April 16, 2026
নিউজ,ঢাকা: রংপুর এবং বরিশাল বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধী যে দলেরই হোক, তাদের কঠোর হাতে দমন করতে হবে। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের এ নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটি, লালমনিরহাট জেলা উন্নয়ন সমন্বয় কমিটি, রংপুর বিভাগীয় কমিশনার এবং বরিশাল বিভাগীয় কমিশনারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। শেখ হাসিনা বলেন, ক্ষমতায় এলে কিছু লোক জুটে যায়, তারা আসেই অপরাধ করতে। অপরাধ করে তারা আর দায় আসে সরকারের ওপর। তাই কারও মুখ চেয়ে নয়, যে দলের লোকই অপরাধ করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।