পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ঘানি

Posted on September 29, 2014 | in আন্তর্জাতিক | by

Ashraf-Ghani_Mesbah-620x336আন্তর্জাতিক ডেস্ক॥ অাফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে অানুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন অাশরাফ ঘানি। রবিবার দেশটির রাজধানী কাবুলের প্রেসিডেন্ট ভবনে এই শপথ অনুষ্ঠিত হয়। গত ছয় মাস ধরে দেশটিতে নির্বাচনী ফল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলা মতপার্থক্যের পর অবশেষে ঘানির শপথের মধ্য দিয়ে তার অবসান হলো। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের ব্যাপক চাপের মুখে প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ঘানি ও অাবদুল্লাহ অাবদুল্লাহ সমঝোতায় আসতে বাধ্য হন। পাশাপাশি একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনে একমত হন তারা। সমঝোতা অনুযায়ী এখন অাগামী সোমবার দেশের প্রধান নির্বাহী হিসেবে শপথ নেবেন অাবদুল্লাহ অাবদুল্লাহ। এদিকে মার্কিন চাপের মুখে দুই প্রার্থীর সমঝোতার তীব্র সমালোচনা করেছে তালেবানরা। তারা একে মার্কিনিদের সুরে সুর মেলানোর সঙ্গে তুলনা করেছে। যদিও নয়া প্রেসিডেন্ট ঘানি এই সমঝোতাকে দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য ‘বড় বিজয়‘ হিসেবে অাখ্যায়িত করেছেন। সূত্র: বিবিসি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud