May 2, 2026
বিনােদন ডেস্ক: বয়স পঞ্চাশ পেরিয়ে গিয়েও এখনো বিয়ে করতে পারেননি বলিউড সুপারস্টার সালমান খান আর এই জন্যই সারাজীবনই ‘একা’ থাকার ভয়টা তার মধ্যে কাজ করে। তবে কখনো কখনো সেটা নাকি বেশ উপভোগও করেন ‘বজরঙ্গি ভাইজান’।
সোনাম কাপুরের আসন্ন ‘নিরজা’ সিনেমার প্রচারণার জন্য সামাজিক গণমাধ্যমে ‘ভয় বনাম নিরজা’ সংশ্লিষ্ট ক্যাম্পেইনে প্রকাশ করা একটি ভিডিওতে সালমান এই কথা প্রকাশ করেন। সালমান বলেন, আমি যে এখনো সিঙ্গেল সেই ভয়টা আমার মধ্যে কাজ করে। তবে আমি এই ভয়টা পছন্দ করি। এই ভয়টা আরো বেশ কিছুদিন থাকাটাই আমি পছন্দ করবো! প্রিয় তারকার বিয়ের খবরের আশায় থাকা ভক্তদের অপেক্ষা তাহলে আরো দীর্ঘায়িত হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা রত্না। কাজী হায়াতের পরিচালনায় ‘ইতিহাস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে বেশ জনপ্রিয়তা পান তিনি। ২০০৩ সালে এ ছবিতে অভিনয় করার সময় রত্না অষ্টম শ্রেনীর ছাত্রী ছিলেন। ছবিটি ব্যবসাসফল হবার পর বেশকিছু জনপ্রিয় ছবিতে টানা কাজ করেন তিনি। এ পর্যন্ত তার অভিনীত ৪৮টি ছবি মুক্তি পেয়েছে। তবে বর্তমানে চলচ্চিত্র পর্দায় কম দেখা যাচ্ছে তাকে। এক সময়ের ব্যস্ত এই অভিনেত্রী আজকের ‘আলাপন’-এ তার চলচ্চিত্র ক্যারিয়ারসহ এই অঙ্গনের নানা বিষয়ে কথা বলেছেন।
কেমন আছেন? দেশের বাইরে গিয়েছিলেন কি ?
ভালো নেই। বাবা অনেক অসুস্থ। কিছুদিন আগেও হাসপাতালে ছিলেন তিনি। আর দেশের বাইরে বলতে পরিবারের সঙ্গে কয়েকদিনের জন্য দুবাই গিয়েছিলাম। দুই দিন হলো ঢাকা এসেছি।
আপনার অভিনীত কোনো ছবি কি মুক্তির অপেক্ষায় রয়েছে ?
হ্যাঁ। আমার অভিনীত ‘পরান পাখি’, ‘নষ্ট মুন্না’, ‘অরুণ বরুণ কিরণ মালা’ ছবিগুলোর কাজ শেষ। খুব শিগগিরই এগুলো মুক্তি পাবে।
নতুন কোনো ছবিতে আপনাকে অভিনয় করতে দেখা যাচ্ছে না কেন?
সবশেষ ড্যানি সিডাকের পরিচালনায় অনুদানের ছবি ‘কাসার থালায় রূপালী চাঁদ’-এ অভিনয় করেছি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট থেকে মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে রাজধানীর ক্যাপিটেল ল কলেজে এলএলবি কোর্র্সে পড়াশুনা করছি। পড়াশুনারও চাপ বেশি। তাই কাজ কম করা হচ্ছে। অনুদানের ছবির কাজ একটু বাকি আছে। এ মাসের ২৫ তারিখ থেকে পুবাইলে আবারও শুটিং শুরু হবে ।
আপনি তো চলচ্চিত্র প্রযোজনাও করেছেন? সে ছবিতে কি লোকশান হয়েছে?
আমি ‘সেদিন বৃষ্টি ছিল’ নামে একটি ছবি প্রযোজনা করেছিলাম। বাংলাদেশে তো কোনো ছবিই চলছে না। বাণিজ্যিক ছবি আর চলছে না। ছবিটি প্রযোজনা করে আমার লোকশান হয়নি। তবে আসল পুজি ফেরত পেতে এক বছর পার হয়েছে। ব্যাংকে এই টাকা রাখলেও অনেক টাকা ঘরে আসত।
আপনার অভিনীত ব্যবসাসফল কয়েকটি ছবির নাম বলুন?
আমার অভিনীত ‘পড়ে না চোখের পলক’, ‘ইতিহাস’, ‘কেনো ভালোবাসলাম’, ‘প্রিয় সাথী’, ‘মন যেখানে হৃদয় সেখানে’ ছবিগুলো বেশ সুপারহিট।
চলচ্চিত্রের সুদিন ফিরে পাবার উপায় কি বলে মনে করেন?
আমার মনে হয় প্রযোজক ও হল মালিকদের সরাসরি যোগাযোগ থাকা দরকার। কারণ মাঝে কিছু মধ্যস্বত্ত্ব¡ভোগী টাকাগুলোতে ভাগ বসাতে থাকে। প্রযোজকের পকেটে টাকাটা ঠিকমত আসে না। ছবি দেখতে দর্শক এখনও হলে যায় কিন্তু হল মালিক, ম্যানেজার, রিপ্রেজেন্টেটিভ, এজেন্ট, হলের ডিজিটাল প্রসেসিংসহ বিভিন্ন জায়গায় টাকা ভাগ হয়ে যায়। খাজনার চেয়ে এখন বাজনা বেশি । যা আগের সময় ছিল না। তাই প্রযোজক ক্ষতিগ্রস্থ বেশি হচ্ছে।
অভিনয়ের বাইরে আবারও প্রযোজনা করার ইচ্ছে আছে কি ?
না আপাতত ইচ্ছে নেই। তবে বর্তমান পরিস্থিতি পরিবর্তন হলে ভেবে দেখতে পারি। আর আমি এখন আর বাণিজ্যিক ছবিতে অভিনয় করতেও চাই না। আর্ট ফিল্ম বা জীবননির্ভর ছবির প্রস্তাব পেলে কাজ করব।
বিয়ের খবর দিবেন বলেছিলেন-সেটা কবে জানাবেন?
আমার বিয়ে এবার খুব তাড়াতাড়িই হবে। আর প্রেম করেই বিয়ে করতে যাচ্ছি। তবে মনের মতো প্রেমিক পাচ্ছি না। সারাদেশে ভক্তদের এ বিষয়ে সহযোগিতা চাচ্ছি (হা হা হা ..)।
মানবজমিন
বিনোদন ডেস্ক: শ্রীলঙ্কান হলেও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ বেড়ে উঠেছেন বাহরাইনে। বলিউডের শুরুর দিকে বাহরাইনের এক রাজার সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিলো বলে কথিত আছে। তাদের কিছু ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি এখন অর্ন্তজাল দুনিয়ায় ভাইরাল হয়েছে।
বাহরাইনের ওই রাজার সঙ্গে জ্যাকুলিন অনেকদিন ডুবে ডুবে জল খেয়েছেন বলে গুঞ্জন রয়েছে। ফাঁস হয়ে যাওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, ৩০ বছর বয়সী শ্রীলঙ্কান এই সুন্দরী সাগরপাড়ে প্রেমিকের পাশে আছেন।
এদিকে জ্যাকুলিন এখন আবুধাবিতে ‘ঢিশুম’ ছবির কাজ করছেন। এতে তার সহশিল্পী জন অ্যাব্রাহাম ও বরুণ ধাওয়ান। মাঝে একটি ছবি নিয়ে আলোচনা করতে জ্যাকুলিন পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে।
বিনোদন: পশ্চিমবঙ্গের নানা জায়গায় পোস্টার টাঙ্গানো হয়েছে ’হিরো ৪২০’ ছবিটির। যেটি আগামী ১২ই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। যৌথ প্রযোজনার এই ছবিতে নায়ক ওমের
বিপরীতে রয়েছেন দুজন নায়িকা। এদের একজন কলকাতার রিয়া সেন, অন্যজন বাংলাদেশের নুসরাত ফারিয়া। এই ছবির সুত্রেই আলোচনা চলছে কে বেশি হট। কাকে ছাড়িযে যাবেন কে ? শোনা যাচ্ছে, নুসরাত এই ছবিতে বেশ খোলামেলা অভিনয় করেছেন। বেশ কয়েকটি সাহসী দৃশ্যও রয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের ‘আশিকী’ ছবিতে অভিনয় করেছেন নুসরাত। এ অভিনেত্রী নিজেও কলকাতার একটি সংবাদপত্রে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, প্রত্যেক ছবিতে চুমুর দৃশ্য রাখছেন পরিচালকরা। আমি নিজেও তাই ভাবি আমি কি টলিউডের ইমরান হাশমি হয়ে উঠছি ? টলি ইন্ডাস্ট্রির অন্দরের খবর, নুসরাত বোল্ড দৃশ্যে বেশ সাবলীল। তাই টলি ছবির নতুন বাজি এই নুসরাত। তিনি ছাড়াও জয়া আহসানকে নিয়েও এপারে জোর আলোচনা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’তে একটি বোল্ড দৃশ্যে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছেন জয়া। তা নিয়ে দু পারেই জোর আলোচনা হয়েছে। কিন্তু নায়িকা তা আমলে আনেন নি। আর তাই টলিউডের আরেকটি ছবিতে জয়াকে দেখা যাবে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে। অরিন্দম শীলের শবর গোয়েন্দা সিরিজের পরবর্তী ছবিতে থাকছেন জয়া। অবশ্য পলিচালক জানিয়েছেন, ঘনিষ্ঠ দৃশ্যগুলি তৈরি হবে শিল্প সুষমার দিকে নজর রেখে। এই ছবিতে গোয়েন্দা শবরের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। আরও কয়েকজন বাংলাদেশী অভিনেত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন প্রযোজক ও পরিচালকদের কথা চলছে। আর সব কটি ছবিই হবে বাণিজ্যিকভাবে তৈরি। স্বাভাবিকভাবেই এই সব ছবিতেও থাকবে অনেক বোল্ড দৃশ্য। সেই সব দৃশ্যের প্রয়োজনেই কি বাংলাদেশের অভিনেত্রীদের চাহিদা বাড়ছে এপারে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মানবজমিন
বিনোদন ডেস্ক: চমকে যাওয়ার মতো খবর। থমকে যাওয়ার মতোও! বলিউড তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের মন দেওয়া-নেওয়ার সম্পর্কের পাট চুকে যাওয়ার গুঞ্জন ভিত্তিহীন হয়ে পড়লো একটি মন্তব্যে! সবরকম গুজনের মুখে তালা দিয়ে ৩২ বছর বয়সী এই অভিনেত্রী জানালেন, কারও সঙ্গেই তার ব্রেকআপ হয়নি!
এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ধুম থ্রি’ তারকা ক্যাটরিনা বলেছেন, ‘ব্রেক-আপ! কে বলেছে আমার প্রেম ভেঙেছে? কারও সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কথা আমি কখনও বলিনি। তাছাড়া কারও সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিলো বা আছে, এমন কথাও উল্লেখ করিনি কোথাও।’
রণবীর-ক্যাটরিনা কেউই নিজেদের প্রেম কিংবা ছাড়াছাড়ি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাই ক্যাট এমন মন্তব্য করায় তাকে দোষ দিতে কিংবা মিথ্যুক বলতে পারছেন না কেউ। চলতি বছরের শুরুতেই রণবীর-ক্যাটরিনার ছাড়াছাড়ির খবর বেরিয়ে পড়ে। প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জন ছড়ানোর পর কয়েকটি অনুষ্ঠানে একে অপরকে এড়িয়ে গেছেন দু’জনে।
এবারের ভালোবাসা দিবস কেমন কাটবে জানতে চাইলে ক্যাটরিনা জানান, সারাদিন অভিষেক কাপুর পরিচালিত ‘ফিতুর’-এর সহশিল্পী টাবুর সঙ্গেই কাটবে তার। এখন এ ছবির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এটি মুক্তি পাবে আগামী ১২ ফেব্রুয়ারি। এতে আরও আছেন বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুর।
পেশাগত নয়, ব্যক্তিগত ঝামেলার কারণে বারবার খবরের শিরোনামে আসছে ক্যাটরিনার নাম। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত খবরগুলো পড়লে খারাপ লাগে। ক্যাটরিনা কাইফ বিশ্বের শীর্ষ পাঁচ অভিনেত্রীর একজন- আমি চাই, আমাকে নিয়ে এমন খবর হোক।’
নিবিলা: র্নিমাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিংগুলার নাম্বার’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষিক্ত হন ছোট পর্দার প্রিয় মুখ নুসরাত ইমরোজ তিশা। পরবর্তীতে সেই একই নির্মাতার ‘টেলিভিশন’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। তারেক মাসুদের ‘রানওয়ে’ সিনেমায় অতিথি চরিত্রেও দেখা গেছে তাকে। এবার তাকে দেখা যাবে একেবারেই বাণিজ্যিক ধারার সিনেমায়। বহুমুখী এই শিল্পী বলছেন, সিনেমার কোনো রকমফের নেই তার কাছে।

বিকল্প ধারা থেকে বাণিজ্যিক ধারায় এসে ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ঠেলে দিলেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিশা বলেন, “এখানে ঝুঁকি নেয়ার কি আছে! কোনোটা বাণিজ্যিক সিনেমা আর কোনোটা ধ্রুপদী সিনেমা – এসবে আমি মোটেই বিশ্বাসী নই। সিনেমা তো সিনেমাই। ভালো সিনেমা কিংবা খারাপ সিনেমা। আমি ভালো সিনেমায় কাজ করতে ইচ্ছুক। ভালো নিমার্তা, ভালো স্ক্রিপ্ট ও ভালো কনসেপ্ট হলে আমি সকল ধারার সিনেমায় কাজ করবো।”
শামিম আহমেদ রনির ‘মেন্টাল’ ও অনন্য মামুনের ‘অস্তিত্ব’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাণিজ্যিক সিনেমাতে অভিষিক্ত হতে যাচ্ছেন তিশা। দর্শক যদি মিষ্টি মেয়ে তিশাকে লাস্যময়ী নায়িকা হিসেবে গ্রহণ না করেন – এমন প্রশ্নের জবাবে বললেন,“ আমি আমার দিক থেকে ভালো সিনেমায় সব সময়ই কাজ করে যাবো। আজ পর্যন্ত দর্শকরা আমার কাজের প্রশংসা করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন বলে আমার বিশ্বাস। কারন আমি দর্শকের ভরসা ভাঙার মতো কোনো কিছুই করবো না।”
‘মেন্টাল’ সিনেমায় শাকিবের বিপরীতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন তিশা। আর ‘অস্তিত্ব’ সিনেমায় আরেফিন শুভর বিপরীতে তাকে দেখা যাবে অটিস্টিক এক তরুণীর চরিত্রে। রূপালী পর্দার ব্যস্ততায় ছোট পর্দাকে কিছুটা কম সময় দিচ্ছেন এই অভিনেত্রী। তবে তিশার ভক্তদের জন্য সুখবর রয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে ইমরাইল রাফাতের ‘তোমায় ভেবে লেখা’ নাটকে অভিনয় করেছেন তিশা। নাটকটিতে তাকে দেখা যাবে তাহসানের বিপরীতে।
বিনােদন ডেস্ক: গত ২২ জানুয়ারি মুক্তি পাওয়ার পরই অক্ষয় কুমার অভিনীত ‘এয়ারলিফ্ট’ পাঁচদিনেই প্রায় ৭২.৫০ কোটি রূপির ব্যবসা করে ফেলেছে। সিনেমার এই সাফল্যে উচ্ছ্বসিত অক্ষয়। বাস্তব জীবনের কাহিনী ভিত্তিক এই ছবির সাফল্যে অনুপ্রাণিত অক্ষয় জানিয়েছেন, এবার থেকে এ ধরনের ছবিই বেশি বেশি করবেন।

অক্ষয় বলেছেন, সাফল্যই তো সিনেমাটির হয়ে কথা বলছে। দর্শকদের কাছ থেকে যে সাড়া মিলেছে তাতে আমি খুব খুশি।এই ঘটনা আমাকে এ ধরনের সিনেমা করতে উত্সাহ জুগিয়েছে। বক্স অফিসে সংখ্যার বিচারে কিন্তু এ ধরনের সিনেমার খুব একটা সম্ভাবনা থাকে না। কিন্তু ‘এয়ারলিফ্ট’-এর সাফল্য দেখে আমার মনে হয়েছে, এ ধরনের সিনেমা আরও করা দরকার। মানুষের বাস্তব জীবনকে এভাবে পর্দায় তুলে ধরা যায়। আমি আশাবাদী, এই সাফল্যের পর প্রযোজক, পরিচালক ও অভিনেতারা এ ধরনের সিনেমা করতে চাইবেন।
সাধারণত মশলাদার সিনেমা বক্স অফিসে বেশি সাফল্য পায়। কিন্তু যুদ্ধ-কেন্দ্রিক থ্রিলার ‘এয়ারলিফ্ট’-এর বাণিজ্যিক সাফল্য খুশি। অক্ষয় বলেছেন, এর সাফল্য তিনি যতটা ভেবেছিলেন, তার থেকে অনেক বেশি। তিনি অবশ্য প্রথম থেকেই সিনেমার সাফল্যের ব্যাপারে আশাবাদী ছিলেন। সেজন্যই অভিনয়ের পাশাপাশি সিনেমায় টাকাও ঢেলেছিলেন। কিন্তু এতটা সাফল্য আশা করেননি তিনি। এ জন্য ছবির সঙ্গে যুক্ত সবাইকে কৃতিত্ব দিয়েছেন ৪৮ বছরের অভিনেতা।
রাজা কৃষ্ণ মেনন পরিচালিত সিনেমার কাহিনী কুয়েতের এক ভারতীয় ব্যবসায়ীর কাহিনী তুলে ধরা হয়েছে। ওই ব্যবসায়ী রঞ্জিত্ কাটিয়ালের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। সিনেমায় দেখানো হয়েছে, ইরাক-কুয়েত যুদ্ধের সময় কুয়েতে আটক ভারতীয়দের কীভাবে উদ্ধার করছেন রঞ্জিত্। অক্ষয় কুমার বলেছেন, বাস্তব কাহিনীই এই সিনেমার আকর্ষন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিনােদন প্রতিবেদক : মোশাররফ করিমের কোন কিছু করতে ইচ্ছে করে না। ভাত খেতে ইচ্ছে করে না, কাজ করতে ইচ্ছা করে না। প্রেম করে কিন্তু বিয়ে করতে ইচ্ছে করে না। বাবা-মা জোর করে শখের সঙ্গে বিয়ে দেয়। এখানেও বিপত্তি। বিয়ে করে মোশাররফ করিমের বউ রেখে ঘর থেকে বের হতে ইচ্ছা করে না। ‘আমার ইচ্ছে করে না’ নামের একটি নাটকে এমনই মজার রোগ হয়েছে অভিনেতা মোশাররফ করিমের। সালাম পাঠানের লেখা ও শামীম জামানের পরিচালনায় নাটকটির শুটিং শেষ হয়েছে সম্প্রতি।
নাটক প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘ চরিত্রটি বেশ মজার। এরকম চরিত্র আগেও করেছি। তবে গল্প বলার ধরণটি ভালো লেগেছে। আশা করি সবার ভালো লাগবে।’ অভিনেত্রী শখ বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় সব সময় আনন্দের। এই কাজটি দেখে দর্শকও আনন্দ পাবে’
নাটকটিতে আরও অভিনয় করেছেন আমিনুল হক হেলাল, মনিরা মিঠু, মৌসুমী সরকার প্রমুখ।
বিনােদন ডেস্ক: বছরের ষষ্ঠ সিনেমা হিসেবে শত কোটির ক্লাবে অন্তভূক্তির্ ঘটেছে শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’ সিনেমাটির। তবে ‘বাজরাঙ্গি ভাইজান’ এবং ‘প্রেম রাতান ধান পায়ো’র চেয়ে অনেকটা ঢিমে তালেই ১০০ কোটির মাইলফলক ছুঁতে পেরেছে ‘দিলওয়ালে’। বক্স-অফিস দৌড়ে এবার বন্ধু সালমান খানের কাছে হারতেই হলো শাহরুখকে। ভারতে ১০০ কোটি রুপি আয় করতে সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ এবং ‘প্রেম রাতান ধান পায়ো’র লেগেছিল মাত্র তিন দিন। সেখানে দুর্দান্ত সূচনা সত্ত্বেও প্রথম দুদিনের পর ‘দিলওয়ালে’র আয়ের রেখা নিচের দিকেই নামতে থাকে। অবশেষে সপ্তাহের শেষ দিনে এসে ভারতের বাজারে শত কোটি রুপি আয় করেছে রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’।
বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শের টুইট থেকে মিলবে সিনেমাটির প্রতিদিনের আয়ের হিসাব।
“দিলওয়ালে, শুক্র ২১ কোটি, শনি ২০.০৯ কোটি, রবি ২৪ কোটি, সোম ১০.০৯ কোটি, মঙ্গল ৯.৪২ কোটি, বুধ ৮.৭৯ কোটি, বৃহস্পতি ৯.২৬ কোটি। সর্বমোট ১০২.৬৫ কোটি।”
‘দিলওয়ালে’র মূল লড়াইটা অবশ্য একই দিনে মুক্তি পাওয়া ঐতিহাসিক প্রেমকাহিনি নিয়ে নির্মিত সিনেমা ‘বাজিরাও মাস্তানি’র সঙ্গেই চলছে। ভক্তরা মনে করেছিলেন, ৫ বছর পর আবারও রূপালি পর্দায় ফেরা চিরসবুজ জুটি শাহরুখ-কাজলের দৌরাত্ম্যে হার মানবেন দিপিকা-রানভির-প্রিয়াঙ্কা। সিনেমা মুক্তির প্রথম দুদিনেও এমনটাই মনে হচ্ছিল, সাফল্যের শেষ হাসিটা হাসতে যাচ্ছে শাহরুখ-কাজলের প্রেমের আখ্যান। কিন্তু হঠাৎ করেই কমতে শুরু করে ‘দিলওয়ালে’র টিকিট বিক্রি এবং দর্শক সংখ্যা। অন্যদিকে দর্শকদের গ্রহণযোগ্যতা বাড়তে থাকে মারাঠা সেনানায়ক পেশোয়া বাজিরাও আর তার দ্বিতীয় স্ত্রী মাস্তানির প্রেমকাহিনি ‘বাজিরাও মাস্তানি’র।
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে শাহরুখের মন্তব্যে সৃষ্ট বিতর্কের প্রভাবেই ‘দিলওয়ালে’র সাফল্যে ভাঁটা পড়েছে বলে ধারণা করছেন নির্মাতারা। ইতোমধ্যেই পঞ্চম ও ষষ্ঠ দিনে ভারতের বাজারে আয়ে ‘দিলওয়ালে’ কে টপকেছে ‘বাজিরাও মাস্তানি’।
বিনােদন ডেস্ক: চলচ্চিত্রে এক সময় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে চিত্রনায়িকা পপিকে। তবে আগের মত আর সরব নন তিনি। অবশ্য ভালো কাজ করার ইচ্ছে এখনও রয়েছে তার। সম্প্রতি একটি বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে শুভেচ্ছাদূত হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। হয়েছেন এ কোম্পানীর প্রথম বিজ্ঞাপনচিত্রের মডেল। নতুন বছরে করবেন আরও কিছু বিজ্ঞাপন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত কয়েট ছবি। লম্বা সময় চলচ্চিত্রে দাপটের সঙ্গে কাজ করেছেন। চলচ্চিত্র শিল্প নিয়ে রয়েছে তার নানা অভিজ্ঞতা। সেসব বিষয় নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকারটি নিয়েছেন কামরুজ্জামান মিলু
এখন কোথায় ? কিভাবে সময় কাটছে আপনার ?
এইতো একটু বাইরে আছি। চলচ্চিত্রের অবস্থা তো এখন আর আগের মতো নেই। কিভাবে ভালো সময় কাটবে !
সম্প্রতি একটি ফুড গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়ে একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করলেন ? কতদিন পর এ কাজটা করলেন ?
প্রায় পাঁচ বছর পর মডেল হিসেবে এ বিজ্ঞাপনচিত্রে কাজ করা হলো। কাজটি বেশ ভালোই হয়েছে। কাজটি করে আমারও ভালো লেগেছে। এখানে আমাকে মিউজিকের তালে নাচতেও দেখা যাবে। রোমানিয়া বিস্কুটের এ বিজ্ঞাপনটি নির্মাণ করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নতুন এ প্রতিষ্ঠানটির একটি পণ্যের তিনটি বিজ্ঞাপনের জন্য মডেল হতে হবে। কয়েকদিন আগে এফডিসির ৪ নম্বর ফ্লোরে একটা বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ হল মাত্র। বাকি কাজগুলো নতুন বছরের প্রথম দিকেই হবে বলে জানি।
এ বছর তো শেষের দিকে, নতুন কোনো ছবিতে কাজ শুরু করছেন কি ?
ডিসেম্বরে শেষে ‘সোনাবন্ধু’ ছবির কাজটা শেষ করতে চাই। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে মাহবুবা শাহরীনের ‘হতাই’ উপন্যাস অবলম্বনে ‘সোনাবন্ধু’ ছবির শেষভাগের কাজ করব। এ ছবিতে আমার সহশিল্পী হিসেবে রয়েছেন ডিএ তায়েব ও পরীমনি। আর আপাতত একটা নতুন ছবির কাজে চুক্তিবদ্ধ হয়েছি। তবে এ ছবি ও পরিচালকের নাম এই মুহূর্তে বলতে চাই না। কারণ ইদানিং শুটিং স্পটে না যাওয়া পর্যন্ত কোনো কিছুর বিশ্বাস নেই। দেখা যাবে, নাম শোনার পর কম টাকায় নতুন কোনো অভিনেত্রীকে নিয়ে নেয়া হয়েছে। এই রকম অনেক ঘটনা হরহামেশাই হচ্ছে। তাই শুটিং স্পটে গিয়ে ক্যামেরার সামনে দৃশ্যধারনের পর জানাতে চাই।
আপনি তো টিভির জন্য বেশ কিছু কাজ করেছেন, এখনও করছেন। তাই চিত্রনায়িকা হিসেবে টিভিতে দর্শকরা আপনার চেহারা
বেশি দেখার করণে সিনেমা হলে আপনার অভিনীত কোনো ছবিতে তার প্রভাব পরছে না?
না। আমি এটা বিশ্বাস করিনা। বলিউডে তো শাহরুখ খান, দীপিকাসহ অনেক তারকারা টিভি শোতে গিয়ে হাজির হয়। তাদের অনেক অনুষ্ঠানে দেখা গেছে। তাদের তো চাহিদা কমেনি। এমনকি সালমান শাহ, মৌসুমী ও পূর্ণিমা টিভিতে কাজ করেছেন। তাদেরকে তো সিনেমা হলে মানুষ এখনও দেখতে ভীড় জমায়। আর আমি তো চলচ্চিত্রে আসার আগেই তারকা হয়েছি। কারণ লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পাই আমি। এরপর তো চলচ্চিত্র। তাই ছোটপর্দায় মুখ দেখানো নিয়ে আমি চিন্তিত না।
আপনার অভিনীত কি কি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
‘বিয়ে হলো বাসর হলো না’, ‘শর্টকাটে বড়লোক’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’ ও ‘পৌষ মাসের পিরিতি’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। এখন ছবির সংখ্যা বাড়লেও ভালো কাজ তেমন চোখে পড়ছে না। সেই আগের মতোই গল্প, গল্পের ধাঁচ। নতুন অনেক প্রযুক্তি এসেছে। কিন্তু আমরা বদলাতে পারিনি। তাই ছবির সংখ্যা কমিয়ে ভালো ছবির কাজই সামনে করার ইচ্ছে আছে।
অন্য প্রসঙ্গ, পপি বিয়ে করছেন কবে ?
বিয়ের খবরটা ঢাকঢোল পিটিয়েই দিতে চাই। তবে কবে দিতে পারব জানি না। আল্লাহর হুকুম হলেই বিয়ে হবে। বিয়ে নিয়ে ভাবি না। তবে এটুকু নিশ্চিত, সময় হলেই আমি সবাইকে জানিয়ে বিয়ের ঘোষণা দেব।
মানবজমিন