পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দুর্লভ ছবিতে বাংলাদেশি তারকারা

bobita-o-lhaleda-jia-640-650x400সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ববিতা।
শুধু অভিনয় নয়, তারকাদের পারিবারিক ও সামাজিক জীবনের গল্পও জানতে চান পাঠক। আর তারকাদের পারবারিক-সামাজিক জীবনের দুর্লভ ছবির দেখা পেলে তো কোনো কথায় নেই। মনোরঞ্জন.কম-এর হাতে এসেছে তারকাদের এমনই কিছু ছবি। চলুন দেখা যাক:
ujjil৮০’র দশকের কোন এক সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন মেগাস্টার উজ্জল।
manna-n-tareck-rohomanটিএসসির পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে হ্যান্ডমেক করছেন প্রয়াত নায়ক মান্না।
asif-familyপরিবারের সঙ্গে কণ্ঠশিল্পী আসিফ আকবর।
riyaj-biman-bahiniবিমান বাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বৈমানিক রিয়াজ।

Posted in বিনোদন | Comments Off on দুর্লভ ছবিতে বাংলাদেশি তারকারা

শুধু তোমার জন্য

shudu-tor-jonnoবিনোদন ডেস্ক : জিসান ও পরমা খুব ভালো বন্ধু। দু’জনেই দু’জনকে পছন্দ করে। কিন্তু মুখ ফুটে কখনোই ভালোবাসার কথা বলা হয়নি। মিউজিক নিয়ে সারক্ষণ টুংটাং করা জিসানের এখনো কোনো ক্যারিয়ারে সফলতা দেখা যায়নি। ফলে তার যাবতীয় খরচপাতি পরমাই চালায়। একদিন ছোট্ট একটি ঘটনায় দু’জনের মধ্যে তুমুল ঝগড়া হয়। এরপর থেকেই জিসান উধাও। এদিকে পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা চলতে থাকে রায়হানের সঙ্গে। সামাজিকভাবে রায়হান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ি। টাকা-পয়সাও অনেক। বাবার ব্যবসা দেখাশুনা করার ফলে নিজেও কোম্পানির একজন অংশীদার। একদিন রেস্টুরেন্টে পরমা তার জীবনের সব কথা রায়হানের সঙ্গে শেয়ার করতে থাকে। ফ্ল্যাশব্যাকে উঠে আসে একের পর এক ঘটনা। একদিন দেখা মিলে জিসানের। পরমা তাহলে এখন কোথায় যাবে? সঙ্গীত নিয়ে পড়ে থাকা অনিশ্চয়তার ভবিষ্যৎ জিসানের কাছে, নাকি নিশ্চয়তা জীবন রায়হানের কাছে! জানতে হলে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।

অয়ন চৌধুরীর রচনা ও সাখাওয়াৎ মানিকের পরিচালনায় ‘শুধু তোমার জন্য’ নাটকটিতে বিভিন্নচরিত্রে অভিনয় করেছেন ফারহান নিশো(জিসান), মেহজাবিন (পরমা), তানভীর (রায়হান)।
আগামী ১১ জুলাই রাত ৯টায় এনটিভিতে নাটকটি প্রচার হবে।

Posted in বিনোদন | Comments Off on শুধু তোমার জন্য

বাপ্পির পর সাইমনের নায়িকা তিথি কবির

symon-tithi1বিনোদন ডেস্ক : সম্প্রতিস্ক নৃত্য শিল্পী ও অভিনেত্রী কবির তিথি চলচ্চিত্রে নাম লেখালেন। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘মিশন মাদ্রিদ’ ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে তাকে ।এবার তিথি চিত্রনায়ক বাপ্পির পর এবার সাইমন এর সাথে শাহিন সুমন পরিচালিত ‘প্রবাসী ডন’ ছবিতে অভিনয় করছেন। প্রথম ছবির শুটিং অংশ না নিতে নতুন আরো একটিতে ছবিতে নায়িকা হচ্ছেন কবির তিথি। আগামী মাসের শেষের দিকে শুরু হতে যাচ্ছে ‘প্রবাসী ডন’ ছবির শুটিং। প্রথম লটে ছবিটির শুটিং হবে ব্রাজিলের বিভিন্ন লোকেশনে। সেখানে বেশির ভাগ শুটিং শেষে করে দেশে ফিরবো। দ্বিতীয় tithi-kabir-2এবং শেষ লটের শুটিং হবে মলয়েশিয়া এবং দেশের বিভিন্ন লোকেশনে।
প্রবাসী ডন’ছবিতে প্রথমে ছবিতে পরীমনির অভিনয়ের কথা ছিল এখন পরী থাকছেন না পরীমনির স্থানে নেয়া হয়েছে মডেল অভিনেত্রী কবির তিথিকে। ছবিটিতে সাইমন সাদিক জুঁটি বেধে অভিনয় করবেন তিথি এই দুই তারকা ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করবেন সুমিত ও শিরিন শিলা।
প্রসঙ্গে কবির তিথি বলেন ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘মিশন মাদ্রিদ’ ছবির শুটিং এর আগে শুরু করবো শাহিন সুমনের ‘প্রবাসী ডন’ ছবির শুটিং। এর পর স্পেনের উদ্দেশ্যে রওনা হবেন তিথি। সেখানে টানা ১২ দিনের শুটিংয়ে ব্যস্ত থাকবেন বাপ্পি চৌধুরী।
এছাড়া অনেক দিনের একটি স্বপ্ন ছিল বড় পর্দায় কাজ করার। আমার সেই স্বপ্নটি পূরণ হতে চলেছে গুণী নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান-এর হাত ধরে। এখন আরো বেশি ভাল লাগছে। কারন একসাথে দুই ছবিতে কাজ করছি । বড় পর্দায় দর্শক আমাকে ভালোভাবে গ্রহণ করবেন। চেষ্টা করবো ভালো একটি ছবি উপহার দেয়ার।

Posted in বিনোদন | Comments Off on বাপ্পির পর সাইমনের নায়িকা তিথি কবির

সানির চোখে সবচেয়ে প্রিয় পুরুষ যিনি!

sunnyসাবেক পর্নস্টার ও বিতর্কিত নায়িকা সানি লিওনের বলিউডে আত্মপ্রকাশের পর নজর কেড়েছেন অনেকেরই। তেমনি সৌন্দর্য ও আবেদনে মন মাতিয়েছেন অনেকেরই। কোনও হিট ছবি উপহার দিতে না পারলেও তিনি অনেকেরই স্বপ্নের রানি। গত বছরে গুগল-এ সবচেয়ে বেশি সার্চ হয়েছিল সানিকে নিয়েই। এমন যখন অবস্থা- এই অবস্থায় হট Brad_Pittসানির চোখে স্বপ্নের পুরুষ কে? সানির মুখে থেকেই পাওয়া গিয়েছে এই প্রশ্নের জবাব। সম্প্রতি এক সাক্ষাত্কারে জিসম-২-র নায়িকা জানিয়েছেন, তাঁর চোখে সবচেয়ে ‘হট’ পুরুষ হলিউড তারকা ব্র্যাড পিট। সানি বলেছেন, আমি তো বিবাহিতা। কিন্তু তা না হলে ব্র্যাড পিটের সঙ্গে ডেট করতে চাইতাম। আমার কাছে ব্র্যাড পিটই সবচেয়ে হট পুরুষ।

Posted in বিনোদন | Comments Off on সানির চোখে সবচেয়ে প্রিয় পুরুষ যিনি!

বলিউডের নায়িকারা কে কত পান?

Bollywood-Highest-paid-actress-2013-2014বিনোদন ডেস্ক : বিশ্ববাজারে এখন বলিউডি সিনেমার জনপ্রিয়তা হলিউডের চাইতে কোন অংশেই কম নয়। দিন দিন আন্তর্জাতিক বাজারে বাড়ছে হিন্দি সিনেমার দখল। নাচে গানে ভরপুর হিন্দি সিনেমার গ্ল্যামারাস নায়িকারা হলেও নায়কদের তুলনায় তাদের আয়ের অঙ্কটা বেশ নিচের দিকেই। যদিও আজকাল নিজেদের জোরেই সিনেমার নাম হিটের খাতায় লেখাতে পারেন বেশ কিছু নায়িকা। দেখে নেয়া যাক বলিউডের শীর্ষ দশ অভিনেত্রী কত আয় করে থাকেন।
226911_494679753903351_850780181_nদিপিকা পাড়ুকোন
গত এক বছরের হিসেব দেখলে চোখ বন্ধ করেই বলে দেয়া যাবে, ‘বক্স অফিস কুইন’ হলেন দিপিকাপাড়ুকোন। ফিল্মি জগতে দিপিকার আগমন নতুন নয়, কিন্তু ‘ককটেইল’ মুক্তি পাবার আগ পর্যন্ত যেন আড়ালেইছিলেন তিনি।
এরপর শুধুমাত্র ২০১৩ সালে দিপিকা উপহার দিয়েছেন চার চারটি হিট সিনেমা আর প্রত্যেকটিই আয় করেছে ১০০ কোটির উপরে । ‘রেইস টু’ দিয়ে শুরু, বক্স অফিস সাফল্যের এই ঊর্ধ্বগতি অক্ষুন্ন ছিল ‘রামলীলা’ পযর্ন্ত। এরই মাঝে মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’, যা নাম লিখিয়েছে সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমার রেকর্ডের খাতায়।
বক্স অফিসের এই রানি এখন সিনেমাপ্রতি পাচ্ছেন ৮ থেকে ৯ কোটি রুপি।
priyanka_chopra_nowপ্রিয়াঙ্কা চোপড়া
কেবল ভারতেই নয় আন্তর্জাতিক বিনোদন অঙ্গনেও পরিচিত নাম প্রিয়াঙ্কা চোপড়া। ‘ডন টু’ থেকেশুরু করে ‘অগ্নিপথ’, গত দুই বছরে পিসির ঝুলিতে সাফল্যের সংখ্যাই জমেছে বেশি। ‘বারফি!’তে অভিনয়করেও পেয়েছেন ব্যাপক প্রশংসা।
অভিনয়ের পাশাপাশি সংগীত ক্যারিয়ার নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন পিগি চপস। পারিশ্রমিক হিসেবে তিনিপাচ্ছেন ৭ থেকে ৯ কোটি রুপি।
katrina-kaif-hot-wallpapers-16ক্যাটরিনা কাইফ
ব্রিটিশ-ভারতীয় এই সুন্দরীর অভিনয় গুণ নিয়ে সংশয় থাকতেই পারে, কিন্তু জনপ্রিয়তার কোনো কমতি নেই ক্যাটরিনার। ২০১২ সালে ক্যাটরিনা অভিনীত ‘এক থা টাইগার’ এবং ‘যাব তাক হ্যায় জান’ দুটি সিনেমাইসাফল্যের মুখ দেখেছে। এরই ফাঁকে ‘চিকনি চামেলি’ গানের মাধ্যমে দর্শকের মনে পাকা আসন গড়েছেন তিনি।
এরপর ২০১৩ সালের পুরোটা সময় অপেক্ষা করতে হয়েছে ক্যাট ভক্তদের। অবশেষে ‘ধুম থ্রি’র মাধ্যমেবাজিমাত করেছেন এই অভিনেত্রী।
তবে ক্যাটের মূল আয়টা কিন্তু হয় বিজ্ঞাপন থেকেই। এক সময়ের মডেল ক্যাট এখনও বিজ্ঞাপন জগতের প্রিয় মুখ। এছাড়া প্রতি সিনেমায় তিনি নিচ্ছেন ৪ থেকে ৬ কোটি রুপির মত।
02-kareena-kapoor-hd-pictureকারিনা কাপুর খান
২০১২ সালে ‘এক ম্যায় অউর এক তু’র পর এখনও সাফল্যের মুখ দেখেনি কারিনার কোন সিনেমা। বহুলপ্রতীক্ষিত সিনেমা ‘হিরোইন’ও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। দুই বছরে শুধুমাত্র আইটেম গান দিয়েই ভক্তদেরমন ভুলিয়েছেন বেবো।
লাগাতার ফ্লপ সিনেমা উপহার দিয়েও নিজের সুপারস্টার স্ট্যাটাস বজায় রেখেছেন কারিনা। এখনও প্রতিসিনেমার জন্য পারিশ্রমিক বাবদ নিচ্ছেন ৮ থেকে ৯ কোটি রুপি।

15-1431684378-23-anushkasharmaআনুশকা শর্মা
শুরুটা ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে হলেও এখন পর্যন্ত বলিউডে নিজের পাকাপোক্ত আসন করে নিতে পারছেননা আনুশকা শর্মা। ২০১৩ সালে মুক্তি পায় তার একটি মাত্র সিনেমা, ‘মাটরু কি বিজলি কা মান্ডোলা’, যা ভালোব্যবসা করতে পারেনি।
নিজেস্ব ভঙ্গি এবং সাবলীলতার জন্য বিজ্ঞাপন জগতে আনুশকার রয়েছে আলাদা চাহিদা। বরাবরই প্রথম সারির পণ্যের বিজ্ঞাপনে দেখা যায় তাকে। আর সিনেমার ক্ষেত্রে এখন তার বাজার দর ৫ থেকে ৬ কোটি রুপি।
bg_bipasha_596154667বিপাশা বাসু
কয়েক বছর ধরে একাধারে বেশ কয়েকটি ভৌতিক সিনেমায় কাজ করেছেন বাঙালি এই সুন্দরী। তবে ‘রাজ’ সিনেমার মত সফল হতে পারেননি এর কোনটিই। কয়েকটি সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করলেও পর্দায়প্রায় দেখাই যায়নি বিপাশাকে। বরং নিজের ব্যক্তিগত জীবনের কারণেই মাঝেমধ্যে সংবাদে এসেছেন তিনি।
তবে সিনেপাড়ায় তার কদর এখনও আছে বেশ, ২০১৩ সাল পর্যন্ত প্রতি সিনেমায় পাচ্ছেন ৪ থেকে ৫ কোটিরুপি।
sonakshi-sinha-style-sareeসোনাকশি সিনহা
সোনাকশিকে বলা হয় ‘একশো কোটির নায়িকা’। ‘দাবাং’ দিয়ে শুরু, এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন শত্রুঘ্ন সিনহার কন্যা। তবে ‘লুটেরা’ আর ‘বুলেট রাজা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় কিছুটা থমকে গিয়েছিল তার এগিয়ে যাওয়া। বছর শেষের ‘আর…রাজকুমার’ এর মাধ্যমে কোনোভাবে রক্ষা পেয়েছেন সোনা।
প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে সোনাকশির সিনেমাপ্রতি আয় এখন ৩ থেকে ৫ কোটি রুপি। পাশাপাশিবিজ্ঞাপনের কাজ তো চলছেই।
Sexy-Kangana-Ranaut-Laying-In-White-Trasnparent-Dress-wide-wallpapersকাঙ্গানা রানাওয়াত
‘কুইন’এর খ্যাতির পর কাঙ্গানা রানাউত সত্যিকার অর্থেই তারা হয়ে উঠেছেন।
‘কৃশ থ্রি’, ‘শুটআউট অ্যাটওয়াডালা’ এবং ‘রিভলভার রানি’র জন্যও প্রশংসিত হয়েছেন।
সমালোচকদের সমর্থন এবং বক্স অফিস সাফল্য—দুইয়ে দুইয়ে চার মেলানোর পর এবার দর বেড়েছেকাঙ্গানার। আপাতত তিনি সিনেমাপ্রতি হাঁকছেন ৩ থেকে ৫ কোটি রুপি।
vidya balan 2বিদ্যা বালান
‘ডার্টি পিকচার’ এর পর দর্শক এবং সমালোচকদের প্রশংসা বিদ্যা বালানকে পৌঁছে দিয়েছে নতুন এক অবস্থানে। তবে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া তার কমেডি ঘরানার সিনেমা ‘ঘনচক্কর’ এবং ‘শাদি কে সাইডইফেক্টস’কে তেমন ভালভাবে গ্রহণ করেনি দর্শক।
‘ইয়াশ রাজ ফিল্মস’ কিংবা ‘ধর্মা প্রোডাকশনস’ এর মত বড় ব্যানারের সিনেমায় এখনও দেখা যায়নি বিদ্যাকে। তবে গুণী এই অভিনেত্রীকে সম্মানী হিসেবে দেয়া হচ্ছে ৩ থেকে ৪ কোটিরূপি।
৩-৪ কোটির এই সীমার মধ্যে আরও আছেন অভিনেত্রী জ্যাকুলিন ফারনান্ডেজ এবং আসিন। ‘রেডি’, ‘খিলাড়ি ৭৮৬’ এবং ‘হাউজফুল টু’ এর সাফল্যের পর জনপ্রিয়তাও বেড়েছেআসিনের। অপরদিকে ২০১৩ সালের ব্যবসাসফল সিনেমা ‘রেইস টু’র পর এবার সালমান খানের সঙ্গে ‘কিক’ এ অভিনয় করছেন জ্যাকুলিন।
Sonam-Kapoorসোনাম কাপুর
‘রানঝানা’ এবং ‘ভাগ মিলখা ভাগ’ এর মাধ্যমে দীর্ঘদিন পর সাফল্যের মুখ দেখেছেন অনিল কাপুরের কন্যা। মডেল হিসেবে তার কদর সবসময়ই।
বলিউডের এই ‘স্টাইল ডিভা’র ফিল্মি আয় বর্তমানে ২ থেকে আড়াই কোটি রুপি।

Posted in বিনোদন | Comments Off on বলিউডের নায়িকারা কে কত পান?

স্পর্শীয়ার নগ্ন ছবি ফাঁস!

sporshia_thereport24ডেস্ক রিপোর্ট : ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়া। ২০১১ সালে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে মিডিয়ায় যাত্রা শুরু। একই বছর ‘অরুণোদয়ের তরুণ দল’ নাটকে রকস্টার চরিত্রে অভিনয় করে আলোচিত হন। এখন মডেলিং আর অভিনয় নিয়ে ব্যস্ত তিনি।
সম্প্রতি স্পর্শীয়ার একটি ছবি ছড়িয়ে পড়ে অনলাইন তথা ফেসবুকে। পিঠখোলা সেই ছবিতে মন্তব্যের ঝড় বইছে। কেউ কেউ স্বাভাবিকভাবে গ্রহণ করলেও সমালোচনাই হচ্ছে বেশি। ব্যঙ্গ-বিদ্রূপও করছেন অনেকে।
জানা যায়, টিজেড’স স্টোর নামে একটি গয়না বিক্রিকারী প্রতিষ্ঠানের মডেল হন তিনি। প্রতিষ্ঠানটির নেকলেস পরা একটি ছবি বৃহস্পতিবার স্পর্শীয়ার ফেসবুক ফ্যানপেজে আপলোড করা হয়। এরপর থেকেই শুরু হয়েছে মন্তব্যের ঝড়। তবে স্পর্শীয়ার দাবি ফ্যানপেজটি তিনি পরিচালনা করেন না। স্পর্শীয়া কিংবা টিজেড’স-এর পক্ষ থেকে ছবিটি শেয়ার করা হয়নি বলে জানা গেছে। কয়েক মাস আগে তোলা ছবিটি বৃহস্পতিবার কে বা কারা ফেসবুকে আপলোড করেছে তারা জানেন না।
14449339288_f860080321_bএ ব্যাপারে স্পর্শীয়া দ্য রিপোর্টকে বলেন, ‘প্রথমত এটা আমিই। তবে এটা ন্যুড ছবি নয়। ছবির সামনের দিকটা আমি আজকেই ফেসবুকে আপলোড করব। দ্বিতীয়ত এটা আমার ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়নি। ওই পেজটি আমি নিয়ন্ত্রণ করি না। ফেসবুকে আমার আইডি ছাড়া আর কোনো পেজ নেই। যেভাবেই হোক ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে আমার আপত্তি নেই। আর বাজে মন্তব্যের ব্যাপারে কিছু বলার নেই। কারণ সবার দেখার চোখ এক নয়।’

Posted in বিনোদন | Comments Off on স্পর্শীয়ার নগ্ন ছবি ফাঁস!

প্রিয়াঙ্কার অনুরোধে ‘সুলতান’-এ পরিনীতি!

p-pবিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ছবি ‘সুলতান’-এর টিজার। যথারীতি ‘প্রথম লুক’ দেখানোর পর বলিপাড়ায় ব্যাপক আলোচনা আর আগ্রহ তৈরি করেছে ছবিটি।তবে কেন্দ্রীয় চরিত্র হিসেবে সালমান খান থাকলেও এখনো ঠিক হয়নি কেন্দ্রীয় নারী চরিত্রটি। তবে শোনা যাচ্ছে প্রিয়াঙ্কার অনুরোধে ‘সুলতান’ ছবিতে সালমানের সঙ্গী হিসেবে থাকতে পারেন তার চাচাতো বোন পরিনীতি চোপড়া!

জানা গেছে, ‘সুলতান’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয়ের জন্য কেন্দ্রীয় নারী চরিত্র হিসেবে নির্মাতা ও প্রযোজকের প্রথম পছন্দ ছিলো প্রিয়াঙ্কা চোপড়া।কিন্তু প্রিয়াঙ্কার কাছে ছবিটির প্রস্তাব নিয়ে গেলে ‘মেরি কম’ খ্যাত এই অভিনেত্রী ছবিটিতে অভিনয়ে অপারগতা জানান। এবং ‘সুলতান’ টিমকে তার পরিবর্তে চাচাতো বোন পরিনীতিকে নেয়ার অনুরোধ করেন।

ভারতের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়, নির্মাতা আলী আব্বাস জাফর ‘সুলতান’-এ কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে প্রস্তাব করেন, কিন্তু প্রিয়াঙ্কা নির্মাতাকে তার জায়গায় চাচাতো বোন পরিনীতিকে নেয়ার অনুরোধ করেন।

সূত্রমতে এখনো ‘সুলতান’-এ কে হচ্ছেন সালমানের সঙ্গিনী, তা এখনো স্পষ্ট জানাননি নির্মাতা আলী আব্বাস জাফর। শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ছবির অভিনেত্রী চূড়ান্ত না হলেও ২০১৬ সালের ঈদে ছবিটি মুক্তি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে নির্মাতা আলী আব্বাস জাফর।

Posted in বিনোদন | Comments Off on প্রিয়াঙ্কার অনুরোধে ‘সুলতান’-এ পরিনীতি!

‘আজহার’-এ ইমরানের স্ত্রী নার্গিস ফাখরি!

nargis-fakhriবিনোদন ডেস্ক : ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়ার আজহারউদ্দিনের আত্মজীবনী নিয়ে বলিউডের আসন্ন আলোচিত সিনেমা ‘আজহার’। আর এই সিনেমাতেই ইমরান হাশমির স্ত্রী হিসেবে থাকছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী নার্গিস ফাখরি।

জানা গেছে, ভারতীয় সাবেক ক্রিকেটার আজহার উদ্দিনের বৈচিত্রময় জীবন নিয়ে এন্টনি ডি সুজা নির্মান করছেন একটি আত্মজৈবনিক সিনেমা। আর এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমি; আর আজহারউদ্দিনের দ্বিতীয় স্ত্রী বলিউড অভিনেত্রী সংগীতা বিজলানির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আবেদনময়ী স্টাইলিশ অভিনেত্রী নার্গিস ফাখরি।

সূত্র জানিয়েছে, অনেক ভাবনা চিন্তার পর ‘আজহার’-এর জন্য আমরা নার্গিস ফাখরিকেই চুক্তিবদ্ধ করেছি। স্টাইল আর গ্ল্যামারে তাকে সংগীতা বিজলানির সাথে খুব চমৎকার মানিয়ে যাবে, সে এই চরিত্রটি খুব সুন্দর ফুটিয়েও তুলতে পারবে।কারণ তার মধ্যে সেই স্পৃহা এবং ট্যালেন্টটা আমরা দেখতে পেয়েছি’।

নার্গিস ফাখরিকে আজহারের স্ত্রী সংগীতা বিজলানির চরিত্রে নেয়ার আগে ভারতের প্রথম সারির একাধিক অভিনেত্রীর কথা শোনা গিয়েছিলা।

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী সংগীতা বিজলানিকে ১৯৯৬ সালে বিয়ে করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিন। ২০১০ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

Posted in বিনোদন | Comments Off on ‘আজহার’-এ ইমরানের স্ত্রী নার্গিস ফাখরি!

তারকাদের সংযম

eeeaবিনোদন প্রতিবেদক : আসছে ঈদ। রোজার মাসে তারকাদের ব্যস্ততার তাই কমতি নেই।ঈদ অনুষ্ঠানমালা নিয়ে প্রত্যেকেই ব্যস্ত সময় পার করছেন। তাদের জীবনে রোজার প্রভাব কেমন তা জানতেই আমরা মুখোমুখি হয়েছিলাম কিছু ব্যস্ততম তারকার সঙ্গে।
ইউনিটে সবাইকে সঙ্গে নিয়ে ইফতার বা সেহেরি করি: ওমর সানি
রোজার সময় শুটিংয়ে সাধারনত ১১ টার আগে যেতে পারি না।যদি এফডিসিতে হয় তাহলে যেতে যেতে বারটা বাজে।এখন অনেক রাত জেগে কাজ করা যায়।একটা বিষয় না বললেই নয় আগে রাজ্জাক ভাই,আলমগীর ভাই ববিতা আপাদের সঙ্গে কাজ করতাম তখন সবাইকে বলত একসঙ্গে ইফতার করতে।এখন দেখি যে যার মত করে ইফতার করে।একসঙ্গে ইফতার বা সেহেরি খাওয়ার বিষয়টি মিস করি।রোজার মধ্যে শুটিং থাকলে একটু কষ্টই হয়।কারণ এ মাসটাতো অন্যান্য মাসের থেকে আলাদা।আমি ইউনিটে থাকলে সবাইকে সঙ্গে নিয়ে ইফতার বা সেহেরি করি।

রোজাকে কেন্দ্র করে আলাদা প্রস্ততি নিতে হয়: মিশা সওদাগর
সাধারনত বছরের অন্যান সময়গুলো যেভাবে কাটাই তার থেকে কিছুটা ভিন্নভাবে জীবনযাপন করতে হয়।কারণ রোজাকে কেন্দ্র করে আলাদা প্রস্ততি নিতে হয়।সবসময় শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়।এছাড়া শুটিং থাকলে সেসময় ইউনিটের সবার সঙ্গে একসাথে ইফতার বা সেহেরি খাওয়ার আনন্দই অন্যরকম।এছাড়া রোজার সময় চেহারায় কিছুটা পরিবর্তন লক্ষ করা যায়।কারণ সারাদিন রোজা রাখলে একটু দুর্বলতা কাজ করে।তারপরও পেশাদারিত্বের কারণে চালিয়ে যেতে হয়।

আমি নিজের হাতে ইফতারের খাবার তৈরি করি:ফাহমিদা নবী
রোজার দিনগুলো বেশ ভালোই কাটছে আল্লাহর রহমতে। আগে ইফতারের সময় কাছের মানুষের বাসায় দাওয়াত থাকতো কিন্তু জ্যামের জন্য এখন এখন সেহরিতে দাওয়াত থাকে। সেহরিতে তাই বাসার পাশাপাশি বিভিন্ন দাওয়াতেও যেতে হয়। তবে আমি ইফতার পরিবারের সঙ্গে করি। আমি নিজের হাতে ইফতারের খাবার তৈরি করি। আর আমাদের ভাই-বোনদের বাসা পাশাপাশি হওয়াতে আমরা প্রায় প্রতিদিন একসঙ্গে সবাই ইফতার করার চেষ্টা করি। এভাবেই এখন পর্যন্ত রোজার দিনগুলো কেটেছে। আশাকরি সামনের দিনগুলোও এভাবে কাটবে ইনশাল্লাহ।

রোজা রেখে শুটিং করাটা একটু কষ্টই বটে:চঞ্চল চৌধুরি
এ বছর ফিল্মের কাজের জন্য একটু আরামে আছি।এছাড়া আগের বছরের ঈদের আগে বেশ ব্যস্তে সময় কেটেছে।এবছর সেরকম কোন ব্যস্ততা নেই।কারণ সব ভাবনা আয়নাবাজিকে ঘিরেই।এরপর সন্ধ্যার দিকে ইফতারের পর এক ঘন্টার একটা বিরতি থাকে।রাতে কাজের ক্ষেত্রে একটা প্রেসার থাকে।এছাড়া রোজা রেখে শুটিং করতে গেলে চেহেরায়ও একটা ছাপ পড়ে যায়।যেটা পরিচালক তার ক্যামেরায় দেখতে পারেন।তারপরও সর্বোচ্চ চেষ্টা থাকে নিজেকে দর্শকদের সামনে তুলে ধরতে।রোজা রেখে শুটিং করাটা একটু কষ্টই বটে।আমারে ক্ষেত্রে দেখা যায় সারাদিন শুটিং নিয়ে ব্যস্ত থাকলে পোশাকের ক্ষেত্রে সকালে দেখা যায় একরকম আবার বিকেলে বা রাতে যখন বা্সায় ফিরি তখন দেখা যায় আরেকরকম পোশাক পরে ফিরছি।এছাড়া শুটিং ইউনিটের সকলের সঙ্গে ইফতার বা সেহেরী খাওয়ার আনন্দই আলাদা।এ বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে।একটা পরিবারের মত হয়ে থাকা।

সবার সঙ্গে ইফতার করা থেকে বঞ্চিত হই: হাসিন রওশন
রমজান মাসে আমি সাধারণত সেহরি খাওয়ার পর ঘুমাতে যাই। পরের দিন শুটিং থাকলেও,এ নিময় মেনে চলি।তাছাড়া রমজানে ঈদের নাটকের শুটিং থাকে। ফলে প্রায় প্রতিদিনই সকাল সকাল বাসা থেকে বের হতে হয়।তবে খুব সকালে শুটিং থাকলেও সেহরিটা একটু আগেই সেরে,ঘুমিয়ে পরি।’

আমার কাছে রোজায় সবচেয়ে আর্কষণীয় বিষয় ইফতার। সাধারণত শুটিয় ইউনিটেই ইফতার করে থাকি। এ কারণে বাসায় বসে সবার সঙ্গে ইফতার করা থেকে বঞ্চিত হই। তবে এটা ঠিক শুটিং এ থাকলেও, ইফতার আয়োজনে কমতি থাকে না।’

রোজার মাঝামাঝি থেকে শুরু করি ঈদের প্রস্তুতি :মারিয়া নূর
আমি সাধারণত রোজা রাখি।তবে কাজের মধ্যে থাকলে রোজা রেখেছি বলে মনেই হয় না। তাছাড়া রোজায় সবচেয়ে বড় পরির্বতন ঘটে ঘুমে। অনেক সময় সকাল সাড়ে ৭টায় শুটিং ইউনিটের গাড়ি বাসায় চলে আসে। তখন স্বাদের ঘুম ফেলে রেখেই শুটিং এর উদ্দেশ্যে রওনা দেই।

আমি রান্না করতে অনেক পছন্দ করি। এ কারণে সেহেরি কিংবা ইফতারে সময় পেলে নতুন কোন ডিশ রান্না করি।আর রোজার মাঝামাঝি থেকে শুরু করি ঈদের প্রস্তুতি।বিশেষ করে শপিং নিয়েই ব্যস্ততা থাকে অনেক বেশি।

শপিং আর ঈদ নাটকেই কাটে পুরো মাস:বাঁধন
রোজার মাস মানেই ঈদের শপিং আর ঈদের নাটক। এই দুটো নিয়েই কেটে যায় একটি মাস। তবে ইফতার, সেহেরি আর শুটিং করতে গিয়ে অনেক সময়ই হাঁপিয়ে উঠি। তবে ইফতারের পর কিছুটা বিশ্রাম পাই।

রোজার মধ্যে শুটিং করতে হয়েছে: আরেফিন রুমি
রোজায় আমার জীবনের রুটিনে কোন পরিবর্তন আসছে বলে মনে হচ্ছে না আমার। অন্য সময়ও আমি যখন ঘুমাই কিংবা যখন কাজ করি এখনও ঠিক তখনই সেসব কাজ করছি। পার্থক্য এই যে তখন হয়ত যে কোন সময় যা ইচ্ছে খেতে পারতাম এখন সেটা হচ্ছে না। আমি সাধারণত আমার পরিবারের সঙ্গেই সেহরি এবং ইফতার করি। রাতে কাজের ফাঁকে একসময় সেহরিটা শেষ করি এরপর ঘুমিয়ে উঠতে উঠতে দুপুর হয়ে যায়। ঘুম থেকে উঠে ছেলেকে সময় দিই, নিজের কাজ করি। এভাবে ইফতারের সময় চলে আসে। ঈদে ‘কিছু কথা আকাশে পাঠাও’ শিরোনামে আমার একটি ভিডিও অ্যালবাম প্রকাশিত হচ্ছে। এজন্য রোজার মধ্যে শুটিং করতে হয়েছে। এটা একটু কষ্টকর ছিল। তবে আল্লাহর রহমতে সবকিছু ভালোভাবে শেষ করতে পেরেছি। অল্পকিছু শুটিং এখনও বাকি আছে। ইনশাল্লাহ সেগুলোও ভালোভাবে শেষ করতে পারবো।

রোজার আমার প্রতিটি দিন ব্যস্ততায় কাটছে:ইমরান
ঈদে ‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামে আমার তৃতীয় একক অ্যালবাম প্রকাশিত হচ্ছে সংগীতা থেকে। এখন পর্যন্ত রোজার আমার প্রতিটি দিন ব্যস্ততায় কাটছে। এই ব্যস্ততার মাঝে কখন যে সারাটাদিন কেটে যাচ্ছে তা বুঝতেই পারছি না। আমি সাধারনত রাতে কাজ করি। এরপর দিনে ঘুম থেকে উঠতে উঠতে একটি দেরী হয়ে যায়। আর যেহেতু একক অ্যালবামের কাজ করছি তাই ঘুম থেকে উঠেই আবার কাজ করতে বসে যাই। সেহরি সাধারণত বাসাতেই আব্বু-আম্মু-বোনের সঙ্গে করি। ইফতার কখনও বাইরে বন্ধুদের সঙ্গে করি কখনও বাসায় করি। তবে আজ  সেহরিতে অনেক মজা হয়েছে। গান বাংলার আয়োজনে সেহরি পার্টিতে পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়েছে।মুহূর্তটি অনেক প্রাণবন্ত ছিল।

Posted in বিনোদন | Comments Off on তারকাদের সংযম

ঈদের ছবি কোনটি?

rr343বিনোদন প্রতিবেদক : ঈদ মানেই নতুন ছবি। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মুক্তির দৌড়ে রয়েছে বেশ কয়েকটি ছবির নাম। কিন্তু শেষ পর্যন্ত চারটি ছবি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিবেশকরা। ছবিগুলো নিয়ে আমাদের আজকের এ আয়োজন…
শাকিব-অপুর ‘লাভ ম্যারেজ’
11

শাহীন সুমনের পরিচালনায় ‘লাভ ম্যারেজ’ ছবিটি এবারের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে প্রধান দুইটি চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও অপু বিশ্বাস। রোমান্টিক গল্পে ছবিটি এখনও সেন্সর বোর্ডে জমা দেয় হয়নি। কারণ হিসেবে নির্মাতা বলেন,‘ছবির কিছু কাজ বাকি থাকায় এখনও সেন্সরে জমা দেয়া হয়নি। তবে দুই একদিনের মধ্যে তা সম্ভব হবে।’

মাহি অভিনীত বহুল আলোচিত ‘অগ্নি-২’
12
ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি টু’ ছবিটি শুরু থেকেই আলোচনায় রয়েছে।‘অগ্নি’ ছবির সিক্যুয়াল ‘অগ্নি-২’ তে অভিনয় করেছেন মাহিয়া মাহি,কলকাতার রাজা গোস্বামী ওম, আশীষ বিদ্যার্থী, টাইগার রবি প্রমুখ। অগ্নির নাম ভূমিকায় আবারও দেখা যাবে মাহিকে। মূলত অ্যাকশনধর্মী গল্পে নির্মিত হয়েছে ছবিটি। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এই ছবিটি সম্প্রতি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। আগামী ৮ জুলাই দুপুরে ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হবে।

পরী মনির ভক্তদের জন্য ‘আরো ভালোবাসবো তোমায়’
13
ঈদের জন্য এসএ হক অলীক নির্মাণ করছেন ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিটি। এ ছবির মূল তিনটি চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, পরীমণি ও ববি। মূলত রোমান্টিক গল্প হলেও এতে পারিবারিক নানা ঘটনা এবং ভালোবাসার জন্য ত্যাগ স্বীকারের বিষয়টি গল্পে স্থান পেয়েছে। এই ছবিটিও সেন্সরের জন্য জমা দেয়া হয়েছে। আগামী ৭ জুলাই ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হবে।

বিগ বাজেটের ‘পদ্ম পাতার জল’
14
ঈদের প্রথম ছবি হিসেবে বেশ কয়েকদিন আগেই সেন্সরে জমা পড়ে ‘পদ্ম পাতার জল’। ছোটপর্দার নির্মাতা তন্ময় তানসেন পরিচালিত এই ছবির গল্প গড়ে উঠেছে এক বাইজির সঙ্গে জমিদার পুত্রের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে। গল্প লিখেছেন লতিফুল ইসলাম ও তন্ময় তানসেন। ছবিটিতে অভিনয় করেছেন ইমন, মিম, নিপুণ, অমিত হাসান, তারিক আনাম খান, নিমা রহমান প্রমুখ। এদিকে ছবির নির্মাতা জানান,গত বুধবার সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি।

এদিকে ঈদের সম্ভাব্য ছবি হিসেবে উপরে উল্লেখিত চারটি ছবির কথা শোনা গেলেও, শেষ মূহুর্তে মুক্তির তালিকায় পরিবর্তন আসতে পারে। ফলে এই চারটি ছবির মধ্যে দুই একটা বাদও পরতে পারে। যা গত কয়েক বছরের ঈদের ছবির তালিকা দেখলেই স্পষ্ট হয়ে উঠবে।

এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্যমতে, দেশে বর্তমানে ৩১৮টি প্রেক্ষাগৃহ রয়েছে। ফলে ঈদ মৌসুমে একাধিক ছবি মুক্তি দিলে হুমকির মুখে পড়তে পারে বিনিয়োগ। প্রেক্ষাগৃহের সংখ্যা কম থাকায় কোন ছবিই ভাল ব্যবসা করতে পারে না।তবে ঈদ মানেই যেহেতু দর্শকদের জন্য অন্যরকম কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তেমনি নির্মাতাদেরও প্রানান্ত চেষ্টা চলছে ঈদের আনন্দে নিজের ছবি নিয়ে সামিল হওয়ার…

তো,দেখা যাক কি হয়…

Posted in বিনোদন | Comments Off on ঈদের ছবি কোনটি?

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud