May 4, 2026
সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুই শিবির ‘ক্যাডার’কে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে দুটি পাইপগান ও ১০১টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
শনিবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় উপজেলার হাটুভাঙা গ্রাম থেকে শিবির ক্যাডার রুম্মান ও করিমপুর গ্রাম থেকে মোজাম্মিল নামের আরেক জনকে আটক করা হয়।
রুম্মান হাটুভাঙা গ্রামের সিরাজ মিয়ার ছেলে এবং মোজাম্মিল করিমপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর জানান, শনিবার ভোর ৪টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়। সকাল ৭টা পর্যন্ত চলা অভিযানে দুই শিবির ক্যাডারকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২টি পাইবগান ও ১০১টি ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রোমানিয়ার রাজধানী বুখারেস্টে একটি নৈশক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
বিবিসি জানায়, রাত ১১টার দিকে কোলেকটিভ নামের নৈশক্লাবটিতে আগুন লাগে। এ সময় সেখানে কয়েক শ’ মানুষ উপস্থিত ছিলেন। ‘গুডবাই টু গ্র্যাভিটি’ নামের একটি ব্যান্ডদলের নতুন অ্যালবামের প্রচারে সেখানে অনুষ্ঠান চলছিল।
ক্লাবের মধ্যে অনুষ্ঠানে আতশবাজি পোড়ানোর সময় সেখান থেকে বিস্ফোরণ ঘটে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকারী দলের প্রধান রায়েদ আরাফাত জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে ১৫৫ জন মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বিবিসিকে বলেন, ক্লাবের মধ্যে আতশবাজি পোড়ানো হচ্ছিল। সেখান থেকে অগ্নিকাণ্ড ঘটে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্তধীন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভিক্টর আইওনেসকু স্থানীয় টিভি চ্যানেল অ্যান্টেনা ৩-কে বলেন, ধোঁয়ায় অনেকে অজ্ঞান হয়ে যান। হুড়োহুড়িতে পালাতে গিয়ে অনেকে পড়ে যায়।
ঘটনার পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রোমানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গাব্রিয়েল অপেরা বলেছেন, জাতীয় দুর্যোগ কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।
এদিকে রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লস ইউহান্নিস এ বিষয়ে ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে বলেছেন, রাজধানীর প্রাণকেন্দ্রে এ রকম দুর্ঘটনায় তিনি শোকাহত।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মুগদায় এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযাগে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর স্বজনরা জানান, তারা মুগদার দক্ষিণ মান্ডা এলাকায় ভাড়া থাকেন। বাড়িওয়ালার ছেলে সাগর সন্ধ্যার দিকে ওই ছাত্রীকে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে। পরে আশপাশের লোকজন গিয়ে কিশোরীকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল বলেন, সাগরকে আটক করে থানায় রাখা হয়েছে।
নিউজ ডেস্ক: বাংলাদেশে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় প্রায় দেড় লাখ বেশি। এটিকে বাংলাদেশে নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে এক বিরাট অগ্রগতি হিসেবে দেখছে সরকার।
সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মেয়েদের শিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধার পাশাপাশি মানুষের মানসিকতারও পরিবর্তন হয়েছে।
বিশ্লেষকদের অনেকে মনে করেন, মেয়েদেরকে এখন বাবা-মা স্বাবলম্বী হিসেবে দেখতে চান এবং সেটাও নারী শিক্ষার প্রসারে অবদান রাখছে।
এবার সাধারণ স্কুল এবং মাদ্রাসার অষ্টম শ্রেনীর শিক্ষার্থীদের জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ লাখের বেশি শিক্ষার্থী। সেখানে এবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
শিক্ষামন্ত্রী বলেছেন, বাংলাদেশে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে সামাজিক দিক থেকে বড় বাধা তৈরি হতো। এখন সে সব চ্যালেঞ্জ অনেকটা মোকাবেলা করা সম্ভব হয়েছে। আর জুনিয়র সার্টিফিকেট পরিক্ষায় মেয়েদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সমাজের মানসিকতার পরিবর্তনের প্রভাব পড়েছে বলেও তিনি মনে করেন।
মন্ত্রী উল্লেখ করেছেন, ছাত্রদের চেয়ে ছাত্রীদের উপবৃত্তি বেশি দেয়া হচ্ছে। এর সঙ্গে বিনা মূল্যে বইও দেয়া হচ্ছে। এ ধরণের সরকারি সুবিধাগুলোও মেয়েদের আগ্রহ বাড়াতে বড় ভূমিকা রেখেছে।
যশোরের শার্শা উপজেলায় পাকসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেছেন, তার স্কুলেই ছাত্রীর সংখ্যা বাড়ছে এবং মেয়েরাই ফল ভাল করছে। কয়েক বছর ধরে এমন ধারা তিনি লক্ষ্য করছেন।
তিনি আরও বলেছেন, “গ্রামে লেখাপড়া করে অনেক মেয়ে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করছেন বা অন্য চাকরি করছেন। এটা দেখে গ্রামের অন্যান পরিবারগুলোতেও মানসিকতার পরিবর্তন হচ্ছে। মেয়েরা অর্থের দিক থেকে স্বাবলম্বী হবে, এখন এই চিন্তা কিন্তু গ্রামেও বাড়ছে।”
সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, মেয়েরা শিক্ষা লাভ করে চাকরি করে বুড়ো মা-বাবাকে দেখবে, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যেও এমন আকাংখা এখন বাড়ছে। ফলে এখনকার বাস্তবতায় দরিদ্র জনগোষ্ঠীর কাছেও লিঙ্গ বৈষম্যের বিষয়ও কমে আসছে।
তবে শিক্ষা থেকে ঝরে পড়ার অভিযোগ এখনও রয়েছে। দারিদ্র এবং সে কারণে বাল্যবিবাহের বিষয়ও রয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মনে করেন, স্কুল শিক্ষা শেষে ধারে কাছে কলেজ বা উচ্চশিক্ষার সুযোগ কম থাকায় এই পর্যায়ে এসে মেয়েদের ঝরে পড়ার সংখ্যা বেশি হচ্ছে।
তিনি উল্লেখ করেন, সরকার এবং বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সকলে মিলে মেয়েদের শিক্ষার পরিবেশ পরিবর্তন করা সম্ভব হয়েছে। এখন ঝরে পড়া ঠেকাতেও সকলের একসাথে কাজ করার বিষয়ে সরকার গুরুত্ব দিতে চাইছে।
ঢাকা: নতুন কোনো দলকে নিবন্ধন দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। মঙ্গলবার শেরে বাংলা এনইসি সম্মেলন কক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, নতুন করে কোনো দলকে নিবন্ধন দিতে হলে পর্যাপ্ত সময় দরকার। সে সময় আমাদের হাতে নেই। দলীয় পরিচয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারলেও সংসদ নির্বাচনের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে পারবে। এ বিধান আমরা স্থানীয় নির্বাচনে রাখছি।
দলীয় প্রতীকে নির্বাচন হলে সহিংসতা বাড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পৃথিবীতে অনেক দেশ আছে যাদের নির্বাচনে পুলিশও দরকার হয় না। আমরা আশা করছি বাংলাদেশেও একদিন এমন সংস্কৃতি আসবে তখন নির্বাচনে সহিংসতা থাকবে না। নির্বাচনে সহিংসতা ঠেকানোর জন্য আমরা বেশি করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে মোতায়েন করার চেষ্টা করব।
দলীয়ভাবে নির্বাচন নিয়ে সাংবাদিককের এক প্রশ্নের উত্তরে সিইসি বলেন, দীর্ঘদিন থেকে স্থানীয় সরকার নির্বাচন দলীয় সমর্থনে হচ্ছে। পত্র-পত্রিকায়ও প্রার্থীকে অমুক দলের প্রার্থী হিসেবে পরিচয় করে দেয়া হয়। আমরা শুধু নির্বাচনের সময় নির্দলীয় প্রতীক দিয়ে থাকি। আগে থেকেই নির্বাচনের সব কর্মকাণ্ড দলীয় পরিচয়ে হচ্ছে। এখন সেটাকে আইনের মাধ্যমে আনু্ষ্ঠানিকতা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের আইন এখনও হয়নি। এই অধ্যাদেশের জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের দেখতে হবে আইনে কী আছে। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নেব। তবে আমাদের হাতে কম সময় থাকায় আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি, যাতে অধ্যাদেশ হাতে পেলে নির্বাচনী বিধি সংশোধন করতে পারি। পৌরসভা নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের অর্ডিন্যান্স হাতে পেলে আমরা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করব। সে হিসেবে ১৫ নভেম্বরের দিকে অর্ডিন্যান্স পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে দলীয়ভবে নির্বাচন করা সম্ভব।
বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আমরা মৃত ভোটার, ভোটারতালিকা হালনাগাদ, নারী ভোটারের তথ্য নেওয়ার জন্য প্রতিনিধিদের সহায়তা নিয়ে থাকি। এজন্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছি। আমরা পযায়ক্রমে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটির জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করব।
তিনি বলেন, আজ ডিএনসিসির মেয়র ও কাউন্সিলারদের সঙ্গে মৃত ভোটারের তথ্য সংগ্রহ নিয়ে সহযোগিতা চাইলাম। তারা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মৃত ভোটারের সঠিক তালিকা ইসিতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, স্মার্টকার্ড বিতরণকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের নাম কর্তন, মৃত্যু রেজিস্টার হালনাগাদ করা, শশ্মান ও গোরস্থানের মৃতদের তালিকা সংগ্রহ করার বিষয়ে উত্তর সিটির জনপ্রতিনিধিদের সহায়তা চেয়েছে কমিশন। বৈঠকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, ইসি সচিব মো. সিরাজুল ইসলাম, ডিএনসিসির মেয়র আনিসুল হকসহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
আন্তর্হাতিক ডেস্ক: হিন্দুকুশ পর্বতমালায় শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ জনে। এর মধ্যে পাকিস্তানে অন্তত ২৩৫ জন এবং আফগানিস্তানে ৮২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ভূমিকম্পে আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শত শত বাড়িঘর।
সোমবার বিকালে রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প হয়। কম্পন অনুভূত হয়েছে ভারত ও বাংলাদেশেও।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন। ভূমিকম্পে হতাহতের ঘটনায় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোক জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তানে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশী নেই।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দফতরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ৩টা ৯ মিনিটে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলের ২১৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। এটির স্থায়িত্ব ছিল প্রায় ৪০ সেকেন্ড। ওই এলাকার কাছেই পাকিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত।
প্রথম আঘাত হানার ৪০ মিনিট পর ৪ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় কম্পন অনুভূত হয় একই এলাকায়। প্রথম আঘাতেই বিস্তৃত এলাকার টেলিযোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ক্ষয়ক্ষতির খবর পেতে দেরি হচ্ছে। পাকিস্তানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী জেলাগুলো। ধসে পড়েছে কয়েকশ’ ঘরবাড়ি।
প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনী ছাড়াও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তত্বাবধানে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সরকারি-বেসরকারি সংস্থা উদ্ধার কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ২ হাজার উদ্ধার ক্যাম্প বসানো হয়েছে। চিত্রল প্রদেশের পুলিশ প্রধান শাহ জাহান জানান, টেলিফোন যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ায় আমরা যোগাযোগ করতে পারছি না। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। করিমাবাদ শহরের বাসিন্দা আনাস বলেছেন, ‘আমার মনে হল, কেউ বুঝি আমাদের ধরে ঝাঁকি দিচ্ছে। এরপর দেখলাম ধস নামছে। আমাদের চোখের সামনে আস্ত একটা পাহাড় যেন নেমে এলো।’
কুনার প্রদেশের গভর্নর ওয়াহিদুল্লা কালিমজাই জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রদেশে। ব্যাপক কম্পনে প্রায় ১ হাজার ৫০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। দেশটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, বেশি প্রাণহানি ও বাড়িঘর ধ্বংস হয়েছে বাদাকশান, তাকার, নানগাহার ও কুনার অঞ্চলে।
ভূমিকম্পের সময় ভারতের বিভিন্ন শহরেও মানুষ আতংকে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন। দেশটির হরিয়ানা, পাঞ্জাব, কাশ্মীর ও হিমাচল প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে অনেক স্কুল ও অফিস থেকে লোকজনকে বের করে আনা হয়। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ভূমিকম্প শুরু হলে দিল্লির মেট্রো রেল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এক টুইটে ক্ষয়ক্ষতির তথ্য নিরূপণের নির্দেশ দেয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী আরও জানান, পাকিস্তান ও আফগানিস্তানসহ যেখানে যে সহায়তা প্রয়োজন, তা দিতে আমরা প্রস্তুত আছি।
নেপালে ভয়াবহ ভূমিকম্পের প্রায় ৬ মাস পর আফগানিস্তানে এ ভূমিকম্প হল। নেপালে ২৫ এপ্রিলের ওই ভূমিকম্প এবং তার পরের কয়েক দফা কম্পনে ৯ হাজার মানুষ প্রাণ হারায়।
বাংলাদেশেও মৃদু কম্পন অনুভূত : পাকিস্তান ও আফগানিস্তানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতও। কম্পন অনুভূত হয় বাংলাদেশেও। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. জাকির হোসেন এ তথ্য জানান। সোমবার আবহাওয়া অধিদফতর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বিকাল ৩টা ৯ মিনিট ৩১ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে দুই হাজার ৩১১ কিলোমিটার দূরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। তবে বাংলাদেশে এর মাত্রা কত ছিল তা বিবৃতিতে জানানো হয়নি।
ঢাকা: র্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেছেন, ‘হোসেনী দালান চত্বরে শিয়াদের সমাবেশে গ্রেনেড হামলায় এখন পর্যন্ত কোনো গ্রুপ বা ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। ঘোলা পানিতে মাছ শিকার করে বিভিন্নজন বিভিন্নভাবে সুবিধা নেওয়ার জন্য এ ঘটনা ঘটিয়েছে। তবে করা ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ রাজধানীর পুরান ঢাকার লালবাগে হোসেনী দালানের গ্রেনেড বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।
জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত যে তিনজনকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক করা হয়েছিল।’ তিনি বলেন, ‘হোসেনী দালানের পরিচালকের সঙ্গে কথা হয়েছে। ঘটনার আগের দিন কোনো ধরনের হুমকি এসেছিল কি-না বা কোনো সন্দেহ হয়েছিল কি-না জানতে চাইলে পরিচালক বলেন, আসেনি।’
আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় ২৩ অক্টোবর রাত ১টা ৫৫ মিনিটে রাজধানীর পুরান ঢাকার হোসেনী দালানের ইমামবাড়া চত্বরে পর পর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে সাজ্জাদ হোসেন সানজু (১৮) নামে এক যুবক নিহত হন। আহত হন শতাধিক। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। র্যাব জানায়, হামলায় ব্যবহৃত গ্রেনেডগুলো হাতে তৈরি ছিল। গ্রেনেডগুলো দালানের ভেতর থেকে মারা হয়েছিল। কারণ চত্বরের চারপাশে বড় বড় দেয়াল ও ভবন রয়েছে। বাইরে থেকে এগুলো মারা সম্ভব নয়।
সিলেট প্রতিনিধি: সিলেটে আলোচিত শিশু রাজন হত্যা মামলার রায় ঘোষণার জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার আদালত মঙ্গলবার দুপুরে এ দিন ধার্য করেন। ৮ জুলাই সিলেটে শিশু রাজনকে চোর অপবাদ দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ মোবাইল ফোনে ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেয়া হয়। ওই ঘটনার তদন্ত শেষে মোট ১৩ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে জালালাবাদ থানা পুলিশ। এর মধ্যে ১০ জনকে আগেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। ঘটনার দু’দিন পর ১০ জুলাই প্রধান আসামি কামরুল জেদ্দায় পালিয়ে যায়। প্রবাসী বাংলাদেশীরা সেখানে তাকে আটক করেন। আসামি কামরুলকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনের কার্যক্রম আগামী ২ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। মঙ্গলবার নির্বাচন কমিশনের করা একটি আবেদনের শুনানি শেষে সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার আদালত এ আদেশ দেন। আদেশে বলা হয়, নির্বাচন কমিশনের আবেদনের ওপর আগামী ২ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। ওই দিন পর্যন্ত নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত থাকবে।
টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের আবেদন করে নির্বাচন কমিশন। ঋণখেলাপির অভিযোগে ১৩ অক্টোবর কাদের সিদ্দিকীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে তা ১৮ অক্টোবর খারিজ হয়। এরপর উচ্চ আদালতের শরণাপন্ন হন কাদের সিদ্দিকী।
২১ অক্টোবর হাইকোর্ট কাদের সিদ্দিকীর রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বলেন, কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ। পরে ২২ অক্টোবর কাদের সিদ্দিকীকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এরপর নিজের দলীয় প্রতীক গামছা মার্কায় প্রচার শুরু করেছেন কাদের সিদ্দিকী।
অবশ্য প্রতীক বরাদ্দের দিনই নির্বাচন কমিশন জানিয়েছিল, তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছেন। গতকাল ওই আপিল আবেদন জমা দেওয়া হয়। আজ আবেদনটির শুনানি শেষে এই আদেশ দেন অবকাশকালীন চেম্বার বিচারপতি।
লাইফস্টাইল ডেস্ক: স্যুপ খেতে ভালোবাসেন বলে রেস্টুরেন্টে গিয়ে ঝটপট অর্ডার করার দরকার নেই। চাইলে ঘরে বসেই তৈরি করতে পারেন সুস্বাদু থাই স্যুপ। রইলো রেসিপি-
উপকরণ : চিকেন কিউব স্টক – ১ টি, পানি – আড়াই কাপ, চিংড়ি – পরিমাণ মতো, চিকেন কিউব করে কাটা – ইচ্ছামতো, চিকেন মশলা – ১ চাচামচ, টমেটো সস – ২তেবিল চামচ, ডিমের কুসুম – ২ টি, কর্ন ফ্লাওয়ার – ১+১/২ টেবিল চামচ, চিনি – স্বাদ অনুযায়ী, লবণ – পরিমাণ মতো, লেবুর রস – ১ চাচমচ, কাচামরিচ – ২-৩ টা, লেমন গ্রাস – ৩-৪ টি, অরেঞ্জ কালার – পরিমাণ মতো।
প্রনালি : লেমন গ্রাস ২ ইঞ্চি করে কেটে নিন। চিকেন মশলা দিয়ে কষিয়ে সিদ্ধ করে নিন। মশলা খুব কম দেবেন। এবার স্টক কিউব আড়াই কাপ গরম পানি দিয়ে ভালো করে জ্বাল দিন। পানি গরম করার আগে পানির সাথে কর্ন ফ্লাওয়ার ও ডিমের কুসুম খুব ভাল করে মিক্স করে নিন। গরম অবস্থায় এগুলো মিশালে দলা বেধে যাবে। পানি ফুটে উঠলে লেবুর রস, লেমন গ্রাস বাদে সব উপকরণ মিক্স করে দিন। নামানোর আগে বাকি উপকরন দিয়ে ঘন করে নামিয়ে নিন।