পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মিরপুরে কোটি টাকার জাল নোটসহ আটক ৬

ঢাকা: রাজধানীর মিরপুরে এক কোটি ২০ লাখ জাল টাকার নোটসহ ছয়জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।1435489796

সোমবার রাতব্যাপী মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল নোট উদ্ধারসহ ছয়জনকে আটক করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, ঈদুল-আযহাকে সামনে রেখে পশুর হাটে জাল টাকার লেনদেনের জন্য একটি চক্র মাঠে নেমেছে এমন সংবাদের ভিত্তিতে রাতভোর অভিযান চালানো হয়। এসময় এক কোটি ২০ লাখ জাল টাকার নোটসহ ছয়জনকে আটক করা হয়। তবে আটকদের নামপরিচয় জানাতে পারেননি তিনি।

Posted in সারা দেশ | Comments Off on মিরপুরে কোটি টাকার জাল নোটসহ আটক ৬

হঠাৎ সরে দাঁড়ালেন শারাপোভা

maria-sharapova-640ইউএস ওপেন থেকে হঠাৎ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মারিয়া শারাপোভা। বছরের শেষ গ্রান্ড আসর ইউএস ওপেন শুরু হচ্ছে আজ সোমবার থেকে। প্রথম রাউন্ড আজ তার খেলার কথা ছিল ৩৭ নম্বর বাছাই দারিয়া গাভরিলোভার বিপক্ষে। শনিবার তিনি ফ্লাশিং মিডোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কিন্তু তখনও ইউএস ওপেন থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেননি তিনি। কিন্তু রোববার হঠাৎ করেই নিজের সরে যাওয়ার ঘোষণা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর এ তারকা খেলোয়াড় উইম্বলডনের পর থেকেই হাটুর ইনজুরিতে আছেন। ওই টুর্নামেন্টের পর এখনও কোনো ম্যাচ খেলেন নি। তবে ইনজুরি থেকে ফিরে ইউএস ওপেনে খেলবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘দুর্ভাগ্যক্রমে আমি ইউএস ওপেনে খেলতে পারছি না। টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু সুস্থ্য হওয়ার জন্য এই সময় যথেষ্ঠ ছিল না। আমার ভক্তদের জানাচ্ছি যে, আগামী কয়েক সপ্তাহর মধ্যে সুস্থ্য ফিরতে পারবো বলে আশা করছি। আমি পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষায় আছি।’ ৫ গ্রান্ড সøাম শিরোপাজয়ী ২৮ বছর বয়সী এ রাশিয়ান সুন্দরী ২০১০ সাল থেকে এ পর্যন্ত কোনো গ্রান্ড সøামের প্রথম রাউন্ডে হারেন নি। ২০০৬ সালের শিরোপাজয়ী জায়গায় এবার লড়াই করবেন আরেক রাশিয়ান টেনিস তারকা দারিয়া কাসাতকিনা।
স্পোর্টস ডেস্ক:

Posted in খেলাধুলা | Comments Off on হঠাৎ সরে দাঁড়ালেন শারাপোভা

পুলিশের সম্মানসূচক পদ পাচ্ছেন মাশরাফি

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেবেন। কিন্তু ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করায় নিজ থেকে সেনাবাহিনীতে যোগ দেওয়া হয়নি তার। তবে তার স্বপ্ন অপূর্ণ থাকেনি। ভারতীয় সেনাবাহিনী তাকে সম্মানসূচক কর্নেল পদে ভূষিত করে।50518_198

২০১৫ বিশ্বকাপে অসাধারণ সাফল্যের পর সাতক্ষীরায় পুলিশের পক্ষ থেকে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে মাশরাফি তার বক্তব্যে বলেন, ছোটবেলায় তার স্বপ্ন ছিল পুলিশ হবেন। এরপর থেকে শুরু হয় মাশরাফিকে এই বাহিনীতে নেওয়ার চিন্তাভাবনা। দেশসেরা এই পেসারকে সম্মানসূচক পদের প্রস্তাব দেওয়া হলে মাশরাফি তাতে সম্মতি প্রকাশ করেন। তবে তাকে কোন পদ দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

মাশরাফিকে খুলনা রেঞ্জ থেকে পুলিশের সম্মানসূচক কোনো পদ দেওয়া হবে নিশ্চিত করে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান বলেন, ‘মাশরাফি বিন মুর্তজাকে পুলিশের সম্মানসূচক সদস্য করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এ নিয়ে কাজও শুরু হয়েছে।’

Posted in খেলাধুলা | Comments Off on পুলিশের সম্মানসূচক পদ পাচ্ছেন মাশরাফি

মির্জা ফখরুলের জামিনের মেয়াদ ৬ সপ্তাহ বাড়িয়েছেন আপিল বিভাগ

নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আত্মসমর্পণের মেয়াদ ছয় সপ্তাহ বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে তিনি ছয় সপ্তাহ জামিনে থাকবেন। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন ও সগীর হোসেন।Faqrul-BNP

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজউদ্দিন ফকির। সগীর হোসেন বলেন, মির্জা ফখরুলকে গত ১৩ জুলাই ছয় সপ্তাহের জামিন দিয়েছিলেন আদালত। ওই দিনের আদেশে বলা হয়েছিল, ছয় সপ্তাহ পর তাঁকে নিম্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। আমরা আজ শুনানিতে বলেছি, ফখরুলের চিকিৎসা শেষ হয়নি। তিনি এখন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। এ জন্য তাঁর আত্মসমর্পণের মেয়াদ বাড়ানো হোক। পরে আদালত আত্মসমর্পণের মেয়াদ আরও ছয় সপ্তাহ বাড়িয়েছেন। এ সময়েও তিনি জামিনে থাকবেন।

চলতি বছরের শুরুতে ৫ জানুয়ারির ‘একতরফা’ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানার মামলা ছয়টি ও মতিঝিল থানার একটি। সবগুলোতে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এর মধ্যে পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

আর পল্টন থানার তিনটি মামলায় হাইকোর্টের জামিন গত ১৩ জুলাই ছয় সপ্তাহের জন্য বহাল রাখলেন আপিল বিভাগ। এ আদেশের আগে আদালতের নির্দেশে দুই দফায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ মেডিকেল বোর্ড গঠন করে মির্জা ফখরুলের শারীরিক পরীক্ষা করে প্রতিবেদন আদালতে দাখিল করে। কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ১৩ জুন হাইকোর্টের নির্দেশে মির্জা ফখরুলকে কাশিমপুর কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। ।
এম এ মানিক:

Posted in রাজনীতি | Comments Off on মির্জা ফখরুলের জামিনের মেয়াদ ৬ সপ্তাহ বাড়িয়েছেন আপিল বিভাগ

কুমিল্লায় ট্রাক উল্টে ৬ শ্রমিক নিহত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নন্দনপুরে টিনবোঝাই ট্রাক উল্টে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। হতাহত সবার বাড়ি গাইবান্ধায়। নিহতেরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার গয়েশ্বরপুর গ্রামের শফিকুল ইসলাম (৪২), ফজলু মিয়া (৩৫), আনোয়ার রহমান (৪৫), একই উপজেলার খোলাহাটি গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), শাহিন মিয়া (১৮) ও আসলাম (২৫)। তাঁদের মধ্যে আসলামের বাড়ি কোন গ্রামে তা জানা যায়নি।FFFF

আহত তিনজন হলেন, গোবিন্দগঞ্জ সদরের জাহিদুল ইসলাম (৬৫), মো. ফারুক (২২) ও মোস্তাফিজুর রহমান (২৫)। তাঁরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ট্রাকের যাত্রী মতিনুর রহমান (৩০) বলেন, তাঁরা প্রত্যেকেই ধানি জমির শ্রমিক। চট্টগ্রামের বড় দারোগাবাজার থেকে গতকাল রাত নয়টার দিকে তাঁরা টিনভর্তি ট্রাকটিতে ৭০০ টাকা ভাড়া দিয়ে ওঠেন। ট্রাকটি রংপুরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে কুমিল্লার নন্দনপুর সংলগ্ন দমপুর এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকটি উল্টে যায়। ট্রাকে থাকা টিন শ্রমিকদের ওপর পড়ে।

মতিনুর রহমান আরও বলেন, ট্রাকটি যখন কাত হয়ে যাচ্ছিল তখন তিনি লাফ দিয়ে নামেন। এ কারণে তিনি বেঁচে যান। ওইসময় বেশির ভাগ শ্রমিক ঘুমিয়েছিলেন। তাই তাঁরা ঘটনাস্থলেই মারা যান। নিহতদের লাশ ময়নামতি মহাসড়ক থানায় রাখা হয়েছে। স্বজনেরা থানায় গিয়েছেন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হেলালউদ্দিনের ভাষ্য, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার করে টাকা এবং আহতদের পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়েছে। কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. সোলায়মান মিয়ার ভাষ্য, ট্রাকটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। মহাসড়কে সড়ক বিভাজকের সঙ্গে ট্রাকটি ধাক্কা খেয়ে উল্টে যায়। সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারানোয় এ ঘটনা ঘটে।

মহাসড়ক থেকে সোমবার সকালে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে সকাল ১০টা পর্যন্ত যানজটের খবর পাওয়া গেছে। চালকের খোঁজ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

Posted in সারা দেশ | Comments Off on কুমিল্লায় ট্রাক উল্টে ৬ শ্রমিক নিহত

হ্যাপী তাবলিগে

resize49639সম্প্রতি চলচ্চিত্র ছেড়ে সৃষ্টিকর্তার প্রার্থনায় নিমগ্ন থাকার ঘোষণা দেন আলোচিত অভিনেত্রী চিত্রনায়িকা হ্যাপী। যদিও হ্যাপীর কথা ও কাজে মাঝে মাঝে অসংলগ্নতা দেখা যায়, তবে এবার বুঝি সত্যিই সে পথেই যাচ্ছেন। গতকাল তিনি তাবলিগে গিয়ে তার অভিজ্ঞতার কথা জানালেন। পাঠকদের জন্য প্রায় হুবহু ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো. . .
‘আজকে প্রথমবার তাবলিগে গিয়েছিলাম মুফতি উসামা ইসলাম ভাই এর বাসায়। পরিবেশটাই আলাদা ছিল, যেখানে অনেক অনেক মানুষ যারা শুধু আল্লাহকে ভালোবেসে আল্লাহের পথে চলার সুবিধার্থে ইসলামের আলোচনায় শামিল হয় সেই সাথে সেখানে যারা ছিল সবার মন নিশ্চয় আল্লাহের নূরে আলোকিত। এমন একটি জায়গা হাজারো সুন্দর জায়গা থেকে অনেক বেশি সুন্দর ও পবিত্র কারণ সেখানে সবার ধ্যানে শুধু মহান আল্লাহ। সেখান থেকে আসতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল সারা রাত বসে কোরআনের ব্যাখ্যা আর হাদিস শুনি আর সবার সাথে আল্লাহকে প্রাণ ভরে ডাকি। উসামা ভাই চমৎকার বয়ান করেন যার কারণে কথাগুলো মনে নাড়া দিতে বাধ্য এবং তিনি অসম্ভব ভালো একজন মানুষ।
ইসলামের পথে চলার আশায় এমন একটি পরিবেশে যেতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের সবারই উচিত আল্লাহের কথা মেনে চলা ও তার জন্য নিজেকে উৎসর্গ করা, যে পারে সে পরকালের জান্নাতবাসী নিসন্ধেহে! সুবাহান আল্লাহ!
আমরা সবসময়ই পবিত্র আর সুন্দর থাকতে পারি শুধু চিন্তা-ভাবনা যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকে। কি হবে পরনিন্দা,মিথ্যা,অন্যায়,হিংসা-অহংকার এর মধ্যে থেকে? তার বিপরীতে যদি নামাজ,রোজা, আখলাক, পরোপকারিতা, কোরআন পাঠ ও নবীদের দেখানো পথে চলি তাহলেই জীবন সুন্দর ইহকাল ও পরকাল উভয় সময়ের জন্য।’

Posted in বিনোদন | Comments Off on হ্যাপী তাবলিগে

বিদ্যুৎ-গ্যাসের দামের সঙ্গে বেড়েছে বাড়ি ভাড়াও

ঢাকা নগরীতে সাধারণত তিন ধরনের ভাড়াটে দেখা যায়। প্রথম ধরনের ভাড়াটেরা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে থাকেন। প্রত্যেক ফ্ল্যাটে আলাদা মিটার থাকে। তারা মিটার অনুযায়ী বিদ্যুৎ বিল মেটান। বাড়ি ভাড়ার সঙ্গে তাদের বিদ্যুৎ বিল যুক্ত থাকে না।

দ্বিতীয় ধরনের ভাড়াটেদের পুরো বাড়িতেই একটি বিদ্যুৎ মিটার থাকে। বাড়িওয়ালারা আলাদাভাবে প্রত্যেক ভাড়াটের বিল হিসাব করতে পারেন না। সেক্ষেত্রে ভাড়ার সঙ্গে বিদ্যুতের জন্য একটা নির্দিষ্ট মূল্য ধরে দিতে হয় ভাড়াটেকে। সেটা সাধারণত বাড়িওয়ালাই ঠিক করে দেন।

তৃতীয় ধরনের ভাড়াটেরা থাকেন মেস বাড়িতে। এ ধরনের বাড়িতে সাধারণত ছাত্র বা বিবাহিত/অবিবাহিত পুরুষ চাকরিজীবীরা থাকেন যাদের ঢাকায় পরিবার নিয়ে আসার আর্থিক সঙ্গতি বা সুযোগ নেই।

শেষ দুই ধরনের ভাড়াটেরা মূলত নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষ। আগামী ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত বিদ্যুৎ ও গ্যাসের মূল্যের চাপ সবচেয়ে বেশি পড়বে এই শ্রেণির মানুষের ওপর।

এই মূল্য বৃদ্ধির ফলে সিঙ্গেল ও ডাবল বারনার চুলার জন্য ২০০ টাকা বেশি এবং প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১৮ পয়সা বেশি বিল দিতে হবে। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আনুষ্ঠানিকভাবে এই মূল্য বৃদ্ধির ঘোষণা করে।

বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য গড়ে ৬ টাকা ১৫ পয়সা বিল দিতে হয়। আগামী মাস থেকে এই বিল দাঁড়াবে ৬ টাকা ৩৩ পয়সা। বিদ্যুৎ ব্যবহারের ১০টি ধাপ বা পর্যায় রয়েছে। প্রথম ধাপে ৭৫ ইউনিট ব্যবহারে খরচ পড়ে মাসে ২৬৫ টাকা এবং দশম ধাপ যা ১০০০ ইউনিট পর্যন্ত হয়, তাতে খরচ পড়ে ৭ হাজার ৬২৬ টাকা।

আগামী মাস থেকে প্রথম পর্যায়ের ব্যবহারকারীদের ২০ টাকা বেশি এবং দশম পর্যায়ের ব্যবহারকারী, যারা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ নানা বৈদ্যুতিক গ্যাজেট ব্যবহার করেন, তাদের ১৩৩ টাকা বেশি বিল গুণতে হবে।imazer

মোটা দাগে শতকরা ৪০ ভাগ ব্যবহারকারী প্রথম তিনটি পর্যায়ের মধ্যে পড়েন যারা ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন।

আজিমপুরের বাসিন্দা নাফিসা আক্তার যে বাড়িতে থাকেন তাতে একটিই বিদ্যুৎ মিটার রয়েছে। তিনি জানান, বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গেই তার বাড়িওয়ালা বাড়িভাড়া ১ হাজার টাকা বাড়িয়ে দিয়েছেন। তিনি কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন তা জানার কোনও উপায় নেই। তবে তিনি এসি বা অন্য কোনও উচ্চ মাত্রার বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করেন না। তা করলেও তার বিদ্যুৎ বিল ১৩৩ টাকার চেয়ে বেশি বাড়বে না। তার সঙ্গে গ্যাস বিল ২০০ টাকা যোগ করলে তার বর্ধিত ব্যয় দাঁড়ায় ৩৩৩ টাকা। অথচ তার বাড়ি ভাড়া ১৩ হাজার টাকা থেকে এক লাফে ১৪ হাজার টাকা হয়ে গেছে।

শুক্রাবাদে একটি মেসবাড়িতে দেখা গেছে, বাড়িওয়ালা প্রত্যেক বোর্ডারের কাছ থেকে ৫০০ টাকা বাড়তি ভাড়া নেবেন বলে ঘোষণা দিয়েছেন। এর ফলে আগামী মাস থেকে বাড়ির মালিক ৩ হাজার টাকা বেশি ভাড়া পাবেন। অথচ গ্যাস বিদ্যুৎ মিলিয়ে তার বাড়তি খরচ ৩৩৩ টাকার বেশি বাড়ছে না।

ওই মেসের বাসিন্দা সেলিম ভুইয়া বলেন, ‘আমরা যখন ম্যানেজারের কাছে জানতে চাইলাম, ভাড়া এত বাড়ছে কেন, সে জানালো এটা বাড়ির মালিকের সিদ্ধান্ত।’ তিনি এও জানায়, ‘এ বাড়িতে থাকতে হলে বেশি ভাড়া দিয়েই থাকতে হবে। অন্যথায় বাসা ছেড়ে দিতে হবে।’

বাড়ির মালিক শাফায়াত হোসেনকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি ভাড়া বাড়ানোর কথা অস্বীকার করে বলেন, ‘বাড়ি ভাড়ার সঙ্গে বিল যুক্ত। সরকার যদি গ্যাস আর বিদ্যুতের দাম বাড়ায়, তাহলে আমার জন্য ভাড়া বাড়ানোই কি স্বাভাবিক না?’

এদিকে, আলাদা মিটার আছে এমন অনেক ভাড়াটে নিশ্চিত করেছেন, তারা এখনও ভাড়া বাড়ানোর কোনও নোটিশ পাননি।

প্রসঙ্গত, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণের জন্য সরকারি কোনও সংস্থা বা বিভাগ নেই। তবে এ বছর ১ জুলাই হাইকোর্ট থেকে সরকারের প্রতি রাজধানীর বিভিন্ন এলেকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করে দেওয়ার নির্দেশনা দিয়েছে।

এর আগে ২০১০ সালে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ বাস্তবায়নের জন্য হাইকোর্টে আবেদন (পিটিশন) জানায়, যেন বাড়ির মালিকরা তাদের খেয়ালখুশি মত ভাড়া বাড়াতে না পারে।

এই আইন অনুযায়ী, বাড়ির মালিকরা মাসিক ভাড়ার বাইরে সালামি বা সিকিউরিটি মানি হিসেবেও কোন টাকা নিতে পারবেন না।

কনস্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানায়, ২০১৪ সালে ঢাকার বিভিন্ন এলাকায় আগের বছর থেকে বাড়ি ভাড়া বৃদ্ধির শতকরা হাড় ছিল ৯ দশমিক ৭৬ ভাগ।

Posted in জাতীয় | Comments Off on বিদ্যুৎ-গ্যাসের দামের সঙ্গে বেড়েছে বাড়ি ভাড়াও

‘বর কালা না সাদা তা নিয়ে এত মাথাব্যথা কেন?’

জনপ্রিয় টিভি অভিনেত্রী সুমাইয়া শিমু বিয়ের পিঁড়িতে বসেছেন শুক্রবার (২৮ আগস্ট)। শনিবার অনুষ্ঠিত হবে বৌভাত অনুষ্ঠান। এরই মধ্যে দেশের সব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে শিমুর বিয়ের খবর ও ছবি। এ খবরে ভক্তরা যেমন উচ্ছ্বসিত, তেমনি হতাশও! একটা শ্রেণী শুরু করেছে বর্ণবাদী আলোচনা। এতেই শিমুভক্তরা কেউ কেউ চটছেন, কেউ কেউ হতাশাও প্রকাশ করেছেন।
সুমাইয়া শিমুর বরের গায়ের রং নিয়েই এ আলোচনা। এমন আলোচনায় চটেছেন অনেকেই। বায়েজিদ বিন ওয়াহিদ ফেসবুকে লিখেছেন, ‘সুমাইয়া শিমুর জামাই কালা না সাদা এটা নিয়ে আমাদের পাবলিকের এত মাথাব্যথা কেন? ফাইজলামির একটা লিমিট থাকা দরকার। কালো স্ক্রিনে প্রব্লেম কী ভাই?’11889570_10153922764082334_1733822714328301139_n
এমন বর্ণবাদী আলোচনার মনস্তত্ত্ব নিয়ে রাহাত মুস্তাফিজ লিখেছেন, “বিলিভ মি। একটুও অবাক হইনি। সুন্দরী, সেলিব্রেটি কন্যার বিয়ে ক্যান কালো এবং বয়স্ক লোকের সাথে হবে? সাইকোলজিটা খুব ক্লিয়ার। ছবির পুরুষটির অন্যসব যোগ্যতা ছাপিয়ে মুখ্য হয়ে উঠেছে কথিত জন্মগত অযোগ্যতা। গায়ের রং! যা কি-না মানুষের নিয়ন্ত্রণের বাইরের বিষয়। যারা হায় হায় করে বুক চাপড়ে মরছেন শিমু এইটা কী করল ওরা প্রত্যেকেই নিজেকে যোগ্যতার মানদণ্ডে ছবির ভদ্রলোককে ছাপিয়ে গেছেন বলে চেতনে ও অবচেতনে বিশ্বাস করেন। আর মেয়েরা যারা নাক সিটকাচ্ছেন, পিতৃতন্ত্রের কারখানা থেকে পরিশোধিত হয়ে আসা সে সব বঙ্গ ললনার কাছেও সুন্দরের সংজ্ঞা ওই ফর্সা রং। আমাদের পরিবারিক ও সামাজিক মানসিকতা এটাই। সুতরাং, ‘গেল গেল বর্ণবাদের রসাতলে ডুবে গেল যা কিছু’— রব তুলে অস্থির হবার কোনো কারণ নেই। এ বড় কঠিন সাধনা! ধর্ম বিশ্বাস যেমন আমাদের মনের গহীনে অবস্থান করে তেমনি বর্ণবাদী চেতনা মগজের ভেতরে বাসা বেঁধে থাকে। একে উপড়ে ফেলা চাট্টিখানি কথা নয় ব্রাদার। সো, ডোন্ট বি আশেইমড!”
সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আসাদ লিখেছেন, ‘বিয়েতে মানুষটা কেমন সেটাই মুখ্য। দুই পরিবার পছন্দ করে বিয়ের আয়োজন করেছেন। যারা বিয়ে করছেন তাদেরও সম্মতি রয়েছে। এখানে কালো-সাদা প্রশ্নগুলো আসাই আমাদের নিচু মানসিকতার চর্চা।’
শিমুর বর নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত। তিনি নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন।
অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করেছেন সুমাইয়া শিমু। একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে ‘শৈল্পিক ও আর্থসামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের টেলিভিশন অভিনয়ে নারীর ভূমিকা’ বিষয়ে পিএইচডি করছেন তিনি।

Posted in বিনোদন | Comments Off on ‘বর কালা না সাদা তা নিয়ে এত মাথাব্যথা কেন?’

১ সেপ্টেম্বর হরতাল ডাকতে পারে ২০ দল

গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ১ সেপ্টেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দিতে পারে ২০ দলীয় জোট।55_Narayangong+Shutdown+clash_31082014_002-copy
রোববার রাতে ২০ দলের বৈঠকে এই হরতালের সিদ্ধান্ত আসতে পারে বলে বিএনপি ও ২০ দল সূত্র থেকে জানা গেছে।
খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।
সরকার গ্রাহক পর্যায়ে দাম বাড়িয়েছে গ্যাস ও বিদ্যুতের। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই বর্ধিত মূল্য কার্যকর হবে।
এই বর্ধিত দামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে বর্ধিত মূল্য প্রত্যাহারের আহবানও জানানো হয়েছে।
এর আগে ২০ দলের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছে জানতে চাওয়া হয়েছিলো এ বিষয়ে। জবাবে নজরুল ইসলাম খান বলেন, ২০ দলের পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন “িার জানিয়েছেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় খালেদা জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শরিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন।
বিএনপি ও ২০ দল সূত্র থেকে জানা গেছে, গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ১ সেপ্টেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির সম্ভাবনা আছে। জানা গেছে, বৈঠক থেকে হরতালের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

Posted in জাতীয় | Comments Off on ১ সেপ্টেম্বর হরতাল ডাকতে পারে ২০ দল

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি: আসছে ২০ দলের কর্মসূচি!

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দিচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠেয জোটের মিটিং থেকে কর্মসূচি চূড়ান্ত করা হবে। বিএনপি এবং ২০ দলীয় জোটের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। দলীয় সূত্রমতে, একের পর এক আন্দোলনে ব্যর্থ হয়ে প্রচণ্ড চাপে পড়া বিএনপি এই মুহূর্তে বড় ধরনের কোনো কর্মসূচিতে যেতে চায় না। আপাতত দল পুনর্গঠন ও আটক নেতা-কর্মীদের আইনি লড়াইয়ের মাধ্যমে কারাগার থেকে মুক্ত করে সংগঠন মজবুত করাই দলটির প্রধান লক্ষ্য। কিন্তু, সরকার সম্প্রতি আর এক দফা বিদ্যুতের দাম বাড়ানোয় জনমনে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। আর এমন জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে বিএনপির পক্ষে ‘মুখ বুজে’ বসে থাকা কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে রোববার রাতে জোট নেতাদের সঙ্গে বসছেন জোট নেতা খালেদা জিয়া। 1413706612

সংশ্লিষ্ট সূত্রমতে, বেকায়দায় থাকা বিএনপি গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি’র ইস্যুতে হরতালের মত বড় কর্মসূচিতে আপাতত যাচ্ছে না। বড় রাজনৈতিক দল হিসেবে জনগণের সেন্টিমেন্টের প্রতি ন্যুনতম শ্রদ্ধা জানানোর কৌশল হিসেবে আপাতত জেলায় জেলায় বিক্ষোভ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকতে চায় বিএনপি। তবে জোট শরিক, বিশেষ করে জোটের অন্যতম প্রধান শক্তি জামায়াত যদি ১ দিনের হরতাল কর্মসূচির ব্যাপারে জোরালো অবস্থান নেয়-সেটিও ভেবে দেখবেন জোট নেতা খালেদা জিয়া। এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যে কোনো ধরনের জনস্বার্থবিরোধী সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানানো বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্তব্যের মধ্যে পড়ে।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বে একটি রাজনৈতিক জোট আছে। জোটের সঙ্গে আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করা হবে এবং সে কর্মসূচি জনগণের আশা- আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে চূড়ান্ত করবে জোট।

Posted in রাজনীতি | Comments Off on গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি: আসছে ২০ দলের কর্মসূচি!

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud