পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘লাইট অ্যান্ড সাউন্ড শো’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Posted on February 7, 2014 | in জাতীয় | by

হাসিনা1ঢাকা: রাজধানী ঢাকা শহরে বুড়িগঙ্গার তীরে ঐতিহাসিক লালবাগ কেল্লায় তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি এর উদ্বোধন করেন।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্নতত্ব রক্ষায় কাজ করছে সরকার। নতুন প্রজন্ম যেন পুরনো ঐতিহ্যকে ভুলে না যায়, সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি।  তিনি বলেন, লালবাগ কেল্লা জনগণের কাছে নতুনভাবে উপস্থাপনের জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি। দেশে বিনোদনের খুব বেশি সুযোগ নেই। আমরা ক্ষমতায় এলে ভাবি কীভাবে মানুষের চিত্ত বিনোদনের সুযোগ বাড়ানো যায়। সেই ভাবনা থেকেই এই ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’র উদ্বোধন করা হয়েছে। ১৯৯৭ সালে লালবাগ কেল্লায় কাজ শুরু করি আমরা ২০১৩ সালে এসে তা শেষ হয়।  এ কাজের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের ধন্যবাদ জানান তিনি। বুড়িগঙ্গা নদীর তীরে ঐতিহাসিক লালবাগ কেল্লায় তিনটি সুবৃহৎ প্রবেশ তোরণ ও কিছু পর্যবেক্ষণ টাওয়ার, দুর্গ অভ্যন্তরে চারটি স্থাপত্য কাঠামো, পরি বিবির সমাধি, আজম শাহের মসজিদ এবং সৈনিক ব্যারাক রয়েছে।  ১৯১০ সালে প্রত্মতত্ত্ব অধিদপ্তর এই দুর্গকে সংরক্ষিত স্থাপত্য ঘোষণা করে এবং দুর্গের সংস্কার করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়। বর্তমানে এখানে রয়েছে একটি জাদুঘর।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud