April 16, 2026
বিশেষ প্রতিনিধি, লন্ডন থেকে: বাংলাদেশে আইনের শাসন, সুরক্ষিত মানবাধিকার ব্যবস্থা এবং জনগণের প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায় যুক্তরাজ্য।
রোববার যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠককালে এ অভিমত ব্যক্ত করেন যুক্তরাজ্যের ট্রেজারি মিনিস্টার (অর্থ প্রতিমন্ত্রী) ও হাউজ অব কমন্সের হুইপ লর্লিবাট এমপি এবং প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য জন হেমিং এমপি।
বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন- যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) এড. রুহুল কবীর রিজভী, বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা হুমায়ুন কবির । প্রতিনিধি দলের মধ্যে ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌ