পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইউনাইটেডের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মামলা

ঢাকা: বেসরকারি বিমান কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের বিরুদ্ধে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা করেছে ৭ যাত্রী। সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ফজলে এলাহী ভুঁইয়ার আদালতে এ মামলা করেন যাত্রীরা।

S2-AFE-United-Airways-ATR-72_PlanespottersNet_297125

টিকিট কেটে গন্তব্যে যেতে না পেরে ব্যবসায়িক ক্ষতি হওয়ায় ইউনাইটেডের এমডি ও চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে ৭ যাত্রী। যেসব যাত্রীরা মামলা করেছেন তাদের মধ্যে রয়েছেন- আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, নাসরিন আক্তার, মকবুল হোসেন এবং সোহানুর রহমান। তবে অন্য দুই জনের নাম জানা যায়নি। মামলায় বিবাদী করা হয়েছে ইউনাইটেড এয়ারের এমডি, চেয়ারম্যান, ব্যাবস্থাপক (প্রশাসন), ব্যাবস্থাপক (অপারেশন) এবং এয়ার স্টার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালককে। তবে কারও নাম উল্লেখ করা হয়নি। মামলায় বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর ব্যবসায়িক কাজে মালয়েশিয়া যাওয়ার জন্য গত ২১ সেপ্টেম্বর টিকিট কাটে ওই ৫ যাত্রী। কিন্তু ইউনাইটেডের ফ্লাইট বাতিল হওয়ায় তারা সেখানে যেতে পারেনি। ফলে তাদের এ বিপুল পরিমাণ অর্থ ক্ষতি হয়েছে। মামলায় ৫০ হাজার টাকা কোর্ট ফি দাখিল করার সাপেক্ষে আদেশের দিনধার্য করবেন আদালত।

Posted in ব্যবসা-অর্থনীতি | Leave a comment

সরকারের বিশেষ উদ্যোগ: প্রতারিত হজযাত্রীরা সুযোগ পেলেন হজে যাওয়ার

Haj-News--Kawsar-Azam-(1)ঢাকা : সরকারের বিশেষ উদ্যোগে অবশেষে প্রতারিত হজযাত্রীরা হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে সৌদি এয়ারলাইন্সের বিমানযোগে ৭৪ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ ক্যাম্পের আইটি বিভাগ। ট্রাভেলস এজেন্সির মাধ্যমে হজে যেতে গিয়ে কমপক্ষে ৮৫০ জন হজযাত্রী প্রতারণার শিকার হন। তবে, সরকারি হিসাব মতে এই সংখ্যা ৬ শ’র বেশি হবে না। তাদের সবাইকে বিশেষ ব্যবস্থায় হজে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন হজ ক্যাম্পের সহকারী কর্মকর্তা আব্দুল মালেক। তিনি বলেন, এখন পর্যন্ত প্রতারিত ৩৯১ জন হজযাত্রীর সৌদি এয়ারলাইন্সের টিকিট নিশ্চিত হয়েছে। অবশিষ্টরাও টিকিট পাবেন। হজ পালন করতে পারবেন বলে আশা করেছেন ওই কর্মকর্তা। রকারের বিশেষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রতারিত হজযাত্রীরা। তারা প্রতারক ট্রাভেলস এজেন্সির মালিক-কর্মকর্তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। সরকারি এই সিদ্ধান্তের আগে রবিবার রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে গিয়ে দেখা যায়, তাদের চোখেমুখে ছিল দুশ্চিন্তার ছাপ। এখন তাদের সেই চোখেমুখে উচ্ছ্বাসের বলিরেখা ফুটে উঠেছে।

Posted in জাতীয় | Leave a comment

ঢাবির ‘চ’ ইউনিটে ৯৭ শতাংশ ফেল!

D_Un_229359761ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৯৬.৯০ শতাংশই ফেল করেছেন। মোট ৭ হাজার ২৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে মাত্র ২২৬ জন। এ অনুষদে আসন রয়েছে ১৩৫টি। রোববার সন্ধ্যায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

Posted in শিক্ষা ও সংস্কৃতি | Leave a comment

‘বিদেশে মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী’

11_Mirza-Fakhrul-Islam-Alamgir_round-table_180614_0002স্টাফ রিপোর্টার: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিদেশে গিয়ে দেশের জনগণের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন। তিনি বলেছেন, বিএনপি-জামায়াত নাকি দেশে সহিংসতা চালিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যাচার। প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানান তিনি। আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবে জিসাসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মননা ও জিয়াস্বর্ণ পদক-২০১৪’ প্রদান এবং ‘বর্তমান পেক্ষাপটে দেশপ্রেমিক জনগণের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে মির্জা আলমগীর বলেন, বিএনপি সন্ত্রাসী দল নয়, সন্ত্রাসী দল হলো আওয়ামী লীগ। বিএনপি হলো উদার রাজনৈতিক দল। কিন্তু সরকার বিএনপিকে উদার রাজনীতি করতে দেয় না। তিনি বলেন, গত ৫ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে তিন মাসের আন্দোলনে বিএনপির ৫০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ৬৫ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে। এখনও এসব নেতাকর্মীদের হদিস পাওয়া যায়নি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ অবৈধ সরকার যতই নির্যাতন করুক মানুষ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। মানুষের মৌলিক অধিকারের আন্দোলন থেকে দমিয়ে রাখতে পারবে না। তারা তাদের অধিকার ফিরিয়ে আনতে অবিলম্বে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। যার মাধ্যমে সরকার ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিতে বাধ্য হবে। মির্জা আলমগীর বলেন, ইতিহাসে কোন স্বৈরাচার শাসক টিকে থাকতে পারেনি। এ সরকারও পারবে না। গণআন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো। জিসাসের সভাপতি আবু হাশেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।

Posted in রাজনীতি | Leave a comment

না.গঞ্জে সাত খুন: র‌্যাব মহাপরিচালককে তলব

12-4ঢাকা: নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমানকে তলব করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাজাহান আলী মোল্লা জানিয়েছেন, র‌্যাবের মহাপরিচালককে সোমবার দুপুরে সচিবালয়ে আসতে বলা হয়েছে। রবিবার দুপুর আড়াইটার সময় র‌্যাব কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি জানান, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের মহাপরিচালকের বক্তব্য নেয়া হবে। এরআগে একই মামলায় র‌্যাবের অতিরিক্তি মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকেও তলব করা হয়েছিল। গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে সাত জনের লাশ। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নজরুলের পরিবার। পরে মে মাসে হাইকোর্ট সাত খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়।

Posted in জাতীয় | Leave a comment

ভালোবাসা উজ্জল দৃষ্টান্ত পঞ্চগড়ের রাসেল ও মর্জিনা

10578469_585968131514869_32668468_n-300x207ডেস্ক রিপোর্ট: ভালোবাসা মানে যে কেবল প্রতারণা বা ছলনা নয়। সত্য, সুন্দর ও পবিত্র ভালোবাসা উজ্জল দৃষ্টান্ত রাসেল ও মর্জিনা জুটি এটাই প্রমান করলেন। প্রেমের জন্য ত্যাগ, জীবন উৎসর্গ এমন কাহিনী সবার জানা। কিন্তু ১৬ বছর প্রেম করার পর সংসার গড়ার জুটি পৃথিবীতে বিরল। আর এমনি ঘটনা ঘটেছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায়। দীর্ঘ ১৬ বছর এক নাগারে প্রেম করার পর গত শুক্রবার পারিবারিকভাবে তাদের বিয়ে দেয়া হয়েছে। ঘটনার নায়ক হলেন, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মালিগছ গ্রামের খোকন প্রধানের দ্বিতীয় পুত্র মোনায়েম প্রধান রাসেল। নায়িকা একই উপজেলার দেবনগর ইউনিয়নের খাটিয়াগছ গ্রামের মাহাবুব আলমের তৃতীয় কন্যা মর্জিনা আক্তার। দুজনই সদ্য মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। সম্পর্কের শুর“ সেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে। উভয়ে তখন সবে মাত্র ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৭ শ্রেণীতে পড়ে। প্রেম শুর“র কয়েক দিনের মধ্যেই সবার কাছে তাদের প্রেমের খবর পৌছে যায়। তবে তাদের পবিত্র ভালোবাসায় কেউ বাঁধা হয়ে দাঁড়ায়নি। না কোন সহপাঠী, না শিক্ষক আর না অভিভাবক।

প্রতিদিন স্কুলে যাওয়া, এক সাথে মাঠে বসে দীর্ঘক্ষণ গল্প করা, ঘুরে বেড়ানো ভালোভাবেই তাদের দিন কেটে যায়। মাঝে মাঝে ঝড়গা আবার মিলন। এরপর পরিবারের পক্ষথেকে আসে কঠিন নির্দেশ। জুড়ে দেয়া হয় শর্ত। সম্পর্ক মেনে নেয়া হবে তবে উভয়কে ভালোভাবে লেখাপড়া সম্পন্ন করতে হবে। এরপর থেকে শুর“ হয়ে তাদের নতুন অধ্যাবসায়। প্রেমের সাথে সাথে চলল লেখাপড়া। রাসেল মাধ্যমিক পাশ করে ভজনপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, দিনাজপুর আইন কলেজ থেকে এল এল বি, ও রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। মর্জিনা উচ্চ মাধ্যমিক পাশ করার পর রাসেলের সাথে একই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও অনার্স- মাস্টার্স সম্পন্ন করেন। দুজনেই তাদের জীবনের লক্ষে ও প্রেমকে সার্থক করার লক্ষে ছিলেন অটুট। তাই মাস্টার্স পাশের পর পরই অভিভাবকরাও তাদের প্রতিশ্র“তি পূরণ করেছেন। দিয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি। মহা ধুমধামে এই প্রেমিক জুটির বিয়ে সম্পন্ন হয়েছে।

ভজনপুর এলাকার মইনুল ইসলাম সরকার বলেন, তারা ঘন্টার পর ঘন্টা মাঠে বসে গল্প করতো। কেউ তাদের বিরক্ত করতো না। পারলে কেউ কেউ তাদের জন্য বাদাম, চানাচুর ইত্যাদি কিনে দিয়ে আসতো। ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, ওরা দুজনে নিয়মিত কলেজে আসতো। তাই শিক্ষকদের জন্য যখন নাস্তার ব্যবস্থা করা হতো তখন তাদের জন্যও নাস্তার ব্যবস্থা করা হতো। কারণ ওরা ক্লাশ শেষে বিকেল পর্যন্ত মাঠে বসে গল্প করতো। ওদের বিয়ের খবর শুনে ভালো লাগলো। রাসেলের পিতা খোকন প্রধান বলেন, আমরা কখনই তাদের বাঁধা দেইনি। ওরা দুজনে আমাদের শর্ত পূরণ করেছে। আমরা খুব খুশি হয়েছি। মর্জিনা আক্তার বলেন, আমরা দুজনে মিলেমিশে থাকার চেষ্টা করতাম। ছোট থেকে কেউ আমাদের বাঁধা দেয়নি। সবাই আমাদের পবিত্র প্রেমকে স্বীকৃতি দিয়েছে। আমরা অনেক খুশি। সকলে দোয়া করবেন আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি। মোনায়েম প্রধান রাসেল বলেন, আমরা এই দীর্ঘ সময়ে মানুষের নানা কথা শুনেছি। কিন্তু ও আমাকে সব সময় লেখাপড়ার জন্য উৎসাহিত করতো, সাহস জোগাতো। তাই আজ আমরা সফল হতে পেরেছি। রাসেলের দাবী মন থেকে দৃঢ় ইচ্ছা থাকলে সব সম্ভব।

জানা যায়, তাদের সম্পর্ক গড়ার মূল কারণ ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন রত অবস্থায় ক্লাসে দু-জনের পড়া লেখা, প্রশ্ন-উত্তর প্রায় মিলে যেত তাই শিক্ষকরা মাঝে মধ্যে তাদেরকে নিয়ে মজা করতো। কারণ পরীক্ষার নাম্বার, হাতের লেখা, শিক্ষকদের ক্লাস নেওয়ার সময় পড়া দেওয়া প্রায় দু-জনের একই ছিল। এ সব দেখে বিদ্যালয়ের ….. শিক্ষক আব্দুল বাসার বেশি ভাগে তাদেরকে নিয়ে মজা করতো। এ বিষয়ে মোনায়েম প্রধান রাসেল জানান, এ ঘটনার পরেই আমি নিজে নিজে ভাবলাম যে আসলেই মর্জিনার সাথে সম্পর্ক করা যায় কি না তাই এক দিন মর্জিনাকে বলে দিলাম যে, মর্জিনা আমি তোমার সাথে সম্পর্ক করতে চাচ্ছি। সে আমার কথায় রাজি হয়ে গেল শুর“ হলো আমাদের প্রেমের সুভ যাত্রা। শুক্রবার (২৬-০৯-২০১৪) সন্ধা ৭.৩০ মিনিটে শুভ বিবাহ আর বর যাত্রা সন্ধা ৬টায়। বর যাত্রার ঠিক আগ মুহূর্তে ভারী বৃষ্টি শুর“ হয়ে গেল। বর যাত্রীরা অপেক্ষার পহর গুণতে থাকল, কখন বৃষ্টি থামবে। প্রায় ১ঘন্টা ভারী বৃষ্টি, এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার কোন ব্যবস্থা নেই। বিদ্যুৎ চলে গেছে। বর কনে দু-জনেই চিন্তিত, বর যাত্রার জন্য গাড়ীগুলো বাড়ির সামনে এসে দাড়িয়ে আছে। ঘন্টা ব্যপি বৃষ্টি শেষে বর যাত্রা শুরুহলো, সামনে বন্ধুদের ৫০টির মত মোটরসাইকেল পিছে বরে গাড়ি সহ ২০ টির মত কার ও মাইক্রোবাস।

বরের বাড়ি থেকে কনের বাড়ি ৬ কিলোমিটারের পথ অতিক্রম করে অবশেষে কনের বাড়ি। মুহূর্তের মধ্যে গোটা এলাকা জেনে গেল বর যাত্রা এসে, সে মুহূর্তে পোটকার শব্দে কনের বাড়ির সামনে আর বন্ধুদের আনন্দে মুখরিত হয়ে উঠল। বরকে গাড়ি থেকে নামিয়ে বরের আসনে বর ও কনের আসনে কনেকে বসিয়ে কাজি সাহেব ও মৌলবি বিয়ের কাজ সম্পর্ণ করলেন। বর যাত্রীরা খাওয়ার ইস্টেজে ১ম ব্যস খাওয়ার শেষে, ২য় ব্যস খেতে বসা মাত্রই আবারো শুর“ হল বর্জসহ ভারী বৃষ্টি। প্রায় দেড় ঘন্টা ভারী বর্ষণের পর বিদায় যাত্রা।

Posted in সারা দেশ | Leave a comment

গর্ভবতী নারী : কিছু ভুল ধারণা ও করণীয়

pregnant-on-beachঢাকা: র্ভধারণ যে কোন নারীর জীবনে পরম আকাঙ্খিত মুহূর্ত । গর্ভধারণের পর প্রথম যে অনাকাঙ্খিত ঘটনা ঘটনা ঘটতে পারে তা হছে গর্ভপাত। এজন্যে পরিবারের সদস্যরা অনেক সময় বিভিন্ন কুসংস্কার কে দায়ী করেন,যেমন সন্ধ্যার পর বাইরে বের হওয়া, স্বামী-স্ত্রীর সহবাস, সামান্য আঘাত পাওয়া ইত্যাদি। সাধারণ ভাবে এগুলো গর্ভপাতের জন্য দায়ী না। প্রতি ১০০ জন গর্ভবতী নারীর মধ্যে ১৫ জনের ক্ষেত্রে প্রথম বার গর্ভপাতের সম্ভাবনা থাকে। অনেক সময় ডাক্তারি পরীক্ষার মাধ্যমে এর কারন নির্ণয় করা যায়।
ভিটামিন ঔষধ খেতে আনেকে আনিহা প্রকাশ করে,তাদের ধারনা এতে বাচ্চা বড় হয়ে যায় এবং সিজারের সম্ভাবনা বাড়ে । এটি একটি ভুল ধারনা। ভিটামিন মায়ের শরীরের রক্ত শূন্যতা দূর করে এবং হাড় ক্ষয়ের সম্ভাবনা কমিয়ে দেয়।
অনেক মায়েরা এসময় শারীরিক পরিশ্রম ও সহবাস করা থেকে বিরত থাকেন,এবং এটা গর্ভের বাচ্চার জন্যে ঝুকি পূর্ণ মনে করেন। কিন্তু কিছু কিছু ঝুকি পূর্ণ অবস্থা ( যেমন, প্লাসেন্টা প্রিভিয়া, রিপিটেড আবরসন,ওটএজ ) ছাড়া মায়েরা স্বাভাবিক সব কাজই চালিএ যেতে পারেন। এই অবস্থায় একজন মা প্রতিদিন ৩০ মিনিট যেকোন মধ্যম মানের ব্যায়াম (যেমন হাটা,সাতার কাটা ) করতে পারেন সপ্তাহে ৩ থেকে ৭ দিন। এতে করে অতিরিক্ত ওজন হওয়া , ডায়াবেটিস এবং প্রেসারের ঝুকি আনেক কমে যায়।
পেঁপে ও আনারস পেটের জন্য উপকারী ফল এবং পরিমিত পরিমানে খাওয়া যায়। তবে যাদের গর্ভপাতের হিস্ট্রি আছে তাদের প্রথম তিন মাস অতিরিক্ত কাচা পেঁপে ও আনারস খাওয়া উচিত নয়। কারন কিছু ক্ষেত্রে এগুলো জরায়ুর সংকোচন ঘটিয়ে গর্ভপাত করতে পারে। এই সময়ে আধা সিদ্ধ মাংস, আনপাস্তুরাইজড মিল্ক, হট ডগ খেলেও লিস্টেরিয়া নামক জীবাণুর সক্সক্রমন থেকে গর্ভপাত হতে পারে। বড়ির পোষা বিড়াল থেকেও এই জীবাণু আসতে পারে। যাদের ঘুমের সমস্যা আছে তাদের অতিরিক্ত চা, কফি বাদ দিতে হবে এবং প্রি এক্লাপ্সিয়া বা প্রেসারের সমস্যা থাকলে খাবারে অতিরিক্ত লবন খাওয়া উচিত হবে না।
সবশেষে মনে রাখা উচিত, গর্ভবতী মাকে সব সময় হাসিখুশি ও দুঃচিন্তা মুক্ত থাকতে হবে। কারন গর্ভাবস্থায় মায়ের মানসিক অবস্থা পরবর্তী কালে শিশুর বিকাশে প্রভাব ফেলে, যা গবেষণায় প্রমাণিত।

ডাঃ নুসরাত জাহান
সহকারী আধ্যাপকা(অবস-গাইনি)
ডেলটা মেডিকেল কলেজ,মিরপুর ১,ঢাকা।

Posted in জতীয় সংসদ | Leave a comment

মীরাক্কেল তারকাদের নিয়ে ‘স্বপ্ন যে ‍তুই’

বিনােদন ডেস্ক: পশ্চিমবঙ্গের কৌতুকভিত্তিক রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জাসর্ের তিন বাংলাদেশি তারকা আবু হেনা রনি, জামিল হোসেন এবং আনোয়ারুল আলম সজলকে একসঙ্গে দেখা যাবে একই সিনেমায়।

bg2_139357446 IMG_0197

ইমন-আঁচল জুটির সিনেমা ‘স্বপ্ন যে তুই’ -এ অভিনয় করেছেন তারা। দীর্ঘ দিন সেন্সরে জমা থাকার পর সম্প্রতি বিনা কর্তনেই ছাড়পত্র পেয়েছে ‘স্বপ্ন যে তুই’ সিনেমাটি। রোমান্টিক এই সিনেমাতেই প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ইমন ও আঁচল। সিনেমাতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আদনান, আরশিনা প্রিয়া, এশা, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ ও রেবেকা। সিনেমাতে ইমন ও আঁচল অভিনয় করছেন ‘টম’ ও ‘জেরি’ চরিত্রে। পরিচালক সোহেল নিজের চিত্রনাট্যে ‘টম অ্যান্ড জেরি’ নামে আরেকটি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেই সিনেমাটি নির্মাণ নিয়ে সংশয় দেখা দিলে ‘টম’ ও ‘জেরি’ চরিত্র দুটোকেই ‘স্বপ্ন যে তুই’ সিনেমাতে নিয়ে আসেন। সিনেমাতে রয়েছে ৬টি গান। শওকত আলী ইমন, আবিদ রনি, শিহাব রিপন ও আকাশের সংগীতায়োজনে গানগুলো গেয়েছেন ন্যান্সি, অভি আকাশ, পারভেজ সাজ্জাদ, রাজীব এবং ভারতীয় শিল্পী আকাশ ও তনুশ্রী।
সিনেমাটি কবে নাগাদ মুক্তি দেওয়া হবে- এই প্রশ্নে সোহেল জানান, ঈদের পর প্রযোজকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্সের সিজন ছয়ের প্রতিযোগী ছিলেন জামিল হোসেন, আনোয়ারুল আলম সজল এবং আবু হেনা রনি। ‘অসাম সালা’র ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা করেন সজল এবং ভারত ও বাংলাদেশের প্রতিযোগীদের হারিয়ে সিজন ছয়ের চ্যাম্পিয়ন হন রনি।

Posted in বিনোদন | Leave a comment

অল্পের জন্য বেঁচে গেলেন শিল্পা!

urlবিনােদন ডেস্ক: অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। বৃহস্পতিবার তিনি স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে মারাত্মক সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন। ওইদিন সন্ধ্যায় পাঞ্জাবের কাপুরথালায় ধিলওয়ান টোল প্লাজার সামনে অন্য একটি গাড়ির সঙ্গে শিল্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তখন অমৃতসার থেকে জলানধারে একটি দোকান উদ্বোধন করতে যাচ্ছিলেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী। জানা গেছে, এই দুর্ঘটনায় উভয় গাড়ি ও যাত্রীদের মারাত্মক পরিণতি হতে পারত। গতি কম থাকায় উভয় গাড়ির চালকরা বিপদ এড়াতে সক্ষম হন। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় শিল্পা লিখেছেন,’কিছুদিন পরেই নবরাত্রি। তাই এই শুভক্ষণে দুর্গাই আমাদের মৃত্যুর মুখ থেকে রক্ষা করেছেন। এজন্য সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ।’

সৌজন্য- যায় যায় দিন

Posted in বিনোদন | Leave a comment

‘ভুল করে’ ধ্বংস করা হয়েছে ৬০ হাজার টন ফল ও মাছ

formalin_0ঢাকা:  এবার যেন বেশি সচেতন হতে গিয়ে বাঁধল বিপত্তি। ‘ভুল করে’ ধ্বংস করা হয়েছে ৬০ হাজার টন ফল ও মাছ। পুলিশ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) মাঝে মধ্যেই ভ্রাম্যমান আদালত দিয়ে ফরমালিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে৷ এসব অভিযানে ফরমালিনযুক্ত সন্দেহে বিপুল পরিমান খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়৷ বিশেষ করে অতি সম্প্রতি দেশীয় ফলের মৌসুমে ফরমালিন থাকায় বিপুল পরিমান আম, জাম, লিচু, আনারস, লেবু, আপেল, নাশপাতি, পেঁপে, করমচা ও লটকন ধ্বংস করে ভ্রাম্যামান আদালত৷ তবে যে যন্ত্র দিয়ে এই ফরমালিন পরীক্ষা করা হয়, সেই যন্ত্র নিয়েই প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা৷ তাদের পক্ষে উচ্চ আদালতে একটি রিটও করা হয়৷ খাদ্যদ্রব্যে ফরমালিনের উপস্থিতি রয়েছে কি-না তা নিশ্চিত হতে ভ্রাম্যমাণ আদালত ‘ফরমালডিহাইড মিটার জেড-৩০০’ নামক যন্ত্র ব্যবহার করে৷ প্রকৃতপক্ষে এই যন্ত্রটি ফরমালিন পরীক্ষায় ব্যবহূত হয় কিনা তা নিশ্চিত হতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন বাংলাদেশ ‘ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স’ অ্যাসোসিয়েশনের সভাপতি সাধন চন্দ্র দাশ ও সেক্রেটারি সিরাজুল ইসলাম৷

এই রিটের ওপর শুনানি নিয়ে গত ২১ জুলাই আদালত যন্ত্রটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক এবং ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির পরিচালককে নির্দেশ দেয়৷ বিসিএসআইআর গত মঙ্গলবার আদালতে প্রতিবেদন দাখিল করে৷ সেখানে বলা হয়েছে, ‘ফরমালডিহাইড মিটার জেড-৩০০’ নামক যন্ত্রটি ফল, মাছসহ বিভিন্ন খাদ্য দ্রব্যে ফরমালিনের উপস্থিতি নিশ্চিতকরনে জন্য তৈরি করা হয়নি৷ তবে এটি বাতাসে ক্ষতিকর কেমিক্যাল (রাসায়নিক) আছে কি-না তা পরীক্ষা করতে পারে৷ প্রতিবেদনে যন্ত্রটির প্রস্তুতকারক কোম্পানির ব্যবহারবিধি ও ওয়েবসাইটের তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, ‘এনভায়রনমেন্টাল সেন্সর’ নামের এক কোম্পানির তৈরি করা ‘জেড ৩০০’ মডেলের ‘ফরমালডিহাইড ভ্যাপর মিটার’ যন্ত্রটি পরিবেশ ও বাতাসে ফরমালিন মাপার সংবেদনশীল যন্ত্র৷ এই যন্ত্র ব্যবহার করে খাদ্যে ফরমালডিহাইডের পরিমাণ জানার কোনো ‘অ্যাপ্লিকেশন নোট’ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দেয়নি৷

রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, এখন আমরা এই রিপোর্ট সংযুক্ত করে আদালতের অবকাশের পরে আবেদন করবো৷ আবেদনে ত্রুটিযুক্ত যন্ত্র বাতিল এবং এই ফরমাইল হাইড -৩০০ দিয়ে কত হাজার মন ফল নষ্ট করা হয়েছে তারও হিসেব জানার জন্য প্রার্থনা করা হবে৷ এরপর ক্ষতিপূরণের বিষয়টি আদালতের নজরে আনা হবে বলে জানান তিনি৷ মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা বলেন, আদালতে একটি রিটের প্রেক্ষিতে গত ২১ জুলাই হাইকোর্ট তিনটি সরকারি প্রতিষ্ঠানকে যন্ত্রটি পরীক্ষার নির্দেশ দেন। এর মধ্যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), মহখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) যন্ত্রটি পরীক্ষা করে। সংস্থাগুলো পরীক্ষায় প্রচলিত ফরমাল ডিহাইড মিটার (মডেল নং জেড-৩০০) পরীক্ষা করে দেখেছে এটি খাদ্যে ফরমালিনের উপস্থিতির সঠিক ফলাফল দেয় না। এ যন্ত্রটি বাতাসে ফরমালিনের মাত্রা পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে।

সূত্রঃ ডিডাব্লিউ

Posted in ব্যবসা-অর্থনীতি | Leave a comment

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud