পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মিসকল এলেই ফোন দিবেন না!

missed-call-alert_1553সাবধান হন এখনি। আপনিও হতে পারেন সিম ক্লোনের শিকার।

► ১- সিম ক্লোন কি?

একটি সিম যেটি আপনি ব্যবহার করছেন সেই সিমটি যদি অন্য কেউ ব্যবহার করে কিংবা এক নাম্বার যদি দেখেন এক সাথে দুইজন ব্যবহার করে কিংবা হঠাৎ করে যদি দেখেন আপনার সেল ফোনের কানেকশন নাম্বার থেকে ব্যালান্স কোনো কারণ ছাড়া কমে যাচ্ছে তবে আপনি সিম ক্লোনের শিকার।

► ২- কিভাবে শিকার হবেন সিম ক্লোনের

আপনি যদি অপরিচিত কোন নাম্বার থেকে মিসড কল পান এবং সেটাতে যদি কল ব্যাক করেন তবে আপনি সিম ক্লোনিং এর শিকারে পরিণত হতে পারেন। দুষ্কৃতিকারীরা বিশেষ একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বারটি ক্লোনিং করে। অর্থাৎ আপনি যখন মিসড কল নাম্বারে কল ব্যাক করবেন তখন একটি সফটওয়্যারের মাধ্যমে আপনার নাম্বারটি ক্লোন হতে পারে। সিম ক্লোনিং হলে আপনার সিমে রাখা ডাটা ক্লোন নাম্বারে চলে যাবে। এবং আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হবে।

► ৩- যে সমস্যায় আপনি পড়তে পারেন সিম ক্লোনিং হয়ে গেলে?

সাধারণত জঙ্গি কিংবা দুষ্কৃতিকারীরা আপনার নাম্বারটি ব্যবহার করে আপনার জীবন বিপন্ন করতে পারে। অর্থাৎ ওই নাম্বার দিয়ে কেউ কাউকে মৃত্যুর হুমকি, চাঁদাবাজি কিংবা জঙ্গি কানেকশন করলে আপাত দায়ভার আপনার উপর বর্তাবে। কাজেই আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হবেন। পরবর্তীতে আরও নানাবিধ সমস্যায় পড়তে পারেন।

► সতর্ক হবেন যেভাবে-

* অপরিচিত নাম্বার থেকে মিসড কল এলে আপনি কল ব্যাক করার পূর্বে ভালো করে চিহ্নিত করবার চেষ্টা করুন যে এটি কার নাম্বার। অথবা কল ব্যাক করা বন্ধ করুন।

* মনে রাখবেন সিম ক্লোনিং হতে হলে মিসড কল আসবে। ডাইরেক্ট রিং হলে সেটি রিসিভ করলে আপনি সিম ক্লোনিং এর শিকার হবেন না। মিসড কল এলেই সতর্ক হন।

* যদি দেখেন আপনার সেল ফোনের ব্যালান্স অকারণে কমে যাচ্ছে সাথে সাথে কল সেন্টারে ফোন করে জানান।

* আপনার সেল ফোনটি এখনি বন্ধ করে অন্য একটি নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন দিন। দেখুন রিং হয় কিনা। রিং হলে আপনি সিম ক্লোনিং এর শিকার।

Posted in তথ্যপ্রযুক্তি | Comments Off on মিসকল এলেই ফোন দিবেন না!

আসছে নির্ঝর ও প্রিন্স মামুনের ‘স্বপ্ন সুখ’

picsart_1435062485216-1-1_1638বিনোদন ডেস্ক : ‘একবার ছুঁয়ে মন ভরেনা, বারবার ছুঁতে চাই’ এই রোমান্টিক কথায় ‘স্বপ্ন সুখ’ শিরোনামের একটি গানে তরুন সম্ভাবনাময় সংগীত শিল্পী প্রিন্স মামুনের সাথে প্রথমবারের মতো কণ্ঠ দিলেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী নির্ঝর। ২২ জুন সোমবার রাতে সংগীত পরিচালক রেজওয়ান শেখের লালমাটিয়ার নিজস্য ষ্টুডিওতে গানটির রেকর্ড সম্পন্ন হয় । গানটির কথা লিখেছেন এ সময়ের তরুন গীতিকার তারেক আনন্দ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।এই দুই সংগীত শিল্পীর একসাথে গাওয়া প্রথম কোনো গান এটি। এ প্রসঙ্গে নির্ঝর এবং প্রিন্স মামুন বলেন, গতানুগতিক ধারার চেয়ে একটু ব্যতিক্রম ধর্মী রোমান্টিক ধাচের গান এই ‘স্বপ্ন সুখ’। আমরা ভাল কিছু দেয়ার চেষ্টা করেছি।আশা করি শ্রোতারা ভালো কিছু পাবেন। সব ঠিকঠাক থাকলে আসন্ন রোজার ঈদে একটি মিশ্র অ্যালবামে থাকছে গানটি।

Posted in বিনোদন | Comments Off on আসছে নির্ঝর ও প্রিন্স মামুনের ‘স্বপ্ন সুখ’

ক্রিকেটারদের পিছু নিয়েছে উঠতি মডেলরা!

10422475_507068016112757_907608271331940405_n_1618ক্রিকেটার সাব্বির ও মডেল-অভিনেত্রী ইশিকা খান
আব্দুর রাজ্জাক : কিছুদিন আগেই অনুমতি ছাড়াই সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশগ্রহণ করায় বিসিবি শোকজ করেছিলো জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানকে। সেই সাব্বির রহমানের প্রশংসা করে সেলিব্রেটি ক্রিকেট লিগে তার দলে অংশগ্রহণ করায় সাব্বিরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মডেল ও অভিনেত্রী ইশিকা খান। নিজের ফেসবুক ওয়ালে ইশিকা লিখেছেন, নীল চোখের সেই ছেলেটি, সাব্বির রহমান। বাংলাদেশ দলের মিডল অর্ডারের নতুন সেনসেশন। খুব চাপের মধ্যে পরিপক্ক আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে এরই মাঝে তিনি বিশ্বমঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। স্লগ ওভারগুলোতে খেলা তার ক্যামিও নকগুলো অত্যন্ত সময়োপযোগী ও কার্যকরী। এভাবেই বাংলাদেশ-ভারত সিরিজে সেরা পারফরমার হয়ে আবারো তিনি নিজেকে প্রমাণ করেছেন। খবর আমাদের সময়.কম’র।

01c9aaf612ddcc8c05adc1f9663d9b0e-8আমার ব্যাক্তিগত পর্যবেক্ষণ মতে, তিনি খুবই ভদ্র, মানসম্পন্ন ও দলের প্রতি নিবেদিতপ্রান একজন মানুষ। একইসাথে তিনি খুবই আন্তরিক। তার ব্যক্তিত্বে অহংকারের কোন ছাপ আমি খুঁজে পাইনি। বাংলাদেশ দলে তার মতো খেলোয়াড় পেয়ে আমরা গর্বিত।

edce0c24899cabe5cd2861ef924aea87-7সেলিব্রেটি ক্রিকেট লিগে আমাদের সাথে অংশগ্রহণ করায় তাকে ধন্যবাদ দিতে চাই। আশা করি সামনের দিনগুলোতেও এই আয়োজনে তাকে পাশে পাবো।

4de0adeb9f84c56210680fb9cbe0b293-10আশা করি ক্যারিয়ারজুড়ে সবখানেই তিনি তার এই ভাল পারফরম্যান্স ধরে রাখবেন। আল্লাহ তার মঙ্গল করুন।’

1120775edbceffa0a30418261bca018e-02এর আগে উঠতি চিত্রনায়িকা হ্যাপির করা ধর্ষণ মামলার দরুণ বিশ্বকাপ খেলা প্রায় অনিশ্চিত হয়ে পেসার রুবেল হোসেনের। পরে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন রুবেল হোসেন সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম আর অনলাইন মিডিয়ায় আলোচনা আসার পর হ্যাপি দ্রুত পরিচিতি পান হ্যাপি। আর সেই হ্যাপি এখন রুবেলকে ছেড়ে ভারতের বিরুদ্ধে জয়ের নায়ক মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ!

Posted in খেলাধুলা | Comments Off on ক্রিকেটারদের পিছু নিয়েছে উঠতি মডেলরা!

প্লাস্টিক সার্জারি করিয়েই যৌন উত্তেজক সুন্দরী যেসব নায়িকা (ভিডিওসহ)

priyanka-chopra-before-after-surgery-pics-266x300নায়িকা মানেই সুন্দরী, নায়িকা মানেই পুরুষের স্বপ্ন কন্যা। কিন্তু আসলে বাস্তবে তাঁরা কেমন? এ কথা এখন সকলেই জানেন যে বলিউডের নায়িকা হরহামেশা প্লাস্টিক সার্জারি করিয়েই সুন্দরী হয়ে ওঠেন। কিন্তু পরিবর্তনটা আসলে কতটুকু? দেখে নিন ৫ নায়িকার বিস্ময়কর সব ছবি যা আপনাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। তালিকায় আছেন ক্যাটরিনা কাইফ, কারিশমা কাপুর, কারিনা কাপুর, শিল্পা শেঠি এবং ঐশ্বরিয়া রাই। হ্যাঁ, ঐশ্বরিয়ার মত সেরা সুন্দরীও নিখুঁত হতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন। চলুন দেখে নিই ছবিগুলো।

shilpa-shetty-before-after-surgery-images1-251x300১) শিল্পা শেঠি
ফিগার আকর্ষণীয় ছিল বলে, কিন্তু নিজের চেহারার কারণে বলিউডে হালে পানি পাননি শিল্পা। আর তাই ছিলেন ফ্লপ ছবির নায়িকা। তারপর জিতলেন বিগ বস প্রতিযোগিতা, রাতারাতি প্লাস্টিক সার্জারি বদলে দিল তাঁকে। গায়ের রঙ রয়ে উঠলো অনেক বেশী ফর্সা, চেহারা হয়ে উঠলো ধারালো, নাক হলো চিকন। আর এখন তো শিল্পার কোমরের পাগল সবাই।
২) কারিনা কাপুর : এই সুন্দরীও করিয়েছেন প্লাস্টিক সার্জারি। সুন্দর গোলগাল মুখের এই নায়িকা চোয়ালে সার্জারি করিয়ে মুখটা চাপা করেছেন, মেদ কমিয়েছেন কোমরের। এমনকি শোনা যায় যে ঠোঁটেও সার্জারি করিয়েছেন।
৩) কারিশমা কাপুর
কারিশমার সার্জারি হয়েছে বলতে গেলে গোটা মুখেই। নাক থেকে শুরু করে ভ্রু, ঠোঁট কিছুই বাদ যায়নি। চেহারাটাকে ধারালো করতে সার্জারির আশ্রয় নিয়েছেন তিনি।

৪) ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনার সার্জারি চট করে বোঝা যায় না। তবে যারা তাঁর আগের ছবি দেখেছেন, তাঁরা ঠিক মুঝবেন। ক্যাটের মুখের গড়ন ছিল লম্বাটে ও ভারী, চোয়াল ছিল মোটা। সেই মুখে সার্জারি করিয়ে ক্যাট একদমি স্লিম মুখের পাতলা চোয়ালের অধিকারী হয়ে গিয়েছেন।

Kareena-kapoor-before-after-surgery-pics-300x262৫) ঐশ্বরিয়া রাই
হ্যাঁ, তিনিও করিয়েছেন ঐশ্বরিয়া রাই। আর ১০ জন নায়িকার মতই চোয়ালে সার্জারি করিয়েছেন তিনি মুখটা চাপা দেখাতে। ঠোঁটে সার্জারি করিয়েছেন পুরু ভাব আনতে। এছাড়াও আজকাল শুনতে পাওয়া যাচ্ছে যে মুখে বয়সের ছাপ ধাক্তেও ছুরিকাঁচির নিচে গিয়েছেন তিনি।

 

Posted in বিনোদন | Comments Off on প্লাস্টিক সার্জারি করিয়েই যৌন উত্তেজক সুন্দরী যেসব নায়িকা (ভিডিওসহ)

রমজান মাসে স্বামী স্ত্রীর জন্য কিছু বাধা নিষেধ!

love-99রোজায় যে জিনিসগুলো থেকে বিরত থাকতে হয় তার মধ্যে একটি হচ্ছে যৌন সম্পর্ক বা সহবাস। কেউ যদি এই কাজটি রোজার দিন করে বসে তবে রোজা ভেঙ্গে যাবে। এর প্রমাণ হচ্ছে সূরা বাকারাতে আল্লাহ্‌র বক্তব্যঃ “রোযার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে”। [আল-বাকারাঃ ১৮৭] এই আয়াত থেকে প্রমাণিত হয় যে রোজার দিনে সহবাস হালাল করা হয়নি।
যৌন সম্পর্ক বলতে শরি’আর ভাষায় বোঝানো হচ্ছে পুরুষাঙ্গের সাথে স্ত্রী-অঙ্গের মিলন। এক্ষেত্রে বীর্যপাত শর্ত নয়। অর্থাৎ এই দুই অঙ্গ সংস্পর্শে আসলেই রোজা ভেঙ্গে যাবে, বীর্যপাতের ঘটনা না ঘটলেও। শায়খ সালেহ ইবন আল-‘উসায়মীন এই মতটিই ব্যক্ত করেছেন। যৌন মিলনের দ্বারা কেউ রোজা ভাঙলে সেই রোজা পরবর্তীতে কাযা করতে হবে এবং “ভারী কাফ্‌ফারা” দিতে হবে। সেই প্রসঙ্গ পরে আসছে।
কোনো স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে যৌনসম্পর্ক করেন সেক্ষেত্রে স্বামীর রোজা ভেঙ্গে গেলেও স্ত্রীর রোজা ভাঙবে না। এর কারণ আমরা আগে উল্লেখ করেছি। আল্লাহ্‌র রাসূল (সাঃ) ইবন ‘আব্বাস বর্ণিত হাদীসে উল্লেখ করেছেনঃ “নিশ্চয়ই আল্লাহ্‌ আমার উম্মতের ওপর থেকে ত্রুটিবিচ্যুতি, ভুলে যাওয়া ও জোর করিয়ে করানো কাজকে মার্জনা করেছেন”। [প্রসঙ্গত আজকাল যেহেতু খবর পাওয়া যাচ্ছে নারীরা জোর করে পুরুষদের বিয়ে করছেন, ভবিষ্যতে পুরুষদের জন্য অনুরূপ ফিকহি আলোচনা করতে হতে পারে।
৫.৮ শারীরিক স্পর্শ বা চুম্বন
স্বামী-স্ত্রীর মাঝে কামনাবসত শারীরিক স্পর্শ যেমন স্রেফ চুমুর কারণে রোজা ভাঙবে না। তবে এর ফলে যদি বীর্যপাত ঘটে সেক্ষেত্রে রোজা ভেঙ্গে যাবে। তাই রোজার সময় এগুলো পরিহার করাই উত্তম। চুম্বন যদি কামনাবশত না হয় সেক্ষেত্রে ক্ষতি নেই।
৫.৯ স্বতঃপ্রণোদিত হয়ে বীর্যপাত ঘটানো
যদি কেউ স্বতঃপ্রণোদিত হয়ে নিজের বীর্যপাত ঘটান সেক্ষেত্রে তার রোজা ভেঙ্গে যাবে। যেমন নিজে হস্তমৈথুনের মাধ্যমে অথবা স্ত্রী কর্তৃক হস্তমৈথুনের মাধ্যমে যদি বীর্যপাত ঘটে তাহলে রোজা ভাঙবে। কোনো ব্যক্তি যদি যৌনউত্তেজক কোনো কিছু দেখে, শোনে বা পড়ে – এক্ষেত্রে বীর্যপাত ঘটলে তার রোজা ভাঙবে। এক্ষেত্রে স্বতঃপ্রণোদিত ভাবে করা কোনো কাজের ফলে বীর্যপাত ঘটলে রোজা ভাঙবে।এভাবে রোজা ভেঙ্গে গেলে কাযা করাই যথেষ্ট, যৌনমিলনের ক্ষেত্রে যে ভারী কাফ্‌ফারা দিতে হয় সেটি দিতে হবে না। স্বতঃপ্রণোদিতভাবে ঘটানো বীর্যপাতের ফলে যে রোজা ভাঙবে তার প্রমাণ হচ্ছে হাদীস কুদসীতে আল্লাহ বলছেনঃ “সে (বান্দা) আমার জন্যই খাদ্য, পানীয় ও কামনা-বাসনা পরিত্যাগ করে”। [বুখারী] যুক্তিসংগত কারণেই যে ব্যক্তি নিজে উদ্যোগ নিয়ে বীর্যপাত ঘটায় সে কামনা-বাসনা বা “শাহওয়াহ” পরিত্যাগ করল না।

তবে বীর্যপাত যদি স্বতঃপ্রণোদিত ভাবে না হয় সেক্ষেত্রে রোজা ভাঙবে না। যেমন স্বপ্নদোষের ফলে রোজা ভাঙবে না। কোনো ব্যক্তির চিন্তায় যদি আচমকা কোনো যৌন ভাবনা এসে উদয় হয় বা কোনো যৌন উত্তেজক চিন্তা চলে আসে যা সে স্বতঃপ্রণোদিত ভাবে মাথায় আনেনি এবং এর ফলে যদি বীর্যপাত ঘটে সেক্ষেত্রে রোজা ভাঙবে না।
৫.৯ মাযী ও মানীর মাঝে পৃথকীকরণ
বীর্যপাত প্রসঙ্গে আমাদের দুটি তরলকে আলাদা করতে হবে। এদের একটি হচ্ছে মাযী (المذي)। এটি একটি স্বচ্ছ পিচ্ছিল পদার্থ যা চূড়ান্ত বীর্যপাতের আগে নিঃসরিত হয় ফোঁটায় ফোঁটায়। মাযী নিঃসরণের ফলে রোজা ভাঙে না (যদি না সেটা যৌনমিলনের ক্ষেত্রে হয়ে থাকে, যেক্ষেত্রে পুরুষাঙ্গের সাথে যোনির মিলনই যথেষ্ট রোজা ভাঙার জন্য)। শুধু মাযী নিঃসরণের ফলে যেহেতু রোজা ভাঙে না, কাযারও প্রশ্ন আসছে না। যদিও ইমাম মালেকের একটি বর্ণনা অনুযায়ী তিনি মাযী নিঃসরণকে রোজা ভাঙার কারণ হিসেবে দেখেছেন, কিন্তু অধিকাংশ ‘উলামা একে রোজা ভাঙার কারণ হিসেবে দেখেন না।
মানী হচ্ছে যাকে বাংলায় বীর্য। মানী বের হয়ে আসে চূড়ান্ত বীর্যপাতের সময় দফায় দফায়। এটির সাদা থিকথিকে একটি পদার্থ। মানী বের হলেই কেবল রোজা ভাঙবে উপরেল্লিখিত কারণগুলোতে। এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই।

Posted in ইসলাম | Comments Off on রমজান মাসে স্বামী স্ত্রীর জন্য কিছু বাধা নিষেধ!

নবনিযুক্ত সেনাপ্রধানের কাঁধে জেনারেল র‌্যাংক ব্যাজ

PM_Badge_174206553ঢাকা: নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল বেলাল মোহাম্মদ শফিউল হককে জেনারেল র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার তাকে ব্যাজ পরিয়ে দেন।
PM_Badge_2_959399175
র‌্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত সেনা প্রধানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সমগ্র দেশবাসীর গর্ব। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার পাশাপাশি আমাদের সশস্ত্রবাহিনী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করছে।

সশস্ত্রবাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সশস্ত্রবাহিনীর উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ধারণ করেই সশস্ত্রবাহিনী সামনের দিকে এগিয়ে যাবে।

নবনিযুক্ত সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা অনুযায়ী সরকার এবং সংবিধানের দিকে অবিচল আস্থা রেখে বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাবে।
PM_Badge_3_112829101
এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয় উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অবঃ), প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মোঃ আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও সশস্ত্রবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সদ্যবিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, এসবিপি, পিএসসি বৃহস্পতিবার দুপুরে লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের নিকট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর করেন।

Posted in জাতীয় | Comments Off on নবনিযুক্ত সেনাপ্রধানের কাঁধে জেনারেল র‌্যাংক ব্যাজ

একঝলকে বিনোদন দুনিয়া

1বিনোদন ডেস্ক : দেশ-বিদেশের তারকারা রোজ পেশাদার ও ব্যক্তিজীবনে ব্যস্ত থাকেন। তাই সময় গড়ানোর সঙ্গে প্রতি মুহূর্তেই বিনোদন দুনিয়ায় ঘটে নানান ঘটনা। তাদের এসব ব্যস্ততা খবরের শিরোনামে আসে হরহামেশা। বিনোদন দুনিয়ায় তারকার যেমন কমতি নেই, তেমনি অভাব নেই নানান স্বাদের খবরের। তারকাদের ঘিরে সেইসব খবরের প্রতি বরাবরই কৌত‚হল থাকে ভক্তদের। তাই একঝলকে বিনোদন দুনিয়ার খবর জেনে নেওয়ার বাংলানিউজের বিনোদন বিভাগের প্রতিদিনের এই নতুন আয়োজন।

বলিউড
* বারণসির রানী লক্ষ্মী বাইয়ের জীবনী নিয়ে নির্মাণাধীন ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন কঙ্গনা রনৌত। এতে তার সহশিল্পী হিসেবে ভাবা হচ্ছে হলিউড অভিনেতা হিউ গ্র্যান্ট। ইন্দো-ব্রিটিশ ছবিটির দৃশ্যায়ন হবে আগামী বছরের মাঝামাঝি। এর সংলাপ হবে হিন্দি ও ইংরেজি।
2

* জন আব্র্যাহাম, বরুণ ধাওয়ান ও জ্যাকুলিন ফার্নান্দেজ একসঙ্গে অভিনয় করবেন রোহিত ধাওয়ানের ‘ধিশুম’ ছবিতে। আগামী ২৭ জুন এর দৃশ্যায়ন শুরু হবে মেহবুব স্টুডিওতে। পরের মাসে তারা কাজ করবেন মরক্কোতে।

* নিজের অভিনীত ‘আই লাভ নিউইয়র্ক’-এর মুক্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা না করায় কিছুদিন আগে বলিউডের নামজাদা প্রতিষ্ঠান টি-সিরিজের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান কঙ্গনা রনৌত। এবার তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালো প্রতিষ্ঠানটি। ছবিটি মুক্তি পাবে আগামী ১০ জুলাই।

* আমির খান ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘দিল’ ছবির ২৫ বছর পূর্তি হলো। এতে অভিনয়ের সুবাদে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পান মাধুরী। ১৯৯০ সালের ২২ জুন মুক্তি পায় এটি।

3
* অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ জুটির ‘নমস্তে লন্ডন’ (২০০৭) ছবির নতুন কিস্তি তৈরি হচ্ছে। নাম ‘নমস্তে ইংল্যান্ড’। চলতি বছরের শেষ দিকে শুরু হবে এর দৃশ্যায়ন। এবারের ছবিও পরিচালনা করবেন বিপুল শাহ। থাকছেন অক্ষয়-ক্যাটরিনাই।
4

* প্রথমবারের মতো বলিউডের ছবির গানে দেখা যাবে আদনান সামিকে। সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’-এর জন্য এটি গেয়েছেন তিনি। এর শিরোনাম ‘ভারদো ঝোলি মেরি’। এদিকে মুম্বাইয়ে ভারি বৃষ্টিপাতের সময়ও ছবিটির প্রচারণামূলক একটি গানের ভিডিওর কাজ করলেন সালমান।
5
* ফেসবুকে এখন পরিণীতি চোপড়ার অনুসারীর সংখ্যা ৫০ লাখ। টুইটারেও নাকি সংখ্যাটা সেদিকেই এগোচ্ছে বলে জানান ২৬ বছর বয়সী এই অভিনেত্রী।
6
* শাহরুখ খানের প্রথম ছবি ‘দিওয়ানা’র ২৩ বছর পূর্ণ হলো আজ বৃহস্পতিবার। ১৯৯২ সালের ২৫ জুন মুক্তি পায় এটি। এতে তার সহশিল্পী ছিলেন প্রয়াত দিব্যা ভারতী।

* কঙ্গনা রনৌত অভিনীত ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ১১৪ কোটি রুপি আয় করেছে। বলিউডে সবচেয়ে বেশি ব্যবসাসফল তালিকায় এর অবস্থান এখন ১২ নম্বরে। সব মিলিয়ে এর আয় ১৪৫ কোটি রুপি। এটি তৈরিতে খরচ হয়েছে ৩১ কোটি রুপি। এতে আরও অভিনয় করেছেন মাধবন, জিমি শেরগিল।
7
হলিউড
* শুধু ভারতেই ১০০ কোটি রুপি আয় করলো ‘জুরাসিক পার্ক’ সিরিজের চতুর্থ কিস্তি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। মুক্তির তৃতীয় সপ্তাহে এই ঘরে যুক্ত হলো কলিন ট্রেভরো পরিচালিত ছবিটি। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় সারাভারতের ২ হাজার ১০৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জুরাসিক ওয়ার্ল্ড’।

* ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজকে উৎসর্গ করে হলিউডের ইউনিভার্সাল স্টুডিওসে চালু হলো নতুন একটি থিম পার্ক। ফলে ছবিটিতে ব্যবহৃত গাড়ির চালকের আসনে বসার সুযোগ পাবেন ভক্তরা। গত ২৩ জুন এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সপ্তম কিস্তির অভিনয়শিল্পী ভিন ডিজেল, মিশেল রড্রিগেজ, টাইরিস গিবসন ও জেসন স্টেথাম।
8

* মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হলেন হলিউড তারকা শায়া লাবাফ। নর্থ ড্যাকোটায় ‘আমেরিকান হানি’ ছবির একটি চমকবাজির দৃশ্যে কাজ করতে গিয়ে আহত হন ২৯ বছর বয়সী এই অভিনেতা। ২০০৮ সালে গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ায় তার হাতে অস্ত্রোপচার হয়েছিলো।

* আর্কেড গেম অবলম্বনে নির্মাণাধীন ছবিতে অভিনয় করবেন ডোয়াইন জনসন। এর নাম রাখা হয়েছে ‘র‌্যাম্পেজ’। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির অষ্টম কিস্তির কাজ শেষে এর দৃশ্যায়নে অংশ ৪৩ বছর বয়সী এই অভিনেতা।

* ইংরেজ প্রকৃতিবাদী এবং ভূবিজ্ঞানী চার্লস ডারউইনের ওপর চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছে হলিউডের ডিজনি স্টুডিও। এটি পরিচালনা করবেন স্টিফেন গাহান। ডারউইনের ‘ইন্ডিয়ানা জোন্স’-এর স্বাদ পাওয়া যাবে এতে।

* নারী সমানাধিকারে সরব হয়ে মার্কিন কংগ্রেসের প্রত্যেক সদস্যকে চিঠি লিখে আবেদন জানালেন মেরিল স্ট্রিপ। ১৯২০ সালের ‘ইক্যুয়াল রাইটস অ্যামেন্ডমেন্ট’ ফিরিয়ে আনার দাবি জানালেন অস্কাজয়ী এই মার্কিন অভিনেত্রী।

বিশ্বসংগীত
* বিমান দুর্ঘটনায় নিহত বিখ্যাত সুরস্রষ্টা জেমস হর্নারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পরিচালক জেমস ক্যামেরন। তিনি বলেছেন, ‘জেমস হর্নারের সংগীতই ছিলো টাইটানিকের প্রাণ।’

* সংগীতাঙ্গনে পা রাখার ৪৫ বছর পর অবশেষে ইউএস বিলবোর্ড টু হান্ড্রেড চার্টের শীর্ষে উঠলেন বর্ষীয়ান গায়ক জেমস টেলর। ৬৭ বছর বয়সী এই শিল্পীর ১৭তম স্টুডিও অ্যালবাম ‘বিফোর দিস ওয়ার্ল্ড’ এখন আছে এক নম্বরে। ১৩ বছর পর বাজারে এলো তার নতুন গানের কোনো অ্যালবাম।

* আট মাস প্রেমের পর প্রেমিক টিভি প্রযোজক চার্লি এবেরসলের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন ব্রিটনি স্পিয়ার্স। আগে ৩৩ বছর বয়সী এই মার্কিন গায়িকার দু’বার বিবাহ বিচ্ছেদ হয়েছে।

* আট মাস প্রেমের পর প্রেমিক টিভি প্রযোজক চার্লি এবেরসলের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন ব্রিটনি স্পিয়ার্স। আগে ৩৩ বছর বয়সী এই মার্কিন গায়িকার দু’বার বিবাহ বিচ্ছেদ হয়েছে।

* নতুন ফ্যাশন ব্র্যান্ড চালু করছেন রিহান্না। নাম ‘স্কুল কিলস’। আপাতত ব্যাগ থেকে শুরু করে পার্স দিয়ে শুরু হচ্ছে, পরে যুক্ত হবে পোশাক।

* ৭০ বছর বয়সে এসে ৩০তম স্টুডিও অ্যালবাম বের করতে যাচ্ছেন রড স্টুয়ার্ট। আগামী ২৩ অক্টোবর বাজারে আসবে এটি।

* আলোকচিত্র সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার দায়ে গায়ক জাস্টিন বিবারের দেহরক্ষী হুগো হেসনির (৩৩) ৪৫ দিন জেল হলো। এ ছাড়া ২২ মাস ও ১৫ দিন নজরবন্দি থাকবেন তিনি। গত বছরের মার্চে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেন বিবারের নিরাপত্তকর্মী।

* মা-বাবাকে একটি বাড়ি উপহার দিলেন ব্রিটিশ গায়িকা রিটা ওরা। ১৩ লাখ পাউন্ড দিয়ে উত্তর লন্ডনে এটি কিনেছেন ২৪ বছর বয়সী এই তারকা। এতে আছে ছয়টি শোবার ঘর।

Posted in বিনোদন | Comments Off on একঝলকে বিনোদন দুনিয়া

ডি মারিয়ার ক্রেসপো-বাতিস্তুতা স্তুতি

SPBG_522568920স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার এবারের আসরে হট ফেভারিট দল হলেও আর্জেন্টিনার পারফরম্যান্স সমর্থকদের খুব একটা মুগ্ধ করতে পারেনি। গ্রুপ পর্বের তিন ম্যাচের একটিতে ড্র ও বাকি দুই ম্যাচে ন্যূনতম ব্যবধানের জয়ই তা প্রমাণ করে। জয়ের ব্যবধান কম হওয়ায় ১৪ বারের চ্যাম্পিয়নদের ঘিরে রীতিমত সমালোচনার ঝড় বইছে।

দীর্ঘ ২২ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়ে চিলিতে কোপা আমেরিকা জয়ের মিশনে নামে আর্জেন্টিনা। কিন্তু, প্রথম ম্যাচেই প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে আলবিসেলেস্তেরা। দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে কোনোমতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-আগুয়েরোরা।

আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুঁচকে জ্যামাইকার বিপক্ষেও একই ব্যবধানের জয় পায় দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভালো খেলেও ফিনিশিং দুর্বলতার কারণে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি। এর পর থেকেই আর্জেন্টিনার পারফরম্যান্স প্রশ্নের সম্মুখীন হয়। সমালোচনার মাত্রাটাও ক্রমাগত বাড়তে থাকে।

এই সমস্যার কারণ বিশ্লেষণ করতে গিয়ে সাবেক আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার হানার্ন ক্রেসপো ও গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে স্মরণ করেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তার মতে, গ্রুপ পর্বের ম্যাচে প্রতিপক্ষের অতি রক্ষনাত্বক কৌশলের কারণেই জয়ের ব্যবধানটা কম হয়েছে। এমন অবস্থায় আক্রমণভাগে ক্রেসপো ও বাতিস্তুতার মতো লম্বাকৃতির স্ট্রাইকার থাকলে উড়ন্ত বলগুলো কাজে লাগানো যেত।

এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘মানুষ অনেক কথাই বলছে। ‍সাংবাদিকরাও কম যাচ্ছেন না। ১০ জনের রক্ষনাত্মক প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা মোটেও সহজ নয়। জ্যামাইকার বিপক্ষে আমরা আক্রমণাত্মক ফুটবল খেলেছি। কিন্তু, তাদের রক্ষণভাগে গিয়ে পর্যাপ্ত স্পেস পাওয়াটা কঠিন হয়ে পড়ে।’

সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আরও বলেন, ‘ক্রেসপো ও বাতিস্তুতা আর্জেন্টিনা দলের হয়ে হেডে প্রচুর গোল করেছেন। কিন্তু, তাদের তুলনায় আমরা আকারে ছোট। তাই গ্রাউন্ডে ঠিকমতো খেলতে না পারলে আমাদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়।’

উল্লেখ্য, শনিবার (২৭ জুন) কোয়ার্টার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়।

Posted in খেলাধুলা | Comments Off on ডি মারিয়ার ক্রেসপো-বাতিস্তুতা স্তুতি

মেসির সামনে রেকর্ডের হাতছানি

MessiSm_223786380স্পোর্টস ডেস্ক : ক্লাব ও জাতীয় দলের হয়ে কোনো খেলোয়াড়ই এক বছরে সাতটি শিরোপা জিততে পারেন নি। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সামনে এবার তারই হাতছানি। ইতোমধ্যেই বার্সেলোনার হয়ে ট্রেবল জিতেছেন। আর্জেন্টিনার হয়ে আরাধ্য কোপা আমেরিকা শিরোপা জিততে পারলে সে পথে অনেকটাই অগ্রসর হবেন চারবারের এই বিশ্বসেরা ফুটবলার।

এক বছরে সর্বোচ্চ ছয়টি শিরোপা জয়ের রেকর্ডটি বার্সার দখলে। পেপ গার্দিওলার অধীনে ২০০৯ সালে এই কীর্তি গড়ে কাতালানরা। ওই বছরে উল্লেখযোগ্য কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট না থাকায় বার্সার কোনো খেলোয়াড় সাতটি শিরোপা জয়ের স্বাদ নিতে পারেন নি।

কিন্তু, এই বছর কোপা আমেরিকা টুর্নামেন্ট থাকায় সম্ভাবনার দুয়ারটা খুলে গেছে। মেসি ছাড়াও বার্সার আরো তিনজন খেলোয়াড়ের সামনে সাতটি শিরোপা জয়ের হাতছানি রয়েছে। এরা হলেন আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার মাশ্চেরানো, ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ ও চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভো।

নেইমারও এই তালিকায় থাকতে পারতেন। কিন্তু, কলম্বিয়ার সঙ্গে কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। পরে এ ঘটনার জের ধরে চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় টুর্নামেন্ট থেকে  ছিটকে পড়ে দেশে ফেরেন ব্রাজিল অধিনায়ক।
এ বছর শেষ হওয়ার আগেই আরো তিনটি শিরোপা জেতার অপেক্ষায় ট্রেবল জয়ী বার্সা। ইউরোপিয়ান সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপে নিশ্চিত ফেভারিট হিসেবেই মাঠে নামবে লুইস এনরিকের শিষ্যরা।
তাই কোপা আমেরিকা জয়ের ওপরই এক বছরে কারো সাতটি শিরোপা জয়ের ব্যাপারটি নির্ভর করছে। শেষ হাসি কি মেসি-মাশ্চেরানো হাসবেন? নাকি ব্রাজিলিয়ান রাইট ব্যাক আলভেজের জন্য উপলক্ষ্যটা অপেক্ষা করছে?
অন্যদিকে, মেসি-মাশ্চেরানো-আলভেজকে পেছনে ফেলে যদি স্বাগতিক চিলির হয়ে ব্রাভো শিরোপা উদযাপনে মাতে তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না।

Posted in খেলাধুলা | Comments Off on মেসির সামনে রেকর্ডের হাতছানি

তৌসিফের গানে মডেল স্ত্রী নিপা

Tausif_Nipa1-600x338বিনোদন ডেস্ক : এই ঈদে শ্রোতাদের সামনে চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ আহমেদ। আয়োজন শিরোনামের একক এ অ্যালবামের মাধ্যমে তিনি একাধিক চমক দেবেন বলে জানা গেছে।
অ্যালবামটি সাজানো হয়েছে পাঁচটি অডিও গানের পাশাপাশি পাঁচটি ভিডিও গানও দিয়ে। মডেল হিসেবে দেখা যাবে তৌসিফ পতœী নিপাকে। প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ব্যানারে ঈদুল ফিতরে বাজারে আসবে এ অ্যালবামটি। তৌসিফের কণ্ঠে জনপ্রিয় হওয়া ‘বৃষ্টি ঝরে যায়’ ও ‘দূরে কোথাও’ গান দুটির সিক্যুয়াল থাকবে এ অ্যালবামে। এ গান দুটির মিউজিক ভিডিওতে তার সঙ্গে মডেল হিসেবে জুটিবদ্ধ হয়েছন তার স্ত্রী নিপা। এই প্রথম কোনো গানের মডেল হিসেবে দেখা যাবে তৌসিফ পতœী আফরিন নিপাকে।
অ্যালবাম প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘বেশ নতুনত্ব নিয়েই এবারের অ্যালবামটি প্রকাশ করছি। আর আয়োজনাটাও ব্যতিক্রম তাই অ্যালবামের নাম রেখেছি ‘আয়োজন’। শ্রোতারা আমার কাছ থেকে যে ধরণের গান প্রত্যাশা করেন সে ধরণের গান দিয়েই অ্যালবামটি সাজানোর চেষ্টা করেছি। আশাকরি শ্রোতাদেরও ভালো লাগবে।’ অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজন করেছেন তৌসিফ নিজেই। গানগুলোর কথা লিখেছেন- শেখ সুমন এমদাদ, ওমর ফারুক প্রমুখ।

Posted in বিনোদন | Comments Off on তৌসিফের গানে মডেল স্ত্রী নিপা

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud