পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাহরাইনের রাজার সঙ্গে জ্যাকুলিনের ঘনিষ্ঠতা

বিনোদন ডেস্ক: শ্রীলঙ্কান হলেও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ বেড়ে উঠেছেন বাহরাইনে। বলিউডের শুরুর দিকে বাহরাইনের এক রাজার সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিলো বলে কথিত আছে। তাদের কিছু ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি এখন অর্ন্তজাল দুনিয়ায় ভাইরাল হয়েছে।Jaquline-fernandez

বাহরাইনের ওই রাজার সঙ্গে জ্যাকুলিন অনেকদিন ডুবে ডুবে জল খেয়েছেন বলে গুঞ্জন রয়েছে। ফাঁস হয়ে যাওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, ৩০ বছর বয়সী শ্রীলঙ্কান এই সুন্দরী সাগরপাড়ে প্রেমিকের পাশে আছেন।

এদিকে জ্যাকুলিন এখন আবুধাবিতে ‘ঢিশুম’ ছবির কাজ করছেন। এতে তার সহশিল্পী জন অ্যাব্রাহাম ও বরুণ ধাওয়ান। মাঝে একটি ছবি নিয়ে আলোচনা করতে জ্যাকুলিন পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে।

Posted in বিনোদন | Comments Off on বাহরাইনের রাজার সঙ্গে জ্যাকুলিনের ঘনিষ্ঠতা

অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা

ঢাকা: সাম্প্রতিক সময়ে যেসব পুলিশ সদস্য বিভিন্ন ঘটনায় অভিযুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টায় ঢাকা ক্লাবে সাবেক ডিআইজি সফিক উল্লাহ’র লেখা ‘এক পুলিশের ডায়েরি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।resize62042

আইজিপি বলেন, যাদের বিরুদ্ধে আমরা প্রাথমিক ভাবে তথ্য প্রমাণ পেয়েছি তাদেরকে সাময়িক বরখাস্ত করেছি। এছাড়া বিভাগীয় ‍মামলা দায়েরের ব্যাপারেও প্রস্তুতি নিচ্ছি। ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যতো ব্লগার, মুক্তমনা লেখক হত্যা হয়েছেন সব হত্যাকাণ্ডে জড়িতদের আটক করা হয়েছে। শুধু অভিজি‍ৎ হত্যাকণ্ডের সঙ্গে জড়িতদের আটক করা হয়নি। তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় যাদের সন্দেহ করা করা হয়েছে তাদের নজরধারীর মধ্যে রাখা হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত ও নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ শাহেদ রেজা প্রমুখ।

Posted in জাতীয় | Comments Off on অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা

সুন্দরবনের ‘ঝুঁকি’ দেখতে আসছে ইউনেস্কো দল

নিজস্ব প্রতিবেদক:  তেল ও কয়লাবাহী জাহাজডুবির পাশাপাশি রামপাল প্রকল্পের কারণে সুন্দরবনের পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় সরকারের পদক্ষেপ জানতে ইউনেস্কোর একটি প্রতিনিধি দল আগামী মাসে বাংলাদেশে আসছে। প্রতিনিধি দলটি তিন মন্ত্রণালয়ের পাশাপাশি সুন্দরবন সংলগ্ন এলাকাবাসী, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী।2

“সুন্দরবনের আউটস্ট্যান্ডিং ইউনিভার্সেল ভ্যালুস-রক্ষায় আমাদের ম্যানেজমেন্ট পরিকল্পনা কী, তেল ও কয়লা জাহাজডুবির ঘটনায় কোনো ক্ষতি হচ্ছে কি না এবং রামপালে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় সরকারের প্রস্তুতি দেখতে তারা আসবে।” মার্চে সুবিধাজনক সময়ে অন্তত এক সপ্তাহের জন্য বিশেষজ্ঞ দলটি আসবে বলে ইউনুছ জানান।

দলে সিঙ্গাপুর, কানাডা ও জেনেভার বিশেষজ্ঞরা থাকবেন। আইইউসিএন-এর একটি প্রতিনিধি দলও তাদের সঙ্গে থাকবে। সবার সঙ্গে আলোচনা শেষে প্রতিনিধি দলের সদস্যরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন ইউনেস্কোর সদরদপ্তরে পাঠাবেন বলে জানান সরকারি এ কর্মকর্তা। তিনি বলেন, “এটা একটা ইতিবাচক দিক। আলোচনা-সমালোচনার মধ্যে প্রকৃত চিত্র তুলে ধরতে ইউনেস্কোর এ ধরনের উদ্যোগ ভালো।” তিন সদস্যের এ দল নৌ, জ্বালানি ও খনিজ এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে বলে জানান ইউনুছ আলী।

“সুন্দরবনের ভেতর দিয়ে নৌ চলাচল দেখভাল করে নৌ মন্ত্রণালয়। জাহাজডুবির পর সুন্দরবন সংলগ্ন প্রতিবেশ, পানি-মাটি ও মাছের কী ক্ষতি হয়েছে, কী কী আরও হতে পারে, তা নিরূপণে আলোচনা হবে।” “বিদ্যমান পরিবেশে সম্পদ আহরণ-ব্যবস্থাপনায় পরিবেশ ও বন মন্ত্রণালয় কী কী উদ্যোগ নিয়েছে তা নিয়ে আলোচনা হবে; আর জ্বালানি মন্ত্রণালয়ের কাছে রামপাল নিয়ে সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করা এবং তা মিটিগেশনের কী উপায়, পদক্ষেপ কী নেওয়া হচ্ছে, তা জানতে চাইবে তারা।” জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কো ১৯৯৭ সালে বিশ্বের বর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্য’র তালিকাভুক্ত করে।

Posted in জাতীয় | Comments Off on সুন্দরবনের ‘ঝুঁকি’ দেখতে আসছে ইউনেস্কো দল

পুলিশ কারও দলীয় বাহিনী হতে পারে না : কামাল

নিজস্ব প্রতিবেদক: গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, পুলিশ ও প্রশাসনে রোগ ঢুকে গেছে। একটি দেশের পুলিশ বাহিনী কখনও কোনো দলের বাহিনী হতে পারে না।dr_kamal+jugantor_4110

শনিবার সকালে রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘পুলিশকে দলীয়ভাবে অপব্যবহার করা যাবে না। পুলিশ কোনো দলের বাহিনী হতে পারে না। আপনারা গ্রামে গ্রামে গিয়ে এটা সবাইকে বোঝাবেন।’

তিনি বলেন, ‘আজকে পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। পুলিশ তো আমাদের এই দেশেরই ছেলে। তারা এভাবে মানসিকভাবে রুগ্ন হবে? তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার অর্থ এটা সত্য।’

এই সংবিধান বিশেষজ্ঞ বলেন, ‘পুলিশ আমাদের শত্রু না। তারা যেভাবে রুগ্ন হচ্ছে, সেই রোগ থেকে তাদের মুক্ত করতে হবে। পুলিশ চাই, আইনের শাসনের জন্যই পুলিশ চাই। কিন্তু সেই পুলিশ এইভাবে মানুষকে ধরে বলবে- এটা আমার দাবি, এটা মানতে হবে এটা চাই না।’

তিনি বলেন, ‘পুলিশ অপরাধ করে হাতেনাতে ধরা পড়ছে। এটা কিসের আলামত? রোগের আলামত। যদি বলি, পুলিশের দরকার নেই। এটা একদম না। পুলিশকে রোগমুক্ত কর। প্রশাসনকে রোগমুক্ত কর, দুর্নীতিমুক্ত কর। বিচার বিভাগকে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হবে।’

ড. কামাল হোসেন বলেন, ‘সংবিধানে বলা আছে, জনগণ ক্ষমতার মালিক। মালিককে মালিকের ভূমিকা রাখতে হবে। এই ভূমিকা রাখতে অনেক সময় কিছুটা ঝুঁকিও নিতে হয়।’

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়, সুশাসন চায়, আইনের শাসন চায়। স্বাধীন দেশে দলীয় সরকার, দলীয় দৃষ্টিভঙ্গিতে কাজ করবে- এটা কিন্তু সংবিধানপরিপন্থী। দলীয় সরকার থাকবে, কিন্তু তাতে সংবিধান মেনে ক্ষমতা পালন করতে হবে।’

এ সময় ড. কামাল হোসেন বলেন, জঙ্গিবাদ কোনো ধর্মের শিক্ষা হতে পারে না। যারা এগুলো করে, তারা অসুস্থ। তাদের সুস্থ করার দায়িত্ব আমাদের।

দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘চাঁদাবাজির জন্য রাজনীতি, দখল করার জন্য রাজনীতি কোনো রাজনীতি নয়। এটা হলো রুগ্ন রাজনীতি। মানে এটা একটা গুরুতর রোগ, এতে কারও দ্বিমত থাকতে পারে না।’

ড. কামাল হোসেন বলেন, ‘নানা সময়ের সঙ্গে তাল মেলাতে হবে- এটাই এখনকার রাজনীতি। এটা না করলে তো রাজনীতি হয় না। ঠিক আছে করেন। কিন্তু গণফোরাম সেই রাজনীতি মরে গেলেও করবে না। আপনারা সবাই আমাকে ছেড়ে গেলেও বলব না, আপনারা রুগ্ন রাজনীতি করেন।’

বর্ধিত সভায় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীনসহ দলটির কেন্দ্রীয় ও জেলা থেকে আসা নেতারা অংশ নেন। বর্ধিত সভায় গণফোরামকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে আগামী দিনের করণীয় বিষয়ে নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন।

Posted in জাতীয় | Comments Off on পুলিশ কারও দলীয় বাহিনী হতে পারে না : কামাল

সরকার একগুয়েমি করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করছে : রিজভী

এম এ মানিক: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার এগুয়েমি করে বাকশালী কায়দায় জোর করে সুন্দরবনের অদূরে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সুন্দরবন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘সুন্দরবন সুরক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন।93469_126

রিজভী বলেন, যখন রামপালে বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, যেভাবে টিপাইমুখ বাঁধ দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ করতে পারব না। মানে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করার মানেই হচ্ছে দেশপ্রেমের ঘাটতি হওয়া; রাষ্ট্রদোহী। আর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ বলতে পারবে না -কী অদ্ভুত দেশ!গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নই আমরা।

তিনি আরো বলেন, ভারতের মধ্যে সুন্দরবনের একটা অংশ আছে সেখানে তারা পরিবেশের ক্ষতি হবে এ কারণে ভারত বিদ্যুৎকেন্দ্র করে নাই। রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার জন্য ৭০ শতাংশ ঋণ ভারত থেকে আনতে হবে। সব কিছু মিলিয়ে মনে হয় চারদিকে রশি দিয়ে বেঁধে মাথা ঝুলিয়ে রাখার মতো।

এ সময় রিজভী অভিযোগ করেছেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কারণে বিরোধী দলের নেতাকর্মীরা জামিন পাচ্ছে না।

রিজভী বলেন, অ্যাটর্নি জেনারেল বিচারপতিদের দিকে তাকিয়ে থাকেন বিরোধীদলের কোনো নেতাকর্মীর জামিন হয় কি না। বিরোধীদলের নেতাকর্মীরা কারাগারে থাকলে অ্যাটর্নি জেনারেল খুশী হন। তার কারণেই নেতাকর্মীরা জামিন পাচ্ছে না।

Posted in রাজনীতি | Comments Off on সরকার একগুয়েমি করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করছে : রিজভী

সাবাস ‘ফাটাকেষ্ট’ ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: অভিনন্দনের জোয়ারে ভাসছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জনসাধারণের পক্ষ থেকে তাকে বলা হচ্ছে ‘মন্ত্রিসভার একজন সম্পদ’। ‘মন্ত্রিসভায় তার মতো আরও কিছু ব্যক্তি থাকলে বাংলাদেশ সত্যিকার অর্থেই সোনার বাংলা হয়ে উঠবে’ বলেও মন্তব্য করা হচ্ছে জনতার পক্ষ থেকে। দুপুরে রাজধানীর ব্যস্ত সড়কে আচমকা অভিযানে নেমে ফিটনেসহীন গাড়ি জব্দ ও যাত্রী অভিযোগ শুনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে এ উষ্ণ অভিনন্দন পাচ্ছেন মন্ত্রী। বুধবার (১০ ফেব্রুয়ারি) কুড়িল ফ্লাইওভার এলাকায় তার আকস্মিক অভিযানে বিস্মিত ও উচ্ছ্বসিত হয়ে তখনই উপস্থিত জনতার কেউ একজন ‘ফাটাকেষ্ট’ বলে ওঠেন মন্ত্রীকে।12654472_1192158344145689_8383967862564734159_n 12715423_1192158437479013_5735362350097794993_n

ওবায়দুল কাদেরের দশ মিনিটের এই ঝটিকা অভিযানের খবর প্রকাশের পর ফেসবুক ব্যবহারকারী জনসাধারণের পক্ষ থেকেও ভূয়সী প্রশংসায় ভাসানো হচ্ছে তাকে। তারা বলছেন, ওবায়দুল কাদের মন্ত্রিসভার একজন সম্পদ। তার মতো যদি ‍আরও কিছু ব্যক্তি মন্ত্রিসভায় থাকতেন, তবে বাংলাদেশ সত্যিকার অর্থেই সোনার বাংলা হয়ে উঠবে। জনতার পক্ষ থেকে ‘আন্তরিক অভিনন্দন’, ‘হাজারো সালাম’ এবং ‘স্যালুট’ জানানো হচ্ছে মন্ত্রীকে।

‘মাননীয় মন্ত্রী মহোদয়। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি মন্ত্রিসভার একজন সম্পদ। আপনার মতো আর কিছু ব্যক্তি মন্ত্রিসভায় যোগ দিলে আমাদের এই দেশ সত্যিকার অর্থেই সোনার বাংলা হয়ে উঠবে।’

শহীদ শহীদুজ্জামান বলেন, ‘জানি সমগ্র বাংলাদেশের ফিটনেসবিহীন বাস ওনার একার কন্ট্রোল করা সম্ভব নয়! ট্রাফিক পুলিশ যেখানে অহরহ ঘুষ খেয়ে ছেড়ে দেয়! তারপরেও চেষ্টা তো করছেন। এজন্য ধন্যবাদ।’

পাঠক মাহজারুল কবির টিটো আক্ষেপ করে বলেন, ‘স্যার, আপনার মত আর ও কিছু মন্ত্রী দরকার ছিল। ইউ আর সো নাইস। স্যালুট ইউ স্যার।’

‘সবাই যদি ওবায়দুল কাদেরের মতো মন থেকে কাজ করতো তাহলে পাঁচ বছরে বাংলাদেশ সবার ওপরে থাকতো’ বলেও মন্তব্য করেন পাঠক রবিউল আওয়াল রবিউল।

পাঠক জাহেদ ইসলামের উপলব্ধি, ‘স্যার আপনার মতো করে দেশ চালালে বাংলাদেশ আজ দুবাই-সিঙ্গাপুর হয়ে যেতো।’

মন্ত্রীকে ‘জনগণের বন্ধু’ আখ্যা দিয়ে পাঠক মো. বেলায়েত হোসেন বলেন, ‘আপনি জনগণের বন্ধু। পুলিশ ও সার্জেন্ট জনগণের শত্রু।’

মো. নূর নবী হোসেন বলেন, ‘আমার হৃদয়ের গভীর থেকে আপনার জন্য ভালোবাসা। অন্য মন্ত্রীদের কাছ থেকেও আপনার মতো প্রত্যাশা করি।’

পাঠক মাজহারুল ইসলাম মন্ত্রীকে ‘হাজার সালাম‘ জানিয়ে ‘এ ধরনের অভিযান অব্যাহত’ রাখার পরামর্শ দেন।

পাঠক ‍আবু সাঈদ তিশাদ ‘ফাটাকেষ্ট’ মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পরামর্শ দেন, ‘ট্রাফিক পুলিশের পেছনে গোয়েন্দা লাগাতে পারেন কয়েক মাস। দেখবেন সব ঠিক হয়ে যাবে। দুর্নীতি করলে বদলি করতে পারেন পার্বত্য চট্রগ্রাম ও উত্তরবঙ্গে।

রুপক খানও প্রায় একই ধরনের পরামর্শ দিয়ে বলেন, ‘মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের ভালো কাজ করছেন। কিন্তু তিনি যদি রাস্তার দুর্নীতিগ্রস্ত পুলিশদের অ্যাকশনের পেছনে একটু সময় দিতে পারতেন, তাহলে যানজট ৮০ শতাংশ কমে যেতো। কারণ এসব পুলিশেরা টাকা খেয়ে ট্রাফিক সিগন্যাল ভাঙছে। এছাড়া, আমাদের পাবলিকদেরও সচেতন হওয়া চাই।’

‘দেশের উন্নয়নে সকল সেক্টরে একেকজন ওবায়দুল কাদের প্রয়োজন’ বলেও মন্তব্য করেন বাংলানিউজের পাঠক নুমান খান।

* অভিযানের ভিডিও

বাংলানিউজ

Posted in জাতীয় | Comments Off on সাবাস ‘ফাটাকেষ্ট’ ওবায়দুল কাদের

সাকিবকে হত্যার হুমকি

স্পাের্টস ডেস্ক: দুবাইয়ে খেলতে গিয়েছেন বিশ্বের সেরা অল রাউন্ডার বাংলাদেশের সেরা খেলোয়ার সাকিব আল হাসান। নিজের পারফরমেন্স দিয়েই নজর কেড়েছেন এবারের পাকিস্তান সুপার লীগে। প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন তিনি।shakib-20140917200306_88767

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রমিজ রাজার টিপ্পনি কাটার পর ভালোই চলছিল সাকিবের পিএসএল যাত্রা। কিন্তু গালফ নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশের সেরা খেলোয়ারটিকে এরই মাঝে হত্যার হুমকি দেয়া হয়েছে।

শারজাহ যাওয়ার পর হোটেলে সাকিবের রুমে ফোন করে পিএসএল না খেলে দেশে ফিরে যেতে বলা হয়। উর্দু ভাষায় সাকিবকে গালিগালজ করে হত্যার হুমকি দেয়া হয়।

সাথে সাথেই সাকিব আল হাসান করাচি কিংসের টিম ম্যানেজমেন্টকে বিষয়টি অবহিত করেন। হোটেল কর্তৃপক্ষকেও ফোন দেয়ার ক্ষেত্রে আরো বেশি সংবেদনশীল হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Posted in খেলাধুলা | Comments Off on সাকিবকে হত্যার হুমকি

ভগ্নিপতির বিরুদ্ধে মামলা করল সেই কিশোরী মা

রাজধানীর বহুতল ভবন থেকে নিজের নবজাতক সন্তানকে ফেলে দেয়ার অভিযোগের মুখে থাকা কিশোরী গৃহকর্মী নিজের ভগ্নিপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন।054ee7de8bc3c37f08b9b7a42ffdd543-

মঙ্গলবার রাতে রমনা থানায় ওই কিশোরী নিজেই বাদী হয়ে ভগ্নিপতি অজিত ওরফে নীরবকে আসামি করে ধর্ষণের মামলাটি করেন। বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন রমনা থানার এসআই হুমায়ুন কবির।

মামলার পর তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নবজাতকটিকে দেখতে যান।

তিনি বলেন, এজাহারে মেয়েটি দাবি করেছে, ধর্ষণের শিকার হওয়ার পর তিনি গর্ভধারণ করেন। লোকলজ্জার ভয়ে নবজাতককে বাড়ির বারান্দা থেকে ফেলে দিয়েছিলেন। এজন্য তিনি তার ভগ্নিপতি নীরবকে দায়ী করেন। তাকে আসামি করে মামলা করেছেন ওই কিশোরী মা।

প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারীর দুপুরে বেইলি রোডের ওই ভবনের পাঁচতলা থেকে ওই নবজাতককে ফেলে দেয়া হয়। পাশের একতলা বাড়ির ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ।

পরে ওই ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে গিয়ে দুই গৃহকর্মীকে পায় পুলিশ, যাদের একজন ওই শিশুটির মা বলেও নিশ্চিত হয়। অসুস্থ অবস্থায় উদ্ধারের পর তাকেও হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

১৭ বছরের ওই কিশোরী সেদিনই সাংবাদিকদের বলেছিলেন, ১০ মাস আগে তিনি কুমিল্লায় বোনের বাসায় বেড়াতে গিয়ে ভগ্নিপতি কর্তৃক ধর্ষিত হয়েছিলেন। তার ফলে তিনি গর্ভধারণ করেন এবং এই শিশুটির জন্ম হয়।

উপর থেকে ফেলে দেয়ায় শিশুটির বাঁ পায়ের এক জায়গায় ভাঙে। ঢাকা মেডিকেলে শিশু বিশেষজ্ঞ অধ্যাপক মনীষা ব্যানার্জির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তার মাও ওই হাসপাতালে ভর্তি রয়েছে।

Posted in সারা দেশ | Comments Off on ভগ্নিপতির বিরুদ্ধে মামলা করল সেই কিশোরী মা

মেয়রকে থাবা দিয়ে প্রাণ গেল বাঘের

বাঘের থাবায় গুরুতর আহত হয়েছেন শেরপুরের শ্রীবরদী পৌরসভার আওয়ামী লীগের মেয়র আবু সাইদ।

তাকে আশঙ্কাজনক অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।tiger1 (1)

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীবরদী পৌরসভার জালকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার পর ওই চিতাবাঘটিকে বিক্ষুব্ধ এলাকাবাসী পিটিয়ে মেরে ফেলেছে।

এলাকাবাসী জানান, সীমান্তের গারো পাহাড় এলাকা থেকে ওই চিতাবাঘটি লোকালয়ে আসে। সকালে শ্রীবরদী পৌরসভা জালকাটার এলাকার জমির সেচ ঘরে ওই চিতাবাঘটি আশ্রয় নেয়। বিষয়টি জেনে মেয়র আবু সাইদ ওই বাঘটিকে দেখতে যায়। এসময় চিতাবাঘটি মেয়র আবু সাইদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে বাঘের থাবায় গুরুতর আহত হন তিনি। পরে এলাকাবাসী বাঘটিকে পিটিয়ে মেরে ফেলেন।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

শীবরদী থানার ওসি এস আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Posted in সারা দেশ | Comments Off on মেয়রকে থাবা দিয়ে প্রাণ গেল বাঘের

একুশে পদক পাচ্ছেন ১৬ বিশিষ্টজন

নিজস্ব প্রতিবেদক: গৌরবোজ্জল ও প্রশংসনীয় অবদানের জন্য এবার একুশে পদক পাচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক, সাহিত্যিক হায়াৎ মামুদ, সাংবাদিক তোয়াব খান ও কণ্ঠশিল্পী শাহীন সামাদসহ ১৬ বিশিষ্টজন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বুধবার ২০১৬ সালের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে। আগামী ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।2016 GKy‡k c`K

ভাষা আন্দোলনে অবদানের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক, ডা. সাইদ হায়দার ও ড. জসীম উদ্দিন আহমেদ একুশে পদক পাচ্ছেন। ভাষা সংগ্রামী সৈয়দ গোলাম কিবরিয়াও এবার মরণোত্তর এ পুরস্কার পাচ্ছেন।

শিল্পকলায় এবার একুশে পদক পাচ্ছেন অভিনেত্রী জাহানারা আহমেদ, শাস্ত্রীয় সংগীতগুরু পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, সংগীত শিল্পী শাহীন সামাদ, নৃত্যশিল্পী আমানুল হক। এ ছাড়া চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন মরণোত্তর এ পুরস্কার পাচ্ছেন।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ বছর একুশে পদক পাচ্ছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। আর সাংবাদিকতায় এ পদক পাচ্ছেন দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান।
গবেষণায় বিশেষ অবদান রাখায় অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ এবং মংছেনচীং মংছিন ২০১৬ সালের একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।
আর ভাষা ও সাহিত্যে জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক হায়াৎ মামুদ ও হাবীবুল্লাহ সিরাজী এবার একুশে পদক পাচ্ছেন।
পদক বিজয়ী প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম স্বর্ণপদক এবং নগদ দুই লাখ করে টাকা দেওয়া হবে।

Posted in জাতীয় | Comments Off on একুশে পদক পাচ্ছেন ১৬ বিশিষ্টজন

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud