May 27, 2026
হাটহাজারী: নিউইয়র্কে প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি করেছে। তা না হলে তাকে দেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে তারা। একই সঙ্গে তাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে দলটি। সোমবার বিকালে দলটির কেন্দ্রীয় নেতারা এক বিবৃতিতে এ দাবি জানান। নিউইয়র্কে লতিফ সিদ্দিকী এক মতবিনিময় সভায় বলেন, “আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। হজ প্রচলনের ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, “আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে। তারা তো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করল যে আমার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে।
এর মধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে। বিবৃতিতে বলা হয়, “পবিত্র হজ ও হাজিদের কটাক্ষ ও মহানবী (সা.)-কে বিদ্রূপাত্মক ভাষায় তাচ্ছিল্য করার স্পর্ধা দেখিয়ে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী নিউ ইয়র্কে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা কেবল একজন উগ্র নাস্তিকের পক্ষেই সম্ভব। আমরা অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। বিবৃতিতে হেফাজতের নেতারা হুমকি দিয়ে বলেন, “যদি সরকার তার (লতিফ) বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে দেশের লক্ষ-কোটি নবীপ্রেমিক জনতা আবারও ২০১৩ সালের মতো সারা দেশে নাস্তিক-বিরোধী আন্দোলনে নামতে বাধ্য হবে।” লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আওয়ামী লীগ নাস্তিক-মুরতাদদের দল হিসেবে প্রমাণিত হবে বলে বিবৃতিতে মন্তব্য করা হয়।
হেফাজতের নেতারা বলেন, “আমরা ক্ষুব্ধ, বিস্মিত, স্তম্ভিত এবং লজ্জিত যে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রাষ্ট্রীয় খরচে বিদেশে গিয়ে আবদুল লতিফ সিদ্দিকী মহানবীর ব্যাপারে জঘন্য কটূক্তি, পবিত্র হজ ও হাজিদের ব্যাপারে চরম আপত্তিকর মন্তব্য এবং তাবলিগ জামাআতের ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করতে সাহস পেলেন।”
সরকার যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা না নিলে আবদুল লতিফ সিদ্দিকীর জন্য সালমান রুশদি ও তাসলিমা নাসরিনের পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ার করে হেফাজতের নেতারা বলেন, “বাংলাদেশের মাটিতে তাকে (লতিফ) পা রাখতে দেয়া হবে না।” লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সারা দেশে তীব্র গণ-আন্দোলন গড়ে আহ্বান জানান তারা। বিবৃতিদাতারা হলেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমির মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা শামসুল আলম, মাওলানা শাহ্ আহমদুল্লাহ আশরাফ, মাওলানা আবদুল মালেক হালিম, মাওলানা তাফাজ্জল হোসাইন হবিগঞ্জ, মুফতি মোজাফফর আহমদ, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুরপুর, মহাসচিব মাওলানা জুনাইদ বাবুনগরী।
ফ্যাশন হাউস কে ক্র্যাফ্ট সেজেছে ঈদের উৎসবে। নতুন ডিজাইনের পোশাকের মধ্যে আছে শাড়ি, সালোয়ার কামিজ, টপ্স, শার্ট, ফর্মাল শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, কুর্তা, শিশুদের পোশাক। শাড়ি
বরাবরের মতো নিজস্ব ডিজাইনে টাঙ্গাইল, সিরাজগঞ্জে বুননকৃত শাড়িগুলোর রংয়ের বিন্যাস, ভ্যালু অ্যাডিশনের সুক্ষতা ও পরিশিলিত মোটিফ বিশেষ বৈশিষ্ট এনেছে। শাড়িতে সুতি, এন্ডি, মস্লিন, সিল্ক ও খাদি কাপড় ব্যবহৃত হয়েছে। মাধ্যম হিসেবে এসেছে বাটিক প্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি, কাঁথার কাজ, টাই এন্ড ডাই, ইরি কাজ। মেরুন, কমলা, ফিরোজা, মেজেন্টা, বেগুনি, হলুদ, পিংক, সবুজ, নীল উজ্জ্বল রং ব্যবহৃত হয়েছে।
শাড়িগুলোর মূল্যসীমা: সুতি ৭৫০ থেকে ১ হাজার ৩শ’ টাকা। এন্ডি ও সুতি ১ হাজার ৩শ’ টাকা থেকে ২ হাজার ২শ’ টাকা। এন্ডি ও সিল্ক ৪ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা।
সালোয়ার কামিজ
কাপড়, কামিজের হাতা এবং নেক-এ পরিবর্তন আনা হয়েছে। তাঁতে বোনা সুতি কাপড়ে এমব্রয়ডারি, কারচুপি, কাঁথার কাজ ও এপ্লিকের অলংকরণ করা হয়েছে। কাট্-প্যাটার্ন ও ফিনিশিং এবং বিভিন্ন উপকরণের ব্যবহারে বৈশিষ্টপূর্ণ। সুতি থ্রিপিসগুলোর মূল্যসীমা ১ হাজার ৯শ’ ৫০ থেকে ৩ হাজার ২শ’ টাকা।
এন্ডি কামিজে এমব্রয়ডারি, কারচুপির কাজ থাকছে, সঙ্গে ওড়না ও সালোয়ারে প্রিন্ট। মূল্যসীমা ৩ হাজার টাকা থেকে ৪৫০০ টাকা।
জয় সিল্ক, বলাকা সিল্ক, ক্যাশমিলান ও মস্লিন কম্বিনেশনে এক্সক্লুসিভ ডিজাইনের থ্রিপিসও থাকছে। মূল্যসীমা ৩ হাজার ৫শ’ টাকা থেকে ৬ হাজার ৫শ’ টাকা।
স্কার্ট, টপ্স ও ফতুয়া
সুতি, তাঁতজাত, ডবি, খাদি বিভিন্ন কাপড়ে তৈরি হয়েছে মেয়েদের ফতুয়া এবং স্কার্ট-টপ্স। ফতুয়ার মূল্যসীমা ৭৫০ টাকা থেকে ১ হাজার ২শ’ টাকা এবং স্কার্ট-টপসের মূল্যসীমা ১ হাজার ২শ’ থেকে ১ হাজার ৮শ’ টাকা।
শিশুপোশাক
থাকছে ছেলেদের পাঞ্জাবি, শার্ট, ফতুয়া। মূল্যসীমা ৩শ’ টাকা থেকে ৮শ’ টাকা। মেয়ে শিশুদের জন্য ফ্রক, স্কার্ট-টপসের আয়োজন থাকছে। মূল্যসীমা সাড়ে তিনশ থেকে ১ হাজার টাকা। এছাড়াও থাকছে আকর্ষণীয় সালোয়ার কামিজ। মূল্যসীমা সাড়ে সাতশ থেকে ১ হাজার ৬শ’ ৫০ টাকা।
পাঞ্জাবি
নতুন ডিজাইন ও স্টাইলের বেশ কিছু পাঞ্জাবির আয়োজন করেছে এই ঈদে। থাকছে হাতের কাজ, এম্ব্রয়ডারি, প্রিন্ট ও এপ্লিকসহ নানান মাধ্যম। বেগুনি, হলুদ, পিংক, সবুজ, মেরুন, নীল, বটল্ গ্রিন, ব্রিক রেড, ফিরেজা, গ্রিন ও কালোসহ বেশ কয়েকটি শেইডে পাঞ্জাবিগুলো পাওয়া যাবে।

হাতের কাজের সুতি পাঞ্জাবির মূল্যসীমা সাড়ে সাতশ থেকে ১ হাজার ২শ’ টাকা। এন্ডি হাতের কাজের পাঞ্জাবি ১ হাজার ৭শ’ থেকে ২ হাজার ২শ’ টাকা।
সিল্ক, জয়সিল্ক ও ডুপিয়ান এক্সক্লুসিভ পাঞ্জাবি ২ হাজার ২শ’ থেকে ৬ হাজার টাকা। আর তরুণদের জন্য থাকছে নানান ডিজাইনের সুতি ও এন্ডির শর্ট পাঞ্জাবি। মুল্যসীমা সাতশ ১ হাজার ৪শ’ ৫০ টাকা।
ছেলেদের ফতুয়া ও শার্ট
নতুন নতুন বেশ কিছু স্টাইল ও কাটে ফতুয়ার আয়োজন করেছে। এমব্রয়ডারি, প্রিন্ট, হাতের কাজ, কারচুপির ফতুয়াগুলোর মূল্যসীমা সাড়ে পাঁচশ থেকে ১ হাজার ৩শ’ ৫০ টাকা। কাপড় হিসেবে ব্যবহৃত হয়েছে সুতি, এন্ডি, ইয়ার্ন ডায়েড এন্ডি এবং সিল্ক। সুতি ও এন্ডি কাপড়ে প্রিন্ট, শার্ট ও ফর্মাল শার্টের কালেকশন থাকছে ৫৯৫ থেকে ১ হাজার ৩শ’ টাকা পর্যন্ত।
পাওয়া যাবে কে ক্র্যাফটের সকল বিক্রয়কেন্দ্রে।
বিনােদন ডেস্ক: সোমবার বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ওয়ার্নিং’ ছবিটি। এর আগে রোববার সেন্সর বোর্ডের সদস্যের সামনে ছবিটি প্রদর্শন করা হয়।
‘অগ্নি’র পর শুভ-মাহি জুটির দ্বিতীয় ছবি ‘ওয়ার্নিং’ এর শুটিং শুরু হয় গত ৩ আগস্ট। টানা ৪৫ দিন রাজধানী ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন লোকেশনে চিত্রধারণের মাধ্যমে শুটিং শেষ হয়। ছবিটির গল্পে শুভকে একজন পেশাদার অপহরণকারী এবং মাহিকে সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এছাড়া আরো অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শিমুল খান, শিবা সানু, বিপাশা কবির, চিকন আলী প্রমুখ। সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পাওয়া প্রসঙ্গে পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই ছবিটির শুটিং শেষ করে সেন্সর বোর্ডের কাছে জমা দিয়েছিলাম। সোমবার সকালেই বিনা কর্তনে ছাড়পত্র লাভের সংবাদটি পাই। আগামীকাল সেন্সর সার্টিফিকেট হাতে পাওয়ার পরপরই মুক্তির প্রক্রিয়া শুরু হবে।’ তিনি আরো বলেন, ‘ঈদে দর্শকদের নির্মল বিনোদন দিতেই ছবিটি নির্মাণ করেছি। আশার করছি শুভ-মাহি জুটির এই ছবিটি দর্শকরা উপভোগ করবে।’
‘ওয়ার্নিং’ ছবিতে শওকত আলী ইমনের সুর ও সংগীতে ‘বড় কষ্ট কষ্ট লাগে এই অন্তরে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন জেমস। এছাড়াও আরো গান গেয়েছেন শাফিন আহমেদ, কনা, ন্যান্সি, দিনাত জাহান মুন্নি, রুমা, রুপম, তাসিফ আহমেদ।
ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক সামিউন রহমান ইবনে হামদান ইসলামিক স্টেটের (আইএস) জন্য কর্মী সংগ্রহ করছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম বলেন, ‘সামিউন সিরিয়ার জঙ্গি সংগঠনের পক্ষে জিহাদে অংশ নিতে বাংলাদেশ থেকে কর্মী সংগ্রহের কাজ করছিল। সে গত ফেব্র“য়ারি মাসে বাংলাদেশে আসে। এর আগে গত বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সিরিয়ায় অবস্থান করে কতিথ জিহাদে অংশ নেয়। শুধু সিরিয়া নয় গত বছর সে মৌরতানিয়া ও মরোক্কোতে গিয়েছিলেন। আর এই তথ্যগুলো প্রমাণিত, সত্য। পাসপোর্ট থেকে বিভিন্ন দেশে অবস্থানের বিষয়গুলো জানা গেছে।’
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। এর আগে রাজধানীর কমলাপুর থেকে আইএস এবং আল কায়েদার সহযোগী সংগঠন নুসরা ফ্রন্টের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে রবিবার রাতে সামিউনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
তবে সামিউন আইএসের সঙ্গে জড়িত নয় দাবি করে সাংবাদিকদের বলেন, ‘আমি আইএসের সঙ্গে জড়িত নই। আপনারা আমার বিষয়ে জানতে ব্রিটিশ হাইকমিশনে যোগাযোগ করেন।’
সামিউন আইএসের কর্মী সংগ্রহ করছে দাবি করে মনিরুল ইসলাম বলেন, ‘পাঁচ বছর আগে সে বখাটে ছিল। ওই সময় মাতাল অবস্থায় ব্রিটেনে পুলিশের কাছে গ্রেফতার হয়। জেল থেকে বের হওয়ার পর সে আলোর সন্ধান পায় বলে গোয়েন্দা পুলিশের কাছে দাবি করে। তার ভাষায় সে পুনর্জীবন লাভ করে। ওই সময় সে জঙ্গি আদর্শে উদ্বুদ্ধ হয়।’
আল্লাহর আইন বাস্তবায়ন ও শরীয়াহ মতবাদ প্রতিষ্ঠা করতে তার জনবল এবং অস্ত্র দরকার বলে পুলিশকে জানিয়েছে দাবি করে মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ থেকে লোক সংগ্রহ করা সম্ভব বলে সে বাংলাদেশে এসেছে। এমনকি প্রতিবেশী ২/১টি দেশ থেকেও লোক সংগ্রহ করার চেষ্টা করছে।’
জিহাদে অংশগ্রহণ করতে ইচ্ছুক সদস্য সংগ্রহ করতে সে প্রাথমিকভাবে ফেসবুকে যোগাযোগ করত। এরপর টেলিফোনে যোগাযোগ করে সে দেখা করত বলে মনিরুল ইসলাম দাবি করেন।
বাংলাদেশ থেকে জিহাদে অংশগ্রহণ করতে ইচ্ছুক কর্মীদের নিয়ে সামিউনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘জিহাদে অংশ নিতে বাংলাদেশী সদস্যদের সিরিয়ায় প্রবেশ করিয়ে জঙ্গিদের পক্ষে অংশ নিবে। এখানে উল্লেখ করার মতো বিষয় হল- আল-কায়েদা বা আইএস কোনো কথা নেই, যেই জঙ্গিদের নিয়ন্ত্রণে যে এলাকা আছে তাদের পক্ষেই কতিথ জিহাদে অংশ নেওয়াই মূল উদ্দেশ্য।’
মনিরুল ইসলাম আরও বলেন, ‘মহানগর গোয়েন্দা পুলিশের কাছে এর আগে গ্রেফতার হওয়া আসিফ আদনান, ফজলে এলাহি তানজিল, সেকান্দর আলী নকি ও তাসকিন ওরফে নাহিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। সামিউন তাদের সঙ্গে যোগাযোগ করে সিরিয়ায় একটি টিম পাঠানোর পরিকল্পনা করে। তারা সামিউনের সহযোগী বলেও পুলিশকে জানায়।’
সিরিয়ার জিহাদ শেষে বাংলাদেশ ও মিয়ানমারসহ ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার জঙ্গি নেটওয়ার্ক স্থাপনে সামিউনের পরিকল্পনা ছিল বলেও মনিরুল ইসলাম জানান।
ষ্টিকর্তার প্রতিটি সৃষ্টিতেই লুকিয়ে আছে সৌন্দর্যের নানা সংজ্ঞা। কেউ শ্যাম সুন্দর, কেউ দুধে-আলতা। এভাবেই সৌন্দর্য আছে প্রতিটি রূপেই। কিন্তু সেই সৌন্দর্যকে ফুটিয়ে তোলার চেষ্টা ব্যক্তির নিজেকেই করতে হবে। তা না হলে সৃষ্টিকর্তার সুনিপুণ সৃষ্টির মায়া ঢাকা পড়ে যাবে। আপনার মুখের গড়ন যেমনই হোক না কেন, একটু বুঝে নিয়ে নিজেকে তৈরি করলে আপনার কাছে যা খুঁত মনে হয়, তা-ও হতে পারে আপনার সৌন্দর্যকে ফুটিয়ে তোলার সবচেয়ে সুন্দর হাতিয়ার-

ক্ষীণকটি কিংবা স্থুল গড়নের তরুণীরা সবসময়ই নিজেদের লুক নিয়ে অস্বস্তিতে ভোগেন। মেকআপ, হেয়ারকাট কিংবা হেয়ারস্টাইল- সবকিছু দিয়েই তারা নিজেদের ‘খুঁত‘গুলো ঢাকতে চান। কিন্তু হেয়ারোবিক্স ব্রাইডালের সত্ত্বাধিকারী তানজিমা শারমিন মিউনী ‘খুঁত‘ বিষয়টিকেই মানতে নারাজ। তার ভাষায়, প্রতিটি মানুষের ভেতরই সৌন্দর্য বসত করে। উপস্থাপন ভঙ্গির ওপর নির্ভর করে সব। উপস্থাপনের সময় কোনো কিছু লুকানোর প্রয়োজন নেই। শুধু সঠিক পদ্ধতি অবলম্বন করলেই হবে। এজন্য আগের নিজের গড়নের ব্যাপারে পুরোপুরি ধারণা রাখতে হবে। এরপর তা বুঝে প্রসাধনী বাছাই করতে হবে। মিউনী জানান, ভালো মেকআপ আর্টিস্টই পারে আপনার মনের খুঁতখুঁতে অস্বস্তির জায়গাটা ঘুঁচিয়ে দিতে। সেক্ষেত্রে এ বিউটি এক্সপার্ট বিউটি স্যালুনে গিয়ে ‘ফটোগ্রাফিক মেকআপ‘ নেয়ার পরামর্শ দেন তাদের, যারা নিজেদের স্থুলতা কিংবা শীর্ণতা নিয়ে অস্বস্তিতে ভোগেন। স্থুল গড়নের জন্য:
প্রথমেই মনে রাখতে হবে যাদের চেহারার গড়ন ভারি, তাদের জন্য উপযুক্ত হালকা মেকআপ। বেজ ব্যবহারের সময় তা অবশ্যই ন্যাচারাল টোনের সঙ্গে মানিয়ে নিতে হবে। চোখের সাজও হতে হবে হালকা। ব্লাসন ব্যবহারের বেলায় চোয়ালের ভাঁজের দিকে খেয়াল রাখতে হবে এবং এমনভাবে ব্যবহার করতে হবে যাতে করে চোয়োলের নিচের অংশ তুলনামূলক সরু দেখা যায়। সেক্ষেত্রে ব্লাসন চিকবোনের দিকে ভালো করে ব্যবহার করতে হবে। নাকের দিকেও যেন বেজ ভালোভাবে বসে, তা-ও নজরে রাখতে হবে।
ক্ষীণ গড়নের জন্য:
সাধারণত অনেকেই ক্ষীণ গড়নের মানুষদের বলে থাকেন ‘রোগা‘। কিন্তু এই ‘রোগা‘ দেহগড়ন হাসিলের জন্যই অনেকে দিনরাত উপোস থাকেন। এরপরও যারা নিজেদের এই বৈশিষ্ট্য নিয়ে বিব্রত তাদের সব আক্ষেপ ঘোঁচাতে পারে মেকআপ। যাদের দেহগড়ণ ক্ষীণ, তারা বেজ খানিকটা ভারি নিলেও ক্ষতি নেই। আইশ্যাড বাছাইয়ের ক্ষেত্রেও গাঢ় রঙ বেছে নিলে ভালো হয়। ব্লাসন এমনভাবে প্রয়োগ করতে হবে যেন তা কোনোভাবেই চিবুকের ভাঁজকে আরো বেশি সরু না দেখায়। ফ্ল্যাট বেজ আর ব্লাসনে মুখের গড়ন ভারি দেখায়।
টেক ডেস্ক॥ বড় পর্দার মোবাইলফোনের জনপ্রিয়তাকে সামনে রেখে জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার নিয়ে এলো ৫.৫ ইঞ্চি ডিসপ্লের ফ্যাবলেট এক্সপ্লোরার পি১০। ৫.৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে থাকায় ইন্টারনেট সার্ফিং, গেমিং, ভিডিও এবং মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে ফ্যাবলেট ব্যবহারকারীরা। ১২৮০ X ৭২০ রেজুলেশন ডিসপ্লে
ব্যবহারকারীদের ঝকঝকে এবং নিখুঁত ছবি, ভিডিও দেখার সুবিধা দেবে। এছাড়া অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এ ডিভাইসটিতে । দ্রুত ডাটা প্রসেস এবং সহজ মাল্টিটাস্কিং -এ সহায়তা করবে ১.৫ গিগাহার্টজ হেক্সাকোর প্রসেসর । ছয়টি কোর থাকায় ডুয়াল কোর, কোয়াড কোর প্রসেসরের চেয়ে দ্রুততর কাজ করে হেক্সাকোর প্রসেসর। হেক্সাকোর প্রসেসরের পাশাপাশি ১ জিবি র্যাম ফ্যাবলেটটিকে আরও দ্রুততম এবং শক্তিশালী করেছে। ৮ মেগাপিক্সেল (পেছনের পাশে) এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে নতুন এ মডেলটিতে । অটো ফোকাস, এইচডিআর, প্যানারমিক ছবি তোলার সুবিধাসহ আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে ক্যামেরাতে। স্ক্রিন স্পর্শ না করেও ছবি তোলা যাবে। যারা গান শুনেতে ভালবাসেন তাদের জন্য বাড়তি সুবিধা দেবে এক্সপ্লোরার পি ১০, কারণ এতে অধিক এবং স্পষ্ট শব্দের জন্য ব্যবহার করা হয়েছে ডুয়াল স্পিকার এবং ডিটিএস প্রযুক্তি। রয়েছে প্রফেশনাল মিউজিক প্লেয়ার। মাত্র ৭.৯ মিলিমিটার স্লিম এবং নান্দনিক ডিজাইনের এ ফ্যাবলেটটিতে থ্রিজি, ওয়াই-ফাই, জিপিএস, এজিপিএস, জি-সেন্সর, প্রক্সিমিটি অ্যান্ড ম্যাগনেটিক সেন্সর, এক্সিলারোমিটার সেন্সরসহ আরও অনেক অপশন রয়েছে। এর দাম ১৫ হাজার ৯৯০ টাকা।
আন্তর্জাতিক ডেস্ক॥ অাফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে অানুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন অাশরাফ ঘানি। রবিবার দেশটির রাজধানী কাবুলের প্রেসিডেন্ট ভবনে এই শপথ অনুষ্ঠিত হয়। গত ছয় মাস ধরে দেশটিতে নির্বাচনী ফল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলা মতপার্থক্যের পর অবশেষে ঘানির শপথের মধ্য দিয়ে তার অবসান হলো। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের ব্যাপক চাপের মুখে প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ঘানি ও অাবদুল্লাহ অাবদুল্লাহ সমঝোতায় আসতে বাধ্য হন। পাশাপাশি একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনে একমত হন তারা। সমঝোতা অনুযায়ী এখন অাগামী সোমবার দেশের প্রধান নির্বাহী হিসেবে শপথ নেবেন অাবদুল্লাহ অাবদুল্লাহ। এদিকে মার্কিন চাপের মুখে দুই প্রার্থীর সমঝোতার তীব্র সমালোচনা করেছে তালেবানরা। তারা একে মার্কিনিদের সুরে সুর মেলানোর সঙ্গে তুলনা করেছে। যদিও নয়া প্রেসিডেন্ট ঘানি এই সমঝোতাকে দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য ‘বড় বিজয়‘ হিসেবে অাখ্যায়িত করেছেন। সূত্র: বিবিসি।
ঢাকা: ‘আমি হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী’-এ মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি বিরোধী। রবিবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউইয়র্কের টাঙ্গাইলবাসীদের সঙ্গে এক মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। মন্ত্রী বলেন, গড়ে যদি বাংলাদেশ থেকে ১ লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়। হজ কীভাবে এসেছে এর ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে। তারাতো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারিরা প্রতিবছর একবার একসাথে মিলিত হবে। এরমধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে। তাবলিগ জামাতের সমালোচনা করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, তাবলিগ জামায়াত প্রতি বছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদেরতো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়। টেলিভিশন ‘টক্ শো’রও কঠোর সমালোচনা করেন আলোচিত এই মন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক সফর করা লতিফ সিদ্দিকী সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বারবার উত্তেজিত হয়ে পড়েন। সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এক সাংবাদিককে ধমক দিয়ে বলেন, আমি কি তোমার মতো কথা বলবো। আমি আমার মতো কথা বলবো। তুমি এখানে আসলা কেন, তোমাকে কে বলেছে আসতে? হজ নিয়ে মন্ত্রীর বিরূপ মন্তব্যের পর স্থানীয় প্রবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সমালোচনার ঝড় বইছে প্রবাসীদের মাঝে। ক্ষুব্ধ প্রবাসীরা মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতেই সজীব ওয়াজেদ জয়েরও সমালোচনা করেন তিনি। তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বলেন, কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন। ‘জয় ভাই’ কে। জয় বাংলাদেশ সরকারের কেউ নয়। তিনি কোনো সিদ্ধান্ত নেয়ারও কেউ নন।
ঢাকা; ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। অন্যান্য ইউনিটের ধারাবাহিকতায় এবারও ৮৩.৪৫ ভাগ ভর্তিচ্ছুই ফেল করেছে। সমন্বিতভাবে পাশের হার ১৬.৫৫ ভাগ। মোট আবেদন জমা পড়ে ১ লাখ ৫,৫২৩ টি । পরীক্ষায় অংশ নেয় ৮৭ হাজার ২০৩ জন। ফেল করেছে ৭২ হাজার ৭৬৭ জন। আলাদাভাবে বিজ্ঞান বিভাগে পাশ করেছে ৭,৫১০, মানবিকে ৩,২১৬ ও ব্যবসায় প্রশাসনে ৩,৭০৬ জন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সোমবার দুপুরে কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফলাফল ঘোষণা করেন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ১,৪১৬টি আসনে ভর্তি করা হবে।
বিনােদন ডেস্ক: মুনমুন, সামিয়া আফরিন, নুসরাত ফারিয়া, আমব্রিন ও পূজা বিভিন্ন টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেন। এবার উপস্থাপনা নয়, তারা প্রত্যেকে একই অনুষ্ঠানে নেচেছেন। নাম ‘অ্যাঙ্কর স্টেপ’। নুসরাত ফারিয়া বলেন, ‘আমি একটি ছবির আইটেম গানে নেচেছি। অনেক মজা হয়েছে। আমরা প্রত্যেকে একটি করে গানে নেচেছি।’ নৃত্যানুষ্ঠানটির নৃত্য পরিচালনা করেছেন তানজিল। তানভীর খানের পরিকল্পনায় এটি পরিচালনা করেছেন সাইফউদ্দিন রিফাত এবং সাইফুর রহমান সুজন। চ্যানেল নাইনে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে ‘অ্যাঙ্কর স্টেপ’।