পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

স্বামীর ধর্ষণে সহযোগী স্ত্রী!

imagesডেস্ক রিপোর্ট : ভারতে ১৬ বছরের কিশোরীকে তিন সপ্তাহ আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণে সহায়তা করার অভিযোগে তার স্ত্রীকেও আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের আন্ধেরির এমআইডিসি এলাকায় ওই কিশোরীকে আটকে রেখে কয়েক দফায় ধর্ষণ করা হয়। এরপর ধর্ষণের শিকার ওই কিশোরী কৌশলে সেখান থেকে পালিয়ে গিয়ে এক প্রতিবেশীকে জানালে তিনি শিশু সহায়তাকেন্দ্রে ফোন করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে। জানা গেছে, ওই ব্যক্তি (৩৪) ও তার স্ত্রী (৩২) উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে মুম্বাই নিয়ে আসেন। তাকে দিয়ে পতিতাবৃত্তি করিয়ে আয়ের পরিকল্পনা করেছিলেন ওই দম্পতি। এমআইডিসি পুলিশের ঊর্ধ্বতন পরিদর্শক আরবি ম্যান্ডেজ জানান, ওই দম্পতি তাঁদের অপরাধের কথা স্বীকার করেছেন।

Posted in আন্তর্জাতিক | Comments Off on স্বামীর ধর্ষণে সহযোগী স্ত্রী!

ফেনী কারাগারে ধারণক্ষমতা ১৭২ : কয়েদি ৮২০

19193365305_02168a191a_bফেনী প্রতিনিধি : ফেনী জেলা কারাগারে দিন দিন বেড়ে চলেছে কয়েদির সংখ্যা। স্থান সংকটে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন অপরাধে ও মামলার বন্দিরা। এতে ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ। মাত্র ১শ’ ৭২ বন্দির ধারণক্ষমতা থাকলেও বর্তমানে এ জেলা কারাগারে কয়েদি রয়েছেন প্রায় চারগুণ অর্থাৎ ৮শ’ ২০ জন। সা¤প্রতিক রাজনীতিক অস্থিরতায় ও বিভিন্ন হয়রানিমূলক মামলার আসামি গ্রেপ্তার বেড়ে যাওয়ায় জেলা কারাগারে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে একাধিক সংশ্লিষ্ট সূত্র। এদিকে, শহরের রানীর হাট এলাকায় ৩৮ কোটি টাকা ব্যয়ে আধুনিক জেলা কারাগার নির্মাণের কাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে তা থমকে আছে। নির্মিতব্য এ কারাগারের কাজ শেষ হলে কয়েদিদের অসহনীয় দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হতো মনে করেন সংশ্লিষ্টরা। কারাগার সূত্র জানায়, ১৮৭৬ সালে দুই জন কয়েদিকে রাখার জন্য ফেনী শহরে এক একর জায়গার ওপর একটি ব্যারাক নির্মাণ করা হয়। ১৯৮৪ সালে ফেনীকে জেলা ঘোষণার পর একই জায়গায় একটি চারতলা ভবন ও দু’টি ব্যারাক নির্মাণ করে শুরু হয় জেলা কারাগারের কার্যক্রম।
বর্তমানে কারাগারে ১শ’ ৭২ বন্দিকে রাখার আনুষাঙ্গিক সুবিধা থাকলেও রাখা হয়েছে ৮শ’ ২০ জনকে। বন্দির সংখ্যা বেশি হওয়ায় প্রতিনিয়তই অসুস্থ হয়ে চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। এ ছাড়া কারাগারের খাবার মানও কমতে শুরু করেছে।
জানতে চাইলে ফেনী কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম জানান, ফেনী কারাগারের অধিকাংশ ভবনই শত বছরের পুরাতন। এ ছাড়া ধারণক্ষমতার বাইরে লোক থাকায় এর সুষ্ঠু ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছেন তারা। চারগুণ বেশি কয়েদির জন্য কারাগারের পয়নিষ্কাশন ও আবাসন ব্যবস্থাপনা একেবারে ভেঙে পড়েছে। নতুন কারাগারের কাজ দ্রæত শেষ হলে এ অবস্থা থেকে রেহাই পাওয়া যাবে।
জেলা কারাগারে বন্দিদের সব ধরনের সুযোগ-সুবিধা বিধান অনুযায়ী নিশ্চিত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। নতুন কারাগারের অগ্রগতি সম্পর্কে ফেনী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, ২০১১ সালে শহরের রাণীর হাটে ৩৮ কোট টাকা ব্যয়ে নতুন কারাগার নির্মাণে কাজ শুরু হয়। পাঁচ ঠিকাদারকে মূল কাজ ভাগ করে দেওয়া হয়েছে। এরইমধ্যে দুই ঠিকাদার পুরোদমে কাজ করে যাচ্ছেন।
নির্মাণকাজ শেষ হওয়ার সময়সীমা ২০১৮ সালের জুন মাস হলেও নির্ধারিত সময়ে তা শেষ করা কঠিন। সম্পূর্ণ কাজ শেষ অতিরিক্ত দুই বছর লাগবে বলেও তিনি জানান।

Posted in সারা দেশ | Comments Off on ফেনী কারাগারে ধারণক্ষমতা ১৭২ : কয়েদি ৮২০

মোবাইল ফোনে রাত্রিকালীন প্যাকেজে নিষেধাজ্ঞা

download (2)স্টাফ রিপোর্টার : স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন কোনো প্যাকেজ বাজারে চালু না রাখায় নিষেধাজ্ঞা জারি করেছে বিটিআরসি। গতকাল শনিবার সকালে জাতীয় সংসদে এ কে এম রহমতুল্লাহ’র টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে এ তথ্য জানান।
সদস্য রহমতুল্লাহ তার প্রশ্নে জানতে চান, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা মোবাইল ফোন ব্যবহারের কারণে লেখাপড়ায় অমনযোগী ও খারাপ কাজে জড়িত হয়। এজন্য এই ছাত্র-ছাত্রীদের মোবাইল ব্যবহার সীমিত করার জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না?
জবাবে মন্ত্রী বলেন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন ব্যবহার করে লেখাপড়ায় অমনযোগী ও খারাপ কাজে জড়িত হয়- এই অভিযোগ সম্পূর্ণ সত্য নয়। মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে লেখাপড়া সংক্রান্ত আপডেটেড তথ্য তারা জানতে পারে। তবে এসব শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল অপারেটরদের শুধু রাত্রিকালীন কোনো প্যাকেজ বাজারে চালু না করার বিষয়ে গত মার্চে নিষেধাজ্ঞা জারি করে বিটিআরসি।

Posted in রাজনীতি | Comments Off on মোবাইল ফোনে রাত্রিকালীন প্যাকেজে নিষেধাজ্ঞা

বেসিক ব্যাংকের অর্থ লুটে জড়িত তিন কর্মকর্তা

1416844510স্টাফ রিপোর্টার : বেসিক ব্যাংক লিমিটেডের সিলেট জিন্দাবাজার শাখা থেকে ভুয়া এফডিআর এর মাধ্যমে ২ কোটি ৯ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ব্যাংকটির সাবেক তিন কর্মকর্তা জড়িত সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শনিবার সকালে জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
সংসদে অর্থমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী বেসিক ব্যাংক জিন্দাবাজার শাখায় জড়িত তিন ব্যাংক কর্মকর্তা হলেন, সাবেক উপ-মহাব্যবস্থাপক পারবান চৌধুরী, সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. মোস্তফা কামাল এবং সাবেক ব্যবস্থাপক সালেহ আহমেদ চৌধুরী।
জালিয়াত চক্রের সদস্যরা সংশ্লিষ্ট শাখায় কর্মরত থাকা অবস্থায় পরস্পরের যোগসাজশে প্রতারণার মাধ্যমে ২ দশমিক ০৯ কোটি টাকা সুকৌশলে আত্মসাৎ করে, যা ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় উদঘাটিত হয়েছে। তবে এই চক্রের প্রত্যেকে পৃথকভাবে কত টাকা নিযেছেন তা ব্যাংকটির অভ্যন্তরীণ নিরীক্ষায় আলাদাভাবে উল্লেখ নেই।
মন্ত্রী বলেন, জালিয়াত চক্রের বিরুদ্ধে ২০০৯ সালের ২ জুলাই অর্থঋণ মামলা করা হয়েছে। যার মামলা নং ১০/০৯। মামলার সর্বশেষ শুনানি হয়েছে ২০১৫ সালের ৩১ মে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামি ২৯ জুলাই। অপর ফৌজদারি মামলা নং ৩৫/২০১০ এর সর্বশেষ শুনানি হয় ২০১৫ সালের ২৫ মে এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জুলাই।
অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংক হতে সংঘবদ্ধ জালিয়াতি চক্র ভুয়া এফডিআর এর বিপরীতে ৩ হাজার কোটি টাকা লুটপাটের খবর পত্রিকায় প্রকাশিত হলেও বাংলাদেশে ব্যাংকের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

Posted in রাজনীতি | Comments Off on বেসিক ব্যাংকের অর্থ লুটে জড়িত তিন কর্মকর্তা

আগামী নির্বাচনে খালেদার অংশগ্রহণের সুযোগ নেই

1415976449স্টাফ রিপোর্টার : আগামি জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচন হবে গণতান্ত্রিক শক্তির সঙ্গে গণতান্ত্রিক শক্তির নির্বাচন। সেই নির্বাচনে গণতন্ত্রের অচল মাল সচল করার সুযোগ নেই। খালেদা জিয়ারও অংশগ্রহণের সুযোগ নেই। গতকাল শনিবার সকালে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন ইনু।
তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে অগণতান্ত্রিক শক্তিকে সুযোগ দিলে গণতন্ত্রের দুর্যোগ নেমে আসে। গণতন্ত্রে ছোবল মারে। যেমনটি মারছে জামায়াত, যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদীরা।
তিনি বলেন, সাজানো বাগানে শুকর ছেড়ে দিলে সেই বাগান তছনছ করে দেয়। বর্তমানে গণতন্ত্রে কোনো ঘটতি নেই, আছে বিষফোরা। গণতন্ত্রে বিষফোরা আছে। গণতন্ত্রের বিষফোরা জামায়াত-জঙ্গিরা। এসব বিষফোরা ছোট-খাটো অপারেশনের মাধ্যমে বাদ দিতে হবে। এতে আমাদের একটু কষ্ট হবে। তবে আমরা এদের কোনোভাবেই ছাড় দিতে পারি না।
হাসানুল হক ইনু বলেন, বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে যে অগ্রযাত্রা শুরু হয়েছে। তাতে বাংলাদেশে পাকিস্তান মার্কা, সামরিক সরকার মার্কা, জামায়াত মার্কা রাজনীতি আর হবে না। দিন শেষ। দেশকে পিছিয়ে দেওয়ার রাজনীতি আর হবে না। শেখ হাসিনা যে সমৃদ্ধির মহাসড়কের সম্মুখ যাত্রার মহাসড়কে টেনে তুলেছেন সেই মহাসড়কে খালেদা জিয়ার জায়গা নেই। শেখ হাসিনার বিকল্প ‘আগুন-সন্ত্রাসী’ কখনই না। গণতন্ত্র উন্নয়ন সমৃদ্ধির রাজনীতি থেকে খালেদা নিজেই নিজেকে খরচের খাতায় নিয়ে গেছেন।
খালেদাকে জিয়াকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনি না বুঝলেও দলের নেতা-কর্মীরা, জনগণ বুঝে গেছে। এটাও বুঝে গেছে আপনি যতই লম্ফঝম্প করেন না কেন আগুনে মানুষ পোড়ানো অপরাধে জনগণের আদলত থেকে রেহাই পাবেন না। আপনি যতই কৌশল বদলান না কেনো, যতই মোদির সঙ্গে করমর্দন করেন না কেন আপনার রাজনীতির ইতিহাস লেখা হয়ে গেছে। রাজনীতির বাইরে থাকতে হবে এবং আদালতের বারান্দায় যেতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, অনেকে ফ্যাশান করে বলেন গণতন্ত্রে ঘাটতি আছে। গণতন্ত্র মাপবেন কি দিয়ে? বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা দিয়ে। যদি গণতন্ত্রের মাপকাঠি তাই হয়ে থাকে, তা হলে যাঁরা সমালোচনা করছেন তারাই প্রমাণ করেছেন গণতন্ত্রের সর্বোচ্চ সুযোগ নিচ্ছেন। এখানে গণতন্ত্রের কোনো ঘাটতি নেই। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে গণমাধ্যমে এবং স্বাধীন মতো প্রকাশের স্বর্ণযুগ পালন করছি।
খালেদা জিয়ার সমালোচনা করে ইনু বলেন, শেখ হাসিনা নরেদ্র মোদির সঙ্গে যে চুক্তি এবং সমঝোতা সাক্ষর করেছেন। তার কোনো চুক্তি স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী, অর্থনীতিবিরোধী আপনি (খালেদা) বলুন। আপনি কাল যদি ক্ষমতায় আসেন তা হলে কোনো চুক্তিটি বাতিল করবেন বলুন। আপনি একটিও বাতিল করতে পারবেন না। কারণ এসব চুক্তি দেশের জনগণের স্বার্থেই হয়েছে। খালেদাসহ যাঁরা এনিয়ে সমালোচনা করছেন তারা হয় বোকা-মুর্খ আর না হয় জ্ঞানপাপী।
‘খালেদা জিয়া তো বোকা নন, তিনি ইচ্ছে করেই এই সমালোচনা করছেন। তিনি হলেন জ্ঞানপাপী’ -মন্তব্য করে ইনু বলেন, আপনি তো সমঝোতায় বিশ্বাস করেন না, গোপন তোষামদে বিশ্বাসী।
শেখ হাসিনার নেতৃত্বে আরও কয়েক বছর দেশ পরিচালিত হলে এই সংসদে ৭ লাখ কোটি টাকার বাজেট দেওয়া হবে বলেও দাবি করেন হাসানুল হক ইনু।

Posted in রাজনীতি | Comments Off on আগামী নির্বাচনে খালেদার অংশগ্রহণের সুযোগ নেই

জলাবদ্ধতা ও যানজটে বন্দী রাজধানীবাসী

27-06-15-Public Sufferer_Santinagar-13স্টাফ রিপোর্টার : মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলি। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বৃষ্টির পানিতে বহু সড়কে জলাবদ্ধতা দেখা দেওয়ায় বেড়ে গেছে যানজটও। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টির তীব্রতা শুক্রবার রাতে বেড়ে যায়। বিভিন্ন এলাকার অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় গতকাল শনিবার সকাল থেকে অনেকেই ঘর থেকে বের হতে পারেননি। এদিকে, জলাবদ্ধতার কারণে বহু ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ ঘর থেকে বের হতে না পারায় অধিকাংশ ব্যবসা-প্রতিষ্ঠান ও দোকানপাট সকালের দিকে খুলতে পারেননি। আবার কেউ কেউ কর্মস্থলে পৌঁছেছেন নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে। এছাড়া নগরীর অধিকাংশ ডাস্টবিন সড়কের ওপর খোলা অবস্থায় থাকায় কিছু কিছু এলাকায় বৃষ্টির পানিতে রাজপথ ময়লা-আবর্জনাতে ভরে গেছে। এর দুর্গন্ধে পথচারী, যাত্রী সাধারণ ও নগরবাসী নাকাল। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাতে গত ৬ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের কারণে রাজধানীর মালিবাগ, রাজারবাগ, শান্তিনগর, কাকরাইল, রামপুর, হাজীপাড়া, খিলগাঁও, নাখালপাড়া, যাত্রাবাড়ী, জুরাইন, পুরানো ঢাকার বিভিন্ন এলাকা, মোহাম্মদপুর, কল্যাণপুর, আদাবর, টিকাটুলী, হাটখোলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এ কারণে ওইসব এলাকাসহ রাজধানীর শান্তিনগর, মৌচাক, মগবাজার, কারওয়ান বাজার, পল্টন, ফার্মগেট, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় যানজটের তীব্রতা বেড়ে গেছে বলে একাধিক ব্যক্তির কাছ থেকে খবর পাওয়া গেছে।
মালিবাগ এলাকার বাসিন্দা মতিউর রহমান জানিয়েছেন, ওই এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় শনিবার সকাল থেকে তিনি ঘরের বাইরে যেতে পারেননি। দুপুরের দিকে বৃষ্টি কিছুটা কমলেও ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় সড়ক থেকে পানি সরতে দেরি হচ্ছে।
যাত্রাবাড়ী থেকে বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কামরুল হাসান জানান, বৃষ্টির কারণে যাত্রাবাড়ী ও এর আশপাশের বহু অলিগলি পানিতে তলিয়ে যায়। রাতভর বৃষ্টির পর সকালে এর তীব্রতা আরো বেড়ে যাওয়ায় কর্মস্থল ও অফিসমুখী মানুষ চরম দুর্ভোগে পড়েন। মহাসড়কেও যানজট বেড়ে যায় বলে জানান তিনি।
মোহাম্মদপুর থেকে কলেজ শিক্ষক খলিল পাঠান জানান, মোহাম্মদপুর, আদাবর, কল্যাণপুরসহ আশেপাশের এলাকায় সড়কে ও অলিগলিতে পানি উঠে গেছে। ঘর থেকে মানুষদের বের হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আবহাওয়া অধিদফতর সকালে গত ২৪ ঘণ্টায় সারা দেশের বৃষ্টিপাতের রেকর্ডে দেখা যায়, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, কক্সবাজারে ২৬৩ মিলিমিটার। এ ছাড়া টেকনাফে ১৩২ মিলিমিটার, খেপুপাড়ায় ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম একই পরিমাণ ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদফতর থেকে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, শুক্রবার রাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকলেও শনিবার সকাল থেকে তা কিছুটা কমেছে। দুপুর ১২টা পর্যন্ত গত ছয় ঘণ্টায় ঢাকাতে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
আবহাওয়ার পূর্বাভাস
শনিবার সকালে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

Posted in জাতীয় | Comments Off on জলাবদ্ধতা ও যানজটে বন্দী রাজধানীবাসী

হাল্কের রকেট গতির শট; উড়ে গেল গোলকিপার (ভিডিও)

article-2647599-1E718AA300000578-429_634x463 copyব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার গিভানিল্ডো ভেইরা দে সৌসা। চেহারা আর শক্তিতে এতটাই বলীয়ান তিনি, যা দেখে সতীর্থরা শখ করে নাম দিলেন হাল্ক। সেই থেকে বিশ্ব পরিচিতি হাল্ক নামেই। সিনেমার হাল্কের মত দেখতে বিশালকায়ী সৌসারও যে হাল্কের মতন শক্তি রয়েছে সেই ছবিই ধরা পড়ল ফুটবল প্র্যাকটিসে। জেনিত পিটার্সবার্গে যেখানে তিনি থাকেন সেখানকার একটি ফুটবল মাঠে তাঁর প্র্যাকটিস দেখে সত্যিই চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার মত অবস্থা। হাল্কের শটে রকেটের থেকেও বেশি গতি, যা উড়িয়ে নিয়ে যাচ্ছে গোলরক্ষককে।-জিনিউজ।
প্র্যাকটিসে হাল্কের শটে জাল ছিরে বেরিয়ে গেলেন গোলরক্ষক। কোনও গল্পও কথা নয়। ভিডিও দেখেও এই অবিশ্বাস্য শটকে বিশ্বাস করতে চিমটি কাটতে হচ্ছে নিজের শরীরেই। যেটা দেখছি সেটা সত্যি তো? তেকাঠির জাল তো ছিরলই, গোলরক্ষক প্রায় ৩ ফুট ওপরে উঠে উড়ে গিয়ে পড়লেন। সতীর্থরা অবাক হলেও হাল্ক নির্বিকার। হাত দেখিয়ে জানতে চাইলেন ঠিক আছো বন্ধু?
গোলরক্ষকের কোনও ক্ষতি হয়নি বলেই জানিয়েছে হাল্কের ক্লাব। তবে হঠাৎ এমন প্র্যাকটিসের ভিডিও কেন সোশ্যাল মিডিয়া গুলোতে দেওয়া হল? বিশেষজ্ঞরা মনে করছেন হাল্কের বিপরীতে যে গোলরক্ষকরা খেলবেন তাদের মনে ভীতি তৈরি করতেই এই প্রস্তুতি।

Posted in খেলাধুলা | Comments Off on হাল্কের রকেট গতির শট; উড়ে গেল গোলকিপার (ভিডিও)

তিউনিসিয়ায় হোটেলে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৮

2A01B1D400000578-3140454-image-a-17_1435339716928ডেস্ক রিপোর্ট : তিউনিশিয়ায় শুক্রবার একটি সৈকত অবকাশ কেন্দ্রে এক বন্দুকধারীর গুলিবর্ষণে একাধিক বিদেশীসহ অন্তত ৩৮ জন নিহত হয়েছে।
কর্তৃপক্ষ এ হামলাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে।
2A01722D00000578-3140454-image-a-14_1435339460757রাজধানী তিউনিশের ১৪০ কিলোমিটার দক্ষিণে সুসে এলাকার একটি হোটেলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার কারণে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী আরুই বলেন, হামলায় একাধিক পর্যটকসহ ২৭ জন নিহত হয়েছেন। তবে তিনি নিহতদের জাতীয়তার পরিচয় জানাননি।
2A023C8700000578-3140454-image-a-2_1435343731612তিনি বলেন, মারহাবা হোটেলে চালানো এই হামলা ‘একটি সন্ত্রাসী হামলা’। তিনি জানান, ‘হামলাকারীকে হত্যা করা হয়েছে’।
গত মার্চে তিউনিশের বারদু ন্যাশনাল মিউজিয়ামে এক হামলায় ২১ বিদেশী পর্যটক ও এক পুলিশ সদস্য নিহত হওয়ার কয়েক মাস পরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটলো।
২০১৩ সালে সুসের একটি সমুদ্র সৈকতে এক ব্যর্থ হামলায় এক আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছিল। এছাড়া নিরাপত্তা বাহিনী কাছাকাছি স্থানে আরও একটি হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছিল।

Posted in আন্তর্জাতিক | Comments Off on তিউনিসিয়ায় হোটেলে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৮

উত্তেজক পোশাক পড়তে জোর করতেন বস

moerওয়াল স্ট্রিটের এক বিখ্যাত সংস্থার কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন এক প্রাক্তন সুইস মডেল। তবে তার অভিযোগের প্রেক্ষিতে ক্ষতিপূরণের অঙ্ক শুনলে মাথায় হাত দেবেন তাবড় তাবড় ব্যবসায়ীরাও। ৮৫০ মিলিয়ন ডলার।
মেল অনলাইনে খবরটিন সম্প্রতি প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, ২০১৩ সালের ডিসেম্বরে মাত্র ২৫ বছর বয়সী এই সুইডিশ মডেলকে নিয়োগ করেন নিউ ইয়র্ক গ্লোবাল গ্রুপের সিইও বেঞ্জামিন ওয়ে।
এরপরেই শুরু বিপত্তি। ২৫ বছরের এই মডেল হ্যানা বভেং-কে অফিসে উত্তেজক পোশাক পড়ে আসতে জোর করতেন বস বেঞ্জামিন। নিয়ে যেতেন নাইটক্লাবেও। কিন্তু এই নাইটক্লাবে যাওয়াই কাল হল হ্যানার। ক্লাবে নাচানাচি ও অত্যাধিক মদ্যপান প্রীতির কারণে চাকরি গেল তাঁর। আর এরপরেই নাটক।
বসের বিরুদ্ধে মোটা অঙ্কের ক্ষতিপূরণের মামলা ঠুকে দিলেন হ্যানা। ক্ষতিপূরণের অঙ্ক ৮৫০ মিলিয়ন ডলার। পালটা বস বেঞ্জামিনের আইনজীবী দাবি করেছেন, হ্যানা তাঁর মক্কেলকে ব্ল্যাকমেল করে মোটা টাকা লাভ করতে চাইছেন। এখন এ নিয়ে চলছে মামলা, দেখা যাক কি হয় মামলা নিম্পত্তি শেষে।

Posted in লাইফস্টাইল | Comments Off on উত্তেজক পোশাক পড়তে জোর করতেন বস

অবশেষে টিয়াপাখির কথা বলার রহস্য ফাঁস!

Rose-ringedআমাদের অনেকেরই পরিচিত টিয়াপাখির মানুষের কথা নকল করার রহস্য অবশেষে ফাঁস হতে চলেছে? অন্তত তেমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। ডেনমার্ক এবং নেদারল্যান্ডের একদল গবেষক টিয়াপাখির মস্তিষ্কে নয়া প্রকোষ্ঠের( বিজ্ঞানীদের ভাষায় সেল) সন্ধান পেয়েছেন। গবেষকদের দলের মতে, এই সেল অনুযায়ী টিয়াপাখির বিভিন্ন প্রজাতির মধ্যে কথা শব্দ নকলের তারতম্য লক্ষ্য করা যায়। পাশাপাশি, হামিংবার্ড বা অন্যান্য গান গাওয়া পাখির তুলনায় বেশি ভালো নকল করতে পারে।
টিয়াপাখির মস্তিষ্কের জিনগত গঠন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান গবেষক দলটি। সেখানেই দেখা যায় টিয়াপাখির মস্তিষ্কের গঠন গান গাওয়া পাখি বা হামিংবার্ডদের থেকে আলাদা। গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, কোর নামক বিভিন্ন প্রকোষ্ঠের পাশাপাশি টিয়াপাখিদের মস্তিষ্কে বিশেষ সেল রয়েছে, যার দ্বারা দ্রুত এবং অন্তত্য সুচারুভাবে কথা নকল শিখে নেয় তারা। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রজাতি অনুযায়ী এই সেলগুলি ছোট বড় হয়। দেখা গিয়েছে, যে সমস্ত প্রজাতির টিয়ার মাথায় এই সেলের আকার বড়, তাদের নকল করার ক্ষমতা অনেক বেশি। এই তথ্য টিয়াপাখির কথা বলা সম্পর্কিত গবেষণায় নয়া দিশা দেখাবে বলে মনে করছে গবেষকরা।
এক সংবাদমাধ্যমকে ডিউট বিশ্ববিদ্যালয়ের স্নায়ু-জীববিদ্যার অধ্যাপক তথা ভারতীয় বংশোদ্ভূত মুক্তা চক্রবর্তী জানিয়েছেন, কেমন করে টিয়াপাখির কথা শব্দ নকল করে এবং কোন জৈব পদ্ধতিতে মানুষের কথা বুঝতে পারে, সে সম্পর্কে গবেষণায় এই তথ্য নতুন দিশা দেখাবে বলেই বলেই মনে করা হচ্ছে।

Posted in লাইফস্টাইল | Comments Off on অবশেষে টিয়াপাখির কথা বলার রহস্য ফাঁস!

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud