পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজধানীতে বাসচাপায় নিহত ২

Posted on February 7, 2014 | in Uncategorized | by

Road-Accident-520131224132327ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডায় একটি বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।  শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বাড্ডা থানার ওসি এমএ জলিল  বলেন, সুপ্রভাত পরিবহনের একটি বাস গুলিস্তান থেকে উত্তরা যাওয়ার পথে মেরুল বাড্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপরে উঠে যায়। এ সময় রাস্তা পার হওয়ার জন্য সড়ক বিভাজকের উপর অবস্থানরত তিন পথচারী ওই বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং একজন গুরুতর আহত হন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানাতে পেরেছে পুলিশ। ওসি জলিল বলেন, নিহত সাইদুল ইসলামের বয়স আনুমানিক ৩৫ বছর। তার বাড়ি খুলনায়। আহত হাবিবুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud