ছে এরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাদের আস্তানা থেকে ধারালো অস্ত্র, বিভিন্ন ধরনের ধর্মীয় বই উদ্ধার করা হয়েছে। আমরা বাড়িওয়ালাকে জিজ্ঞাসাবাদ করছি, তিনি কেন তাদের পরিচয়পত্র ছাড়া বাড়িভাড়া দিয়েছেন।’
এদিকে বাড্ডায় আটককৃতদের দেয়া তথ্য মতে মোহাম্মদপুরের ওই বাসায় অভিযান শুরু করে ডিবি পুলিশ। আটককৃতরা আরো জানান, মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ওই বাসাটি জঙ্গিরা প্রশিক্ষণ ও বোমা তৈরির কাজে ব্যবহার করে আসছে।
বাংলামেইল

Posted in জাতীয় | Comments Off on জঙ্গি ‘আস্তানা’য় ডিবির হানা, ফাঁদে ১৯

হবিগঞ্জে ৪ শিশু হত্যার ঘটনায় একজনের স্বীকারোক্তি

18হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় আটক রুবেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকারের আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। রুবেল বাহুবল উপজেলা সুন্দ্রাটিকি গ্রামের আব্দুল আলি বাঘালের ছেলে। উল্লেখ্য, বাহুবল উপজেলা সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েতের বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন চার শিশুকে অপহরণ করে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখে। বুধবার সকালে মাটি কাটতে গিয়ে এক ব্যক্তি হাত দেখতে পায়। এ ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

Posted in জাতীয় | Comments Off on হবিগঞ্জে ৪ শিশু হত্যার ঘটনায় একজনের স্বীকারোক্তি

মাংসের দাম চড়া, স্থিতিসীল সবজির দাম

অর্থনীতি ডেস্ক: শীত চলে গেলেও বাজারে এখনো পাওয়া যাচ্ছে হরেক রকমের শীতের সবজি। এসব সবজির দাম গত এক সপ্তাহ ধরে স্থির রয়েছে। তবে খাসি, দেশি মুরগি ও গরুর মাংসের দাম চড়া। রসুন ও ডিমের দাম কমেছে কিছুটা।
রাজধানীর দুয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, করলা, বরবটি, কাঁচামরিচসহ কিছু সবজির দাম বেড়েছে। তবে বেশিরভাগ সবজির দাম কয়েক সপ্তাহ ধরেই স্থির। মাছের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার রয়েছে বিপরীত প্রতিক্রিয়া। আর কেজিতে প্রায় ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত বেড়েছে খাসির মাংসের দাম।
শুক্রবারের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে পর্যাপ্ত সবজিতে সাজানো রাজধানীর কাঁচাবাজার। বিক্রেতারাও জানালেন শিম, টমেটো, ফুলকপি, লাউ, মিষ্টি কুমড়াসহ বেশিরভাগ সবজির দাম জানুয়ারি থেকে এখনো স্থির রয়েছে।
তবে বাজারে কিছুটা বাড়তি নতুন আসা সবজির দাম। শীতের শেষ দিকে বাজারে উঠতে শুরু করেছে করলা ও বরবটি। এ দুটি সবজির দাম অন্য সবজির ‍তুলনায় কিছুটা বেশি।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায় ও বরবটি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। তবে বাজারে একই পণ্যের দামের হেরফের রয়েছে বলে অভিযোগ করলেন ক্রেতারা।
মানভেদে প্রতি কেজি গোল আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, ২০ টাকা ৩০ টাকা কেজিতে শালগম। কাঁচকলার হালি ২০ টাকা, প্রতিটি ফুলকপি ২০ থেকে ২৫ টাকায় ও বেগুন বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।
কাঁচামরিচ ৬০ টাকা থেকে ৮০ টাকায়, টমেটো ২০ টাকা থেকে ৩০ টাকায়, শশা ২৫ টাকা থেকে ৩৫ টাকায়, পটল ৪০ টাকা থেকে ৪৫ টাকায়, মুলা ২০ টাকা থেকে ২৫ টাকায়, ঝিঙা ২৫ টাকা থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বিভিন্ন ধরনের শাকের আঁটি ১৫ থেকে ২০ টাকা ও কেজি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি আঁটি মুলা শাক মিলছে ১০ ও ১৫ টাকায়, লাল শাক ১৫ ও ২০ টাকায়।
বাজারে ডিমের দাম হালিতে দু’টাকা কমেছে। বাজারে প্রতি হালি ফার্মের মুরগির (লাল) ডিম বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকায়। হাঁসের ডিমের হালি (আকারভেদে) ৪৬ টাকায়।
মাছ বাজারেও দেখা গেল পর্যাপ্ত সরবরাহ। চিংড়ি, কাতল, বোয়াল, পাবদা, ইলিশসহ সব মাছ বিক্রি হচ্ছে আগের দামে। বিক্রেতারা এমন দাবি করলেও দাম বাড়তির অভিযোগ ক্রেতাদের।
এদিকে, ব্রয়লার মুরগি ১৬০ কেজি হিসেবে বিক্রি হতে দেখা গেছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৪০০ টাকায়, কোথাও কোথাও ৩৯০ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে।
কয়েকদিন আগেও রাজধানীতে খাসির মাংস বিক্রি হতো ৫০০ থেকে ৫৮০ টাকায়। শুক্রবার তা ৫৫০ থেকে ৬২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ প্রতি কেজি খাসির মাংসের দাম বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা।

Posted in ব্যবসা-অর্থনীতি | Comments Off on মাংসের দাম চড়া, স্থিতিসীল সবজির দাম

শহীদ মিনার ঘিরে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় শহীদ মিনার ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা পযর্বেক্ষণ শেষে শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

19-02-16-RAB-6
তিনি বলেন, ‘র‌্যাবের সার্বিক ব্যবস্থাপনায় শহীদ মিনার এলাকাকে ৫টি সেক্টরে বিভক্ত করে পুলিশের সঙ্গে সমন্বয় করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় ১৮ ফেব্রুয়ারি থেকেই সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করছে র‌্যাব। অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি সকল গোয়েন্দা সংস্থা ও নিজেদের তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’
বেনজির আহমেদ আরও বলেন, ‘শহীদ মিনার এলাকায় র‌্যাব ২, ৩ ও ৪ এর ব্যাটেলিয়ন নিযুক্ত থাকবে। সার্বক্ষণিক গাড়ি দিয়ে পেট্রোল পাহারা ও হেঁটে পাহারা দেবে র‌্যাব সদস্যরা। এ ছাড়া শহীদ মিনারের চারপাশে র‌্যাবের চেকপোস্ট থাকবে।’
যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র‌্যাবের বোম্ব স্কোয়াড এবং স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। জরুরি পরিস্থিত মোকাবেলায় হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে।
এ এলাকার সার্বিক কার্যক্রম সিসিটিভির মাধ্যমে র‌্যাব পর্যবেক্ষণ করবে। এ ছাড়া ডগ স্কোয়াড দিয়ে শহীদ মিনার এলাকা প্রয়োজনীয় সুইপিং কার্যক্রম পরিচালনা করা হবে এবং ২০ তারিখ বেলা ২টা থেকে পোশাকধারী র‌্যাব সদস্যরা শহীদ মিনার এলাকায় অবস্থান করবে। জাতীয় শহীদ মিনারসহ ঢাকার অস্থায়ী শহীদ মিনারগুলোতেও র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান বেনজীর আহমেদ।

Posted in জাতীয় | Comments Off on শহীদ মিনার ঘিরে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud